রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে সবজ্বি ক্ষেত কর্তন, লক্ষাধিক টাকার ক্ষতি

//খুলনা ব্যুরো//

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে ২ ফেব্রুয়ারী গভীর রাতে উত্তর খাজাডাঙ্গা গ্রামের কৃষকের সবজ্বি ক্ষেত কর্তন করেছে একদল দূর্বৃত্ত। ভূক্তোভোগী কৃষক মাসুদ গোলদার ও জাকির গোলদারের জানায়, ২ফেব্রয়ারি গভীর রাতে কে বা কাহারা তাদের সবজ্বি ক্ষেতে প্রবেশ করে তিন শতাধিক উন্নত জাতের ফলনশীল শীম গাছ কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। তাছাড়া উক্ত ক্ষেতে অবস্থিত চাষাবাদের জন্য মাটির নীচ থেকে পানি উত্তোলনকারী পাম্প ও পাইপ ভেঙে বিনষ্ট করেছে। এতে উক্ত ব্লকের আওতাধীন ৬ থেকে ৭ একর জমির ধান চাষ হুমকিতে পড়েছে। ভূক্তোভোগী কৃষক এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান বলেন সবজ্বি ক্ষেত বিনষ্টের ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দূর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে অভিযোগটি রূপসা থানা পুলিশ বরাবর প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ভ্ক্তূভোগী কৃষক মোঃ মাসুদ ও জাকির জানান আমরা দূর্বৃত্তের হানায় সর্বশান্ত হয়ে পড়েছি। বারবার এক শ্রেণির মাদক সেবী উঠতি বয়সের ছেলেরা কাহারো সবজ্বি ক্ষেত বিনষ্ট, কাহার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ সহ নানা ধরনের অপকর্ম তাদের নিত্যদিনের ব্যপার হয়ে দাড়িয়েছে। দুর্বৃত্তদের ক্ষতিসাধনের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার কৃষক ও দিনমজুর শ্রেণীর মানুষেরা একারনে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে আজ শুক্রবার জুমার নামাজ বাদ সুইডেনের উগ্রপন্থী নেতা রামচন্দ্র তালুকদার পবিত্র কোরআন শরীফ’কে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে তালতলী উপজেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জুমার নামাজ বাদ বিক্ষোভ মিছিল বের হয়ে তালতলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুসলিম ঐক্য পরিষদের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তালতলী উপজেলার সদর রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আফজাল হোসাইন,তালতলী মদিনা জামে মসজিদের ইমাম মুফতি মোঃ ইসমাইল বিন হুসাইন,ছোট ভাইজোড়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইসলামী সংগঠন, আলেম ওলামা ও ইমামগন প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁও সদর উপজেলার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাধা ঊষা নামক আবাসিক হোটেল থেকে শাহিন আলম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরের রামবাবুর দশতলা ভবনের রাধা উষা আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শাহিন সদর উপজেলার তুরকপাতা এলাকার আব্দুল লতিফের ছেলে এবং পেশায় সে ট্রাকের ড্রাইভার ছিল বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাটের রামপালে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের চর থেকে অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের রামপাল থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে বাগেরহাটের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া শেষ করেছে। এ ঘটনায় পেড়িখালী ইউপির দফাদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মঙ্গলবার সকাল ১০ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের চর থেকে মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নদীর চরে আটকে আছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়।

লাশের পরনে একটি লাল পেটিকোট ও গায়ে লালছে সোয়েটার ছিল। তার হাতে পলাচুড়িসহ কিছু চুড়ি ও গলায় জড়ানো কয়েকটি মালা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীর মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের। মৃতদেহের গায়ে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমি বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়, পিবিআই ও সিআইডি’র ক্রাইম সিনের সদস্যদের খবর দিয়েছি। তারা ইতিমধ্যে সনাক্ত করণের কাজ শুরু করেছে।

রামপাল ও মোংলা সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনা মনিটরিং করছেন। আমরা মৃতদেহ সনাক্তের এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের জোর চেষ্টা অব্যাহত রেখেছি ।

 বরগুনার তালতলীতে বোনের সাথে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার তালতলীতে ছোট বোনের সাথে অভিমান করে ভাই ১৩ বছর বয়সী সজিব নামের এক স্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার সোনাকাটা ইউপির ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে এবং লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, আপন ছোট বোন তানিশার সঙ্গে দরজা খোলাকে কেন্দ্র করে ভাই বোনের মাঝে মনোমালিন্যের এক পর্যায়ে অভিমান করে সজিব বিষপান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ১

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।আহত ট্রাকের ড্রাইভার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে সোহেল রানা (৪৫)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি৷ এখানে আসার পর ট্রাকের ড্রাইভারকে আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কোন হতাহতের ঘটনা ঘটেনি৷

মা কে চিকিৎসার জন্য ট্রেন যোগে ঢাকা নিয়ে যাওয়া যাত্রী ফাহমিদ সরকার আনাম বলেন, শিবগঞ্জ রেলক্রসিং পার হওয়ার পর হঠাৎ করে আমরা ধাক্কা খেয়ে সামনে ঝুঁকে পরি৷ মনে করলাম ট্রেনের ইঞ্জিনের কোন সমস্যা হয়েছে৷ অনেকে বলছেন কেউ ট্রেনের চেন টেনেছেন৷ নেমে দেখি চারপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া। সামনে একটি ট্রাক ভাঙ্গা অবস্থায় রেললাইনে আছে৷ আর ট্রাকের ড্রাইভারের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পরে কয়েকজন মানুষ মাথায় তোয়ালা বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১ টা ২০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়। যাওয়ার পর শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে৷ রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে৷ সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে৷

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। শুধু মাত্র ট্রাকের ড্রাইভার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর কেউ এ দুর্ঘটনায় আহত হননি৷ স্বল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল আবার করতে পারবে।

রাণীশংকৈলে ট্রলিড্রাইভার রানার ইটভাটা থেকে লাশ উদ্ধার

মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের একটি ইটভাটা থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ রানা(২৩) নামে এক
ট্রলিড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে। মৃত রানা বিষ্ণুপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৭ জানুয়ারি রাত ৯ টার দিকে রানা বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী বাজারে যায়। সেখান থেকে সে রাতে বাড়িতে ফিরে আসেনি। পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন অদূরবর্তী ইটভাটার মাটির ঢিবিতে
রানার মৃতদেহ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম,এ এসপি( সার্কেল) কামরুল হাসান পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকতারা জানান, মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এএসপি(সার্কেল) মুঠোফোনে জানান, আরো তদন্ত ও পোস্ট মর্টেম
রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ
আজই(বুধবার) জেলা মর্গে পাঠানো হচ্ছে মর্মেও তিনি জানান।
এদিকে স্থানীয় বাসিন্দা উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দিন এটিকে হত্যা বলে মত
ব্যক্ত করেন।

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি রুমে অগ্নিকাণ্ড

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার জেলার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাত ৯:৪৫ মিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে জানা যায় হাসপাতালের ওটি রুমের এসির সার্কিট ব্রেকারে সর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।

তাৎক্ষণিক ওটিতে আগুন দেখা গেলে হাসপাতাল কর্তৃপক্ষসহ রোগীর স্বজনরা ওটির দরজা ভেঙ্গে বালি ও পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে আগুন লেগে গেলে ভয়ে অনেক রোগী তাড়াহুড়ো করে হাসপাতালের বাইরে চলে আসে।ওটির বৈদ্যুতিক লাইন আলাদা হওয়ায় রোগীদের ওয়ার্ডে কোন সমস্যা হয়নি জানা যায়। এদিকে ওটি রুমের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ওটির ভিতর এসি, চেয়ার,টেবিল ও বৈদ্যুতিক সংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতীশ চন্দ্র গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন,হাসপাতালের ওটি রুমের এসির সার্কিট ব্রেকারে সর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।আমরা জানতে পেরে তাৎক্ষণিক পাইকগাছা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এর কাছে ফোন দেই তিনি সাথে সাথে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন এবং আমরা আগুন নিভাতে সক্ষম হই। তবে রুগীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

খুলনার রূপসায় জমি নিয়ে মারামারি অন্তঃসত্ত্বানারীসহ দুই বোন আহত

//খুলনা ব্যুরো//

রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে জমির সীমানা তুলে ফেলায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর জখম। খুলনা মেডিকেল ও সদর হাসপাতালে ভর্তি রয়েছে আহতরা। এ ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার বেলা আনুমানিক ১১ টার সময় আলাইপুর শেখপাড়া মসজিদের কাছে এই ঘটনা ঘটে

অশিকুর রহমান খান তার লোকজন নিয়ে রুনা বেগমের জমির সীমানার পিলার তুলে ফেলে। এ সময় রূনা বেগম সীমানা পিলার তুলে ফেলার প্রতিবাদ করলে অশিকুর তার লোকজন নিয়ে অন্তঃসত্ত্বা রুনা বেগম (২৮)
কে মারপিট করে মারাত্মক জখম করে। এ সময় তার বোন লিজা বেগম(২২)রুনা বেগমকে ঠেকাতে আসলে তাকেও বেদম মারপিট করে রক্ত জখম করে। আহতরা আলাইপুর গ্রামের বাসিন্দা রফিক শিকদারের মেয়ে।

রফিক সিকদার বলেন, তার জমির পাশে অসিকুর খান জমি ক্রয় করে দীর্ঘদিন সীমানা নিয়ে বিরোধ করে আসছে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান মোল্লা
ওয়াহিদুজ্জামান মিজান এবং ইউ’পি মেম্বার আইরিন পারভীন আমিন নিয়ে জমির সীমানা নির্ধারণ করে দেন।
সেটি উপেক্ষা করে গত শনিবার সকাল ১১ টার দিকে জমির পিলার অসিকার খান (৩৫) ফরাদ শিকদার (২৮) এবং ফাহিম শেখ (২৪) তিনজন মিলে ভেঙে ফেলে। আমার বড় মেয়ে অন্তঃসত্ত্বা রুনা বেগম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং রড দিয়ে বাড়ি দিলে পড়ে যায় এবং লাথি কিল ঘুষি ও কাঠের বাতা দিয়ে মারপিট করে।

