রাণীশংকৈলে নিজ উপজেলায় উষ্ণ সংবর্ধনায় ভাসছেন স্বপ্না ও সোহাগী

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

নেপালে ইতিহাস গড়েছেন বাংলার নারী ফুটবলাররা। কাঠমান্ডুর দশরথ রঙঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ানশিপ
খেলায় বিজয়ী হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়ারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়। দুজনে বাড়ি ফেরার কথা শুনে উপজেলা প্রশাসন ২৯ সেপ্টেম্বর রাতে সাবাস বাংলাদেশ সম্বলিত সাউন্ড সিস্টেম বাজিয়ে গাড়ী বহরে দুই কৃত্বি খেলোয়ারকে বরণ করে তাদের বাড়িতে পৌছে দেন। তাদের বাড়িতে ফেরা রাঙ্গাতে প্রস্তুতি নেয় উপজেলা প্রশাসন।

পীরগঞ্জ -রাণীশংকৈল উপজেলার প্রধান ফটকে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয়
সোহাগী কিসকু ও স্বপ্না রাণী কে। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাসুদুর রহমান বাবু,রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, জেলা ফুটবল এসোশিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, ক্রীড়া সংস্থার সদস্য লেবিন,কোচ খাইরুল বাশার ও সুর্গা মুরমু।

এ উপজেলার দুজন মেয়ে জাতীয় নারী দলে সাফ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার
নাইন কবির তাদের বরণ করে নেয়। আগামি রবিবার তাদের ডিগ্রি কলেজ মাঠে উষ্ণ সংবর্ধনার আয়োজন করে। এদিকে গণসংবর্ধনার প্রহর
গুনছে উপজেলা পরিষদ, পৌরসভা, প্রেস ক্লাব সহ এলাকাবাসি।নিজ মেয়েকে বাড়িতে পেয়ে খুশিতে ভাসছে সোহাগীও স্বপ্নার
পরিবার।

এসময় স্বপ্নার বাবা নিরেন চন্দ্র বলেন আমার স্বপ্না আজ আমার নয় দেশের সম্পদ । আগামিতে সে ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন এ অর্জনের পিছনে রয়েছে সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম কোচ জয়নুল ও সুর্গার অবদান। মেয়ে আসবে তাই রাতে বাতি জ্বালিয়ে রাস্তায় বসে ছিল সোহাগীর বাবা গুলজার কিসকু। আইনশৃংখলা বাহিনীর গাড়ী দেখে এদিক ওদিক ছুটাছুটি করছিল সে সময় মেয়ে গাড়ীতে নেমেই ঝাপটে ধরলেন তাকে কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সকলেই। এসময় বললেন আমার সোহাগী আজ জাতীয় দলের খেলোয়ার তার জন্য আর্শিবাদ করবেন সকলেই। সে যেন আরো ভাল খেলতে পারে।

খুলনার রূপসায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

//মোঃ কুরবান, রূপসা প্রতিনিধি//

রূপসায় ঘাটভোগ ইউনিয়নের বান্দাখাল বড়জালা খালে শনিবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

ওযার্ড আওয়ামীলীগ নেতা রনজিত বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান মোল্লা ওয়াহিদুজ্জামান  মিজান।

বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক আল মামুন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা।

এসময় বক্তৃতা করেন ক‍্যাম্প ইনচার্জ এস আই বাবলা দাস, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী, ইউপি সদস‍্য সুকুমার বৈরাগী, শফিকুল ইসলাম, আবু সালেহ, স্বপ্না রাণী পাল, বিনোদিনী পাল,বিনয় বিশ্বাস,  বাবুল পোদ্দার,  নারায়ন রায়, কুমারেশ বিশ্বাস, যুবলীগ নেতা ইন্দ্রজিত বিশ্বাস, চয়ন বিশ্বাস, অরুপ বিশ্বাস, অরবিন্দু মল্লিক প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিরা। প্রতিযোগিতায় সরুপ মল্লিক প্রথম, শিব ভাঙ্কর দ্বিতীয় ও  শিব তরফদার তৃতীয় হয়েছেন।

ডুমুরিয়া জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যাযের ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী ও পুরষ্কার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যাযের ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর  শনিবার বিকেলে স্থানীয় যুব সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

বিকাল তিনটা নারী ও পুরুষ বিভাগের চুড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতায়  নারী  কেএম মাধ‍্যমিক বিদ‍্যালয় ও কৃষ্ণ নগর মাধ‍্যমিক বিদ‍্যালয়ের মধ‍্যে অনুষ্ঠিত খেলায় কেএম মাধ‍্যমিক বিদ‍্যালয ট্রাইব্রেকারে জয়লাভ করে। অপর খেলায় শাহাপুর মাধ‍্যমিক বিদ‍্যালয ও  তপোবন মাধ‍্যমিক বিদ‍্যালযের মধ‍্যেকার খেলায় ১-০ গোলে শাহাপুর মাধ‍্যমিক চ‍্যাম্পিয়ান হয।

খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতি করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ। প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,  সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, শোভনা ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈদ‍্য,  ক্রীড়া সংগঠক শেখ জামিল আক্তার লেলিন, সহকারী শিক্ষা অফিসার ধনজয মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা  প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আইযুব হোসাইন, বেলায়েত হোসেন, প্রমুখ। খেলা শেষে বিভিন্ন  ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

 

বরিশালে রিপোর্টার-ফটো সাংবাদিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশালের স্থানীয় সাংবাদিকদের আয়োজনে রিপোর্টার ও ফটো সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় দেশের বিভিন্ন টিভি চ্যানেলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি,জাতীয় পত্রিকার বিভাগীয় প্রতিনিধি এবং আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শনিবার (৩সেপ্টেম্বর) সকাল ৯টায় নগরীর পুলিশ লাইন্স মাঠে খেলাটি অনুস্টিত হয়। ১৬ ওভারের খেলায় টচে জিতে প্রথমে ব্যাট করে ফটো সাংবাদিক একাদশ। ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১০৪ রান করতে সক্ষম হয়।

ফটো সাংবাদিক একাদশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন দৈনিক কীর্তনখোলা পত্রিকার ফটো সাংবাদিক জুয়েল রানা। পরবর্তীতে ১০৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে রিপোর্টার একাদশ মাত্র ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৮ রান করে চ্যাম্পিয়ন হয়।

রিপোর্টার একাদশের হয়ে ঢাকা মেইলের বরিশাল প্রতিনিধি শাওন খান সর্বোচ্চ ৫৭ রান করেন। রিপোর্টার একাদশ – কাওছার হোসেন,শাহীন সুমন,জে খান স্বপন,নয়ন,শাওন খান,মর্তুজা জুয়েল,

শামীম আহসান,সুমন,আল আমিন জুয়েল, এইচ আর হীরা,সাগর বৌদ্য। ফটো সাংবাদিক একাদশ – এম সালাউদ্দিন,শাকিউজ্জামান মিলন, জুয়েল রানা, নাদিম, রেদোয়ান রানা, রুবেল, নাঈম, উজ্জ্বল, সাব্বির

ডুমুরিয়ার রংপুরে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
রংপুর মুজারঘাটা  একতা সংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার  চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয।
গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে চু ড়ান্ত পর্বে লতা খামার বাড়ি একাদশ ও বংপুর বাঘার বাড়ি একাদশের মধ‍্যে কার খেলায় অমিমাসিংত ভাবে শেষ হয। পরে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে লতা খামার বাড়ি একাদশ জযলাভ করে। ফাইনাল খেলায়  প্রধান অতিথি’র বক্তব‍্য দেন  জেলা আওয়ামী লীগের  তথ্য ও গবেষনা সম্পাদক, জাতীয় সংসদের খুলনা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী  অজয় সরকার।বিশেষ অতিথি ছিলেন   ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, রংপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রামপ্রসাদ জোদ্দার, শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক  ভারপ্রাপ্ত এ এইচ এম ঊবায়েদ উল্লাহ, রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আদিত্য মন্ডলসহ স্থানীয় আওয়মী লীগ নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন। খেলা শেষে পুরষ্কার বিতরন করেন অথিথিবৃন্দ।

কচুয়ায় আন্তঃইউনিয়ন ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে কচুয়া চ্যাম্পিয়ান

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:

কচুয়ায় আন্তঃইউনিয়ন ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কচুয়া সোনালী অতীত দল চ্যাম্পিয়ান হয়েছে।
রবিবার বিকাল ৪টায় কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যলয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাধাল ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে কচুয়া সোনালী অতীত দল চ্যাম্পিয়ান হয়।

রেফারী ছিলেন শেখ কামাল আহম্মেদ, সহকারী রেফারী ছিলেন শেখ আকিব জাবেদ, শেখ জাহিদউজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার(বাগেরহাট) মাহামুদুল হাসান বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) ও ক্রীয়া সংস্থার সভাপতি মোসাবেরুল ইসলাম, জেলা ক্রীয়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সরদার সেলিম আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ক্রীয়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান কচি,সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ সহ, ক্রিয়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনূর্ধ্ব ১৭ ফুটবল ফাইনাল খেলায় ঘাটভোগ সূর্য‍মূখী ক্রীড়া চক্র চ‍্যাম্পিয়ন

//মোল্লা জাহাঙ্গীর আলম//

ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী  মানসা শাপলা ক্রীড়া চক্রের আয়োজনে অনূর্ধ্ব ১৭আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ জুলাই বিকালে বাহিরদিয়া মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত

হয়।

রূপসার ঘাটভোগ সূর্যমুখী ক্রীড়া চক্র ও মানসা শাপলা ক্রীড়া চক্রের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ঘাটভোগ সূর্যমুখী ক্রীড়া চক্র ১-০ গোলে মানসা ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জান মিজান, বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, বাহিরদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বাবলু কুমার আশ, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাবেক চেয়ারম‍্যান শাহজাহান কবীর প‍্যারিস, ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন টিপু, বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, ইউপি সদস্য  রবীন্দ্রনাথ হালদার বাটুল, কাজী আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম,মাওলানা আবু সালেহ,

বাহিরদিয়া মাধ‍্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, আশরাফ আলী সরদার, সমাজসেবক আতিয়ার রহমান মোড়ল, হাফিজুর রহমান,শেখ মোহাম্মাদ আলী, কবির মীর, আবুল হোসেন শেখ,রাসেল মোল্লা প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, ক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ সহ ক্লাবের নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া ফুটবল একাদশ কতৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের  ফাইনাল খেলা ১২ জুলাই মঙ্গলবার বিকেলে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয। খেলায় বান্দা ফুটবল একাদশ ও উত্তর শৈলমারী ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন।

খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। এসময উপস্থিত ছিলেন প্রভাষক  অমিত বিশ্বাস অপু, ইউপি সদস‍্য সঞ্জয বিশ্বাস প্রমুখ। বিজযী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

 

 

কচুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় পর্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে হাজরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোরদি সরকারি প্রাথমিক বিদ্যালকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। বঙ্গমাতা গোল্ডকাপে ১ নং বারুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।

সোমবার সরকারি সি.এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ শিকদার, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল,উপজেলা প্রাথমিক শিক্ষ অফিসার মোসাঃ শামসুন্নাহার সহ উপজেলা ক্রীয়া সংস্থান সদস্য মীর মারুপ হোসেন ও  শিক্ষক বৃন্দ। টুর্নামেন্ট পরিচালনা করেন শেখ মজিবর রহমা, সহকারি হিসেবে ছিলেন, খান সুমন,ফারুক।

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ২৩ জুন  বৃহস্পতিবার  দুপুরে স্থানীয় যুব সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয।

বঙ্গবন্ধু খেলায়  কাটেঙ্গা সরকারী প্রাথমিক বিদ‍্যালয ও মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ‍্যালযের মধ‍্যেকার খেলায় কাটেঙ্গা সরকারী প্রাথমিক  বিদ‍্যালয ১ -০ গোলে জয়লাভ করে চ‍্যাম্পিয়ান হয।

বঙ্গমাতায়  রুপরামপুর সরকারী প্রাথমিক বিদ‍্যালয  ১-০ গোলে পরাজিত করে রামকৃষ্ণপুর চ‍্যাম্পিয়ান হয।

খেলা শেষে চ‍্যাম্পিয়ান ও রাসার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে  দেন  সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া ও শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক মন্ডলী। খেলাটি পরিচালনা করেন নাজমুল বারী ও সমারেশ মন্ডল।