সার্বিক পাশের হার ৯৫.২৬, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ।

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।

গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্বিকভাবে পাশের হার ৯৫.২৬। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।

এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।

ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

এ পরীক্ষায় এবার ১৪ লাখ ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর।

এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আর নেই

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

আজ প্রকাশ করা হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল । এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। সেখানে ফলাফলের সার-সংক্ষেপ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করবেন।

অন্যান্য বছর তারা এটি শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। করোনা মহামারির কারণে এবারে তা বাতিল করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পাশাপাশি তিনি ফলপ্রকাশের ঘোষণা দেবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এ পরীক্ষায় এবার সর্বমোট ১৪ লাখ ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর। একমাসের মধ্যে এ পরীক্ষার ফলপ্রকাশের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসাবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলপ্রকাশের কথা। কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত পরীক্ষার উত্তর আসতে বিলম্ব হওয়ায় ফল তৈরিতেও বিঘ্ন ঘটে।

এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানা যাবে। এছাড়া এসএমএস এবং অনলাইনেও ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আর নেই

চাঁদপুর হাইমচরে ওহাবীয়া এতিমখানার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের অভিযোগ

একমাস পর শাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

//অনলাই নিউজ//

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘোষণা দেন তারা।

এ ঘোষণার মধ্যদিয়ে দীর্ঘ একমাস পর আন্দোলন থেকে সরে এলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়ী করে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে এক বিবৃতিতে দুঃখ প্রকাশও করেছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দুঃখ প্রকাশ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উপাচার্যের দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা এলো।

ঘটনার সূত্রপাত শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল নিয়ে। গত বছরের ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। প্রায় ১৯ মাস পর ওইদিন থেকে হলে ফিরতে শুরু করেন আবাসিক শিক্ষার্থীরা।

ফেরার পর হলে তারা বিভিন্ন সংস্কার দেখতে পান। পাশাপাশি বেশকিছু নতুন নিয়মনীতি ও সমস্যার সম্মুখীন হন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা।

এরপর থেকে হলের এসব নিয়মনীতি, সিট বণ্টন, খাবার সমস্যা, ওয়াইফাই সমস্যা, পানির সমস্যা, বাইরের হোস্টেলের ভাড়া নিয়ে দিন দিন শিক্ষার্থীদের সঙ্গে হল প্রভোস্ট বডির দূরত্ব বাড়তে থাকে। ছাত্রীদের অভিযোগ, এসব বিষয়ে অভিযোগ করে প্রভোস্ট বডির ‘অসদাচরণের’ শিকার হয়েছেন তারা।

এসব কারণে গত ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এরপর ১৬ জানুয়ারি বিকেলে তিন দফা দাবি আদায়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় পুলিশ ৩০০ জনকে অজ্ঞাত দেখিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে।

এরপর শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগ দাবি করে এতদিন আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। বুধবার (২৬ জানুয়ারি) টানা সাতদিনের অনশন ভাঙলেও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ আগুন (ভিডিও)

 

শাবি ভিসিকে দুঃখ প্রকাশের আহ্বান শিক্ষামন্ত্রী দীপু মনির

//নিউজ ডেস্ক //

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা কারো জন্য কাম্য নয়। এজন্য উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সব মহলের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আচার্য সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাকে ভিসির দায়িত্ব পালন করে যেতে বলেছেন তিনি।

শুক্রবার রাত ৮টায় শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বৈঠক শেষে শাবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ প্রতিনিধি দল ক্যাম্পাসে আসে।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। বৈঠক শেষে ৭টা ৩৫ মিনিটে শিক্ষামন্ত্রী, ভিসিসহ প্রতিনিধিরা ক্যাম্পাস থেকে চলে যান।

এর আগে বিকালে সিলেট সার্কিট হাউসে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতিই উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন। এ কারণে শাবি উপাচার্যের অপসারণ বিষয়ে শিক্ষার্থীদের সব বক্তব্য রাষ্ট্রপতির কাছে আমি তুলে ধরব।

গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা ভিসি ফরিদ উদ্দিন আহমেদকে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন। ওই দিন পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে ভিসিকে মুক্ত করে তার বাসভবনে পৌঁছে দেয়। এরপর থেকে ভিসি তার বাসভবনেই ছিলেন।

পাড়ুন দৈনিক বিশ্ব

Daily World News

চাঁদপুর ও হাইমচরে শীতার্তদের মাঝে রেদওয়ান খান বোরহানের শীতবস্ত্র বিতরন

হিজাব বিতর্কের জেরে ব্যাঙ্গালোরে স্কুল-কলেজে ১৪৪ ধারা জারি

//আন্তর্জাতিক ডেস্ক//

ভারতের ব্যাঙ্গালোরের সব স্কুল-কলেজের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে কর্নাটক সরকার। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।

কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার দাবি করেছে হিন্দুত্ববাদীরা। আবার হিজাবের সমর্থনে সরব মুসলিম পড়ুয়াদের একাংশ। এই বিতর্ক ঘিরে অশান্তি ঠেকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে অশান্তি ঠেকাতে কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সরকার মঙ্গলবার থেকে তিন দিন রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। এখন শুক্রবার স্কুল-কলেজ খোলার পর রাজ্যের রাজধানীতে নয়া নিয়ম কার্যকর হবে।

ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার কমল পান্ত বুধবার ১৪৪ ধারা ঘোষণা করে বলেন, শহরে উত্তেজনা রয়েছে। নতুন করে প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা অপরিহার্য। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্কুল-কলেজের আশপাশে ফৌজদারি দণ্ডবিধির অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কর্নাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হিজাব নিষিদ্ধ করার দাবিতে গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অন্যদিকে হিজাবের সমর্থনে পথে নেমেছে মুসলিম পড়ুয়ারা।

এদিকে হিজাব পরার অধিকার চেয়ে ছাত্রীরা কর্নাটক হাইকোর্টে আবেদন জানিয়েছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। বিচারপতি জানিয়েছেন, তিনি যতদিন রায় না দিচ্ছেন, ততদিন যেন রাজ্যে শান্তি বজায় থাকে। সব পক্ষ যেন ধৈর্য ধরেন।

রাজ্য সরকার জানিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ড্রেস কোড চালু করেনি। তবে রাজ্যের নিয়মানুযায়ী, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ড্রেস কোড চালু করতে পারে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ড্রেস কোড চালু আছে।

এই হিজাব বিতর্ক মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও ছড়িয়েছে। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, ‘হিজাব স্কুল বা কলেজ ইউনিফর্মের অঙ্গ নয়। স্কুলে এলে ইউনিফর্ম পরে আসতে হবে। বাড়িতে যে যার মতো পোশাক পরতে পারেন।’ মধ্যপ্রদেশেও সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবকে নিষিদ্ধ করার পক্ষে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রদীপ-লিয়াকত এখন কাশিমপুর কারাগারে

১৪ দিন পর আবার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

//নিজস্ব প্রতিবেদক//

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ১৪ দিন পর আবার রাস্তায় নামলো শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

আজ বিকেলের দিকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে করে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে কিলোসড়ক ধরে উপাচার্যের বাসভবনের সামনে থেকে চেতনা-৭১ প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফরিদের গদি অস্তাচলে, ফরিদ যাবে রসাতলে’, ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকাউন্টগুলো বন্ধ কেন?’ সহ উপাচার্য বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, ‘আমরা অধ্যাপক জাফর ইকবালের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিলাম। সে সময় আমাদের বলা হয়েছিল আমাদের বিভিন্ন দাবিগুলো মেনে নেয়া হবে। কিন্তু দীর্ঘদিন পরও আমাদের দেয়া আশ্বাসগুলোর কোনোটিই বাস্তবায়নের কোনো প্রচেষ্টা আমরা দেখতে পারিনি। এমনকি শিক্ষার্থীদের ওপর দেয়া দুটি মামলা এখনো ঝুলে রয়েছে। শিক্ষার্থীদের প্রায় আড়াই শ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসহ ব্যাংক অ্যাকাউন্ট এখনও বন্ধ করে রাখা হয়েছে। সেগুলোও চালু করা হয়নি। অন্যদিকে আমাদের এক দফা দাবি উপাচার্যের পদত্যাগ কিংবা অপসারণের ব্যাপারেও কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের কঠোর কর্মসূচিগুলো থেকে সরে আসার পরও ন্যূনতম দাবিগুলো পূরণ করা হয়নি। এ জন্য এত দিন পর আমরা আবার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। দাবি আদায়ের জন্য আগামীকাল বৃহস্পতিবারও আমরা বিক্ষোভ মিছিল করব।’

উল্লেখ্য গত ১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। সেই সকল কর্মসূচির একপর্যায়ে গিয়ে ১৯ জানুয়ারি থেকে এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী। ২৪ জন থেকে বেড়ে সেই সংখ্যা ২৮হয় একসময়।

এরপর ২৬ জানুয়ারি সকালে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান। এরপর থেকেই অবরোধ ও অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়ে অহিংস আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড, নাটক, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে নাদোলন অব্যাহত রেখেছিলেন শিক্ষার্থীরা। তবে ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

