রূপসা উপজেলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভা গত ৪ ডিসেম্বর বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটি ২ বছর মেয়াদ করে সভায় সকল সদস্যর উপস্থিত কন্ঠ ভোটের মাধ্যমে যথাযথ পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন- প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আঁশ।

রূপসা উপজেলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

এ সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন- শিয়ালী কলেজের অধ্যক্ষ হিল্লোল মুখার্জি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা থানা (সেকেন্ড অফিসার) এস আই মো. ফজলুল হক জাহিদ, খুলনা জেলা বিএনপির সম্পাদক মন্ডলির সাবেক সদস্য সৈয়দ নিয়মিত আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মো. আরিফ মোল্লা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম কচি,  বিএনপি নেতা মো. শামীম শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না সরদার, বিএনপি নেতা জিএম মাসুদ, যুবদল নেতা মো. হাফিজুর রহমান প্রমূখ।

নির্বাচিত সাংবাদিকরা হলেন- সভাপতি জিএম আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সহ সভাপতি মো. মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু,  সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, কোষাধ্যক্ষ মো. নাহিদ জানান, প্রচার সম্পাদক নাজিম সরদার, আইসিটি সম্পাদক মুন্সি রায়হান, ক্রীড়া সম্পাদক মাসুম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, মহিলা সম্পাদিকা জাফরিন মোড়ল, বাকি সদস্য- মারুফ হোসেন, মিলন সাহা, আব্দুল মান্নান, আনিচুর রহমান, আহাম্মদ হোসেন প্রমূখ।

ডুমুরিয়া গজেন্দ্রপুরে ৮ দলীয় নাইট মিনিবার  ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরন ও আলোচনা সভা

//জাহিদুর রহমান বিপ্লব বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া গজেন্দ্রপুর দক্ষিন পাড়া যুব সমাজ কর্তৃক  আয়োজিত ৮ দলীয় নাইট মিনি বার  ফুটবল টুর্নামেন্টের  ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সেনা সদস্য  শেখ সুলতান আহমেদ এর সভাপতিত্ব
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ মশিউর রহমান  লিটন,  বিশেষ অতিথি ছিলেন  মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আব্দুল হাই, বানিয়াখালী পল্লী বিদুৎ অফিসের ইনচার্জ মোজাহিদুল ইসলাম, পুলিশ ক‍্যম্পের ইনচার্জ সরোয়ার হোসেন,  স্বপ্ন ফাউন্ডেশন শেখ মুস্তাফিজুর রহমান।ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি  ও সাবেক চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীন, শিক্ষক মাহামুদ গোলদার। এসময় উপস্থিত ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম গাজী ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান শেখ, এফ এম আক্তারুজ্জামান,  মোঃ বাবুল শেখ মোঃ তারিকুল ইসলিম মোড়ল, কারিমুল ইসলাম, বাবুল শেখ, আইযুব আলী শেখ, হাকিম গাজী, ইজাহার গাজী, কুদ্দুস গাজী, হাবি গাজী, মতলেব গাজী, সিরাজুল ইসলাম শেখ, প্রমুখ। খেলায় গজেন্দ্রপুর পূর্ব পাড়া যুব সংঘ চ‍্যাম্পিয়ানও রানার্স আপ উত্তর পাড়া ফুটবল দল। বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

নৈহাটি কালীবাড়ি বাজার নির্বাচন ৭ ডিসেম্বর মূল্যবান ভোটটি পেতে প্রার্থীরা দ্বারে দ্বারে

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলার নৈহাটি কালীবাড়ি বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ ১০ বছর পর, অর্থাৎ দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ঐ বাজারের ২১৪ জন দোকানদারই ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের ভোটগ্রহণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর-২০২৪ সকাল ৯ টায় থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট অধিকার চলবে। নির্বাচনে ৭ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাঙ্খিত প্রার্থীদের মধ্যে কে কে হবেন বিজয়ী এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে।

