ছিনতাই হওয়া অটো উদ্ধার ও দুই ছিনতাইকারী গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী থেকে গত ০২/০১/২৩ তারিখ পার্শ্ববর্তী উপজেলা কলাপাড়ায় যাওয়ার কথা বলে বলে তিনজন লোক সিদ্দিক মৃধার অটোতে উঠে পরবর্তীতে পথিমধ্যে অটো চালক সিদ্দিক মৃধাকে মারধর করে উপজেলার টিয়াখালী নামক স্থানে ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনা সোশাল মিডিয়ায় প্রকাশ পেলে আমতলী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে অনুসন্ধান করে আজ অটোটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো, সোলায়মান (২০) পিতা- জাফর এবং জাহিদুল ইসলাম (১৯) পিতা- শাহ আলম উভয় সাং ফেরীঘাট,আমতলী পৌরসভা। এদের স্বীকারোক্তি মোতাবেক পালিয়ে যাওয়া ছিনতাইকারী হলো জাকারিয়া পিতা- মোস্তফা, সাং ৫ নং ওয়ার্ড,আমতলী পৌরসভা।সে পলাতক আছে।

এ ব্যপারে আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেই অটো উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালানো হয়।এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটো ছিনতাইকারীদের সনাক্ত করা হয় সে অনুযায়ী অটোটি উদ্ধার ও গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতির শুভ জন্মদিনের শুভেচ্ছাও শুভকামনা জানালেন সাংবাদিক কামাল

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের সু্যোগ্য সভাপতি, দক্ষিনাঞ্চলের দুঃসাহসিক কলম সৈনিক, শীতকালে তীব্র শীতের সূর্যের রশ্মি ও গ্রীষ্মকালে সুমিষ্ট হিমেল হাওয়া এবং রাতের ঘনঘটা অন্ধকারের একমাত্র উজ্জ্বল নক্ষত্র যশোরের অভয়নগর উপজেলার ন‌ওয়াপাড়ার সাংবাদিকদের অভিভাবক ও আমার শ্রদ্ধেয় বড় ভাই সুমিষ্টভাষী সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক এর শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রিন্টও অনলাইন পত্রিকার সাংবাদিক মোঃ কামাল হোসেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, প্রিয় আমার অভিভাবক ও বড় ভাই আমার সালাম গ্রহণ করিবেন, আপনার জীবনে আরো একটি বছর পার হলো, আগামী দিন গুলো সুন্দরভাবে কাটুক সেই প্রত্যাশা করি। মহান আল্লাহু আপনাকে নেক হায়াত দান করুক -আমিন-।

আজ এই দিনে আপনাকে আমার পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনিসহ আপনার পরিবারের সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইল। আপনিও আমার জন্য দোয়া করবেন।

ধন্যবাদান্তে- স্নেহের ছোট ভাই কামাল।

অভয়নগরের মালোপাড়ায় সহিংসতার ৯ম বর্ষপূর্তিতে আলোচনা,মতবিনিময় ওমঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

///মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরের মালোপাড়ায় মন্দির প্রাঙ্গণে সহিংসতার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচী অভয়নগর শাখার সভাপতি সুনীল কুমার দাস। বক্তব্য রাখেন,বিভা’র চেয়ারম্যান ও উদীচীর অভয়নগর শাখার সাধারণ: সম্পাদক অধ্যাপক সুকুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির প্রেমবাগ ইউপি শাখার সহ সম্পাদক শেখর বর্মণ, সদস্য বিশ্বজিৎ সরকার, উজ্জ্বল সরকার,বাধন দাস,বিপ্রব বর্মণ,ডা.উৎপল বর্মণ, অমেলা সরকার,সাধনা সরকার, জয়ন্তী বিশ্বাস। উল্লেখ্য,২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মালোপাড়ায় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ভাঙচুর, লুটপাট, অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনায় সরকারি কলেজের প্রভাষকের নিবন্ধন নিয়ে নানা প্রশ্ন

//খুলনা ব্যুরো//

খুলনায় বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক উত্তম কুমার বিশ্বাসের নিয়োগ অবৈধ হওয়ায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভগীরথ  বিশ্বাস নামে এক ব্যক্তি।

বিভিন্ন দপ্তর যে লিখিত অভিযোগ দিয়েছেন সেই সূত্রে জানা গেছে,  বেসরকারি  শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী ২০/৩/২০০৫ তারিখের পর নিয়োগের জন্য সকল শিক্ষকের শিক্ষক নিবন্ধন থাকা বাধ্যতামূলক করেন সরকার।

সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রতিষ্ঠানটি  বেসরকারি থাকায়  উত্তম কুমার বিশ্বাস প্রভাষক পদে ২৯মার্চ ২০১২ তারিখে ভুয়া নিবন্ধন পত্রের মাধ্যমে যোগদান করেন। যা সম্পূর্ণভাবে সরকারি নীতিমালা বহির্ভূত এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে কিভাবে সরকারিভাবে অন্তর্ভুক্ত হলো এ নিয়ে এলাকায় বিভিন্ন মহলে  গুঞ্জন রয়েছে।

এব্যাপারে শিক্ষক উত্তম কুমার  বিশ্বাস জানান, আমার সকল কাগজপত্র ঠিক আছে। ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হেয় করার জন্য এ সকল কাজ করছে একটি চক্র।

