অভয়নগরে গ্রামতলা ইনস্টিটিউটের আলোচনা সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি:‌//

অভয়নগরের চলিশিয়া ইউনিয়নে একতারপুর গ্রামতলা ইনস্টিটিউটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে গ্রামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড আ,লীগের সহ-সভাপতি কামরুজ্জামান শেখের সঞ্চালনায় ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি আনিছুর রহমান আনিছ। আরো উপস্থিত ছিলেন, নওয়াপাড়া মহিলা কলেজের প্রফেসর হেমায়েত হোসেন, ওয়ার্ড আ,লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমান শেখ, দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার তাওহীদ হাসান উসামা, গ্রামতলা সিআইজি সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম শেখ, সিরাজুল ইসলাম, সাগর শেখ, সবুজ হাসান, নুরইসলাম বাবু, মামুন শেখ প্রমুখ।

ডুমুরিয়া জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যাযের ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী ও পুরষ্কার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যাযের ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর  শনিবার বিকেলে স্থানীয় যুব সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

বিকাল তিনটা নারী ও পুরুষ বিভাগের চুড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতায়  নারী  কেএম মাধ‍্যমিক বিদ‍্যালয় ও কৃষ্ণ নগর মাধ‍্যমিক বিদ‍্যালয়ের মধ‍্যে অনুষ্ঠিত খেলায় কেএম মাধ‍্যমিক বিদ‍্যালয ট্রাইব্রেকারে জয়লাভ করে। অপর খেলায় শাহাপুর মাধ‍্যমিক বিদ‍্যালয ও  তপোবন মাধ‍্যমিক বিদ‍্যালযের মধ‍্যেকার খেলায় ১-০ গোলে শাহাপুর মাধ‍্যমিক চ‍্যাম্পিয়ান হয।

খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতি করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ। প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,  সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, শোভনা ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈদ‍্য,  ক্রীড়া সংগঠক শেখ জামিল আক্তার লেলিন, সহকারী শিক্ষা অফিসার ধনজয মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা  প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আইযুব হোসাইন, বেলায়েত হোসেন, প্রমুখ। খেলা শেষে বিভিন্ন  ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

 

ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ৮০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণ  মিলনী অনুষ্ঠানের রেজিস্টেশন কার্যক্রমের উদ্বোধন

/জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া, খুলনা//
গুটুদিয়া এসিজিবি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ৮০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণ  মিলনী অনুষ্ঠান বাস্তবায়নে লক্ষ‍্যে ১০ সেপ্টেম্বর  শনিবার সকালে  রেজিস্টেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  সকাল ১১ টায় স্কুলের  হলরুমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন খুলনা বিশ্ব বিদ‍্যালয়ের সাবেক ট্রেজারার ও পূর্ন মিলনী কমিটির সভাপতি খান আতিয়ার রহমান,  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কমিটির সহ সভাপতি ও আওয়ামী লীগ নেতা কাজী নুরুল   ইসলাম, ম‍্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস‍্য সরদার মাসুদ রানা, প্রধান শিক্ষক শংকর মন্ডল, স্কুলের প্রবীন ছাত্র ও সাবেক শিক্ষক কাজী শামছুর রহমান, মনোরঞ্জন মন্ডল, স্কুল কমিটির সদস‍্য ও ইউপি সদস‍্য ইজ্জাত আলী মোড়ল, ও মেহেদী হাসান মিনটু, রবিউল ইসলাম সানা, বাস্তবায়ন  কমিটির সাধারন সম্পাদক পিন্টু কুমার বিশ্বাস, মাহাবুর রহমান পিকুল, ওহিদুজ্জামান মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, ব‍্যাংকার এখলাসুর রহমান, শাহাজালাল মোড়ল, শিক্ষক এস এম  আরিফুজ্জামান, হারুনর রশিদ, মফিজুল ইসলাম, মুজাহিদ শেখ প্রমুখ।

বরিশাল অশ্বিনী কুমার টাউনহল ফিরছে অত্যাধুনিক রূপে সম্পন্ন ৯০ শতাংশ কাজ শেষ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//
প্রায় শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকচর্চা আরও বেশি বিকশিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগ প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে। ঐতিহ্যেবাহী অশ্বিনী কুমার হলটিকে সম্পূর্ণ নতুন রূপে নগরীর বাসিন্দাদের উপহার দিবেন বিসিসি। হলটির মধ্যে আসন সংখ্যা বৃদ্ধি করে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়াও হলের অভ্যন্তরে অডিটোরিয়ামটিকে অত্যাধুনিক লেজার লাইট ও বিদেশি ফোকাস লাইট দিয়ে সাজানো হচ্ছে।

নাট্যজন সৈয়দ দুলাল বলেন, নগরীর প্রাণকেন্দ্রে অশ্বিনী কুমার টাউন হলটি বরিশালবাসীর কাছে একটি হৃদয়ের স্থম্ভ। বরিশাল ব্রজমোহন (বিএম কলেজ) বিশ্ববিদ্যালয়ের রাজনীতিরও চেতনার কেন্দ্র ছিলো এ অশ্বিনী কুমার হলটি। যা প্রায় ১০০ বছর ধরে একই রকম অবস্থায় ছিল। বেশ কয়েকবার সংস্কার করা হলেও ভবনের মূল ভিত্তি ঠিক রাখা হয়েছে। হলের আধুনিকীকরণের কাজটি বরিশালবাসীর প্রাণের দাবি।

শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, অশ্বিনী কুমার হলটি হচ্ছে, জাগ্রত বরিশালবাসীর চেতনার প্রতীক। নগরীর প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এ হলটি ব্রিটিশ আমল থেকে ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা। এ ধরনের যে কোন কাজকে আমরা ‘শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব’-এর পক্ষ থেকে সাধুবাদ জানাই।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, অচিরেই ঐতিহ্যের স্বরূপ ফিরে পাচ্ছে বরিশালের শতবর্ষীয় ঐতিহাসিক অশ্বিনী কুমার হল। প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলছে।

খুলনায় ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

 //আ: রাজ্জাক শেখ//

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ সম্পাদিত ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১২ আগষ্ট (শুক্রবার) সকালে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য আশীর্বাদ, আত্মমর্যাদা ও অহংকারের প্রতীক। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়ন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু-কাঙ্খিত সেতু দাঁড়িয়ে আছে। এই অঞ্চলের মানুষ দীর্ঘ দিন অবহেলিত ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই সেতু নির্মাণ করার সাহস কারও ছিলো না। তিনি বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে বিশ^কে বাংলাদেশের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এই সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ইতোমধ্যে এসব জেলায় সেতু ঘিরে নানারকম অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। পদ্মা সেতুর চালু হওয়ার পরে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে এবং কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। স্বাগত জানান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সহসভাপতি এসএম শাহনেওয়াজ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থের প্রকাশক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ।

পরে মেয়র ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Daily World News

জাতীয় শোক দিবসে রূপসায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ডুমুরিয়ায় গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত

/জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া//
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুলনার ডুমুরিয়ার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৪ আগষ্ট সকাল  ১০টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে  নির্বাচিত সদস‍্য দাতা শিক্ষকপ্রতিনিধি সহ ১১ সদস‍্যের সভা অনুষ্ঠিত হয়।  এতে মো. মহসিন খান সভাপতি এবং শামীম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি ও সহ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অভিভাবক সদস্য  মো. মহসিন খান ৬ ভোট পেয়ে   সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য  এবং অভিভাবক সদস্য পদে পরাজিত প্রার্থী খানজাহান আলী ৫ ভোট পান। এ ছাড়া অভিভাবক সদস্য শামীম খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।কমিটির
সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনে শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক দিপ্তী রায় ও সহকারি শিক্ষক নাজমা আক্তার স্বপ্না,অভিভাবক সদস্য মো.মহসিন খান,শামীম খান,তানজিলা বেগম ও সুবর্ণা খাতুন,শিক্ষানুরাগী সদস্য খানজাহান আলী ও সোনিয়া খাতুন,স্হানীয় ওয়ার্ড সদস্য আবু বক্কার খান,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক এস,এম সিরাজুল ইসলাম,দাতা শ্রেণির সদস্য সাইফুর রহমান খান ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সিকদার জার্জিস হোসেন।
জাহিদুর রহমান বিপ্লব

ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে মওলানা ভাষানী কলেজের অভিভাবক নির্বাচন সম্পন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
 উৎসব মুখর পরিবেশে মধ‍্যে দিয়ে ৩১ জুলাই   রোববার ডুমুরিয়ার বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভনিং বভি অভিভাবক নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে।
দুটি প‍্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন অংশ গ্রহন করেন। রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয । অনুষ্ঠিত নির্বাচনে  প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ মহুরুম নূরুদ্দীন আল মাসুদ স্মৃতি পরিষদের অভিভাবক  সদস‍্য পদে আব্দুস ছাত্তার সরদার মই মার্কা , আব্দুস সামাদ ফকির মাছ মার্কা  , মুজিবর শেখ টিউওয়েল মার্কা, স্বতন্ত্র হিসাবে এসকে জিয়াউল হক গোলাপ ফুল মার্কা, অপর প‍্যানেল মো: হাফিজুর রহমান মোল্ল‍্যা বই মার্কা,  হেমায়েত রশিদ খান আম মার্কা,  শেখ মশিউর রহমান লিটন বল মার্কা প্রতিক নির্বাচনে অংশ গ্রহন করে। নির্বাচনে বে সরকারী ফলাফলে
শেখ মশিউর রহমান লিটন ২৬১ ভোট  পেয়ে ১ম হেমায়েত রশিদ খান ২৫১ ভোট পেযে  ২য় ও হাফিজুর রহমান মোল্লা১৯০ ভোট পেয়ে  ৩য় হন।
নির্বাচনে রিটার্নিং  অফিসারের দায়িত্ব পালন করেন  কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ‍্য আমিনুর রহমান খান। সহকারী প্রিডাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আতাউর রহমান সানা  ও ঠাকুর দাস মন্ডল পলিং  অফিসার ছিলেন বিএম মিজানুর রহমান ও আ: ছাত্তার।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন  জ‍্যেষ্ঠ প্রভাষক  আ: ছালাম মোড়ল । শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হযেছেন  প্রভাষক আব্দুল হাই, সব্রত মহলদার, শান্তি লতা বিশ্বাস, দাতা সরোয়ার মলঙ্গী।

গজারিয়ায় জিস্ট পলিটেকনিকে ছাত্র শিক্ষকদের মতবিনিময় সভা

//সৈয়দ মোঃ শাকিল ,গজারিয়া মুন্সীগঞ্জ//

স্বানমধন্য কবি মুহাম্মাদ আবদুল হাই রচিত ছাত্র কবিতায় কবি বলেন; জ্ঞানে গুণে হও রে বিদ্বান/ মানুষ হওয়ার জন্য, তোমার জ্ঞানের আলোক ধারায় জগত হবে ধন্য/ শিক্ষা জাতির মেরুদণ্ড/ শিক্ষক তাহার গুরু/ ছাত্রের জীবন গড়েন তিনি/তিনিই করেন শুরু।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় উপজেলায় অবস্থিত গজারিয়ায় কারিগরি শিক্ষা বিকাশের বাত্তিঘর গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিকের একঝাঁক তরুন শিক্ষার্থী দের বর্ণিল আয়েজনে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ছাত্র শিক্ষার্থীদের মেলবন্ধন। মুগ্ধ শিক্ষার্থীরা বলেন এই যেন এক স্বচ্ছ প্রানের মিলন মেলা।

আজ বৃহস্পতিবার জিস্ট পলিটেকনিক এর হলরুম মিলনায়তনে প্রতিষ্ঠানটির ছাত্র ও শিক্ষকদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জিস্ট পলিটেকনিক  প্রতিষ্ঠানটির কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ মোঃ আল-কামা  সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলিনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিঃ মামুন শরীফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিঃ ইব্রাহিম খলিল আরজু। বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রুহুল আমিন শেখ, ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রিফাত আহম্মদ, ইঞ্জিঃ ফয়সাল আহম্মদ, ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল ও ইতি আক্তার।

প্রধান অথিতি অধ্যক্ষ ইঞ্জিঃ মামুন শরীফ উপস্থিত ছাত্রদের উদ্দেশ্য  তার শুভেচ্ছা বার্তায় বলেন আমরা ছাত্রদের অত্যান্ত আন্তরিকতার সাথে শিক্ষা দানের চেষ্টা করি। গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানটি সব সময় শিক্ষার্থী প্রতিপালনে অত্যান্ত আন্তরিক। আমাদের কলেজ কর্তৃপক্ষ  সুখে দুখে সব সময় তোমাদের পাশে থাকবে।

Daily World News

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

 

ডুমুরিয়ায় প্রাথমিক বিদ‍্যালযের অভিভাবক সদস‍্য পদে নির্বাচন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

উৎসব মূখর পরিবেশে খুলনার ডুমুরিয়ায় গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে।

