খুলনার রূপসায় মীম হত্যায় আদালতে ২ আসামীর স্বীকারোক্তি

 //রূপসা প্রতিনিধি//

রূপসায় কিশোরী মীম হত্যার ঘটনায় আটক ২আসামী আদালতকে ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

তারা বলেছেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত‍্যা করা হয়।

হত্যাকান্ডের সাথে জড়িত আসামী প্রেমিক হোসেন এবং রবিউল ইসলাম ঘটনার সাথে নিজেদের থাকার কথা স্বীকার করে ২২ জুন সন্ধ্যায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল কবিরের আদালতে জবানবন্দী দিয়েছেন।

তবে কি কারণে তাকে হত্যা করা হয় সে সম্পর্কে এখনও আসামীরা মুখ খুলছেনা।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই দীপক কুমার বিশ্বাস জানান, পুলিশের হাতে আটক আসামীদ্বয় এ জবানবন্দী প্রদান করেছে।

ধারণা করা হচ্ছে হত্যাকারীদের কোন গোপন রহস্য মীম জানতো অথবা কোন গোপন বিষয় দেখে ফেলেছিলো সেই কারণে তাকে  হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল।

মামলার এজাহারের বাইরে আসামী রফিক মোল্লাকে ঘটনার পর পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। ঘটনার সাথে রফিক মোল্লা এবং কাইয়ুম  কতটা সম্পৃক্ততা আছে তা উদঘাটনের জন্য  আসামীদ্বয়কে  জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত তার ফলাফল আসেনি।

থানা পুলিশের ওসি সরদার মোশাররফ হোসেন জানান,  লাশ উদ্ধারের পর পুলিশ তাৎক্ষনিকভাবে গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত ৩ আসামীসহ পুলিশের তদন্তে আসা  রফিক মোল্লাকেও আটক করা হয়।

উল্লেখ্য গত ১৮ জুন সন্ধ্যায় গোয়ালবাড়ির চর গ্রামের সিরাজুল ইসলাম ওরফে মন্টু ফকিরের কন্যা কিশোরী মীমকে  গলায় ফাস দিয়ে হত‍্যা করে বাড়ি থেকে  প্রায় ৪ শত গজ দুরে একটি জঙ্গলে ফেলে রাখে। দুই দিন পর পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে  থানায় মামলা দায়ের করেন। যার নং-১৬।

আসামী হোসেনের সাথে মীম এর দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল। যা এলাকাবাসী বলছে।

Daily World News

পদ্মা এই সেতুতে দৈনিক চলবে ৭৫ হাজার যানবাহন

বরিশাল নলছিটি বস্তায় ভরা সেই যুবকের লাশের হত্যা মামলার আসামী দুই শ্যালক জেলহাজতে

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশাল জেলা নলছিটি নরসুন্দর পঙ্কজ শীল হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে নলছিটি পুলিশ। বিশ্বজিত শীল (২২) ও শুভ শীল (২০) কে ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে। তারা দু’জনই পঙ্কজের চাচাতো শ্যালক ও তার স্যালুন কর্মচারী। জানা গেছে, গত ১২ জুন নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ এলাকার খাল থেকে হাত-পা বাধা পঙ্কজ চন্দ্র শীলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া বিশ্বজিৎ ও শুভ পঙ্কজ হত্যার বিচার চেয়ে মাঠে সোচ্চার থেকে মানববন্ধনেও অংশ নেয়। পরের দিন ১৩ জুন এঘটনায় নলছিটি থানায় একটি হত্যা মামলা (নম্বর ১২/৯০) দায়ের করা হয়। মামলা রুজু পর থেকেই আসামীদের গ্রেপ্তারের পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।

এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ গ্রামের রতন কুমার শীলের পুত্র বিশ্বজিত শীল (২২) স্বপন চন্দ্র শীলের পুত্র শুভ শীল (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ঘটনায় জড়িত সকলের নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবেনা।

খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

মাদক মামলায় আব্দুর রহমান নামে এক ব্যক্তির যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি খুলনার নৈহাটি ইউনিয়নের চর রূপসা বাগমারা এলাকার বাসিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থি ছিলেন। খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, রূপসা উপজেলার জাবুসা মোড়ের জৈনক আব্দুল গনির দোকানের সামনে নেভীব রংয়ের একটি ব্যাগ নিয়ে অজ্ঞাত একব্যক্তি ঘোরফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান পরিচালনা করেন।

আসামি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয় সে। পরবর্তীতে আসামির ব্যাগ তল্লাশী করে ৩২ বোতল ফেন্সিডিল, এক বোতল হুস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

ওইদিন রাতে র‌্যাবের ডিএডি মোঃ নুর ই আলম বাদী হয়ে মাদক আইনের দুইটি ধারায় আব্দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন, যার নং ৭। একই বছরের ৫ ফেব্রæয়ারি রূপসা থানার এসআই এম এ করিম তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Daily World News

খুলনায় হাই-টেক পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব‍্য ( পুশ) এর ক্ষতিকারক প্রভাব সংক্রান্ত জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী কর্তৃক পৈত্রিক সম্পত্তি দখল! প্রশাসনের হস্তক্ষেপ কামনা

//নিজস্ব প্রতিবেদক//

সাতক্ষীরায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কায়েমখোলা গ্রামের মৃত ক্ষিরোদ আইচের পুত্র বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তপন কুমার আইচ(৬৯)ও তার ভাইদের চলমান মোকাদ্দমায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী কতৃক নিজস্ব পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক জবর-দখল ও জিম্মি করার মতো ফৌজদারি অপরাধের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন,পাটকেলঘাটা কায়েমখোলা মৌজার এস,এ ৯৩ ও ৯৪ নং খতিয়ানের সাবেক ২৫৬ দাগ,হাল ৩১৭ দাগ ১.৪২ একর জমির মধ্যে উত্তর পার্শ্ব হতে ০.৫৪ একর,সাবেক ২৫২ দাগ,হাল ৩১২ দাগে ২.৮৬ একর ভূমির মধ্যে উত্তর পার্শ্ব হতে ০.৪৩ একর একত্রে ০.৯৭ একর ভূমি আমরা ভাইয়েরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসিতেছি।কিন্তু মৃত বিপুল কৃষ্ণ আইচের পুত্র গ্রাম ডাক্তার স্বদেশ কুমার আইচের (৬০)আমাদের সম্পত্তির উপর কু-নজর পড়ে।সে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে পূর্বপরিকল্পিতভাবে আমাদের সম্পত্তি জবর দখল করে আমাদেরকে স্বপরিবারে উচ্ছেদ করার অবিরাম চক্রান্ত চালিয়ে আসছিল।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।তারই ধারাবাহিকতায় আমরা সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১নং আদালতে দেওয়ানি ১০৯/২০১৯ নং মোকদ্দমা ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ১২৩১/১৯ ধারা ১৪৫ ফৌজদারি কার্যবিধি দায়ের করি।উক্ত ভূমিতে ১৪৫ ধারায় নিষেধাজ্ঞাদেশ রয়েছে।

তাছাড়া পূর্ব থেকে আমাদেরকে খুন,গুম,জখম,ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া সহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল এই মর্মে আমাদের ভাই অমরেশ কুমার আইচ (৫৫)গত ০৬/০৪/২২ ইং তারিখে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়রি (জিডি)অন্তর্ভুক্ত করে যাহার ডায়রি নং ২৫৬। জিডি ও দুটি মোকদ্দমা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। বিজ্ঞ আদালতের এই নিষেধাজ্ঞা ও জিডির আইনি প্রক্রিয়া সম্পন্ন না হতেই সম্পূর্ণ বেআইনি ভাবে গায়ের জোরে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়েছে।গত ০২/০৬/২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আনু: ০৮.০০ ঘটিকায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় গ্রাম্য ডাক্তার স্বদেশ কুমার ও তার আপন ভাই প্রদেশ আইচ(৫৭) জোরপূর্বক আমাদের সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে আমরা সরকারি সেবা ৯৯৯ এ ফোন করলে কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

তাছাড়া আমাদের পরিবারের সদস্যদের আত্বচিৎকারের ফলে এলাকাবাসী ছুটে আসলে পুলিশ ও স্থানীয় লোকজন দেখে ভয়ে সন্ত্রাসী বাহিনী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।তাদের মতে,ততক্ষণে আমাদের ৫টা পরিবারের বাড়িতে যাওয়া আসা চলাচলের ও ৩টা পরিবারের পয়ঃনিষ্কাশনের যাওয়ার রাস্তা ঘিরে আইনকে ফাঁকি দিতে টিনের বেড়া দিয়ে ঘর তুলে আমাদেরকে এক পর্যায়ে জিম্মি করে রেখেছে।ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাদের ৫০ বছরের বেশি সময় ভোগদখলীয় সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে গ্রাম্য ডাক্তার স্বদেশ কুমার আইচ ও তার আপন ভাই প্রদেশ আইচ।এক্ষেত্রে ঘটনার বিবরণ তুলে ধরলে পাটকেলঘাটা থানা পুলিশ কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে বলেন।কিছু সময় পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে আবারও সন্ত্রাসী বাহিনী উক্ত জায়গা জবর দখলের উদ্দেশ্যে চলে আসলে পূর্বের ন্যায় আমরা ৯৯৯ এ ফোন করলে সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।প্রশাসনের এই আইনি পদক্ষেপ থেকে বঞ্চিত হওয়ার ফলশ্রুতিতে গত ০৩/০৬/২২ ইং তারিখে দুপুরে সাতক্ষীরা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত  বক্তব্য প্রকাশ করেছি এবং ০৬/০৬/২২ ইং তারিখে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।অতিদ্রুত আমরা ১.জেলা প্রশাসক, সাতক্ষীরা ২.সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় ৩.উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালা, সাতক্ষীরা ৪.সহকারী কমিশনার (ভূমি) তালা,সাতক্ষীরা এবং ৫.অফিসার ইনচার্জ তালা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করবো।গোপন সূত্রে জানা যায়,গ্রাম্য ডাক্তার স্বদেশ কুমার আইচ ও তার আপন ভাই প্রদেশ আইচ কায়েমখোলা এলাকায় অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র অর্থ দিয়ে কৌশল খাটিয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে জোর পূর্বক সম্পত্তি দখলের মতো ভয়ংকর অপরাধে জড়িত রয়েছে।

অসহায় মানুষ কোন উপায় না পেয়ে তাদের পাতানো খেলায় প্রতিনিয়ত সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে রাস্তায় নামছে।কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না।আইন ভঙ্গকারী এই জঘন্য অপরাধে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার স্বদেশ কুমার আইচ ও তার ভাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে আরো বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।বর্তমানে তপন কুমার আইচ সহ অসংখ্য ভুক্তভোগী ভীত সন্ত্রস্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

এক্ষেত্রে ভুক্তভোগী এলাকাবাসী ভূমিমন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সকল সাংবাদিক,প্রশাসন ও মানবাধিকার কর্মকর্তাদের প্রতি সদয় দৃষ্টি রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করতে গ্রাম ডাক্তার স্বদেশ কুমার আইচের সাথে বার বার কথা বলার চেষ্টা করলেও তিনি উক্ত ঘটনায় কোন সদুত্তর দিতে পারেন নাই।

Daily World News

নহাটায় গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত: জরিমানা ও মাংস জব্দ

নহাটায় গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত: জরিমানা ও মাংস জব্দ

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরা মহম্মদপুরের নহাটা বাজারে গরুর মাংসের দোকানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পূর্বক অসুস্থ গরু বিক্রি  ও জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা করে ২ জন ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান (তুরাপ) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় গরুর মাংসের দোকানে থাকা সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুতে রাখার নির্দেশনা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।এবং পরবর্তীতে এই নির্দেশনা বাস্তবায়ন করেন নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান তুরাপ এর তত্ত্বাবধানে, নহাটা পুলিশ তদন্ত কেন্দের এসআই জনাব মোস্তাক আহমেদ এর নেতৃত্বে নহাটা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

উল্লেখ্য অসুস্থ গরু বিক্রেতা জনাব মোঃ মনির মৃধা ও মাংস বিক্রেতা জনাব মোঃ শিমুল মিয়া।এঘটনায় জড়িত দুই ব্যক্তি সহ স্থানীয়দের বক্তব্যে জানা গেছে,গতকাল রাতে নহাটার জনৈক মোঃ মনির মৃধা এর গোয়ালে থাকা তিনটি গরু হটাৎ অসুস্থ হয়ে পড়ে এবং সাথে সাথেই একটি গরুর মৃত্যু হয় তখন গরুর মালিক বাকি গরু গুলোর মৃত্যু হতে পারে ভেবে নিকটস্থ গরুর মাংস ব্যবসায়ী আকমল এর ছেলে শিমুল কে তার বাড়ীতে ডেকে নিয়ে মুমূর্ষু অসুস্থ গরু দুটিকে শিমুলের নিকট বিক্রি করে দেয় তখন গরুর অবস্থা বেগতিক দেখে কসাই শিমুল ওই বাড়িতে গরু দুটিকে নিজ হাতে জবাই করে সেই মাংস নহাটা বাজারের মধ্যবর্তী জামে মসজিদ এর বিপরীত পাশে তার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে পরে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,এখন থেকে নিয়মিত মহম্মদপুর উপজেলার সকল হাট বাজার তদারকি করা হবে এবং ভবিষ্যতে এহেন কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত হলে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে।

Daily World News

ইউপি নির্বাচন।। নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী সমর্থক আহত

সাংবাদিক ফজলে এলাহী জামিন পেলেন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রেফতার দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুর ১টার দিকে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাঁঠালতলীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কাঁপাস মহল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব চাকমা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতারের পর আজ রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে তার জামিনের আবেদন করা হয়। আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি আদালতকে অবহিত করা হলে, আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। আগামী সাত কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে এই জামিন মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মামলায় ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় অনলাইন পোর্টালে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এ মামলা করেন।

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতারের প্রতিবাদ জানায় রাঙামাটি সাংবাদিক সমিতি, রিপোর্টার ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

বরিশালে সময় টিভির সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূ‌রে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শুক্রবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক।

গ্রেপ্তারকৃতরা হলো, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মৃতঃ আঃ বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আঃ বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

এনামুল হক জানায়, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টা ঘটনায় পরপরই কোতয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক ভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি জানিয়ে মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এদিকে গ্রেপ্তারকৃৃতদের ছবি তুলতে গেলে তারা পু‌লি‌শের সাম‌নেই চিত্র সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়।

এর আগে ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে বরিশাল সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে।

ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তা‌রে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে এখনও ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা। এম‌নকি হামলার পর অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টিও জব্দ কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

Daily World News

শ্রীলংকা আরোহীসহ আটকে দিয়েছে রাশিয়ার উড়োজাহাজ

ঠাকুরগাঁওয়ে ৩টি ক্লিনিক সিলগলা গ্রেপ্তার – ১

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন।(২৮ মে শনিবার) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান৷

এসময় জেলা শহরের ৫টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন তারা।পরে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনহীন ক্লিনিকে কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার,নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানে সিলগালা করা হয়।এবং এক জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ক্লিনিকের নিবন্ধন না থাকা এবং লাইসেন্সের মেয়াদ উর্ত্তীন্ন হওয়াই ৩টি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। এবং এক ব্যাক্তিকে গ্রেপ্তারকরা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি৷

খুলনায় বিএনপি ও পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় নেতা বকুলসহ আসামী ৮০০, গ্রেফতার-৪১

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে গতকাল বৃহস্পতিবার বিকেলে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় এস আই বিশ্বজিৎ কুমার বসু বাদী হয়ে ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় আসামীদের মধ্যে ৪১জনকে গ্রেফতার দেখিয়ে  শুক্রবার (২৭ মে) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এজাহার নামীয়দের মধ্যে বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলসহ অন্যদের পলাতক দেখানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২০ টুকরা ইটের টুকরা, ১২টি কাঠের আছাড়ি ও ৫টি লোহার রড জব্দ দেখানো হয়েছে।

এজাহারভুক্তরা হলেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন (৫৫), রূপসার জোয়ার এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ রনি শেখ (২৬), মোঃ হাফিজুর রহমান (৩৯), মোঃ মালেক খা (২৯),মোঃ আবু জাফর (৬২),  মোঃ আসাদ মোল্লা (৫৮), দৌলতপুরের দেয়ানার শেখ  খালিদ বিন ওয়ালিদ শোভন (২৬), মোঃ সাইফুল ইসলাম (৪৮), শেখ মোঃ রুবেল হোসেন (৩৫), মেঃ তিতাস শেখ (৩২), শেখ সরোয়ার হোসেন (৫৩), মোঃ রেজাউল ইসলাম (২২),  আলী আজগর সরদার (২৭), মোঃ উজ্জল মোল্লা (৩০), ইমরান বিশ্বাস (২২), মোঃ শহিদুল ইসলাম (৫২), দিঘলিয়ার ফরমেজ খামার এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে রহিউল ইসলাম (৩৮), নয়ন সরদার (২০),  মোঃ বোরহান আলী আকুঞ্জি (৩৬),  সাইফুল ইসলাম (৩৪), আবু সালেহ শিমুল (২৫), ছেলে মোঃ দুলাল (২৫),  মোঃ লিটন ফকির (৩৪), সুমন মীর (৪৩), মোল্লা তরিকুল ইসলাম (২০),  সাজ্জাত হোসেন জিতু (৩০), আলম নুরু (৪৮), মোঃ সোবহান খান (৪০), মোঃ কদর শিকদার (২০), কাওসারী জাহান মঞ্জু (৪৮), শারমিন আক্তার (২৮), মরিয়ম খাতুন মুন্নি (৪০), ইভা জামান, মনি (৪০), রুকাইয়া দোলা (২৫), রুবিনা (৩২), কাজলী (৩৭), আনজিরা খাতুন (৬৯), পাপিয়া আক্তার পারুল (৫৩), আফরোজা জামান (৫২), সৈয়দা রেহেনা আক্তার (৭৩)।

