বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসােসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

 

বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় পরিষদে ৩ জুন ২০২১ তারিখ অনলাইন সভায় সর্বসম্মত সিদ্ধান্তে , বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসােসিয়েশন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।

 

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা জেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য ও ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড, সেলিনা রশিদ ।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে পদাধিকারবলে বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক কো – অর্ডিনেটরগণ বিভাগীয় সভাপতি । ৬৪ জেলা পর্যায়ে সভাপতি , পদাতিকারবলে জেলা কো – অর্ডিনেটরগণ ।

 

সাংগঠনিক সম্পাদক দিনাজপুর জেলার চিনির বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বেগম । গত ১৩ জানুয়ারি ২০২১ তারিখে অনলাইন আলােচনায় সর্বসম্মত সিদ্ধান্তে নারী উন্নয়ন ফোরাম এর সমন্বয়ে বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসােসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।

 

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার দিঘলিয়ায় পিস্তল, গুলি, ককটেল, মোটরসাইকেল ও ছোরা উদ্ধা‌রে মামলা

বিজেপি নেতা রাকেশ পন্ডিতকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলিকরে হত্যা করে

 

বিজেপি নেতা রাকেশ পন্ডিতকে ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ওই বিজেপি নেতা মুসতাক আহমেদ নামে এক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে ৩ দৃর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।খবর দ্যা হিন্দুর।

 

দুর্বৃত্তদের গুলিতে  ঘটনাস্থলেই রাকেশ নিহত এবং তার বন্ধুর মেয়ে আসিফা মুসতাক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।আসিফার অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

এতে তিব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন  জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ।তিনি বলেন,  ওই হামলার তীব্র নিন্দা এবং নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানান।

 

নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রালের পৌর কাউন্সিলর এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময়ে উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মন্তব্য করতেন বলে জানা গেছে।

 

তার নিরাপত্তার জন্য দুজন পিএসও (ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা) নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। বুধবার রাতে নিরাপত্তারক্ষী ছাড়াই ত্রাল এলাকায় গিয়েছিলেন ওই নেতা। তখনই দৃর্বৃত্তরা গুলি করে হত্যা করে রাকেশ পণ্ডিতকে।

 

বৃহস্পতিবার নিহত ওই বিজেপি নেতার তার রূপনগরের বাসভবনে পৌঁছায় এবং শেষকৃত্য সম্পন্ন হয়।

 

কাশ্মীর পুলিশ বলেছে, যারা সুরক্ষা পেয়েছেন,  তারা যেন ‘পিএসও’ ছাড়া কোথাও না যান। সফরের সময়ে স্থানীয় পর্যায়ে বিপদের বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে।

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

জগন্নাথপুরে ভুমিহীন সেজে প্রকৃত ভুমিহীনের জমি দখল : এলাকায় তোলপাড়

 

 

রাণীশংকৈলে আ’লীগের কমিটি গঠনে ‘অনিয়মের’ বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

রাণীশংকৈলে আ’লীগের কমিটি গঠনে বিভীন্ন মতবিরোধ দেখা দিয়েছে । ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আ’লীগের সদ্য ঘোষিত কমিটিকে ” পকেট কমিটি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ৩ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ‘ পদবঞ্চিতরা’।

 

সভার আগে তারা সমর্থক আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিদের নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে শহরের রাস্তায় ব্যানার,ফেস্টুন নিয়ে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ” অবৈধ পকেট কমিটি মানিনা,মানবোনা” ” পকেট কমিটি বাতিল করতে হবে,নূতন কমিটি করতে হবে” ইত্যাদি স্লোগান দেয়।

 

চৌরাস্তা মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন-সাবেক ছাত্রলীগ নেতা আইয়ুব আলি ও রুকুনুল ইসলাম ডলার, যুবলীগ নেতা রমজান আলি ও সসীম,সাবেক যুবলীগ নেতা বাবর আলি, সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা আলমগীর সরকার, সাবেক পৌর আ’লীগ নেতা রফিকুল ইসলাম, সাধন বসাক, সাবেক আ’লীগ নেতা আনিসুর রহমান বাকি, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

 

বক্তারা তাদের বক্তব্যে উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হকের বিরুদ্ধে ক্ষমতার খাটিয়ে অনিয়ম করে পুরনো ও ত্যাগী আ’লীগ নেতাদের কমিটিতে না রাখার অভিযোগ তুলে ধরেন। এই সাথে তারা আগামি ৭২ ঘন্টার মধ্যে উক্ত কমিটি বাতিল করে নূতন কমিটি গঠন করার আলটিমেটাম দেন।

 

এ ব্যাপারে আ’লীগ সভাপতি সইদুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “… মূলত বিগত ইউনিয়ন ও পৌর নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বহিষ্কৃত হয়েছেন তারাই এ অযৌক্তিক দাবি করছেন। তাদের ব্যাপারে জেলা কমিটির নেতৃবৃন্দও অবহিত আছেন। জেলা কমিটির চূড়ান্ত অনুমোদনেই এ কমিটি গঠিত হয়েছে।” 

 

//মাহাবুব আলম, ঠাকুরগাও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৯২ হাজার ২৪১ জন শিশুকে

 

 

এমপির গায়ে কাদা ছোড়ার পর গ্রামবাসীর সঙ্গে বাঁধ নির্মাণে করেন এমপি বাবু

 

 

এমপির গায়ে কাদা ছুড়েছিল  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন স্থানে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে যা্ওয়া দুঃখ ভারাক্রান্ত গ্রামের লোকজন। উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত স্বেচ্ছাশ্রমে কাজ করছিলেন গ্রামবাসী।

মঙ্গলবার (০১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলার নিয়ে সেখানে উপস্থিত হন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

বাঁধে কাজ করা উত্তেজিত জনতা সংসদ সদস্যকে দেখে বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে স্লোগন দিতে শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কাঁদা ছুড়ে মারতে থাকেন সংসদ সদস্যকে বহন করা ট্রলারের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রলার নিয়ে চলে যান বাবু। মাইকে উত্তেজিত মানুষকে শান্ত হওয়ার আহবান জানান একজন ঘোষক। কিন্তু প্রায় আধা ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে বাঁধ এলাকায়। বাবুকে ট্রলার নিয়ে ফিরে যেতে দেখে হাততালি দিয়ে ওঠেন অনেকেই। তবে কিছুক্ষণ পর আবার ফিরে আসেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এলাকাবাসীর সঙ্গে বাঁধ নির্মাণ কাজেও অংশ নেন তিনি।

স্থানীয়রা জানান, এমপি বাবুকে একটি ট্রলারে করে ভাঙা বাঁধের কাছে আসতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বেচ্ছাশ্রমে কাজ করা মানুষ। যখনই তার ট্রলারটি ঘাটে ভিড়তে যায়, তখনই কাঁদা ছুড়তে শুরু করেন অনেকে। বারবার মাইকে ঘোষণা দিয়েও উত্তেজিত জনতাকে নিবৃত্ত করা যায়নি।

স্থানীয়রা আরও বলেন, বাঁধ মেরামত করা যাদের দায়িত্ব তারা কেউ এগিয়ে আসে না। আমরা ক্ষতিগ্রস্ত হই, আমাদেরই বাঁধ মেরামতের দায়িত্ব নিতে হয়। তাহলে জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের দায়িত্ব কী? আমরা জেনেছি এমপির লোকজন বাঁধ সংস্কারের দায়িত্ব পান। তাদের অবহেলায় আজ এমন পরিস্থিতি।

কেন এমপির ওপর ক্ষিপ্ত হলেন—এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা বলেন, ইয়াসের পর কয়রায় পানিবন্দি মানুষ ভীষণ কষ্টে আছে। জোয়ারের পানিতে ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি নষ্ট হচ্ছে। ঘরে খাবার নেই। তারপরও তারা খেয়ে না খেয়ে স্বেচ্ছায় বাঁধ মেরামত করছে। বাঁধ ভেঙে গেলে বেড়িবাঁধের কাজ নিয়ন্ত্রণ করেন এমপি বাবু। তার ঘনিষ্ঠদের ঠিকাদারির কাজ দেওয়া হয়। এ কারণে বাঁধের কাজ বেশি দিন টেকে না। পানি উন্নয়ন বোর্ডের কর্তারাও ভয়ে কিছু বলেন না। তাই জোয়ারের পানি সামান্য বাড়লেই বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে ডুবতে হয় কয়রাবাসীকে।

মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বাংলানিউজকে বলেন, ওরা (স্থানীয়রা) বিক্ষুব্ধ। তারা বলেছে, আমরা কষ্টে আছি, আপনি থাকতে আমরা কেন এত কষ্ট পাচ্ছি? ওরা টেকসই বেড়িবাঁধ হয় না কেন এ নিয়ে স্লোগান দিয়েছে। এখানকার রাজনীতি তো বেড়িবাঁধ নিয়ে। আমার রাজনৈতিক প্রতিপক্ষ তো চেষ্টা করবে আমাকে হেয় করতে। বেড়িবাঁধ মেরামতে ৫-৭ হাজার লোক কাজ করছেন। তার মধ্যে আমার বিপক্ষে তো কেউ থাকবে। কিছু লোক বিক্ষুব্ধ হলেও কিছু লোক বলেছে, উনি তো নিজে এসেছেন। কাজ করছেন বরাদ্দ বাড়াচ্ছেন। সময় তো লাগবে। ওদের দাবি আমি যেন একটু মাটি কাটি। আমি ওদের সঙ্গে মাটি কেটেছি। তাদের বুঝিয়ে বলেছি, আমাকে একটু সময় দেন। প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই।

 

// স্টাফ রিপোর্টার //

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিয়ায় অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক প্রতারণা: আটক ১

 

চেয়ারম‍্যান বাদশার সুস্থতা কামনায় এমপি সালাম মূশের্দী ও আ:লীগের বিবৃতি

 

চেয়ারম‍্যান বাদশার সুস্থতা কামনায় খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগি সংগঠনের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। উল্লেখ্য রূপসা উপজেলা চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিবৃতি দাতারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কবির প্যারিস, আইয়ুব মল্লিক বাবু, মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

আরও বিবৃতি দিয়েছেন চঞ্চল মিত্র, ফারহানা আফরোজ মনা, প্রচার সম্পাদক আব্দুল গফুর খান, ক্রীড়া সম্পাদক স,ম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, দপ্তর সম্পাদক আকতার ফারুক, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, সেলিম মোল্লা, জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা বেগম, আজিজা সুলতানা, রিনা পারভীন, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো: মারুফ, কৃষকলীগ নেতা দীনবন্ধু বর্ধন, মোশারেফ হোসেন কুটি, আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস. শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, মনিরুজ্জামান হাতেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক সাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার নতুন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার

 

 

আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সালাম মূর্শেদী

 

আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের উদ্দেশ্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে হবে, কোন প্রতারে তাদের অসৎ উদ্দ্যেশ্য চরিতার্থ করতে দেওয়া যাবেনা । আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

এদিকে খুলনা-৪ আসনের রূপসা ও দিঘলিয়ায় শতভাগ ভাতা অনুমোদন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। সম্প্রতি চিত্রা নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় আগামী তিন দিনের মধ্যে বাধঁ বেধে দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। তিনি অবহেলিত তেরখাদাকে ডিজিটাল তেরখাদায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আজ সকাল সাড়ে ১০ টায় খুলনার তেরখাদা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা এর সভাপতিত্বে, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ মোঃ শারাফাত হোসেন মুক্তি।

আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, থানার ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বদরুল আলম বাদশা, পুজা পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

কৃষির উন্নয়নের মাধ্যমে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু : সালাম মূর্শেদী

 

মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার: সালাম মূশের্দী

 

মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ সম্পর্কে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম বাংলার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

“গ্রাম হবে শহর” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমি আমার নির্বাচনী এলাকার গণমানুষের উন্নয়নে সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকল কর্মযজ্ঞে সামিল থাকবো।

তিনি আরও বলেন গ্রাম বাংলায় পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতি বছরে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হতো। যে কারণে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ণের লক্ষ্যে খুলনা-৪ আসনের বিভিন্ন এলাকায় সুপেয় পানি ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে।

এ পর্যায়ে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ২৫ শত গভীর নলকূপ স্থাপন, রূপসা কলেজের পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহকরণ, ৩০ টি কমিউনিটি ল্যাট্রিন, ৪ টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন ও ২০০ শতাধিক পুকুর পূন:খননের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। তিনি গত ২৯ মে সকাল ১০ টায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৪২ লক্ষ টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পের স্থান নির্ধারণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার। প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী মো: রাসেল প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

খুলনায় ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল ও ভাই সহ মামলায় অভিযুক্ত ৩৪

 

বটিয়াঘাটার বহুল আলোচিত নজরুল হত্যা মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পী ও তার সহোদর নগর ছাত্রলীগের চলতি কমিটির সহ-সভাপতি সজল বাড়ৈইসহ ৩৪ জনের নামে চার্জশীট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গেল ১৪ ফেব্রুয়ারি আদালতে এ চার্জশীট দাখিল করলেও করোনার কারণে এখনও মামলাটির তেমন কোন অগ্রগতি হয়নি।

আদালত ও সিআইডি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বটিয়াঘাটা থানা সূত্রে জানা যায়, বটিয়াঘাটার আতালের চর মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই মৎস্য ঘের অনেক প্রভাবশালীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দখল করে মাছ চাষ করে আসছে। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি বিকেলে খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পির নেতৃত্বে ২৫/২৬ টি মটর সাইকেলযোগে স্থানীয় ও শহরের ৪০/৫০ জন ব্যক্তি স্বশস্ত্র অবস্থায় ওই মৎস্য ঘের দখল নিতে যায়।

এসময় এলাকাবাসী চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেললে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তাদের ছোড়া গুলিতে করের ডোন গ্রামের নজরুল ইসলাম শেখ নিহত হয়। এ ঘটনায় তার ভাই সিরাজুল ইসলাম শেখ বাদি হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পি, তার ভাই বর্তমান মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সজল বাড়ৈইসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২৫/৩০ কে আসামি করা হয়।

বটিয়াঘাটার থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন প্রথমে মামলাটি তদন্ত করেন। এক মাসের মাথায় মামলাটি পুলিশের অপরাধ দমন বিভাগ (সিআইডি)তে হস্তান্তর হয়। খুলনা সিআইডির পুলিশ পরিদর্শক শেখ শাহাজান মামলাটি তদন্ত করেন। তার বদলিজনিত কারণে পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম মামলাটি তদন্ত করেন। দীর্ঘ ৪ বছর তদন্ত শেষে গত ১৪ ফেব্রুয়ারি ৩৪ জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতে মামলাটির চার্জসীট দাখিল করেন।

