হাইমচরে অসহায় পরিবারকে বসতভিটা জোরপূর্বক দখলের পায়তারা থানায় অভিযোগ

//হাইমচর প্রতিনিধি//

হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন গন্ডামার গ্রামে সুশীল চন্দ্র মজুমদারের পৈত্রিক সম্পত্তির উপর নির্মিত বসতভিটা একই বাড়ির প্রান কৃষ্ণ সীল ও তার পরিবারের লোকজন জোরপূর্বক অসহায় পরিবারের বসতভিটা দখলে পায়তারা করছে। এ ব্যাপারে সুশীল চন্দ্র মজুমদার বাদী হয়ে হাইমচর থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন। গত রবিবার (৬ ফেব্রুয়ারী) হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ সুত্রে জানা হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের সুশীল চন্দ্র মজুমদার পৈত্রিক সম্পত্তির ১২ শতাংশের জমির উপর তার বসত বাড়ি নির্মান করে বসতবাস করে আসছে। একই বাড়ির মৃতঃ নন্দ লাল সীলের পুত্র প্রান কৃষ্ণ সীল ও তার পরিবারের লোকজন সুশীল চন্দ্র মজুমদারের সম্পত্তির জোরপূর্বক দখল নিয়ে ঝগড়া – বিবাদ চলে আসছে। সুশীল চন্দ্র মজুমদার কে তার বসতভিটার থেকে উচ্ছেদ করা পায়তারা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সুশীল চন্দ্র মজুমদার বসত ঘরে সামনে দিয়ে বাউন্ডারি দেওয়াল নির্মান করতে গেলে বাঁধা দিলে প্রানকৃঞ্চ সীলে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায় এতে সুশীল চন্দ্র মজুমদার স্ত্রী সন্ধ্যা রানী, মেয়ে শ্যামলী মজুমদার, অর্থই মজুমদার, গৌরি রানী স্বামী ফনি ভূষণ মজুদার, ফনি ভূষণ মজুদারসহ বেশ কয়েকজন আহত হয়।

এ ব্যাপারে সুশীল চন্দ্র মজুমদার জানান গন্ডামারা মৌজায় আমার পৈত্রিক সম্পত্তির ১২ শতাংশ। যার দাগ নং ৫২৯০ ও খতিয়ান নং ৩৯৯। এ সম্পত্তি আমার, আর তারা জোরপূর্বক দখল করে নিবে এ মর্মে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা আমার ঘরের সামনে আমার জমিতে বাউন্ডারি দেওয়াল নির্মানের জন্য ইট, বালু সিমেন্ট এনে রেখেছে। আপনারা হয়তো দেখেছেন দেওয়াল নির্মানের চক কেটে রেখেছে। ঐদিন আমি ব্যবসায়িক কাজে বাড়ির বাহিরে ছিলাম তারা স্ত্রী, কন্যা ও আমার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। প্রশাসনের কাছে অনুরোধ সঠিক তদন্তের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জন্য জোর অনুরোধ করছি।

এ ব্যাপারে প্রান কৃষ্ণ সীল জানান আমাদের জমিতে আমরা দেওয়াল নির্মান করতে গিয়েছি তারা উল্টো বাঁধা দিয়েছে। আমরা তার কাছ থেকে আরো জমিন পাবো। তাদের ঘরের সান সীট আমাদের জমিতে এসেছে। আমাদের দাদা তাকে ৯ শতাংশ জমি দান করেছে এখন সে নিজে জমি বলে দাবি করেন।

পাড়ুন দৈনিক বিশ্ব

Daily World News

রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজনু’র মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

চক্রটি ঢাকায় তিনটি বাসা ভাড়া নিয়েছিল ইয়াবা মজুত করতে 

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে- এমন একটি চক্রের মূল হোতাসহ ছয় কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইব্রাহিম (২৮), ইয়াকুব (২৯), শামসুর আলম (৩০), তানভির মাহমুদ (৪৭), রবিন (৩২) ও জবা আক্তার (২৭)।

গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুরের বাড়ি টেকনাফে। তারা ঢাকায় চালান নিয়ে আসার পর ধরা পড়েন। ইয়াবা মজুত করার জন্য তারা মিরপুর পূর্ব শেওড়াপাড়ায় তিনটি বাসা ভাড়া নিয়েছিলেন। গ্রেপ্তার হওয়া জবা আক্তার এসব বাসায় বসে ইয়াবা বিক্রি করতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগরের উত্তর কার্যালয়ের একাধিক দল বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চালায়। প্রথমে তানভির মাহমুদ ও রনিকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে তারা টেকনাফের মাদক কারবারিদের একটি চক্রের বিষয়ে তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে মিরপুর পূর্ব শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম, ইয়াকুব, শামসুর ও জবা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসিসির ঢাকা মহানগর উত্তরের উপপরিচালক রাশেদুজ্জামান সমকালকে জানান, ইব্রাহিম, ইয়াকুব ও শামসুর ইয়াবার বড় কারবারি। নিজেদের মধ্যে যোগাযোগে তারা কোনো মোবাইল ফোনের সিম ব্যবহার করতেন না। নির্দিষ্ট একটি অ্যাপ ব্যবহার করে ইয়াবা বেচাকেনা করা হতো।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইটালি থেকে অবশেষে ফিরে আসছে সাগরে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ

খুলনার রূপসায় বড় ভাইকে নির্মমভাবে পিটিকে হত্যা করেছে ছোট ভাই

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্যের হাতে আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এঘটনা ঘটেছে। ঘটনার পর ইউপি সদস্যসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

পুলিশ এবং নিহতের পারিবারিক সূত্রে জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যার পর গ্রামের মৃত ইকলাস মোল্লার ছেলে ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়ীতে অবস্থান করছিল। আকস্মিকভাবে তার বাড়ীতে হামলা চালায় নিহতের আপন ভাই, ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৪৮) তার ছেলে সোহাগ (২৫)সহ আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বেধড়কভাবে বাশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌছায়ে ডাক-চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের স্ত্রী জানান জমিজমা সংক্রান্ত এবং কিছুদিন পূর্বে সংঘটিত নির্বাচনকে ঘিরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার স্বামী ইউপি সদস্য প্রার্থী জব্বারের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইন্তাজ মোল্লা সুপরিকল্পিত ঘৃন্য এ হত্যাকান্ড সংঘটিত করেছে বলে তিনি অভিযোগ করেন। নিহতের দুটি পুত্র সন্তান রয়েছে।

এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের জন্য ব্যবস্থা গ্রহন করছে। ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। জঘন্যতম এ হত্যার খবরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের হাইমচরে টানা দু’দিনের বৃষ্টিতে ইট ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে

রূপসায় এমপি সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালামের  অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

রাঙাপরী জুয়েলার্সে চুরি করতে দুই নিরাপত্তাকর্মীর যেসব পরিকল্পনা

//অনলাই নিউজ//

ঢাকার কচুক্ষেতের দুটি গয়নার দোকানে চুরির ঘটনায় সেখানকার দুজন নিরাপত্তাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আলম ও মনির নামের এই দুজন সেখানে চুরি করার উদ্দেশ্যেই বেস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন।

সাত বছর ধরে কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারে নিরাপত্তাকর্মী সরবরাহের দায়িত্বে রয়েছে বেস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস। পুলিশ বলছে, ওই দুজন এই প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার সময় যেসব তথ্য দিয়েছিলেন, সেগুলোর সবই ভুয়া। এমনকি জাতীয় পরিচয়পত্রের যে কপি সরবরাহ করেছিলেন, তা–ও নকল। তাঁরা মুঠোফোনে যে নম্বর ব্যবহার করছিলেন, সেগুলোও অন্যের নামে নিবন্ধন করা।

