সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা ট্রাম্পকে দিতে হবে প্রতারণা মামলায়

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর মাধ্যমে ঋণদাতাদের সঙ্গে প্রতারণা করার দায়ে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত।

শুক্রবার বিচারক আর্থার এনগোরন এ রায় দেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে থাকা প্রার্থী ট্রাম্প আরেকটি মামলায় আইনি বিপর্যয়ের মুখোমুখি হলেন। এই রায়ে তার বিশাল আবাসন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

ম্যানহ্যাটনে তিন মাস ধরে চলা এ দেওয়ানি মামলার বিচারের রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউ ইয়র্কে কোনো কর্পোরেশনের পরিচালক বা কর্মকর্তা হওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী আলিনা হাবা।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এ মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, ট্রাম্প ও তার পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঋণের শর্তে সুবিধা পাওয়ার জন্য এক দশকেরও বেশি সময় ধরে ব্যাংকারদের ধোঁকা দিয়ে বছরে তার মোট সম্পদের মূল্য প্রায় ৩৬০ কোটি ডলার বেশি দেখিয়েছেন।

ডেমোক্র্যাট লেটিশা জেমস রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব অভিযোগ এনেছেন বলে দাবি ট্রাম্পের। তিনি আরও চারটি ফৌজদারি মামলার মোকাবিলা করছেন।

রায়ের পর নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প বিচারক এনগোরনকে ‘কুটিল’ ও জেমসকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেন। তার বিরুদ্ধে করা মামলাকে ‘নির্বাচনি হস্তক্ষেপ’ ও ‘ডাইনি খোঁজা’ বলে অভিহিত করেন।

রায়ে ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে ৪০ লাখ ডলার করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের কোম্পানির সাবেক সিওও অ্যালান ওয়াইসেলবার্গকে জরিমানা করা হয় ১০ লাখ ডলার।

ট্রাম্প তিন বছর নিউ ইয়র্কে কোনো ব্যবসা করতে পারবেন না, আর তার দুই ছেলে দুই বছরের জন্য এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। ট্রাম্প, তার কোম্পানি বা এই কোম্পানির অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান তিন বছরের জন্য কোনো ঋণের আবেদন করতে পারবেন না।

বারবারা জোন্স ট্রাম্প কর্পোরেশনের স্বাধীন পর্যবেক্ষক হিসেবে আরও তিন বছর দায়িত্বপালন করবেন। তবে কোম্পানিটি সবচেয়ে বিপর্যয়কর শাস্তি এড়াতে পেরেছে, আদালত এর ব্যবসার লাইসেন্স বাতিল করেনি।

বাগেরহাটে জেএমবি`র ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে পুলিশের উপর বোমা নিক্ষেপকারী ৮ জে এমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড.আতিকুস-সামাদ সকল আসামীর উপস্হিতিতে এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া এলাকায় জে এমবির অবস্হানের কথা জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময়ে পুলিশের উপস্হিতি টের পেয়ে তাদের অবস্হানরত একটি ঘরের মধ্য থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে । পরে পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্হল থেকে চারজনকে আটক করে এবং পরবর্তীতে বাকী চারজনকে বিভিন্ন সময়ে অভিযানে আটক করা হয়।এদের মধ্যে দুইজন জামিনে থাকলেও রায়ের সময়ে তারা উপস্হিত ছিলেন।

দীর্ঘ আট বছর পর আদালতের শুনানী শেষে আসামীদের মধ্যে দুইজনকে তিন বছর,অপর দুইজনক দুই বছর এবং বাকী আসামীদের একবছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।  আটককৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এসময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্হিত ছিলেন এপিপি মোঃ শহীদুজ্জামান।তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।

তাবলিগ জামাত থেকে বড় ভাইকে হত্যাকরা ছোট ভাই গ্রেফতার

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

নরসিংদীর মনোহরদীতে সম্পত্তি সংক্রান্ত ঝগড়ায় বল্লম মেরে বড় ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে গিয়ে আত্মগোপন করে থাকা ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাবলিগ জামাতে সফররত অবস্থায় নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকার একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত বছরের ৯ নভেম্বর মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দীন মোল্লার ছোট ছেলে আওলাদ হোসেন মোল্লা (৫০) বড় ভাই আহসান উল্লাহ মোল্লাকে বল্লম মেরে আহত করে পালিয়ে যান। ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসান উল্লাহ মোল্লা মারা যান। গত বছরের ২১ নভেম্বর নিহতের স্ত্রী বিলকিস বাদী হয়ে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, হত্যা মামলার পলাতক আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১২ ফেব্রুয়ারি রাতে তাবলিগ জামাতে সফররত অবস্থায় নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকার একটি মসজিদ থেকে আওলাদ হোসেন মোল্লাকে গ্রেফতার করে মনোহরদী থানার পুলিশ। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

ডুমুরিয়ায় ৭টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ২১ লাখ টাকা জরিমানা আদায়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

 খুলনার ডুমুরিয়ায়   উপজেলার ৭টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ১১ ফেব্রুয়ারি  সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় পরিবেশ দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ও শোলগাতিয়া এলাকায় ভদ্রা ও হরি নদীর চর ভরাটিয়া জমির কিছু অংশ দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। ইট ভাটাগুলোর লাইসেন্স এবং পরিবেশ দপ্তরের ছাড় পত্রের মেয়াদ দুই বছরেরও বেশী সময় উর্ত্তীন্ন হলেও  অবৈধভাবে তা পরিচালিত হয়ে আসছে।

বিষয়টি নিয়ে মহামান্য হাইকোর্টে হিউম্যান রাইটস এ- পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার প্রতিষ্ঠানের রীট মামলার পরিপ্রেক্ষিতে ভদ্রা ও হরি নদির তীরবর্তি ১৪টি ইটভাটার জায়গা দখল এবং পরিবেশ দপ্তরের ছাড়া পত্র বিহীন ইটভাটা গুলো বন্ধে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। যার প্রেক্ষিতে জেলা প্রশাসন গত বছর ২ ফেব্রুয়ারী ৬টি ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা এবং ৮টি ইটভাটা সীল গালা করে বন্ধ করে দেয়। কিন্তু অসাধু ইট ভাঁটা মালিকরা নিষেধাজ্ঞা অমান্য করে তাদের ইটভাটাগুলো আবারও পরিচালনা করতে থাকে।

 খুলনা পরিবেশ দপ্তরের উদ্যোগে খর্ণিয়া ব্রীজের উত্তর পাশে অবস্হিত শাহাজান জমাদ্দারের মালিকানাধীন সান ব্রিকস, রানাই এলাকার মোঃ জাহিদুল ইসলামের মালিকানাধীন কেবি ব্রিকস, আবদুল লতিফ জমাদ্দারের জে.বি ব্রিকস, আমিনুর রশিদের মালিকানাধীন লুইন ব্রিকস, গাজী আবদুল হকের সেতু ব্রিকস-৪ এবং শোলগাতিয়া এলাকায় ইকবাল জমাদ্দারের মালিকানাধীন স্টোন ব্রিকস’র প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা ধার্য্য করে মোট ২১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা পরিবেশ দপ্তরের সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ, এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

আমতলীর সেই ইটভাটার ছাড়পত্র বাতিল ও পাউবোর নোটিশ

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মিয়ার স্ত্রী জাহানারা ইসলামের পরিচালনাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে নেয়া সেই এনবিএম ইটভাটার বিরুদ্ধে বরগুনা পানি উন্নয়ন বোর্ড নোটিশ দিয়েছে। নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কান্টি সাইটের মাটি ভরাট করে না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান স্বাক্ষরিত  নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানাগেছে,আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ওই ইটভাটা সংলগ্ন পশ্চিম পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ওই বাঁধের কান্টি সাইটের মাটি কেটে ভাটার ম্যানেজার নুর উদ্দিন বয়াতি ও তার লোকজন ইটভাটায় নিয়ে গেছে। এতে প্রাকৃতিক জ্বলোচ্ছাসে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করলে ওই ইউনিয়নের ফসলী জমি,প্রাণীকুল ও অন্তত ৩০ হাজার মানুষ দুর্যোগের ঝুঁকিতে পড়বে।

এছাড়াও ওই ইটভাটা সংলগ্ন তিনপাশে গ্রাম ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। কিন্তু ইটভাটার মালিক জাহানারা ইসলাম, তার ম্যানেজার প্রভাবশালী নুর উদ্দিন বয়াতি ও তাদের লোকজনের কারনে এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। দ্রুত এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ নিয়ে একাধিক পত্রিকায় স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনার সত্যতা পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে গত ১ ফেব্রুয়ারী উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান নোটিশ দিয়েছেন। অপর দিকে ওই ইটভাটার কারনে পরিবেশ বিঘ্নিত হওয়ায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল করেছেন। কিন্তু ইটভাটার মালিক জাহানারা ইসলাম ও তার ম্যানেজার নুর উদ্দিন বয়াতি অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ইটভাটার মালিক জাহানারা ইসলামের স্বামী নুরুল ইসলাম বলেন,আমি আদালতে আছি। সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কল কেটে দেন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান বলেন, নোটিশ দিয়েছি। নোটিশ প্রাপ্তির পরে বাঁধ বেধে না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, নোটিশ দেয়া হয়েছে। তারপরও যদি বন্যা নিয়ন্ত্রণ বাধের  মাটি ভরাট না করে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Daily World News

