ডিকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবর্ণ নাগরিককে গাড়ি উপহার, পরিবারের আনন্দ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

গড়বো সমাজ,গড়বো দেশ – স্বেচ্ছাসেবী বাংলাদেশ এই মূল মন্ত্র ধারণ করে, সারা বিশ্ব যখন কোভিডে  আক্রান্ত তখন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবতার কল্যাণে এগিয়ে আসেন। করোনার সময় জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন সহযোগিতা করেছেন ফাউন্ডেশনটি।

বাংলাদেশ সরকার অনুমোদিত ডাঃ খাঁন শফিকুল ইসলাম (ডিকেএস) ফাউন্ডেশন একটি সেবা মূলক প্রতিষ্ঠান।

তার ই ধারাবাহিকতায়, তারই অঙ্গ প্রতিষ্ঠান দৈনিক সুবর্ণ নিউজ। সুবর্ণ নাগরিক( প্রতিবন্ধী)দের গণমাধ্যম হিসেবে কাজ করছে। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের  অঙ্কিত নামের  সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) বয়স ৯ বছর। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে আসেন । অত্যন্ত গরিব ঘরে জন্ম  নেয় এই শিশুটি।পিতা দিনমজুর পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন।  এত বড় সংসারে একার আয় দিয়ে কোনমতেই কেটে যায় তাদের জীবন।

অঙ্কিতের মা বলেন, এক সময় আমাদের সবই ছিল গোয়ালভরা গরু,ঘেরে মাছ। আজ আমাদের তেমন কিছু নেই,সবকিছুই বিক্রি করে দিয়েছে এই ছেলের পিছনে চিকিৎসা করার জন্য।

আজ আমরা নিঃস্ব প্রায়। ঋণে জর্জরিত হয়েছি, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আজ দুর্বি সহ জীবন কাটছে আমাদের।  আমার একমাত্র ছেলে সন্তান সে আবার প্রতিবন্ধী তাকে একটি গাড়ি কিনে দেওয়ার মত কোন সমর্থই আমার ছিল না।

ডাঃ খান শফিকুল ইসলাম কে বললে তিনি আমার ছেলেকে একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি এখন যদি আমার ছেলেটি হাঁটতে পারে তাহলে আমাদের আনন্দের আর সীমা থাকবে না।

অঙ্কিতের বাবা বলেন, আমি খুব খুশি হয়েছি, আমার ছেলে গাড়িটি পেয়ে দেখছি একা একা হাঁটার চেষ্টা করছে।এর আগে অনেকে ডাক্তার বলছেন  ছেলেকে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য  কিন্তু  আমার সেই সমর্থক ছিল না।এই ছেলের পিছনে সবকিছুই আমি শেষ করে দিয়েছি।  আমি  আল্লাহর কাছে দোয়া করি যে প্রতিষ্ঠান আমার ছেলেকে একটি গাড়ি দিয়েছে। এ প্রতিষ্ঠান যেন সারা জীবন আমাদের মত গরিব মানুষের পাশে থাকতে পারে।

ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম বলেন, ডিকেএস ফাউন্ডেশন একটি আত্ম মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) দের কল্যাণে কাজ করে। আর যা কিছু আমরা প্রদান করি। তা সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে। আমি অত্যন্ত খুশি এমন একটি ছেলেকে একটি গাড়ি উপহার দিতে পেরে। ভবিষ্যতে যেন আমরা এই সকল অসহায় মানুষের পাশে থাকতে পারি। আমি সমাজের সকল বিত্তবান ও সম্পাদশালী সকলকে আহ্বান জানাবো, আসুন আমরা  সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানবতার কল্যাণে কাজ করি।

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

এক পেটার অতপর হাসি কর্তৃক বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি। দীর্ঘদিন ধরে এই সংস্থাটি রাস্তার পাশে পড়ে থাকে অসহায় দুঃস্থ পাগল প্রতিবন্ধীদের বিনামূল্যে খাবার বিতরণ পাশাপাশি বস্ত্র চিকিৎসা সামগ্রী বিতরণ করে আসছে। সেই ধারাবাহিকতায় অদ্য ৪ঠা ফেব্রুয়ারি মাগুরা নোমানী ময়দানে প্রায় ১০০ পাগল প্রতিবন্ধী অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন।

সংবাদ জানতে পেরে সানন্দে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, এডিসি জনাব মোহাম্মদ আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তারিফ-উল হাসান মহোদয়, কর্মসূচির প্রকল্প পরিচালক পরিচালক সোহেল সবুজ, পরিচালক মিডিয়া জনাব দিলীপ কুমার বিশ্বাস, পরিচালক প্রশাসন জনাব মোঃ ফসিয়ার রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। কর্মসূচির নির্বাহী পরিচালক জানান সকলের সহযোগিতা থাকলে আমরা আরো বড় ধরনের প্রকল্প হাতে নিতে চাই।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ জানান সরকারের পাশাপাশি এরকম বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মানবতার সেবায় এগিয়ে আসলে দেশে কোন অসহায় লোকই থাকবেনা সেই সাথে তিনি সেমিকোলনের সকল সদস্যকে এই রকম কাজ ধারাবাহিকভাবে করতে সকল প্রকার সহযোগীতা দেওয়ার আশ্বাস প্রদান করেন। আজকে জেলা প্রশাসক মহোদয়কে খুব কাছে পেয়ে খাদ্য নিতে আসা অসহায় অসুস্থ্য ও ভিক্ষুকগণ তাদের মনের কথাগুলো বলতে পারেন।

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার আর্থিক সহায়তা প্রদান

/?সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা কারিতাস এর আইসিডিপি প্রকল্পের আওতায় দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩০শে জানুয়ারি রোজ সোমবার সকাল ১০টা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কারিতাস সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো এর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আজাদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) মি:উচোমেন, সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।

উক্ত প্রকল্পের অধীনে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৪৮জন সদস্যের মাঝে ২০০০ টাকা করে মোট ৯৬,০০০ হাজার টাকা প্রধান করা হয়।

এমপি আব্দুস সালাম মূশের্দীর নিজস্ব অর্থায়নে রূপসায় আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের মাঝে কম্বল বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূশের্দীর নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ

অনুষ্ঠান ২৬জানুয়ারী সকাল ১১টায় নৈহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূশের্দী।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, উপজেলা কৃষক লীগের সভাপতি মান্নান শেখ,  সাধারণ সম্পাদক আরমান মিয়া,উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস,  এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমান রিচি, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন,  উপজেলা যুব মহিলা লীগের সভাপতি  আকলিমা খাতুন তুলি,সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো:মঈন উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, ফরিদ শেখ, আজমল ফকির, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, বাবর আলী,  শেখ মাসুম,  আসাবুর রহমান, আব্দুর রাজ্জাক শেখ, স্বপ্ন রানী পাল, বিনোদিনী পাল, আইরিন বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ ম আইয়ুব আলী, সিদ্দিক শেখ,আ:সালাম, সাধারণ সম্পাদক নাজির শেখ, মোজাফফর হোসেন, কামাল হোসেন,মামুন শেখ, মাধুরী সরকার,  ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান, রহমত আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম, নাহিদ জামান,  ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসা  মোল্লা সবুজ, রোমেছা বেগম, যুবলীগের সরদার জসিম উদ্দীন, ইউসুফ শেখ   ছাত্রলীগের শেখ রিয়াজ,হিমেল প্রমূখ।

অনুষ্ঠানে নৈহাটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে  ও উপজেলা কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,যুবমহিলালীগ ও মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হ য়।

খুলনার রূপসায় শীতবস্ত্র বিতরণ করলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম

//এম মুরশীদ আলী//

আঞ্জুমান মুফিদুল ইসলাম “জীবনেও সাথী, মরণেও সাথী” এরই ধারাবাহিকতায় সমাজের দুস্থ, গরিব ও বয়স্কদের মাসিক ভাতা, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন দুর্যোগে দুর্গত এলাকায় সেবা ও ত্রাণ সহায়তা প্রদান এবং করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে খাদ্য সরবরাহ করেছে আঞ্জুমান। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রদান করে আঞ্জুমান। অধিকন্তু, জেলা শাখার মাধ্যমে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ এবং নারীদের সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করার কার্যক্রম পরিচালনা করছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। বেওয়ারিশ লাশ দাফনের ঐতিহাসিক কর্মধারার মাধ্যমে যাত্রা শুরু করেছিল আঞ্জুমান মুফিদুল ইসলাম। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে লাশ বহনের কাজ অব্যাহত রেখেছে সংস্থাটি।

এরই অংশ বিশেষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গত ২৮ জানুয়ারী সকালে, রূপসার নৈহাটী ইউনিয়ন ইলাইপুর গ্রামে মৃত: দলিত উদ্দিন, এর বাড়ির চত্বরে আঞ্জুমান মুফিদুল ইসলাম সংস্থা কর্তৃক দুস্থ, গরিব ও বয়স্কদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাষ্টি সহ সভাপতি চেয়ারম্যান কো-অডিনেশন কমিটি মোঃ আজিম বস্ক, নির্বাহী পরিচালক মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম পরিচালক মোঃ সামছুল আলম, নারায়নগঞ্জের সাবেক জেলা প্রশাসক যুগ্ম সচীব এসএম হারুনার রশিদ, কর্নেল (অবঃ) শেখ আকরাম আলী, কো-অর্ডিনেশন অফিসার মোঃ আব্দুল আওয়াল।

সংস্থাটি’র শীতবস্ত্র বিতরণী সভা পরিচালনা করনে খুলনার বাণী পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোটের আইনজীবি মো. সফিউল আলম, নৈহাটী ইউপি সদস্য মো. কামরুজ্জামান সোহেল, আ’লীগ নেতা আমজেদ হোসেন, আসমান শেখ, রহমত মৃধা, বাকি বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন প্রমূখ।

ডুমুরিয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল কর্তৃক অসহায় দুস্থ এবং অসুস্থ দের মাঝে  আর্থিক চেক প্রদান

// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রান তহবিল কর্তৃক অসহায় দুস্থ এবং অসুস্থ দের মাঝে ১৬ লাখ ২০ হাজার টাকার  আর্থিক চেক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আরো বক্তব‍্য দেন  উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী  এজাজ আহম্মেদ, আওয়ামী লীগ নেতা  শেখ নাজিবুর রহমান,  এম এম সুলতান,  অধ‍্যাপক জিএম ফারুক হোসেন ,  অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, শেখ  জামিল আক্তার লেলিন, কাজী মেহেদী হাসান রাজা, মাইকেল রায়। অনুষ্ঠানে   ৩০ জন কে ১৬ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

রামপালে দুস্থদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহার এর কম্বল বিতরণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। উপমন্ত্রী হাবিবুন নাহার শনিবার বিকাল ৪ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করেন।

রামপালে দুস্থদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহার এর কম্বল বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ডাক্তার অরুণ মন্ডল, ফকির দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা কুদরতি ফোরকান, ইউপি সদস্য শেখ আনোয়ার হোসেন, হাওলাদার বাকী বিল্লাহ, শেখ মুহিদুল ইসলাম, মুজিবর রহমান, ইউপি সদস্য তাহেরা খাতুন, সঞ্জয় কুমার পাল, মল্লিক আলী আশরাফ, রেজাউল বয়াতি, মল্লিক আল মামুন অভি প্রমুখ।

উল্লেখ্য এর পূর্বে মন্ত্রী হাবিবুন নাহার রামপাল উপজেলার ও মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ করেন। এ সময় দুই উপজেলার কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ার শাহাপুরে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় নিবন্ধিত সেচ্ছাসেবী সংস্থা আরণ‍্যক এর উদ‍্যেগে ২৬ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় শাহাপুর  বাজারের  মহিলা মার্কেট চত্বরে এলাকার  শতাধিক শীতার্থ দু:স্থ মানুষের মাঝে শীত বস্ত কম্বল বিতরন করা হয়েছে।

শীত বস্ত্র বিতরন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিন্নাত আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন শাহাপুর বাজার বনিক  সমিতির সভাপতি আলহাজ্ব গাজী নিজিম উদ্দিন।

আরণ‍্যক এর সধারন সম্পাদক  জিএম জাফর সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব‍্য দেন সমাজ সেবক মেজবাউল আলম টুটুল, জিল্লুর রহমান আকুঞ্জি, গিয়াস উদ্দিন সিরাজুল হক খান, জিএম নূরজ্জামান প্রমুখ। আলোচনা শেষে শীত বস্ত কম্বল বিতরন করা হয়। উল্লেখ্য আরণ‍্যক প্রতিষ্ঠার পর থেকে অহযায় দুঃস্থ এবং গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

পাইকগাছা উপজেলায় জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালীর ফকিরাবাদে জাগ্রত তরুন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে । শনিবার (২৪ ডিসেম্বর)থেকে জাগ্রত তরুন সামাজিক সংগঠনের ব্যানারে পক্ষ থেকে  বিভিন্ন মাদ্রাসায়  কম্বল বিতরণ কর্মসূচি -২০২২ অনুষ্ঠিত হয়।

এই সংগঠনটি স্থাপিত হয় -১৪ সেপ্টেম্বর.২০ ইং সালে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বৃহৎ জেলা খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার মোট ১০টি মাদ্রাসায় মোট ৮০ জন এতিম শিক্ষার্থী দের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাটনিখালী, কাসিমুল উলুম মাদ্রাসা,  খেওনা  খাদিমুল উলুম মাদ্রাসা , হরিনগর, ইমদাদুল উলুম কওমিয়া মাদ্রাসা ,চাঁদখালী, জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা ,চৌমুহনি, তালিমুল কুরআন মাদ্রাসা  গড়েরআবাদ, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ,ভান্ডারপোল, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানা,কমলাপুর, জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম কওমিয়া মাদ্রাসা ,বাসাখালী হাফিজিয়া মাদ্রাসা । সর্বশেষ  গড়ইখালী তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিম খানা বিতরণের মাধ্যমে সংগঠন এর সভাপতি আহসানউল্লাহ বাদশা কম্বল বিতরণ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

এসময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা, উদ্দ্যোক্তা ও সভাপতি আহসান উল্লাহ বাদশা, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান , আঃ আজিজ, মোকলেসুর রহমান জয় ও জহিরুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হেমায়েত আলী, সাংগঠনিক সম্পাদক আজমির শাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক, সদস্য শাহদাত হোসেন, তকদিরুল, আবু বক্কর,মইন আলী সহ অনেকে। কম্বল বিতরণে সংগঠন এর আর এক প্রতিষ্ঠাতা,উদ্দ্যোক্তা ও সাধারণ সম্পাদক মহব্বত আলী ঢাকা অবস্থান করার কারণে  যুক্ত হতে পারিনি তবে তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।

সভাপতি আহসান উল্লাহ বাদশার নেতৃত্বে ২০২২ সালের কম্বল বিতরণ কর্মসূচি সঠিকভাবে সুসম্পন্ন হয়েছে। যারা দেশ ও প্রবাস থেকে অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন এবং বেশি বেশি এমন মানবিক সব কাজে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

গত ২৩ তারিখ কম্বল বিতরেন সময় খবর আসে সংগঠনের সম্মানিত উপদেষ্টা আঃ আজিজের বোনের স্বামী ইন্তেকাল করেন তাৎক্ষণিক তিনি সেখান থেকে বিদায় নিয়ে তার বোনের বাড়ি চলে যান।  তার বোনের স্বামীর জন্য সংগঠন এর পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সাল টেস্টিং মেশিন পেলো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের জন্য একটি ইউনিভার্সাল টেস্টিং মেশিন (ইউটিএম) কেনা হয়েছে। এতে খরচ হয়েছে অর্ধ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্থিক মঞ্জুরী সহায়তায় এটি কেনা হয়েছে।

মেশিনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে স্থাপন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মেশিনটির কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন।

মেশিনটি দিয়ে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজে ব্যবহৃত রড, কনক্রিট, কাঠসহ মেটাল সামগ্রীর লোড টেস্টসহ গুণগতমান যাচাই করা যাবে। এর ফলে সময় ও অর্থ বাঁচবে। সেই সঙ্গে কাজের গুণগতমান নিশ্চিত করতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট স্থাপত্য ডিসিপ্লিন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাড়াও এ সংক্রান্ত বহিঃসংস্থার সেবা প্রদানে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এই নীতিমালা তৈরি ও অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা এখান থেকে সেবা নিতে পারবে।