শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আবেদন করেছে হাইকোর্টে

 //নিজস্ব প্রতিবেদক//

করোনা বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এতে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বুধবার এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, ‘সম্প্রতি দেশজুড়ে করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন। তাই সংক্রমণ রোধ ও শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আবেদন জানিয়েছি।’

এদিকে দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করছে কোর্ট প্রশাসন।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সে ছুটি বাড়ানো হয়। পরবর্তীতে দীর্ঘ দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর সশরীরে ক্লাস শুরু করেন শিক্ষার্থীরা।

সংক্রমণ বৃদ্ধি পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

//অনলাইন নিউজ//

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে গেলে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে। তবে এখনই এমন কোনো সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাশ নেয়া যায় সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে।’

তিনি বলেন, কারিগরি শিক্ষা সব প্রতিষ্ঠানে রাখার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। এটা করা হবে। উপজেলা পর্যায়ে হাইস্কুল ও কলেজগুলোতে নিয়োগ প্রক্রিয়ার কমিটিতে ডিসিদের রাখার প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৮৫ লাখকে টিকা দেয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেয়ার সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশে বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ রাখতে হবে।

ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন কলেজিয়েট স্কুলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

//মো: শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি//

অভয়নগর উপজেলার পার্শ্ববর্তী ফুলতলা উপজেলার যোগিনীপাশায় অবস্থিত ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন কলেজিয়েট স্কুলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মেহেদী মাসুদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জুম্মা মোল্যা ট্রাস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালেহ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অব:) নাসির উদ্দিন আহম্মেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জুম্মা মোল্যা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আবদুর রাকিব প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার এক প্রস্তুতি মুলকসভা

//ডুমুরিয়া  সংবাদদাতা//

ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া  সমিতির ৫০ তম শীতকালীন  ক্রীড়া  প্রতিযোগিতার এক প্রস্তুতি মুলকসভা ১৬ জানুযারী সকালে উপজেলা  মাধ‍্যমিক শিক্ষা  অফিসে  অনুষ্ঠিত হয। উপজেলা চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ গাজীর সভাপতিত্বে  সভায় বক্তব‍্য রাখেন ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ও শারমিনা পারভীন রুমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, ক্রীড়া  সংগঠক জামিল আক্তার লেলিন, এসময স্কুল মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া  শিক্ষক উপস্থিত  ছিলেন। আগামী ২৪ ও ২৫ জানূয়ারি স্থানীয়  যুব সংঘ খেলার মাঠে চূডান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

ডুমুরিয়ায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

//ডুমুরিয়া  সংবাদদাতা//

ডুমুরিয়া  উপজেলা মাধ‍্যমিক দপ্তরের আয়োজনে ১৬ জানুয়ারি  দুপুরে শিক্ষা ভবনে শিক্ষক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয। কর্মশালা  উদ্বোধন উপলক্ষে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয। সহকারী প্রোগ্রামার অরিন্দম মন্ডলের সভাপতিত্বে  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত  ছিলেন সহকারী শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, একাডেমিক  সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা প্রমুখ। কর্মশালায় ৪০ জন শিক্ষক অংশ গ্রহন করেন।

ডুমুরিয়ায় সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহবুবুর রহমানের উদ‍্যেগে শিশু শিক্ষার্থীদের মাস্ক সাবান ও খাবার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  খুলনা//
সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম‍‍্যান মোল্ল‍্যা মাহাবুবুর রহমান উদ‍্যেগে  -১৯ প্রতিরোধে স্বাস্থ‍্য সুরক্ষা সামগ্রী  মাস্ক ও সাবান  এবং খাবার বিতরন করা হয়েছে।
১৫ জানুয়ারি  দুপুরে কুখিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের     সভাপতি গোলাম মাওলানা।
ডুমুরিয়ায় সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহবুবুর রহমানের উদ‍্যেগে শিশু শিক্ষার্থীদের মাক্স সাবান ও খাবার বিতরন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সাহস  ইউপি চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহবুবুর রহমান । অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য দেন স্কুলের সাবেক সভাপতি এয়াকুব আলী শেখ , ইউপি সদস‍্য হেমায়েত  হোসেন শেখ, সাবেক ইউপি সদস‍্য  আবু জাদিদ,  সংরক্ষিত ইউপি সদস‍্য রজিনা পারভীন পিটিআই সভাপতি   মো: জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক দেবাশিষ চন্দ্র চন্দ, শিক্ষক শেখ মামুনুর রশিদ, মশিউল আলম, কবিতা বিশ্বাস, বিজয় দিপ্ত মন্ডল,  অনুরাধা মন্ডল  অভিভাবক  জয়নাল আবেদিন, ফিরোজ শেখ, মুস্তাইন শেখ।
প্রমুখ।উল্লেখ‍্য স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাস্ক, সাবান, ও খাবার প্রদান করা হয়।

