বরিশালে শোকসভায় ছাত্রলী‌গের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল //

বরিশালে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। রোববার রাত ৯টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে এই ঘটনা ঘটে। তবে ছাত্রলীগের এই অপ্রীতিকর ঘটনার খবর জানা নেই বলে দাবি করেছেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকদিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে সামনে দাঁড়ানো নিয়ে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এবং ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধ বাঁধে। এই সময় উপস্থিত নেতারা তাদের শান্ত করে। এরপর অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করা সাথে সাথেই ছাত্রলীগের দুই গ্রুপ আবারো হামলায় জড়িয়ে পড়ে এবং চেয়ার ভাঙচুরও করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বলেন, অনুষ্ঠান শেষে আমরা সবাই বেরিয়ে এসেছি। যতসময় অনুষ্ঠান হয়েছে ততক্ষণে কোনো ঘটনা ঘটেনি। আমরা বেরিয়ে আসার পরে কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম ব‌লেন, ২১ নম্বর ওয়া‌র্ডে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামা‌রির অভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে।

ডুমুরিয়ায় আ’লীগের উদ‍্যোগে ২১ আগস্ট  দেশরত্ন শেখ হাসিনার হত‍্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার ও বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরত কামনায় আলোচনা  সভা ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
  ২০০৪ সালে ২১আগস্ট বঙ্গবন্ধুর কন‍্যা দেশরত্ন শেখ হাসিনার হত‍্যার উদ‍্যেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী ও বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্নার মাগফেরত কামনায় ২১ আগস্ট  রবিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের উদ‍্যেগে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আরো বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার,  জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, সরদার আ: গনি, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, কেএম হযরত আলী, কাজী ইমদাদ হোসেন,শীলা রানী মন্ডল,  যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোহেন, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, সেচ্ছাসেবকলীগের এম এম হুমাউন কবির, ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করার আহবান :সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আমাদের সকলকে বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয় ধারণ করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ পরিচালিত হলে সর্ব সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করে। বিএনপি’র সময়ে এদেশের ব্যাপক অরাজকতা এবং ধ্বংসাত্বক রাজনীতিতে দেশ পরিচালনা করেছে বিধায় বাংলার মানুষ তাদেরকে বারবার ব্যালট পেপারের মাধ্যমে জবাব দিয়েছে ।

বঙ্গবন্ধুর নাম ঘাতকের দল মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। আজকে বিশ্বব্যাপী সে নাম সমাদৃত। একাত্তরের জয় বাংলা শ্লোগান আবার ফিরে এসেছে।
৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিকৃত ইতিহাস নয়, আজকে সঠিক ইতিহাস মানুষ জানতে পারছে। বিশ্ব দরবারে আমরা বাঙালি জাতি আজ মাথা উঁচু করে চলতে পারছি, মাথা উঁচু করেই চলবো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। সেজন্য আ’লীগের নেতা-কর্মীদের সাংগঠনিক শক্তিশালী বৃদ্ধি করে সাধারণ মানুষকে সাথে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
আবারো দেশ পরিচালনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান ।

তিনি আজ ২০ আগস্ট সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শিয়ালিতে ক্ষতিগ্রস্ত মন্দির এবং ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান , রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ, ম, আব্দুস সালাম , জাহাঙ্গীর হোসেন মুকুল।

যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,ডা: পিকিং সিকদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ইউ পি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,আলহাজ্ব ইসহাক সরদার,সাবেক চেয়ারম্যান খান শাজাহান কবীর প্যারিস,শেখ,বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৯ জন ব্যক্তিকে এবং ৬টি প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয় । এরপর খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী রূপসার ঘাটভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা,জেলা আওয়ামীলীগ নেতা ফ,ম সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান।