এর মধ্যে ২০ জন আসামি বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার ও আদালতে আত্মসমর্পণের মাধ্যমে জামিন নিয়েছে। তবে পুলিশের খাতায় এখনও ১৪ জন পলাতক রয়েছে। পলাতক ১৪ জন হচ্ছেন খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রূপসার জোয়ার মৈশাঘুনী গ্রামের মৃত রসময় বাড়ৈই এর ছেলে দেব দুলাল বাড়ৈই বাপ্পি, তার সহোদর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সজল বাড়ৈই, বটিয়াঘাটার তালবুনিয়া বিরাট গ্রামের সোহেল, মহানগরীর বসুপাড়ার বাসিন্দা শেখ সাদিকুর রহমান রিমন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়দেব দাসের ছেলে প্রবীর দাস, টুটপাড়া মহিরবাড়ি খালপাড়ের বাসিন্দা জিল্লুর রহমান ডলার, নগরীর সোলায়মান নগরের বাসিন্দা মোঃ কোরবান আলী, লবনচরা এলাকার বাসিন্দা ফয়সাল আহম্মেদ, পশ্চিম বানিয়াখামারের আজাদ লন্ডীর ড্রেন খালপাড়ের বাসিন্দা মোঃ সরফরাজ, বাগমারার বাসিন্দা মোঃ আবুল কাশেম সুজন, টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের বাসিন্দা মোঃ মাহামুদুল হাসান শাওন, শীতলাবাড়ি মন্দিরের পাশের ইসলামপুর ক্রস রোডের বাসিন্দা মোঃ সুমন হাওলাদার, পশ্চিম বানিয়াখামারের বাসিন্দা মাসুদ হাসান লাভলু ও সোনাডাঙ্গার বাসিন্দা এস এম রোকনুজ্জামান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরির্দশক মোঃ শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৪ বছর ধরে ৩ জন অফিসার এ মামলাটি তদন্ত করেছেন। সকল অফিসারই প্রকাশ্যে গুলি করে হত্যার সত্যতা পেয়েছেন।

এ হত্যাকান্ডের সাথে যে ৩৪ জন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে তাদের নামে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে বলে তিনি জানান। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এ এস আই মনির হোসেন বলেন, সিআইডি বটিয়াঘাটার নজরুল হত্যা মামলার চার্জশীট প্রায় ১ মাস আগে আদালতে দাখিল করেছেন।

তবে মহামারী করোনার কারণে আদালতে এখনও ওই মামলার দাখিলকৃত চার্জসীটের ব্যাপারে কোন শুনানি হয়নি। কোর্ট পরিদর্শক আশরাকুল হক বারি বলেন, সিআইডি চার্জসীট দাখিল করেন। আমরা মামলার নথি রেখেছি। আদালত সিদ্ধান্ত দিলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। এদিকে চাঞ্চল্যকর এ নজরুল হত্যা মামলার ১৪ আসামিকে পুলিশ পলাতক বললেও অধিকাংশ আসামি শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

দেব দুলাল বাড়ৈই বাপ্পি, তার সহদর ও তার বেশ কয়েকজন সহযোগিকে সার্বক্ষনিক ধর্মসভা ক্রসরোডের মোড়ে আড্ডা দিতে দেখা যায় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ওই দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রূপসা থেকে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতৃত্বদানকারী এক নেতার সাথে বাপ্পি সব সময় থাকেন। দলীয় ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড ওই নেতার সাথে থেকে চালিয়ে যাচ্ছেন।

তার ছবি দিয়ে গেল ঈদেও প্যানা ফেস্টুন দিতে দেখা গেছে। সূত্রটির দাবি আইনজীবি ওই নেতার ছত্রছায়ায় বাপ্পি ও তার সহযোগিরা থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার থেকে বিরত রয়েছে।

//  খুলনা প্রতিনিধি //

খুলনা ফুলতলায় ৬০০ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরা সদরের মনিরামপুরে যুবলীগ নেত ইমরানের উপর দুর্বৃত্ত কর্তৃক হামলা

 

মাগুরা সদরের মনিরামপুরে , মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বাসিন্দা যুবলীগ নেতা ইমরান মৃধা লিমন( ৩৬)কে অত্র ইউনিয়নের মনিরামপুর এলাকা থেকে একদল দুর্বৃত্তরা আকস্মিক হামলা করে আহত করেছে।