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের নতুন শপথ পাঠের  নির্দেশ

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন শপথ পাঠ করার বিষয়ে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হুসাইন স্বাক্ষরিত আরেকটি আদেশে এ নির্দেশ দেয়া হয়।

প্রাথমিকের আদেশে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপ-পরিচালকদের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথ পাঠ করতে হবে।

ইংরেজি মাধ্যম/বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথ বাক্য পাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্দেশনা বাস্তবায়িত হবে বলে জানা গেছে।

নতুন শপথটি হলো-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।

 

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেফতার

খুলনা ডুমুরিয়ায় প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকদের কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১৩ জানুয়ারি  দুপুরে উপজেলা শিক্ষক সমিতি ভবনে কমিটি গঠন করার লক্ষ‍্যে একসভা অনুষ্ঠিত হয। সাবেক সভাপতি হাফেজ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল কে সভাপতি ও শেখ মমিন সরকারী প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম লাবু কে সাধারন সম্পাদক করে ৪১ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হয।

রাণীশংকৈলে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১২ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,  প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক – ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বক্তব্য রাখেন। পরে তারা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭টি স্টল স্থান পেয়েছে। প্রসঙ্গত, গতকাল ১১ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-মৎস কর্মকর্তা আব্দুল জলিল, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রধান শিক্ষক রুহুল আমিন  ও ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরের বড়রিয়ায় প্রায় ১২০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত 

বাগেরহাটের রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের রামপালে পিছিয়ে থাকা সন্ন্যাসী বিদ্যালয়ের এগিয়ে আসা

 

বাগেরহাটের রামপালে পরিবর্তনের হাতছানি একটা বিদ্যালয় থেকে। কিছু তরুণের হাতের ছোঁয়ায় বিদ্যালয়টিতে পরিবর্তন শুরু হয়েছে। যারা মল্লিকেরবেড় সন্নাসীর মাধ্যমিক বিদ্যালয়টির মতো ইউনিয়নের সকল বিদ্যালয়গুলোতেও পরিবর্তনের সুবাতাস পৌঁছে দিতে চান অতিদ্রুত। সবাই এগিয়ে আসুন, সবাই মিলে একতাবদ্ধভাবে সম্মিলিতভাবে চেষ্টা করলে অসম্ভাব বলতে কিছুই নাই এই পৃথিবীতে । সন্ন্যাসি মাধ্যমিক বিদ্যালয়ের আজকের চিত্র এটি।নতুনদের নবীনবরণ করে নিলো স্কুল কর্তৃপক্ষ। তরুণরা ইতিমধ্যে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দিয়েছে । ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে এবং ধারাবাহিকভাবে করোনা কালীন সেবা অব্যাহত রাখছেন তারা। প্রতিটি জাতীয় দিবসে স্কুল থেকে বিশাল র‍্যালি করার পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং গত ১৬ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ পালন করেছেন। স্কুলের প্রতিটা শ্রেনীতে ২ জন ছেলে ও ২ জন মেয়ে ক্লাস প্রতিনিধি নির্বাচন করে দেওয়ার প্রক্রিয়া চোলছে । বখাটেদের উৎপাত বন্ধ করে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং স্কুলের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে একটা টিম প্রতিনিয়ত মনিটরিং করছে । শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং শিক্ষা সফরের উদ্দোগ নেওয়া হয়েছে । আগামী বছর থেকে প্রতি শ্রেনীর মেধা তালিকার প্রথম পাঁচ জনকে পুরুস্কৃত করা হবে যা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে । নিভৃত সমাজ সেবক আল মামুন হাওলাদার ও প্রাক্তন ছাত্র তালুকদার ইয়াছিন আরাফাত জানান, আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বিদ্যালয়টিসহ ইউনিয়নের সকল বিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। এ জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।
স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ পাল এর সাথে কথা হলে তিনি জানান, এ বিদ্যালয়ে পাঁচ শতাধিকের উপরে শিক্ষার্থী পড়ালেখা করে। আমাদের আবাসন সমস্যা সমাধানে বিদ্যালয়ের উর্ধমুখি সম্প্রসারণ খুবই জরুরী। স্কুলে চাহিদা মাফিক বেঞ্চ নাই। এ জন্য আমাদের সুহৃদ মোহাম্মদ আল মামুন হাওলাদার এক লক্ষ টাকা স্কুলের জন্য পাঠিয়েছেন। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নেই। শিক্ষক-শিক্ষিকারা সাফল্য ধরে রাখতে খুবই আন্তরিক প্রতিজ্ঞাবদ্ধ। বিদ্যালয়কে আদর্শ, যুগোপযোগী করে গড়ে তুলতে চেষ্টা করছি। সব মিলিয়ে শিক্ষার মান ও সম্মানজনক। সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে হবে তাহলেই সব সম্ভাব ।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনায় মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা ছাত্র নিহত