সভায় স্বাগত বক্তৃতা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মোঃ মোতালেব হোসেন, সৈয়দ মোরশেদুল আলম বাবু ইমদাদুল ইসলাম,এসএম হাবিব,প্রভাষক ওয়াহিদুজ্জামান,জাহাঙ্গীর শেখ, বিনয় কৃষ্ণ হালদার, শেখ আসাদুজ্জামান,
আজমল ফকির, রুহুল আমিন রবি, রাজীব দাস টাল্টু, মাধূরী সরকার, হারুন মোল্লা, ইউপি সদস‍্য সুকুমার বৈরাগী, স্বপ্না রানী পাল,
যুবলীগ নেতা সাইদুর রহমান সগীর, সরদার জসীম,সুব্রত বাগচী,শফিকুর রহমান ইসলাম, রবিউল ইসলাম,আবুল কালাম আজাদ,রতন মন্ডল, খায়রুজ্জামান সজল,
মুসা মোল্যা সবুজ,শেখ সজীব, ইখতিয়ার লস্কর,আরাফাত হোসেন সাকিব,মুসা লস্কর, ছাত্রনেতা আশিকুজ্জামান তানভির, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুজ্জামান কাজল, নাজিম মোড়ল, নাজমুল হুদা অনঞ্জন,রূবেল মোল্যা,রিয়াজ শেখ,রূপম দাস,সাব্বির আহমেদ, রাসেল শেখ,জুয়েল সরদার, আজিজুল ইসলাম, শারাফাত হোসেন উজ্জল,ইউসুফ শেখ,ইন্দ্রজিত বিশ্বাস, জাহিদ শেখ, হাসান সরদার, হোসেন শেখ,অমিত মজুমদার, হাকিম, রুহুল আমিন,শোভন বর্দ্ধন,বায়জিদ শেখ, নাজিম মুন্না।

এরপূর্বে এমপি আব্দুস সালাম মূর্শেদী রূপসার টিএসবি এবং ঘাটভোগ ইউনিয়নের সংযোগস্থল তালতলা-রামপাল (পলঘাট সড়কের ৪০ মিটার) পিএসসি গার্ডার ব্রিজের এবং ঘাটভোগ সরকারী প্রাইমারী স্কুল-নিজাম উদ্দীন হাউস সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

বিকাল ৩টায় নৈহাটি ইউনিয়নের শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ও বঙ্গবন্ধুর সাহাদাত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এছাড়া বিকাল সাড়ে ৫টায় বিএনপি জামাত এর নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রূপসা ঘাট এলাকায়।

এর পূর্বে প্রধান অতিথি নৈহাটি ইউনিয়নের সকল নেতাকর্মীদের সাথে এক কর্মী সমাবেশ প্রধান অতিথি বক্তৃতা করেন।

ডুমুরিয়ায়  জে এমবি সংগঠনের দেশ ব্যাপী ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে  বিএনপি  জামাযাতের মদদপুষ্ঠ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কতৃক একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট  বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয। মিছিল শেষে দলীয় কার্যলযের সামনে সমাবেশের পথ সভায়  বক্তব্য দেন সংসদ নারায়ন চন্দ্র চন্দ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ নাথ মন্ডল ও মোস্তফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা আওয়ামী লীগ নেতা  শেখ নাজিবুর রহমান,  এমএম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল্যা সোহেল রানা,  সরদার আব্দুল গনি, বিষ্ণু প্রসাদ মল্লিক, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, শীলা রানী, তহমিনা বেগম, কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।

 

আমতলীতে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে সারা দেশে ২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামায়েত মদতদ পুষ্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার ১৭আগষ্ট বিকালে ৫টায় আবদুল্লাহ সুপার মার্কেট থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আবদুল্লাহ সুপার মার্কেটে গিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ালীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়া,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,সহ সভাপতি ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম,মনিরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ হাওলদার,কামাল আকন,বাদল মুন্সী,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,আবদুস সোবহান লিটন প্রমুখ।

বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের বেধড়ক মারধর এর প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের উপরে পৈশাচিক নির্যাতন ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র সাথে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের বেধড়ক মারধর এর প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ

আজ বিকেল ৫টায় আমতলী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি আবদুল্লাহ সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলী চৌরাস্তায় প্রতিবাদ সভা করে।
মিছিল ও প্রতিবাদ সভায় যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সাধারন জনগগন অংশ করে।

আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,যুগ্ন সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, আওয়ামিলীগ নেতা ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আওয়ামীলীগ নেতা মোঃ আবদুল হক, তরিকুল ইসলাম জুয়েল,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

বরগুনার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি গঠন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় সংঘর্ষ এড়াতে পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, বরগুনা জেলার শিল্পকলা অ্যাকাডেমিতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও হামলার ঘটনার তদন্তের স্বার্থে ছাত্রলীগ নেতা বেল্লাল হোসেন বিদ্যুৎ ও আব্দুর রশিদ রাফি তিন কার্য দিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিবেন বলে উল্লেখ করেছেন।

সোমবার (১৫ আগস্ট) সাড়ে এগারোটায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে হাজার অধিক ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা সবুজ মোল্লার গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ থামাতে গেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয়।

এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলানায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন।

এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা প্রতিবাদ জানাতে থাকেন।

 

একই স্থানে বিএনপির দুই গ্রুপে সভা আহবান করায় আমতলীতে ১৪৪ ধারা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এক পক্ষের আনন্দ শোভযাত্রা ও অপর পক্ষের তা প্রতিরোধ করার ঘোষণাকে কেন্দ্র করে আইন শৃংঙ্খলা অবনতি হওয়ার আশংকায় বরগুনার জেলা প্রশাসন আমতলীতে ১৪৪ ধারা জারি করেছেন।

জানা গেছে, গত ২ আগস্ট  বরগুনা বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু স্বাক্ষরিত আমতলী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা করেন। ওই কমিটিতে জালাল উদ্দিন ফকির আহবায়ক ও কামরুজ্জামান হিরু মৃধাকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক উপজেলা কমিটি এবং কবির উদ্দিন ফকির আহবায়ক ও তুহিন মৃধাকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট আংশিক পৌর কমিটি ঘোষনা করেন।

ওই কমিটি ঘোষনার পর থেকে সদ্য ঘোষিত উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন ফকির ও পৌর কমিটির সদস্য সচিব তুহিন মৃধা উভয় কমিটি বাতিলের জন্য বিরোধীতা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট বুধবার বিকেলে জালাল উদ্দিন ফকির ও তুহিন মৃধার নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা- কর্মীদের নিয়ে একে সরকারী হাই স্বুল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক মামুন মোল্লার ছবিতে ঝাড়ু ও জুতাপেটা করে প্রতিবাদ জানায় সেই সাথে জেলা নেতৃবৃন্দের কঠোর সমালোচনা করা হয়।

অপরদিকে ঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আজ  শনিবার বিকেলে সদ্য ঘোষিত কমিটির উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান হিরু মৃধা ও পৌর বিএনপি’র আহবায়ক কবির উদ্দিন ফকিরের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও ঘোষিত কমিটি উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন ফকির ও পৌর কমিটির সদস্য সচিব তুহিন মৃধা তা প্রতিহত করার ঘোষনা দেয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আইন শৃংঙ্খলার অবনতির আশংকায় পুলিশ উপজেলা প্রশাসনের কাছে ১৪৪ ধারা জারি করার জন্য আবেদন করেন।

আইন শৃংঙ্খলার অবনতির আশংকায় আমতলী উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে ঐ আবেদনটি পাঠিয়ে দেয়। বিকাল ৪টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে আইন শৃংঙ্খলার অবনতির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে আমতলী পৌর শহরে আজ শনিবার বিকাল ৪ টা থেকে রাত রাত ১২ টা পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করে ১৪৪ ধারা জারি করে আমতলী পৌর শহরে মাইকিং করা হয়েছে।

এ বিষয়ে ঘোষিত উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ কামরুজ্জামান হিরু মৃধা বলেন, নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে আমাদের পূর্ব নির্ধারিত আনন্দ শোভাযাত্রা বানচাল করতে উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন ফকির ও পৌর বিএনপি’র সদস্য সচিব তুহিন মৃধা ষরযন্ত্র করে আসছে। বিষয়টি আমরা জেলা বিএনপি’র নেতৃবৃন্দকে জানিয়েছি। অচিরেই বিএনপি’র নেতা-কর্মীরা এর সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান বলেন, বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে আইন  শৃংঙ্খলা অবনতির আশংকায় আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

