আগামী কাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

//পলাশ চন্দ্র দাস//

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আগামী ২০ জুন ২০২৩, ৪ আষাঢ়১৪৩০, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আয়োজিত হয়।

রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির ইসকন আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন করবেন এ্যাড,বলরাম পোদ্দার সদস্য জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি:এ্যাড: মানবন্দ্র বটবাল সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গাজী নঈমুল হোসেন লিটু প্যানেল মেয়র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিসিসি বরিশাল। সালমা আক্তার শিলা কাউন্সিলর ১৯,২০,২১ বিসিসি বরিশাল।

আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন যুগ্ন-আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর। ধীরেন্দ্র নাথ সমদ্দার বিভাগীয় সভাপতি সাংবাদিক সংস্থা বরিশাল।

হিরন কুমার দাস মিঠু সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল মহানগর। সুরঞ্জিত দত্ত লিটু সাবেক প্রাপ্তি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়। কিশোর কুমার দে সাধারণ সম্পাদক বাস মালিক গ্রুপ বরিশাল। বাসুদেব কর্মকার সাধারণ সম্পাদক শংকর মঠ পূজা কমিটি। সভাপতিত্ব করবেন বিজয় কৃষ্ণ দেয় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বিকাল ৪ ঘটিকায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির থেকে শুরু।

রথযাত্রা হিন্দু বাঙালিদের একটি পবিত্র উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর আষাঢ় মাসে পালিত হয়। প্রতিবছর জগন্নাথদেবের স্মরণে এই উৎসব পালিত হয়। রথের রশিতে টান পড়ে প্রচু্র ভক্ত রথের দড়ি টেনে রথটিকে পরিবহন করেন। রথযাত্রা উপলক্ষ্যে প্রত্যেক বছর বরিশাল নগরীতে জনসমুদ্র হয়ে ওঠে। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ আর সুভদ্রার রথ দর্পদলন৷

আষাঢ় মাসে তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় ইস্কন মন্দিরে। এবং যে সব মন্দিরে বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে, সেখানেও বড় করে পালন করা হয় রথযাত্রা উৎসব। বাচ্চাদের হাতেও দেখা যায় ছোট ছোট রথ। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বরিশালের ব্যাপক অনুষ্ঠানমালা আয়োজন শুরু করেছেন।প্রতিবছর আষাঢ় মাসে শুক্লপক্ষের তীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়।

এর সাতদিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে।জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। এই মূর্তির চোখদুটি বড়ো ও গোলাকার । হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় না। জগন্নাথের পূজাপদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজাপদ্ধতির চেয়ে আলাদা। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দুধর্মের চারধামের অন্যতম।

English Dainikbiswa

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

ডুমুরিয়ার সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সাহস ঘোষগাতি চেয়ারম‍্যান বাড়ী জামে মসজিদের ছাদ ঢালাই কাজ পরিদর্শন ও মুছাল্লীদের সাথে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি খুলনা //

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি ১৭ জুন  শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সাহস ঘোষগাতি চেয়ারম‍্যান বাড়ী জামে মসজিদের ছাদ ঢালাই কাজ পরিদর্শন ও মোল্ল‍্যা বাড়ি জামে মসছিদ চত্বরে মুচ্ছালি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোকলেচুর রহমান বাবলু, সাবেক চেয়ারম‍্যান  শেখ আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, নির্মল দেবনাথ, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, জামিল আক্তার লেলিন,  নজরুল ইসলাম সরদার,  হাফিজুর রহমান সরদার, ইউপি সদস‍্য সিরাজ সরদার, এয়াকুব আলী শেখ, আবু হান্নান শেখ,  শরিফুজ্জামান মোল্ল‍্যা, বকতিয়ার রহমান, এপিএস সমীর দে গোরা  প্রমূখ।

এমপি বলেন ধর্মীয় প্রতিষ্টান উন্নযনে সরকার সর্বদা গুরুত্ব সহিত কাজ করছে। উপজেলার সকল এলাকায় ধমীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে উন্নযনে টাকা বরাদ্ধ দেওয়া হযেছে। এই মসজিদটি উন্নযনে প্রায় ৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হযেছে। পাকার কাজ চলছে।

তিনি মুচ্ছালীদের উদ‍্যেশে বলেন এক শ্রেনীর মানুষ ধর্মের দোহাই দিয়ে সরকারের উন্নযন কর্মকান্ডকে  সমালোচনা করে বাধাগ্রস্থ করতে চায়   তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

অভয়নগরে বাইতুন নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগর নওয়াপাড়ায় আকাম সরদার বাইতুন নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তার উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬মে) সকাল ৭ টায় নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত নতুন সরদার বাড়ি সংলগ্ন এ মসজিদের ভিত্তি প্রস্তার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বয়ান করেন নওয়াপাড়া পীর সাহেব খাজা রফিকুজ্জামান শাহ। দ্বিতীয় আলোচক হিসেবে বয়ান করেন নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসা প্রধান মুফতী তৈয়েবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা,আকাম সরদার বাইতুন নাজাত জামে মসজিদের সভাপতি কামরুল সরদার, সাধারণ সম্পাদক মো.রফিকুজ্জামান টুলু, ধোপাদী নূরমোহাম্মাদ নুরানি মাদ্রাসার সভাপতি ক্বারি মোজাফফর সরদার, নুরানি মাদ্রাসা মোহতামিম মাও. আব্দুর রব,মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতী দেলোয়ার হোসেন, উপজেলা মসজিদের ইমামে ক্বারী হুজুর । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাইফুল ইসলাম, সমাজ সেবক মিটু মোল্লা, আবুল কালাম সরদার, সাইদ মহলদার, উপদেষ্টা ইলিয়াস সরদার, ফারুক মহলদার, নাসির সরদার, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, ডা: কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম লুলু।

আকাম সরদার বাইতুন নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তার উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন প্রধান আলোচক নওয়াপাড়া পীর সাহেব খাজা রফিকুজ্জামান শাহ।

মির্জাপুর খাদিজাতুল কুবরা (রা:) কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

মির্জাপুর খাদিজাতুল কুবরা (রা:) কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১লা মে সোমবার সকাল ১১ টায় নড়াইল সদর থানাধীন বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়াস্থ মাদ্রাসায় উক্ত ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্রীদের স্বীকৃতি স্বরূপ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মো: মফিজুর রহমান। ফলাফল ঘোষণা করেন- মাদ্রাসার মুহতামিম মো: আমিনুল ইসলাম।  উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান হুসাইন ও কমিটির সদস্য মো: আলী মোর্তজা। এসময় পর্দার মধ্যে মাদ্রাসার মহিলা শিক্ষকগণ, ছাত্রীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।  ফলাফল ঘোষণা ও উপহার সামগ্রী বিতরণ শেষে দোয়া এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের একমাত্র মেয়ে প্রথম স্থান অধিকার করে শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ায় আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখ করানো হয়।

রামপালে ইফা’র ফান্ডে সাইফুজ্জামানের জাকাতের অর্থ প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপাল উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফান্ডে সমাজ সেবক শেখ সাইফুজ্জামান ও তার সহোদর শফিকুজ্জামান জাকাতের অর্থ প্রদান করেছেন।

বুধবার বেলা ১১ টায় উপজেলা সদরে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন তার সহোদর ও ইউপি সদস্য সমাজ সেবক শেখ শফিকুজ্জামান, ইফার প্রতিনিধি আল মামুন, আ. হাদি আকুন্জী, মো. জিয়াউর রহমান, মো. মারুফ বিল্লাহ প্রমুখ।

জাকাতের অর্থ প্রদান কালে সাইফুজ্জামান ও শফিকুজ্জামান বলেন, সমাজের বিত্তবানদের সম্পদের উপর গরীব দুঃখীর হক রয়েছে।

সুতারং সবাইকে এগিয়ে আসতে হবে। বাগেরহাটের জেলা প্রশাসক ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের অনুপ্রেরণায় তিনি এমন মহতী কাজে এগিয়ে এসেছেন বলে জানান।

ডুমুরিয়ায় বিভিন্নস্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্যে মর্যাদায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।  শনিবার উপজেলার ১৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত নামাজে দোয়া পূর্ব সমবেত মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পর আজ আমরা পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে নামাজ আদায়ে এসেছি। এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন। এর মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নামাজ ও খুতবা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ ফখরুল হাসান। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,রাজনীতিবিদ শিক্ষক,সহ  এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ নামাজ আদায় করেন। অপরদিকে ডুমুরিয়ার সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসা,আটলিয়ার নরনিয়া মাদ্রাসা,মধুগ্রাম মাদ্রাসা,ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, উলা মাদ্রাসার ঈদগাহ, খরশন্ডা ঈদগাহ,  কোমলপুর ঈদগাহ, থুকড়া ঈদগাহ মযদান,  শরাফপুর  ঈদগাহ সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন স্হানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

 

ইসলামী ফাউন্ডেশন ডুমুরিয়া শাখার উদ্যোগে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

ইসলামী ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ মাদক নারী ও শিশু নির্যাতন বাল্য বিবাহ যৌতুক সহ সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আব্দুল গফফার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ওসি সেখ কনি মিয়া, মড়েল কেয়ার টেকার সাইদুর রহমান, নাজমুল হুদা, আব্দুল গফুর, শরিফুল ইসলাম হাফিজুর রহমান, প্রশিক্ষণ প্রাপ্ত  ইমাম আব্দুল্লাহ,বেলাল হোসেন, ইব্রাহিম, আ: কুদ্দুস প্রমুখ।

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিনত

স্টাফ রিপোর্টারঃ

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল গত ৭ এপ্রিল ২০২৩ নয়া পল্টনস্থ লানহুয়া চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে- প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোটের গর্বিত সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোট ডিভিশনের বিচারপতি ড. জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন ভূঁইয়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রধান এডিশনাল ডিআইজি তবারকউল্লাহ , নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল শাহজাহান চৌধুরী, নাঙ্গলকোট সমিতির সদস্য সচিব ফরিদ আহমেদ মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি এডভোকেট আবুল হাশেম, রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের নির্বাচিত সভাপতি জাফর সাদেক ও ঢাকায় অবস্থানরত নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নির্বাচিত সভাপতি শেখ শাহজাহান সাজুর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলের সঞ্চালক ছিলেন ঢাকাস্থ্ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া। আলোচনায় বক্তারা বলেন ঢালুয়া সমিতি নাঙ্গলকোট উপজেলার একটি মডেল সংগঠন।

একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও বটে। ঢাকায় বসবাসরত সকল পেশার ও সকল মতের মানুষের প্লাটফর্ম হিসেবে এই সংগঠন ইতিমধ্যে সর্বমহলে পরিচিতি ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সবার সহযোগিতায় আগামীতে জনমূখী ও কল্যানধর্মী নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নে এই সংগঠন টেকসই ও মজবুত হবে।

উল্লেখ্য, ঢাকাস্থ্য ঢালুয়া ইউনিয়ন সমিতি প্রতিষ্ঠিত হয় ২০১৮সালে। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় করনাকালীন সময়ে নির্বাচন হয়। নির্বাচিত কমিটি কিছু টেকসই কর্মসূচী ও জনকল্যানমুখী পরিকল্পনা গ্রহণ করে। যেমন স্থায়ীভাবে সমিতির জন্য অফিস ক্রয়, গরিব অসহায় চিকিৎসা বঞ্চিতদের আর্থিকভাবে সাহায্য প্রদান, অস্বচ্ছল মেধাবী ছাত্রদেরকে বৃত্তি ও আর্থিকভাবে সহায়তা, রমজান মাসে এলাকায় দরিদ্র অসহায়দের মাঝে ইফতার সমগ্রী বিতরণ, ঢালুয়া ইউনিয়ন নিয়ে তথ্যনির্ভর একটি ম্যাগাজিন প্রকাশ করা। যার মাধ্যমে ইউনিয়নের অনেক অজানা তথ্যে সমৃদ্ধ থাকবে।

দোয়া ও ইফতার মাহফিলে ঢালুয়া ইউনিয়নের গর্বিত সন্তান সংসদ সদস্য মরহুম জয়নাল আবদিন ভূঁইয়া, ও সমিতির উপদেষ্টা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খতিব মাওলানা সলিমুল্লাহ। ঢাকাস্থ ঢালুয়া সমিতির ব্যানারে আয়েজিত এই ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিণত হয়।

 

পটুয়াখালী ১ আসনের জনগণকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সওকত হোসাইন সুমন

মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি (পটুয়াখালী-১)এলাকার সকল জনগণ কে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে সওকত হোসাইন সুমন প্রবাসী বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

শনিবার (৮-৪-২০২৪) এক সংবাদ সওকত হোসাইন সুমন এই শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আমার প্রাণপ্রিয় জন্ম ভূমি পটুয়াখালীবাসীকে জানাচ্ছি আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক সুস্থতা ও সমৃদ্ধি। আসুন একসাথে দেশগড়ি।

বাগেরহাটের রামপালে ইসলাম ধর্ম ও রোজা নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজা পালন ও ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তমাল পাল (১৯) নামের হিন্দু এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মো. আক্তার শেখ নামের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে প্রযুক্তির ব্যবহার ও অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তমাল পাল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই যুবক কে শুক্রবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আজিবর শেখের পুত্র আক্তার শেখ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক সংলগ্ন ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কামাল ফিলিং স্টেশনের সামনের বাসিন্দা রবিন পালের পুত্র তমাল পাল ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজার তৎপর্য নিয়ে ধর্ম বিরোধী বিরূপ মন্তব্য করতে থাকেন। তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে বলেন, আমি যা বলেছি ঠিক বলেছি। এ কথা কাউকে জানালে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। মামলা দায়ের ও আসামী তমাল পাল কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ পরিবেশ সৃষ্টি হওয়ার পূর্বেই প্রযুক্তির ব্যবহার ও অভিযান চালিয়ে দ্রুত তাকে খুলনা গ্রেফতার করি। তিনি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।