মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

আত্ম মানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর-হাইমচরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর ও হাইমচরের ১১টি এতিমখানা মাদ্রাসার ছাত্রদের ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।এছাড়া অসহায় ব্যাক্তির মাঝে নগদ ১০,০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়। বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দুবাই প্রবাসী একজন উপদেষ্টা ও কুয়েত প্রবাসী একজন দাতা সদস্য দেশে আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা-  হোসাইন মিয়া (ভুট্টো), উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান ফাহিম, বোরহান উদ্দিন গাজী, জাহাঙ্গীর হোসেন গাজী, সুমন মাহামুদ, হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, সোবাহান গাজী, মাহফুজুর রহমান স্বপন, ফারুকুল ইসলাম রানা, হুমায়ুন কবির, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী এবং প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- আখন মোঃ ইসমাইল, প্রতিষ্ঠাতা সদস‍্য- মোহাম্মদ মহিউদ্দিন পাটওয়ারী সাদ্দাম, লিমন কবিরাজ, দাতা সদস‍্য-  সুমন খান, সিদ্দিক ছৈয়াল সহ সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতা ও সুপরামর্শে অনুষ্ঠান সম্পন্ন হয়।

মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

১লা ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় সংগঠনের প্রধান কার্যালয় বাংলা বাজার, প্রধান শাখার সভাপতি, মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারীর সভাপতিত্বে ও গাজীর বাজার শাখার সভাপতি, মোঃ সৈয়দ আহমদ গাজীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, মাকসুদ আলম খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, মোঃ রাজু হাওলাদার, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী, মোঃ শরীফ হোসেন,প্রশাসনিক উপদেষ্টা- মজিবুর রহমান কবিরাজ, উপদেষ্টা- আবুল বাসার বাবু, পরিচালক- জি এম রুবেল হোসেন, দাতা সদস‍্য- কুয়েত প্রবাসী, মোহাম্মদ ফারুক হোসেন, আখন মোঃ রিয়াদ, প্রধান শাখার সাধারণ সম্পদক- মমিন কবিরাজ, সহ-সভাপতি- সাইদুর রহমান বাবু, ইমরান হোসাইন, তানভীর খান,গাজীর বাজার শাখার সাধারণ সম্পাদক- শামিম গাজী, সহ-সভাপতি- আব্দুল মালেক, হানিফ গাজী, টিটু গজী, হারুন গাজী, সোহেল রাড়ী, সহকারী পরিচালক- কামাল হোসেন, ইমরান খান, স্থায়ী সদস‍্য-বাচ্চু মিয়া খান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক- সৈকত পাটওয়ারী, আরিফুল ইসলাম মিজি, মিজানুর রহমান, আল-আমিন কবিরাজ, সংগঠনিক সম্পাদক- সাদ্দাম কবিরাজ, হাসান মিজি, সহ-সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান, অর্থ বিষয়ক সম্পাদক-  ফয়সাল মৃধা, প্রচার ও প্রকাশনা বিষয়ক- সিয়াম পাটওয়ারী, গাজীর বাজার শাখার সাংগঠনিক সম্পাদক- জুয়েল মৃধা, স্থায়ী সদস‍্য- জাকির হোসেন সহ উভয় শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুল দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষ খেয়ে মৃত্যু

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা দুই শিক্ষকের শাস্তি

En.dainikbiswa

খুলনার রূপসায় বাস শ্রমিক ও নৈহাটি ইউনিয়ন ভূমিহীন সদস্যদের মাঝে এমপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আ: রাজ্জাক শেখ, খুলনা।।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নিজস্ব অর্থায়নে
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস ও
মাহিন্দ্রা শ্রমিক এবং নৈহাটি ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সোমবার (৩১জানুয়ারী)বিকালে রূপসাস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বকুল, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস‍্য মো: মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, নাজির শেখ, ইউপি সদস‍্য মাসুম সরদার, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দীন, শাহনেওয়াজ কবির টিংকু, ভূমিহীন সমবায় সমিতির সভাপতি আলী আকবর, শ্রমীক নেতা সাইফুল ইসলাম, আজগর শেখ, মঈন উদ্দিন, আতিকুর রহমান মিঠু, সেবাসংঘের তরিকুল ইসলাম,রিয়াজ,রাসেল প্রমূখ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিরাঙ্গনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (রবিবার ৩০ জানুয়ারি) দুপুরে মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগমের পৌর শহরের নিজ বাসায় ১৭ জন বিরাঙ্গনা’কে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার ও পরিকল্পনার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা.নাসিমা আক্তার জাহান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন, বিটিভি জেলা প্রতিনিধি ,মাসুদ রানা পলক,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম, সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