১৬ জুলাই  শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পুরুষ অভিভাবক শ্রেনীর ২টি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইতোমধ্যে মহিলা অভিভাবক সদস্যের ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুবর্ণা খান ও তানজিলা নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুরুষ অভিভাবক সদস্য নির্বাচনে  ৪১৬ জন ভোটারের  মধ্যে ২৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বে সরকারী ফলাফলে মো. মহসিন হোসেন খান বল প্রতীক নিয়ে ২১৫ ভোট ও মো. শামীম হোসেন খান বই প্রতীক নিয়ে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তী রায় জানান, এইবারই প্রথম স্কুলে ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সিকদার জার্জিস হোসেন।

 

রামপালে জুনের বেতন পাননি প্রাথমিকের ৬ শতাধিক শিক্ষক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বরাদ্দ নেই এমন দোহাই দিয়ে বেতন ছাড় না করায় মধ্যে জুলাইয়েও রামপালে প্রাথমিকের ৬ শতাধিক শিক্ষক ঈদ উল আজাহার আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এমন হটকারি সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছেন শিক্ষকরা।

জানা গেছে রামপাল উপজলায় ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৬ শতাধিক শিক্ষক কর্মরত রয়েছেন।  শিক্ষকদের অভিযোগ গত জুন /২২ মাসের বেতন তারা তুলতে পারনেনি। ব্যাংকে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। বেশির ভাগ শিক্ষক বেতন না পেয়ে ঈদের আনন্দ থেকে বেশ খানিকটা বঞ্চিত হয়েছেন। নাম প্রকাশ না করে ৮/৯ জন শিক্ষক এ প্রতিনিধিকে বলেন জুন মাসের বেতন না পেয়ে অনেক শিক্ষক কোরবানি করতে পারেননি। অনেকে ধার করে কোরবানি করেছেন।

বাগেরহাট জেলার রামপাল উপজলার শিক্ষকরা বেতন না পেলেও অন্যান্য উপজলার শিক্ষকরা সময় মতো জুনের বেতন পেয়েছেন বলে তারা জানান। শিক্ষকদের কথার সুত্র ধরে পার্শ্ববর্তী মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. নুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা সময় মতো জুনের বেতন পেয়েছি।

শিক্ষকদের অভিযাগ বেতনের জন্য উপজলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযাগ করা হলে তাদের বলা হয় জুনের বেতনের বরাদ্দ আসেনি। একটি বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন সম্প্রতি পেড়িখালি এলাকায় একটি বিদ্যালয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা একটি মিটিং করার সময় বেতন না পাওয়ার বিষয়টি জানতে পেরে উপজলা শিক্ষা কর্মকর্তাকে বেতন ছাড় করার নির্দেশ দিলেও তিনি তাদের কথা রাখনেনি বলে ওই শিক্ষক অভিযাগ করেন।

তিনি আরও অভিযাগ করে বলেন কোরবানির ঈদের আগে শিক্ষকরা শিক্ষা অফিসে বেতনের জন্য বার বার ধর্ণা দিয়েও বেতন পাননি। এ কারণে এবার অনেক শিক্ষক কোরবানি করতে পারেননি। শিক্ষকরা বেতন না পাওয়ার জন্য উপজলা শিক্ষা অফিসার মতিয়ার রহমানক দায়ী করেন। এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একজন সহকারি শিক্ষা কর্মকর্তা বলেন আমি যতদুর জানি কিছু শিক্ষকের ১৩ তম গ্রেড পাওয়ায় অতিরিক্ত টাকা খরচ হয়েছে।

এজন্যে কিছু টাকা ঘাটতি ছিল। তবে মুসলমান শিক্ষকদের ঈদের সময় বেতন দেয়া যেতা বলে তিনি মন্তব্য করেন। টিইও স্যার কেন দেননি তিনি সেটা ভালো বলতে পারবেন। তবে তিনি সর্বশেষ জানান বরাদ্দ এসেছে এখন শিক্ষকদের জুনের বেতন ব্যাংকে পাঠানো হবে। তারা আগামী সপ্তাহে বেতন হাতে পাবেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান বরাদ্দ ছিলনা তাই বেতন দেয়া যায়নি। এখন বরাদ্দ আসছে অনলাইনে।

এসময় অন্য উপজলার শিক্ষকরা বেতন পেলেও কেন রামপাল উপজেলার শিক্ষকরা বেতন পাননি সে প্রসঙ্গে জানতে চাইলে  তিনি বলেন তাদের বরাদ্দ ছিল তাই তারা দিতে পেরেছেন। বরাদ্দ এসে গেছে। এখন বেতন দিয়ে দেয়া হবে।