এবছর একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে জমির উদ্দিন মিলনের একগুচ্ছ বই

রামপালে প্রাঃবিদ্যালয়ে ৩৪ প্রধান শিক্ষক ও ৫৭ সহ শিক্ষকের পদ খালী, শিক্ষা কার্যক্রম ব্যহত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলায় ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪ জন প্রধান শিক্ষকের ও ৫৭ জন সহ শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। করোনার অতিমারি ও প্রশাসনিকভাবে নতুন নিয়োগ ও বদলী না থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ উপজেলায় ১২৮ টি বিদ্যালয়ের মধ্যে ৬৯৭ জন শিক্ষকের পদের বিপরীতে ৬০৬ জন কর্মরত আছেন। এর মধ্যে সোমা রানী পাল নামের এক শিক্ষিকা গত ২০১৯ সাল থেকে কোন কারণ ছাড়াই অনুপস্থিত রয়েছেন। হাওলাদার জাকির হোসেন নামের অপর একজন সহ শিক্ষক বরখাস্ত হয়েছেন। ৬৯৭ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকের বিপরীতে শূন্য পদ রয়েছে ৩৪ টি। সাধারণ শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫৭ টি। জনবল নিয়োগ ও বদলী বন্ধ জনিত কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নিয়োগ ও বদলী শুরু হলে এ সমস্যার সমাধান সম্ভব হবে।

খোঁজ নিয়ে দেখা গেছে উপজেলার চাকশ্রী স. প্রাথমিকে দুই জন সহ শিক্ষক নেই। এমন বিদ্যালয় আছে বারুইপাড়া সপ্রবি, বড় কাটালী সপ্রবি, ফুলপুকুরিয়া সপ্রবি, দক্ষিণ বেতকাটা সপ্রবি, কালেখারবেড় সপ্রবি ও ছোট ডাকরা সপ্রবি। এ ছাড়াও রাজনগর কালিকা প্রসাদ স. প্রাথমিক বিদ্যালয়ে তিন জন সহ শিক্ষকের পদ শূন্য রয়েছে।

বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, শূন্য পদের বিপরীতে জনবল বাড়াতে হবে। পুরোদমে বিদ্যালয়ে পাঠদান শুরু হলে শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যহত হবে বলে মত দেন তিনি। এ জন্য তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আপনারা জানেন যে, করোনার অতিমারীর কারণে আমরা একটি সংকট সময় পার করছি। আশা করি করোনা সংক্রমণ কমে গেলে আল্লাহর রহমতে এমন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। আমরা আমাদের সোনামনিদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয় এ জন্য কাজ করছি, আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সকলে মনিটরিং করছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ওমিক্রনে শেষ নয় পরবর্তী ধরন হবে আরও সংক্রামক- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কীভাবে স্মার্ট হওয়া যায় বা স্মার্ট কাকে বলে এমন প্রশ্ন অনেকের…

কীভাবে স্মার্ট হওয়া যায়? বা স্মার্ট কাকে বলে? এমন প্রশ্ন থাকতেই পারে।

সাধারণত আমরা SMART এর Meaning দেখে নেই-

Specific, Measurable, Achievable, Relevant, and Time-Bound

স্মার্ট হবার বহু পথ। তন্মধ্যে কিছু নিম্নে দিলাম।

১. কথা বলার সময় অতিরিক্ত ভঙ্গিমা না দেখানো।

২. যখন সবাই চুপ করে কারও কথা মনোযোগ দিয়ে শুনছে তখন আপনি বেখেয়াল হয়ে বা ইচ্ছে করে সবার মনোযোগ আকর্ষণের জন্য বা মনোযোগ নষ্ট করার জন্য এমন কিছু করতে পারেন না যা আপনাকে সবার কাছে বিরক্তিকর হিসেবে রিপ্রেজেন্ট করে।

৩. হুট করে ইংরেজি শব্দ দিয়ে কাউকে ছোট করতে চেষ্টা না করা।

৪. লেখার ক্ষেত্রে বানানের সঠিকতা মেনে চলা।

৫. চলার ক্ষেত্রে পুরো রাস্তা জুড়ে না হাঁটা বা অন্য কারও দিকে এমন ভাবে না তাকানো যা ওই পথচারীকে দ্বিধায় ফেলে দেয়।

৬. কারও অতি গোপনীয় বিষয় সবার সামনে জানতে চেষ্টা না করা।

৭. নিজেকে সবার চেয়ে ছোট মনে করা এবং সুযোগ পেলে নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে সত্যকে রিপ্রেজেন্ট করা।