শীতবস্ত্র বিতরণের সময় ডাঃ নাসিমা বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচার নির্যাতন সহ্য করে যারা এদেশের মানুষের জন স্বাধীনতা এনে দিয়েছে তারা কোনভাবেই সমাজের ছিন্নমূল মানুষের মতো জীবন যাপন করতে পারে না তাদের পাশে আমি সর্বদা আছি । তাই মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালীর সহায়তায় ১৭ জন বিরাঙ্গনাকে শীতবস্ত্র উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এবিষয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম বলেন,আমি আমার সবটুকু দিয়ে বিরাঙ্গনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি , তাদের খুঁজে বের করে তাদের তালিকাভুক্ত করেছি , তাদের সব ধরনের সহযোগিতা করেছি, বিভিন্ন সময় তাদের জীবনের ইতিহাস শুনেছি এবং সরকারের সব ধরনের সহযোগিতা পাওয়ার বিষয়ে কাজ করে যাচ্ছি । আমি তাদের প্রাপ্য সম্মানটুকু দিয়ে যেতে চাই এবং তাদের জীবনের ইতিহাস শুনে একটি বই প্রকাশ করতে চাই । আমি ইতোমধ্যে ডাঃ নাসিমা আপার সাথে কথা বলেছি এবং তিনি বই প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেছেন খুব শীঘ্রই তাদের ‘কে নিয়ে বই প্রকাশ করা হবে।

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনা তেরখাদায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এমপি সালাম মূর্শেদীর শীতবস্ত্র বিতরণ

 

 

 

খুলনা তেরখাদায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এমপি সালাম মূর্শেদীর শীতবস্ত্র বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুসখুলনা তেরখাদায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এমপি সালাম মূর্শেদীর শীতবস্ত্র বিতরণ সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিতরণকৃত শীতবস্ত্র উষ্ণতা ছড়াচ্ছে খুলনা জেলার তেরখাদা উপজেলায়। ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আজ রবিবার (৩০ জানুয়ারি) তেরখাদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সালাম মূর্শেদী কওমি মাদ্রাসা, পূজা উদযাপন পরিষদ, লঞ্চ ডুবিতে পরিবার হারা মীম, সাংবাদিক, দলিত সম্প্রদায়, মালো সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আব্দুস সালাম মূর্শেদী এমপি শীতবস্ত্র বিতরণকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরোচিত ভূমিকা উল্লেখ্য করে ভূসয়ী প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নিজস্ব ভূমি-বাসস্থান করে দিয়ে জীবিত সকল মুক্তিযোদ্ধাদের সাবলম্বী করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, পিতা-মাতা ও বোন হারানো মীমকে আমি ঘর তৈরি করে দিয়েছি। আমি সব সময় মীমের খোঁজ-খবর রাখছি। তেরখাদা-রূপসা ও দিঘলিয়াবাসীর জন্য নিরলসভাবে কাজ করছি। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে তেরখাদার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে আ’লীগের দলীয় নেতাকর্মী ও ‘সালাম মুর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

সালাম মূর্শেদি এমপি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসেবে খুলনা-৪ আসনের মানুষের নিকট প্রধানমন্ত্রীর সকল সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

কম্বল বিতরণকালে জেলা আ’লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংষদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়ক যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা এসএম হাবিব, শেখ তবিবুর রহমান ও বাসিতুল হাবিব প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মোল্লা, সালাম মূর্শেদী সেবাসংঘের টিম লিডার শামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত, দলিত সম্প্রদায়ের নেতা অজয় কুমার, ছাত্রলীগ নেতা ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন দৈনিক বিশ্ব

বাগেরহাটের মোংলায় আহরণ নিষিদ্ধ ১০ লাখ পোনা জব্দ: ৯ জেলেকে জরিমানা

 

 

খুলনার তেরখাদায় অগ্নিদগ্ধ আশ্রয়ন প্রকল্পের দ্রুত পুণঃনির্মাণের আশ্বাস দিলেন সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা//
তেরখাদা উপজেলা সদর ইউনিয়নের আটলিয়া এলাকার আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী তার প্রতিষ্ঠিত ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র প্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থলে পাঠান এবং ঘটনার পর থেকে এমপি প্রতিটি মুহুর্ত প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর রাখেন।
আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে আব্দুস সালাম মূর্শেদী এমপি’র নির্দেশে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যরা খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেন।

খুলনার তেরখাদায় অগ্নিদগ্ধ আশ্রয়ন প্রকল্পের দ্রুত পুণঃনির্মাণের আশ্বাস দিলেন সালাম মূর্শেদী এমপি

এ সময় ভিডিও কনফারেন্সে মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন। এ সময় অগ্নিদগ্ধ আশ্রয়ন প্রকল্পের ঘর দ্রুত পুনঃনির্মাণ সহ ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মানুষেরা ঘুরে দাড়ানোর পূর্বমুহুর্ত পর্যন্ত খাদ্য সহায়তার আশ্বাস প্রদান করেন।

খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচী, আব্দুল্লাহ আল মামুন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, আ’লীগ নেতা আব্বাস মোল্যা, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, স্বেচ্চাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, শেখ আনিছুল হক, খান ফরাদুজ্জামান সুমন, মহিলা আ’লীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, ইউপি সদস্য কামরান, আনিস, জাহাঙ্গীর মুন্সী, আব্দুল হক, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, আনারুল ইসলাম, রমিজ শেখ প্রমুখ।

বরিশাল ২৪ নং ওয়ার্ডে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল//

বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরিশাল সদর আসনের সংসদসদস্য। কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসা: সালনা বেগমের আয়োজনে সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় ধান গবেষণা রোড খেয়াঘাট প্রসঙ্গনে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন ।
এ সময় সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভয়নগরে মেসার্স হক টেডিং কর্পোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

মো: শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি :

যশোরের অভয়নগরে মেসার্স হক টেডিং কর্পোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি (বৃহস্পতিবার ) সন্ধ‍্যায় পুড়াখালি ফকিরবাগান হযরত ফাতেমাতুজ্জোহরা (রা) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব নাসিমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুলইসলাম মল্লিক।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের চেয়ারমান মো. মাহবুবুর রহমান, সমাজ সেবক নওয়াব আলী, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, শিক্ষক এস এম এমদাদুল হক, মাওঃ সাজ্জাদুর রহমান, হাফেজ ওয়ালিউল্লাহ, ।

এসময় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত ফাতেমাতুজ্জোহরা (রা) মহিলা মাদ্রাসা ও এতিমখানা মোহতামিন আশিক এলাহি ।

দেশে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না: সালাম মূর্শেদী এমপি

 

খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান এর ব‍্যবস্থা করে যাচ্ছেন।

দেশে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এই লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগণের সকল সুবিধা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব, অসহায় মানুষের কল্যাণে নানামুখী কল্যাণকর কাজ করে যাচ্ছেন।

সকল দূর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ নেতা কর্মীরা দেশের অসহায় জনগণের পাশে ছিল ভবিষ্যতে জনগণের পাশে থাকবে।

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এ সকল কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিগত করোনা মহামারীকালে বর্তমান সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে থেকে যে সাহায্য সহযোগীতা করেছে তা প্রমাণ করে বর্তমান সরকার জনগণের সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের প্রকৃত সেবক।

এমপি’র নিজস্ব অর্থায়নে রূপসা উপজেলায় ১১টি ঘরের নির্মাণ কাজের চেক হস্তান্তর অনুষ্টানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ২০ জানুয়ারি বেলা ১১ টায় চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সদস‍্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,জেলা আ’লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেষার অহিদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামী লীগ নেতা আজমল ফকির, ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, ইলিয়াস শেখ, প্রশান্ত দে প্রমূখ।

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

বাগেরহাটের এক প্রধান শিহ্মকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রামপালে অসহায় দুঃস্থদের মাঝে যুবলীগ নেতা প্রিন্সের কম্বল বিতরণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি// 

রামপাল উপজেলা যুবলীগের সাধারনসম্পাদক ও সমাজ সেবক শেখ মনির আহম্মেদ প্রিন্স ব‍্যক্তি উদ‍্যোগে বুধবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার ঝনঝনিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের শহীদ মিনার চত্বরে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ‍্যাপক মোতাহার রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন নাঈম আহম্মেদ, শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস‍্যা সালিমা আক্তার উর্মি, বিল্লাল হাওলাদার, বাকিবিল্লাহ, জাকারিয়া মোল্ল‍্যা, এনামুল মোল্ল‍্যা, বিল্লাল ফকির, লেখন মোড়ল প্রমুখ।

এ সময় ২ শতাধিক দুঃস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খুলনার রূপসায় নাগরিক ঐক্য পরিষদের সভা ও আর্থিক সহয়তা প্রদান

//রূপসা প্রতিনিধি//

রূপসার ঘাটভোগ ইউনিয়ন আনন্দ নগর গ্রামে নাগরিক ঐক্য পরিষদের মাসিক সভা গত ১৭ জানুয়ারী সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আশরাফ আলী লস্কর এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নাগরিক ঐক্য পরিষদের উপদেষ্টা মো. মুসা লস্কর, শাহজালাল লস্কর, আবুল কালাম আজাদ, আব্দুল হাফিজ শেখ।

যুগ্ম সম্পাদক জুয়েল লস্করের পরিচালনায় বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি জাকির লস্কর, সাধারণ সম্পাদক মো. কবির শেখ, সদস্য সাংবাদিক আ. রাজ্জাক শেখ, খান আ: জব্বার শিবলী, সাংবাদিক এম মুরশীদ আলী, মারুফ খান, তারেক লস্কর, হিজবুল্লাহ লস্কর, আব্দুল্লাহ লস্কর, উবাইদুল্লাহ কাজি, আকা শেখ, হুসাইন লস্কর, বাবুল লস্কর, রকি লস্কর, মঞ্জুরুল খান, জনি লস্কর, মিজান লস্কর প্রমুখ।

সভায় গরীব, অসহায় এবং ছিন্নমূল মানুষের মাঝে ২ শতাধিক শীত বস্ত্র বিতরনের সিদ্ধান্ত এবং ৪ জন বহিস্কৃত সদস্যকে পূর্নবহাল রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া নাগরিক ঐক্যপরিষদের সদস্য সাইফুল শেখ (১৮) এর কোমরের (মাজার) হাড় ক্ষয় হয়ে দীর্ঘকাল ভুগিতেছিল। তার সু-চিকিৎসার জন্য ৫,০০০ হাজার টাকা নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়।