মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক সহ গ্রেফতার- ২

 

আজ (২১এপ্রিল) বুধবার মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের এ.এস.আই কামাল হোসেন ও তার সংঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ জি.আর ওয়ারেন্ট ভুক্ত আসামী ইমামপুর ইউনিয়নের ষোলআনি গ্রামের বাসিন্দা পিতা মৃত. মতি মিয়ার ছেলে সাধু মিয়া (৫৫) কে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ।

অন্যদিকে গজারিয়া থানা পুলিশের আরেক এ.এস.আই মনির হোসেন ও তার সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ভবেরচর ইউনিয়নের ভাড়াটিয়া মাদক ব্যবসায়ি পিতা মৃত রব মিয়ার ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী মোঃ মাহফুজ মিয়া (৩০) কে।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বলেন তারা উভয়ে এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ি।তাদের বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।নতুন মামলা রুজু করে তাদের আদলতে প্রেরণ করা হবে। 

// সৈয়দ মোঃ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ//

পটুয়াখালীর গলাচিপায় ১২ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক একটি টিম সরাসি অভিযান চালিয়ে ২০-এপ্রিল আনুমানিক ৪টার সময় কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকা থেকে ১২ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার আসামি জালাল গাজী (৬৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ চরচন্দ্রাইল গ্রামের ০৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন গাজীর আপন ভাই। জানাগেছে, আসামি জালাল গাজী ইউনিয়নের ব্রীজ বাজারে একজন চায়ের দোকানদার। ভিকটিম (১২) একজন বাক প্রতিবন্ধী। গত (১২-এপ্রিল ২০২১ ইং) তারিখ দুপুর দুইটার দিকে দোকানে গেলে খাবারের প্রলোভন দিয়ে মোঃ জালাল গাজী তার দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে।এসময় কিশোরীর কান্নাকাটির শব্দ পেয়ে পার্শবর্তী রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়।

এছাড়াও থানায় অভিযোগ করতে গেলে ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধাকমি দিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করে। পরবর্তীতে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(২০০০)-সংশোধনী-(২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

যাহার মামলা নং-১৫, তাং-১৮/০৪/২০২১, এরই প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প একটি টিম নিয়ে মঙ্গলবার ২০ এপ্রিল গলাচিপা থানা এলাকায় সারাসি অভিযান পরিচালনা করেন। এদিকে র‌্যাব-৮ জানতে পারে ধর্ষনকারী কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকায় অবস্থান করছে। বিকেল পৌনে চারটার দিকে উক্ত স্থানে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ওই ধর্ষণকারীকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে নিজের সংশ্লিটতার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেন। পরে গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানার মামলা নং-১৫ তারিখঃ ১৮/০৪/২০২১ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনী (২০০৩) এর ৯(১) মূলে হস্তান্তর করা হয়।

// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

চট্টগ্রামে দেশী অস্ত্রসহ ৬জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

 

চট্টগ্রামের কোতোয়ালী থানার রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকা থেকে অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ।

গতকাল (মঙ্গলবার) তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ।

আটককৃতরা হলো – মো. শাহ আলম (৪২), মো. সোহেল (২৩), আল আমিন (২৪), মো. শহিদুল আলম সানি (৩১), মো. শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন (২১)।

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

 

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত ৬ দোকানকে জরিমানা করেছে

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৯ এপ্রিল সোমবার লকডাউনের ৬ ষষ্ঠ তম দিনে করোনা ভাইরাস রোধে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ৬ টি মামলায় ৬ দোকানদার মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ । এদিন পৌর শহরে অভিযান চালিয়ে ৬ ব্যাক্তিকে ৩৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির। ভ্রাম্যমাণ আদালত চলা কালে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মী । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ।

 //মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পটুয়াখালীতে দুই সন্তানের জননী যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন:  থানায় অভিযোগ

 

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোঃ নাসির চৌকিদার (৫৫) এর মেয়ে মোসাম্মদ সাথী আক্তার (২৬) কে স্বামী মোঃ কামাল মৃধা (৪০) শারিরীক নির্যাতন করেন। বর্তমানে সাথী  ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে  সার্জারি ওয়ার্ড ২০ নাম্বার বেডে ভর্তি আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালে সাথী- কামাল ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ  হয়। পটুয়াখালি সদর উপজেলা মাদারবুনিয়া  ইউনিয়নের বোতলবুনিয়াগ্রামের মোঃসিদ্দিক মৃধার ছেলে মোঃ কামালের সাথে। সাথি দুটি সন্তান নিয়ে স্বামীর ঘর সংসার করে আসছে। সাথী কে যৌতুকের টাকার জন্য প্রতিনিয়াত মারধর করে আসছে বিবাহের ১ বছর যেতে না যেতেই, স্বামী কে বিদেশ যাওয়ার জন্য  টাকা দেওয়া হয়।

বাংলাদেশে আসার পরেও একে একে কয়েক বার বাবার বাড়ি থেকে সাধ্যমত টাকা এনে দিলেও  স্বামীর মন মতো না হলে সাথী কে  বিভিন্ন ভাবে অত্যাচার করত, তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্যায় অত্যাচার সহ্য করে আসছে।সাথীর বিবাহের পরেও  বাবা মা প্রতি মাসেই চাল ডাল সাথীর গায়ের পোশাক দিতেন যাতে মেয়ের উপরে  নির্যাতন না করে।

১৮ এপ্রিল রোজ রবিবার সকল ১০ ঘটিকার সময় সাথীকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলেন স্বামী কামাল মৃধা। সাথী টাকা বিষয় অপারগতা প্রকাশ করায়,  স্বামী কামাল ক্ষিপ্ত হয়ে পরনের প্যান্টের বেল্ট খুলে অমানবিক নির্যাতন করেন।  জীবন বাঁচাতে ঘরের বাহির হলে সাথীকে  ধারালো  দাও দিয়ে কুপিয়ে মেরেফেলার উদ্দেশ্য ধাওয়া করে, সাথী পালিয়ে   প্রতিবাসির ঘরে গিয়ে আশ্রয় নেয়। প্রতিবাসিরা উদ্ধার করে সাথীর বাবা মা’য়ের কাছে পৌঁছে দেয়।

ভুক্তভোগি সাথীর বাবার সাথে কথা হয় দৈনিক বিশ্ব পটুয়াখালী  প্রতিনিধিকে বলেন,, আমার মেয়ে কে শারীরিক ও মানষিক নির্যাতন করেছেন, সাথী  অনেক অসুস্থ ,পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে ভর্তি আছে আমি পটুয়াখালী প্রশাসনিক আইনে সহযোগিতার মাধ্যমে  সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।

সাথী নিজে বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় লেখিত অভিযোগ দায়ের  করেন,,

অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোঃ কালাম মৃধা (৪০), মোঃ দুলাল মৃধা (৫০) পিতা মোঃ সিদ্দিক মৃধা,মোঃ ছোরাব (৫৫) বোতল বুনিয়া গ্রাম, মাদারবুনিয়া ইউনিয়ন।

এ বিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জনাব  আকতার মোরশেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  সত্যতা যাচাই  করে  আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

//মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

খুলনার রূপসা উপজেলার রাজু বাহিনীর প্রধান রাজু বন্দুকের বাটসহ গ্রেফতার

 

সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লা (৪৯) কে রূপসা থানা পুলিশ বন্দুকের বাটসহ গ্রেফতার করেছে। তার নামে হত্যা, চাদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

মামলা সূত্রে জানাযায়, থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,ওসি তদন্ত সিরাজুল ইসলাম ও এস আই বাবলা দাস সহ সঙ্গীয় ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ এপ্রিল বিকালে নিজ বাড়ি থেকে তাকে গেফতার করে।

পরে তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশী তৈরী বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্বার করে। ২০১৭ সালে খুলনায় র্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্পন করে।

কিছুদিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে না এসে পূর্বের জীবনে ফিরে যাবার জন্য দল সংগঠিত করার চেষ্টা করছে বলে পুলিশ জানায়।

রাজু উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। এব্যপারে রূপসা থানায় মামলা দায়ের করা হ য়েছে। যার নং-১৩,তাং-১৮/৪/২১ইং।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

সাবধান! আপনার ফোন নম্বর হ্যাক হতে পারে যেকোন সময়

বর্তমান এই তথ্য-প্রযুক্তির যুগে হ্যাকাররা খুব সহজেই অন্যের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য নিজের আয়ত্তে নিতে পারে। আপনাকে টাকা দেয়ার লোভ দেখানোর জন্য হ্যাকারের কাছে উপায়ের অভাব নেই। তবে এর জন্য মূল যে জিনিসটি দরকার সেটি আপনার ফোন নম্বর। চলুন জেনে নেই যেসব উপায়ে আপনার ফোন নম্বর হ্যাক হতে পারে-

 

১. বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যা অর্থের বিনিময়ে আপনার ব্যক্তিগত তথ্য যে কারো কাছে সরবরাহ করতে পারে। প্রথমত এই ওয়েবসাইটগুলো আপনার তথ্য কিনে আপনার ফোন নম্বরসহ হ্যাকারের কাছে বিক্রি করবে। এতে আপনার নাম ঠিকানা, পরিবারের সদস্যদের নাম ঠিকানা, আপনার অপরাধমূলক রেকর্ড ইত্যাদির মত জিনিস অন্তর্ভুক্ত থাকতে পারে। আর এই তথ্যগুলোর মাধ্যমে ব্ল্যাক হ্যাকাররা আপনাকে ব্ল্যাকমেইল, লাঞ্ছনা, হেনস্তা করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করতে পারে।

 

২. হ্যাকারের পক্ষে আপনার ফোন প্লান সরবরাহকারীর সন্ধান করা বেশ সহজ। এজন্য প্রথমে তারা আপনার ফোন প্লান সরবরাহকারীকে আপনার বেশ ধরে কল দিবে এবং আপনার নাম্বারটি তাদের ফোনে পুনর্নির্দেশ করে নিবে। অতঃপর একজন হ্যাকারের পক্ষে আপনার ই-মেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করা খুবই সহজ হবে। যদিও আপনার পাসওয়ার্ড তাদের কাছে থাকবে না। কারণ তাদের কাছে যেহেতু আপনার নম্বরটাই আছে তখন তারা খুব সহজেই ফরগট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারে। এভাবে তারা আপনার ই-মেইল নিজের আয়ত্তে আনতে পারলে সেখান থেকে অন্য যেকোন অ্যাকাউন্টের আয়ত্ত নেয়া খুবই সহজ হবে।

৩. স্পুফিং এর মাধ্যেমে। স্পুফিং অর্থ হলো কেউ আপনার ফোন নম্বরটি নকল করতে পারে। যদি কোন হ্যাকারের কাছে আপনার নম্বর থেকে থাকে তবে তারা খুব সহজেই আপনি সেজে আপনার বাবা-মা বা ছেলে-মেয়ে অথবা আপনার পরিচিতজনদের কে কল দিয়ে টাকা চাইতে পারে।

 

৪. ধরুন আপনি আপনার ব্যাংক অথবা আপনার চিকিৎসকের কাছ থেকে আপনার ফোনে কোনো বার্তা অর্থাৎ টেক্সট ম্যাসেজ পেলেন যেখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে বলা হয়েছে বা তাদেরকে কিছু অর্থ প্রদানের জন্য বলা হয়েছে। এসব ক্ষেত্রে স্ক্যামার বা হ্যাকাররা আপনার বিশ্বাসযোগ্য কেউ হওয়ার ভান করে থাকে এবং আপনার বিভিন্ন তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বিবরণ ইত্যাদি তাদেরকে প্রদানের জন্য নানা কলাকৌশল চালাতে থাকে।

সূত্র: ঢাকা টাইমস

//দৈনিক বিশ্ব অনলাইন ডেস্ক//

চট্টগ্রামে কোটি টাকা মুল্যের ৩৮ হাজার ইয়াবা সহ আটক-২

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার মূল্যের ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় একটি চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। সে সাথে তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন ট্রাক চালক আবুল হোসেন (৩২) ও তার সহকারী মানিক মিয়া (২৯)।

 র‍্যাব সূত্র জানায়, কক্সবাজার থেকে ট্রাক যোগে বিপুল পরিমান ইয়াবা আসছে- এমন খবরের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া হাসমতের দোকান এলাকায় র‍্যাব কতৃক একটি চেক পোস্ট বসানো হয়। চেক পোস্টে চট্টগ্রাম গামী বিভিন্ন গাড়ী তল্লাশির এক পর্যায়ে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে সেটিকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক ও হেলপার ইয়াবা বহনের কথা ম্বীকার করে এবং সিটের পেছনে লুকিয়ে রাখা ইয়াবা বের করে দেয়। তাতে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা পাওয়া গেলে তাদের আটক করা হয়। ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূইয়া বলেন, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

খুলনায় বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা যুবককে

 

