চাঁদপুর হরিনা ফেরিঘাট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার

 

আসন্ন ইদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিণা ফেরীঘাটে অনুমোদিত যান চলাচলে হয়রানি রোধ এবং অনুমোদনহীন যাত্রী এবং যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপের উদ্দেশ্যে হরিনা ফেরীঘাট পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার।

রোববার (৯ মে ) সকালে তিনি হরিনা ফেরিঘাটে যাত্রী ও মালামাল পরিবহনে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে ঘাটে কর্তব্যরত কর্মচারী ও শ্রমিক সংগঠন গুলিকে সতর্কতা অবলম্বনে কার্যকর ভূমিকা পালন করতে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ও পুলিশ সদস্য বৃন্দ।

চাঁদপুর , মোঃ হোসেন গাজী।।

পড়ুন দৈনিক বিশ্ব …

ঈদের ছুটি বাড়লো…

 

 

চট্টগ্রামে ভারত থেকে আসা ১০ জন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে

ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসা চট্টগ্রামের ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তিকৃত সকলে করোনা আক্রান্ত কি না, তা জানা যায় নি।
জানা যায়, ভারত থেকে দেশের বিভিন্ন জেলার কিছু লোক গত ৪ মে যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসা সকলকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ৬ মে তাদেরকে নিজ নিজ জেলায় পাঠানো হয়। তাদের মধ্যে চট্টগ্রামের ১০ জনকে গতকাল (শুক্রবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র থেকে জানা যায়, ভর্তিকৃতদের ৭ জনকে ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে এবং ৩ জনকে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। 
১৬ নং ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন, ফটিকছড়ির রহিমা বেগম (৪৬), চন্দনাইশের জাকারিয়া (৩৪) ও কর্ণফুলীর পারভিন আকতার (৪১)।
অন্যদিকে ২৯ নং ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন, পটিয়ার রেজাইল করিম রাজু (২৪), কর্ণফুলীর আনিসুর রহমান (৫১) ও ফাহমিদা ইয়াসমিন  আরার বেগম (৫২), আয়শা সুলতানা (হোসেন (২৪) ও রমজান আলী (২১)।  
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

বরিশালে দেড় হাজার অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরন করা হয়

বিশ্বব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেক বরিশাল জেলা প্রশাসন জেলার বিভিন্ন উপজেলায় দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (৬ই ) মে সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা উপহার সামগ্রী দেড় হাজার নিম্ন আয়ের খেটে-খাওয়া দরিদ্র । দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মাঝে বিতরন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবন, চিনি, সেমাই দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীস উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক, তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন ।
আরো উপস্থিত ছিলেন বরিশাল কর্মচারী কল্যাণ বোর্ড উপ-পরিচালক সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমানসহ আরো অনেকে।
প্রধান অতিথি সাহায্য ত্রান সমাগ্রী বিতরনকালে পাণি সম্পদ প্রমিন্ত্রী বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন পাশাপাশি সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।
এসময় তিনি বরিশাল নিরাপদে ঘরে অবস্থা করার অনুরোধ জানিয়েছেন। পরে তিনি ও বিশেষ অতিথি প্রশাসনিক কর্মকর্তারা আগত দুস্থ,অসচ্ছল ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন

 মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ মে) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন।

তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার রাজ্যপালের কাছে শপথ নেন মমতা ব্যানার্জী। বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে তার দল তৃণমূল কংগ্রেস।

অনলাইন ডেস্ক।।

পড়ুন দৈনিক বিশ্ব …

মমতার শপথ গ্রহণ….