ছোট মেয়ে লিজা বেগম বাধা দিতে গেলে তাকেও মারধর করে।
এসময় ক‍্যানস্যারে আক্রান্ত রুনা বেগমের মাকেও মারপিট করে তারা।

এসময়ে তাদের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মারপিট করে নগদ প্রায় তিন লক্ষ টাকা স্বর্ণের চেইন ও ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে তারা অভিযোগে উল্লেখ করেছেন।

বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে মহিলাদের উপর এ হামলা চালানো হয় বলেও তারা উল্লেখ করেন।

আহতবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গুরুতর আহত
হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় প্রতিবেশীরা বলেন, অসিকার একজন খারাপ প্রকৃতির লোক তার নামে একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া তিনি বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজ করে থাকেন এবং নিরীহ লোকদের হুমকি দিয়ে থাকেন। তার ভয়ে কেউ সাক্ষী দিতে চাই না।

ভুক্তভোগীর রফিক সিকদার বলেন আরো বলেন, রূপসা থানায় তাদের নামে একটি মিথ্যা মামলা করা হয়েছে।
উল্লেখিত এজাহারে (৩,৪,৫) আসামী ঢাকায় মাছের ব্যবসা করেন। ঘটনার দিনে তারা ঢাকায় ছিলেন।
তাহলে কিভাবে ঘটনাস্থলে উপস্থিত থাকেন।
ঘটনা জানতে পেরে শনিবার সন্ধ্যা ৬ঃ৩০ এর সময় খুলনার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে বাসের টিকিট কাটেন। যার প্রমান মোবাইল এসএমএস এবং টিকিট রয়েছে।

এব‍্যাপার থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া ওসিকরের শাশুড়ি তিনিও জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাই এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

অভয়নগরে গলাকাটা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আটক

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে ভৈরব নদীর তীরে সরিষা ক্ষেতের পাশে বালির ড্যাম্প থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম ফরিদ গাজী। উপজেলা ইউনিয়ন পরিষদ এলাকার গুয়াখোলা গ্ৰামের শাহী বস্তির বাসিন্দা আফিল উদ্দিন গাজীর ছেলে সে। সোমবার (১৬ জানুয়ারি)সকাল ১১ টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করেছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হল, নড়াইল সদর থানার যদুনাথ পুর গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে শান্ত ও একই গ্রামের ছবুর মোল্যার ছেলে সাকিব মোল্যা।আসামি আটকের ব্যাপারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহত যুবকের নামে ধর্ষণ মামলা রয়েছে। কারাগারে থাকা কালীন উল্লেখিত  দু’ আসামির সাথে নিহত ফরিদ গাজাীর পরিচয় হয়। সেই পরিচয়ে তারা তিনজন একটি রুম ভাড়া নিয়ে নওয়াপাড়া বেঙ্গল মিল এলাকায় বসবাস করত। তারা জাহাজের স্কটসহ বিভিন্ন কাজ করত। মাঝেমধ্যে তারা চুরিও করত। গ্রেপ্তার হওয়া ওই দু’যুবকের কাছ থেকে জানা গেছে, নিহত ফরিদ গাজী তাদের কিছু টাকাও আত্মসাৎ করেছে।ঘটনার দিন সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া ওই দু’জন স্যালো মেশিন চুরির কথা বলে ফরিদকে ভৈরব ব্রীজের কাছে ডেকে নেয়। এরপর তাকে জবাই ও গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে। নিহতের বোন আসমা বলেন, তার ভাই জাহাজে কাজ করত, কখনো অন্য কাজও করত। ফরিদ নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের পাশে ভাড়া বাড়িতে বসবাস করত। ওই বাসায় তার আরও দুই বন্ধু ভাড়া থাকত, টাকা নিয়ে ওদের মধ্যে বিবাদ ছিলো। এ কারনে তার ভাইকে পরিকল্পিত ভাবে গলা কেটে হত্যা করেছে ওই দু’জন।উল্লেখ্য, রবিবার দুপুর ২ টায় স্থানীয় লোকজন ভৈরবব্রীজের পাশে দক্ষিণ দেয়াপাড়া গ্রামে মাটি কাটা শ্রমিকেরা বালির ডিপোর ওপর থেকে ফরিদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল ৪ টার সময় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে লাশের আঙ্গুলের ছাপ শনাক্তকরণ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে লাশের পকেটে একটি চিরকুটে পাওয়া মোবাইল নং ধরে লাশের পরিচয় শনাক্ত এবং আসামি গ্রেপ্তার হয়।