গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালযের ৭ ম শ্রেনির শিক্ষার্থী নিরব মন্ডল অনাখাংকিত ঘটনার স্বীকার হয়ে অকাল মৃত্যুতে বিদ্যালয়ের কর্তপক্ষ গভীর ভাবে শোকাহত। তার আত্নার শান্তি কামনায় শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীবৃন্দ । স্কুলের প্রধান শিক্ষক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।
Category: অন্যান্য
Others
লাকসামের দুই প্রবাসী নিউইয়র্ক বাফেলোতে ‘ব্লিজার্ড হিরো ‘
//?স্টাফ রিপোর্টার//
নিউইয়র্ক রাজ্যের বাফেলো সিটিতে ‘ব্লিজার্ড হিরো ‘ সম্মাননা পেয়েছেন লাকসামের কৃতি সন্তান মোঃ তাজুল ইসলাম মানিক। ২১ জানুয়ারি বাফেলো সিটির স্টেট ইউনিভার্সিটি অব ক্যাম্পবেল স্টুডেন্ট ইউনিয়ন হলে তার হাতে এ সম্মাননা তুলে দেন নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল অনুষ্ঠানে বাফেলো সিটির মেয়র বায়রন ব্রাউনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তাজুল ইসলাম মানিক লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
প্রকাশ, বাফেলো সিটিতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ভয়াবহ তুষারঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন একদল বাংলাদেশী। তাদের মধ্য থেকে মোঃ তাজুল ইসলাম মানিককে ‘ব্লিজার্ড হিরো’ হিসেবে ‘দ্য গভর্নর অফ পাবলিক সার্ভিস’ সম্মাননা দেওয়া হয়।
তুষারঝড়ে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় বাফেলো সিটিতে বাংলাদেশি মালিকাধীন লাভবার্ডস রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠান পক্ষে সম্মাননা গ্রহণ করেন স্বত্বাধিকারী লাকসামের আরেক কৃতি সন্তান মোহাম্মদ আলম।
উল্লেখ্য, গত ডিসেম্বরে বাফেলোতে তুষারঝড়ে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক রাজ্য সরকার জরুরি অবস্থা জারি করেছিল।
‘ব্লিজার্ড হিরো ‘ সম্মাননাপ্রাপ্ত লাকসামের মোহাম্মদ তাজুল ইসলাম মানিক চার বছর আগে আমেরিকা যান। তিনি সেখানকার একজন সফল ব্যবসায়ী ও লাভবার্ডস রেস্টুরেন্টের পরিচালক। এছাড়া, তিনি লাকসাম দৌলতগঞ্জ বাজারের আলহাজ্ব চান মিয়া টাওয়ারস্থ চয়েজ পয়েন্টের স্বত্বাধিকারী।।
মানিকের ‘ব্লিজার্ড হিরো’ সম্মাননা পাওয়ায় দেশ -বিদেশের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। পুরস্কার লাভ করায় ভবিষ্যতেও
জীবনের ঝুঁকি নিয়ে মানবিক কাজ অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
আমতলী অনলাইন প্রেস ক্লাব (ওপিসি)’র ২০২৩ সালের কমিটি গঠিত
//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাব ওপিসি’র ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল এগারোটায় ওপিসি’র আহবায়ক মোঃ রেজাউল করিম রনি মল্লিক এর সভাপতিত্বে সাধারণ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকল সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে অনলাইন প্রেস ক্লাব ওপিসি’র ২০২৩ সালের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
এগারো সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে দৈনিক আজকের বসুন্ধরার আমতলী উপজেলা প্রতিনিধি খান মোঃ সাইফ উদ দৌলা কে সভাপতি এবং দৈনিক ভোরের আলো পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক কারা হয়েছে।
