করাচিতে বোমা বিস্ফোরণ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের ব্যস্ত শহর করাচিতে একটি ডাস্টবিনে বোমা বিস্ফোরণে একজন পথচারী নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘনবসতিপূর্ণ সদর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

করাচির পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান বলেছেন, ডাস্টবিনটির পাশে পার্ক করা একটি মোটরসাইকেলে বোমাটি পাতা ছিল।

তবে হামলাটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, এটি নিশ্চিত নয় পুলিশ। তবে বিস্ফোরণে একটি নৌবাহনীর গাড়িও পুড়ে গেছে।

গত মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের গেটে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী একটি মিনিবাস উড়িয়ে দেন। এতে তিন চীনা নাগরিক প্রাণ হারান।

মারিউপোলে ৬০০ যোদ্ধা আহত – আজভ ডেপুটি কমান্ডার

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের জাতীয়তাবাদী আজভ* ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার স্ব্যাটোস্লাভ পালামার বলেছেন যে মারিউপোলে তার ৬০০ জন যোদ্ধা গুরুতর আহত হয়েছে।

স্প্যানিশ সংবাদপত্র এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পালামার বলেছেন যে আহত যোদ্ধাদের সংখ্যা বাড়ছে। রাশিয়ান সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী, তবে ব্যাটালিয়ন লাইন ধরে রাখার জন্য ইউক্রেনীয় প্রশাসনের আদেশ অনুসরণ করে।

“সরকার বুঝতে পেরেছিল যে আমরা ঘিরে রেখেছি এবং একটি লজিস্টিক করিডোর তৈরির জন্য পদক্ষেপ নিতে হবে। আমরা এখনও আমাদের প্রতিরক্ষা বজায় রাখতে পারি, এবং আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে এটি চালিয়ে যাচ্ছি,” তিনি বলেছিলেন।

জাতীয়তাবাদী ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার বিশ্বাস করেন যে যোদ্ধাদের বাঁচাতে কর্তৃপক্ষকে অসম্ভব করতে হবে।

“তারা বলে যে তারা সম্ভাব্য সবকিছু করছে, কিন্তু এই শর্তে লাইন ধরে রাখার আদেশ অসম্ভব, এবং আমি চাই যে তারা তাদের সৈন্যদের বাঁচানোর জন্য অসম্ভব কাজও করুক,” বলেছেন পালামার।

এর আগে, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছিলেন যে কিয়েভ রাশিয়ান সেনাদের জন্য আজোভস্টাল ধাতুবিদ্যা প্ল্যান্টের ভূখণ্ডে থাকা গুরুতর আহত ইউক্রেনীয় সৈন্যদের বিনিময় করার প্রস্তাব দিয়েছে। একই সময়ে, এই বিষয়ে এখনও কোনও চুক্তি হয়নি, তিনি উল্লেখ করেছিলেন।

৭ মে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে আজভস্টাল স্টিলের কাজগুলির অঞ্চল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC) এর অংশগ্রহণে এই উচ্ছেদটি পরিচালিত হয়েছিল। ৫ মে থেকে শুরু হওয়া মানবিক অভিযানের শুরু থেকে, ৫১ জনকে উদ্ধার করা হয়েছে: ১৮ জন পুরুষ, ২২ জন মহিলা, ১১ শিশু। সূত্র: প্রাভদা

English Dainikbiswa

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার বেলগোরোদের গভর্নর ভায়াচেসলাভ গ্লাদোকভ এ হতাহতের অভিযোগ করেছেন।-খবর এএফপির।

বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, এ পর্যন্ত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।

তিনি আরও জানান, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তার অঞ্চলটি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সোলোখি গ্রামকে হামলার লক্ষ্য বস্তু বানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন একসময়ে এ খবর এসেছে, যখন ইউক্রেনে রুশ অভিযানের ৭৭তম দিন চলছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে বারবার অভিযোগ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে বেলগোরোদের একটি তেল স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর অভিযোগ করেছে গভর্নর ভায়াচেসলাভ গ্লাদোকভ।

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার পরিকল্পনা রয়েছে শহরটির কর্তৃপক্ষের।

বর্তমানে শহরটি পরিচালনা করছে একটি সামরিক ও বেসামরিক প্রশাসন। গেল ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নতুন নাৎসিমুক্ত করতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর মস্কোর সঙ্গে একীভূত হতে যাওয়া প্রথম কোনো অঞ্চল হতে যাচ্ছে খেরসন।

রাশিয়া বলছে, অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্থানীয় বাসিন্দাদের। যদিও অঞ্চলটি থেকে বিতাড়িত মেয়র হেন্নাদি লাহুতা বলেন, স্থানীয় বাসিন্দারা দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চান।

গেল এপ্রিলে খেরসনের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে রাশিয়া। অঞ্চলটিতে এখনও বিচ্ছিন্ন রুশবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। খেরসনে একই নামে একটি সমুদ্রবন্দর রয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে এটি সংযোগ রয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিদ্রোহীদের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।

English Dainikbiswa

ক্যাসিনো সম্রাট ও তার অনুসারী এবং বর্তমান রাজনৈতিক অবস্থান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম কি বলছে…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ভাষণ দেন। তার সেই ভাষণে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যু।

পুতিন ইউক্রেনে তার চালানো কথিত বিশেষ সামরিক অভিযানকে জার্মান নাৎসীদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে করা সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের সঙ্গে মিলিয়েছেন।

আর প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে নাৎসিদের সঙ্গে মেলানোর পর রাশিয়ার গণমাধ্যমগুলো কি বলছে? এ বিষয়টি জানানোর চেষ্টা করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রাশিয়ার বিখ্যাত পত্রিকা কোমসোমোলসকায়া প্রাভাডা তাদের খবরে পুতিনের ইউক্রেন অভিযান নিয়ে বলেছে, আমাদের সেনা ও অফিসাররা বিশ্বকে নাৎসীবাদীর হাত থেকে রক্ষা করছে। যেমনটা এক সময় করেছিল আমাদের পূর্ব পুরুষরা।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ইউক্রেনে রুশ বাহিনী সেসব নাৎসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যাদের সহায়তা করছে পশ্চিমারা।

সংবাদমাধ্যমটি তাদের খবরে আরও বলেছে, হিটলারের পূর্ব মিত্ররা এখন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে। পুরো ইউরোপ হিটলারকে অস্ত্র দিয়েছে যেভাবে এখন জেলেনস্কিকে অস্ত্র দিচ্ছে। জার্মান ফ্যাসিস্টদের জন্য ইউরোপের পুরো অর্থনৈতিক শক্তি কাজ করেছে। আজ তারা ইউক্রেনের নাৎসিদের জন্য কাজ করছে।

এদিকে রাশিয়ার সংবাদমাধ্যমটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হিটলারের মতো একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। অথচ জেলেনস্কি নিজে একজন ইহুদি।

এর মাধ্যমে ইউক্রেনে চালানো তাদের কথিত অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

রাশিয়ার এ সংবাদমাধ্যমটি তাদের খবরের শেষে বলেছে, পুতিন লম্বা সময়ের জন্য যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছেন। এটি কত লম্বা হবে এ নিয়ে কোনো কিছু গ্রাহ্য করেন না তিনি। সূত্র: বিবিসি

English Dainikbiswa

ডেসটিনি মামলার রায় কাল।। কিহবে হারুন-রফিকুলের

রাশিয়ার পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন কিম জং উন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের।

চিঠিতে ‘রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের’ মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিম। দুই দেশের মধ্যকার কৌশলগত, ঐতিহ্যগত ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা।

রাশিয়া গত সোমবার জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭ম বার্ষিকী পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বছর ‘বিজয় দিবস’ হিসেবে স্মরণ করে রাশিয়া। এ উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে চিঠি দেন কিম জং-উন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পরপরই মস্কোর প্রতি সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। এই সংঘাতের জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র-ঘেঁষা নীতিকেই দায়ী করেছে পিয়ংইয়ং।

মার্চ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়ার ‘ইউক্রেন আগ্রাসনের’ নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি মাত্র দেশ ভোট দিয়েছিল তার অন্যতম ছিল উত্তর কোরিয়া।

English Dainikbiswa

খুলনার অমিত জাবির ছাত্র , হলের ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যা

৪০০০ বছর আগের মূর্তি নেব-সেনু নিজেই এদিক ওদিক ঘোরে

সুতপার সাথে কি সম্পর্ক ছিল সুশান্তর, খতিয়ে দেখছে তন্তকারীরা

রাশিয়ার বিজয় দিবসে পুতিন জানিয়ে দিল ইউক্রেন ও পুশ্চিমাদেরে আসল উদ্দেশ্য কি ছিল

ওয়ারহোল-এর আঁকা মেরিলিন মনরোর পোর্ট্রেট নিলামে।। বিক্রি হলো ১৭০০ কোটি টাকায়

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ধারণা করা হয়েছিল ছবিটা নিলামে ২০০ মিলিয়ন ডলারে বিক্রি হবে। এত না হলেও রেকর্ড ১৯৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় ১৭০০ কোটিতে বিক্রি হয়েছে অ্যান্ডি ওয়ারহোল-এর আঁকা মেরিলিন মনরোর পোর্ট্রেট।

সোমবার নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি-তে এই দামে বিক্রি হয় হলিউড অভিনেত্রী মনরোকে নিয়ে মার্কিন শিল্পী, চলচ্চিত্র পরিচালক অ্যান্ডি ওয়ারহোলের অসাধারণ এই শিল্পকর্মটি।

অ্যান্ডি ওয়ারহোল মনরোকে নিয়ে কাজ করেছিলেন ১৯৬৪ সালে, অর্থাৎ স্বর্ণকেশী মনরোর রহস্যজনক মৃত্যুর দুই বছর পর।

মনরোর মোট পাঁচটি পোর্ট্রেট করেছিলেন অ্যান্ডি ওয়ারহোল। পাঁচ পোর্ট্রেটের ওই সিরিজের নাম দিয়েছিলেন ’শট’। ম্যানহাটানে অ্যান্ডির স্টুডিও ‘ফ্যাক্টরি’তে ঢুকে পোর্ট্রেটগুলো লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন এক দর্শনার্থী। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সব ছবি। পরে ওই ছবিগুলো ঠিকঠাক করে গুলির ঘটনা স্মরণে রেখে সিরিজটির নাম দিয়েছিলেন ‘শট’।

বিশেষজ্ঞদের মতে, শট সিরিজের ‘শট সেইজ ব্লু মেরিলিন’ বতিচেল্লির বার্থ অব ভেনাস, দা ভিঞ্চির মোনা লিসা এবং পিকাসোর লা ডেমোইজেলের মানের শিল্পকর্ম।

সোমবার এ কথা উল্লেখ করে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির ২০ ও ২১ শতকের শিল্প বিষয়ক চেয়ারম্যান অ্যালেক্স রটার বলেন, মেরিলিন মনরোর জনপ্রিয়তা আজও আকাশ ছোঁয়া, ‘অ্যামেরিকান পপ’ জগতে এখনো শীর্ষেই আছেন তিনি।

২০১৫ সালে ‘উইমেন অব আলজিয়ার্স’ বিক্রি হয়েছিল ১৭৯ দশমেক চার মিলিয়ন ডলারে। এতদিন পিকাসোর ওই শিল্পকর্মই ছিল ২০ শতকের সবচেয়ে দামি পেইন্টিং। ওয়ারহোলের আঁকা মনরোর পোর্ট্রেট ১৯৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৭০০ কোটি টাকায় বিক্রি হয়ে ওই রেকর্ড ভেঙে দিলেন।

যুক্তরাষ্ট্রের শিল্পী ওয়ারহোল ১৯৮৭ সালে নিউইয়র্কের ম্যানহাটানে মারা যান। সোমবার তার শহরেই রেকর্ড দামে বিক্রি হলো ‘শট সেইজ ব্লু মেরিলিন’। ছবি বিক্রির পুরো অর্থ যাবে টোমাস অ্যান্ড ডোরিস আম্মান-এর তহবিলে। সুইজারল্যান্ডের এই প্রতিষ্ঠান সারা বিশ্বের শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে। সূত্র : ডয়চে ভেলে

English Dainikbiswa

স্বর্ণের দাম আবারও কমল// বুধবার থেকে কার্যকর

কারাবন্দিদের মধ্যে তুমুল সংঘর্ষ- নিহত ৪৩

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে দুটি গ্যাংয়ের বন্দিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

এ ঘটনার পর ওই কারাগারের শতাধিক বন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর আনাদুলোর।

স্থানীয় সময় সোমবার দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে ওই দাঙ্গার ঘটনা ঘটে। রাজধানী কুইতো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

কারাগারে লস লোবোস ও আর-৭ নামের প্রতিদ্বন্দ্বী দুটি গ্যাংয়ের বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। তবে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে।

দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন না। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারের পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দি নিহত হয়েছেন। সবশেষ গত মাসে দক্ষিণ ইকুয়েডরের এল তুরি কারাগারে এক দাঙ্গায় অন্তত ২০ বন্দি নিহত হন।

 

 

সাংবাদিকতায় নোবেল হিসেবে পুলিৎজার পেয়েছে ওয়শিংটন পোস্ট ও রয়টার্স

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ ছাড়া ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।

পুরস্কার ঘোষণার সময় পুলিৎজারের বোর্ড সদস্য মার্জরি মিলার বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার ঘটনা স্পষ্টভাবে তুলে ধরার জন্য ওয়াশিংটন পোস্টকে এ বছরের পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনের মাধ্যমে মানুষ দেশের ‘সবচেয়ে অন্ধকার দিনগুলো’ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছিলেন।

২০২১ সালের ওই দিনে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা। এদিকে ওই হামলার ছবি তুলে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পেয়েছেন গেটি ইমেজের আলোকচিত্রীদের একটি দল। গত বছরে আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ছবি তুলে একই বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের আলোকচিত্রী মার্কাস ইয়াম।

এবারের পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকেরা। দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার অভিযান চলছে। অভিযানের সময়ের খবরাখবর তুলে ধরার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুলিৎজারে জাতীয় বিষয়ে প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন ও সমালোচনা বিভাগে তিনটি পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদক আন্দ্রেয়া এলিয়ট তাঁর ‘ইনভিসিবল চাইল্ড: পোভার্টি, সারভাইভাল অ্যান্ড হোপ ইন অ্যান আমেরিকান সিটি’ বইয়ের জন্য আলাদাভাবে একটি পুরস্কার পেয়েছেন। ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার জিতেছে মিয়ামি হেরাল্ড।

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

English Dainikbiswa

শ্রীলঙ্কায় মাহিন্দ্রা রাজাপাকসের পদত্যাগ।। পৈতৃক বাড়ীতে আগুণ

ডোমারে নবাগত ইউএনও’র স্বাগত ও সদ্য সাবেক ইউএনও ‘র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

রাশিয়ার বিজয় দিবসে পুতিন জানিয়ে দিল ইউক্রেন ও পুশ্চিমাদেরে আসল উদ্দেশ্য কি ছিল

খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে

শ্রীলঙ্কায় মাহিন্দ্রা রাজাপাকসের পদত্যাগ।। পৈতৃক বাড়ীতে আগুণ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলঙ্কায় এমপি ও প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার পর এ বার সদ্য পদত্যাগ করা মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় শ্রীলঙ্কার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এমনটাই খবর সে দেশের স্থানীয় সংবাদমাধ্যম জুড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজাপাকসের শুধু পৈতৃক বাড়িই নয়, তাদের বাবা ও মায়ের স্মরণে তৈরি সৌধতেও আগুন লাগানো হয়েছে।

১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্দশায় পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দেশটি। ভয়াবহ বিদ্যুৎ–বিভ্রাটের কবলে পড়েছেন শ্রীলঙ্কাবাসী। এর প্রতিবাদে মাসখানেকের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ।। মন্ত্রীর বাড়ি সহ বিভিন্ন জায়গায় আগুন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে দেশটির একজন আইনপ্রণেতা এবং সাবেক এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদেনে বলা হয়, সোমবার সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটেছে দেশটিতে। রাজধানী কলম্বোর কাছে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর এক এমপির লাশ উদ্ধার করা হয়েছে। মাউন্ট লাভিনিয়া এলাকায় সাবেক মন্ত্রী জনস্টন ফেরনান্দোর আবাসিক ভবন ও বর্তমান এমপি সনাথ নিশানথার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ভিডিও ফুটেজে জ্বলন্ত ঘর থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। এই ঘটনা আগে শ্রীলঙ্কাজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের ওপর হামলা চালায়। বিক্ষোভ–সহিংসতার মুখে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে।

প্রথমে মাহিন্দা রাজাপাকসে সমর্থকেরা রড ও লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। এরপর দুই পক্ষের সহিংসতায় আরও দুজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়।

১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্দশায় পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দেশটি। ভয়াবহ বিদ্যুৎ–বিভ্রাটের কবলে পড়েছেন শ্রীলঙ্কাবাসী। এর প্রতিবাদে মাসখানেকের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে।