অভয়নগরে প্রয়াত আসলাম হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক-সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক নওয়াপাড়া ও নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবের অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক নওয়াপাড়ার বর্তমান প্রকাশক-সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, সমাজসেবক রাশেদুল হক রাসু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক এস এম ফারুক হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, মোঃ আবিদ হাসান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বার্তা সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, মফস্বল সম্পাদক আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর রিজাউল ইসলাম ফারাজী, বিপুল শেখ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, ব্যবসায়ী নুরুজ্জামান রিপন, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহীন হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস , সদস্য খায়রুল বাশার, গাজী রেজাউল করিম, ইমন হাসান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, মোঃ শফিকুল ইসলাম পিকুল, ডিআর আনিস, মোঃ কামাল হোসেন, আবুল হোসেন, আশরাফুল আলম লিপু, রাজয় রাব্বি, জাহিদ হোসেন লিটন, শেখ জাবেদ আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মোহাম্মদ তৈয়্যেব।

এদিন সকাল সাড়ে ১১ টায় দৈনিক নওয়াপাড়া পরিবার ও নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুম আসলাম হোসেনের কবর জিয়ারত করেন।

পাঁচবারের এমপিকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ায় যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

//মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধি//

গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার পাঁচবারের এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বিজয়ী হওয়ায় তার সমর্থক ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক এক কলসি দুধ দিয়ে গোসল করে আনন্দ উল্লাস করেছে ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা দিকে বরগুনা সদর উপজেলার সদর ৮ নং ইউনিয়নে লেমুয়া বাজারে। মোঃ মশিউর রহমান মহরাজ (৩৪) ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম সারোয়ার রুস্তম এর ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক খান, যুবলীগের সহ-সভাপতি মোঃ মাহামুদুল হাসান মহসিন, ইউনিয়ন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ আবু বকরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ মশিউর রহমান মহরাজ বলেন,আমাদের গ্রামটি বরগুনার মধ্যে সবচেয়ে অবহেলিত। এখানে রাস্তাঘাট এখনো পাকা হয়নি। বর্ষার সময় এখানকার মানুষ সব চেয়ে বেশি কষ্টে থাকে। তাই এ বছর আমরা এলাকাবাসী উৎক্যবদ্ধ হয়েছি, গোলাম সরোয়ার টুকুকে নির্বাচিত করব। আর তিনি নির্বাচিত হলে ১ কলসি দুধ দিয়ে গোসল করবো। তিনি নির্বাচিত হয়েছে তাই সেটা পুরন করলাম। নতুন এমপির কাছে আমাদের চাওয়া পাওয়া হলো এই এলাকার রাস্তাঘাট নির্মাণ করবেন এবং মাদক মুক্ত বরগুনা হবে।

নির্বাচনে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করা দেখতে এলাকার মানুষ ভিড় করেছে। দুধ দিয়ে গোসল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুণ- শিকল কাজ করেনি, ক্ষতি হলো ২.৫ কোটি টাকার

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হতাহত ছাড়াও রেলওয়ের আনুমানিক আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনের শিকল টানলেও তাতে কাজ করেনি। এ ঘটনায় পরদিন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এসএম নুরুল ইসলাম (৫৭) বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে এসব কথা উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ জানুয়ারি দুপুর ১টার সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা করে। ট্রেনটি রাত আনুমানিক ৯টার সময় ট্রেনটি সায়েদাবাদ এলাকা পৌঁছানো মাত্র ট্রেনের ৭৯৩৭ নম্বর কোচের বগি ‘চ’ তে ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন যাত্রীরা। তখন ওই বগিতে ডিউটিতে থাকা মোহাম্মদ আলী আগুন আগুন বলে চিৎকার করে যাত্রীদের সতর্ক হতে বলে এবং টেনের শিকল টেনে থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমি (বাদী) ভ্যাকুয়াম প্রেস করে ট্রেনটি থামানো হয়। রাত আনুমানিক ৯টা ২ মিনিটের দিকে গোপীবাগ ও গোলাপবাগের মাঝামাঝি জামে মসজিদের সামনে ট্রেনটি থামে। ততক্ষণে আগুন দাউ দাউ করে ‘চ’ বগি থেকে ‘ছ’ বগিতে এবং ‘পাওয়ার কার নম্বর ৭৫২৬ ‘ভ’ বগিতে ছড়িয়ে পড়ে।

এজাহারে আরও বলা হয়, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে নাশকতা করে যাত্রীদের হত্যা ও রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতিসাধনের উদ্দেশ্যে দাহ্য পদার্থ দ্বারা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। ঢাকা রেলওয়ে থানার গোপীবাগ ও গোলাপবাগের মাঝামাঝি গোলাপবাগ জামে মসজিদের সামনে গোপীবাগ রেলক্রসিং হতে অনুমানিক ১৫০ গজ দক্ষিণে বেনাপোল এক্সপ্রেসের ‘চ’, ‘ছ’ ও ‘ভ’ বগিতে এ ঘটনা ঘটায়। ট্রেনের চারজন যাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এছাড়া অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় রেলওয়ের অনুমানিক দুই কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় মৃত চারজনের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস। গত রোববার (৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে তা আবেদন মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন চারজন যাত্রী।

আজ ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি”র ৫৭তম জন্মদিন পালন- সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলের শুভকামনা ও দোয়া

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ন‌ওয়াপাড়া গ্ৰামের ৪নং ওয়ার্ডের কৃতি সন্তান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি নজরুল ইসলাম মল্লিকের আজ ৫৭তম শুভ জন্মদিন তার নিজ বাসভবনে পালিত হয়েছে ।‌ আজ ৫ জানুয়ারি (শুক্রবার) এইদিনে আল্লাহর অশেষ রহমতে এই পৃথিবীতে তার আগমন ঘটে ।

তার‌এই  শুভ দিনটিকে স্মরণ করে সবাই তার জন্য সাফল্যতাসহ দীর্ঘায়ু কামনা করেছেন ।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ কলম সৈনিক নজরুল ইসলাম মল্লিক সকলের উদ্দেশ্যে বলেন, তার এই শুভ জন্মদিন উপলক্ষে সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়িক, বন্ধু মহল, সুশীলসমাজসহ বিভিন্ন মহলের শ্রদ্ধাভাজন,স্নেহাভাজন যেসব ভাই-বোনেরা আমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই শুভ জন্মদিনে যে সকল শুভাকাঙ্ক্ষী আন্তরিক ভালবাসা, দোয়াসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জন্য মঙ্গল কামনা করেছেন তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো ও  সেই সাথে তাদের পরিবারের সুখশান্তি কামনা করি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক সকলের প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ।

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

পঞ্চম পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনে প্রেসক্লাব রামপাল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বর্ণাঢ্যর‍্যালী করে সড়ক প্রদক্ষিণ ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেন। সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি তুলে ধরে রাষ্ট্র সংস্কারের কাজ করেন। স্থায়ীত্বশীল উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন তারা। দায়িত্বের সাথে সাংবাদিকরা তাঁদের পেশাদারী দায়িত্ব পালন করলে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে সৎ সাংবাদিকতার কোন বিকল্প নেই। নীতি আদর্শিক সাংবাদিকতা দেশ ও রাষ্ট্রের সুফল বয়ে আনে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এম এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মো. মজনুর রহমান এ সব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শেখ সুলতান আহমেদ, এডভোকেট দিব্যেন্দু বোস, সাবেক প্রধান শিক্ষক পীযুষ কান্তি অধিকারী, সিডিপি’র সিরাজুল ইসলাম, ভাগা বাজার বণিক সমিতির সভাপতি অজয় কুমার রায়, সুব্রত মন্ডল, ক্লাবের সি. সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, এইচ আমিনুল হক নান্টু, কবির আকবর পিন্টু, শাহজালাল গাজী, মিলন মন্ডল, মোল্লা হাফিজুর রহমান প্রমুখ।

জসিম সভাপতি ও হোসাইনকে সাধারণ সম্পাদক করে আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও মোঃ হোসাইন আলী কাজীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলের একটি হল রুমে এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সিনিয়র সদস্য মোঃ নাশির উদ্দিনের সভাপতিত্বে আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার (আমতলী) মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা (আমতলী) মোঃ হোসাইন আলী কাজীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ বশির উদ্দিন আহম্মেদ (নয়া শতাব্দি), মোঃ ফয়সাল বারী (জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাতবর (মানবকন্ঠ), অর্থ সম্পাদক মোঃ রিপন মুন্সি (আলোকিত সকাল),পাঠাগার ও ক্রীড়া সম্পাদক হাইরাজ মাঝি (বাংলা টিভি),দপ্তর সম্পাদক মাহবুব বিশ্বাস টিটু (আলোকিত প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান (সৈকত সংবাদ),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এইচ,এম রাসেল (ভোরের ডাক),সদস্য পরিতোষ কর্মকার (বাংলাদেশ প্রতিদিন),মোঃ জয়নুল আবেদীন (নয়া দিগন্ত) ও ইকবাল তালুকদার (সমাচার)।

ডুমুরিয়ায় ইট ভাটা মালিক সংগঠন নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সংগঠনের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সাথে সৌজন‍্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইট ভাটা মালিক সংগঠনের সাধারন সম্পাদক ও জমাদ্দার বিকস্ এর মালিক আব্দুল লতিফ জমাদ্দার, সহ সভাপতি ও  রিপা বিকস্ এর মালিক আলহাজ্ব আমিনুর রহমান, কোষাধ‍্যক্ষ ও  ভাই ভাই বিকস্ এর মালিক রজ্ঞন সরদার, সেতু বিকস্ এর মালিক গাজী তৌহিদুজ্জামান, আল্লার দান বিকস্ মালিক আজিজুর রহমান মোড়ল, ঠিকাদার বদরুজ্জান বাবলু প্রমুখ।

অভয়নগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে শীতার্তদের মাঝে নওয়াপাড়া মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে সরদারপাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু মহিলা মাদরাসা ও এতিমখানা সহ উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত অসহায় দুস্থ মানুষ ও শিক্ষার্থীদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল নওয়াপাড়া মিডল্যান্ড ব্যাংক।

এ সময় উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক সিদ্ধার্থ ঘোষ, অত্র মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সরদার, মিডল্যান্ড ব্যাংক নওয়াপাড়া শাখার রিলেশনশিপ কর্মকর্তা শরিফুল ইসলাম টুটুল, গ্রাহক সেবা কর্মকর্তা অপরূপা ভট্টাচার্য, ক্যাশ ইনচার্জ শেখ সৈকত টিপু, ক্যাশ অফিসার ওবায়েদ ইসলাম বাবু, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিলয় সরকার, ইমরান হোসাইন প্রমূখ।

আমতলী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে দোয়া, মোনাজাত ও খিচুড়ি বিতরণ

//সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীর বীর মুক্তিযোদ্ধা,সদা ধর্মানুরাগী মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আমতলী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ই ডিসেম্বর রাত দশটার  সময়ে মরহুমের ছোট ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর বাস ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু ছালেহ মোহাম্মদ আবদুর নুর এর পরিচালনায় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সাইফুর রহমান সুমন,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি,সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ নাসির,আমতলী প্রেসক্লাবের সভাপতি ও বরগুনা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল,বনিক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশীদ, হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ মানুষের শহিদুল ইসলাম মৃধা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আকন,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধা,যুবলীগ নেতা মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম বাদল প্যাদা,আমতলী রিপোর্টার্স ফোরামের সভাপতি পারভেজ রানা,আমতলী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ রাজনৈতিক,সামাজিক,শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার দুই ছেলের মধ্যে বড় ছেলে আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ছোট ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র।

আমতলীর বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীর বীর মুক্তিযোদ্ধা, সাদা মনের মানুষ,ধর্মানুরাগী মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আমতলীর বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফা ২০১৯ সালের এইদিনে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর জানাযায় আমতলীর ইতিহাসে সর্বোচ্চ লোক অংশ গ্রহণ করেন।

মোহন খলিফার দুই ছেলের একজন আমতলী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও  অপর ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র হওয়া সত্বেও তার জীবন যাপন ছিল ধর্মীয় ও সাধারণ মানুষের মতো। আর এ কারনেই তিনি আমতলীর আপামর জনসাধারণের মাঝে ছিলেন একজন সাদা মনের ধার্মিক মানুষ।

মোহন খলিফার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নাতি, আমতলী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি পারভেজ রানা আগামীকাল এশার নামাজবাদ আমতলী রিপোর্টার্স ফোরামের উদ্যোগে  দোয়া মোনাজাতের আয়োজন করেছে।