অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল ফাইনাল খেলায় এমপি- সালাম মূর্শেদী

//এম মুরশীদ আলী//

“সুস্থ ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ আমাদের অঙ্গীকার”। এ শ্লোগান সঙ্গে নিয়ে ৪র্থ ‘অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল ফাইনাল খেলায় এমপি- সালাম মূর্শেদী

শহদী মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক দল মুনসুর স্মৃতি সংসদ এবং তেরখাদা ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের শেষের দিকে মুনসুর স্মৃতি সংসদ এর ৭নং জার্সি পরিহিত হৃদয় ১টি গোল করে দলকে বিজয়ী করে।

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল ফাইনাল খেলায় এমপি- সালাম মূর্শেদী

খেলা চলাকালে বিচারকদের প্রত্যক্ষ বিবেচনায় ম্যান অব সিরিজ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক জিয়া এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয়। অনুষ্ঠিত খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- মো. কামাল আহম্মেদ, সহযোগী রেফারী/লাইসম্যানের দায়িত্বে ছিলেন- মনির ঢালী ও আজিজুর রহমান বাবলু। খেলাটির ধারাভাষ্যকার ছিলেন মোস্তাইন রহমান মুক্ত।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা- ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন- সমাজের তৃনমুল পর্যায়ের যুবকদের ফুটবল সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করিয়ে তাদেরকে মাদকের করাল গ্রাস থেকে উদ্ধার করতে হবে। ফুটবল খেলা সমাজকে মাদক মুক্ত করতে সাহায্য করে। সরকার ফুটবল সহ ক্রীড়াঙ্গন উন্নয়নে এক অসামান্য অবদান রেখেছে। তিনি আরো বলেন- শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব বিধায় ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যুবক-যুবতীদের নানাভাবে উৎসাহ উদ্দীপনা সহ বিপুল পরিমান অর্থের মাধ্যমে সন্মাননা প্রদান করছেন। এ কারনে সমাজ থেকে অপসংস্কৃতি সহ মাদককে চিরতরে যুবকদের কাছ থেকে সরিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নাই। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এ্যাড. মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ফুটবল রেফরি এসেসিয়েশন ডেপুটি চেয়ারম্যান প্রাক্তন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, প্রাক্তন ফিফা রেফারি একে মুনসুর আজাদ, প্রাক্তন ফিফা এসিষ্টান শহিদুল ইসলাম লালু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ এম এম মুজিবর রহমান।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শেখ মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক বয়রা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য ফ, ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, ইমদাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খান শাহাজাহান কবীর প্যারিস, এসএম হাবিব, গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম, স্বাচিব সভাপতি রবিউল ইসলাম পলাশ, ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল, আঃ মালেক, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু কুমার আঁশ, প্যানেল চেয়ারম্যান আওরঙ্গজেব স্বর্ন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. জুলফিকার আলী, সৈয়দ মাহমুদ আলী, মো. আলম শেখ, সরদার জসীম, সফিকুর রহমান ইমন, শাহাজাদা, খায়রুজ্জামান সজল, শাফিরুল ইসলাম হিমেল, আরিফুল ইসলাম কাজল, হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন, রিয়াজ শেখ প্রমূখ।

Daily World News

বাগেরহাটে ফেসবুকে প্রেমেরফাঁদে যুবককে অপহরণ: চক্রের ৬ সদস‍্য আটক

রূপসায় গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসার আইচগাতি এলাকায় সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরুননেছা (ডিগ্রী) গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১০ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ গভার্নিং বডি’র সভাপতি ও  এনভয় গ্রুপ এর চেয়ারম্যান এমপি আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মিনী মিসেস সারমিন সালাম।

রূপসায় গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলেজ অধ্যক্ষ এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, প্রতিষ্ঠাতা সদস্য হোসনেয়ারা বেগম, বিদ্যোৎসাহী সদস্য সৈয়দ কামরুল ইসলাম, শামিম আক্তার, জিনাত আমান, হিতোষী সদস্য সৈয়াদা চালিয়ারা খানম, দাতা সদস্য সৈয়দ চয়নুল ইসলাম, অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, মো. আছাবুর রহমান মল্লিক, সংরক্ষিত অভিভাবক সদস্য মনিরা পারভীন, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. নজরুল ইসলাম, রিপন মোল্লা, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সদস্য ফাতেমা আক্তার।

রূপসায় গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম ও প্রভাষক মো. রিপন মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, আইচগাতি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শেখ আনিচুর রহমান মিঠু এবং ওয়াহিদুজ্জামান মিঠু, হিরোন আহম্মেদ হিরু, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফালগুনী ইয়াসমিন মিতা, সাবিনা ইয়াসমিন, রিনা পারভিন, সারমিন সুলতানা রুনা, আঞ্জুয়ারা সুমি, আসমা বেগম, পারভীন আক্তার হীরা, ইউনিয়ন সদস্য চয়নিকা, সরদার ওয়াহিদুজ্জামান মনির, আশিক খান মিঠু, সোহেল স্বেচ্ছাসেবকলীকের সাধারন সম্পাদক রাজিব দাস তালটু, মাহমুদ খান রাসেল, এনামুল কবির রনি, রাতুল গাজী, যুবলীগ নেতা সরদার জসিম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিমলিডার সামছুল আলম বাবু, মঈন উদ্দিন, আব্দুলাহ, ছাত্রলীগের রিয়াজ, নোমান, সৈয়কত, সানজু, সোহাগ, রকিব প্রমূখ।

রামপালে স্কুল পর্যায়ে ব্যাডমিন্টনে ভাইবোন শিপন-তিশা চ্যাম্পিয়ন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভাইবোন চ্যাম্পিয়ন হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

একক ও দৈতভাবে কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্র তামিম হাসান শিপন ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া ফারিয়া নওশীন তিশা বুধবারের ম্যাচে অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলা পরিচালনা করেন সমরেশ ঢালী।

এ সময় উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম – এমপি সালাম মূর্শেদী

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

 ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৩দিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ১৭ জানুয়ারী বিকালে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আন্তঃ স্কুল ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুনাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর-কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে  ক্ষমতায় এসে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করে দিয়েছেন। এরপর ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নির্মাণ করেছেন। তিনি আরও বলেন, নানারকমের রোগ ব্যাধি প্রতিরোধেও খেলাধুলার প্রয়োজনীয়তার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মানব শরীরের দৈহিক শ্রমের ক্ষমতা বৃদ্ধি হয়। শরীরের সহনশীলতা বাড়ায় এবং মনের প্রফুল্লতা বৃদ্ধি করে। যেমন: সাঁতার শরীরের মেদ দূর করে এবং ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, একাডেমী সুপার ভাইজার নিত‍্যনন্দ মন্ডল, কাজদিয়া সরকারী উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত  অধ‍্যক্ষ অজিত কুমার সরকার।

এ সময় বক্তৃতা করেন প্রধান শিক্ষক মো: আহসান উল্লাহ, কৃষ্ণ পদ রায়, ক্রীড়া শিক্ষক আ: কাদের শেখ, আ: হাসিব শেখ, শেখ হুমায়ুন কবির, বিল্পব সরদার, স্বপন মন্ডল, মো: সাইফুল ইসলাম, মোল্লা সাইফুল্লাহ, মো: শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, মোনতেজ শেখ, জিএম শহিদুল, মো: আসাবুর, সুজিত্রা রাণী মন্ডল, ফাতেমা তুজ্জ জোহরা, আকতারুল ইসলাম, আলাউদ্দিন মিলন, ইসমত আরা প্রমূখ।

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে হোটেল ভাড়া দিতে হচ্ছে ২লাখ রূপি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ফাইনাল উপলক্ষ্যে আহমেদাবাদের হোটেল ও বিমান টিকিটের ভাড়া কয়েক গুণ বেড়েছে।

এক লক্ষ ত্রিশ হাজারের বেশি আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে সমর্থকেরা হাজির হচ্ছেন আহমেদাবাদে। স্বাগতিক ভারত ও সফলতম দল অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দেখার জন্য সমর্থকদের এই ঢেউর সুবিধা নিয়ে হোটেল রুমের ভাড়া আকাশচুম্বী করা হয়েছে। পাঁচ তারকা হোটেলগুলোতে যা এখন কিছু কিছু ক্ষেত্রে ২ লাখ রুপি (বাংলাদেশি মূল্যমানে ২ লাখ ৬৬ হাজার টাকা)!

এ ব্যাপারে হিন্দুস্থান টাইমসকে হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র সোমানি বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা শুধু ভারত নয়, বাইরের মানুষদেরও। দুবাই, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকেও খেলা দেখতে আসতে চান মানুষ। আহমেদাবাদে তিন ও পাঁচ তারকা হোটেল পাঁচ হাজার রুম আছে। পুরো গুজরাটে সংখ্যাটা ১০ হাজার। আর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আসন সংখ্যা ১ লাখ ২০ হাজার। আমাদের ধারণা বাইরে থেকে ৩০ থেকে ৪০ হাজার মানুষ এই ম্যাচ দেখতে আসবে।’

সোমানি বলেছেন শুধু আহমেদাবাদে নয়, পাশের শহরগুলোতেও হোটেল ভাড়া বেড়েছে, ‘হোটেল বুকিং দেওয়ার আগে সাধারণত ফ্লাইট বুক দেয় মানুষ। ম্যাচের দিন যত এগিয়ে আসবে হোটেল রুমের ভাড়া শুধু আহমেদাবাদে নয়, আশপাশের শহরগুলোতেও আরও বাড়বে।’

নভোটেলের আহমেদাবাদের হোটেলে ১৭ তারিখের রুমভাড়া ৬ হাজার ৩০০ রুপির নিচে। কিন্তু ১৯ নভেম্বরের রুম ভাড়া করতে চাইলেই সেটা বেড়ে ৭১ হাজার রুপির বেশি হয়ে যাচ্ছে। এই অবস্থা আহমেদাবাদের সব হোটেলেরই।

শুধু তিন বা পাঁচ তারকা হোটেল নয়, ছোটছোট হোটেলগুলোও ভাড়া বাড়িয়ে দিয়েছে। সিজি রোডে অবস্থিত হোটেল ক্রাউন সাধারণত দিন প্রতি ৩ থেকে ৪ হাজার রুপি নিত। সেটা ২০ হাজার রুপির বেশি এখন। এই সুযোগে বিমানভাড়াও বেড়েছে। চেন্নাই থেকে আহমেদাবাদে ৫ হাজার রুপিতেই যাওয়া যেত, বর্তমানে তা ১৬ থেকে ২৫ হাজার।

কচুয়া ৮দলিয় ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

কচুয়া মরহুম এস এম মাহফুজুর রহমান ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গোয়ালমাঠ ফুটবল মাঠে প্রায়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের স্বরনে ৮ দলিয় ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে পিরোজপুর জেলা ফুটবল দল বনাম গোপালগঞ্জ জেলা ফুটবল দল।

এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম। রাড়িপাড়া ইউনিয়নের যুবলীগে সভাপতি মেহেদি হাসার বাবুর সার্বিক পরিচলনায় উপস্থীত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহাসীন হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজিবুল হক নজু,জেলা যুবলীগের সাধারন সম্পাদক  মীর জয়েসী আশরাফী জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম প্রমূখ।

 

অধ‍্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

//এম মুরশীদ আলী//

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত অধ‍্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ৪র্থ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। খেলা গত ৭ নভেম্বর বিকেলে কাজদিয়া সরকারী উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায়  শহীদ মনসুর স্মৃতি সংসদ বনাম বটিয়াঘাটা জে.কে.জি স্পটিংক্লাব অংশগ্রহন করে।

খেলাপূর্বাহ্নে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলিফ রেজা।

সম্মানিত অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন  কুমার দাস।

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেখ মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন টুর্নামেন্টের সমন্বয়কারী বয়রা সরকারী মহিলা কলেজের অধ‍্যাপক খান আহমেদুল কবির চাইনিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্লাহ আল বাকী, ফকিরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তাহিদ সুজা, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, বিশ্বাস প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আজগর  বিশ্বাস তারা, গাজী মেডিকেল এর অধ‍্যক্ষ  ডা: বঙ্গ কমল বসু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরুফুদ্দীন বিশ্বাস বাচ্চু, বিশিষ্ট শিল্পপতি এবং রূপসা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আঁশ।

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবির প‍্যারিস, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শিক্ষক বাশির আহমেদ লালু, শক্তি পদ বসু, ইউপি সদস‍্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, সহ সভাপতি এম মুরশীদ আলী, কোষাধ‍্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, নির্বাহী সদস‍্য ফ, ম, আইয়ুব আলী, সমাজসেবক সৈয়দ মাহমুদ আলী, মিজানুর রহমান, আলম শেখ, আ: সালাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, এম শাহ নেয়াজ কবির টিংকু, ছাত্রলীগের আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন সহ অনেকেই।

খেলা পরিচালনা রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন আ: রহমান ঢালী এবং সহযোগী রেফারী/লাইসম্যানের দায়িত্ব পালন করেন মো: জসীম উদ্দীন ও মো: জাকির হোসেন।

অনুষ্ঠিত খেলার মধ্যাহ্নবিরতির পর মনসুর স্মৃতি সংসদ ১০নং জার্সি পরিহিত সাব্বিরের শর্টে গোল পায়, তাতে ১-০ গোলে বটিয়াঘাটা ক্লাব পরাজিত হয়।

Tapo Studio

খেলাধুলা শরীর মন ও মাদকাসক্তি থেকে দূরে থাকে : সালাম মূশের্দী এমপি

রামপালে ধর্ষণে অন্তঃসত্বা তরুণীর আদালতে জবানবন্দি; মামলা তুলে নিতে হুমকি

প্রজেক্ট ভাসা’র আয়োজনে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা শুরু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে পুকুর ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগীতা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) আয়োজনে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিশুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৬-৮ বছর এবং ৮-১০ বছরের ছেলে মেয়েদেরকে চার গ্রুপে ভাগ করে সাঁতার  প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি আই পি সির সম্মানিত সভাপতি সুনীল চন্দ্র হাওলাদার, সিআইপিআরবির এরিয়া কো-অর্ডিনেটর দিপীকা দাশ, সুইমসেইফ সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন,আঁচল সুপারভাইজার মোঃ ওমর ফারুকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও শিশুদের অবিভাবক গন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর থেকে তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। মোট ১১ টির মধ্যে ৫ টি ওয়ার্ডের সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিটি প্রতিযোগিতা শেষে শিশুদের পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা // তামিম ইকবাল বাদ

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

অপেক্ষার পর্ব শেষ হয়েছে। অবশেষে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। দলে চমক জাগিয়েছে তামিম ইকবালের না থাকা। অবশ্য গতকাল রাত থেকে হঠাৎ চাউর হচ্ছিল বিশ্বকাপ দলে তামিমকে চাচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্দিকা হাতুরাসিংহে।

এর কারণ, পুরোপুরি ফিট নন তামিম। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষণা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দল ও বিশ্বকাপ জার্সিও উন্মুক্ত করেছে বিসিবি। বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন আলোচনায় থাকা মাহমুদ উল্লাহ রিয়াদ।

পাঁচ পেসার নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাকিবকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। নাজমুলের আজ নেতৃত্বের অভিষেক হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

এমনিতে লিটন দাস সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে এলেও বিশ্বকাপে নাজমুলের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাট হাতে লিটনের সময়টা ভালো যাচ্ছে না। তাই হয়তো তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়নি। তামিম না থাকায় লিটনের সঙ্গে ওপেনিংয়ের ভাবনায় প্রথমবার বড়দের বিশ্বকাপ খেলতে যাবেন তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ বিশ্বকাপ দল :

  • সাকিব আল হাসান (অধিনায়ক),
  • লিটন কুমার দাস,
  • তানজিদ হাসান তামিম,
  • নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক),
  • তাওহীদ হৃদয়,
  • মুশফিকুর রহিম,
  • মাহমুদ উল্লাহ রিয়াদ,
  • মেহেদী হাসান মিরাজ,
  • নাসুম আহমেদ,
  • শেখ মেহেদী হাসান,
  • তাসকিন আহমেদ,
  • মুস্তাফিজুর রহমান,
  • হাসান মাহমুদ,
  • শরিফুল ইসলাম ও
  • তানজিম হাসান সাকিব।

 

 

রামপালে ৮ দলীয় ফুটবল খেলায় বিজয়ী সিংগড়বুনিয়া যুব সংঘ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি।।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আমাদের শরীর, মন, স্বাস্থ্য, ঠিক রাখতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরা স্কুলে যতটুকু সময় পার করে তার চেয়ে মোবাইলে গেম খেলে।

যুব সমাজ আগামীর ভবিষ্যৎ চিন্তা করে পরিবার তথা অভিভাবকদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি সন্তানদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলে তারা আর ভুল পথে ধাবিত হবে না। এন এন্ড বি প্রোপার্টিজের অর্থায়নে ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বুধবার বিকেল ৪ টায় উপজেলার পেড়িখালী পি.উ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পেড়িখালী সিংগড়বুনিয়া যুব সংঘ ও মোংলা উলুবুনিয়াযুব সংঘ মুখোমুখি হয়। নির্ধারিত সময় উভয় দলের গোল শুন্যে খেলা শেষ হয়। এরপর টাইব্রেকারে উলুবুনিয়া যুব সংঘকে ১- ৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম দারা,এসআই পীযুষ কুমার হালদার, মোতাহার আলী, বাবুল গাজী, মুরাদ হোসেন, সবুজ হাওলাদার, রুবেল আহমেদ, আলামিনসহ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও সুধীজনরা। এসময় খেলার অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।