আমতলীতে নারী এমপি ফারজানা সুমিকে নাগরিক সংবর্ধনা প্রদান

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে (৩১৪, মহিলা আসন-১৪) নারী এমপি প্রভাষক ফারজানা সুমিকে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

আওয়ামীলীগ নেতা প্রভাষক ইফতেখার রসুল তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি। সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান,  জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার,চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া  ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহস্রাধিক সুশীল সমাজের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

রামপালে সুপেয় পানির ৩ টি পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে তিনটি সরকারি সুপেয় পানির পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে এক্টিভেস্তা নামের এটি পরিবেশবাদী সংগঠন।

পেড়িখালী ইউনিয়নের ৩ টি গ্রামের ৩ টি সরকারি পানির পুকুর পাড়েই সংস্কার ও সংরক্ষণের দাবীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন এর কাছে স্মারকলিপি প্রদান করে এক্টিভেস্তার নেতৃবৃন্দ। এর পূর্বে তারা পুকুরপাড়ে মানববন্ধন করে।

রামপালে সুপেয় পানির ৩ টি পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন

পুকুরগুলো রোমজাইপুর হাফেজী মাদরাসা পুকুর, সিংগড়বুনিয়া কাছারি পুকুর ও আড়ুয়াডাঙ্গা গ্রামের ঠাকুর পুকুর। মানববন্ধনে বক্তারা জানান, তীব্র লবনাক্ততার কারণে এ এলাকার মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। সরকারিভাবে পুকুরগুলো সংস্কার করা হলে এ এলাকার মানুষের খাবার পানির সংকট দূর হবে। সুপেয় পানির সংকট দূরীকরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এক্টিভেস্তা রামপাল।

তারা জানান, এলাকার মানুষের দাবীর সাথে সংহতি প্রকাশ করে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সরকার সদয় হলে এ এলাকার পরিবেশ প্রতিবেশ বজায় থাকবে এবং সুপেয় পানির সংকট দূর হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাহ্ফুজ মাঝি, ফারিয়া ইসলাম ঋতু ও তার সংগঠনের নেতৃবৃন্দ।

তালতলীতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

অবসরের বিষন্নতা কাটিয়ে ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন তালতলী থানায় কর্মরত এক পুলিশ সদস্য। আর এই সংবর্ধনা দিলেন থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন।

আজ মঙ্গলবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় তালতলী থানা চত্বরে পুলিশ কনস্টেবল মোঃ রফিকুল ইসলামের  জন্য এক বিদায় সংবধর্নার আয়োজন করেন থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃশহিদুল ইসলাম মিলন।

এ সময় বরগুনা জেলার তালতলী থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো এক গাড়িতে কর্মস্থল থেকে নিজ বাড়ি পটুয়াখালীতে পৌঁছে দেওয়া হয় মোঃ রফিকুল ইসলাম কে।

ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায় নেয়ার আগ মুহূর্তে পুলিশ কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম বলে বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা থাকে না। তবে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম মিলন স্যারের এমন উদ্যোগ আমাকে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি হয়ে থাকবে। আমরা চাই পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।

অবসর জনিত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম  বলেন,অবসরজনিত কারনে বিদায় প্রোগ্রাম আজকের দিনটা খুবই ভালো লাগছে। সবার সাথে মিলেমিশে চলে যাচ্ছি এটা আমার কাছে খুবই আমার কাছে আনন্দের। আর বিগত দিনে এভাবে এরকম ছিল না। নতুন ভাবে আরম্ভ হওয়ার পরে আমরা এখন আনন্দ উপভোগ করতেছি। তালতলীতে আড়াই বছর চাকরি জীবন শেষ। করলাম আপনাদের উদ্দেশ্যে  আমি একটা কথাই বলবো আপনার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশাই করি। কনস্টেবল পদে চাকরির ৩৯ বছর পার করার পরে। এই তালতলী থানা থেকে বিদায় গ্রহণ করলাম এখানে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে  নীরিবিলি জায়গা  তালতলীর মানুষ আমায় ভালোবাসে। আমার মনে  হয় আমি  কারো সাথে খারাপ আচরণ করেনি খুব ভালোভাবে ছিলাম আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন

তালতলী থানা পুলিশ কনস্টেবল মোহাম্মদ বশির বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাই তালতলী থানার অফিসার ইনচার্জ  শহিদুল ইসলাম স্যারকে, অসংখ্য ধন্যবাদ দীর্ঘ ৩৯ বছর চাকরি করার পরে তাকে যে একটা সম্মানজনক বিদায় দিয়েছেন। স্যার এটা আসলে নজিরবিহীন বাংলাদেশের প্রতিটা থানা প্রতিটা ইউনিটে তাদের এটা করা উচিত কারণ আমরা যে যেখানে চাকরি করি

মনে করি আপন ভাই এর মতন। ওসি স্যার  এত বড় একটা মহান উদ্যোগ  নিয়েছেন তাকে ধন্যবাদ। জানাই  অবসরজনিত রফিক ভাই ও আমি পাশাপাশি বেডে ছিলাম রফিক ভাই অত্যন্ত ভালো মানুষ।

তালতলী থানার অফিসারস ইনচার্জ বলেন, তালতলী থানায় কর্মরত কনস্টেবল রফিকুল ইসলাম,তিনি দীর্ঘ ৩৯ বছর পুলিশ বিভাগে চাকরি করেছেন এবং তিনি অবসরজনিতে যাচ্ছেন এই উপলক্ষে আমাদের তালতলী থানা পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং একটা লোক দীর্ঘদিন এই ডিপার্টমেন্টে শ্রম দিয়েছেন জীবন-যৌবন উৎসর্গ, করেছেন এবং ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন। এজন্য তাকে আমরা সম্মানজনক ভাবে তাকে এই থানা থেকে আমরা বিদায় দিয়েছি এবং আমাদের সরকারি গাড়িকে সুসজ্জিত করে  বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।

আগামিতেও সবার বিদায় বেলায় সুখস্মৃতি হয়ে থাকার মতো এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি

খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন সুইডেনের রাজকন্যা

আ: রাজ্জাক শেখ,খুলনা:

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া মঙ্গলবার সকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নোয়ানি গ্রামের যজ্ঞমন্দির এলাকায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইডেন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্পের আওতায় নির্মিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম পরিদর্শন করেন।

ক্রাউন প্রিন্সেস এসময় স্থাপিত হওয়া ওয়াটার হারভেস্টিং সিস্টেম থেকে স্থানীয় মানুষদের লবণমুক্ত সুপেয় পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ওয়াটার হারভেস্টিং সিস্টেমের উপকারভোগীদের সাথে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপকারভোগীরা দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা সমস্যার কারণে অতীতে পানযোগ্য পানির সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, আগে গ্রামীণ উৎস হতে পরিবারের পানযোগ্য পানি সংগ্রহের জন্য নারীদের বাড়ি থেকে দূরে যেতে হতো আবার অনেক সময় লবণমুক্ত পানি পাওয়া কঠিন হয়ে পড়তো। এখন নতুন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হওয়ার পরে সহজেই লবণমুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে।

পরে ক্রাউন প্রিন্সেস একই ইউনিয়নের শিকারিপাড়া এলাকায় লজিক প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল জীবিকায়নের অংশ হিসেবে ভেড়া পালন, মৎস্য চাষ এবং জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতির মধু বিপণন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে ডিজিটাল সেন্টার হতে সেবাগ্রহীতারা কিভাবে সেবা পান তার সম্যক ধারণা লাভ করেন এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল সেন্টারের সুবিধা-সেবাসমূহ নিয়ে পটগানের পরিবেশনা উপভোগ করেন।

এরপরে কয়রা উপজেলা সদরে বাংলাদেশ ডাক অধিদপ্তরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস উদ্বোধন করেন ক্রাউন প্রিন্সেস। উদ্বোধনী কার্যক্রম শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে কয়রা ত্যাগ করেন। ক্রাউন প্রিন্সেসের সফরকালে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর সাথে ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা খুবই আনন্দিত যে প্রধানমন্ত্রী শেখ হসিনার ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরনের জন্য যে কার্যক্রমগুলো হাতে নেয়া হয়েছে সুইডেনের ক্রাউন প্রিন্সেস সেগুলোর মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন ও স্মার্ট ডাক সার্ভিস পয়েন্ট পোস্ট অফিস উদ্বোধন করলেন। সরকার দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন, তিনশত ১৯টি পৌরসভা ও সকল সিটি কর্পোরেশনে ডিজিটাল সেন্টার চালু করেছে। এসকল সেন্টার থেকে প্রতি মাসে প্রায় এককোটি মানুষ সেবা গ্রহণ করছেন। যার মাধ্যমে আমরা ডিজিটাল সরকার ব্যবস্থা প্রণয়নের পথে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী সারাদেশের আট হাজার ডাকঘরকে মেইল ডেলিভারি সেন্টার থেকে সার্ভিস ডেলিভারি সেন্টারে রূপান্তর করতে চান। তারই অংশ হিসেবে আমরা আজ একটি ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস হিসেবে উদ্বোধন করলাম।

এর আগে সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভিকেএসএ পাঞ্জুগাজী গিলাবাড়ি ইউনাইটেড একাডেমি মাঠের অস্থায়ী হেলিপ্যাডে ক্রাউন প্রিন্সেসকে স্বাগত জানান।

রামপালে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতের পুত্র হুমায়ুন শেখ গত বুধবার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের মামলাটি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, গত ৩ মার্চ প্রথম দফায় বিকাল সাড়ে ৫ টায় ও দ্বিতীয় দফায় রাত ৮ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শ্রীফলতলা গ্রামের আ. রাজ্জাক শেখ, সেলিনা বেগম ও শিরিনা বেগমকে লাঠি দিয়ে ও লাথি, কিল ঘুষি মেরে গুরুতর আহত করে মুজিব নগর গ্রামের ইসরাফিলের ছেলে রাজিব, শ্রীফলতলা গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব শেখ, সাহেব আলী মুছাল্লির মেয়ে লতিকা বেগম ও একই গ্রামের আমির আলীর মেয়ে নীলা বেগম মারপিট করেন। এতে তারা গুরুতর আহত হন। গুরুতর আহত আ. রাজ্জাক কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে বাড়ি ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।#

ডুমুরিয়ায় শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতিয় শিশু দিবস – দরিদ্র শিশু শিক্ষার্থী নুতন কাপড় প্রদান

//জাহিদুর রহমান বিপ্লবব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় যথাযোগ‍্য মর্যাদায় ১৭মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে  রবিবার ডুমুরিয়া উপজেলা  প্রশাসন, উপজেলা  আওয়ামী লীগ ও  সদর ইউনিয়ন পরিষদ সহ শিক্ষা প্রতিষ্ঠান এর উদ‍্যেেগ আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং তাবারক বিতরন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ‍্যােগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব  করেন আবু সাঈদ সরদার। বক্তব‍্য দেন এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, মোস্তফা কামাল খোকন, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সরদার আব্দুল গনি, অধ‍্যাঃ বিষ্ণু প্রসাদ মল্লিক, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান, শেখ ইকবাল হোসেন, ডাঃ হিমাংশু বিশ্বাস, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষ, মাহামুদুল খান, আঃ হামিদ সরদার,  কাজী মেহেদী হাসান রাজা, অরিন্দম মল্লিক, তবিবুর রহমান, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, দুলাল চন্দ বিশ্বাস  প্রমুখ। ডুমুরিয়া  সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের জম্মদিন ও শিশু দিবসে ইউনিয়ন পরিষদে দুপুরে  কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,  হাম-  নাথ গজল, ৩০ জন দরিদ্র  শিশু শিক্ষার্থীদের নুতন কাপড় বিতরন,  আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম‍্যান গাজী হুমাউন কবির বুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, সরদার আবু সাঈদ সরদার, ইকবাল হোসেন

সমাজ সেবক মোশাররফ  হোসেন, সাবেক মেম্বার আবুল হোসেন আসলাম খান, জাহানারা বেগম, হাবিবুর রহমান, শেখ আমজাদ হোসেন, ইউপি সদস‍্য শেখ আমজাদ হোসেন, লুৎফর রহমান মোড়ল, আবু সুফিয়ান, জিএম আনারুল ইসলাম আঃ হামিদ সরদার সহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী পালন রামপালে

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি ||

রামপালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফফর হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. ওহাব, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তাগণ। সভা শেষে দোয়া অনুষ্ঠান, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

এম মুরশীদ আলী||

“পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, পরিবেশবান্ধব চাষাবাদ”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রূপসায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)-ধান ও কৃষক সেবা কেন্দ্র‘র শুভ উদ্বোধন গত ১৪ মার্চ, সকাল ১০ টায় টিএসবি ইউনিয়ন, তিলক গ্রাম কুদির বটতলা মন্দির এলাকায় অনুষ্ঠিত হয়।

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। তিনি  চাষীদের উদ্দেশ্যে বলেন- নিরাপদ ফসল উৎপাদনের কথা বিবেচনা করে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলে নিয়মিত আসার জন্য আহ্বান করেন। তিনি আরো বলেন- স্কুলে ১০টি সেশন পরিচালনা করা হবে। উক্ত সেশন গুলোতে ধান ফসলের চারা থেকে ফসল কর্তন পর্যন্ত যত প্রতিবন্ধকতা আছে, যেমন- পোকামাকড়, রোগবালাই, পানি ব্যবস্থাপনা, ফসল ব্যবস্থাপনা, ইত্যাদি বিষয়ে সম্মুখ ধারণা দিয়ে একজন কৃষককে স্মার্ট করে গড়ে তোলা হবে। উক্ত স্কুলে ২৫ জন সদস্যের প্রত্যেকেই নিয়মিত ক্লাস করলে ফসলের যাবতীয় প্রতিবন্ধকতা মোকাবেলা করতে সক্ষম হবেন এবং আশেপাশের অন্যান্য কৃষকদের পরামর্শ প্রদান করতে পারবেন বলে পার্টনার ফিল্ড স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর একই প্রকল্পের বীজ সংরক্ষণের জন্য উন্নতমানের লক ব্যবহার করা ড্রাম। ৫৮ টি বীজ সংরক্ষণের ড্রাম কৃষকদের মাঝে বিতরণ করেন।

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষকদের প্রাথমিক পরীক্ষার ধারণা দিয়ে পরীক্ষা শুরু করেন। উক্ত স্কুলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলী হাসান নিয়মিত সেশন পরিচালনা করবেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাদ্রি বিশ্বাস সহযোগিতা করবেন।

অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরের অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই শ্লোগানে ১৫ মার্চ (শুক্রবার) সকালে উপজেলা পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ইউএনও অফিসের নাজির সুব্রত রায়, সিএ সিধু বিশ্বাস, হুমায়ন কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস নান্টু, নওয়াপাড়া হোটেল মালিক সমিতির প্রতিনিধি সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা শামীম গাজী, রাজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী

রামপালে ভোক্তা অধিকার দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ইন্জিনিয়ার মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ভাগা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল সদর বনিক সমিতির সভাপতি আবু দাউদ, সাংবাদিক হাওলাদার আ. হাদি, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, এসআই লিটন কুমার বিশ্বাস প্রমুখ।

বক্তারা হাটবাজার গুলোতে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানিয়ে রাখা, বাজার ব্যবস্থাপনায় নিয়মিত মনিটরিং করা ও বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান পরিচালনার দাবী করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের নিত্য পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণে রাখতে ও বাজারের শৃঙ্খলা ফেরাতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।