০৬ টি মামলায় (অননুমোদিত পানি বোতলজাত করণ কোম্পানিসহ) ১ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা আদায়

 

আজ ২৩ এপ্রিল -২০২১ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ঃ৩০ ঘটিকা পর্যন্ত জনস্বার্থে চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী বাজার,পরিজাত কোনাবাড়ি,দেওলিয়াবাড়ি,কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকাসহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সরকারি নির্দেশনা মেনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয় এবং সামার্থহীন ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।

 

সরকারি বিধিনিষেধ অমান্য করে নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখা,মাস্ক না পরার কারণে এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাবার উৎপাদন করায় একটি বেকারীকে মামলাসহ জরিমানা করা হয়।

 

এ অভিযানে এ্যাকুয়া মিনারেল ওয়াটার উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিনহা বাংলাদেশ ( ট্রেড) লিমিটেড পরিদর্শনে অস্বাস্থ্যকর পরিবেশে পরিত্যাক্ত বাথরুমের পাশে পাম্প স্থাপন করে অননুমোদিত উপায়ে পানি বোতলজাত করে এ্যাকুয়া মিনারেল লোগো ব্যবহার করা এবং লাইসেন্স না থাকায় অর্থদন্ড অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজকের অভিযানে  সর্বমোট ০৬ মামলায়১লক্ষ ৮২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামে হেফাজতের দুই মামলার তদন্তের দায়িত্ব পেল পিবিআই

 চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামী বাংলাদেশের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া সাত মামলার মধ্যে দুই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান

তিনি জানান, হেফাজতের সহিংসতায় হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুইটি মামলার তদন্ত করবে পিবিআই। এর আগে পুলিশ সদর দপ্তরের সিদ্ধান্ত মতে গত সোমবার ২৩ টি মামলার সঙ্গে হাটহাজারী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলা দুইটি তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়েছিল

উলে­খ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে দেশব্যাপি বিক্ষোভ শুরু করে হেফাজতে ইসলাম। গত ২৬ মার্চ তাদের বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে হেফাজত কমী নিহত হলে বিক্ষুদ্ধ হেফাজত কর্মীরা হাটহাজারী থানা, উপজেলা ভুমি অফিস, ইউনিয়ন ভুমি অফিসসহ বেশ কিছু সরকারী স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। পরে এসব ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সাতটি মামলা দায়ের করা হয়

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

গাজীপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ টি মামলায় ৯ হাজার ৫শত টাকা জরিমানা আদায়

 

করোনার বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ ২২ এপ্রিল – রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জয়দেবপুর বাজার, আক্কাস মার্কেট,জয়বাংলা রোড,বোর্ড বাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় রোড এলাকাসহ আরও কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সরকারি নির্দেশনা মেনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকান বন্ধ রাখা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর প্রচারণা চালানো হয়। এসময় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখা,মাস্ক না পরা, হেলমেট ও লাইসেন্স বিহীন যানবাহন চালানোর কারণে সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ও সড়ক পরিবহন আইনে ০৭ টি মামলায় ৫৫০০/- ( পাঁচ হাজার পাঁচশত) টাকা এবং চান্দনা চৌরাস্তা, নলজানি ও বাসন এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম করা ও মাস্ক না পরার জন্য আরও ০৭ মামলায় ৪০০০/- ( চার হাজার) টাকাসহ সর্বোসাকুল্যে ৯৫০০/-( নয় হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

এসময় জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও পদ্মা সাটেল আরব ফ্যাশন লিঃ ও ব্যাং জিন বাংলাদেশ লিঃ নামক দুটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করেন। ফাক্টরি দুটি যথাযথ স্বাস্থ্য বিধি মেনে কাজ চলছে।

করোনাকালীন সময়ে তাদের অধিকতর সাবধনতা অবলম্বন ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

 নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

সরকারী নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক না পরার দায়ে লোহাগাড়ায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার ( ২১ এপ্রিল)এ অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট মো:খোরশেদ আলম,ইউ এন ও বলেন ,উপজেলায় আমিরাবাদ ষ্টেশন ও আধুনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৭টি মামলায় এ জরিমানা আদায় করা হয়,এবং  অভিযান অব্যাহত থাকবে।

//মো: হামিদুর রহমান , চট্টগ্রাম //

বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে  ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

 

 বরিশালে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। রাস্তায় বেড়েছে রিক্সাসহ ব্যক্তিগত যানবাহন। বেড়েছে মানুষ চলাচল। খুলেছে অনেক দোকানপাট। নগরীর ৩টি প্রবেশদ্বারে সকালের দিকে বহিরাগত প্রবেশে কড়াকাড়ি করে পুলিশ। তবে বিকেলে ঢিলেঢালা হয়ে যায় সব কিছু।

অপরদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন ব্যক্তির নিকট থেকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

প্রথম দফায় ৭ দিনের কঠোর লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। সে হিসেবে বুধবার টানা অষ্টম দিনে বরিশালে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আগের ৭ দিনের চেয়ে রাস্তায় বেড়েছে রিক্সা ও ব্যক্তিগত যানবাহন চলাচল। নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ ও মুদী দোকান ছাড়াও অনেক দোকান খুলেছে। রাস্তায় বেড়েছে মানুষ চলাচল। পুলিশ কিংবা প্রশাসনের কাউকে দেখলেই দোকানের শাটার আটকে দিচ্ছেন দোকানীরা।

 

লকডাউন বাস্তবায়নে সকালের দিকে পুলিশ নগরীর ৩টি প্রবেশদ্বারে চেকপোস্ট স্থাপন করে বহিরাগতদের ফিরিয়ে দেয়। অপ্রয়োজনীয় যানবাহনের বিরুদ্ধে মামলা করে তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতা কমে যায়। রাস্তায় বেড়ে যায় মানুষ এবং যানবাহন।

 

এদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং নিশাত ফারাবীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি এবং লকডাউন উপেক্ষা করায় ১৩ জন ব্যক্তিকে ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

পটুয়াখালীর গলাচিপায় ১২ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক একটি টিম সরাসি অভিযান চালিয়ে ২০-এপ্রিল আনুমানিক ৪টার সময় কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকা থেকে ১২ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার আসামি জালাল গাজী (৬৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ চরচন্দ্রাইল গ্রামের ০৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন গাজীর আপন ভাই। জানাগেছে, আসামি জালাল গাজী ইউনিয়নের ব্রীজ বাজারে একজন চায়ের দোকানদার। ভিকটিম (১২) একজন বাক প্রতিবন্ধী। গত (১২-এপ্রিল ২০২১ ইং) তারিখ দুপুর দুইটার দিকে দোকানে গেলে খাবারের প্রলোভন দিয়ে মোঃ জালাল গাজী তার দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে।এসময় কিশোরীর কান্নাকাটির শব্দ পেয়ে পার্শবর্তী রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়।

এছাড়াও থানায় অভিযোগ করতে গেলে ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধাকমি দিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করে। পরবর্তীতে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(২০০০)-সংশোধনী-(২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

যাহার মামলা নং-১৫, তাং-১৮/০৪/২০২১, এরই প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প একটি টিম নিয়ে মঙ্গলবার ২০ এপ্রিল গলাচিপা থানা এলাকায় সারাসি অভিযান পরিচালনা করেন। এদিকে র‌্যাব-৮ জানতে পারে ধর্ষনকারী কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকায় অবস্থান করছে। বিকেল পৌনে চারটার দিকে উক্ত স্থানে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ওই ধর্ষণকারীকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে নিজের সংশ্লিটতার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেন। পরে গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানার মামলা নং-১৫ তারিখঃ ১৮/০৪/২০২১ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনী (২০০৩) এর ৯(১) মূলে হস্তান্তর করা হয়।

// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত ৬ দোকানকে জরিমানা করেছে

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৯ এপ্রিল সোমবার লকডাউনের ৬ ষষ্ঠ তম দিনে করোনা ভাইরাস রোধে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ৬ টি মামলায় ৬ দোকানদার মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ । এদিন পৌর শহরে অভিযান চালিয়ে ৬ ব্যাক্তিকে ৩৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির। ভ্রাম্যমাণ আদালত চলা কালে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মী । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ।

 //মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

জনসমাগম নিয়ন্ত্রণ ও আইন বর্হিভূত যান চলাচলে কঠোর পদক্ষেপ গ্রহন

 

