অপারেশন করছে মোবাইলের আলোয়, বিদ্যুৎ সংকট এতটাই প্রকট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলংকার অর্র্থনৈতিক আর জ্বালানি সংকটের কালোছায়া পড়েছে দেশটির চিকিৎসা খাতে। ঠিক আগের সপ্তাহেই রাস্তায় নেমেছিলেন ডাক্তাররা। বলেছিলেন, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে বিশাল প্রভাব পড়বে হাসপাতালগুলোয়। ব্যাঘাত ঘটবে চিকিৎসায়। চলমান রাজনৈতিক বিক্ষোভ, খাদ্য আর বিদ্যুৎ সংকটের কারণে নির্ঘুম রাত কাটছে বহু লংকানের। তিন বছর বয়সি মিরুর মা-বাবাও আছেন তাদের ভেতর। মারাত্মক মস্তিষ্কের টিউমারের সঙ্গে বসবাস তার। বেঁচে থাকার জন্য দরকার একটি ‘অ্যান্টি-কনভালসেন্ট’ ওষুধের। সেটি সময়মতো না খেলে ঘনঘন মৃগী হয় তার। ‘হাসপাতালে এখন আর পাওয়া যাচ্ছে না এই ওষুধ। আশপাশের ফার্মেসিগুলোতেও শেষ হয়ে গেছে’, বললেন হাতাশাগ্রস্ত এই বাবা। এখন টাকা থাকলেও পাওয়া যাচ্ছে না এই ওষুধ। অনেকটা একি অবস্থা ওয়াসান্তা সেনেভিরান্তের। সাত বছর বয়সি মেয়ের জন্য ‘ট্রাইপসেস’ ওষুধটি হন্য হয়ে খুঁজচ্ছেন। ‘কেমোথেরাপির ওষুধ এটি। হাসপাতাল, ফার্মেসি কোথাও নেই। কোনো সরকারি আমদানিকারক বা হাসপাতাল। কারোর কাছেই নেই’, বললেন এই হতভাগা বাবা। ‘কী করব আমি? আমার বাচ্ছা-তো বেশিদিন বাঁচবে না এই ওষুধ ছাড়া।’

অপরদিকে সংকটের এই বিরূপ প্রভাব পড়েছে হাসপাতালগুলোয়। ডাক্তাররা এখন চিকিৎসার সরঞ্জাম ফেলে না দিয়ে তা ধুয়ে, জীবাণুম–ক্তকরণ করে আবার ব্যবহার করছে অন্য রোগীদের ওপর। বিদ্যুতের অনুপস্থিতিতে মোবাইলের লাইট আর চার্জার ব্যবহার করে করছেন অস্ত্রোপচার। ‘আমি জানি এভাবে পরের রোগীর জীবন ঝুঁকি বাড়াচ্ছি। আমি একই সঙ্গে হতাশ এবং নিরূপায়’, বললেন এক ডাক্তার। সরঞ্জাম জীবাণুমুক্তকরণ করতেই ব্যয় হয়ে যায় অনেক সময়। আমাদের শেখানো সবকিছুর বিরুদ্ধে যায় এসব।

‘এটা একটি সংকট, আমরা বলতে পারছি না অবস্থা আর কত খারাপ হতে পারে’, বললেন রাষ্ট্রীয় ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের সচিব আথুলা অমরসেন। কিন্তু আমরা জানি আমরা আরও বড় সংকটের দ্বারপ্রান্তে। এখন পর্যন্ত ওষুধ সল্পতার কারণে মৃত্যু হয়েছে বলে জানা যায়নি শ্রীলংকান গণমাধ্যম থেকে। শুধু তাই নয়, অবেদনাশকও নেই পর্যাপ্ত পরিমাণে। থেমে আছে জরুরি অস্ত্রোপচার থেকে শুরু করে বিভিন্ন গবেষণা। ‘আমাদের এখন কে বাঁচবে সেই হিসাব করতে হচ্ছে’, বললেন একজন সরকারি ডাক্তার।

English Dainikbiswa

ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে

মারিওপোলের আর কোনো অস্তিত্ব নেই- ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের সেনাসদস্য ও বাসিন্দাদের আত্মসমর্পণ করার জন্য রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল রাশিয়া।

কিন্তু ইউক্রেনীয়রা এতে কর্ণপাত না করায় রুশ বাহিনীর বোমায় গুড়িয়ে দেওয়া হয়েছে মারিওপোলের বহু স্থাপনা।

রুশ হামলার পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার বলেন, এ শহরের আর কোনো অস্তিত্ব নেই।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কুলেবা বলেন, মারিওপোলের আর কোনো অস্তিত্ব নেই। অল্প কিছু বাহিনী ও সাধারণ বাসিন্দাদের একটা বড় অংশ এখনও বেঁচে আছে। কিন্তু তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তারা প্রতিদিন বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে। তবে রাশিয়ার আচরণ দেখে বোঝা যাচ্ছে, যেকোনো মূল্যে ওরা শহরটাকে মাটিতে মিশিয়ে দিতে চায়।

এদিকে ইউক্রেনে রুশ সামরিক অভিযান ৫৫তম দিনে সোমবার রাতে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে।

এ ছাড়া খারকিভ শহরে আবাসিক ভবনের ওপর রুশ বাহিনী গোলাবর্ষণ করলে অন্তত দু’জন বেসামরিক লোক নিহত হয়। রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, কিয়েভ দখলের চেষ্টা করলে প্রতিরোধের মুখে পিছু হটার পর পূর্ব ইউক্রেনে আগ্রাসনের নতুন ধাপ শুরু করেছে রুশ বাহিনী।

গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। অঞ্চলটির একাংশ মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে।

সোমবার মধ্যরাতে টেলিগ্রামে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা এখন নিশ্চিত করছি, রুশ বাহিনী দনবাস অঞ্চলের জন্য লড়াই শুরু করেছে। দীর্ঘ সময় ধরে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে এখানে যত জন রুশ সেনা নিয়ে আসা হোক না কেন আমরা লড়াই করব। আত্মরক্ষার এই লড়াই চালিয়ে যাব আমরা।’

রুশ বাহিনীর বড় ধরনের হামলার শঙ্কা থেকে এর আগেই দনবাসের মানুষজনকে ইউক্রেনের পশ্চিম অংশ সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

দনবাসের নিয়ন্ত্রণ মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এর নিয়ন্ত্রণ নিলে ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে করিডর তৈরি হবে।

এদিকে সোমবার ইউক্রেনের শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন রুশ সেনারা। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, রুশ সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সেনাদের বেশ কিছু সেনাঘাঁটি ধ্বংস হয়েছে।

English Dainikbiswa

ছিন্নমূল মানুষের পাশে সেহেরির খাবার নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাপোলো

রাশিয়ার গ্যাস ইউক্রেন দিয়েই ইউরোপে সরবরাহ করবে গ্যাজপ্রম

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের জানিয়েছে, ইউরোপীয় ভোক্তাদের অনুরোধে তারা ইউক্রেন দিয়েই ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখছে। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রোববার এক বিবৃতিতে গ্যাসপ্রম জানায়, ১৭ এপ্রিল পর্যন্ত ইউরোপীয় গ্রাহকদের কাছ থেকে তারা ৫৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের অনুরোধ পেয়েছেন।

প্রসঙ্গত, ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হওয়ার পরও ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রেখেছে রাশিয়া।

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ইউরোপের মোট গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে।

English Dainikbiswa

হাইমচর প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ ও ইফতার দোয়া অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় মুজিবনগর দিবস পালিত

অবশেষে চট্টগ্রামের জব্বরের বলিখেলা ও মেলা হচ্ছে

রুশ সেনাবাহিনী মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মারিউপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে।

 রুশ সেনাবাহিনী মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে
রাশিয়ার দাবি ইউক্রেনের সেনাদের মারিউপোলে এক জায়গায় ঘিরে ফেলেছে তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া।

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে মারিউপোলে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে রাশিয়া।

অন্যদিকে কিয়েভের মেয়র শহরের নাগরিকদের রাশিয়ার আরও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছেন। একইসাথে যারা শহর ছেড়ে পালিয়েছেন তাদের ফিরে না আসার অনুরোধ করেছেন।

পশ্চিমা অস্ত্রবাহী বিমান ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়া বলছে পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক বিমান তারা ভূপাতিত করেছে।

ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ওডেশা শহরের বাইরে এই ঘটনা ঘটেছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

নিরপেক্ষ কোন সূত্র থেকে বিবিসি এটি যাচাই করতে পারেনি।

অস্ত্র সমর্পণের আহবান

মারিউপোলে জীবন রক্ষার সুযোগ হিসেবে ইউক্রেনের সৈন্যদের আজ রোববারের মধ্যে আত্মসমর্পণের আহবান জানিয়েছে রাশিয়া।

দেশটি বলেছে এ সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে। এ জন্য তারা কিয়েভের দিকে না তাকিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেয়ার পরামর্শ দিয়েছে ইউক্রেনের সৈন্যদের।

তারা বলছে ইউক্রেনের যেসব সৈন্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা মারিউপোলে এখনো লড়াই করছে, তারা স্থানীয় সময় সকাল ছয়টা থেকে বেলা একটার মধ্যে তাদের অস্ত্র সমর্পণ করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

যারা এটা করবে তাদের বন্দী হিসেবে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে।

তবে যারা আত্মসমর্পণ করবে না তাদের বিষয়ে কী হবে সে সম্পর্কে দেশটি তাদের বিবৃতিতে কিছু উল্লেখ করেনি।

রাশিয়ার দাবি ইউক্রেনের সৈন্যদের শহরটির একটি ছোট এলাকায় ঘিরে রাখা হয়েছে।

কিয়েভ লভিভ শহরে বিস্ফোরণ চলছেই

রাশিয়া ইউক্রেনে বিমান হামলা আরও জোরদার করেছে।

কিয়েভের মেয়র আরও হামলার আশঙ্কায় শহরে না ফিরতে নাগরিকদের প্রতি অনুরোধ করেছেন।

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণ শোনা যাচ্ছে

তবে সেখানকার কর্মকর্তারা বলছেন যে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চারটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এদিকে রাশিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ কয়েকজন মন্ত্রীর রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপরও একই ধরণের নিষেধাজ্ঞা দিয়েছে।

ওদিকে কিয়েভের উত্তরে বুচা শহর থেকে রাশিয়ানরা চলে যাওয়ার পর সেখানকার অধিবাসীরা বাড়িঘর পুনরায় ঠিকঠাক করতে শুরু করেছে।

পুতিন কেন ডনবাস নিয়ন্ত্রণে নিতে চান

মারিউপোলে কী হয়েছে

ইউক্রেনের এই বড় বন্দর নগরীটির পতন আগামী কয়েক দিনের মধ্যে হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ছয় সপ্তাহ ধরে সেখানে রাশিয়ার হামলা চলছে এবং এতে মারা গেছে হাজার হাজার বেসামরিক নাগরিক।

যারা বেঁচে গেছে তারাও কনকনে ঠাণ্ডায় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

বোমায় শহরটি তছনছ করে দিয়েছে রুশরা। ফলে বিদ্যুৎ, পানি, গ্যাস, পানি ও ঔষধের চরম সংকট তৈরি হয়েছে।

হাজার হাজার মানুষ শহরটির আরও উত্তরে সরে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টও স্বীকার করেছেন যে শহরটির অল্প অংশই তাদের নিয়ন্ত্রণে আছে।

আমেরিকাতে সতর্ক করেছে রাশিয়া

ওদিকে, রাশিয়া লিখিতভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে “অপ্রত্যাশিত পরিণতি” ভোগ করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পাঠানো দুই পাতার রুশ কূটনৈতিক নোটটি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দেখেছে।

চিঠিতে বলা হয়েছে “অত্যন্ত স্পর্শকাতর” অস্ত্র-সরঞ্জাম ইউক্রেনকে দিয়ে “সংঘাতে তেল ঢালা হচ্ছে” যা “অপ্রত্যাশিত পরিণতি” ডেকে আনতে পারে।

প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সাহায্য দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করার পর রাশিয়া এই হুঁশিয়ারি দিল।

জানা গেছে, প্রস্তাবিত নতুন সাহায্যের আওতায় আমেরিকা ইউক্রেনকে দূরপাল্লার কামান, উপকূল প্রতিরক্ষার ড্রোন, ভারি সাঁজোয়া যান এবং ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। সূত্র: বিবিসি

English Dainikbiswa

সর্ব্বোচ্চ ৬০ বিঘা কৃষি জমি থাকবে এক ব্যক্তির নামে

সংসদের ভেতর ডেপুটি স্পিকারকে মারধর করলেন ইমরানের দলের এমপিরা

সংসদের ভেতর ডেপুটি স্পিকারকে মারধর করলেন ইমরানের দলের এমপিরা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের সদ্য-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা দেশটির পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন।

শনিবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য শুরু হওয়া অধিবেশনে ডেপুটি স্পিকারের আসন গ্রহণের সময় তাকে থাপ্পড়, কিল-ঘুষি মারার পাশাপাশি বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরানের দলের এমপিরা।

দলত্যাগ করায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক এমপিরা মাজারির ওপর চড়াও হন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, মাজারিকে ইমরানের দলের এমপিরা থাপ্পড় এবং কিল-ঘুষি মারছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

শনিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পিটিআইয়ের আইনপ্রণেতারা পদ্মফুল নিয়ে আসেন। পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দেয়া আইনপ্রণেতাদের উদ্দেশে ‌‘লোটা’ ‘লোটা’ বলে স্লোগান দিতে শুরু করেন। এর এক পর্যায়ে তারা বিরোধীদের আসনে বসার সিদ্ধান্ত নেন।

পিটিআইয়ের আইনপ্রণেতারা বলেন, তারা দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের এই সদস্যরা পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দিয়েছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, বিশৃঙ্খলা আর হট্টগোলের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় প্রার্থী হামজা শেহবাজ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই অধিবেশনের শুরুতে ইমরানের দলের এমপিরা ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদের ওপর হামলা চালিয়েছেন। এতে পিএমএল-কিউয়ের প্রধান চৌধুরী পারভেজ এলাহীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

৩৭১ আসনে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য ১৮৬ ভোটের দরকার হলেও হামজা শেহবাজ ১৯৭ ভোট পেয়েছেন। ইমরানের দল ছেড়ে আসা এমপিরা ভোট দেওয়ায় হামজা বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পিটিআই-ত্যাগী ২৪ এমপিকে প্রায় দুই সপ্তাহ ধরে একটি হোটেলে রেখেছিল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। যাতে এই সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো চাপের মুখোমুখি না হন, সে জন্য তাদের হোটেলে রাখা হয়।

এদিকে, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে ডেপুটি স্পিকারের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

English Dainikbiswa

নিজেদের তৈরি ভিসা ও টিকিট দিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা

ইইউয়ের ১৮ কূটনীতিক বহিষ্কার রাশিয়া থেকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে গত ৫ এপ্রিল ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিলো ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিলো, এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।

সেই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস এডেরারকে ওইদিনই তলব করেছিলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিলো, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেয়া হবে। অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো।

এ বিষয়ক এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিলো, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।

এছাড়া বহিষ্কৃত ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। সূত্র: রয়টার্স

English Dainikbiswa

পিরোজপুরের ইন্দুরকানীতে সেহেরিতে চেতনানাশক খেয়ে হাসপাতালে ১০

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত- জেলেনস্কি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার সিএনএনকে বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার জন্য “বিশ্বের সমস্ত দেশকে” প্রস্তুত থাকতে হবে।

জেলেনস্কি শুক্রবার কিয়েভের রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি একচেটিয়া সাক্ষাত্কারে সিএনএন-এর জেক ট্যাপারকে বলেছিলেন যে পুতিন পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের দিকে যেতে পারেন কারণ তিনি ইউক্রেনের জনগণের জীবনের মূল্য দেন না।

“শুধু আমিই নয় — সমগ্র বিশ্বের, সমস্ত দেশকে চিন্তিত হতে হবে কারণ এটি প্রকৃত তথ্য হতে পারে না, তবে এটি সত্য হতে পারে,” জেলেনস্কি তার বক্তব্যকে জোর দেওয়ার জন্য ইংরেজিতে স্যুইচ করে বলেছিলেন।

“রাসায়নিক অস্ত্র, তাদের এটি করা উচিত, তারা এটি করতে পারে, তাদের জন্য মানুষের জীবন, কিছুই নয়। সে কারণেই,” জেলেনস্কি বলেছিলেন। “আমাদের চিন্তা করা উচিত ভয় নয়, ভীত নয় বরং প্রস্তুত হওয়া উচিত। তবে এটি ইউক্রেনের জন্য প্রশ্ন নয়, শুধু ইউক্রেনের জন্য নয়, আমি মনে করি সারা বিশ্বের জন্য।”

বিস্তৃত সাক্ষাত্কারে, জেলেনস্কি একটি রাশিয়ান জাহাজের ডুবে যাওয়া, তার সামরিক বাহিনীর হতাহতের ঘটনা এবং যুদ্ধের কারণে তাকে এবং তার জনগণের উপর মানসিক আঘাতের বিষয়ে কথা বলেছেন।

জেলেনস্কি রাশিয়ার সাথে 50 দিনের যুদ্ধ জুড়ে ইউক্রেনে থেকে গেছেন, কারণ ইউক্রেনের বাহিনী কিয়েভ দখল করার ক্রেমলিনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং রাশিয়াকে দেশের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে তার যুদ্ধ প্রচেষ্টা পুনরায় ফোকাস করতে বাধ্য করেছে, যেখানে ইউক্রেন একটি উল্লেখযোগ্য বৃদ্ধির প্রত্যাশা করছে। সামনের দিনগুলিতে লড়াইয়ে। একই সময়ে, রাশিয়া কিয়েভের উপকণ্ঠে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং এখনও দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করার ক্ষমতা বজায় রেখেছে।

মার্কিন কর্মকর্তারা এই সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছেন যে পুতিন যদি এক কোণায় ফিরে যান, তাহলে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যেতে পারেন। সিআইএ ডিরেক্টর বিল বার্নস বৃহস্পতিবার বলেছেন যে সিআইএ সম্ভাবনার উপর “খুব গভীরভাবে” নজর রাখছে, যখন জোর দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এমন কোনও লক্ষণ দেখেনি যে রাশিয়া এমন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

“প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ান নেতৃত্বের সম্ভাব্য হতাশার পরিপ্রেক্ষিতে, তারা এখন পর্যন্ত সামরিকভাবে যে ধাক্কার সম্মুখীন হয়েছে, আমরা কেউই কৌশলগত পারমাণবিক অস্ত্র বা কম ফলনের পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য অবলম্বন দ্বারা সৃষ্ট হুমকিকে হালকাভাবে নিতে পারি না,” তিনি জর্জিয়া টেক এ পাবলিক মন্তব্যে বলেন.

রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যুদ্ধজাহাজ এই সপ্তাহে কৃষ্ণ সাগরে ডুবে গেছে, যা ইউক্রেন বলেছে একটি ক্ষেপণাস্ত্র হামলার ফল, যখন রাশিয়া দাবি করেছে যে এটি গোলাবারুদ বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের কারণে হয়েছে।

একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বলেছেন যে দুটি ইউক্রেনীয় নেপচুন ক্ষেপণাস্ত্র মোসকভাতে আঘাত করেছে এবং একজন আমেরিকান কর্মকর্তা বলেছেন যে হামলা এবং পরবর্তীতে জাহাজটি ডুবে যাওয়া একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের ফলাফল। জেলেনস্কি অবশ্য ইউক্রেন একটি ভূমিকা পালন করেছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

“আমরা জানি যে এটির আর অস্তিত্ব নেই। আমাদের জন্য, এটি আমাদের দেশের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র, তাই এটির ডুবে যাওয়া আমাদের জন্য ট্র্যাজেডি নয়। আমি চাই আপনি, বাকি জনগণ, এটি উপলব্ধি করুন। অস্ত্র যত কম হবে। যে রাশিয়ান ফেডারেশন আমাদের দেশে আক্রমণ করেছে, আমাদের জন্য তত ভালো। তারা যত কম সক্ষম। এটা গুরুত্বপূর্ণ।”

জেলেনস্কি বলেছেন যে ইউক্রেনীয় কর্মকর্তারা মনে করেন যুদ্ধে প্রায় 2,500 থেকে 3,000 ইউক্রেনীয় সৈন্য মারা গেছে, এই পরিসংখ্যানের সাথে তুলনা করে তিনি বলেছেন যে রাশিয়ার হতাহতের সংখ্যা 19,000 থেকে 20,000 (রাশিয়া 1,351 সামরিক হতাহতের কথা স্বীকার করেছে)। জেলেনস্কি যোগ করেছেন যে প্রায় 10,000 ইউক্রেনীয় সেনা আহত হয়েছে এবং “কতজন বেঁচে থাকবে তা বলা কঠিন।”

বেসামরিক হতাহতের সংখ্যা নির্ণয় করা আরও কঠিন, তিনি বলেছিলেন।

“বেসামরিক লোকদের সম্পর্কে কথা বলা খুব কঠিন, যেহেতু আমাদের দেশের দক্ষিণে, যেখানে শহর এবং শহরগুলি অবরুদ্ধ — খেরসন, বারডিয়ানস্ক, মারিউপোল আরও পূর্বে এবং পূর্বে যে অঞ্চলটি ভলনোভাখা আছে — আমরা জানি না অবরুদ্ধ সেই এলাকায় কত লোক মারা গেছে,” জেলেনস্কি বলেছিলেন।

এই সপ্তাহে প্রকাশিত যন্ত্রণাদায়ক ভিডিওগুলি সম্পর্কে জানতে চাওয়া হলে তার দেশে মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে, যার মধ্যে একজন ইউক্রেনীয় মহিলা তার ছেলের মৃতদেহ একটি কূপে খুঁজে পেয়েছেন, জেলেনস্কি বলেছেন, “এটি আমার জন্য একটি বড় বেদনা।”

“আমি একজন বাবা হিসাবে এটি দেখতে পারি না, কারণ এর পরে আপনি যা চান তা হল প্রতিশোধ এবং হত্যা করা,” তিনি বলেছিলেন। “আমাকে রাজ্যের রাষ্ট্রপতি হিসাবে দেখতে হবে যেখানে প্রচুর লোক মারা গেছে এবং তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকতে চায়।”

“আমরা সবাই যুদ্ধ করতে চাই,” তিনি চালিয়ে যান। “তবে এই যুদ্ধ যেন অন্তহীন না হয় তার জন্য আমাদের সকলকে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এটি যত দীর্ঘ হবে, আমরা তত বেশি হারব। এই সমস্ত ক্ষতি ঠিক একই রকম হবে।” সূত্র: সিএনএন

English Dainikbiswa

সুন্দরী নারী সেজে ফেসবুকে প্রেম, মাদ্রাসা শিক্ষককে ডেকে নিয়ে হত্যা

রাশিয়া কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

রাশিয়া কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে জানিয়েছে, কিয়েভে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় ওই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সন্ত্রাসী হামলা বা নাশকতামূলক কাজের বদলা হিসেবে এ ধরনের হামলা তীব্রতর করা হবে।

রাশিয়ার নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হলো।

রাশিয়ার কর্তৃপক্ষ বলেছে, রাতে কিয়েভ শহরের একটি কারখানায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের ওই হামলা চালানো হয়। কারখানাটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন করে আসছিলো।

এর আগে বুধবার বিস্ফোরণে মস্কভা যুদ্ধজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বৃহস্পতিবার ডুবে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটিকে টেনে বন্দরের দিকে নেয়া হচ্ছিল। এ সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে সেটি ডুবে যায়।

তবে কিয়েভের দাবি, তারা যুদ্ধজাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো। আর মস্কভাডুবির ঘটনা কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ শক্তির জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে মনে করছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। নতুন করে হামলার জন্য ওই অঞ্চলে রুশ সেনারা জড়ো হচ্ছেন। এমন প্রেক্ষাপটে সিআইএর সাবেক প্রধান এ মন্তব্য করলেন।

পশ্চিমা গোয়েন্দারা বেশ কিছুদিন ধরে বলে আসছেন, রুশ বাহিনীর মনোযোগ এখন ইউক্রেনের পূর্বাঞ্চল ঘিরে। ইউক্রেনের পূর্বাঞ্চলে বড় ধরনের হামলা চালাতে তারা বিপুল সেনাসমাবেশ ঘটিয়ে চলেছে। সূত্র: বিবিসি

English Dainikbiswa

ভয়াবহ বাস দূর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে জিম্বাবুয়ের চিপিংয়ে

ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ভয়াবহ বাস দূর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে জিম্বাবুয়ের চিপিংয়ে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭১ জন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথি বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নায়াথি বলেন, ‘ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।’

‘অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।’

অতিরিক্ত যাত্রী পরিবহন, অদক্ষ ড্রাইভার ও ভাঙাচোরা সড়কই মূলত এসব দুর্ঘটনার কারণ। সূত্র: বাসস

‘ভাবতেও পারবেন না কি হবে’- যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুশিয়ারি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে রাশিয়া। তারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, যেন তারা ইউক্রেনে আর অস্ত্র না পাঠায়।

চিঠিতে রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে, যদি অস্ত্র পাঠানো অব্যহত রাখেন তাহলে ভাবতেও পারবেন না এর পরবর্তী পরিণতি কি হবে।

রাশিয়া গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের কাছে চিঠিটি পাঠায়। ওই সময় যুক্তরাষ্ট্র নতুন করে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

খবরটি প্রথম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

তবে রাশিয়ার এমন হুমকির পরও যুক্তরাষ্ট্র পিছপা হয়নি। তারা ইউক্রেনে অস্ত্র সহায়তা অব্যহত রাখার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র প্রথমতবারের মতো ইউক্রেনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি এমআই-১৭ হেলিক্প্টার, ১৮টি ১৫৫ মিলিমিটার কামান ও ৩০০টি ড্রোন।

এরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র সহায়তা দেওয়ার ক্ষেত্রে কয়েক সপ্তাহ আগেও দোটানায় ছিল জো বাইডেন প্রশাসন। কারণ তাদের ধারণা ছিল এগুলো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও কঠিন করে দেবে।

এদিকে রাশিয়ার এ চিঠির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, রাশিয়া যে এমন চিঠি দেবে এটি জানাই ছিল।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এ চিঠির মাধ্যমে বুঝিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র সহায়তার বিষয়টি নিয়ে আরও আগ্রাসী হবে।

এদিকে গত বুধবার রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছিল, ইউক্রেনে কোনো অস্ত্র ঢোকা মাত্র সেটিতে তারা হামলা করবে। সূত্র: সিএনএন

English Dainikbiswa

চাঁদপুর সদরের চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