মাগুরায় প্রথমে গরু চুরি অতঃপর গোয়াল ঘরে আগুণ

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার  মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চরবড়রিয়া গ্রামে তমিজউদদীন মোল্যা ছেলে মোঃ  জিল্লুর রহমানের বাড়ি থেকে দুই টি গরু ও দুইটি বাছুর চুরি করে নিয়ে যায় কে বা কাহারা।

গরু চুরি করে নিয়ে যাওয়ার পরে গোয়ালে আগুন ধরিয়ে দেয়েছে দুর্বৃত্তরা ।  মধ্যরাতে আগুন দেখে গোয়াল ঘরে ছুটে যায় পরিবারের সদস্যরা কিন্তু সেখানে থাকা  চারটে গরুর একটিও নাই ।

জিল্লুর রহমান মোবাইল ফোনে জানান আমার দুটি চোখ কিছূদিন আগে বিকল করে দেয়ার পর আমি  তাদের নামে মামলা করি তারা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে । তিনি আরো বলেন পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটেছে ।

কিছুদিন আগে জিল্লুর রহমানের দুটি চোখে ভোমর ঢুকিয়ে বিকল করে দেয় প্রতিপক্ষের লোকজন,  জিল্লুর রহমান চিকিৎসাধীন রয়েছে ঢাকার একটি হসপিটালে জিল্লুর রহমানের পরিবার জানান।

জিল্লুর রহমানের ভাই মোঃ পান্নু মোল্লা  জানান চারটি গরুর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা মোট ক্ষতির পরিমাণ তিন থেকে চার লক্ষ টাকা।

পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাগেরহাটে এসআইকে কুপিয়ে হত‍্যাচেষ্টা মামলার ২ আসামী অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি/

বাগেরহাটের কচুয়া থানায় কর্মরত পুলিশের এসআই রবিউল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান মেহেদী হাসান জুয়েলসহ দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ মার্চ)  দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর একটি দল তাদের গ্রেফতার করে। এসময়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের ইতরুপ শেখের ছেলে মেহেদী হাসান জুয়েল (২৭) ও একই উপজেলার চরসোনাকুর গ্রামের মহসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৮)।

র‌্যাব-৬ এর বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাটের কচুয়া থানায় কর্মরত পুলিশের এসআই রবিউল ইসলাম গত ২০ মার্চ রাতে উপজেলার মঘিয়া ইউনয়নের সম্মানকাঠি গ্রামে মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা কালে সন্ত্রাসী মেহেদী হাসান জুয়েলের দেহ তল্লাশী করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুপর জুয়েল পুনরায় অজ্ঞাতনামা ৪/৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে কর্তব্যরত এসআই (নিঃ) রবিউল ইসলামকে হাতে ও পায়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়।

এসআই ফেরদাউস আলম বাদী হয়ে কচুয়া থানায় মেহেদী হাসান জুয়েল ও রুবেল মোল্লাসহ জুয়েরের সহযোগীদের নামে পুলিশ কর্মকর্তাকে হত্যার চেষ্টা মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। এসময়ে উদ্ধার করা হয় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড পিস্তলের গুলি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে।

বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪

//পলাশ চন্দ্র দাসm বরিশাল//

রবিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহ

স্পতিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল কর্তৃপক্ষ। আটককৃতরা হলেন, মো. মনির হোসেন হাওলাদার (৩২), মো. গোলাম কিবরিয়া (৩৮), শুভ দত্ত (২৭) ও মো. সাব্বির আকন (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টায় নগরীর ২০ নং ওয়ার্ডের হাজী জালাল উদ্দিন লেনস্থ ‘বানাত মঞ্জিল’ বাড়ির সামনে পাকা রাস্তায় পুলিশ অভিযান চালায়। এ সময় ঐ বাসার সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ কাশিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দাসহ মৃত সামসুল হক হাওলাদারের ছেলে মো. মনির হোসেন হাওলাদার ও এনায়েতুর রহমানের ছেলে মো. গোলাম কিবরিয়াকে আটক করা হয়।

অপরদিকে পুলিশের পৃথক টিম বুধবার রাত ১১টায় নগরীর ১৯ নং ওয়ার্ড নাজিরের পুল এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। এ সময় নগরীর ২নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দত্তের ছেলে শুভ দত্তকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে মাদক সংশ্লিষ্ট কাজে সহায়তা করার জন্য মো. সিদ্দিকুর রহমান আকনের ছেলে মো. সাব্বির আকনকে আটক করা হয়। পরে মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, উভয় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

English Dainikbiswa

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক দুর্দশার কারণ সমূহ

শুক্রবার রাতে অন্ধকারে ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালিত হবে

৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা চেতনা মাল্টিপারপাস চক্র গ্রেফতার ১০