এছাড়া এজাহারনামীয়দের মধ্যে পলাতক রয়েছে, নগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা (৬৫), খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল (৫৫), জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান (৫৩), নগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহির (৫৫), মাহাবুব হাসান পিয়ারু (৪৫), নগর ছাত্রদলের আহবায়ক মোঃ ইসতিয়াক আহম্মেদ  (২৮),  গোলাম মোত্তফা তুহিন (৩২), মোঃ তাজিম বিশ্বাস (২৮), আব্দুল মান্নান মিস্ত্রী (৩২), মোঃ মাসুদ পারভেজ বাবু (৩৫), কেন্দ্রীয় নেতা হেলাল আহম্মেদ সুমন (৩৮), একরামুল হক হেলাল (৪৪), আজিজুল হাসান দুলু (৫৭), মোঃ রাজু আহম্মেদ (২৮), মোঃ মাসুদ খান বাদল (৪৭), নাজমুল হুদা চৌধুরী সাগর (৪২), ইবাদুল হক রুবায়েত (৩৬), মোঃ মতিউর রহমান বুলেট (৪৫),  এসএম মনিরুল হাসান বাপ্পি (৫৪), চৌধুরী হাসানুর রশিদ মিরাজ (৪৫), আশিকুর রহমান অনি (৩২), কিমিয়া সাদাত (৩৪),  মাহমুদ নিবিড় (২০), মাসকুর হাসান ফ্রান্স (৩৮), রূপসার রামনগর এলাকার রিয়াজ মোল্লা (৩৬), রামনগর এলাকার মেহেদী হাসান (৩২),মোঃ অনিক আহম্মেদ (২৮), রবিউল ইসলাম রবি (৩৮),  তৌহিদুর রহমান তৌহিদ (৪৫), শাওন (৪০), জাহিদ মোল্যা (৪৫),  বাচ্চু মোল্যা (৩৫), শফিকুল ইসলাম শফি (৪৫), সরদার মাফিজুল (৪৫), নগর বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সাদী (৩৮), জাফরিন নেওয়াজ চন্দন (৪৭), হেলাল হোসেন গাজী (৩৩), বেলাল হোসেন গাজী (৩০), ফরিদ মোল্যা (৪৮), মজিবুর রহমান (৫৫),ফারুক হোসেন (৪৮), নাইম (৪০),  গাউসুল গাউস (৪৫), সোহেল (৩৫), কাজী মাহামুদ আলী (৫৫), সজ্জাদ আহসান পরাগ (৪৩), একরামুল কবির মিল্টন (৫৩), ডালিম গাজী (৩৫), মনিরুল ইসলাম (৫৩), আবদুর রহমান (৫৫), শফিকুল ইসলাম টিপু (৪৫) সহ অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ জন। আসামীদের বিরুদ্ধে পেনাল কোড এর ১৪৩/১৪৭/১৪৯/১৫২/১৫৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/১০৯/৩৪ ধারায় অভিযোগ করা হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আত্মসমর্পণ করে মানবিক দিক বিবেচনায় জামিন চেয়েছে সম্রাট

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও রাজধানীতে ক্যাসিনো ব্যবসার হোতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে উপস্থিত হয়েছেন। তিনি আত্মসমর্পণ করে মানবিক দিক বিবেচনায় জামিন চেয়েছেন।

মঙ্গলবার ঢাকার বিশেষ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সম্রাট আত্মসমর্পণ করে জামিন চান।

এর আগে সোমবার সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করা হয়েছে।

গত ১৮ মে দুদকের এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে গত ১৬ মে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। এ মামলায় গত ১১ মে সম্রাটকে জামিন দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত।

এ মামলায় জামিন পাওয়ার আগে তার বিরুদ্ধে করা আরও তিনটি মামলায় তিনি জামিন পান। চারটি মামলার সবগুলোতে জামিন পাওয়ায় গত ১১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট।

রমনা থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ১১ এপ্রিল জামিন পান সম্রাট। এর একদিন আগেই ১০ এপ্রিল অর্থপাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় ঢাকার পৃথক আদালত তার জামিন মঞ্জুর করেন।

সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব।

English Dainikbiswa

কর্মচারীদের দাবী বাস্তবায়নে মহাজোট গঠন ও কর্মসূচি ঘোষণা:-