ডুমু‌রিয়ার সা‌বেক ক‌লেজ শিক্ষক নারায়ন চন্দ্র মন্ড‌লের স্ট্রো‌কে মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া মহা বিদ‍্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত  সহকারী অধ্যাপক  নারায়ণ চন্দ্র মন্ডল(৬৫) সোমবার আরাজি সাজিয়াড়া ( দাশপাড়া)স্থয় নিজ বাসভবন স্ট্রোকে মারা গেছেন ।

পারিবারিক সূত্রে জানা যায় সকাল দশটার দিকে  তিনি শারীরিকি অসুস্থতা বোধ করেন।এরপর তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আনা হয়। এসময়  কর্তব্য  চিকিৎসক তাকে দেখে মৃত্যু বলে ঘোষণা করেন।

মৃতের স্ত্রী অপরাজিতা মল্লিক  একই কলেজের  ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন ব্যক্তিগত জীবনে তাদের ২ টি পুত্র সন্তান রয়েছে  ।

এদিকে নারায়ন মন্ডলের মৃত‍্যুর শুনে একনজরে দেখার জন‍্য তার বাসভবনে ছুটে যান রাজনৈতিক নেতৃবৃন্দ, পুজা পরিষদের নেতৃবৃন্দ, কালী মঠ কমিটির নেতৃবৃন্দ, ছাত্র ছাত্রীরা।

মৃত শিক্ষকের বাড়ি একই উপজেলার রুদাঘরা  গ্রামে।

গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়ার আগে ডুমুরিয়া কলেজ চত্বরে আনা হয়। তার সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।  তার এমৃত্যুতে কলেজ পরিচালনা কমিটির সভাপতি  খান আতিয়ার  রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সহ সকল শিক্ষক কর্মচারীগন কান্নায় ভেঙে  পড়েন।

এদি‌কে ক‌লেজ শিক্ষক নারায়ন চন্দ্র ম‌ন্ড‌লের মৃতু‌্যতে শোক জা‌নি‌য়ে‌ছেন স্থানীয় সংসদ সদস‌্য ভূ‌মিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তি‌নি মৃ‌তের বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন।

ব্যবসায়ীকে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

//এম মুরশীদ আলী// 

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক ব্যবসায়ীকে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি গত ১৪ এপ্রিল সন্ধায় রূপসার ঘাটভোগ ইউনিয়ন আলাইপুর বাজার এলাকায় সৃষ্ট হয়।

অভিযোগ পত্র এবং ভুক্তভোগী জানায়, আলাইপুর বাজার ব্যববসায়ী মো. রেজাউল ইসলাম পাইক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য দোকান থেকে মসজিদে যাচ্ছিল। পতিমধ্যে বাজারের খাদ্য গোড়াউনের সামনে তাকে দেখে একই এলাকার পিঠাভোগ গ্রামের মৃত হাবিবুর রহমান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম শেখ (৩৫), ভৎসর্না মূলক কথা-বার্তা এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তাঁর ইজ্জত-সম্মান রক্ষার্থে অনুরোধ সহকারে তাকে বলে অশ্লীল ভাষায় কথা না বলার জন্য। তখন সে আরো ক্ষিপ্ত হয়ে রাস্তার উপর- চড়, কিল-ঘুষি এবং লাথি মেরে আহত করে এবং জামার পকেটে থাকা ২হাজার ৫শত জোরপূর্বক ছিনিয়ে নেয়।

অভিযোগে আরো জানা যায়, শরিফুল ইসলাম অত্যন্ত খারাপ প্রকৃতির সে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রায়ই এলাকার লোকজনের সাথে মারামারি সহ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে থাকে।

ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপ সংঘর্ষ – নিহত ১৩

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতেরা সবাই পিকআপের যাত্রী। তবে নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। দিকনগরে এই দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে- একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

ডুমুরিয়ায় বজ্রপাতে গবাদিপশুর সহঘের ব‍্যবসায়ী এবং সড়ক দুঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ায়  আর্কম্মিক বজ্রপাতে  এক ঘের ব‍্যবসায়ী, ১টি গবাদিপশুর  ও সড়ক দুঘটনায়   একজন মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়,  উপজেলা  গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর পুত্র ওবাইদুল্লাহ গাজী  (২৮) ৭ এপ্রিল  রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে  কানাইডাঙ্গা বিলের ঘেরে  ঘাস কাটতে যায়।  এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এরপর  দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তিনি  ওই বিলের আব্দুল গনি সরদারের ঘেরের বাসায় একটি গবাদি পশুর সাথে আশ্রয় নেন। এ সময় হঠাৎ ঘেরের বাসার উপরে বজ্রপাত ঘটে। গবাদিপশুসহ ওবায়দুল্লাহ গাজীর ঘটনাস্থলে মৃত্যু হয়।  স্থানীয় ইউপি সদস্য ইজ্জত আলী মোড়ল বিষয়টি নিশ্চিত করেন। ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  নিহতের ওবাইদুল্লাহর  একটি শিশু পুত্র রয়েছে।  তার মৃত‍্যুতে পরবারস। এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে  রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়ায় আঠারো মাইল  এলাকার চারা বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তাজিমুল ইসলাম (৯)নামের এক মাদ্রাসা ছাত্র সড়ক  দুঘটনায়  নিহত হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্র  চুকনগর পশ্চিম পাড়া এলকার আব্দুস সাত্তার মোল্যার পুত্র।

পরিচালক সোহানুর রহমানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টি লাশ উদ্ধার

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

বাংলাদেশে অনেক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমানের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বিশেষ করে চির সবুজ নায়ক সালমান শাহ ও শাবনূরের অনেক জনপ্রিয় ছবির নির্মাতা ছিলেন এই পরিচালক। মৌসুমী ও সালমান শাহকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন করেন এই পরিচালক। যে ছবিটির নাম ছিল কেয়ামত থেকে কেয়ামত।

জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেল থেকে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মরহুম সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন ‘রংধনু’ আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, সন্ধ্যার দিকে হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার লাশ এসময় জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, মৃত সামিয়া রহমান উত্তরা ২ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরে স্বামী তানিমের সাথে থাকতেন। কয়েক দিন আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হন সামিয়া।

রোববার দুপুরে যাত্রাবাড়ীর এ হোটেলে ওঠেন তিনি। ইফতারের সময় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ভিজিডির চাল নিতে যাওয়া খলিলকে চড় থাপ্পর মারল চেয়ারম্যানের লোকজন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেনের অনুসারীর বিরুদ্ধে খলিল নামের এক দিনমজুরকে লাথি মারার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় লোকজন এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে ওই ইউপি চেয়ারম্যান ও তার কয়েকজন অনুসারী সটকে পড়েন।

শনিবার রাতে ইউপি চেয়ারম্যান বলেন, দুপুরে ভিজিডির চাল দেওয়ার সময় দিনমজুর খলিলকে কে বা কারা লাথি মেরেছে, তা আমার জানা নাই। তবে-ওই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সুমন পাটোয়ারী ও তার অনুসারী তুহিন বিধিবর্হিভূতভাবে পরিষদে প্রবেশ করে হট্টগোল করেন। এ সময় দলের নেতাকর্মীদের চালের কার্ড না দিলে কয়েকজন কর্মীকে দিয়ে আমাকে লাঞ্ছিত  করলে ঘটনাস্থলে আমি অসুস্থ হয়ে পড়ি। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমি এসব ঘটনা প্রধানমন্ত্রী, এমপি গোলাম ফারুখ পিংকু ও নয়ন ভাইকে জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নেব।

ভুক্তভোগী দিনমজুর খলিলের অভিযোগ, তার কাছে চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি টোকেন ছিল। ওই টোকেনগুলো নিয়ে তিনি চাল নিতে পরিষদে যান। দুটি টোকেন দেখেই চেয়ারম্যানের নির্দেশে তার দুইজন অনুসারী ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। শত শত লোকজনের সামনে তাকে ‘চাল চোর’ বলেও অপমান করেছেন। তিনি এ ঘটনার বিচার চান।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকে ভিজিএফের আওতায় ইউনিয়নের দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগে দুস্থদের মাঝে ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেনের স্বাক্ষরিত টোকেন সরবরাহ করা হয়েছে।

স্থানীয়রা জানান, একাধিক টোকেন নিয়ে যে কেউ চাল নিতেই পারে। পাড়া প্রতিবেশীদের চাল একজনে গিয়ে পরিষদ থেকে নিয়ে আসে। ওই দিনমজুর একাধিক টোকেন নিয়ে চাল নিতে গিয়ে কোনো অন্যায় করেননি।

বামনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সুমন পাটোয়ারী বলেন, কোনো অসহায় লোকের গায়ে হাত তোলা অপরাধ। ইউপি চেয়ারম্যানের লোকজন কাজটি ঠিক করেননি। বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। এ সময় অবস্থা বেগতিক দেখে চেয়ারম্যান অসুস্থ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের বিরুদ্ধে মিথ্যা বলছেন।

ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একজন ১০ কেজি করে চাল পাবেন। কিন্তু ওই দিনমজুর দুই-তিনটা টোকেন নিয়ে আসছিল। সে চাল নিয়ে যাওয়ার সময় কে বা কারা আটকিয়েছে। এতে সুমন পাটোয়ারী ও তুহিনসহ দলের কয়েকজন কর্মী আমাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে লাঞ্ছিত করেছে। আমি উপজেলা আওয়ামী লীগের কাছে এখনো বিচার পাইনি। আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে।

বামনী ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ভিজিডির কার্ড ও চাল বিতরণ নিয়ে ইউপি চেয়ারম্যান ও তাদের দলের নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিক পিআইওসহ চারজন কর্মকর্তা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

খুলনায় সেতুর সাথে ধাক্কায় কার্গো জাহাজ ডুবিতে নিখোজ-২ ভিডিও

 আ: রাজ্জাক শেখ,খুলনা:

খুলনার রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ড্যাপ সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের ২ জন নিখোঁজ হয়েছেন। রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ দুইজন হলেন, বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ ২ জনের সন্ধান মেলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, দুপুর ১২ টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাতরে উঠলেও শুনেছি দুইজন নিখোঁজ রয়েছে।

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন  হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সাথে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।

টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়।

তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

রূপসায় ঠিকাদারকে মারপিট সহ নগদ টাকা,স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

//স্টাফ রিপোর্টার//

খুলনা জেলার রূপসা উপজেলায় হেলাল মল্লিক(২৬) নামে এক যুবককে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযুক্তরা হলেন বাধাল গ্রামের জাকির মল্লিকের ছেলে সাকিল মল্লিক(৩০), সুমন মোড়ল(১৯), আশেক মোড়লের ছেলে রাতুল মোড়ল(২০)।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, গত ২ এপ্রিল আনুমানিক রাত ৮টা ৩০মিনিটের সময় মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় বাধাল সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের সামনে পৌছালে তার পথ গতিরোধ করে মারপিট করে।

এসময় নগত ২০ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন মূল্য অনুমান ৫০,০০০/- টাকা নিয়ে যায়।

মারপিটের স্বীকার হওয়া হেলাল মল্লিক এর ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে ঘটনা স্থান থেকে উদ্ধার তাকে করে। হেলাল এর শরীরের বিভিন্ন স্থানে মারপিট ও রক্ত জমাট বাধা জখম করে।

পরবর্তীতে তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ঘটনার বিষয় নিয়ে ৬ এপ্রিল রূপসা থানায় অভিযোগ দায়ের করেন হেলাল মল্লিক।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় আটক- ১২

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অভ্যন্তরে সংঘবদ্ধ একদল ডাকাত দলের হামলায় নিরাপত্তা কর্মির ৫ জন ও ডাকাত দলের ২ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, গুরুতর ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও ডাকাত দলের সদস্য আসাবুলকে চালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার মঙ্গলা হারিন্দ্রান সাংবাদিকদের জানান, বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় পশুর নদী দিয়ে একটি নৌকা যোগে ৫০ থেকে ৬০ জনের একটি ডাকাত দল সীমানার তারকাঁটার বেড়া কেটে ভিতরে ঢুকে মালামাল লুটের চেষ্টা করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনরার সদস্য ও নিরাপত্তা কর্মিরা তাদের বাঁধা দিলে তারা তাদের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপতাড়ী ভাবে হামলা করে। এতে আনসার সদস্য আকরাম হোসেন (৫২), হাবিলদার কামাল পাশা (৫৪), নিরাপত্তা কর্মি ব্রজেন মন্ডল (৪৫), শহিদুল শেখ (৩৬) ও মিন্টু বৈরাগী (৪৫) গুরুতর জখম হয়। অপরদিকে নিরাপত্তারক্ষীদের গুলিতে আসাবুল গাজী (২৫) আহত হয়।
ওই রাতে তাদেরকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মিন্টু বৈরাগী ও কামাল পাশাকে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আনসার সদস্যদের ছোড়া গুলিতে ডাকাত দলের সদস্য  আসাবুল (৪০) নামের এক ব্যক্তি আহত হয়। তার বাড়ী রামপাল উপজেলা কৈগর্দাসকাঠি এলাকায়।

এ ঘটনার পর খবর পেয়ে রাতে র‌্যাব খুলনা-৬ ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( প্রশাসন) নিরাপত্তা কর্মকর্তা জানান ৫০ থেকে ৬০ জনের একটি ডাকাত দল নদী পথে এসে নিরাপত্তা ভেদ করে মালামাল লুটের চেষ্টা করে। এসময় বাধা দেয়ায় তারা আমাদের আনসার ও নিরাত্তা কর্মিদের উপর হামলা করায় ৫ জন আহত হয়েছে। আমরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের চেষ্টা করছি।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. তরিকুল ইসলাম জানান বুধবার রাত সাড়ে ১০ টায় ৫ নং গেটের সীমানা প্রাচীরের কাঁটাতারের বেড়া ভেদ করে ডাকাত দল ভিতরে ঢুকে মালামাল লুটের চেষ্টা করছিল। আমাদের আনসার ও নিরাপত্তা কর্মিরা বাঁধা দিলে তাদের উপর হামলা করা হয়। এতে ৫ জন আহত হয়েছে। তিনি আরও বলেন, এর আগে বেশ কয়েকবার চুরি হলেও এবার ৫০ থেকে ৬০ জন ডাকাত ঢোকার বিষয় নিয়ে সন্দেহ জেগেছে। এখন বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটই চালু রয়েছে। এ অবস্থায় তারা ডাকাতি করতে এসেছিল নাকি নাশকতা ঘটাতে এসেছিল তা নিয়ে তিনি তদন্তের দাবী করেন।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সুত্র বলছে আনসার দলের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্য আসাবুল পালিয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা হাসপাতালে গোপনে চিকিৎসা নেয়ার সময় পুলিশ তাকে আটক করেছে। এছাড়া ১১ জনকে আটক করে জিঞ্জাসাবাদের জন্য আনা হয়েছে বলে রামপাল থানা সুত্রে জানাগেছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।#

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতের হামলায় আহত- ৫

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টায় তাপবিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের গেটে এ হামলার ঘটনা ঘটে।

তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, রাত ১১টার পর ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। এসময় বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।