গতকাল শনিবার ভোররাতে রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানের দুটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, ভোর সাড়ে চারটার দিকে দুই নিরাপত্তাকর্মী আলম ও মনিরকে ভবনের ভেতরে তিন ব্যক্তিকে ঢুকতে ও বের হতে সহায়তা করতে দেখা গেছে। ঘটনার পর তাঁরা দুজন পালিয়ে গেছেন।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাকর্মী আলম ও মনিরের অসৎ উদ্দেশ্য ছিল। চুরি করার জন্যই তাঁরা ভুয়া তথ্য দিয়ে এখানে চাকরি নিয়েছিলেন। তাঁরা মোবাইলে শুধু নিজেদের মধ্যেই কথা বলতেন।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেওয়ার সময় আলম মাদারীপুর এবং মনির খুলনার ঠিকানা দিয়েছিলেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছেন। তাঁরা যেসব নথি দিয়েছেন, সবই ভুয়া। নিয়োগকারী প্রতিষ্ঠান কোনো ধরনের খোঁজ না নিয়েই নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে। ওই প্রতিষ্ঠান এর দায় এড়াতে পারে না।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, দুই নিরাপত্তাকর্মী পরিকল্পনা করেই বেস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকসে চাকরি নেন। দেড় মাস আগে নিয়োগ পান আলম। দেড় মাস ধরে পর্যবেক্ষণ করে গয়নার দোকানে চুরির পরিকল্পনা করেন। নির্বিঘ্নে চুরি করতে চার দিন আগে মনিরও ওই প্রতিষ্ঠানে চাকরি নেন। তাঁদের মুঠোফোন নম্বরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেগুলো অন্যের নামে নিবন্ধন করা। এই নম্বর দুটি থেকে আরও একটি নম্বরে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। ঘুরেফিরে এই তিন নম্বরেই যোগাযোগ করা হতো। ঘটনার পর থেকে এই নম্বরগুলো বন্ধ।

এ বিষয়ে জানতে চাইলে বেস্ট সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপত্তাকর্মী হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার আগের তাঁর সব তথ্য যাচাই-বাছাই করা হয়। এ ঘটনায় জড়িত দুজন যেসব তথ্য দিয়েছিলেন, সেগুলোও যাচাই–বাছাই করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে তাঁদের দেওয়া সব তথ্য ভুয়া বলে জানানোর বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথা না বলতে পুলিশ পরামর্শ দিয়েছে।

২০১২ সালে প্রতিষ্ঠিত বেস্ট সিকিউরিটি ঢাকাসহ কয়েকটি শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী সরবরাহ করে। রাজধানীর ইব্রাহীমপুরে তাদের প্রধান কার্যালয়।

চুরির ঘটনায় গতকাল শনিবার রাতে ভাষানটেক থানায় একটি মামলা করেছেন দোকানের মালিক আবুল কালাম ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, তাঁর দোকান থেকে ৩০২ ভরি সোনা খোয়া গেছে। এর দাম দুই কোটি টাকার বেশি। পাশাপাশি ৩০ লাখ টাকার হীরা এবং পাঁচ লাখ টাকাও নিয়ে গেছে চোরের দল। সব মিলিয়ে প্রায় আড়াই কোটি টাকার মালামাল চুরি হয়েছে।

আবুল কালাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা ঘটনাটি তদন্ত করছে। তবে কোনো সংস্থাই অগ্রগতির খবর জানাতে পারেনি। সূত্র: প্রথম আলো

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের গেজেট প্রকাশ

 

ব্যাংক জালিয়াতচক্র: বুস্টার টিকার ফোন পেয়ে ওটিপি দিতেই ফাঁকা বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট!

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

ঘটনাটি ঘটেছে ভারতে। টিকার বুস্টার ডোজ দেওয়ার নামে তার কাছে ওটিপি চায় জালিয়াত চক্র। সহজ-সরল মনে তা দিতেই ফাঁকা হয়ে যায় বৃদ্ধের অ্যাকাউন্ট।

ওই বৃদ্ধের নাম শ্যামলেন্দু দাস। বছর তিনেক আগে অবসর নিয়েছেন। অধ্যাপনা করতেন একটি সরকারি কলেজে। পেনশন ছাড়া ভরসা ছিল ব্যাংকে থাকা লাখ তিনেক টাকা। কিন্তু সম্প্রতি তার সেভিংস অ্যাকাউন্টের ব্যালান্স হয়ে গিয়েছে ১৩ টাকা।

জানা গেছে, একটা ফোন পেয়েছিলেন বিনা খরচে বুস্টার টিকার জন্য। সাড়াও দিয়েছিলেন সেই ফোনে। এরপর ওটিপি শেয়ার করতেই ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য হয়ে গিয়েছে। শ্যামলেন্দুর কথা মতো গোটা ঘটনায় সময় লেগেছে মিনিট চারেক!

শ্যামলেন্দু অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। কিন্তু পুলিশের বক্তব্য, শ্যামলেন্দু একা নন। প্রবীণদের ঠকাতে নতুন এক চক্র কার্যকর হয়ে উঠেছে। আবার এমনটাও হতে পারে যেকোনও পুরনো চক্রই নতুন এই পদ্ধতি নিয়েছে।

জানা গেছে, ভারতে বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের ফোন নম্বরে একটি এসএমএস আসছে। সেখানে বিনা খরচে বুস্টার টিকা পাওয়ার জন্য প্রলোভন দেখানো হচ্ছে। আর তাতে পা দিলেই জালচক্র ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে।

কীভাবে টাকা তুলে নিচ্ছে এই চক্রের প্রতিনিধিরা?

জানা গেছে, এসএমএস করে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বা একটি ফোন নম্বরে কথা বলার জন্য মেসেজ আসছে। ফোন করলে কোনও ওষুধপ্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। অনেক সময়েই গ্রাহকরা বুঝতে পারছেন না যে, ওই লিঙ্ক ক্লিক করলে ‘টিম ভিউয়ার’ বা ‘কুইক সাপোর্ট’ ধরনের অ্যাপ খুলছে। সেই অ্যাপ খুলে যাওয়ার পরে অপর প্রান্ত থেকে বলা হচ্ছে, মাত্র ১০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা করলেই জালিয়াতরা ব্যাংকে অনলাইন লেনদেনের তথ্য হাতে পেয়ে যাচ্ছে। আর তার পরে সেই টাকা উধাও হয়ে যাচ্ছে।

সম্প্রতি কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা একটি টুইট বার্তায় লেখেন, “প্রতারকরা জনসাধারণকে ঠকানোর নতুন উপায় বের করেছেন। ফোন বা মেসেজ করে বুস্টার ডোজ দরকার কি না, তা জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তর হ্যাঁ হলে, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে এবং লিঙ্কটিতে ক্লিক করার পরে ওটিপি চাওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, এটি আপনার টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রান্ত। এ রকম ফোন বা মেসেজ এলে কোনও লিঙ্ক ডাউনলোড করবেন না এবং ওটিপি শেয়ার করবেন না।”

কিন্তু এত প্রচারেও যে কাজ হচ্ছে না, তা বুঝতে পারছে পুলিশ। প্রায় প্রতিদিনই একাধিক অভিযোগ জমা পড়তে রাজ্যের বিভিন্ন থানায়। সেখান থেকেই স্পষ্ট হচ্ছে মানুষের সচেতনতার অভাব কীভাবে সর্বনাশ ডেকে আনছে।

অন্যদিকে, জালিয়াত চক্র নিজেদের উদ্দেশ্য পূরণ করে চলেছে। এক পুলিশ কর্মকর্তার বক্তব্য, সব সময় কারা জালিয়াতি করছে তা ধরাই সম্ভব হচ্ছে না। কোনও একটি নম্বর থেকে সাফল্য মিললেই সেই নম্বরটি আর ব্যবহার করা হচ্ছে না। অনেক সময়েই দেখা যাচ্ছে নম্বরগুলো ভিন্ন রাজ্যের। সূত্র: আনন্দবাজার

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরিশালে সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম. লোকমানের মুক্তির দাবীতে মানববন্ধন

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা দুই শিক্ষকের শাস্তি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বৌরতলা দাখিল মাদ্রাসায় কেকের পরিবর্তে পাউরুটি কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করায় দুই শিক্ষককে শর্ত সাপেক্ষে ১ বছরের প্রবেশন দিয়েছেন আদালত। শর্ত ভঙ্গ করলে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ রায় দেন বিচারক জিয়াউর রহমান।

আদালত ও গোমস্তাপুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৌরতলা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কেকের পরিবর্তে সস্তা পাউরুটি কেটে দিবসটি উদযাপন করেন মাদ্রাসাটির সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কিবরিয়া। এ সময় তারা তাচ্ছিল্য করে বলেন, ‘লাও থুবড়া খাও।’ ঘটনাটি তখন ফেসবুকে লাইভ করেন অন্য আরেক শিক্ষক।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে ওই দুইজনের নামসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে গোমস্তাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

একই বছরের সেপ্টেম্বর মাসে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারকাজ শুরু হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালত শর্ত সাপেক্ষে প্রবেশনের আদেশ দিলেন।

আলালত সূত্র জানায়, প্রবেশনের সময়ে ওই দুই শিক্ষককে মুক্তি সংগ্রামের ইতিহাস পড়তে হবে। সেইসাথে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বই পড়তে হবে। সেইসাথে আরও পড়তে হবে জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলো এবং মুক্তিযোদ্ধাদের লেখা নিয়ে সংকলন একাত্তরের চিঠি। এছাড়াও প্রতিজনকে ২০টি করে গাছ লাগিয়ে তাতে যত্ন করতে আদেশ দেয়া হয়েছে।

এসব শর্তের ব্যত্যয় ঘটলে প্রবেশন বাতিল করে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাভোগ করতে হবে বলে রায়ের কপিতে উল্লেখ করা হয়।

মূলত কারাদণ্ডের পরিবর্তে অন্যভাবে শাস্তির আওতায় আনতে নিম্ন আদালতগুলো প্রবেশন দিয়ে থাকেন। এতে শর্ত মাফিক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দণ্ডপ্রাপ্ত আসামি মানসিকভাবে পরিবর্তন হয়ে থাকে। পাশাপাশি চাপ কমে কারাগারের ওপর।

উল্লেখ্য, সেই অনুষ্ঠানের ভিডিও ব্যঙ্গাত্মভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গোমস্তাপুর থানায় ওই মাদ্রাসার সুপার আব্দুস সালাম ও এ কাজে সহযোগিতার অভিযোগে অপর সহকারী শিক্ষক গোলাম কিবরিয়াসহ ১১ জনের নামে মামলা দায়ের করেন।

//অনলাইন নিউজ//

en,Dainikbiswa

পড়ুল দৈনিক বিশ্ব

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন

বাগেরহাটের মোংলায় র‍্যাবের অভিযানে ৫‌টি হ‌রি‌ণের চামড়াসহ এক পাচারকারী গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

সুন্দরবন থে‌কে হ‌রিণ শিকার ক‌রে চামড়া পাচা‌রের সা‌থে জ‌ড়িত একজন‌কে মোংলার দিগরাজ থেকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব ৬। এসময় তার কাছ থে‌কে ৫‌টি হ‌রি‌ণের চামড়া উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আটক মােঃ আল আমিন শরীফ (২৪) দা‌কোপ উপ‌জেলার উত্তর বানীশান্তা গ্রা‌মের মৃত ফারুক শরী‌ফের ছে‌লে।

মোংলায় র‍্যাবের অভিযানে ৫‌টি হ‌রি‌ণের চামড়াসহ এক পাচারকারী গ্রেফতার

র‌্যা‌বের সদর কোম্পানী কমান্ডার এস‌পি অাল অাসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রেস ব্রিফিং‌য়ে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মঙ্গলবার (২৫জানুয়া‌রি) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দি‌কে বাগেরহাটের মােংলার দিগরাজের বিদ্যারবাহন খেয়াঘাট এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এসময় হ‌রি‌ণের চামড়া ক্রয় বিক্রয়ের চেষ্টাকা‌লে পাচারকারী মােঃ আল আমিন শরীফকে ৫‌টি হ‌রি‌ণের চামড়া সহ হা‌তেনা‌তে গ্রেফতার করা হয়।
সুন্দরব‌নে ফাঁদ পে‌তে হ‌রিণ শিকার ক‌রে তারা মাংস ও চামড়া বি‌ক্রি ক‌রে ব‌লে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে স্বীকার ক‌রে‌ছে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করে বন্যপ্রানী সংরক্ষন আইন ও বন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

মিঠাখালী ইউনিয়নের ৮’নং ওয়ার্ডের আন্ধারিয়া গ্রামে প্রতিপহ্মের হামলায় গুরুতর আহত -২

 

মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে – পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপহ্ম গ্রুপ।

গত রবিবার (২৩’ই জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রুহুল আমিন শেখ (৬০), ও তার ছেলে রুবেল শেখ (২৫)।

আহত রুহুল আমিন শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য আজমল শেখের নেতৃত্বে প্রতিপহ্ম মিজান ও মঞ্জু তার বড় ভাই এবং বড় ভাইয়ের ছেলে রুবেল কে কুপিয়ে – পিটিয়ে জখম করে।

এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা এসে তাদের সেখান থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজমল শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সময় আমি আমার এলাকায় ছিলাম না পরে এসে এ বিষয়ে শুনেছি।

এ বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আকরামুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আহতদের অবস্থা গুরুতর তাই উন্নত চিকিৎসা নিতে বলেছি। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

//অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট ক্রাইম রিপোর্টার//

পড়ুন দৈনিক বিশ্ব

মোংলা বন্দর জেটিতে সংযোজন হচ্ছে রাবার ফেন্ডার

 

দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সিআইপি পদে পুনরায় নির্বাচিত এমপি সালাম

 

বাগেরহাটের এক প্রধান শিহ্মকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

 

প্রধান শিহ্মক ননী গোপালের বিরুদ্ধে কয়েকজন ছাত্রী যৌন হয়রানি অভিযোগ এনে স্কুলে যাচ্ছে না বলে জানিয়েছেন অভিভাবকরা।

বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি স্কুলের পঞ্চম শ্রেনির এক ছাত্রী দু-তিন দিন ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। মা তাকে মেরেও স্কুলে পাঠাতে পারেননি। পরে জানতে পারেন না যাওয়ার কারণ।

এমন অভিযোগ শুধু একজন ছাত্রীর নয়। ওই স্কুলের একাধিক ছাত্রী ও তাদের অভিভাবক প্রধান শিক্ষক ননী গোপাল হালদারের বিরুদ্ধে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনেছেন। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়াছে বেশ কয়েকজন ছাত্রী।

এ বিষয়ে এক পঞ্চম শ্রেনির ছাত্রী কাছে স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্যার গেলে আমাগো ধরে। আর কত কিছু কয়। হেই জন্য মুই স্কুলে যাই না।

এ বিষয়ে ওই মেয়েটির মা সাংবাদিক অতনু চৌধুরী (রাজু)’কে বলেন, আমার মাইয়া ইস্কুলে যায় না দু-তিনদিন ধইরা। না যাওনে আমি হরে ( তাকে) মারছি। তাও স্বীকার যায় না আমার ভাগ্নি আইসা কইছে কি ইস্কুলে যাইবে এরম এরম চলতে আছে। ওই আমারে লজ্জায় কইতে পারে না। আমরা তার বিচার চাই।

এক অভিভাবক জানান, যৌন হয়রানি বিষয় টি স্কুলের বাংলা শিহ্মক ময়না রাণী শিকদারের কাছে আমার মাইয়া কইছে তিনি আমার মাইয়াকে কইছে ওতে কি হয় স্যার তো তোমাদের একটু আদর করতেই পারে।

তবে এ বিষয়ে ময়না রাণী শিকদারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কখনও কোনো ছাত্রী কিছুই বলেনি বলে কলটি কেটে দেয়।

গত ৫’ই জানুয়ারী এক ছাত্রী তার নানা নানীকে এ বিষয়ি জানায়। তবে তারা ১১ই জানুয়ারী মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে ননী গোপাল হালদারের বিরুদ্ধে যৌন হয়রানির একটি লিখিত অভিযোগ করেন। এর পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। সে সময় আরও কয়েকজন ছাত্রী তাদের পরিবারকে একই অভিযোগ জানায়।

এ বিষয়ে ইউএনও জাহাঙ্গীর আলমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি দেখার জন্য শিহ্মা কর্মকর্তাকে বলা হয়েছিল। আমাকে ওই কর্মকর্তা জানান, ওই অভিযোগ মিথ্যা ছিল। তাই প্রত্যাহার করা হয়েছে তবে আমি যানতে পেরেছি যে ঘটনাটি সত্য দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এক ভুক্তভোগী ছাত্রীর নানা ও নানী আরও বলেন, লিখিত অভিযোগের পর চেয়ারম্যান বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ও আমার নাতনীকে স্কুলে পাঠানোর জন্য আমাদের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার মুঠোফোনে কল করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী অতনু চৌধুরী (রাজু) পরিচয় দিলে তিনি তার মুঠোফোন থেকে কলটি কেটে দেন। তার পরে তাকে একাধিকবার কলকরি কিন্তু তিনি ধরেননি।

এ অভিযোগের বিষয়ে কথা বলতে প্রধান শিহ্মক ননী গোপাল হালদারের মুঠোফোনে একাধিকবার কলদিলে তিনি ফোনটি ধরেননি।

অতনু চৌধুরী (রাজু) মোড়েলগঞ্জ প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব

ডুমুরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত‍্যু

 

 

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩জন গাজা সহ গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত এবং ৩৫ গ্রাম গাঁজাসহ ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার(১৮জানুয়ারী) থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার রাতে থানার খর্ণিয়া গ্রাম এলাকা হতে আদালতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ মোড়ল কে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে বরাতিয়া গ্রাম এলাকা হতে ৩৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিপন সরকার (২৩) এবং দেবাশীষ নন্দী (৩০) কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুসহ আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হযেছে।