নির্বাচনে যথাযথ পদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যথাক্রমে- শাহ জামান প্রিন্স (চেয়ার) প্রতীক, মো. হালিম মোড়ল (হরিণ) প্রতীক, ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম (আনারস) প্রতীক। তাছাড়া সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন- মো. সাব্বির শেখ (দেয়াল ঘড়ি) প্রতীক, ইব্রাহিম হোসেন হিবু (ছাতা) প্রতীক, মো. ওমর ফারুক (মোমবাতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যথাক্রমে- মীর জাকির হোসেন (টেলিভিশন) প্রতীক, মুহাঃ মুক্তাদির বিল্লাহ (মোটরসাইকেল) প্রতীক, আব্দুস সালাম মল্লিক (আপেল) প্রতীক, মো. ইসলাম ফকির (মোরগ) প্রতীক, মো. রেজওয়ান শেখ (বই) প্রতীক, দিপঙ্কর সাহা (টেলিফোন) প্রতীক। তাছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন- এসএম মিকাইল হোসেন (হাতি) প্রতীক, মো. মারুফ বিল্লাহ (কাপ-পিরিচ) প্রতীক, মো. তারিক (তালা চাবি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী হলেন- মো. রাশেদুজ্জামান রাকিব (দোয়াত কলম) প্রতীক, মো. হাসিব মোল্লা (গরুর গাড়ী) প্রতীক, নাহিদ পারভেজ হাকিম (মোবাইল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন- মো. ওমর ফকির (মাছ) প্রতীক ও মো. ফেরদাউস (গোলাপফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে মো. রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল কাদের শেখকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, মো. আসলাম শেখ ও মো. বিল্লাল হোসেন।

কালীবাড়ি বাজারের উপদেষ্টা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রয়েল আজমের নেতৃত্বে দীর্ঘ ১০ বছর পর এ বাজারে স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন  উপলক্ষে  প্রস্তুতিমুলক সভাজাহিদুর রহমান

// বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ৩রা ডিসেম্বর  মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ এর সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা
বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো; আরশাফুল আলম,  থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,  মুক্তিযোদ্ধা নূরুল  ইসলাম মানিক,  ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু শেখ দিদারুল ইসলাম দিদার অধ্যক্ষ সমরেশ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,  যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইন্সট্রক্টর মো: মনির হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আইযুব হুসাইন, মাধ‍্যমিক শিক্ষক সমিতির সাধারণ  সম্পাদক শরিফুল ইসলাম সহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত  ছিলেন।

ডুমুরিয়ায় ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম‍্য ও মানবিক সমাজ নির্মানে   সোমবার বিকেলে ডুমুরিয়া  সদর ইউনিয়নের  ৮ নং ওয়ার্ড বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে  ডুমুরিয়া হাই স্কুল মাঠে এক  সম্প্রীতি সমাবেশ  অনুষ্ঠিত হয়।
 ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাতাপ আলী গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা  বিএনপির সাবেক আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান বক্তার  বক্তব‍্য দেন উপজেলা বিএনপির সদস‍্য সচিব সরদার আব্দুল মালেক, বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ  হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, অরুন কুমার গোলদার, আব্দুল মান্নান, উপজেলা যুব দলের সদস‍্য সচিব মোল্ল‍্যা মশিউর রহমান, মৎস‍্যজীবি দলের সদস‍্য সচিব মাষ্টার সেলিম হালদার,  কৃষক দলের সদস‍্য সচিব সাইকুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আতিয়ার রহমান, সাধারণ  সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ সেবক শাহজাহান জমাদ্দার, তপন কুমার সাহা, আবুল কালাম খান অহিদুল ইসলাম, সাবেক মেম্বার শেখ কবির হোসেন,  গাজী আব্দুল আজিজ, পারভেজ গাজী, শেখ ফয়সাল প্রমুখ।

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩১ তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
 ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১লা ডিসেম্বর  রোববার সকাল ১১টায়  র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাস স্ট্যান্ড চত্বরের নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া  উপজেলা  শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  খান মহিদুল ইসলাম।
 সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল আমিন, সংগঠনের উপদেষ্টা মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ,  থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, জেলা টাফিক পুলিশের টিআই মাহমুদ হাসান, নিরাপদ সড়ক চাই কমিটির  উপদেষ্টা  প্রভাষক আব্দুল কাইয়ুম জমাদ্দার,  উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, সমাজ সেবক  ও কমিটির  সহ সভাপতি শাহজাহান জমাদার, শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, খর্নিয়া হাইওয়ে পুলিশের এস আই জাহাঙ্গীর  হোসেন, সংগঠনের সেক্রেটারি নাজমুল হাসান বকুল ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম,  বিএনপি  নেতা শেখ ফরহাদ হোসেন,   কমিটির প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন,  যুব বিষয়ক সম্পাদক গাজি সোহেল আহম্মেদ  লিটন, দুঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর  আলম মুকুল, যুগ্ন সম্পাদক গাজী আব্দুল আজিজ প্রমুখ।  সভায় বক্তরা বলেন  সকলের সচেতনাই একটি দুঘটার হতে রক্ষা পাওয়া সম্ভব। মহা সড়কের যান বাহনের চাপ বেড়েছে। সড়কের পাশে এক শ্রেনীর সুবিধাবাদী বাশ বালি ও দোকান পাট বসিয়ে ব‍্যবসা করছে তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় সাউথইস্ট ব‍্যাংকিং এজেন্ট’র মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
  ডুমুরিয়ায় -সাউথইস্ট এজেন্ট ব্যাংক বরুণা বাজার শাখার উদ‍্যেগে ১লা ডিসেম্বর  রোববার সকালে আর্থিক সচেনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 স্থানীয়  বাজার চত্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থুকড়া ও মিকশিমিল ব্যাংকিং’র মাষ্টার এজেন্ট এফ এম লতিফুর রহমান রাসেল। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র এ্যাসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজ্জাদুল কবির, এক্সিকিউটিভ অফিসার মোঃ জহুরুল ইসলাম ও ডুমুরিয়া শাখা ব্যবস্থাপক সঞ্জিত কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রগতি সমাজ কল্যাণ সংস্থার আব্দুল মতলেব সরদার, এফ এম আতিকুর রহমান রুবেল, মাষ্টার হাফিজুর রহমান, হাফেজ মোঃ শেখ সাদী হাসান প্রমুখ।  অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ধামালিয়া ইউপি চেয়ারম্যান বি এম জহুরুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ রেজোয়ান হোসেন মোল্ল্যা, বিএনপি নেতা এফ এম গোলাম সরোয়ার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দার, জামায়াতে ইসলামীর মাষ্টার মোস্তাক আহম্মেদ,  মাষ্টার আব্দুর রশিদ, মোঃ ইকবাল কবীর, এফ এম বাবলু কবীর, শিক্ষক ইদ্রিস আলী গাজী, বাজার কমিটির সভাপতি মাহাবুর রহমান গাজী, সাধারণ সম্পাদক রজব আলী বাওয়ালী, সহসভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, এজাহার আলী মোল্ল্যা, এফ এম নুরুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং’র কর্মকর্তা মজুমদার রিয়াজ উদ দৌলা, প্রনব কুমার রায়, খাদিজাতুল কোবরা, মাহাবুর হাসান, রাজীব হোসাইন। অনুষ্ঠানে এজন্ট ব্যাংকিং’র গ্রাহকবৃন্দ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার সানুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাট পুলিশ লাইনস স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা।।

স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বাগেরহাট পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শোভা আরিফ।

বাগেরহাট পুলিশ লাইনস স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এসময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন নাহার মলি।

সাংস্কৃতি অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা দলীয় ও একক গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে।বাগেরহাট পুলিশ লাইনস স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ।

বাগেরহাটে খাল ও নদী পুনরুদ্ধার শুরু

বিশেষ প্রতিনিধি : জেনিভা প্রিয়ানা।।

বাগেরহাট প্রতিনিধি : কচুয়া উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল ও নদী পুনরুদ্ধার শুরু হয়েছে। শনিবার দিনব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে আড়িয়ামদ্দন শাখা খাল থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এদিন সকালে কচুয়া উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণে নারী-পুরুষ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, গ্রাম পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার, কে এম আবু নওশাদ বলেন, সকাল থেকে দিনব্যাপী সমন্বিত উদ্যোগে একযোগে খালের সকল কচুরিপানা উত্তোলন করা হচ্ছে। শনিবার প্রথম দিনে প্রায় ৪ কিলোমিটার এলাকা কচুরিপানামুক্ত করার পরিকল্পনা রয়েছে। ধারাবাহিকভাবে গজালিয়ার লড়ারকুলসহ উপজেলার সকল খাল ও নদী পুনরুদ্ধার কার্যক্রম চলমান থাকবে। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, সরকারি প্রবাহমান সকল খালের কচুরিপানাসহ অবৈধ বাঁধ, পাটা অপসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগেরহাটে স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের আগেই বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:জেনিভা প্রিয়ানা।।

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে সদ্য পদায়ন হওয়া ডা. শর্মী রায়কে যোগদান না করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে চিতলমারী উপজেলার স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে এ দাবী জানান। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমনের সাথে দেখা করলে তিনি উর্দ্ধোতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দেন।

এছাড়া একই দাবিতে গত বৃহস্পতিবার হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি ডা. শর্মি রায়কে নয় একজন দক্ষ ও সৎ কর্মকর্তাকে এই উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া হোক।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ডা. শর্মী রায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকা অবস্থায় দূর্নীতির কারণে স্থানীয়রা তার বিরুদ্ধে মিছিল ও সভা করেছেন। তার মাধ্যমে ওই উপজেলার মানুষ তেমন সেবা পায়নি। আমরা চিতলমারীবাসী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন হাসানকে তাড়িয়েছি। এখন পুনরায় আরেক দূর্নীতিবাজকে মেনে নিতে পারব না।’

শিক্ষার্থী কাওছার আলী বলেন, স্থানীয়দের দাবি উপেক্ষা করেও যদি ডা, শর্মীকে চিতলমারীর ইউএইচএফপিও হিসেবে দেওয়া হয় তা হলে চিতলমারী বাসী দূর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার হুমকী দেয় আন্দোলন কারীরা।

চিতলমারী ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন তালুকদার বলেন, স্থানীয়দের দাবির বিষয়টি উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায় বলেন, বদলীর আদেশ পেয়েছি। যোগদানের বিষয়টি ওখানের মানুষের উপর নির্ভর করে। তারা যদি আমাকে গ্রহণ করতে না চায় তাহলে আমি যাব না। তবে মোড়েলগঞ্জে ছাত্র-জনতা আমার বিরুদ্ধে মিছিল করেননি। একজন ব্যক্তি তার দূর্নীতি ধামাচাপা দিতে টাকা দিয়ে কিছু লোককে দিয়ে মিছিল করিয়েছেন। সুযোগ পেলে অবশ্যই চিতলমারীবাসির সেবা করব।’

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে ডা. শর্মী রায়কে চিতলমারীতে বদলী করা হয়েছে। বদলীর ব্যপারে আমাদের কোন হাত নেই। তার বিরুদ্ধে মিটিং-মিছিল ও মানবন্ধন হয়েছে বলে শুনেছি। বদলী ঠেকাতে হলে ছাত্র প্রতিনিধিদের ডিজি (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) বরাবর যোগাযোগ করতে হবে।’

গেল ‘গত ১৩ নভেম্বর মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায়কে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলীর আদেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকে। মোরেলগঞ্জে কর্মরত থাকা অবস্থায় দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে স্থানীয়রা ড্.া শর্মী রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন স্থানীয়রা। ।

এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ২০১৯ সাল থেকে চিতলমারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মামুন হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল।