বরিশাল উজিরপুর আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে বালু ভরাট

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে একটি অসহায় পরিবারের রেকর্ডিও দখলী জমির দোকান বসতঘর ভাংচু ও জোর পূর্বক অবৈধ ভাবে বালু ভরাট করার পায়তারা করছেন স্থানীয় প্রভাবশালী জয়নাল হাওলাদার গংদের বিরুদ্ধে অভিযোগ উঠে।

অভিযোগ সূত্রে জানা যায় বানারীপাড়া উপজেলার হারতা গ্রামের মৃত মন্নান আকনের ছেলে মাহাবুব আকনের সাথে পার্শ্ববর্তী এলাকার বাওয়ালিয়া গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। মাহাবুব আলম জানায় ১৬নং হারতা মৌজায় এস,এ খতিয়ান-১১৬ তথা এস,এ সৃজিত খতিয়ান নং ৭৬৫ এবং এস,এ দাগ নং-১১১৫, বিএস খতিয়ান নং-৩০১৩, বি.এস.দাগ নং-২৩৯৫ এর মধ্যে ৫ শতাংশ জমির উপর দোকান ঘর করে গরুর মাংশ বিক্রি করছিলেন।

গত (৬মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী সরকারি অধিগ্রহনকৃত জমিতে মাহাবুব হোসেন আকনের মাংসের দোকান ঘরটি সরিয়ে নেওয়ার জন্য একটি নোটিশ প্রধান করেন। উক্ত নোটিশে উল্লেখ্য, স্মারক নাম্বর ২৮৪। এতদ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে,উজিরপুর উপজেলার হারতা বাজারের ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত সরকারি সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন।এর ফলে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকগনের ব্যবহার্য জমি থেকে যাতায়াত ব্যহত হচ্ছে।

এমতাবস্থায় আগামী ১৩-০৩-২০২২ তারিখের মধ্যে সরকারি জমি থেকে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো। ভুক্তভোগী পরিবার জানান,আমার মালিকানাধীন ও রেকর্ডী সম্পত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী কোনো কিছু না বলে নোটিশ প্রধান করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

এরপর রাতেই বাওয়ালিয়া গ্রামের প্রভাবশালী জয়নাল হাওলাদার, রফিক হাওলাদার, রাজু হাওলাদার, মোস্তফা হাওলাদার মিলে সুযোগ নিয়ে ঐ জমি দখল করার জন্য তড়িঘড়ি করে বালিভরাট কার্যক্রম শুরু করে।ভুক্তভোগী পরিবার থেকে বিষয়টি প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি ভরাট কার্যক্রম বন্ধ করে দেয়। গত(৩১ মার্চ) মাহাবুব আকন ওই জমি নিয়ে বরিশাল আদালতে ১৪৪/১৪৫ ধারায় জয়নাল হাওলাদার গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৮৭/২০২২। (১ এপ্রিল) বিকেলে উজিরপুর মডেল থানার এ.এস.আই উজ্জ্বল কুমার পাল উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটি নোটিশ প্রদান করেন বিবাদীদের কাছে।

এ ব্যাপারে ভুক্তভোগী মাহাবুব আকন জানান, পুলিশ বিকেলে উভয় পক্ষকে নোটিশ দেওয়ার পরেই ওই রাতে জয়নাল হাওলাদার গংরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্নরায় আমার জমিতে বালি ভরাট করে দখলের পায়তারা চালায়। আমি অসহায় হওয়ায় আমার ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখল করে নেবে বলে হুমকি দেয় ওই প্রভাবশালীরা। এছাড়াও তিনি আরও বলেন, রাতের আঁধারে আমার জমিতে বালু ভরাট করার দৃশ্য মোবাইলে ধারণ করার সময়,আমার ছেলে ও স্ত্রীকে মারধর করে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় কিছু মহিলারা, যা এখানে কিছু ভিডিও  ক্লিক আমাদের কাছে আছে। অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা।

এলাকায় একাধিকবার শালিস মিমাংসা হলেও তা মানছে না তারা। উল্টো আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। ওই প্রভাবশালীদের কবল থেকে জমি দখলমুক্ত রাখার দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন অসহায় পরিবার।

English Dainikbiswa

আমতলী-তালতলী সড়ক খুঁড়ে কাজ বন্ধ, চরম ভোগান্তিতে জনগণ

আমতলী-তালতলী সড়ক খুঁড়ে কাজ বন্ধ, চরম ভোগান্তিতে জনগণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী-তালতলী ৪০ কিলোমিটার সড়কের একাংশের কাজ শুরু করলেও সড়ক খোঁড়াখুঁড়ি করে কাজ বন্ধ রাখা হয়েছে। এতে সড়কে চলাচলকারী পথচারী এবং দু’পাশে বসবাসকারী বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের খামখেয়ালিপনা ও কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দ্রুত কাজ সম্পন্নকরণের কথা জানিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বরগুনা জেলা কার্যালয়ের তথ্যমতে, গত বছরের অক্টোবরে মাসে বার্ষিক জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় ৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে আমতলী উপজেলার মানিকঝুড়ি বাজার থেকে তালতলী উপজেলার কচুপাত্রা বাজার পর্যন্ত ৮ হাজার ৪০০ মিটার সড়ক পুনর্নির্মাণ এবং একই সড়কের আমতলীর আড়পাঙ্গাশিয়া নদীতে আইবিআরপি প্রকল্পের আওতায় ৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩ মিটার প্রস্থের একটি গার্ডার সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। পরবর্তী বিধিমোতাবেক সড়ক পুনর্নির্মাণের কার্যাদেশ পায় ফয়সাল এন্টারপ্রাইজ এবং গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ পায় টিএন অ্যান্ড এএসআই (জেভি) নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কার্যাদেশ পাওয়ার পর জানুয়ারি মাসের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছগির মিয়া সড়কটি পুনর্নির্মাণকাজ শুরু করেন। শুরুতে সড়কের আমতলী উপজেলার মানিকঝুড়ি বাজার থেকে কচুপাত্রা বাজার পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়ক লাঙল দিয়ে খুঁড়ে ফেলে রেখেছে। এতে মানিকঝুড়ি বাজারের একাংশ, আড়পাঙ্গাশিয়া বাজার ও তারিকাটা এমপির বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধুলাবালুতে একাকার হয়ে যাচ্ছে। সড়কের দু’পাশে বসবাসরত বাসিন্দাদের বসতবাড়িতে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া ওই সড়কে চলাচলরত মাহিন্দ্রা অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচলরত যাত্রীরা ধুলাবালিতে একাকার হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

মানিকঝুড়ি বাজারের ব্যবসায়ী জুয়েল মোল্লা বলেন, দোকানের সামনে কাপড় টানিয়েও ধুলাবালি থেকে দোকানঘর রক্ষা করা যাচ্ছে না। সড়কের খোয়ার সৃষ্ট ধুলায় জনজীবন অসহনীয় হয়ে উঠেছে।

তালতলী উপজেলা সদরের বাসিন্দা জামাল উদ্দিন বলেন,ভোগান্তির চরম অবস্থায় থাকা আমতলী-তালতলী আঞ্চলিক সড়কটি পুনর্নির্মাণ ও সেতু নির্মাণ দুই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। কিন্তু ঠিকাদারের খামখেয়ালিপনায় সড়কটি পুনর্নির্মাণের জন্য খুঁড়ে ফেলে রাখায় এখন ওই সড়ক দিয়ে চলাচলে মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ বলেন, ক্ষতিকর উপাদান ও রোগজীবাণু মিশ্রিত ধুলাবালি মানবদেহে প্রবেশ করলে অ্যালার্জি,শ্বাসকষ্টসহ নানা রোগ সৃষ্টি করে থাকে। মারাত্মক বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।

আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ‘সড়কটি খুঁড়ে ফেলে কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগে পড়েছে দুই উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ। ঠিকাদারকে দ্রুত সড়কটির কাজ শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আমি কর্তৃপক্ষকে কয়েকবার জানিয়েছি।’

আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক ও গার্ডার সেতু নির্মাণকাজ দরপত্র অনুসারে শুরু করে অজ্ঞাত কারণে ঠিকাদার ওই কাজ বন্ধ করে রেখেছেন। ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করতে ও নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

সড়ক ও সেতু নির্মাণের ঠিকাদার মোঃ সগির হোসেন বলেন, ‘নির্মাণসামগ্রী নিয়ে কিছু জটিলতার কারণে রাস্তার কাজ শুরু করতে পারিনি। তবে দ্রুত কাজ শুরু করব এবং কার্যাদেশের সময়সীমার মধ্যে সড়ক ও সেতুর নির্মাণকাজ কাজ সম্পন্ন করা হবে।’

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, আমি বরগুনায় সম্প্রতি যোগদান করেছি। আমি ওই সড়ক ও সেতুর বিষয় জেনে দ্রুত ঠিকাদারকে কাজ শুরু করার জন্য তাগিদ দেব এবং কার্যকর ব্যবস্থা নেব।

হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে হাইমচরের সাধারণ মানুষ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর জেলা হাইমচর উপজেলার হিজড়াদের চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে। হিজড়া তারা দলবেঁধে কিংবা দুই-তিনজনে গ্রুপ করে হাইমচরের বিভিন্ন পাড়া-মহল্লা বাড়ি বাড়ি গিয়ে ও স্থানীয় বাজারে ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হচ্ছে। এছাড়া গায়ে হলুদ, জন্মদিন, আকিকাসহ সামাজিক নানা আচার অনুষ্ঠানে হঠাৎ এরা হাজির হয়ে চাঁদাবাজি করছে।

এরা মূলত চাঁদপুর থেকে আসে, চাঁদপুর  জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় হিজড়াদের সংখ্যা প্রায় ১৩৫ জন। যাদের বেশিরভাগই চাঁদপুর জেলার বাইরের বলে জানা যায়। অন্যদিকে জেলায় স্থায়ীভাবে হিজড়াদের সংখ্যা ৩০থেকে ৩৫ জন হবে বলে জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়।  স্হানীয় ব্যাবসায়িদের বেচা-বিক্রি হোক বা না হোক, ক্যাশে টাকা থাকুক বা না থাকুক, হিজড়াদের দাবিকৃত চাঁদা থেকে নিস্তার নেই।

হিজড়াদের বেঁচে থাকার অধিকার আছে। আর বেঁচে থাকতে হলে খাদ্য, বস্ত্র, চিকিৎসার প্রয়োজন আছে। তবে তাদের মনগড়া দাবি বেদনাদায়ক। অত্যন্ত আপত্তিকরভাবে তারা হাটে-ঘাটে, বাসা-বাড়িতে চাঁদা তুলে থাকে।বিশেষ করে বাসা বাড়ীতে গিয়ে, গায়ে হলুদ,আকিকা সহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে চাঁদা না দিলে মানুষের সাথে খারাপ আচার আচরন করে, ,, গালমন্দ এব কি উলঙ্গ হয়ে যায় পরিবারের লোকজনের সামনে। মান সম্মানের দিকে তাকিয়ে অসহায় হয়ে টাকা দিতে বাধ্য করে।।

সরকার এবং বিভিন্ন এনজিও হিজড়াদের নিয়ে কাজ করছে। তারপরও কেন তারা সাপ্তাহিক, মাসিক চাঁদা ওঠাচ্ছে বুঝতে পারছি না।

তাই এই বিষয়ে প্রশাসন জোরালো পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান স্হানীয় এলাকাবাসী।

English Dainikbiswa

বরগুনার আমতলীতে ৩বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু 

ট্রাক চলছে রেল লাইনে !!! হ্যাঁ সত্যিই তাই…

//নিজস্ব প্রতিবেদক//

বিভিন্ন ধরনের মালামাল পরিবহনের জন্য স্থলপথের গুরুত্বপূর্ণ বাহন ট্রাক। সড়ক পথ দাপিয়ে বেড়ানো এ বাহনটিকে সম্প্রতি রেল লাইনের ওপর চলাচল করতে দেখা গেছে।  টায়ারের জায়গায় ট্রেনের চারটি চাকা সংযুক্ত করে রেললাইনে চলছে বাহনটি।

টঙ্গী-জয়দেবপুর রেললাইনের ধীরাশ্রম এলাকায় কয়েকদিন ধরেই চলছে একটি ট্রাক। এতে লাগানো হয়েছে ট্রেনের ৪টি চাকা।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরে রেললাইনের ড্রাবল লেনের কাজ চলমান রয়েছে। নবনির্মিত রেললাইন  স্লিপার, ক্লিপ ও অন্যান্য যন্ত্রপাতি পরীক্ষা ও মালামাল  দ্রুততার সঙ্গে পরিবহনের জন্য এই রেলপথ ব্যবহার হবে। এতে স্বল্প ব্যয়ে কম সময়ে মালামাল পরিবহন সম্ভব।

ধীরাশ্রম এলাকার বাসিন্দা তাজুল হক বলেন, প্রথম ট্রাক রেললাইনে চলতে দেখে আশ্চর্য হয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম এটি দিয়ে স্লিপার ও মালামালের কাজ করে। তবে ট্রাকে ট্রেনের চাকা লাগানো দেখে অনেকেই দাঁড়িয়ে এর চলাচল দেখছে। অনেকেই ভিডিও ও ছবি তুলছে।

ধীরাশ্রম এলাকার রেললাইনের গেটম্যান রেজাউল করিম ও চৌতন্য চন্দ্র বর্মণ বলেন, গত ৩ দিন ধরে ট্রাকটি একটু একটু চালানো হচ্ছে। ট্রাক চালিয়ে নতুন নির্মিত রেললাইনের স্লিপার পরীক্ষাসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। এছাড়াও এই ট্রাক ব্যবহার করে কাজের ক্ষেত্রে বিভিন্ন মালামালও আনা নেওয়া করা যাবে।

 

হাইমচরে সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের কমিটি অনুমোদন

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার গাজীর বাজার সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটি ২০২২ অনুমোদন সভাপতি মোঃ লিটন গাজী=সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ কবির গাজী, মোঃ নজরুল গাজী,মোঃ ইব্রাহীম খাঁন, মোঃ ফারুক গাজী, মোঃ আনু মিয়া খাঁন, মোঃ কামাল হোসেন।

সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী=যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন পাটওয়ারী, আল’আমিন আসিফ মোঃ রিপন গাজী,মোঃ নেছার গাজী, মোঃ আল’আমিন পাটওয়ারী,মোঃ সৈকত পাটওয়ারী,মোঃ জহির গাজী,মোঃ জুয়েল মৃধা, মোঃ হোসেন গাজী।

সাংগঠনিক সম্পাদক -রহমান আরফিন আকাশ,হাবিবুর রহমান,পারভেজ আহমেদ জুম্মান,দপ্তর-বিষয়ক সম্পাদক মাসুদ মাল সহ দপ্তর সম্পাদক- আবু জাফর, প্রচার সম্পাদক -ইমাম হোসেন ফয়সাল,সহ-প্রচার বিষয়ক সম্পাদক  আলমগীর, অর্থবিষয়ক সম্পাদক-মোঃ কালাম গাজী ,সহ অর্থ বিষয়ক সম্পাদক -রাজ্জাক  হোসেন সুমন, ক্রিয়া বিষয়ক সম্পাদক -হাবিব পাটওয়ারী,সহক্রিয়া বিষয়ক সম্পাদক-শফিকুল গাজী,ইফতি মাহমুদ ফরিদ,  আল’আমিন ঢালী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ দেলোয়ার বেপারী,সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ নূর নবী,ত্রান বিষয়ক সম্পাদক-মোঃ জসিম গাজী,সহ ত্রান বিষয়ক সম্পাদক ফারুক গাজী ,শিক্ষা বিষয়ক সম্পাদক-ইমাম হোসেন মৃধা,সহশিক্ষা বিষয়ক সম্পাদক-শামসুল আলম সম্রাট, জুনায়েদ পাটওয়ারী,ধর্ম বিষয়ক সম্পাদক-হাফেজ মাও মোঃ শামসুদ্দিন হোসেন, সহধর্ম বিষয়ক সম্পাদক- হাফেজ মোঃ জাহিদ ঢালী গ্রন্থনাগার বিষয়ক সম্পাদক-হুমায়ুন কবির,সহ’গ্রন্থনাগার বিষয়ক  সম্পাদক মোঃ ইমন হোসেন,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- কাদির,সহ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- জাহিদুল ইসলাম,সমবায় বিষয়ক সম্পাদক-খান শাকিল ,সহ’সমবায় বিষয়ক সম্পাদক-ইমরান হোসেন সম্মানিত সদস্য মোঃ নাজিম হোসেন, মোঃ শরিফ রাড়ী, রনি, মজিব গাজী।

প্রধান উপদেষ্টা মণ্ডলী,,জনাব মোঃ নূর হোসেন পাটওয়ারী-চেয়াম্যান হাইমচর উপজেলা পরিষদ,জনাব মোঃ মনির হোসেন দুলাল পাটোয়ারী, আতিকুর রহমান পাটওয়ারী, প্রশাসনিক উপদেষ্টা  মিন্টু মিয়া কবিরাজ,সম্মানিত উপদেষ্টা  মাকসুদ আলম খাঁন, মনির হোসেন বেপারী, নূরু মিয়া মৃধা, বাবুল মিয়া কালু গাজী,আবু তাহের রাড়ী, তোফায়েল হোসেন রাড়ী,আবুল কালাম আজাদ,  ইউনুস গাজী।

পরিচালক পরিষদ, মোঃ আরিফুল ইসলাম শাকিল,মোঃরকিবুল হাসান রাকিব,মোঃ খলিলুর রহমান পাটওয়ারী মোঃ জসিম মৃধা,মোঃ মাসুদ আলম ছালেহী,মোঃ সুমন পাটওয়ারী, মোঃ শরিফ পাটওয়ারী,মোঃরাকিবুল হাসান রাসেল, মোঃ শাহীন গাজী।

প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, কামাল কবিরাজ  স্বপন খাঁন , মোঃ সৈয়দ গাজী আঃ রহমান রাড়ী,মোঃ রুবেল মৃধা সেলিম গাজী,মোঃ।রাসেল বরকন্দাজ,মোঃ কাজী আন্নাছ, মোঃসুমন গাজী,মোঃরাকিব হোসেন, মোঃ সবুজ মিজি

সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠাতা ও পরিচালক জাপান প্রবাসী মোঃ সোহেল হোসাইন গাজী  বলেন,,আমরা সর্বদা মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আরও গতিশীল হয়ে হাইমচর উপজেলা তথা চাঁদপুর জেলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবো।এই লক্ষে সকলের প্রতি আমার বিশেষ আবেদন এবং নবগঠিত কমিটির সভাপতি,সাধারন সম্পাদক,সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং সম্মানিত সদস্য সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

English Dainikbiswa

বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালাল আটক

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার কানাডা চলে গেলেন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কানাডার উদ্দেশে রওয়ানা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহর গড়া সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সূত্রে জানা গেছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মুহিবুল্লাহর স্ত্রী নাছিমা খাতুন, ৯ ছেলে-মেয়ে জামাতাসহ ১১ জনকে কানাডায় স্থানান্তর করা হয়েছে। কানাডার সরকার তাদের শরণার্থীর মর্যাদা দেবে বলে জানা গেছে।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুবৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৪৮) নিহত হন। তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে কাজ করছিলেন এবং রোহিঙ্গাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেন।

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

//আবুল হাসেম, চট্টগ্রাম//

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পার্বত্য এলাকা রাঙামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে শুধুমাত্র ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ দুটি ইউনিট থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৭১ মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্র দুটির মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বর্ষা মৌসুমে এগুলোর উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট করে ১০০ মেগাওয়াট। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানির উপর নির্ভর করে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। হ্রদে যত বেশী পানি থাকবে ততই বিদ্যুৎ উৎপাদন বেশী হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদ যখন পানিতে পুরিপূর্ণ থাকে তখন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট পুরোদমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ৫ টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট। সম্প্রতি হ্রদের পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমতে শুরু করেছে। বৃষ্টি না হলে উৎপাদন আরো কমে আসবে আশংকা করছেন কেন্দ্রের প্রকৌশলীরা।
কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে ৪ ও ৫ নং ইউনিট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ১ নং ইউনিট আংশিক চালু রয়েছে। পানির স্তর আরো কমলে বাকী ইউনিটগুলো ধাপে ধাপে বন্ধ হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রের কর্মকর্তারা। বৃষ্টি না হলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিরও কোন সম্ভাবনা নেই। সচরাচর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বৃষ্টি হয় না বললেই চলে।
সূত্র জানায়, প্রতি বছর এই সময়ে কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক ভাবে কমে যায়। তখন কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদন ইউনিটের সংখ্যা কমিয়ে দেয়। তবে কোন কোন সময় জানুয়ারী, ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও ভারি বৃষ্টিপাত হবার রেকর্ড রয়েছে। সে রকম হঠাৎ করে বৃষ্টি নামলে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পায়। তখন বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি করা হয়। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বিকল্প উপায়ে পানি সরবরাহের কোন সুবিদা নেই ফলে বৃষ্টি আশার অপেক্ষায় আকাশের পানে চেয়ে থাকা ছাড়া কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের আপাতত কিছু করার নেই বলে জানান প্রকৌশলীরা।
২৯ মার্চ সকালে দিকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলী সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী পানির পরিমাপ কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল মিনস সি লেভেল এম এস এল। সে জায়গায় বর্তমানে আছে ৮৫.৫১ ফুট এম এস এল উচ্চতা।

English Dainikbiswa

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালইসিস সেন্টার গড়ার উদ্দ্যোগ

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশাল নগরী কাজ করছেনা ঔষধেও

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বর্ষা শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা। মশকনিধনে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) তেমন কার্যক্রম না থাকায় মশা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন বর্ষা শুরুর আগেই মশা নিধনে আগাম ব্যবস্থা না নিলে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। বিসিসি সূত্রে জানা গেছে, ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল সিটিতে পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস। ৩০টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মশা নিয়ন্ত্রণে কাজ করেন মাত্র ৭০ কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে রয়েছে ১০টি ফগার মেশিন।

আর রয়েছে ৭০টির মত হস্তচালিত স্প্রে। যারা এসব পরিচালনা করেছেন, তাদের নেই কোনো প্রশিক্ষণ। ফলে তারা জানেন না কোথায় কোন প্রজাতির মশা রয়েছে। কোন মশার জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। আর কীটনাশক প্রয়োগের মাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা কতটুকু। নগরীর ৭ নং ওয়ার্ডে মশার উপদ্রব অনেক বেশি বলে জানান সেখানকার বাসিন্দারা।কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার  বাসিন্দা মো মামুন বলেন।  চারতলায় একটি ফ্লাটে স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে থাকি।

মশার উৎপাত এতই বেশি যে সন্ধ্যার পর ছেলে মেয়েকে মশারির মধ্যে রাখতে হয় মশার জ্বালায় বাসায় কোথাও একটানা বসে থাকা যায় না। মশার কামড়ে স্বাভাবিক কাজ করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু মশা মারতে কর্পোরেশনের লোকজনের দেখা মিলে না। ৪নং ওয়ার্ড ভাটিখানা বাসিন্দার নির্মল বর্নিক বলেন নগরীর অন্য এলাকার তুলনায় এটি নিম্নাঞ্চল সারা বছরই এ ওয়ার্ডে পানি জমে থাকে। এর মধ্যে নতুন নতুন বহুতল ভবন গড়ে উঠছে।  পাশের ড্রেন ও নালায় অসংখ্য প্লাস্টিকের কাপ, পানির বোতল, কর্কশিটের বাক্স, ডাবের খোসা, ঠোঙা জমে আছে।

এখানে প্রচুর মশা জন্মায়। কিন্তু এ এলাকায় সিটি কর্পোরেশন মশার ওষুধ ছিটানো হয় না। নগরীর ১৯ নং ওয়ার্ডের নতুন বাজার  বাসিন্দা সজিব ঘোষ জানান, নতুনবাজার হলো মশার কারখানা। সন্ধ্যার পর বাইরে বের হলে মশা যেভাবে ঘিরে ধরে মনে হয় উড়িয়ে নিয়ে যাবে দিনেও মশা কামড়ায় ২৪ ঘণ্টা কয়েল জ্বালিয়ে রাখতে হয়। বিকেল হলেই মশার উৎপাত শুরু হয় সন্ধ্যা নাগাদ তা চরমে পৌঁছে সন্ধ্যার পর কয়েল বা স্প্রে ছাড়া ঘরে থাকা যায় না। এরপরও মশক নিধনের কোনো কার্যক্রম দেখা যায় না তিনি আরও বলেন সামনে বর্ষা মৌসুম বৃষ্টি হলে এডিস মশা বাড়বে।

আবার গরমে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মশা বাড়বে তাতে ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধির আশঙ্কা আছে। সাধারণত জুন-সেপ্টেম্বর সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এ সময়কে ডেঙ্গুর মৌসুম বলা হয়। তবে সিটি কর্পোরেশন যে ওষুধ ছিটাচ্ছে, তা মশা মারতে কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা দরকার। নগরীর ৮নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন নগরীর সবখানেই মশার উৎপাত  সিটি কর্পোরেশনের মশকনিধন কার্যক্রম চললেও মশা কমছে না। মশা নির্মূলে আগাম ব্যবস্থা না নিলে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আমি নিয়মিত ট্যাক্স দেই নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া আমার অধিকার। সেই জায়গা থেকে মশার থেকে রেহাই পেতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছি।

English Dainikbiswa

রাশিয়ার বিশেষ বাহিনী ইউক্রেনের নির্যাতনকারীদের ধরেছিল

সারা বিশ্বে করোনা সনাক্ত বৃদ্ধি পেয়েছে

পলাশপুরে গণহত্যা দিবসে কনসার্ট হিন্দি গানের আয়োজনে কাউন্সিল রনি

//নিউজ ডেস্ক//

২৫শে মার্চ রাতে কনসার্ট, ২৬শে মার্চ শ্রদ্ধাঞ্জলী ফুল দিয়ে পালন,আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃস্টি,২৫ মার্চ রাত ৯: টা থেকে ৯:১ মিনিট পর্যন্ত লাইট নিবিয়ে পালন করার কথা থাকলেও ক্ষমতাশীন কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেফায়েত হোসেন রনিকে পালন করতে দেখা যায়নি।

বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড পলাশপুরে ২৫ মার্চ কালো রাত্রি’তে পালিত হয়েছে কনসার্ট। যা নিয়ে সোসাল মিডয়া ফেইজবুক সহ নগরজুড়ে সমালচনার ঝড় বইছে। আর ২৫ মার্চ মিলন মেলার নামে পলাশপুর ৭নং গুচ্ছগ্রামে কনসার্ট আয়োজনে মূল আয়োজকের তালিকায় এসেছে কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেফায়েত হোসেন রনি নাম। একজন কাউন্সিলরের এমন ন্যাক্কারজনক কর্মকার্ন্ড সাধারন ওয়ার্ডবাসী সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃস্টি হলেও অদৃশ্য কোন এক কারনে কেউ ওপেনে এর প্রতিবাদ করতে সাহস করেনা।  এছাড়াও তিনি আরও বলেন, এই ২৫ শে মার্চ গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এই ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আনিকা তাবাসসুম নামের একজন তার ফেইজবুকে স্টাটাস দিয়েছেন এক দিকে ২৫ মার্চ কালো রাত, আর অন্য দিকে জমকালো কনসার্ট আর ডিজে পার্টি। এরাই হচ্ছে বহিরাগত আওয়ামীলীগ। যারা শুধুই লোক দেখানো রাজনীতি করেন। একদিকে সবাই শোক পালন করছে, আর অন্যদিকে কিছু বহিরাগত নেতা উৎসবের আমেজে কনসার্ট, ডিজে পার্টি, ও আতশবাজি ফোটাচ্ছে।

একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠাণ্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির।

২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে।একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে ঢাকায় চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট।

যেখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ সকলেই শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্বা জ্ঞাপন করছে, সেখানে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি করেছে কনসার্টে হিন্দি গানের আয়োজন ।

২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। একটি জনগোষ্ঠীর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চিরতরে মুছে দিতে মরিয়া হয়ে উঠছে পলাশপুর এলাকার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কেফায়েত হোসেন রনি।

অপরদিকে আরো বেশ কয়েকটি ফেইজবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে ২৫ মার্চের মিলন মেলার নামে কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেফায়েত হোসেন রনি। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের বেশ কয়েকজন ত্যাগী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন অন্য দল থেকে ছুটে এসে পদ পাওয়া লোকজন হঠাৎ করে বড় কোন দায়িত্ব পেলে এমনটাই করবে এটাই স্বাভাবিক।

২৫ শে মার্চ গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। আর এই দিনে মিলন মেলার নামে কনসার্টের বিষয় জানার জন্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেফায়েত হোসেন রনিকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

English Dainikbiswa

সিএস ম্যাপ জরিপ ও  জনপ্রতিনিধিদের সমন্বয়ে চাঁদপুর – শরীয়তপুর সীমান্ত বিরোধ সহসাই  নিষ্পত্তি হবে…. নূর হোসেন পাটওয়ারী