টাকার বিনিময়ে কমিটি দেওয়ার প্রতিবাদে আমতলীতে বিএনপি’র কেন্দ্রীয় নেতার ছবিতে জুতা, ঝাড়ু নিক্ষেপ ও বিক্ষোভ মিছিল

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনাট আমতলী উপজেলা বিএনপি’র কমিটি গঠনে ঘুষ নেয়ার অভিযোগে বিক্ষোভ ও বিএনপির কেন্দ্রীয় নেতার ছবিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছেন তৃনমুল নেতাকর্মীরা।

আজ সকাল১১.ঘটিকায় আমতলী একে স্কুল সড়ক বিএনপি’র অস্হায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লার কুশপুওলিকা জুতা ও ঝাড়ু দিয়ে বিক্ষোভ প্রতিবাদ করেন।

জানা যায় বিগত ৮ই আগষ্ট বরগুনার আমতলী উপজেলা বিএনপি’র থানা ও পৌর আহ্বায়ক কমিটি দেয়া হয়। ১০ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি বরগুনা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

উক্ত কমিটিতে বিএনপি’র ত্যাগীও জেষ্ঠ নেতাদের দলে পদ পদবী না দিয়ে ও টাকার বিনিময় পকেট কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের তৃনমূল নেতাকর্মীরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন,আমতলী উপজেলা যুবদলের সদস্য পৌর কাউন্সিলর মোঃ শামসুল হক চৌকিদার।

বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতা মামুন মোল্লা মোটা অংকের টাকা ঘুষ নিয়ে আমতলী উপজেলা ও পৌর বিএনপির কমিটি দিয়েছেন, আমরা এই কমিটি বাতিল চাই।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লা মুঠো বলেন,আমতলী উপজেলা ও পৌর কমিটি অনুমোদন দিয়েছেন বরগুনা জেলা কমিটি এখানে আমার কোন হাত নেই,টাকার নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।যদি কেহ কোন প্রমান দিতে পারে তবে রাজনীতি ছেড়ে দেব।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা জানান, আমি কোন লিখিত অভিযোগ পাইনি,তাছাড়া সবকিছু আলোচনা করে সমাধান করা যায় কিন্তু এভাবে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ করলে দলের ভাবমূর্তি নষ্ট হয় তাই আলোচনা করে সমাধান করা যেতে পারে।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিঃ যুগ্ন আহ্বায়ক মঈনুদ্দিন মামুন,যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ জুবেরী,যুগ্ন আহ্বায়ক মেহেদী জামান রাকিব,যুগ্ন আহ্বায়ক আঃ রাজ্জাক,পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক অসীম মৃধা, শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সোহাগ। মৎসজীবি দলের সভাপতি কবির হোসেন তালুকদার,কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর মাস্টার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জসিম মেম্বার, সোহেব ইসলাম হেলাল আহ্বায়ক উপজেলা ছাএদল, মোঃ ইমরান খান সদস্য সচিব আমতলী উপজেলা ছাএদল, মনির ডাকুয়া সদস্য সচিব আমতলী সরকারী কলেজ শাখা ছাএদল সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

 

ডুমুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী “জাতীয় শোক দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে ৬ ই আগষ্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতি ভবনে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  ও সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ(এমপি)  সভাপতিত্বে  ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ  মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক সরদার আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা সরদার আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, বিমল  বসাক, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, কে এম হযরত আলী, বিষ্ণু প্রসাদ মল্লিক, শিলা রানী মন্ডল, সদর ইঊনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার হোসেন জোয়াদার, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, এ‍্যাড, আশরাফুল আলম, শেখ ইকবাল হোসেন, সেচ্ছা সেবকলীগের এম এম হুমাউন কবির,ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদকবৃন্দ।

সভায় প্রতিটি ইউনিয়নে ১৫ই আগট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে  সজাগ দৃষ্টি ও সহযোগী সংগঠনকে  রাজপথে থাকার  সিদ্ধান্ত গৃহীত হয়।