ডুমুরিয়ায় সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন করেন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ  এমপি বলেছেন আমরা মানুষ,  মানুষের জন‍‍্য। সবাই বাচঁবে সকলকে নিয়ে। ভালবাসা নিয়ে সুন্দর জীবন গড়বো। মনকে প্রস্তুত করতে হবে কোটি টাকা আর পদ পদবী মানুষের সুখ বয়ে আনতে পারে না। তোমরাই আগামীর দিনের উজ্জল নক্ষত্র বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ ও স্পার্ট বাংলাদেশ গড়ার  লক্ষ্যে  প্রধান মন্ত্রীর শেখ হাসিনা  যে উদ‍্যেগ গ্রহন করেছে তা বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

২৫ জানুয়ারি  বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা চত্বরে দিনব‍্যাপী জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাসের পরিচালনা অনূষ্ঠানে উপস্থিত ছিলেন  সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল,  একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ, ডুমুরিয়া মহাবিদ‍্যালযের  ভারপ্রাপ্ত  অধ‍্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, , সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ‍্যক্ষ প্রকৌশলী আব্দস সালাম মিয়া, সরকারী বালিকা  উচ্চ বিদ‍্যালযের প্রধান শিক্ষক সালমা রহমান, মধুগ্রাম ইসলামিয়া আলিম  মাদ্রাসা অধ‍্যক্ষ মোঃ মহিববুর রহমান, বান্দা কলেজিয়েট স্কুলের অধ‍্যক্ষ সৌমেন  মন্ডল প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রযুক্তি উপস্থাপন করেন।

প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজযী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

 

 

শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ//

শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ‍্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বুধবার ২৫জানুয়ারী দুপুরে রূপসার  কাজদিয়া কলেজিয়েন্ট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

রূপসার নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন  মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার নিত্যনন্দ মন্ডল ক্রীড়া শিক্ষা আ:রহমান ঢালী,  আ:কাদের শেখ,   আ: হাসিব শেখ, আকতারুল ইসলাম, সাইফুল ইসলাম, মোল্লা সাইফুল ইসলাম, এনামুল কবীর, তাপসী রানী,  আসমা খাতুন,গৌর ঘোষ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী প্রমূখ।

মহম্মদপুরের বড়রিয়ায় শতবর্ষী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হলো

//সুজন মাহমুদ, মাগুরা//

লোকমুখে শোনা যায় ১০০ বছরেরও অধিক সময় ধরে এই মেলা প্রথমে মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামে অনুষ্ঠিত হতো। দূর-দূরান্তের গ্রাম গুলো থেকে ঘোড়া নিয়ে আসতো প্রতিযোগিতার জন্য। কোন এক বছর বড়রিয়া গ্রামের লোকদের সাথে ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার নিয়ে মেলার আয়োজকদের সাথে দ্বন্দ্ব হয়।আর সেই দ্বন্দ্বের জের ধরে মূলত পরবর্তী বছর মেলাটি ঐ একই দিনে বড়রিয়া গ্রামেও শুরু হয়।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা প্রতিবছর পৌষ মাসের ২৮ তারিখে শুরু হয়ে থাকে এবং ৩ দিন ধরে চলতে থাকে মেলার মূল আনুষ্ঠানিকতা এবং প্রায় ১৫-২০ দিন ধরে বিভিন্ন জেলা হতে আগত কাঠের ফার্নিচার ক্রয়/বিক্রয় চলতে থাকে । আর ঐ তারিখেই বাহারবাগ গ্রামে ১দিনের জন্য মেলাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে জানা যায় শত বছরের ও বেশি সময় ধরে ব্যাপক আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলার অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। মাগুরা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ঘোড়া আসে এ প্রতিযোগিতায় অংশ নিতে।