অভিযোগের বিষয়টি নিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান একটি লিখিত অভিযোগ  আমরা পেয়েছি।

ডুমুরিয়ায় যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ কবিরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা যুবলীগের প্রাক্তন  সভাপতি ও সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম‍্যান শেখ কবিরুল ইসলামের ২২তম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে  ৫ ডিসেম্বর  বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের উদ‍্যেগে দলীয় কার্যালযে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এ‍্যাড.আরশাফুল আলম রাজুর পরিচালনায়  আলোচনা সভায় ভ‍্যারচুয়াল  বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,  উপজেলা আওয়ামী লীগের  সহসভাপতি আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক, খান আবু বক্কার,  সরদার আব্দুল গনি, মোল্ল‍্যা সোহেল রানা,রেজাউল গোলদার,কাজী ইমদাদ হোসেন,  মহিলা আওয়ামী লীগের তহমিনা বেগম,  মাসুদ রানা নান্টু,  মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, প্রভাষক অমিত বিশ্বাস, রবিউল ইসলাম আন্টু, বিকাশ মন্ডল,বিশ্বনাথ দে, দাউদ মোড়ল, হাবিবুর রহমান মহলদার রাজিউল বারী সৈকত,  আব্দুল হামিদ সরদার, মাহমুদ খান, তৌহিদুজ্জামান রাতুল, শ্রমীক লীগের এরশাদ আলী, আছাদুজ্জামান মিন্টু, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তার প্রমুখ। আলোচনা সভার পর তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয। অপরদিকে রাতে কবির স্মৃতি পরিষদের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

 

বালিদিয়া গ্রামের দূর্বৃত্ত কর্তৃক নিহত মোশাররফ এর বাড়িতে সমবেদনা জানাতে ছুটে গেলেন এমপি বীরেন শিকদারঃ

//সুজন মাহমুদ, মাগুরা//

গতকাল সোমবার দিবাগত রাতে মাগুরা মহম্মদপুরের বালিদিয়া গ্রামের অতি সাধারণ কৃষক মোশাররফ হোসেন মৃধা(৫৫) কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।আজ সন্ধ্যায় বালিদিয়া গ্রামে নিহত ব্যক্তির বাড়িতে মাগুরা-২ আসনের মাননীয় এমপি ড.শ্রী বীরেন শিকদার মহোদয় তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাতে ছুটে যান।এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল,মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ বেবি নাজনীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আঃ মান্নান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) অসিত কুমার রায়, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা,বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।এছাড়াও মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব বৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় ড.শ্রী বীরেন শিকদার এমপি বলেন,এমন ঘটনা আমাদের কারোরই কাম্য নয়,পরিবারটি যেন এই শোক কাটিয়ে উঠতে পারে আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীকে শান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে বলেছেন।তিনি এই ঘটনায় খুবই দুঃখ প্রকাশ করেছেন।

এসময় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) অসিত কুমার রায় বলেন,আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করুন আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।তিনি আরও বলেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কেউ কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সাংবাদিক সুব্রত সরকারের পিতৃবিয়োগে শোক ও সমবেদনা জানালেন এমপি ড. শ্রী বীরেন শিকদার

//সুজন মাহমুদ,মাগুরা//

দৈনিক সংবাদ ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাগুরার মহম্মদপুর প্রতিনিধি সুব্রত সরকারের পিতা নিবাস চন্দ্র সরকার’র মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আজ মঙ্গলবার রাতে তাদের বাড়ীতে উপস্থিত হয়েছেন মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার মহোদয়।এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আবদুল মান্নান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ সাহা প্রমূখ।

এসময় তিনি সাংবাদিক সুব্রত সরকার, সহ তার পরিবারের সকলকে শান্তনা দেন।

গত শনিবার রাত (১জানুয়ারি ) ২টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

শেষ জীবনে তিনি স্ত্রী ,২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহম্মদপুরের বিভিন্ন মহল।

ঢাকাস্থ কুমিল্লার সমিতির নতুন কমিটি

স্টাফ রিপোর্টারঃ

ঐতিহ্যবাহী কুমিল্লা সমিতি ঢাকা’র (২০২২-২০২৪) কার্যকরী পরিষদের অভিষেক ২২ ডিসেম্বর ২০২২ রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান বিচারপতি  নাঙ্গলকোট উপজেলার দৌড়খার ইউনিয়নের বাসিন্দা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ রেজাউর রহমান নবগঠিত কমিটির সভাপতি, লায়ন মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ও লাকসামের কৃতী সন্তান বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহাকে সদস্য নির্বাচনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। উল্লেখ্য করোনাকালে স্থবির থাকার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের এই প্রাচীন সংগঠনের নবগঠিত কমিটি অভিষেকের মাধ্যমে নব উদ্যেমে যাত্রা শুরু করলো।

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা আর নেই

//নিজস্ব প্রতিবেদক//

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা সবার প্রিয় অরুন দা। আজ  সন্ধ্যায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

আমরা দৈনিক বিশ্ব পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

চঞ্চল চৌধুরীর বাবা আর নেই

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তিনি বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭.৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।

তার আত্মার শান্তিকামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে, অসুস্থ হয়ে চঞ্চল চৌধুরীর বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউয়ের শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।