করোনা পরীক্ষা সর্বোচ্চ ফি হতে পারে 2000 টাকা বেসরকারি পর্যায়ে…

 

কভিড-১৯ শনাক্তে বেসরকারি পর্যায়ে আরটি-পিসিআর (রিয়েল টাইম-পলিমার চেইন রিঅ্যাকশন) পরীক্ষার মূল্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে । তবে দুই পর্যায়ের প্রস্তাবিত মূল্যের মধ্যে রয়েছে অনেক ব্যবধান । কিট-রিএজেন্টের দাম কমায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি প্রস্তাব: পরীক্ষার মূল্য ১৫০০-২০০০ টাকা করা হোক।

 

 

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাব দিয়েছে সাধারণ এবং বিদেশগামী পর্যায়ে যথাক্রমে ৩০০০ ও ২৫০০ টাকা। এ ছাড়া বাড়িতে গিয়ে ৩৭০০ টাকা। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের পরিপ্রেক্ষিতে ৩৫০০ টাকা ঠিক ছিল। তবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ পরীক্ষার মূল্য সর্বোচ্চ ২০০০ টাকা হতে পারে।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের শুরুর দিকে যখন দেশে করোনাভাইরাস দেখা দিয়েছিল তখন একটি পিসিআর পরীক্ষা করাতে কিট-রিএজেন্টসহ আনুষঙ্গিক ব্যয় ছিল ২৭০০ টাকা। এর সঙ্গে বিদ্যুৎ বিল, স্টাফ বেতন ইত্যাদি মিলিয়ে ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে কিট-রিএজেন্টসহ আনুষঙ্গিক ব্যয় কমে দাঁড়িয়েছে ৭০০ টাকা। এই পরিস্থিতিতে আরটি-পিসিআর পরীক্ষার মূল্য সর্বোচ্চ ২০০০ টাকা হতে পারে।

 

এক সূত্র জানায়, এর আগেও একবার বেসরকারি পর্যায়ে আরটি-পিসিআর পরীক্ষার ফি কমাতে প্রস্তাব দেওয়া হয়েছিল অধিদপ্তরের পক্ষ থেকে। তবে অজ্ঞাত কারণে সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি। মূলত বেসরকারি পর্যায়ের ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের চাপের কারণেই আগেরবার দাম কমানো সম্ভব হয়নি। তবে এবার সরকারের উচ্চপর্যায় থেকে পরীক্ষার ফি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এবার দাম কমবে বলেই তারা মনে করছেন । স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা গত ২৬ এপ্রিল এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ে পাঠান। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

 

অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সভায় আরটি-পিসিআরের সঙ্গে সম্পৃক্ত সকল পর্যায়ের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। ওই অনলাইন সভায় সংযুক্ত সবার মতামতের ভিত্তিতেই বেসরকারি পর্যায়ে আরটি-পিসিআর পরীক্ষার মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি ওই চিঠিতে অধিদপ্তরের পক্ষ থেকে তিন ধরনের পরীক্ষার মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করেছেন।

 

১. সাধারণ জনগণের ক্ষেত্রে পিসিআর পরীক্ষায় বর্তমানে ব্যয় করতে হয় সাড়ে তিন হাজার টাকা; এখানে প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। বিদেশগামীদের পরীক্ষায় বর্তমানে মূল্য রয়েছে তিন হাজার টাকা; প্রস্তাবিত মূল্য আড়াই হাজার টাকা। এ ছাড়া বাড়ি গিয়ে নমুনা পরীক্ষার ক্ষেত্রে বর্তমানে সেবামূল্য রয়েছে সাড়ে চার হাজার টাকা; প্রস্তাবিত মূল্য করা হয়েছে তিন হাজার ৭০০ টাকা।

 

এদিকে করোনা নির্ণয় পরীক্ষার মূল্য কমাতে সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার গভীর রাতে এক সভায় কমিটি এ সুপারিশ করে। কমিটির সভাপতি অধ্যাপক ডা. শহিদুল্লা জানান, কোভিড পরীক্ষায় প্রয়োজনীয় কিটের দাম ৩০০০/২৭০০ টাকা থেকে কমে ৮০০-১০০০ টাকায় নেমে এসেছে।

 

এর পরিপ্রেক্ষিতে বেসরকারি পর্যায়ে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে মূল্য পুনর্নির্ধারণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পরামর্শ দেয় তারা। এক্ষেত্রে বেসরকারি পর্যায়ে পরীক্ষার মূল্য ১৫০০-২০০০ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেয় পরামর্শক কমিটি।

 