করোনার বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণে কাজ করছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ডাক্তার, নার্সসহ বিভিন্ন স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান। প্রত্যেকে স্বস্ব অবস্থান থেকে দেশ ও দেশের আপামর জনগণকে ভাল রাখার প্রত্যয় নিয়ে কাজ করছে। করোনার ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের এই আপ্রাণ চেষ্টার মধ্যে কিছু মানুষের অসহযোগিতার জন্য বারে বারে বাঁধাগ্রস্থ হচ্ছে।

“করোনা মহামারীর সংক্রমণ এড়াতে, ঘরের বাইরে না যাওয়া অতি প্রয়োজন”- এই স্লোগানকে সামনে রেখে আজ ১৮ এপ্রিল -২০২১ রোজ রবিবার সকাল থেকে ০৫ম দিনের মতো লকডাউন বাস্তবায়নের কাজ করছে জেলা প্রশাসন যশোর ও যশোর জেলা পুলিশ। যশোর জেলার বিভিন্ন বাজার, ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করা ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং প্রয়োজন ব্যাতীত বাইরে বের হলে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

যশোর শহরের প্রাণকেন্দ্র ও ব্যস্ততম স্থান দড়াটানা মোড়ে জনসমাগম নিয়ন্ত্রণ ও আইন বর্হিভূত যান চলাচল ঠেকাতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এ সময় জনগণকে ঘুর মুখী করতে সচেতনতামূলক প্রচারণা,অনুমতি বিহীন যানবাহন আটকসহ নিরাপত্তা জোরদার করা হয়।

আসুন আমরা সকলে সম্মিলিতভাবে করোনার সুনামি থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে প্রশাসন ও পুলিশের কঠোর নজরদারির বাইরে না যাই। নিজ নিজ পরিবার, সমাজ থেকে আরো বেশী সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি,অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হই।আর যদি নিতান্তই ঘর থেকে বের হতে হয় তাহলে মাস্ক ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মেনে বের হই।

একমাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব এধরণের মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষা করা।

 //নিজস্ব প্রতিনিধি//

কুমিল্লায় ভাবী হত্যার ৫ বছর পর আসামী দেবর চট্টগ্রামে আটক

 

কখনো ভবনের কেয়ারটেকার, কখনো দিন মজুরের কাজ এভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নিজেকে বাচাতে অনেক চেষ্টা করেও সফল হতে পারেন নি কুমিল্লায় আপন চাচতো ভাইয়ের বউ হত্যাকারী মোতালেব। দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়তে বাধ্য হলেন।

২০১৬ সালে আপন চাচত ভাইয়ের স্ত্রী ইভাকে হত্যা করে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী মোতালেব। হত্যা কান্ডের পর পালিয়ে চট্টগ্রাম শহরে চলে আসে। নিজেকে বাচানোর জন্যে সে বিভিন্ন স্থানে দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে থাকে। অবশেষে ডবলমুরিং থানার আগ্রাবাদের মিস্ত্রি পাড়া এলাকায় একটি ভবনের কেয়ারটেকার হিসাবে কাজ শুরু” করেন তিনি। গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানার পুলিশ মিস্ত্রি পাড়া এলাকার জাহেদ ম্যানশন থেকে তাকে আটক করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, চুক্তি ভিত্তিক অপহরন ও অন্যান্য অপরাধের সাথে জড়িত কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী মোতালেব। ২০১৬ সালে চাচত ভাইয়ের বউ ইভাকে হত্যা করে চট্টগ্রাম পালিয়ে এসে একটি ভবনের কেয়ারটেকার হিসাবে কাজ করে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। তার বিরোদ্ধে ২০১৫ সালে একটি অপহরণ ও ধর্ষন মামলা এবং ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে।  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

রাণীশংকৈলে  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

দেশব্যাপী করোনা ভাইরাস রোধে লকডাউনের ৩য় দিনে দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৮ জন ব্যাক্তিকে জরিমানা করেন ।

 

১৬ এপ্রিল শুক্রবার  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এদিন পৌর শহরের ১৮ জন ব্যাক্তিকে লকডাউন অমান্য করে দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করাই ১৫ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির।

এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, গ্রাম্য পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//