আমতলী ঢাকাগামী সাকুরা পরিবহনে অগ্নিসংযোগ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বিএনপি-জামায়াতের ডাকা৷ টানা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে বরগুনার আমতলীতে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়,বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা নামক স্থানে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান প্রমুখ।

আমতলীর আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারে অনুমান করে আগ থেকেই আমতলী থানা পুলিশকে সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন,এক সময়ে এই এলাকা বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা ছিল। আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ ব্যাপারে আমতলী থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

খুলনার রূপসায় যাত্রীবাহি বাসে অগ্নি সংযোগ দুর্বৃত্তদের

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে রূপসায় দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাগেরহাট জেলার ফয়লাহারহাট  এলাকার বাসিন্দা  মোঃ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের খুলনা-ব-৯১৭ নম্বরের “মায়ের আচল” যাত্রীবাহী বাসটি ৫ নভেম্বর দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। এ সময় কিছু সংখ্যক ব্যক্তি ভ্যান যোগে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ব্যবহৃত বাসটিতে সন্ধ্যা ৭টার দিকে আগুন দেওয়া হয়। স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান ।

বাগেরহাটের কচুয়ায় ছাত্রলীগ কর্মীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের  কচুয়ার বাধালে ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন (২২) কে শাখারীকাঠী বাজারে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামজের জানাযা বুধবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসী জানায়, ঙ্গলবার বিকালে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের মহাসিন শেখের স্ত্রী ও দুই পুত্র শাকিল শেখ, রাব্বি শেখ শাখারীকাঠী বাজারে এসে ইমরান হোসেন কে মাধর করার একপর্যায় ইটদিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আহত ছাত্রলীগের কর্মী ইমরান হোসেনকে উদ্ধার করে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারে পক্ষ থেকে জানায়, মহাসিন শেখের ছোট পুত্র রাব্বি শেখ পাশবর্তী একটি মাৎস্যঘের থেকে মাছ চুরি করে। মাছ চুরির প্রতিবাদ করায় ইমরান হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর মোবাইল নং বিভিন্ন লোকের নিকট ছড়িয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায় রাব্বিকে এমরান চড় থাপ্পর দেয়। এর জেরে ওই দিন বিকালে পূর্ব পরিকল্পিত ভাবে শাখারীকাঠী বাজারে ইমরান হোসেনের উপর হামলাকরে শাকিল শেখ, রাব্বি শেখ ও তার মা, হামলার একপর্যায় ইট দিয়ে পিটিয়ে  তাকে হত্যা করে। বাধাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিবানন্দ দাস জানায়, নিহত ইমরান হোসেন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের একজন একনিষ্ট কর্মী ছিলো। নিহত ছাত্রলীগকর্মী বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জলিল শেখের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাহাসীন হোসেন বলেন,নিহত ইমরান হোসেনের ময়না তদন্ত শেয়ে মৃত দেহ তার পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

ডুমুরিয়ার মোটর সাইকেল দুঘটনায় পুলিশ সদস‍্য নিহত ও আহত ১ জন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) নিহত ও জুয়েল মিয়া নামের একজন গুরতর আহত হয়েছে।

শনিবার (২৮অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ের টার্নিং পয়েন্টে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে।পুলিশ,ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার ,চুকনগর বাজার থেকে মোটরসাইকেল যোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়া(৩০) মোটর সাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫ নম্বরের যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটর সাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি  দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়। মোটরসাইকেল আরোহী শাহ-আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেঁটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে মূর্মুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত্যু বলে ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা কর্তব্যরত এসআই পারভেজ মুন্সী।তিনি জানান খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়। কিন্তু  ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  পিছু নিয়ে আটক করতে সক্ষম হয়েছি। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, মুমুর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ- আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

 

ডুমুরিয়ায় ফিলিস্তিনে অবেধ দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ফিলিস্তিনে অবেধ দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ২০ অক্টোবর  শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা  ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া বাসষ্টান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার মোহাতামিম

মাওলানা মোস্তাক আহম্মেদ। বক্তব‍্য দেন  মুফতি আবদুল কাইযুম জমাদ্দার, মাও: আব্দুর রহমান, মুফতি ফকরুল হাসান, মুফতি ফয়জুল করিম, মাও: মুজিবুর  রহমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি আবু সালেহ, মাও: আবু সাঈদ আল মাহমুদ, মাও: আজহারুল ইসলাম, মাও: ইউসুফ আজাদি, মাও: মাসুম বিল্লাহ, মাওলানা মাহামুদুল হাসান, মাও: তৌফিকুর রহমান, মাও: জোবায়ের, কারী ওহিদুজ্জামান, হাফেজ মো: আতাউল্লাহ, প্রমুখ। আলোচনা সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভা  স্থলে দোয়া অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের কচুয়ায় এক রাতে দুটি দোকন চুরি

কচুয়া, বাগেরহাট॥

কচুয়া উপজেলার বাধাল বাজারের কৃষি ব্যাংক রোডে এক রাতে দুইটি কাপাড়ের দোকানে চুরি ঘটনা ঘটেছে।

উপজেলার বাধাল বাজারের কাপড়ের ব্যবসায়ী প্রসেনজিৎ মিস্ত্রী জানায়, সোমবার রাতে তার ভাই ভাই ফাশান হাউজের সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়েছে।

অপর কাপড়ের ব্যবসায়ী মোঃ এরশাদ হোসেন জানায়, ওই রাতে একই ভাবে তার বাধাল বাজারের কৃষি ব্যাংক রোডের অনিশা বস্ত্রলয়ের সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল এলোমেলো করে ফেলে টাকা পয়সা নিয়ে যায়। মঙ্গলবার সকালে এস এঘটনা দেখতে পায়।

শ্রীপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে ৭ বছর শিশুর মৃত্যু

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের মধ্যপাড়ার মোঃ জিল্লুর রহমানের ৭ বছরের শিশু কন্যা ও শিশু শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ সিনথিয়া আক্তার বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তার বসত ঘরের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।

(সিনথিয়ার মৃত্যুতে চৌগাছি গ্রামসহ আশেপাশের গ্ৰামে শোকের ছায়া নেমে এসেছে।

লাকসামের সুরক্ষা সিটির ভুট্টো কি পালিয়ে গেছে ?

//বিশেষ প্রতিনিধি//

লাকসামের বহুল আলোচিত সুরক্ষা সিটির শিবির ক্যাডার ভুট্টো কি বিদেশে পালিয়ে গেছে ? এনিয়ে শতশত বিনিযোগকারীর মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকন্ঠা। সবাই নিয়ে খোঁজ খবর নিতে সুরক্ষা সিটিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। কিন্তু কেউ সঠিক তথ্য দিতে পারছেন না।

গত ৩ অক্টোবর সোসাল মিডিয়ার মাধ্যমে আসাদুজ্জামান ভুট্টোর বিদেশে যাওয়ার খবর প্রচারিত হয়। দেখাযায় অট্টো হাসির মাধ্যমে  সবাইকে বিদায় জানাচ্ছেন তিনি। এর পর থেকে বৃহত্তর লাকসামে সুরক্ষা সিটির প্রায় ৩০০০ বিনোগকারীর ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝে উঠতে পারছেনা কিভাবে বিনোগকৃত অর্থ ফেরত পাবে ?

লাকসাম বাইপাসে বিশ্বমানের একটি হাসপাতাল ও শপিং কমপ্লেক্স প্রতিষ্ঠার শ্লোগান দেন ভুট্টো।  আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে প্রায় ৩ হাজার শেয়ার হোল্ডারের কাছ থেকে ৩০ কোটি টাকা।

ইতিমধ্যে সুরক্ষা সিটির দোকান ও বিভিন্ন বিক্রি হয়ে গেছে। হাসপাতালটি নিয়ে অনেক স্বপ্ন দেখালেও সম্প্রতি এর কার্যক্রম বন্ধ করে মাসিক আড়াই লক্ষ টাকার ভাড়া দিয়েছে। যা শান্তা হাসপাতাল-২ নামে পরিচিতি লাভ করেছে।  কমিউনিটি সেন্টারটিও ভাড়া দিয়েছেন।

এসব কারনে বিনিয়োগকারীরা  হাবুডুবু খেততেন শুরু করে।  শুরু হয় খোজ খবর নেওয়ার কার্যক্রম। একপর্যায়ে থলের বিড়াল বেড়িয়ে পড়ে সুরক্ষা সিটি ও আসাদুজ্জামান ভূট্টোর।

বিনিয়োগকৃত টাকা কোথায় আছে? সম্পদ কোথায়? এর কোন কুলকিনারা খুজে পাচ্ছে না তারা।

এদিকে সুরক্ষা সিটির প্রবেশ পথ ও প্রধান সড়কের পাশে জায়গায় মালিকানা নিয়ে সরকারের সাথে মামলা চলমান। উক্ত খাস জায়গায় অবৈধভাবে ইমারত নির্মান করায় এসিল্যান্ডের পক্ষে থেকে এলএসটি মামলা চলমান।

জানা গেছে, এই খাস জায়গা এখন হাতছাড়া হলেও মূল ভবনটি হুমকির মুখে পড়বে। যা বিনিয়োগকারীদের উৎকন্ঠার অন্যতম কারন।

সোস্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় এনিয়ে লেখালেখি চলমান থাকায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টোর হটাৎ বিদেশে চলে যাওয়ায় বিনিয়োগকারীদের হাহুতাশ এখন চরম পর্যায়ে।

তার পালিয়ে যাওয়ার গুজবে বিনিয়োগকারীরা এখন চরম উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে।

Daily World News

প্রধানমত্রী শেখ হাসিনা যতদিন আছেন এদেশে কোন অশুভ শক্তির জায়গা হবে না: সালাম মূশের্দী এমপি

খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

//সাইফুল্লাহ নাসির, বরগুনা সংবাদদাতা//

বরগুনার আমতলীতে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে আমতলী উপজেলার মহিষকাটা বাজারে।

জানা গেছে,উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের আশ্রাফ মৃধা ও অদুদ মৃধার মধ্যে মহিষকাটা বাজারের খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু উভয় পক্ষই সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানছেন না এমন দাবী স্থানীয়দের। আশ্রাফ মৃধার দখলে থাকা খাজ জমি বুধবার গভীর রাতে ওদুদ মৃধা ও তার লোকজন দখল করতে যায় এমন অভিযোগ আশ্রাফ মৃধার। ওই সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত নাশির মৃধা (৪০) আশ্রাফ মৃধা (৫০), ফেরদৌস মৃধা (৪৫), আলিম মৃধা (৩২) ও আহসান মৃধাকে (৩০) স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা তাদের সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর দিকে আহত অদুদ মৃধা (৪৫), খুকি বেগম (৩২) ও বাবলুকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত আশ্রাফ মৃধার স্ত্রী আসমা বেগম বলেন, গত ৩০ বছর ধরে খাস জমিতে দোকান ঘর ও বসতভিটা নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি অদুদ মৃধা তার দাবী করে বুধবার রাতে আমাদের বাড়ীতে হামলা করেছে। এতে আমার স্বামীসহ তার পাঁচ ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে অদুদ মৃধা ও তার লোকজন। তিনি আরো বলেন, এ জমি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু অদুদ মৃধা সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানেনা। তিনি গায়ের জোড়ে জমি দখল করতে চায়। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জানতে অদুদ মৃধার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,এখনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকের উপর হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নিন্দা

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আলামিন খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা  ও প্রতিবাদ  জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেত্রীবৃন্দ।

বিবৃতি দাতার হলেন,সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সহ-সভাপতি পাইক সমীর বরণ, সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ, যুগ্ন-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, অর্থ সম্পাদক রথীন সাহা, নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি, সুপার্থ কুমার মন্ডল,খান সুমন,প্রদ্যুৎ কুমার মন্ডল।

সদস্য নকীব মিজানুর রহমান পার্থ চক্রবর্তী, আজমির আলম খান, মোঃ মউনুল ইসলাম শিকদার, শহীদুল ইসলাম খোকন, মোঃ রুম্মান, শেখ সাইদ প্রমূখ।