দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসনে সাত জন  প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সংশ্লষ্ট সুত্রে জানা গেছে,১০৩-খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী শেখ সেলিম আকতার ও সতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, জাতিয় পাটির মো: শাহীদ আলম, বাংলাদেশ কংগ্রেস এর এস এম এ জলিল, ইসলামী ঐক‍্যজোটের তরিকুল ইসলাম ।

প্রার্থীরা ডুমুরিয়া ও  ফুলতলা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং জেলা রিটার্নিং অফিসারের নিকট  মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার বেলা ২ টায়  ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শরীফ আসিফ রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দেয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ ও বাংলাদেশ ওয়ার্কাস পাটির শেখ সেলিম আকতার  ।

এ সময় উপস্থিত ছিলেন  খুলনা জেলা আ’লীগের সহ সভাপতি  এ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউপি চেয়ারম‍্যানগন উপস্থিত ছিলেন।

ঝালকাঠি-১ আসনে  বিএনপির শাহজাহান ওমর নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগের প্রার্থী হয়ে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীরউত্তম)।

ব্যারিস্টার শাহজাহান ওমর নিজেই ঢাকার কারওয়ানবাজারে তার আইনজীবী চেম্বারে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়টি জানিয়েছেন। এ সময় তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহজাহান ওমরের চেম্বারের এক আইনজীবী জানান, বুধবার জামিন লাভের পর বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর।

এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি নৌকার মনোনয়ন চূড়ান্ত করে চিঠি নিয়ে অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করে তা পূরণ করে রিটার্নিং কর্মকর্তার ওয়েবসাইটে দাখিল করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইয়াসমিন অনলাইনে মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ অক্টোবর ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের জামিন হয়।

বুধবার শাহজাহান ওমরের জামিন দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের। পরে সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বের হয়ে ঢাকার বাসায় যান শাহজাহান ওমর।

হঠাৎ করে বুধবার শাহজাহান ওমরের জামিন হওয়ায় ঝালকাঠিতে চায়ের টেবিলে আলোচনার ঝড় ওঠে যে, তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। শাহজাহান ওমর বিএনপির টিকিটে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

জোট সরকারের আমলে তিনি আইন প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি স্থায়ী কমিটির সদস্যপদ না পাওয়ায় এবং ঝালকাঠি জেলা বিএনপির নিয়ন্ত্রণ হারানোর কারণে তারেক রহমানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।

উখিয়া টেকনাফের অবিরাম ভালোবাসা পেয়ে সিক্ত: শাহীনা বদি

//সৈয়দ আলম, টেকনাফ, কক্সবাজার//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৪ (উখিয়া -টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি’র স্ত্রী বর্তমান সাংসদ শাহিনা আক্তারকে বরণ করে নিয়েছে উখিয়া-টেকনাফের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উখিয়া- টেকনাফের জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

আজ (২৯ নভেম্বর) বুধবার দুপুরে কক্সবাজার থেকে রওনা দেন। সেখান থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাওয়ার পথে রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো।

শোভাযাত্রা নিয়ে উখিয়ায় মরিচ্যা লাল ব্রিজ থেকে রওনা হয়ে টেকনাফ পৌঁছান শহিন বদি। পরে টেকনাফে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

শাহিনা আক্তার সংবর্ধনা অনুষ্ঠানে বলেন,প্রধানমন্ত্রী আমাকে পুনরায় উখিয়া-টেকনাফের মানুষের সেবা করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

সাবেক সাংসদ আব্দুর রহমান বদি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তিনি আমাদের পরিবারের প্রতি আস্থা রেখেছেন। আমিও তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন। দলের নেতাকর্মী ও ভক্ত-অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে এবং নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। বসে থাকা যাবে না। উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিকেলে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে এক পথ সভায় মিলিত হয়। এ সময় নেতা-কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বর্তমান সাংসদ নৌকার মনোনীত প্রার্থী শাহিন আক্তার ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।

এ সময় আরও উপস্থিত ছিলেন – টেকনাফ পৌর আঃ লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম, শ্রমিক লীগের সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক গোলাপজান আক্তার গোলাপি, পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসাইন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন প্রমুখ।

Daily World News

তৃণমূল বিএনপি ৫ সাবেক সাংসদ সহ ২৩০ আসনে প্রার্থী ঘোষণা

Trinamool BNP announced candidates for 230 seats including 5 former MPs

তৃণমূল বিএনপি ৫ সাবেক সাংসদ সহ ২৩০ আসনে প্রার্থী ঘোষণা

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে তৃণমূল বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে৷ দল ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন৷ এ সময় দলের চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা অনুপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর-১ আসনের এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ, মেহেরপুর-২ আসনে আবদুল গণি।

দলের চেয়ারম্যান তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা মুন্সিগঞ্জ-১, মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।

এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে আত্মপ্রকাশ করা ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ দলটির প্রার্থীরা তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবেন। এর মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন চট্টগ্রাম-৫ আসনে এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফেনী-৩ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি নাজিম উদ্দিন এবং জি এস আজিম উদ্দিনের নেতৃত্বাধীন এই দলটির নির্বাচন কমিশনের নিবন্ধন নেই।

তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে ‘প্রগতিশীল ইসলামী জোট’ নামে একটি রাজনৈতিক মোর্চা। ১৫–দলীয় এই জোটের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনে এবং সদস্যসচিব নুরুল ইসলাম খান ময়মনসিংহ-২ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-৩-এ কোনো প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল বিএনপি। এ বিষয়ে তৈমুর আলম বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনে একজন প্রার্থী ছিলেন কিন্তু তাঁর ব্যাংকঋণ রয়েছে। আমরা বিকল্প প্রার্থী খুঁজছি।’

তৃণমূল বিএনপির প্রার্থী তালিকায় বেশ কিছু আসনেই একাধিক প্রার্থী রয়েছে। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, ঠুনকো কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়ে যায়। মনোনয়ন ফরম জমা ও প্রত্যাহারের মধ্যে বেশ কিছুটা সময় পাওয়া যায়। এর মধ্যে এলাকায় যাঁদের জনপ্রিয়তা বেশি থাকবে, তাঁদের দলীয় প্রতীক দেওয়া হবে।

দলের প্রার্থী নির্বাচনে মধ্যবিত্ত ও জনগণের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘বড়লোকের আড্ডাখানা হয়ে গেছে সংসদ। আমরা এই ধারা ভাঙতে চাই। সমাজের উঁচুতলার লোকদের মনোনয়ন সেভাবে দিইনি।’

নির্বাচনে অংশগ্রহণ করার যৌক্তিকতা তুলে ধরে তৈমুর আলম বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। কিন্তু সরকার গঠন তো ঠেকানো যায়নি। এবারও কেন সরকারকে ব্ল্যাংক চেক দেব? তাদের ঘুমিয়ে ঘুমিয়ে পাস করতে দেব না।’

Daily World News

কচুয়ায় শেখ তন্ময়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে উপজেলা আ.লীগ নেত্রীবৃন্দ

কচুয়ায় শেখ তন্ময়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে উপজেলা আ.লীগ নেত্রীবৃন্দ

//শুভঙ্কর দাস, কচুয়া, বাগেরহাট//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২(বাগেরহাট সদর ও কচুয়া-৯৬) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃত্বীয় প্রজন্ম শেখ তন্ময়ের পক্ষে  কচুয়া উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে কচুয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জীর কাছে  মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক কামরুল  ইসলাম কচি, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস প্রমূখ।

সংসদ নির্বাচনে খুলনায় আওয়ামী লীগ সহ ৫ প্রার্থীর মনোনয়ন জমা

আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা মনোনয়ন জমা দিয়েছেন পাঁচ সংসদ সদস্য প্রার্থী। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় খুলনা জেলা প্রশাসক দপ্তরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন, খুলনা-২ আসনে বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা-৪ আসনে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল রানা এবং খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম রাজু।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন মেয়ের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনার রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, শিউলি সরোয়ার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেনসহ জেলা,মহানগর ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আজ বুধবার বিকাল ৩টা পর্যন্ত খুলনার ৬টি আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৫ জন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

শম্ভু’র পক্ষে কাজ করবেন শিহাব

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা-১ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জন উঠলেও বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাব।উল্টো তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (২৮ নভেম্বর) নিজ ফেসবুক আইডিতে এ বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন মশিউর রহমান সিহাব।

পোস্টে সিহাব লিখেন,প্রিয় বরগুনা বাসী,১০৯ বরগুনা-১ আপনাদের জানাই আমার সালাম।বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অতি প্রাচীন ও বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের রাজনীতি করতে গেলে সেখানে পছন্দ,অপছন্দ থাকতেই পারে। বিভিন্ন জনের বিভিন্ন মতামতও থাকতে পারে। আমরা যার যার সিদ্ধান্তে অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞ। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে দলের প্রতি আমি অবিচল ও অঙ্গীকারবদ্ধ।

আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমি বরগুনার সর্বস্তরের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি। আপনারা সবাই আন্তরিকতার সাথে ও স্বতঃস্ফূর্তভাবে আমার কাজের মূল্যায়ন করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।নৌকা বঙ্গবন্ধুর প্রতীক,মুক্তিযুদ্ধের প্রতীক, বিজয়ের প্রতীক। এই নৌকার জন্য বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ভোট চেয়ে বেড়িয়েছি, নিরলস ভাবে কাজ কোরে এসেছি। নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবার কোনই মানসিকতা আমার নেই। তাছাড়া আমার কিছু পারিবারিক জটিলতার কারনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছি না।

উল্লেখ্য, বরগুনার সর্বস্তরের জনগন ও নেতা কর্মীরা আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবার জন্য উৎসাহিত কোরেছেন এবং বিশেষভাবে অনুরোধ করেছেন। আপনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের এই ইচ্ছেকে আমি সন্মান জানাতে পারলাম না। আমায় ক্ষমা করবেন।আমি সারাজীবন দলের পক্ষে কাজ কোরে যেতে চাই। আমার সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দীর্ঘ বছর ধোরে আমার সাথে যে অক্লান্ত পরিশ্রম করেছেন,যেভাবে প্রতিটি কাজের ক্ষেত্রে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন,সব সময় আমার পাশে যেভাবে থেকেছেন, আপনাদের এই অবদান ও এই ঋন শোধযোগ্য নয়।

আমার সকল নেতা-কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ, কাউকে কটাক্ষ কোরে কথা বলা ও ব্যঙ্গ- বিদ্রুপ করা এবং হেয় প্রতিপন্ন করা থেকে সবাই বিরত থাকবেন। জননেত্রী শেখ হাসিনার উপর শ্রদ্ধা, আস্হা ও বিশ্বাস রেখে আমরা সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করবো। এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।আপনাদের সাথে ছিলাম,আছি ও সারাজীবন আপনাদের যে কোন বিপদে,যে কোনো দুর্দিনে,যে কোনো পরিস্থিতিতে,আপনাদের  পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,জয় হোক নৌকার।

Daily World News

বাংলাদেশিদের উৎপাদিত সবজিতে সয়লাব কুয়েতের বাজার

রূপসায় রবি মৌসুমে’র বীজ ও সার সহায়তার উদ্বোধন

শম্ভু’র আগমনে আমতলীতে বিশাল পথসভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র আমতলীতে আগমনে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নেতৃত্বে পৌর শহর থেকে বিশ কিলোমিটার দূরে উপজেলার শাখারিয়া থেকে বরগুনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’কে বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বরণ করে পুনরায় মোটর শোভাযাত্রা সহকারে আমতলীতে পৌঁছে পৌর শহরের মাছ বাজারে পথসভায় মিলিত হয়।

শম্ভু'র আগমনে আমতলীতে বিশাল পথসভা অনুষ্ঠিত

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল-কবির,আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান,জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম এটম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমতলী উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

পথ সভায় সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন,বরাবরের মতো আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও এ আসনটি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই এজন্য তিনি ইউনিয়ন,পৌর,উপজেলা ও জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে

//অনলাইন নিউজ ডেস্ক//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সাবেক এই বিএনপি নেতার পক্ষে তার দলীয় কর্মী পরিচয় দেওয়া বকুল মিয়া সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।+

আরএকে সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতেই পারেন। তবে আমি নির্বাচন করব কিনা, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি। আগামী দুই-একদিনের মধ্যে আমি জানাব।’

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সোমবার পর্যন্ত ৩৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য একরামুজ্জামানের পক্ষে আরেকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, সাবেক এই বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন। ফরহাদ হোসেনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি নেতা ও ব্যবসায়ী একরামুজ্জামানকেই মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। সূত্রঃ দ্য ডেইলি স্টার

অভয়নগরে এনামুল হক বাবুলকে দলীয় প্রতীক নৌকা দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ আসনে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে (সোমবার) ২৭ নভেম্বর বিকালে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি ইব্রাহিম বিশ্বাস, রাজঘাট ন‌ওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী রবিন অধিকারী ব্যাচা, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, তাঁতি লীগের সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট রওশন কবির টুটুল, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান , পৌর কাউন্সিলরসহ বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, সমাবেশ শেষে প্রায় দশ হাজার নেতাকর্মী সমর্থকের অংশগ্রহণে বিশাল এক আনন্দ মিছিল যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে । সরেজমিনে দেখা গেছে, সোমবার দুপুর থেকে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে নওয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে । কয়েক ঘণ্টার মধ্যে ঈদ আনন্দের ন্যায় জনসমুদ্রে পরিণত হয় দলীয় কার্যালয় চত্বর ।

সময় জয় বাংলা নৌকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্প বাণিজ্যিক শহর নওয়াপাড়া

সমাবেশে বক্তারা যশোর ৪-আসনে তৃণমূলের চাহিদা মোতাবেক যোগ্য নেতা আলহাজ্ব এনামুল হক বাবুলকে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান, আরো জানান বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুলকে জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য ।