এছাড়াও, সত্যবাদী হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, হাসি মুখে কথা বলা, সিরিয়াস কোনো ব্যপারে ফানি মোডে না থাকা ইত্যাদি বহু দিক আছে যা আপনাকে স্মার্ট করে তুলতে পারে। ধন্যবাদ।

সংগৃহীত।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

পুনরায় প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ১১-২০ গ্রেড এর কর্মচারীদের সমন্বয়ে গঠিত হল ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
মাগুরার কৃতি সন্তান জনাব মোঃ মিরাজুল ইসলাম (পরিবার পরিকল্পনা) কে সভাপতি ও গোপালগঞ্জের শেখ ফরিদ আহমেদ কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
চলমান বেতন বৈষম্য নিরসন করে দ্রুত নবম পে কমিশন গঠন করে দ্রুত নবম পে স্কেল প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান,
৫০% মহার্ঘ ভাতা প্রদান,এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ ৫ দফা দাবী আদায়ে দীর্ঘ দিন যাবত কাজ করে যাচ্ছে এই সংগঠন টি।
নবনির্বাচিত কমিটির সভাপতি বলেন,আমরা দীর্ঘ দিন যাবত কর্মচারীদের নাজ্য দাবী সমূহ আদায়ে কাজ করছি।
আমাকে ১৪ লক্ষ কর্মচারীর প্রাণের সংগঠন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
কর্মচারীদের কল্যাণে বিগত দিনে পাশে ছিলাম,পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
কর্মচারীদের নাজ্জ্য দাবী বাস্তবায়নে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আসু হস্তক্ষেপ কামনা করেন।

একুশে বইমেলায় প্রকাশ হতে চলেছে কাব্যগ্রন্থ “ইচ্ছে ডানায় একফালি চাঁদ “

 

অমর একুশে গ্রন্থ মেলা নামটি যেনো কবি,লেখক,পাঠক ও বই প্রেমিদের কাছে স্বপ্নের আয়োজন। প্রতি বছর বাংলা একাডেমির উদ্যোগে ফেব্রুয়ারী মাসে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

চলতি বছরেও খুব শীঘ্রই সূচনা হতে চলেছে লেখক পাঠকদের স্বপ্নের সেই আয়োজন অমর একুশে গ্রন্থ মেলা ২০২২ এবং এ মেলা কে কেন্দ্র করেই প্রকাশ হতে চলেছে কবি রকিবুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ “ইচ্ছে ডানায় একফালি চাঁদ “।

স্কুল জীবন থেকেই কবি রকিবুল ইসলাম অনেক গল্প কবিতা লিখেছেন, যা ছাপা হয়েছিলো দৈনিক পত্রিকা, অসংখ্যক যৌথগ্রন্থ সহ সাহিত্য ম্যাগাজিনে।

এর পর থেকে পড়াশুনার চাপে আর গল্প লেখা হয়ে উঠেনি তার। কিন্তু সাহিত্য প্রেমি এই মানুষটি আমৃত্যু সাহিত্যকে ছাড়তে পারবে না জেনেই বেছে নেয় কবিতার আশ্রয়। এবং পড়ালেখার ফাকে ফাকে লিখে যান অসংখ্য কবিতা, যা এখন একটি গ্রন্থে রুপ নিতে চলেছে।

” ইচ্ছে ডানায় একফালি চাঁদ ” গ্রন্থটি সম্পর্কে কবি রকিবুল ইসলাম বলেন, এটি শুধু একটি গ্রন্থই নয়, এটি একটি স্বপ্ন, যা তিনি তিলে তিলে গড়ে তুলেছেন। “ইচ্ছে ডানায় এক ফালি চাঁদ ” গ্রন্থিটি কবির কাছে সন্তানের মত। মা যেমন রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানকে বুকে আগলে রেখে বড় করে তুলে, ঠিক তেমনি এই গ্রন্থের প্রতিটি কাব্য,প্রতিটি পঙক্তি, প্রতিটি শব্দ কবির মমতায় জড়ানো সৃষ্টি। একটি কবিতা লিখবে বলে একের পর এক রাত জাগা, গভির ভাবনায় ডুবে যাওয়া এ সবই যেনো তার স্বার্থক হতে চলেছে। এ বিষয়ে কবি রকিবুল ইসলাম বলেন, তার একের পর এক রাত জাগার কষ্ট তখনই স্বার্থক হবে যখন তার লেখা গুলো পাঠকের মন ছুয়ে যাবে। আশা করি “ইচ্ছে ডানায় একফালি চাঁদ ” গ্রন্থটি পাঠক মহলের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হবে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব

ডুমুরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত‍্যু