বাংলাদেশের সড়ক নিরাপত্তার উন্নতির জন্য ৩৫৮ মিলিয়ন ডলার দিবে বিশ্ব ব্যাংক

চাঁদপুরের বিজয়ীর কেন্দ্রিয় কমিটিতে প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ফাউন্ডার ও সেক্রেটারী তানিয়া খান

মোঃ হোসেন গাজী।।

স্বাধীনতার মাসে চাঁদপুরের বিভিন্ন নারী উদ্যোক্তাদের নিয়ে বিজয়ী নামে  সামাজিক সংগঠনের কেন্দ্রিয় কমিটি করা হয়। “আমরা নহে দেবী নহে সামান্য নারী, আমরা নারী আমরাই পারি, আমরাই বিজয়ী” এই স্লোগানে “বিজয়ী” নামে

সোমবার (২৮শে মার্চ) সকালে চাঁদপুর পুরান বাজারে এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিজয়ী সংগঠনের মূল উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানের সঞ্চালনায় উপস্থিত নারী উদ্যোক্তাগনের মধ্যে বক্তব্য রাখেন খালেদা ইয়াসমিন রুবি,  ফাতেমা আক্তার, শিউলি আক্তার,  রাবেয়া আক্তার।

উক্ত কার্যকরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল অনলাইন পোর্টাল  গ্রীন বাংলা নিউজের সম্পাদক ও বিজয়ী এর উপদেষ্টা আশিক খান, সুরাইয়া বেগম।

উক্ত সভায় সকলের সম্মতিক্রমে বিজয়ী এর কেন্দ্রিয় কমিটির ২০২২ সালের সভাপতি হিসেবে খালেদা ইয়াসমিন রুবি এবং জেনারেল সেক্রেটারী বিজয়ীর ফাউন্ডার  তানিয়া ইশতিয়াক খানকে নির্বাচিত করা হয়।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট – ইসরাত চৌধুরী ,জয়েন্ট সেক্রেটারী- সাজিয়া ইসতিয়াক দপ্তর, কোষাধ্যক্ষ, শাহানাজ এবং বাকী সদস্যদের নিয়ে পূনাঙ্গ কমিটি করা হবে।

এছাড়া উপজেলা গুলোকে সুসংগঠিত করার লক্ষে হাজীগঞ্জ উপজেলা কমিটি প্রেসিডেন্ট ফাতেমা আক্তার ও সেক্রেটারী শিউলি আক্তার এবং ফরিদগঞ্জ উপজেলা কমিটির প্রেসিডেন্ট রাবেয়া আক্তার ও সেক্রেটারী ফাতেমাকে ঘোষণা দেন বিজয়ীর মূল উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান। আগামী ১ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি করা হবে।

বিজয়ী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংগঠানের উদ্যোক্তা তানিয়া খান বলেন- নারীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করা।  বিভিন্ন ট্রেনিং পোগ্রামের ব্যবস্থা করে নিজেদের এবং নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করার ব্যবস্থা করা।নারীরা নিজ পরিচয়ে সমাজে পরিচিত হয়ে সমাজের সকল ভাল  কাজে সমানভাবে কাজ করবে। খুব কম সময়ের মধ্যে পূনাঙ্গ কমিটি করে অভিষেক অনুষ্ঠান করে বিভিন্ন নারী উদ্যোকাদের উদ্যোক্তা হওয়ার গল্প ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে এবং সেরা জীবন থেকে নেওয়া বাস্তব শিক্ষনীয় গল্পগুলোকে পুরুষ্কায়িত করা হবে। সকল নারী উদ্যোক্তাদের পন্যের বিশদ বিবরনসহ বিভিন্ন ম্যাগাজিন বই বের করা হবে।  এতে উদ্যোক্তা ও ক্রেতারা সহজেই তাদের পন্য ও মূল্য আদান প্রদান করতে পারবে।

”বিজয়ী” প্রথমে চাঁদপুর জেলা পর্যায়ক্রমে বিভিন্ন  জেলা ও উপজেলায় সম্প্রসারিত করে সমগ্র দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন ও প্রশিক্ষন নেটওয়ার্ক গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এ সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন চাঁদপুরের নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিজয়ী। আমি বিজয়ী এর সাথে আছি একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।

English Dainikbiswa

আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজান নাগোর্নো কারাবাখ আক্রমণ চালিয়ে যাচ্ছে