টাঙ্গাইলে করোনায় ১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০১

গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়েছে ১ জন মারা গেছে। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০১ জন। ২৯৩টি নমুনা পরীক্ষা করে ১০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৪ দশমিক ৪৭ ভাগ।

আক্রান্তদের মধ্যে, টাঙ্গাইল সদর ২৩, নাগরপুরে ১, দেলদুয়ার ৯, সখীপুরে ৩, কালিহাতী ১৭, ঘাটাইল ২৩, মধুপুর ৯, ভূঞাপুর ৪ ও গোপালপুর ১২ নিয়ে মোট ১০১ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত ৭ হাজার ৩৩ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৫৫৬জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৪৪৪ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩১৯ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬৬ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিইউ বেডে ৫ ও জেনারেল বেডে ২৩ জন। অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ৫, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ সহ জেলায় সর্বমোট ৩৬ জন চিকিৎসাধীন রয়েছে।

 মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ইউএনও’র ভয়াবহ দুর্ণীতি প্রমাণিত

 

সোমবার থেকে সীমিত লকডাউন, বৃহস্পতিবার থেকে শুরু সর্বত্মক

 

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন দিয়েছে সরকার। তবে বুধবার পর্যন্ত সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শনিবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (২৮ জুন) থেকে পরবর্তীতে সাত দিন কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।’

এতে আরও বলা হয়, ‘জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে।’

তবে আজ বিস্তারিত আদেশের বদলে নতুন এ সিদ্ধান্ত এলো।

সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো আগামীকাল (রোববার) স্পষ্ট করা হবে।

যশোরে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ ৪৭০ জন করোনায় সংক্রমিত

 

যশোরে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ বাংলাদেশের সীমান্তবর্তী ও বেনাপোল স্থলবন্দর সংলগ্ন যশোর জেলায় প্রতিদিনই অদৃশ্য করোনা ভাইরাসের সংক্রমণ গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ২৬- জুন-২০২১ রোজ শনিবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক কেন্দ্রীয় ব্যক্তিত্ব নিশ্চিত করেন যে, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৯৪০ টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৪৬৯ জনের শরীরে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ১১ টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়।

সর্বোসাকুল্যে ৯৫৫ টি নমুনা পরীক্ষায় ৪৭০ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়। যা এ যাবত কালের সর্বোচ্চ।আর পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায় করোনায় সংক্রমণের হার ৪৯.২১ শতাংশ। একই সময় করোনা আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ৫ জন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪ জন।

করোনার এই ঊর্ধ্বগতি রোধে যশোর জেলায় টানা তৃতীয় সপ্তাহের লকডাউন চলছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নের জন্য কাজ করছে যশোর জেলা প্রশাসন। আর তাই,করোনা সংক্রমণের এই পিক আওয়ারে লকডাউন এলাকা ভিত্তিক ও সমগ্র জেলা ভিত্তিক সম্প্রসারণ করা হয়েছে। এমনকি গ্রামের দিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ গ্রামের দিকেও কঠোরভাবে বাস্তবায়নের জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

ভারত বাংলাদেশ সীমান্তে নাগর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

 

২৮ তারিখ থেকে কঠোর লকডাউন।। বন্ধ থাকবে সরকারী বেসরকারী সব অফিস

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সময় সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।  এর আগে ৩০ জুন পর্যন্ত সাতটি জেলার কঠোর লকডাউন জারি করা হয়।

শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।এ বিষয়ে আরেও বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

::অনলাইন নিউজ::

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা বিভাগে একদিনে এ যাবত কালের সর্বোচ্চ মৃত্যু ও সনাক্ত

 

 

খুলনা বিভাগে একদিনে এ যাবত কালের সর্বোচ্চ মৃত্যু ও সনাক্ত

 

খুলনা বিভাগে একদিনে করোনা সংত্রান্ত রেকর্ড। বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় সুনামি খুলনা বিভাগের সীমান্তবর্তী ১০ টি জেলা- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উপর দিয়ে তীব্রবেগে প্রবাহিত হচ্ছে।

এ বিভাগে করোনায় আক্রান্ত অধিকাংশ ব্যক্তির শরীরে পার্শ্ববর্তী দেশ ভারতের ডেল্টা ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। যেহেতু ভারতীয় ধরন করোনার অন্য ৩ টি ধরন থেকে অতিমাত্রায় সংক্রমণশীল এবং অতিদ্রুত শরীরের ফুসফুস, হার্ট ও রক্ত জমাট বাঁধাসহ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই সংক্রমণ ও মৃত্যুর হারও প্রতিদিন বাড়ছে।

আর তাই অদৃশ্য শক্তিশালী এই ভাইরাসের ভয়াবহ রূপ খুলনা বিভাগের জনগণকে জীবন-মরণ সন্ধিক্ষণে নিমজ্জিত করেছে। করোনার সংক্রমণে সংক্রমিত ও মৃত্যু সংখ্যা গত কয়েকদিনের সকল রেকর্ড ভঙ্গ করেছে।

আজ ২৫ জুন-২০২১ রোজ শুক্রবার খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী করোনার সংক্রমণ আজ ৫০ হাজার ছাড়িয়েছে। নতুন করে আজ সনাক্ত হয়েছে ১ হাজার ৩৩ জন।

যা এ যাবত কালের সর্বোচ্চ।

এ বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু বরণ করেছেন ২৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৭ জন, খুলনা জেলায় ৫ জন, যশোর জেলায় ৫ জন, ঝিনাইদহ জেলায় ২ জন,চুয়াডাঙ্গায় ১ জন, সাতক্ষীরায় ১ জন,বাগেরহাটে ১ জন এবং মেহেরপুর জেলায় ১ জন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় সরকারী জমি উদ্ধার নিয়ে বিভ্রান্তিতে সংঘর্ষ: আহত ৩

সংক্রমনের ঝুকিতে এলাকাবাসী! কঠোর লকডাউনে ও চলছে গ্রামীন ব্যাংকের কিস্তি আদায়

 

সংক্রমনের ঝুকিতে এলাকাবাসী তবুও নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে অবস্থিত গ্রামীন ব্যাংক, খাশিয়াল, কালিয়া শাখার বিরুদ্ধে কঠোর লকডাউনে ও কিস্তি আদায়সহ সামাজিক দুরত্ব না মানার অভিযোগ পাওয়া গেছে। ২৪জুন (বৃহস্পতিবার) বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কিস্তি জমা ও স্কীম করে লোন নেওয়ার জন্য গ্রাহকেরা একত্র হয়েছে। নেই কোন সামাজিক দুরত্বের বালাই, অনেকেই এসেছে মাস্ক ছাড়া।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গ্রামীন ব্যাংকের ফিল্ড অফিসারেরা এলাকার বিভিন্ন স্পটে তাদের কিস্তি আদায় ও লোনের স্কীম করার জন্য নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে জড়ো হয়। প্রত্যেকটি কেন্দ্রে ৮০ থেকে ৯০ জন সদস্য আছে। স্থাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনেই চলে কিস্তি আদায়। এতে মহামারীর সংক্রমণ আরো বেড়ে যাবে বলে তাদের ধারনা।

বৈশ্বিক করোনার সংক্রামন রোধে কেন্দ্রে লোক জড়ো করে কিস্তি আদায় বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন তারা। লকডাউনে সরকার সবাইকে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। অথচ গ্রামীন ব্যাংকের লোন নেওয়ার জন্য স্কীম করার পর ব্যাংকে গিয়ে গ্রাহকদের লোন আনতে হয়। সেখানেও সামাজিক দুরত্ব মানা সম্ভব হয়না বলে গ্রাহকরা জানান।

চোরখালী-৫৪ম, শুড়িগাতী-১৪ম ও শুড়িগাতী-২০ম কেন্দ্রের একাধিক সদস্যরা জানান, লকডাউনে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ এবং কোন কাজ না থাকায়, না খেয়েই মরার দশা। কিভাবে কিস্তি দিব ভেবে পাইনা। লকডাউনে কিস্তি আদায় বন্ধ থাকলে ভাল হয়। এ বিষয়ে ফিল্ড অফিসার হাবিবুর রহমান, সেকেন্দার আলী, ওমর ফারুক ও মোঃ ইসমাইল সাংবাদিকদের বলেন, ভাই আমরা চাকুরী করি, ওপরের বশদের নির্দেশনায় আমাদের চলতে হয়।

তবে খুলনা এরিয়ায় লকডাউনের আওতাভুক্ত সকল ব্রান্স বন্ধ আছে। আমরাও চাই করোনাকালে এই লকডাউনে আমরা নিরাপদে থাকি। এ বিষয়ে গ্রামীন ব্যাংক, বড়দিয়া শাখার ব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান বলেন, আমাদের শাখা কালিয়া এরিয়ার আওতাভুক্ত। মোট ৮ টি শাখা নিয়ে এরিয়া অফিস।

প্রত্যেকটি অফিসেই স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার নির্দেশনা আছে। আমাদের খুলনা এরিয়ায় লকডাউন মুক্ত এলাকায় একটি শাখা খোলা আছে, বাকি সবই বন্ধ। নড়াইলেও কঠোর লকডাউন চলছে, মহামারী করোনার সংক্রমন রোধে এবং অফিসার ও গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে লকডাউনে ব্যাংক বন্ধ রাখলে ভাল হয়।

এ বিষয়ে আমি এরিয়া ম্যানেজারকে অবহিত করেছি। এরিয়া ম্যানেজার জয়নুল আবেদীন বলেন, জেলা প্রশাসকের দেওয়া প্রজ্ঞাপনে ব্যাংক খুলে রাখার নির্দেশনা আছে। আমাদের ব্যাংকও একটি নিবন্ধিত ব্যাংক, তাই আমাদের কার্যক্রম চলবে।

বিভিন্ন কেন্দ্রে কিস্তি আদায়ে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে তিনি বলেন, প্রত্যেক কর্মীকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া আছে।

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

অসহায় মানুষের পাশে থাকাটাই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 

 

অসহায় মানুষের পাশে থাকাটাই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 

অসহায় মানুষের পাশে থাকাটাই মানুষের কর্তব্য হওয়া উচিত। খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেন, করোনা পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এই করোনা মহামারিতে অসহায় কর্মহীনদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

 

তিনি আর ও বলেন, অভাবী মানুষদের পাশে থাকাটাই এই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য’। এবারে করোনা মহামারী শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে খাদ্য সহায়তা করে যাচ্ছি। শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও আমি থাকার চেষ্টা করছি।

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ২৪ জুন বিকালে রূপসা উপজেলা দলিত কল‍্যাণ সংস্থার কার্যালয়ে ৩’শত অসহায় ও দুস্থদের মাঝে খাদ‍্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় আমন্ত্রীত বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিএসবি সদর এমপির প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। ইউপি চেয়ারম‍্যান মো:জাহাঙ্গির শেখের সভাপতিত্বে ও এমপির প্রতিনিধি এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক এমপির প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস টাল্টু, আজিজুল হক কাজল, আজমল ফকির,সরদার নুর ইসলাম,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, দলিত কল‍্যাণ সংস্থার উপদেষ্টা বাকির হোসেন বাকু, সাংবাদিক আ:রাজ্জাক শেখ,সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, আরাফাত,রাসেল,শিমুল,ছাত্রলীগের এস এম রিয়াজ,হিমেল,জাহিদুলসহ দলের নেতৃবৃন্দ।

আ. রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো :

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ঈদগাঁ পাকাকরন কাজ উদ্বোধন

 

 

যশোরে আজ ১২১ জনের করোনা সনাক্ত ও মৃত্যু ৭

 

যশোরে আজ ১২১ জনের করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে সমগ্র দেশ আজ স্তিমিত। সারাদেশের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আজও বিচ্ছিন্ন। দেশে স্বঘোষিত নিরবতা ও নিস্তব্ধতা বিরাজ করছে। বৈশ্বিক করোনা মহামারীর অতি সংক্রমণশীল ভারতীয় ধরণ ডেল্টার আঘাতে সীমান্তবর্তী ১৩ জেলার সাথে আরও ৩৫ টি জেলার জনগণ হতবিহ্বল।

প্রতিদিনই প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ ও মৃতের মিছিল দেখতে হচ্ছে। করোনার সংক্রমণ হ্রাস করার জন্য স্থানীয়ভাবে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছে প্রশাসন।সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ইউনিয়ন পর্যায়েও বিশেষ কমিটি গঠন করা হয়েছে।সরকারের সাথে সাথে অনেক সংস্থাও মাস্ক বিতরণ, মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধসহ করোনা প্রতিরোধে কাজ করছে কিন্তু কাজ অনুযায়ী কাজের ফলাফল খুবই অসন্তোষজনক।

যা সমগ্র দেশের জেলা,উপজেলা,ইউনিয়ন পর্যায়ের রিপোর্টে দেখা যাচ্ছে। যশোর জেলায় করোনা সংক্রমণ রোধে প্রশাসনের আপ্রাণ চেষ্টা দেখা গেলেও করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্যায়িত হচ্ছে। আজ ২৩ জুন-২০২১ রোজ বুধবার দুপুরে যশোর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, যশোরে গত ২৪ ঘন্টায় আরও ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একই সময় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মৃত্যু বরণ করেছেন।

যশোরে গত ২৪ ঘন্টায় ৩৪৩ টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এ হিসাবে সংক্রমণের হার ৩৫.২৮ শতাংশ। তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮ জন এবং আইসোলেশনে আছেন ৫৩ জন।

উল্লেখ্য করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের বিশেষ টহল।জন সমাগম রোধ, বাজার তদারকির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত মোবাইল কোর্ট।

// নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯

টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯

 

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় আরোও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ১৪৯ জন। ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। আক্রান্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সংখ্যা ৬ হাজার ৫৪৪ জন। মোট মৃত্যুবরন করেছে ১০৪জন।

মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৯৩ জন, কালিহাতীতে ২১ জন, সখীপুরে ১৩ জন, দেলদুয়ারে সাতজন, মির্জাপুরে ছয়জন, বাসাইল ও ঘাটাইলে তিনজন করে, ভুঞাপুরে দুইজন এবং গোপালপুর একজন রয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। এছাড়াও প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২১ জনকে। বর্তমানে হোমকোয়ারেন্টাইনে রয়েছে ১৪৯জন।

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত ২০ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল (মঙ্গলবার) ২য় দিন অতিবাহিত হয়। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও ভ্রাম্যমান আদালতের অভিযান।

 মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: 

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাস্থ্য (বিধি মেনে) পালিত

 

আজ টাঙ্গাইলে করোনায় মৃত্যু ২, শনাক্ত ১২১

 //মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধি//

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু সহ নতুন করে আরো ১২১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৩৩৫ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়। জেলায় শনাক্তের হার শতকরা ৩৬ দশমিক ১১ ভাগ।

জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৩৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। এদিকে আজ সকাল ৬ টা থেকে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। 

কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।