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

রূপসায় অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় ইবিএম ইটভাটার মালিক ইউনুস আলী সিকদার কে ইটভাটা চালানোর কাগজপত্র সঠিক না থাকাই এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জানাযায়, উপজেলার আলাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইবিএম ইট ভাটা চালিয়ে আসছে ভাটা মালিক। সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী ইট ভাটায় অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে লোকালয়ে ইটভাটা স্থাপন করা এবং সরকারি এলজিইডি রাস্তা দখল ও ইট তৈরি করার পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় উপজেলা সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১০ জনের মৃত্যুদন্ড ও ৬জনের যাবৎজীবন কারাদন্ড

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ১০ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস সোমবার এ রায় দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ সাক্ষীর সাুুক্ষ্যগ্রহণ শেষে রুহুল আমিন মেম্বারসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদনে করে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৫ আসামিকে।

 বর্তমানে তারা নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। তবে ঘটনার পর থেকে মো. মিন্টু ওরফে হেলাল (২৮) নামে একজন আসামি পলাতক রয়েছে।

চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের  মধ্য দিয়ে ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় জেলা জজ আদালতের হাজতখানায় আনা হয়। হাজত প্রাঙ্গণে আসামিদের স্বজনদের ভিড় দেখা গেছে।

 মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী-সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

 ভুক্তভোগীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে।

 ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জাকির হোসেন।

বিকাশ সরকার- স্ত্রী ও কন্যাকে হত্যাকারী তার ভাগনে রাজিব গ্রেফতার

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন এবং তিনজনকে হত্যার কারণ জানিয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেপ্তার ওই আসামির নাম রাজীব কুমার ভৌমিক (৩৫)। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের (৪৫) আপন ভাগনে।

গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের তালা ভেঙে তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) এবং তাঁদের একমাত্র মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার ওরফে তুষি (১৫)। নিহত বিকাশ সরকারের বড় ভাই প্রকাশ সরকার (৭০) তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনতলা ভবনটিতে দুই ভাইয়ের পরিবার ও তাঁদের ভাড়াটেরা বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা নিহত বিকাশ সরকারের মুঠোফোনের কললিস্ট ধরে হত্যাকাণ্ডের আগে ভাগনে রাজীবের সঙ্গে তাঁর একাধিকবার কথা বলার বিষয়টি লক্ষ করে। এই সূত্র ধরে রাজীব ও আরও কয়েকজন স্বজনকে গতকাল মঙ্গলবার দুপুরের পর তাড়াশ থানায় ডেকে নেয় পুলিশ। রাজীবের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে রাতে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রাজীব তাঁর মামা, মামি ও মামাতো বোনকে একসঙ্গে হত্যার কথা স্বীকার করেন।

এর আগে বিকাশ সরকারের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) সুকোমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় রাতেই রাজীবকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলমের নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম গঠন করা হয়। এ টিমে আরও ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন প্রমুখ। হত্যাকাণ্ডের খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং রহস্য উদ্‌ঘাটন করা হয়। হত্যায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে একটি লোহার রড, একটি লোহার হাঁসুয়া, আসামির মুঠোফোন ও মোটরসাইকেল।

গ্রেপ্তার রাজীব কুমার ভৌমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি নিহত বিকাশ সরকারের ছোট বোন প্রমীলা রানী সরকারের ছেলে। তাঁর বাবা মারা যাওয়ার পর ২০২১ সাল থেকে মামা বিকাশ সরকারের সঙ্গে খাদ্যশস্য কেনাবেচার যৌথ ব্যবসায় যুক্ত হন। মামা বিকাশ সরকার ব্যবসার পুঁজি হিসেবে তাঁকে ২০ লাখ টাকা দেন। ব্যবসা চলমান অবস্থায় তিনি মামাকে বিভিন্ন ধাপে ব্যবসার লভ্যাংশসহ প্রায় ২৬ লাখ টাকা ফেরত দেন। কিন্তু চলতি বছর বিকাশ ভাগনে রাজীবের কাছে ব্যবসা থেকে অর্জিত আরও ৩৫ লাখ টাকা দাবি করেন। ২২ জানুয়ারি বিকাশ তাঁর প্রাপ্য টাকা সাত-আট দিনের মধ্যে ফেরত দেওয়ার জন্য রাজীবকে চাপ দেন এবং টাকার জন্য রাজীবের মাকে (বিকাশের বোন) মুঠোফোনে কল করে গালমন্দ করেন। রাজীব টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে ও মামার বকাবকিতে মনঃকষ্ট পেয়ে মামা ও তাঁর পুরো পরিবারকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ২৭ জানুয়ারি বিকেল পৌনে পাঁচটার দিকে রাজীব মামা বিকাশকে ফোন করে পাওনা টাকা নিয়ে বাসায় যেতে চান। এ সময় বিকাশ সরকার ব্যক্তিগত কাজে বাসার বাইরে তাড়াশের কাটাগাড়ি বাজার এলাকায় ছিলেন। তিনি রাজীবকে টাকা নিয়ে বাসায় আসতে বলেন। তিনি ফিরে না আসা পর্যন্ত তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে গল্পগুজব করতে বলেন। রাজীব মামার বাসায় যাওয়ার পর মামি স্বর্ণা রানী সরকারের কাছে কফি খেতে চান। তাঁর মামি (বিকাশের স্ত্রী) তাঁকে কফি খাওয়ানোর জন্য বাসার নিচে দোকানে কফির প্যাকেট কিনতে যান। এ সময় রাজীব ব্যাগে করে আনা লোহার রড বের করে মামাতো বোন পারমিতার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এর মধ্যে মামি কফি কিনে বাসায় ফিরে এলে তাঁকেও একইভাবে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। পরে হাঁসুয়া দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। কিছুক্ষণের মধ্যে মামা বাসায় ঢুকলে তাঁকেও প্রথমে লোহার রড দিয়ে আঘাত করেন এবং পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।

মরদেহ তিনটি কক্ষে রেখে তালা দিয়ে রাজীব নিজের বাড়ি পাশের উপজেলা উল্লাপাড়ার তেলিয়াপাড়ায় চলে যান। পথে লোহার রডটি একটি পুকুরে ফেলে দিলেও রক্তমাখা হাঁসুয়াটি নিজের বাড়িতে নিয়ে রেখে দেন।

২৭ জানুয়ারি রাত থেকে বিকাশ সরকারের আত্মীয়স্বজনেরা মুঠোফোনে বিকাশের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ২৮ জানুয়ারিও ফোনে কাউকে না পেয়ে ২৯ জানুয়ারি রাত ১১টার দিকে তাঁরা বিকাশের বাসার সামনে এসে দেখেন, ফ্ল্যাটে তালা দেওয়া। এ সময় বিকাশের ফোনে কল করলে তালাবদ্ধ ফ্ল্যাটের ভেতর থেকে রিংটোনের আওয়াজ পাওয়া যায়। এ সময় কয়েকজন তালা ভাঙার কথা বললে বাকিরা তাতে সায় না দিয়ে পুলিশকে আগে খবর দেওয়ার সিদ্ধান্ত নেন। রাত আড়াইটার দিকে আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাড়াশ থানার পুলিশ তালা কেটে বিকাশ সরকারের ফ্ল্যাটে প্রবেশ করলে পরিবারের তিনজনেরই গলাকাটা লাশ পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন, আসামি রাজীব কুমার ভৌমিককে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

 

Daily World News

ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

কচুয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক আর নেই

তালতলীতে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধি//

 বরগুনার তালতলীতে বিএসটিআই নিষিদ্ধ  প্রসাধনী বিক্রি,অ-স্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ,নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২৪ হজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ জানুয়ারী) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা  অধিকার সূত্রে জানা গেছে, উপজেলার সদর বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রির অপরাধে আফিয়া আফরিন কসমেটিকস ৪ হাজার,রোজ কসমেটিকস ৫ হাজার, ছালাম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ১০ হাজার ও তালতলী মেডিনোভা ডায়াগনস্টিকে নির্ধারিত মূল্যের চেয়েv অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । একই সাথে বিভিন্ন  প্রতিষ্ঠান মনিটরিং করে  সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হাইকোর্টের রুল জারি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের মহাসড়কে থাকা স্থাপনা, হাটবাজার, ভটভটি, নসিমন-করিমন জাতীয় যানবাহন অপসারণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশের প্রধানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম বদরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

এর আগে গত রোববার নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের মহাসড়ক-সড়কে থাকা অবৈধ স্থাপনা, হাট-বাজার, ভটভটি, নসিমন-করিমন জাতীয় যানবাহন অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। আইনজীবী এস এম বদরুল ইসলাম এ রিট দায়ের করেন।