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমদ পারভেজ জাবীন যুগান্তরকে বলেন, ২০২০ সালে কিট-রিএজেন্ট-এর পেছনে ব্যয় হতো ২৭০০ টাকা। সেক্ষেত্রে আনুষঙ্গিক মিলিয়ে ৩৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে কিটের দাম ৭০০ টাকায় নেমেছে। স্বাভাবিকভাবে এসব ক্ষেত্রে ওভারহেড ব্যয় হয় ৪০ শতাংশ। অর্থাৎ, সব মিলিয়ে হাজার টাকার কম ব্যয় হচ্ছে।

 

এক্ষেত্রে বেসরকারি পর্যায়ে পরীক্ষার মূল্য কোনোভাবেই ২০০০ টাকার বেশি হতে পারে না। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে এবং দেশের প্রয়োজনে কিট আমদানি পর্যায়ে সব ধরনের শুল্ক, ভ্যাট মওকুফ করা যেতে পারে। পরীক্ষার মূল্য সহনীয় মাত্রায় এলে সাধারণ মানুষের মধ্যে পরীক্ষা করানোর হার বাড়বে। এতে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ হবে।

 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম যুগান্তরকে বলেন, পিসিআর পরীক্ষায় আগের তুলনায় বর্তমানে কিট ও রিএজেন্টের দাম কমেছে। তা ছাড়া প্রধানমন্ত্রীও মূল্য কমাতে নির্দেশ দিয়েছেন। তাই অধিদপ্তরের পক্ষ থেকে সবার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

এখন মন্ত্রণালয় অনুমোদন করলেই এটি বাস্তবায়ন করা হবে। অধ্যাপক খুরশীদ বলেন, এর আগেও অধিদপ্তরের পক্ষ থেকে একবার মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল; কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। এবার মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে সভা করেই প্রস্তাব দেওয়া হয়েছে, আশা করছি দ্রুতই এটি বাস্তবায়ন হবে।

 

এর আগে গত বছরের জুন মাসের শেষদিকে করোনাভাইরাস শনাক্তের মূল্য নির্ধারণ করে সরকার। দেশে এ ভাইরাস আসার পর অর্থাৎ মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই পরীক্ষা সরকারি প্রতিষ্ঠানে বিনা মূল্যে করা হতো। তবে জুন মাসের শেষদিকে সরকার পরীক্ষার মূল্য নির্ধারণ করে। তখন সরকারি পর্যায়ে বুথে বা হাসপাতালে নমুনা দেওয়ার ক্ষেত্রে মূল্য ধরা হয় ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে ৫০০ টাকা।

 

এ ছাড়া বিদেশগামীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয় ২০ জুলাই থেকে। সেই সময় ৩৫০০ টাকা করে নেওয়া হতো করোনা পরীক্ষার ফি। পরবর্তী সময়ে ২৪ আগস্ট সরকার সেই মূল্য কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে।

 

এরপর আরেক দফা কমিয়ে প্রবাসী কর্মীদের পরীক্ষার মূল্য এক হাজার ২০০ টাকা করা হয়। পাশাপাশি সাধারণ পর্যায়ে বুথে বা হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয় ১০০ টাকা এবং বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৩০০ টাকা।

// নিজস্ব প্রতিবেদক //

পড়ুন দৈনিক বিশ্ব …

কুলটিয়া মাধ্যমিক বিদ্যালয়..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন: সালাম মূশের্দী

 

 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিদের্শে লকডাউনকালীন সময়ে সারাদেশে কর্মহীন দু:স্থ ও অসহায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে হচ্ছে।

মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের জন্য কাজ করছেন।

 

করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। শনিবার বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের হোসেনপুর মাদ্রাসা মাঠে ৪০০ শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার, শ্রমীকনেতা আলম হাওলাদার, সাবিনা ইয়াসমিন, স ম জাহাঙ্গির, সরদার মিজানুর রহমান।

 

আরও ছিলেন এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, মিয়া আরিফ হোসেন, কামাল হোসেন লেলিন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, তরিকুল ইসলাম, নাজিম মোড়ল, সোহরাব হোসেন,জামাল মোল্লা, সালাম মিনা,শারাফাত হোসেন উজ্জল, ইউপি সদস্য শিরিনা আকতার,নারগিজ পারভিন,রাশিদা বেগম, আসমা বেগম মোঃ শিমুল হোসেন,এস এম রিয়াজ, সাব্বির হোসেন, সাজ্জাদ হোসেন, সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন…

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মানবিক দেশ হিসেবে স্বীকৃত : আ: সালাম মূর্শেদী

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

মহামারিতে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শুরু

 

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা কার‌্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ঈদ উপহার হিসেবে সাড়ে ৩৬ লাখ মানুষকে এই সহায়তা দেওয়া হবে।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর‌্যায়ের আর্থিক সহায়তা কার‌্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের দিনে ২২ হাজার ৮৯৫ জন সুবিধাভোগী মোবাইল পরিষেবার মাধ্যমে সহায়তা পেয়েছেন।  তিন দিনে সাড়ে ৩৬ লাখ মানুষ এ সহায়তা পাবেন।

দ্বিতীয়বারের মতো হাতে নেওয়া এই সহায়তা জন্য ৯১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার‌্যালয় প্রান্ত থেকে স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসনের কর্মকর্তা ও উপকারভোগীরা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির প্রতীক।

মহান মে দিবসে (১ মে) দেয়া বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি জানান, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকার সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রপ্তনিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২০ বাস্তবায়নের জন্য শ্রম অধিদপ্তরের অনুকূলে ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা চালু রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। সে ক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।’

 

// ডেস্ক রিপোর্ট //

আরও পড়ুন…

সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন

 

পাবনার গৃহবধূ রিতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

 

পাবনার ঈশ্বরদী পৌরশহরের মশুরিয়াপাড়া এলাকার চাঞ্চল্যকর গৃহবধূ মুক্তি খাতুন রিতা (২৭) হত্যার  রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নাটোরের বড়ইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মাহাবুল সরকারের ছেলে শরীফ সরকার (২১), একই গ্রামের সাব্বির আহমেদ (২৭) ও এক কিশোর (১৭)।

গত ২৯ এপ্রিল দুপুরে চাকরির অর্থ লেনদেনের ঘটনায় বাড়িতে ঢুকে গৃহবধূ মুক্তি খাতুন রিতাকে গলা কেটে হত্যা করা হয়। তার স্বামীর নাম বায়োজিদ সারোয়ারের। বায়োজিদ রূপপুর পারমাণবিক প্রকল্পের পাওয়ার প্ল্যান্টে চাকরি করেন।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, নিহতের শাশুড়ির দেয়া অস্পষ্ট তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে ওইদিন রাতেই নাটোরের বড়াইগ্রাম থানার চরগোবিন্দপুর গ্রামের শরীফ ও হেলালকে গ্রেফতার করে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে চারজনের সম্পৃক্ততার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়। এদের মধ্যে শরীফ ও এক কিশোর (১৭) শুক্রবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

শনিবার আসামি সাব্বির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আরেক আসামিকে গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে অন্য কারও ইন্ধন বা প্ররোচনা আছে কিনা এসব বিষয়েও তদন্ত চলছে।

তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি দেওয়ার জন্য টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে।

সাব্বিরের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় পরিহিত আসামিদের কাপড়ও জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, নিহত গৃহবধূ রিতার স্বামী বায়োজিদ সারোয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার কোম্পানিতে চাকরি করেন। তিনি অর্থের বিনিময়ে মানুষকে চাকরি দিতেন। গৃহবধূ রিতার মাধ্যমে চাকরিপ্রার্থী যোগাড় ও টাকা লেনদেন হতো।
বায়োজিদের নানাবাড়ি এলাকার সাব্বিরকে ৪০-৪৫ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার জন্য বেশ কিছু টাকা নেওয়া হয়।

এছাড়াও ওই এলাকার আরও কয়েকজন চাকরির জন্য টাকা দেন। কিন্তু সাব্বিরকে উল্লেখিত বেতনের চাকরি না দিয়ে ১২-১৫ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হয়।

এতে সাব্বির ক্ষুব্ধ হয়ে টাকা ফেরত চান। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। এই অবস্থায় গত ২৯ এপ্রিল সাব্বির আরও কয়েকজন চাকরিপ্রার্থী নিয়ে বায়োজিদের বাড়িতে হাজির হয়ে গৃহবধূ রিতাকে গলা কেটে হত্যা করেন।

এ সময় রিতার শাশুড়িকেও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

// অনলাইন ডেস্ক //

আরও পড়ুন…

গাজা সহ পিতা-পুত্র আটক

 

 

লকডাউন নতুন করে বর্ধিত করা হয়েছে যা ৫ মে পর্যন্ত বহাল থাকবে

 

 বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঝড় পার্শ্ববর্তী দেশ ভারতে সুপার সাইক্লোনের মতে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে ব্যবসাবানিজ্য, চিকিৎসাসহ বিভিন্ন রাষ্ট্রীয় যোগাযোগ অবারিত আর তাই এসকল দিক বিবেচনা করে ২৮এপ্রিল-২০২১ রোজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে আগামী ০৫ মে রোজ বুধবার মধ্যরাত পর্যন্ত লকডাউন বৃদ্ধি করে পুনরায় আজই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লকডাউন চলাকালে পূর্বের ১৮ টি বিধি নিষেধ বহাল থাকবে।এছাড়া নতুন করে ০ ৬টি বিধিনিষেধ জারি করা হয়েছেঃ

১. স্থল,নৌ ও বিমানযোগে যেকোন ব্যক্তি প্রবেশের ক্ষেত্রে ( পণ্য পরিবহন ব্যতিত) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে শুধুমাত্র ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশীগণ ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অনুমতি / অনাপত্তি ছাড়পত্র গ্রহন সাপেক্ষে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।

এক্ষেত্রে বাংলাদেশে প্রবেশকারীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

০২. দোকানপাট শপিংমলসমূহ সকাল ১০ টা থেকে রাত ০৮ পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতি পালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়,শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাণিজ্যসংগঠনসহ সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হব,

০৩. আসন্ন ইদুল ফিতর নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহন করতে হবে,

০৪.  মধ্য প্রাচ্য, সিঙ্গাপুর, মালেশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের সনদসহ ননকোভিট-১৯ সনদধারী যাত্রীগণ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারান্টাইন থাকবেন। এক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টাইনের বিষয়ে অবহিত করতে হবে,

০৫. উল্লেখিত দেশ থেকে আগত শুধুমাত্র ননকোভিট-১৯ সনদধারীরা সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন ব্যবস্থায় থাকবেন। ৩ -৫ দিনের মধ্যে চিকিৎসকগণ তাদের পরীক্ষা করে সম্মতি প্রদান করলে স্ব স্ব বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন। তবে এক্ষেত্রে তাদের স্ব স্ব থানায় অবহিত করতে হবে এবং

০৬. অন্যান্য দেশ থেকে আগত যাত্রীরা সরকার নির্ধারিত হোটেলে নিজ ব্যয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্ব স্ব মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

//স্বীকৃতি  বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

 

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছেন: সালাম মূশের্দী

 

 খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিরলস কাজ করছেন। তিনি সবসময় দেশের জনগণের পাশে আছেন এবং থাকবেন। বর্তমান এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা এক ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিবাহিত করছি।

মহামারি করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী লডডাউন চলছে। এই লকডাউনকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষদের সর্বাত্ত্বক সহযোগিতা করে যাচ্ছেন বর্তমান সরকার। আমি চাই আমার নির্বাচনী এলাকা তেরখাদা, রূপসা, দিঘলিয়ার গরীব দুঃখী মানুষ যাতে অভুক্ত না থাকে। তার জন্য করোনা ভাইরাসের প্রার্দুভাব যতদিন থাকবে, ততদিন আমি তাদরে পাশে থেকে সাহয্য সহযোগিতা করে যাব।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নে ৪ শতাধিক গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে করোনা ভাইসার প্রাদুর্ভাবের কারণে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে করোনাকালীন সময়ে গরীব, অসহায় মানুষ যাতে খাদ্য কষ্টে না ভোগে, সে জন্য আব্দুস সালাম মূর্শেদী এমপি তার নির্বাচনীয় এলাকা রূপসা, তেরখাদা, দিঘলিয়ায় ইতোমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের ‘শতদল মহাবিদ্যালয়’ মাঠে অসহায় দরিদ্র ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, এমপি সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা, সাবেক চেয়ারম্যান বাদশা মল্লিক, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, রিয়াজ, সুমন প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…