কমিটির অন্যরা হলেন,সহ- সভাপতি-মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো),যুগ্ন সম্পাদক-বৃষ্টি আক্তার (দৈনিক কলম কথা),সাংগঠনিক সম্পাদক-আবু তাহের (সময় ২৪. কম),অর্থ ও দপ্তর সম্পাদক- মোঃ নাজমুল আহসান (দৈনিক দেশ সেবা), তথ্য,প্রচার,প্রকাশনা ও গবেষণা সম্পাদক-সুমাইয়া ইসলাম শীলা (ক্রাইম ইনভেস্টিগেশন),নির্বাহী কমিটির সদস্য’রা হলেন,মল্লিক মোঃ জামাল (দৈনিক কর্মক্ষেত্র ),মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক বরিশাল ক্রাইম), মোঃ হায়দার হাওলাদার (দৈনিক প্রতিদিনের কাগজ) ও হাসান মাহমুদ (দৈনিক সমাচার)।
নওয়াপাড়া প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বুধবার(১ফেব্রুয়ারি) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটেরিয়ামে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের পরে কেক কাটা অনুষ্ঠিত হয়। যুগান্তরের স্বজন সমাবেশ, অভয়নগর উপজেলা শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ। অভয়নগর থানার ওসির প্রতিনিধি এসআই রিয়াজ হোসেন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স,কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য ডিআর আনিস, মোঃ শফিকুল ইসলাম পিকুল, রকিবুল ইসলাম রুবেল, মোঃ কামাল হোসেন তাওহিদ হাসান উসামা, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বী প্রমুখ।
খুলনার ডুমুরিয়ায় সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের শোক বিবৃতি
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনা জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ডুমুরিয়া রংপুর গ্রামে প্রবিন সার্ভেয়ার নির্মল কান্তি জোর্দ্দার (৮০) ৩০ জানুয়ারি সোমবার দপুর ১টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক ও
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা বিভাগীয় সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম আফসার উদ্দিন, উপদেষ্টা পরিষদের সভাপতি শেখ জামাল আহমেদ ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক পুরঞ্জয় কীর্তনীয়া,সাংগঠনিক সম্পাদক দুলাল দেবনাথ, কোষাধ্যক্ষ বিপ্রদাশ গোলদার, সহ সভাপতি পবন কুমার সরকার,সহ সভাপতি শরিফুল ইসলাম, সহ সভাপতি হেকমত আলী,প্রমুখ।
লাকসামের ঐতিহাসিক পুকুরগুলোর সৌন্দর্যবৃদ্ধিতে ব্যর্থ মেয়র খায়ের
//লাকসাম, কুমিল্লা//
কুমিল্লা জেলার লাকসাম পৌরসভায় ৪টি পুকুরের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে দীর্ঘ ৩ বছর ধরে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো: তাজুল ইসলামের নির্দেশনায় এলজিইডি এই পুকুরগুলোকে জনসাধারনের জন্য বিনোদনমূখী করতে যথাযথ বরাদ্দ দেয়। সেই সুবাধে লাকসাম পৌরসভার তত্ত্বাবধানে কাজগুলো শুরু হয়। দুঃখজনক হলো, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের যথাযথ তত্ত্বাবধান না হওয়া এই প্রকল্পগুলো এখন সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পুকুরগুলো নিয়ে মেয়র এখন এলাকাবাসীর কাঠগোড়ায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
লাকসাম বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ দিঘী এখন কুচুরীপানা ও মশা চাষাবাদের উৎকৃষ্ট স্থান। অথচ কুমিল্লার ধর্মসাগরের আদলে এই পুকুরটিকে সাজানোর স্বপ্ন ছিলো স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলামের। পশ্চিমগাঁও দরগার পাশে এসি ল্যান্ড খ্যাত পুকুরটিতে নিম্নমানের পাকা ঘাটলা নির্মাণের বিষয়টি দৃশ্যমান। পুকুরটির পাড়ে কোন উন্নয়ন কাজ না করেই ঠিকাদার লাপাত্তা! পুকুর খননের নামে মাটির ব্যবসা করায় আশে পাশের বাড়ীঘর ও রাস্তা এখন হুমকির মুখে। ৪ ঘাটলা দিঘী ও গাজীমুড়ার দিঘীটিও রয়েছে অযত্ম ও অবহেলায়।
অভিযোগ রয়েছে মেয়র মো: আবুল খায়ের পৌরসভার কর্মকান্ডে সময় দেওয়ার চেয়েও নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে বেশী ব্যস্ত থাকেন। তাছাড়া যুবলীগের জেলা ও উপজেলার নেতৃত্ব সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে তাকে ব্যস্ত থাকতে দেখা যায়।
দেশের প্রায় প্রতিটি বড় কোম্পানীর লাকসাম এরিয়ার সোল ডিস্টিবিউটর তিনি। যাতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ট্রানজেকশন হয়। এর হিসাব নিকাশ ২৪ ঘন্টায়ও তত্ত্বাবধান করাটা কষ্টকর। ফলে পৌরসভার রুটিন ওয়ার্ক ও ফাইল স্বাক্ষর ছাড়া সামাজিক কাজ ও উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে তত্ত্বাবধানের দারুন ব্যাঘাত হচ্ছে।
ভাঙ্গারি ব্যবসায়ীর দখলে মাদ্রাসার মাঠ – ভোগান্তিতে শিক্ষার্থীরা
ভাঙ্গারি ব্যবসায়ীর দখলে মাদ্রাসার মাঠ – ভোগান্তিতে শিক্ষার্থীরা
//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
মাদ্রাসার মাঠে অবৈধ মালামাল স্তুপ করে রাখায় মাঠ দিয়ে প্রতিদিন যাতায়াত করা শত শত শিক্ষার্থীরা ভোগান্তীতে পড়েছে। মাঠটি ভাঙ্গারি ব্যবসায়ীরা লোহার প্লেট ও ব্রিজের অ্যাঙ্গেল ফেলে দখল করে রেখেছে। প্রতিদিন এই মাঠে মাঠঠিতে শিক্ষার্থীরা খেলাধুলা করতো তাও বন্ধ হয়ে গেছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ জানালেও প্রতিকার মিলছে না।
বরগুনার তালতলী উপজেলার থানা রোড এলাকার মালিপাড়া সালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠটি দখল করে ব্যবসা করছেন ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর।মালিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ জানান,দীর্ঘদিন ধরে এই মালামাল মাদ্রাসার মাঠে পড়ে আছে। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে মাদ্রাসার মাঠটি দখল থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতেও পারছেন না। ভাঙ্গারি ব্যবসায়ী মশিউরকে কয়েকবার বলার পরও তিনি এসব মালামাল সরাননি।
জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনীয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তামার তার ও লোহার প্লেট, এঙ্গেল সহ বিভিন্ন মালামাল একটি চক্র লুটপাট করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে। এসব ব্যবসায়ীদের মালামাল রাখার নিরাপদ স্থান মালিপাড়া মাদ্রাসার মাঠে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।ভাঙ্গারি ব্যবসায়ী মো. মশিউর বলেন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবিরের এসব মালামাল কাজে লাগবে এ কারণেই মাদ্রাসার মাঠে রেখেছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, মাদ্রাসার মাঠে এসব মালামালের বিষয়ে আমি কিছু জানিনা।
এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিচ্ছি।
১ স্ত্রী’র দুই স্বামী!! কুমিল্লায় ৪সন্তানের মায়ের জন্য ২ স্বামী’র লড়াই!!
//নিজস্ব প্রতিবেদক//
কুমিল্লার দেবিদ্বারের আইরিন সুলতানাকে ১৯ বছর আগে বিয়ে করেন চাঁদপুরের শাহরাস্তির বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া। বিয়ের পর তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে আসেন।
২০১৯ সালে খোকন মালদ্বীপ চলে যান। একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দির কাউয়াদি গ্রামের কবির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুলতানার।
১৫ মাস আগে চার সন্তান ও স্বামী খোকনের সংসার ছেড়ে সুলতানা কবিরের বাড়িতে চলে যান। কবিরের সঙ্গে সিলেটের আদালতে বিয়ে করার সময় সুলতানা আগের বিয়ে বিচ্ছেদ হয়েছে জানান।
অভয়নগরে সড়ক উন্নয়নের কাজ চলছে ধীর গতিতে বিপাকে পড়েছে বিভিন্ন ব্যবসায়ি ও জনসাধারণ
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলার সড়ক উন্নয়নের কাজ চলছে ধীর গতিতে । চরম ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ি ও জনসাধারণ । উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হল চেঙ্গুটিয়া বাজার হতে মিস্ত্রিপাড়া সড়কটি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে।
শিল্পশহর ও বাণিজ্য নগরী নওয়াপাড়ায় বেশিরভাগ নদীবন্দরে ঘাট, গোডাউন থাকার কারনে ব্যবসার প্রধান মোকাম হিসেবে পরিচিত। এ সড়কের সাথে থাকা বিভিন্ন ঘাট গোডাউনে প্রায় কয়েক হাজার শ্রমিক কাজ করে তাদের পেটের খোরাকির যোগান দেয়। ওই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে, হাসপাতালে চিকিৎসা নিতে এবং কেনাকাটা করার জন্য প্রতিনিমত যাওয়া আসা করা হয়। তাছাড়া, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, চাপাই, নাটোর, কুঁড়িগ্রাম, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াসহ ২২ জেলার সার, কয়লা, ভুট্টা, চাউল, গম, সিমেন্ট, ও ভুষিমাল ট্রাক যোগে এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু বর্তমানে সড়কের যে বেহাল অবস্থা বিরাজ করছে তাতে চলাচলা করতে সাধারণ জনসাধারণের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে, গিয়ে দেখা গেছে, ঠিকাদারের অবহেলার কারণে সড়কের উন্নয়ন কাজ ধীরগতিতে চলছে ।
মুষ্টিমেয় কয়েকজন ইমারাত শ্রমিক দিয়ে কাজ করাচ্ছন তিনি, রাস্তায় বালি দিয়ে ভরাট করে রাখা হয়েছে। মাত্র ২ টা ট্রলি দিয়ে মাকাড্যামের কাজ করা হচ্ছে। কাজের অগ্ৰগতি তেমন নেই বললে চলে। সড়কে দিন-মূজুরির কয়েকজন শ্রমিক বলেন,এক মাস কাজ বন্ধ ছিল। কয়েকদিন আবার চালু হয়েছে। কাজের জন্য লোক সংখ্যা কম। জানাগেছে, এ সড়কের পাশে মের্সাস নোয়াপাড়া ট্রেডার্সের নিজস্ব ঘাট গোডাউন, দেশ ট্রেডিংয়ের গোডাউন, দিপু স্টোনের ঘাট গোডাউনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে।
সরকারি বরাদ্দকৃত সার আনতে পারছেন না প্রতিষ্ঠান গুলো। এ সড়ক দিয়ে গাড়ি যাওয়া আসায় বন্ধ রাখায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অনেক আগে থেকে গোডাউন ভাড়া নিয়ে বিপাকে আছেন তারা। এই সড়ক দিয়ে লোড আনলোডের কাজ না করতে পেরে অনেকে বেকার অবস্থায় বসে আছেন। নাম প্রকাশ না করার শর্তে হ্যান্ডলিং সর্দার বলেন, সড়কের উন্নয়ন কাজে ধীরগতি হওয়াতে কয়েকমাস কাজ বন্ধ ছিল,কয়েক দফায় আমরা ঠিকাদারকে বলেছি রাস্তার কাজটা অনেক শ্রমিক নিয়ে দ্রুত শেষ করতে কিন্তু ঠিকাদার তা করছেন না। চেঙ্গুটিয়া বাজার টু মিস্ত্রিপাড়া সড়কের ২৮০ মিটার সড়ক উন্নয়ন কাজে চরম ধীরগতি লক্ষ্য করা গেছে। ১২ ফুট সড়কের উভয়দিকে ৩ ফুট করে বাড়িয়ে মোট ১৮ ফুট চওড়া রাস্তার পুনঃ পাকাকরন ও ঢালাই কাজের টেন্ডার দেয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংক( এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ( এলজিইডি) পল্লী সংযোগ সড়কের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়ক উন্নয়ন কাজ চলছে। কাজটি করছেন মোজাহার এন্টারপ্রাউজ (প্রাঃ)লিঃ ও শামীম চাকলাদার(জেভি)। প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখনও মাত্র ৫৫/৬০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে।
আনিসুর রহমান, আবুল হোসেন, রহিম খান, রবিউল ইসলাম বলেন, মোটর সাইকেলে প্রতিদিন এই রাস্তা দিয়ে নওয়াপাড়া যেতে হয়। অনেকদিন হল সংস্কার কাজ চলছে। দ্রুত এ অবস্থার অবসান চাই। এ ব্যাপারে ঠিকাদারের লিভার সর্দার আনছার আলী বলেন, এর আগে মাস খানেক কাজ বন্ধ থাকায় কাজের গতি কমে গেছে। সঠিক তথ্য পাবেন সাব কন্টাক্টর কালাম ভাইর কাছে। এ বিষয়টি নিয়ে মুঠোফোনে সাব কন্টাক্টর মো. কালামের সাথে কথা হলে তিনি বলেন, ওই সড়কের কাজ আমরা যথা সময়ে শেষ করবো।
আমাদের হাতে অনেক সময় আছে। নওয়াপাড়া পৌরসভার প্রকৌশলী অসিম কুমার সোম বলেন, সংস্কার কাজে ধীরগতির সুযোগ নেই। দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার শামীম চাকলাদার বলেন, আমি অসুস্থ। তাছাড়া ইট, পিচ এবং বিটুমিনসহ আনুষাঙ্গিক জিনিসের দাম ব্যাপকভাবে বেড়েছে। যে কারণে কিছু দিন বন্ধ ছিল। আগামী মাসের মধ্যেই কাজ শেষ হবে ।
আমতলীতে অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠিত
//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
অবাধ ও বস্তুনিষ্ঠ তথ্য প্রবাহ সর্বসাধারণের দারপ্রান্তে দ্রুত প্রকাশের অঙ্গিকার নিয়ে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে আমতলী উপজেলা অনলাইন প্রেস ক্লাব এর কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৯/১/২৩ ইং তারিখে রাত আটটার সময়ে বিএমএসএস আমতলী উপজেলা শাখা কার্যালয়ে দৈনিক ভোরের আলো পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ রনি মল্লিক এর সভাপতিত্বে এবং সময় ২৪. নেট এর আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আবু তাহের এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সাংবাদিকদের মধ্যে আলোচনাক্রমে দৈনিক ভোরের আলো’র আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ রনি মল্লিককে আহবায়ক, দৈনিক দেশ সেবা’র উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল আহসানকে যুগ্ন আহবায়ক,সময় ২৪.নেট এর আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আবু তাহের’কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
কমিটির সদস্যরা হলেন, মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো), মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক বরিশাল ক্রাইম), জাহিদুল ইসলাম জনি (দৈনিক প্রচেষ্টা নিউজ),মোঃ হায়দার হাওলাদার (দৈনিক প্রতিদিনের কাগজ), মোসাঃ সুমাইয়া শিলা (ক্রাইম ইনভেস্টিগেশন),মোসাঃ বৃষ্টি আক্তার (দৈনিক কলম কথা)।
অনলাইন প্রেস ক্লাবের আমতলী উপজেলার নব গঠিত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে কার্যকরী কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