এছাড়া এই মেলায় ইতিপূর্বে পুতুল নাচ, যাত্রাপালা, নাগরদোলা, লাঠিখেলা খেলা হতো বলেও জানা গেছে।
মেলায় বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার, বাঁশ-বেতের সামগ্রী, মাটির তৈরী নানা ধরনের মৃতশিল্প, চুড়িমালা, কসমেটিক, পিঠা, মিষ্টি, মাছ, সবজীর দোকানও বসে থাকে।এছাড়াও বিনোদনের জন্য নাগরদোলা,চড়কি,চলন্ত ঝুলন্ত নৌকা সহ হরেকরকম জিনিসের আগমন ঘটে এই মেলায়।
মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ পার্শ্ববর্তী গ্রামগুলির মেয়ে জামাইদের দাওয়াত করে আপ্যায়ন করার রেওয়াজ রয়েছে। এ মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ আশেপাশের প্রায় সব বাড়ীর মেয়ে জামাইয়েরা ব্যাগভর্তি বাজার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে।এছাড়াও মেলাস্থলে লক্ষ লক্ষ দর্শক/দর্শনার্থীর আগমন ঘটে।
এই মেলার চতুর্দিকে অন্তত ১০ কিলোমিটার জুড়ে চোখে পড়ে মেলার মিষ্টি সহ বিভিন্ন ধরনের মালামালের পসরা। উৎসব থাকে পুরো এলাকা জুড়ে।

ডুমুরিয়ায় জেলা ভলিবল টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়েদের সাথে ইউএনও’র কুশল বিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনা জেলা পর্যায়ে জাতিয় ভবিবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহনের লক্ষ‍্যে ডুমুরিয়া উপজেলা দলের বাছাইকৃত খেলোয়াড়দের সাথে কুশলবিনিময ও খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপজেলা  যুব উন্নযন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে খেলার মধ‍্যে দিয়ে বাছাইকৃত খেলোয়াড়দের  নিয়ে ১১ জানুয়ারী বুধবার বিকেলে স্বাধীনতা চত্বরের মাঠে ভলিভল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয।

দল গঠন ও খেলোয়াড়দের  উৎসাহ অনুপ্রেরনা  এবং ডুমুরিয়ার সুনাম বয়ে আনতে উপস্থিত খেলোয়াড়দের সাথে  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান কথা বলেন। এসময উপস্থিত ছিলেন যুব উন্নযন কর্মকর্তা ওবাইদুল হক, প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ জামিল আক্তার লেলিন, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ও সুজিত মল্লিক, শিক্ষক দেবাশিষ চন্দ্র চন্দ, সমারেশ মন্ডল প্রমুখ।

 

 

চৌদ্দগ্রামে আশফালিয়া সমাজ কল্যাণ সংসদের ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে লংপিচ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

//চৌদ্দগ্রাম প্রতিনিধি//

খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের আশফালিয়া সমাজ কল্যাণ সংসদের ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে লংপিচ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে এ উপলক্ষ্যে আয়োজিত লংপিচ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া। আশফালিয়া সমাজ কল্যাণ সংসদের সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার মির্জা আলী হোসেনের সভাপতিত্বে ও ফখরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার জিয়া উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক সালা উদ্দিন মির্জা।

এসময় অন্যোন্যর মধ্যে উপস্থিত ছিলেন  আলকরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী মাহাবুব শাহেদ,  সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মমিন, ইউপি মেম্বার মজিবুল হক, সাইমুল ইসলাম চৌধুরী সাকিম, আব্দুল আউয়াল সোহেল, শামীম তৈমুর মাইকেল, ৪,৫,৬ সংরক্ষিত মহিলা মেম্বার আছমা বেগম রিনা, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আল আমিন, অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন হাফেজ আরিফুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় ফেনী টিচার টাইগার একাদশকে হারিয়ে পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদ বিজয় হয়।

অভয়নগরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল খেলা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলায় চেঙ্গুটিয়া বাজার ঘোপেরঘাট সংলগ্নে গ্রামবাসীর আয়োজনে দিনব্যাপি বিভিন্ন খেলাধুলা ও আনন্দ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিন ব্যাপি খেলাধুলা আনন্দ উপভোগ করছেন এলাকাবাসী।