খুলনার খালিশপুরের কাশিপুর এলাকায় লিটন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ এপ্রিল) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন কাশিপুরের বাইতিপাড়া এলাকার বাসিন্দা সোবাহানের ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা সোহেলের ছোট ভাইকে চড় মারার জন্য সোহেল শনিবার দিনগত রাতে লিটনকে ফোন দিয়ে ডেকে নেয়। এসময় তারা লিটন ও আমিনকে এলোপাথাড়ি মারধর ও ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় লিটন ও আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত এঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোস্তাক জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান চলছে।

          //আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পটুয়াখালীর বাউফলে নারীকে অমানবিকভাবে পেটানো বর্বর আসামিদের গ্রেফতার

 

পটুয়াখালীর বাউফল উপজেলাধীন চন্দ্রদীপ ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়।  উক্ত সংঘর্ষে একজন মহিলাকে মারধরের ভিডিও ফেইসবুকে গত ১৬-০৪-২০২১ খ্রিঃ তারিখে ব্যাপক  ভাইরাল হয়।  উল্লেখ্য, মারামারির ঘটনাটি গত ১৫-০৪-২০২১ খ্রিঃ আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকার দিকে সংঘটিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার বাদী হয়ে আঃ সালাম হাওলাদার, পিতা- মৃত ওমর আলী হাওলাদার, সাং- চরমিয়াজান ০৫ নং ওয়ার্ড, বাউফল কর্তৃক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই বাউফল থানার নিয়মিত মামলা নং-২০, তারিখঃ- ১৫-০৪-২০২১ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/ ৪২৭/৫০৬/১১৪ দঃ বিঃ রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

বাউফলের চন্দ্রদীপ ইউনিয়ন  একটি বিচ্ছিন্ন দ্বীপ ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বিষয়টির গুরুত্বারোপ করে জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে বাউফল থানা ও ডিবির চৌকস টিমকে ঘটনাস্থলে প্রেরণ করেন।

পুলিশ জানায়, ফেইসবুকে ভাইরাল হওয়ায় উক্ত ভিডিও থেকে আসামীদের সনাক্ত করে ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওতে লুঙ্গি কাচা দেয়া নীল রংয়ের গেঞ্জী পরিহীত ব্যক্তিকে ভিকটিম আকলিমা বেগমকে লাঠি দিয়ে নৃসংশভাবে পিটাতে দেখা গেছে। উক্ত ব্যক্তির নাম শাকিল হোসেন ওরফে শাকিল ডাক্তার (৪০), পিতা-সত্তার রাঢ়িকে গত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে বাউফল থানাধীন নাজিরপুর ইউনিয়নে তার শ্বশুড় বাড়ী হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো-০২। মোঃ শাহআলম গাজী (৫০), পিতা-আঃ মতলেব গাজী, ০৩। মোঃ জাফর হাং(৪০), পিতা-মৃত আঃ রাজ্জাক হাং , ০৪। মোঃ হৃদয় বিশ্বাস (১৯), পিতা-কুদ্দুস বিশ্বাস, ০৫। মোঃ সজিব হাং(১৯), পিতা-নুরা হাওলাদার, ০৬। মোঃ মনির মৃধা (৩৫), পিতা-মৃত আঃ খালেক মৃধা, ০৭। পারভেজ মীর (৩৫), পিতা-মৃত আঃ রশিদ মীর, ০৮। ইউসুফ মৃধা (৩০), পিতা-আঃ খালেক মৃধা, ০৯। মোঃ আজিজুল হক (৪৫), পিতা-আঃ ওহাব হাওলাদার, সর্ব সাং-০৫ নং ওয়ার্ড, চরমিয়াজান, সর্ব থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।

গত ১৫-০৪-২০২১ খ্রিঃ তারিখে অনুমান সকাল ১০.৩০ ঘটিকার দিকে বাউফল থানার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দক্ষিন চরমিয়াজান বাদীর বসত ঘরের সামনে স্থানীয় মেম্বার প্রার্থী মোঃ কামাল  হোসেন সিকদার (৩৮) ও মোঃ বাবুল হাওলাদারের কর্মী  সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে মোঃ বাবুলের সমর্থক মোঃ নাসির খানের সাথে মোঃ কামালের সমর্থক মোঃ কালু হাওলাদের কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়। মোঃ বাবুলের সমর্থকরা ভিকটিম আকলিমা আক্তারকে লাঠিসোটা দিয়ে মারধর এবং ঘরবাড়ি ভাংচুর করেন। বর্তমানে ভিকটিম আকলিমা আক্তার শেবাচিম, বরিশালে চিকিৎসাধীন আছে।

উক্ত এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী সংবাদদাতা //