//অনলাইন নিউজ//

সাধারণ মানুষকে প্রলোভন দিয়ে ৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে একটি প্রতিষ্ঠান। এ অপরাধের সঙ্গে জড়িত সাভারের আশুলিয়ায় চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

এর আগে মঙ্গলবার থেকে বুধবার ভোর পর্যন্ত র‌্যাব-৪ ও সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খানের নেতৃত্বে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইকবাল হোসেন সরকার, মো. মাজহারুল ইসলাম, মো. মমিন হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান, মো. আল আমিন হোসেন, ইব্রাহিম খলিল, এসএম মকবুল হোসেন, ফজলুল হক ও মো. নূর হোসেন।

এ সময় তাদের অফিস থেকে ভর্তি ফরম, ঋণগ্রহীতার ছবি, জাতীয় পরিচয়পত্র, ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জীবন বৃত্তান্ত, লিফলেট, সিল, বিভিন্ন নামে সঞ্চয় পাশবই, অব্যবহৃত পাশ বই, দৈনিক কিস্তি, ঋণ বিতরণের বিভিন্ন রেজিস্টার, ব্যাংক চেকসহ ব্যাংক স্ট্যাম্প, আইডি কার্ড, দৈনিক কিস্তি আদায়ের শিট, বিভিন্ন প্রকার সার্টিফিকেট, চেক বই, মনিটর, সিপিইউ, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের গ্রেফতারের পর আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে মো. মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- এক হাজারের অধিক পরিবারের প্রায় ৩শ কোটি টাকা আত্মসাৎ করেছে এ চক্রটি।

তিনি বলেন, এ প্রতারক চক্রের মাঠপর্যায়ের কর্মী সদস্য রয়েছে। এরা ঢাকার আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের টার্গেট করে ১ হাজার থেকে ৩ হাজার টাকা মাসিক লভ্যাংশ এবং স্বল্প সময়ে মাসিক মেয়াদ শেষে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে তাদের কোম্পানিতে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করত। ভিকটিমদের প্রলুব্ধ করতে তারা বিভিন্ন প্রজেক্ট, গাছের বাগান, ডেইরি ফার্ম, ফ্ল্যাট ও প্লটের প্রলোভন দেখিয়ে কৌশলে প্রতারক চক্রের অফিস কার্যালয়ে নিয়ে আসার ব্যবস্থা করত। তারা ভিকটিমদের বুঝাত যে তাদের কাছে এফডিআর করলে ১ লাখ টাকায় মাসে ১ হাজার ৮০০ টাকা লভ্যাংশ প্রদান করা হবে, প্রকৃতপক্ষে যা বাংলাদেশে কোনো আর্থিক প্রতিষ্ঠান দিতে পারে না।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে অসাধু সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। সূত্র: যুগান্তর

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের মেঘনা নদীতে রাতের আঁধারে নৌযানে চাঁদাবাজির সময় আটক: ১

চাঁদপুরের মেঘনা নদীতে রাতের আঁধারে নৌযানে চাঁদাবাজির সময় আটক: ১

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকায় মেঘনা নদীতে রাতের আঁধারে চাঁদাবাজি কালে রাশেদ চৌকিদার(২২)  কে আটক করেছে আলুর বাজার নৌ পুলিশ।

জান যায় মেঘনা নদীতে বরিশাল, পিরোজপুর সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্য চলাচলরত বিভিন্ন ধরনের নৌ-যান আলুর বাজার এলাকার মেঘনার শাখা নদীতে রাতে বিশ্রামের জন্য অবস্থান নেয়। এসময় স্থানীয় চাঁদাবাজরা দীর্ঘদিন চাঁদা নিয়ে আসছেন। নদীতে চলাচলকারী পন্যবাহী বলগেট এর সুকানী মোঃ উজ্জল চাঁদাবাজির বিষয়টি আলুর বাজার ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেন। পরে অফিসার ইনচার্জ জেম এম সিরাজুল কবির এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর জহিরুল হকের তত্বাবধানে দুই রাত বলগেটে অবস্থান করে চাঁদাবাজ  রাশেদ কে ধরতে সক্ষম হন। এছাড়া চাঁদাবাজ দলের অন্য সদস্যরা পালিয়ে জান।

গত ২০ মার্চ রবিবার রাত ১২ টায় চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়। পরদিন সোমবার মোঃ উজ্জ্বল বাদী হয়ে ৫ জনকে আসামীকরে অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে ৩৮৫/৩৮৬/৩৪ দ্বারায় পেনাল কোর্টে মামলা করা হয়। মামলার নাম্বার ৫৮, ২১/০৩/২০২১ইং আসামীরা হলেন রাশেদ চৌকিদার (২২), সুরুজ বকাউল(৪০), ফারুক মিঝি(৩৯), সাদ্দাম মিঝি(২৬), মোঃ বিল্লাল খান তাদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে।

এব্যাপারে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর জহিরুল হক জানান এডিসনাল আইজিপির নির্দেশ মোতাবেক যাত্রীবাহি এবং পন্যবাহী নৌযান নির্বিঘ্নে চলাচলের জন্য আমরা নৌ পুলিশ সবসময় টহল দিয়ে তাদের নিরাপত্তা দিয়ে থাকি। চাঁদবাজি মালর অন্নান্য আসামী এবং অজ্ঞাত আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসবো এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

শাহ আমানত বিমান বন্দরে সিগারেট ও ড্রাই ট্যোবাকো আটক

শাহ আমানত বিমান বন্দরে সিগারেট ও ড্রাই ট্যোবাকো আটক

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রামের মাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের শারজাহ তেকে আগত দুই যত্রীর নিকট থেকে আট লাখ চল্লিশ হাজার শলাকা বিদেশী সিগারেট ও ড্রাই ট্যোবাকো আটক করা হয়েছে।চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজবী জানান, গত মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার সময় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট আবুধাবির শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে(ফ্লাইট নং জি ৯৫২২)।

ফ্লাইটের দুইজন যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের কিছু তরল কিছু ধরা পড়ে।এ সময় লাগেজের তালা খুলে মোহাম্মদ তৈয়বের কাছ থেকে ২৪০ কার্টুন সিগারেট ও ৪০ পিস ড্রাই ট্যোবাকো ও অপর যাত্রী মোহাম্মদ হারুনুর রমিদের কাছ থেকে দুইশত মিনি কার্টুন ইজি ব্রান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই ট্যোবাকো পাওয়া গেলে তা আটক করা হয়।

উচ্চ শুল্কের এ সব পন্য বেআইনি ভাবে বহন করে প্রায় ১৩ লক্ষ টাকার রাজস্ব ফাঁকির অপ চেষ্টা করা হয়েছে।আটককৃত এ সব পন্য শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক করে রাষ্ট্রের বাজেয়াপ্ত করা হয়েছে।

ডুমুরিয়ায় গরু চোর সহ মাহেন্দ্রা গাড়ী আটক, ১ টি গরু উদ্ধার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া থানা পুলিশের অভিযান চালিয়ে  চুরি কূত গরু উদ্ধার ও তিনজন চোর এবং একটি মাহিন্দা আটক করেছে।

পুলিশ জানায়   গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে গত রবিবার রাতে উপজেলার জিলেরডাঙ্গা এলাকা থেকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন তিন জনের একদল চোর মাহিন্দা যোগে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল এমন খবরে তাদের আটক করে। তারা হলো দৌলতপুর থানাধীন পাবলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে মোঃ ইমন বিশ্বাস (২১), একই এলাকার মৃত নুর মোহাম্মাদ খন্দকারের ছেলে মোঃ শামিম খন্দকার ও দেয়ানা এলাকার মৃত, ইসহাকের ছেলে আলামিন (৪০)। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত মাহিন্দ্রা আটক করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

যৌন নিপিড়ন ও ধষর্ন চেষ্টায় ইসমাইল মেম্বর আটক

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ইসমাইল মেম্বরকে অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়ন ও ধর্ষন চেষ্টায় মাগুরার আলমখালি এলাকা থেকে ইসমাইল মেম্বরকে আটক করেছে পুলিশ।

ইসমাইল হোসেন মৃধ্যা বাবুখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
বিষয়টি নিশ্চিত করেন মাগুরা সদর থানার ওসি মোঃ নাসির উদ্দিন।

রাণীশংকৈলে ৪৭৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গতকাল শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে ৪৭৫ পিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করার খবর পাওয়া গেছে। আটককৃত ব্যাক্তি উপজেলার নেকমরদ ভবানন্দপুর (পুরাতন গরুহাটি) গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আমির হোসেন (৩৬)।

থানা সুত্রে জানা গেছে এস আই এরশাদ তার সঙ্গিয় পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, মাদক কারবারি আমির হোসেনকে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মাদকসহ হাতে নাতে আটক করে।এনিয়ে তার নামে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি  এস এম জাহিদ ইকবাল বলেন,গত কাল রাতে তাকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।

মায়ের পরকীয়ার জেরে ২ শিশুকে হত্যা, নাপা সিরাপে মৃত্যু নয়

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলোচিত দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে নয়; পরকীয়ার জেরে বিষ মেশানো মিষ্টি খাইয়ে মা লিমা বেগম তাদের হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লিমাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন।

তিনি জানান, এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে বুধবার মাঝরাতে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পরে মামলায় আটক লিমাকে গ্রেফতার দেখানো হয়। লিমা পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় লিমার প্রেমিক সফিউল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

লিমার স্বীকারোক্তির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আরও বলেন, আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন লিমা। তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করেন মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করা হয়। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসার পর লিমা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন আত্মীয়স্বজনরা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহম্মদপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত