কচুয়ায় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
কচুয়া সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২- ২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব শহিদুল ইসলাম মল্লীক। এর আগে বাজেট উপলক্ষে ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, সবার অংশগ্রহণে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে। এতে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজরা ওবায়দুররেজা সেলিম, ব্যবসায়ী বিমল দও, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ নেতা পিন্টু বসু , ইউপি সদস্য শিকদার মাহাবুব হোসেন, শিকদার আরিফুল ইসলাম ডলার,সেখ সাইফুল ইসলাম সাবু, জেসমিন আক্তার পপি, মুক্তা বেগম সহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন।
বার্ষিক ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ১ কোটি ২৬ লক্ষ ৯২ হাজার ৩শত ৪০টাকা এবং ব্যয় ১ কোটি ২১লক্ষ হাজার ৯৩ হাজার ৯শত ৪০টাকা উদ্বৃত্ত ৪ লক্ষ ৯৮ হাজার ৪শত টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।

 

 

 

খুলনার চুকনগরে বদ্ধভূমিতে ভারতীয় হাই কমিশনারের গনহত‍্যায় শহীদের শ্রদ্ধা নিবেদন

//ডুমুরিয়া সংবাদদাতা//

ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্রোয়াস্বামী ২৬ মে সকালে ডুমুরিয়া  উপজেলার চুকনগরে ৭১ এর ঐতিহাসিক  গনহত‍্যায় শহীদের স্মরনে শ্রদ্ধা নিবেদন শহীদ বেদীতে পুষ্পমাল‍্য অর্পন করেন। এসময উপস্থিত ছিলেন সাবেক মৎস‍্য ও প্রাণ্রী সম্পদ মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, গনহত‍্যা ৭১ ‘র স্মৃতি পরিষদের সভাপতি  অধ‍্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, বীর মুক্তিযোদ্ধা দ্বয নৃপেন্দ্রনাথবিশ্বাস, শেখ আবুল কালাম মহিউদ্দিন, নুর নব্বী খোকা, দীনেশ চন্দ্র রায়, মাষ্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যা: ফারুক হোসেন, যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, এমপিরসহকারী সমীর দে গোরা, স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভারতীয় হাই কমিশনার স্থানীয় ব‍্যক্তিদের সাথে কথা বলেন। এসময গনহত‍্যা ৭১ ‘র স্মৃতি পরিষদের সভাপতি  অধ‍্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বদ্ধভূমি প্রাঙ্গনে একটি হাসপাতাল নির্মানের দাবী তুলে ধরেন। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।

খুলনার ডুমুরিয়ায় আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া  উপজেলা  আনছার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী উপজেলা সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার  ( ২৬ মে )  সকালে স্থানীয় শহীদ  জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন শাহ্ আহমদ ফজলে রাব্বী উপ মহাপরিচালক খুলনা রেঞ্জ, বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা কম‍ান্ড‍্যার মো: সেলিমুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, স্বাগত দেন  উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে, উপজেলা প্রশিক্ষক মারুফা খাতুনের  পরিচালনায়  সভায় আরো বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম,  উপজেলা আনছার ভিডিপি ব‍্যাংক ম‍্যানেজার দিলীপ কুমার মন্ডল, উপজেলা আনছার ও ভিডিপির কোম্পানি  সহকারী কমান্ডার হাবিবুর রহমান বাগাতি, ইউনিয়ন দলনেতা আব্দুল হক, ইউনিয়ন ভিডিপি দলনেত্রী সঞ্জিতা মন্ডল।

প্রধান অতিথি বলেন আনছার  ও ভিডিপি দেশ ও জাতির কল‍্যানে কাজ করছে। তৃনমুলে আনছার ও ভিডিপি র সদস‍্যরা গুরুত্বপূর্ন দায়িত্ব করে থাকে। দেশকে এগিয়ে নেওয়ার জন‍্য সকলচে ঐক‍্যব্দ্ধভাবে কাজ করার আহবান জানানো হয।

বাগেরহাট কচুয়ায় বিআরডিবির আয় বর্ধন মুলক প্রশিক্ষন

//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

কচুয়ায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্ম সংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় ৩ দিন ব্যাপী ৩০ জন মহিলা সদস্যের আয় বর্ধন মুলক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার বিআরডিবির হলরুমে এ প্রশক্ষণে হাঁস-মুরগি পালন সহ নারীরা নারী নির্যাতন বিষয় জ্ঞান লাভ করার পাশাপাশি সমাধান সম্পর্কে ও জানতে পারেন এধরনের প্রশিক্ষন আয়োজনের কারনে এলাকার মহিলারা উপকৃত হচ্ছেন। প্রশিক্ষনে ভার্চুয়ালী উদ্বোধন করেন, বিআরডিবির ভারপ্রাপ্ত মাহা-পরিচালক  এস এম মাসুদুল রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, বিআরডিবির উপ-পরিচালক নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দেবেন্দ্র নাথ সরকার, থানার ওসি মনিরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আমজাদ হোসেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার পবির কুমার মন্ডল। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের সনদ বিতারন করা হয়।

ডুমুরিয়ায় মৎস‍্য দপ্তরের বিনামূল্যে মাছের পোনা ও মৎস্য খাবার বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা //

ডুমুরিয়ায় মৎস‍্য দপ্তর ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলাজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত)  প্রকল্পে ১৯  জন সিআইজি মৎস্য চাষিদের মাঝে উন্নত প্রযুক্তির প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ‍্যে  বিনামূল্যে মাছের খাবার ও মাছের পোনা বিতরন করা হযেছে।

উপজেলা মৎস্য দপ্তরের  সহযোগিতায়  উপজেলা শিল্পকলা প্রাঙ্গনে বুধবার ( ২৫  মে) সকালে এ উপলক্ষ্যে  এক অনুষ্ঠান অনুষ্ঠিত  হয।   উপজেলা  সিনিয়র  মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তোফাজউদ্দীন, উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ,  এস. এম. মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলাজি প্রোগ্রাম-ফেজ  প্রজেক্ট (এনএটিপি-২) ,  জয়দেব পাল জেলা মৎস্য কর্মকর্তা,   রাজ কুমার, সহকারি পরিচালক, খুলনা বিভাগ, এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সিআইজি মৎস‍্য চাষীদের মাঝে ২০ কেজি করে কার্প জাতীয় মাছের পোনা ও এক হাজার পিচ গলদার রেনু এবং ১৫০ কেজি করে মৎস্য খাবার বিতরণ করা হয়।

ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা ও উন্নযন সমন্বয কমিটির সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা পরিষদের আয়োজনে ২৫ মে  বুধবার সকালে আইন শৃংখলা ও ঊন্নযন সমন্বয সভা পরিষদের হল রুমে অনুষ্ঠিত  হয।

উপজেলা  নির্বাহী  অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আইন শৃংখলা  বিষযক সভায় বক্তব‍্য দেন প্রধান উপদেষ্টা ও সাবেক মন্তী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ কনি মিয়া, স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সুফিয়ান রোস্তম, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, খনির্য়া হাইওয়ে পুলিশের ওসি মেহেদী, ইউপি চেয়ারম‍্যান এম জহুরুল ইসলাম, সমারেশ মন্ডল, দিদারুল হোসেন, শেখ হেলাল হোসেন সুরঞ্জিত বৈধ, হেলাল উদ্দিন, মোল্ল‍্যা মাহাবুর রহমান, শেখ তুহিনুল ইসলাম, গোপাল চন্দ্র দে,  শিক্ষক আইযুব হুসাইন, সাংবাদিক কাজী আব্দুল্লাহ, প্রমুখ। আইন শৃঙ্খলা সভা শেষে উন্নযন সমন্বয কমিটির সভা অনুষ্ঠিত হয।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

 

 

খুলনায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

খুলনায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ মে) খুলনা শহর সমাজসেবা কার্যালয় আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: আব্দুর রহমান।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋনের কিভাবে সুষ্ঠু ব্যবহার করা যায় সেবিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে মুলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করা যায় সে বিষয়ে জোরারোপ করা হয়। সেই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা গড়ে তুলে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্ত করেন বক্তারা।
সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান কর্মসূচি ও দক্ষতা সৃষ্টিতে আলোচনা করেন সমাজসেবা সদর দপ্তরের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, সহ-সমাজসেবা কার্যক্রমের উপ-পরিচালক মো: নাসিরউদ্দিন। শহর সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সমির মল্লিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হাইমচরে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশনায় হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অটিজম, ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে বুধবার সকাল ৯ টায় হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে.এম মীর হোসেন এর পরিচালনায়, অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি ডিগ্রি কলেজ প্রিন্সিপাল মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, গন্ডামারা এবি.এস ফাযিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, আলগী বাজার সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তা,  জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিবাবক বিভিন্ন শ্রেনী পেশার নেতৃস্থানীয়রা অংশ নেন।

এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ঋণ আমাদের

//দৈনিক বিশ্ব ডেস্ক//

এশীয় দেশগুলোর মধ্যে ঋণের দিক দিয়ে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ঋণ আমাদের। আমরা কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হইনি। সেজন্য বিশ্বব্যাংক আমাদের দেশকে আরও বেশি ঋণ দিতে চায়। আমরা অর্থায়ন সেই খাতে নেব, যেখানে বিনিয়োগের ফলে অর্থনীতির গ্রোউথ হবে। আমরা ঋণ বুঝেশুনেই নেব।

শেখ হাসিনার সরকার অত্যন্ত বিচার বিশ্লেষণ করে বিদেশি বিনিয়োগগুলো গ্রহণ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বিশ্বব্যাংক তো আসলে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের সামগ্রিক অবস্থা অত্যন্ত স্থিতিশীল এ ঊর্ধ্বমুখী। এ বিষয়ে তারা আজ উল্লেখ করেছে যে, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি না। বাংলাদেশ এখন উদীয়মান শক্তিশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অনেক ভালো।

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে মো. তাজুল ইসলাম বলেন, আমাদের ঢাকাসহ সব শহরের পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা ও তা বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া সেনিটেশন, ওয়াটার সাপ্লাই, গ্রামীণ কমিউনিকেশন ডেভলপমেন্ট, ব্রিজ, রাস্তাঘাট নিয়েও আলোচনা হয়েছে। তারা সম্ভব্যভাবে সবক্ষেত্র অর্থায়নের কথা বলেছে। আজকের মিটিংয়ের প্রেক্ষাপটে তারা তাদের হেডকোয়ার্টারে কিছু প্রস্তাব পাঠাবে।

বর্তমানে তাদের ২.৮৭ বিলিয়ন ডলারের মতো অর্থায়নের প্রকল্প কাজ চলমান আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে একটি ৩০০ মিলিয়ন ডলারের এবং আরেকটি ৫০০ মিলিয়ন ডলারের প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে। তারা প্রায় ১০০ বিলিয়ন ডলার বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয়ে তারা অনেক ইতিবাচক বক্তব্য রেখেছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যে বিনিয়োগগুলো আমাদের মানুষের আর্থ-সামাজিক অবস্থার সার্বিক উন্নয়ন হবে সেসব বিনিয়োগগুলোকে উৎসাহিত করা এবং নেওয়ার বিষয়ে অত্যন্ত আমরা সতর্ক আছি। বিশ্বব্যাংক সারা বিশ্বে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করায় আমাদের তুলনায় তাদের অভিজ্ঞতা বেশি আছে। সেজন্য আমরা যৌথভাবে কাজ করছি।

পদ্মা সেতু নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বিশ্বব্যাংক নিজেই এখন স্বীকার করে পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশ তাদের সক্ষমতা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

চাঁদপুর সদরের এতিমখানা নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

চিলাহাটি নিউ জলপাইগুড়ির মধ্যে মিতালি এক্সপ্রেস চলবে ১লা জুন থেকে

 মোঃ মোস্তাফিজুর রহমান ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

ঢাকা থেকে সরাসরি নিউজলপাইগুড়ি (শিলিগুড়ি) আন্তঃদেশী মিতালি এক্সপ্রেস ট্রেন চলবে ১লা জুন থেকে ভারত-বাংলাদেশের মধ্যে হলদিবাড়ী চিলাহাটি সীমান্ত দিয়ে । ট্রেনটির প্রথম যাত্রা হবে ভারতের পশ্চিম বাংলার উত্তর বঙ্গের শিলিগুড়ি শহরের নিকট নিউ জলপাইগুড়ি (এনজিপি) ষ্টেশন হতে।  বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ী সীমান্ত দিয়ে এই রেল যোগাযোগ চালু হচ্ছে এবং তা চলবে ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে। গত বছর ২৭ শে মার্চ এই ট্রেনের উদ্ভোধন করেন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাচিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তবে করোনার পরিস্থিতির কারনে এই রেল পথের ট্রেন চালু করা সম্ভব হয়নি। ট্রেনটি বাংলাদেশের রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশি^নী বৈষ্ণব ভার্চুয়াল মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রা উদ্ভোধন করবেন ভারতের দিল্লি থেকে।

রেলপথ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ির দুরুত্ব ৫৯৫ কি.মি এর মধ্যে ভারতের অংশে ৬৯ কি.মি.। মিতালি এক্সপ্রেস ট্রেন ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১লা জুন রবিবার দুপুর ১২.১০ মিনিটে, চিলাহাটি এসে ট্রেনটি ৩০ মি. যাত্রা বিরতি দিয়ে ঢাকা ক্যান্টম্যান্টে পৌছবে রাত ১০.৩০ মিনিটে। পরের দিন সোমবার মিতালি এক্সপ্রেস ট্রেন ঢাকা সেনা নিবাস ষ্টেশন থেকে রাত ৯.৫০ মি: ছেড়ে ভারতের নিউ জলপাইগুড়ি পৌছবে সকাল ৭ টা ৫ মিনিটে। ট্রেনটি ভারত থেকে সপ্তাহে রবিবার ও বুধবার এবং বাংলাদেশ থেকে সোমবার ও বৃহস্পতিবার চলাচল করবে। ট্রেনটি দিনের বেলায় ৪৫৬ আসন এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে। মিতালি এক্সপ্রেস ট্রেনে থাকছে ১০ টি তাপানুকুল কোচ এর মধ্যে ৪ করে ৮ এসি ফাস্টক্লাস ও এসি চেয়ার কোচ থাকবে বাকি দুইটি জেনারেটর ও ব্রেকআপ ভ্যান থাকবে। ৫ বছর পর্যন্ত অপ্রাপ্ত বয়ষ্কদের জন্য মূল ভাড়ার ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ৫ বছরের কমবয়সী যাত্রীর ক্ষেত্রে ২০ কেজি ওজনের মালামাল বহন করতে পারবে।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভ্রমন কর সহ ভাড়া নির্ধরন করা হয়েছে,এসি বাথ ৪৯০৫ টাকা,এসি ছিট ৩৮০৫,এসি চেয়ার ২০৭৫ টাকা, চিলাহাটি থেকে নিউ জলাপাইগুড়ি ১২৫০ টাকা। এই ট্রেনের টিকিট পাওয়া যাবে বাংলাদেশ অংশে ঢাকা,কমলাপুর, চট্টগ্রাম ও নীলফামারীর চিলাহাটি ষ্টেশনে। ভারতের অংশে টিকিট মিলবে কলকাতার ফেয়ারলী প্যালেস ও নিউ জলপাইগুড়ি ষ্টেশনে।  মিতালি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির জন্য আলাদা দুইটি কোচ বরাদ্দ থাকবে,সম্ভবত এই কোচ দুইটিতে ১০০ টি আসন থাকবে। এখানে রংপুর ও দিনজপুর জেলার পাসপোর্ট ধারী যাত্রীরা চিলাহাটি থেকে ভ্রমন করতে পারবেন। ভারত সরকারের প্রট্রোকল অনুসারে ভ্রমনকারী যাত্রার ৭২ ঘন্টা আগে আরপিসি আর কোভিট টেষ্ট কিংবা দুই ডোজ টিকা গ্রহনের সনদ থাকতে হবে।

বাংলাদেশ রেলওয়ের মহা ব্যবস্থাপক (পশ্চিম) অসিম কুমার তালুকদার বলেছেন যে, ভিসাসহ অন্যান্য জটিলতা অবসান হওয়ায় ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেন চলাচলের সকল প্রস্তুতি সম্পূর্ন করেছি। বাংলাদেশের রেল কোচ সংকটের কারনে আপাতত মিতালি এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় কোচ দিয়ে চলাচল করবে। মিতালী এক্সপ্রেসের নাম্বার করা হয়েছে ভারত থেকে আসার সময় ৩১৩১ ও ঢাকা থেকে যাওয়ার সময় ৩১৩২।

বাংলাদেশ-ভারতের এই রুটে ট্রেন চলাচল করতো ব্রিটিস আমল থেকে, ১৯৪৭ সালে স্বাধীনতার পর মালবাহী গাড়ি ও পাসপোর্ট ধারী যাত্রীদের নিয়ে একটি ট্রেন চিলাহাটি- হলদিবাড়ীর মধ্যে যাতায়াত করতো, ১৯৬৫ সালে যুদ্ধের সময় তাহা বন্ধ হয়ে যায়। এর পরেও এমিগ্রেশন কাষ্টম চালু ছিল পাসপোর্ট ধারী যাত্রীদের জন্য, কিন্তু ২০০৪ সালে ভারত সরকার তা বন্ধ করে দেয়। দীর্ঘ ৫৮ বছর পর আবার সেই বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগ চালু হতে যাচ্ছে। বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী এলাকার মানুষ  আজ আনন্দিত, এই ট্রেন চালু হলে দুই দেশের সর্ম্পক আরো গভীর হবে এবং দুই দেশের মানুষ যাতায়াতের মাধ্যেমে দেখা সাক্ষাত মিলবে, গড়ে উঠবে গভীর সম্পর্ক। তাছাড়া এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের একটি দাবী পুরন হতে যাচ্ছে, তাই দুই দেশের সীমান্তে মানুষের মধ্যে সাজ সাজ রব পড়েছে।

প্রকাশ থাকে যে,মিতালি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় যোগাযোকারী ট্রেন। করোনা ভাইরাসের কারনে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ২০২০ সালের ১৫ মার্চ বন্ধ করে দেওয়া হয়। তবে দুই বছর বন্ধ থাকার পর ২৯ মে চালু হতে যাচ্ছে মৈত্রী ও বন্ধন।

English Dainikbiswa

আত্মসমর্পণ করে মানবিক দিক বিবেচনায় জামিন চেয়েছে সম্রাট