এলাকাবাসীকে আনন্দ দেয়ার জন্য প্রবাসী জিএম হাসানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত খেলাধূলায় উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন খাঁন, মনির হাসান, তপন শীল, সমীর ঘোষ, সামাজিক ব্যাক্তিত্ব উজ্জ্বল কুন্ডু, রহমতুল্লাহ তরফদার, ডাঃ মোহাম্মদ আলী, মন্টু ঘোষ, অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন প্রলাদ সাহা ও দেবু দত্ত, সঞ্চালনা করেন, তবিবুর রহমান শেখ।

দিনব্যাপি অনুষ্ঠানে উল্লেখযোগ্য আর্জেন্টিনা  বনাম ব্রাজিল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় ৪-৪ গোলে ড্রঃ হয়ে খেলা শেষ হয়।

আরো গ্রামবাংলার বিভিন্ন খেলা ও পুরস্কার বিতরণী করে দিনব্যাপি অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

বিজয় দিবস উপলক্ষে ৮ দলীয় এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বাগেরহাটের রামপালে

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে রামপালে মহান বিজয় দিবস উপলক্ষে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আবদুল খালেক এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও রয়েছে ক্বেরাত প্রতিযোগিতা, দাবা, ক্যারাম, হাডুডু ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শেখ নাইম আহমেদ এর সভাপতিত্বে ও রামপাল সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান সেখ নূরুল হক লিপন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা শেখ আ. মান্নান, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, অধ্যক্ষ মোতাহার রহমান, প্রভাষক শাহ নেওয়াজ, গৌরম্ভা ইউপির সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, সদরের সাবেক চেয়ারম্যান শেখ মো. বজলুর রহমান, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। খেলার প্রথম দিনে হুড়কা ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। প্রথম খেলায় ১-০ গোলে হুড়কা ইউনিয়ন একাদশ জয়লাভ করে।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, শিক্ষকার পাশাপাশি ক্রীড়া মানসিক বিকাশ ঘটায়। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই। বেশি বেশি এমন খেলাধূলার আয়োজনে সকলকে এগিয়ে আসতে হবে।

ডুমুরিয়ায় মহান বিজয় দিবসে যুব সংঘ ক্লাবের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে  যুব সংঘ ক্লাবের  উদ্যোগে দাবা ও ইন্টারন্যাশনাল ব্রিজ প্রতিযোগিতা আয়োজন করে ১৭ ডিসেম্বর  যুব সংঘ ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত সুইস লীগ পদ্ধতিতে দাবা প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার  ৫০ জন দাবাডু অংশ নেন।

দিন ব‍্যাপী প্রতিযোগীতা শেষে  কেশবপুর উপজেলার পল্লব সাহা প্রথম স্থান অর্জন করেন এবং  প্রাইজমানি হিসেবে ১৫ হাজার টাকা ক্লাব কর্তৃপক্ষ বিজযীর হাতে তুলে দেন জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবু সাঈদ আহম্মেদ, ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন কচি, সাধারন সম্পাদক আফছার হোসেন জোয়াদ্দার,এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের  সহকারী অধ‍্যাপক খান নূরুল ইসলাম, খান আনিচুর জ্জামান, খান আফজাল হোসেন, শেখ কামরুজ্জামান টিপু, মাসুদ রানা নান্টু, আনিচ বিশ্বাস, শেখ মোশাররফ হোসেন, এ‍্যাড. মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, সমারেশ মন্ডল ।

১৮ ডিসেম্বর রবিবার ইন্টারন্যাশনাল ব্রিজ প্রতিযোগিতা শুরু হবে সকালে অনুষ্ঠিত হবে।

ডুমুরিয়ার সাহস ইউনিয়নে ৮ দলীয় মেম্বার হা-ডু-ডু টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ান ৮ নং ওয়ার্ড, রার্নাস আপ ৯ নং ওয়ার্ড

//নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া//

সাহস ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব সমাজের উদ‍্যোগে ৮ দলীয় মেম্বার হা- ডু-ডু টুর্নামেন্ট ১৮ নভেম্বর  বিকেলে কুখিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয মাঠে  অনুষ্ঠিত হয। ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের মেম্বার এর নেতৃত্বে যুব সমাজকে মাদক মুক্ত করতে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী হা-ডু-ডু প্রতিযোগিতা  আয়োজন করা হযেছে। টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহাবুর রহমান।

ইউপি সদস‍্য হেমাযেত হোসেন শেখের সভাপতিত্বে  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাহস  ইউনিয়ন বিট অফিসার এস আই শফিকুল ইসলাম, এ এস আই আমিরুল ইসলাম, শিক্ষাবিদ শেখ আব্দুল জলিল, সমাজ সেবক শাহাজালাল মোড়ল, এয়াকুব আলী শেখ, গোলাম মাওলা শেখ, শেখ কফিল উদ্দিন, আবু জাদিদ শেখ, মশিউর রহমান, মোস্তাইন শেখ, জহুরুল শেখ, ইউপি সদস‍্য মো: সিরাজুল সরদার, শাহাবুদ্দিন মোড়ল, বিবেক আনন্দ  বিশ্বাস, শেখ শফিকুল ইসলাম, ইয়াছিন খান, প্রশান্ত মল্লিক, নুর ইসলাম গাজী, ইয়াছিন আরাফত শেখ, হাসিনা বেগম, ঝর্না  বেগম, রোজিনা পারভীন প্রমুখ।

খেলায় ৮ নং ওয়ার্ডের নুর আলী মেম্বারের দল চ‍্যাম্পিয়ান ও ৯ নং ওয়ার্ডের ইয়াছিন আরফত শেখের দল রার্নাস আপ হয। খেলা শেষে প্রধান অতিথিবৃন্দ প্রথম পুরষ্কার  এলডি টিভি ও একটি ছাগল তুলে দেন।

 

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে ডুমুরিয়া সদর ইউনিয়ন চ‍্যাম্পিয়ান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

 ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 ১৯ নভেম্বর শনিবার  বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে  চুড়ান্ত পর্বের ফাইনাল  খেলায় ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল বনাম ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহন করে। খেলাটি নির্ধারিত সমযে গোল শুন‍্যভাবে শেষ হয।  পর ট্রাইব্রেকারের মাধ‍্যমে ১১-১০ গোলে ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল দল চ‍্যাম্পিয়ান হয।

খেলায় ডুমুরিয়া  দলের গোল রক্ষক ইরান  ম‍্যাচ অফ দ্যা ম্যাচ  এবং সেরা দর্শক নির্বাচিত হন কেশবপুরের জমির উদ্দিন সরদার  ও সেরা খেলোয়ার নির্বাচিত হন মেহেদি । খেলায় হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন  এস এম কামাল হোসেন , সহকারী হিসাবে ছিলেন, মোশারফ হোসেন ও পারভেজ। ধারাভাষ্যকার ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, মহির উদ্দিন মাহি,শাহাজাহান আলী ও শেখ বাসার। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায়  পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন  সাবেকমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব‍্য দেন থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, জেলা পরিষদ সদস‍্য হাসনা হেনা ধামালিয়া ইউপি চেয়ারম্যান এম জহুরুল হক, ডাক্তার দীন মোহাম্মদ খোকা, প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, জিয়েলতলা আশ্রমের অধ‍্যক্ষ নারায়ন গোস্বামী,  আ’লীগনেতা আবু সাইদ সরদার, এম সুলতান আহম্মেদ, নওশের বাগাতি, শিবপদ গোলদার, শেখ কামরুজ্জান টিপু, আছাদুজ্জান পারভেজ

অশোক কুমার সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার খান দেলোয়ার হোসেন,  প্রমূখ। এছাড়া শোভনা ইউনিয়ন পরিষদের উদ‍্যেগে তিন প্রজম্মের ৫২ জন পুরাতন ও নবীন খেলোয়াড়কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন  এবং মনোরজ্ঞন, সাধন ও ইনামুলকে স্বর্নের পদক প্রদান করা হয।