ইমরান ওই এলাকায় গার্মেন্টস দোকানের ব্যবসা করেন তিনি খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা। বর্তমানে তিনি মাগুরা সদর যুবলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত।তিনি রাজনীতির বাইরেও এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন এতে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষের একদল দুর্বৃত্ত আজ বৃহস্পতিবার (২০মে) সন্ধার পরে মোটরসাইকেল যোগে মনিরামপুর বাজারে যাওয়া মাত্রই হঠাৎ করে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার মাথায় আঘাত করে।

এতে মারাত্মকভাবে আহত হন তিনি। এ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায় বলে জানায় উদ্ধারকারী ব্যক্তিরা। এবিষয়ে মাগুরা সদর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ইমরান মৃধা। এদিকে এলাকার সামাজিক দলের কারণে পরিকল্পিত ভাবে ইমরানের উপর আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।

এবিষয়ে আরও জানা গেছে , ইমরান মৃধা লিমন এলাকায় আসার পর থেকেই সামাজিক ভাবে বেশ পরিচিতি পেয়েছেন। ইতোমধ্যে সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে তিনি জড়িত হয়েছেন। কয়েক বছর আগে তিনি খুলনা এলাকায় থাকতেন। এখন নিজের এলাকা বেরইল পলিতা এসে ব্যবসার পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তিনি।

// সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বর্বরোচিত হত্যাকান্ডটি মাত্র ৭ মিনিটে শেষ করে এমপিকে জানাল ‘স্যার ফিনিশ’

জাপা নেতা মতিউর রহমানের মৃত্যুতে হুইপ মিসবাহ উদ্দিনের শোক

 

 

জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, সালিশি ব্যক্তিত্ব ও উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ মতিউর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের সময় সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বাদ যোহর মরহুমের দাফন সম্পন্ন হয়।

 

জগন্নাথপুরে জাপা নেতা মতিউর রহমানের মৃত্যুতে হুইপ মিসবাহ সহ জাপা নেতাদের শোক

এর আগে ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গনে তিনির জানাযা সম্পন্ন হয়। জানাযায় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন।

এদিকে, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এবং জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড: পীর ফজলুর রহমান মিসবাহ্, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আনম ওহিদ কনা মিয়া, কেন্দিয় নির্বাহী কমিটির সদস্য ফয়জুর রহমান চৌধুরী শাহীন, জেলার যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, জেলা জাতীয় পার্টি নেতা সাবেক ভিপি সাইফুর রহমান সামছু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ সভাপতি সাজ্জাদুর রহমান ভূইয়া পাভেল, যুক্তরাজ্যের লন্ডনস্থ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ্ সাহেদুর রহমান সাহিদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু,
জেলা জাতীয় পার্টি নেতা এড: নাজমুল হুদা হিমেল, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ- সভাপতি মোঃ নুরুল ইসলাম মাষ্টার, সহ সভাপতি মোঃ দিলু মিয়া, মোঃ মোফাজ্জল খান, প্রবীন নেতা আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জাতীয় পার্টি নেতা আব্দুল মনাফ, উপজেলা জাতীয় পার্টি নেতা মাহমদ আলী, সৈয়দ ছালিক মিয়া, এরশাদ মিয়া,আব্দুল কাহার, দুদু মিয়া, কাবুল চৌধুরী, আব্দুস শহীদ, ফিরোজ রানা, আবদাল মিয়া, আব্দুর রহমান, ছুরাব আলী, আরব আলী, বাদশা মিয়া, আখলিছ আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আলী আফছার, সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন, আমীর আলী ও রনি মিয়া প্রমূখ।
নেতৃবৃন্দ জাতীয় পার্টি নেতা মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি ছিলেন জাতীয় পার্টির একজন পরিক্ষিত ও ত্যাগী নেতা।
এরশাদ প্রেমিক হিসাবে পার্টির জন্য আজীবন কাজ করে গেছেন।
এ শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :

পড়ুন দৈনিক বিশ্ব

জগন্নাথপুরে সোনালী ব্যাংকে চালান না নেওয়ায় জমি রেজিষ্ট্রারী ব্যাহত