বাড়ি ফেরা হলোনা টুলু শেখের, পিকআপের ধাক্কায় মৃত্যু

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পিকআপের ধাক্কায় টুলু শেখ (৩৩) নামের এক মাটরসাইকেল চালক এর মৃত্যু হয়েছে। শনিবার (০২ এপ্রিল ) সকালে উপজেলার শুকদাড়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এসময় মটরসাইকেলে থাকা অপর আরোহী তাহের (৩৫) গুরুত্বর আহত হয়েছে। নিহত টুলু শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নাসির শেখের ছেলে।

খুলনা-মোংলা মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত ১

প্রত্যক্ষদর্শী ও কাটাখালি হাইওয়ে থানার এসআই মোঃ হাসানুর রহমান জানান, টুলু শেখ সকালে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌছালে অপরদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মিনি পিকআপ মটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় টুলু শেখ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎকিসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত টুলু শেখ ভাড়ায় মটরসাইকেল চালাতো।

ঘটনার পর মটরসাইকেলটি উদ্ধার করা গেলেও ঘাতক পিকআপটি ধরা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরিশালে রুপাতলী বাসস্ট্যান্ড নিয়ে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল//

বরিশাল রুপাতলী মিনি বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীদের মধ্যে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাৎক্ষণিক পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় সেখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে অনুরুপ সংঘাতে জড়িয়ে পড়ে দুই নেতার অনুসারীরা। তখনও পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।

একাধিক সূত্র জানায়, কয়েক বছর ধরে রুপাতলী বাসস্ট্যান্ডে এককভাবে আধিপত্য বিস্তার করে আসছিলেন সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ। বিগত সময়ে এনিয়ে মেয়র সমর্থিতদের সাথে তার লোকজন সংঘাতেও জড়ায়।

চলতি বছরের শুরুর দিতে পূর্বের সেই কমিটি বহাল থাকলেও মেয়র অনেকটা প্রভাব খাটিয়ে তার অনুগত পরিমল চন্দ্র দাস এবং আবু শাহারিয়ার বাবুকে সভাপতি-সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিমন্ত্রী অনুসারী পূর্বের কমিটির সভাপতি সুলতান মাহামুদও টার্মিনালে তার লোকজন নিয়ে পাল্টা অবস্থান নেয়। ফলে সেখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে এবং প্রতিনিয়ত শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।

সর্বশেষ দুটি গ্রুপ মার্চ মাসের মাঝামাঝি সময়ে একদিনে টার্মিনালে অবস্থান নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায়,পরিমল ও আবু শাহারিয়া (জি এস,বাবুর) নেতৃত্বে বাস টার্মিনালের দিকে প্রবেশ করার সময় মাঝখান থেকে কিছু লোকজন, চায়ের দোকানে বসা লাইন সম্পাদক সেলিম নামে ঐ ব্যক্তীর ওপর হামলা চালায়।

বাস টার্মিনালের একটি সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের দ্বন্দ্ব এখন যে পর্যায়ে গিয়ে ঠেকেছে তাতে রক্তপাত হওয়ায় সম্ভবনা রয়েছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও সময় বিশেষ শ্রমিকদের সংঘাত রোধ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, শনিবার সিটি মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক আবু শাহারিয়ার বাবুর নেতৃত্বে শ্রমিকদের একটি অংশ টার্মিনালে মহড়া দেওয়া শুরু করলে পাল্টা প্রতিরোধ হিসেবে প্রতিমন্ত্রী অনুসারী সুলতান মাহামুদের লোকজনও মাঠে নামেন। একপর্যায়ে উভয়গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে যাত্রী সাধারণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য সেখানে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ায় শেষ পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ায় আর সংঘাতে রুপ নেয়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, রুপাতলীতে শ্রমিকদের দু’গ্রুপে উত্তেজনার খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। পরিবেশ আপাতত শান্ত রয়েছে।

তবে সিটি মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ ভাবে শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হলে তাতে কিছু লোক হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন।

অবশ্য এই হামলা বা উত্তেজনার বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদকের কাছে স্বীকার করে সুলতান মাহামুদ। তার দাবি, সিটি মেয়রের দেওয়া বিতর্কিত কমিটির লোকজন প্রায়শই টার্মিনালে আসে এবং ঝামেলা করে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর চড়াও হওয়ায় কথা শুনেছি।

বিকেল সাড়ে ৫ টার দিকে সর্বশেষ খবরে জানা গেছে, প্রতিমন্ত্রী এবং মেয়র দুটি প্রুপই টার্মিনালের দুপ্রান্তে অবস্থান নিয়ে আছেন। মাঝখানে পুলিশ মোতায়েন করা রয়েছে।

English Dainikbiswa

শ্রীলঙ্কার দুর্দিনে ভারত পাশে দাড়িয়েছে।। তেল পাঠিয়েছে, চালও পাঠাবে…

খুলনা-মোংলা মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত ১

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পিকআপের ধাক্কায় টুলু শেখ (৩৩) নামের এক মাটরসাইকেল চালক এর মৃত্যু হয়েছে। শনিবার (০২ এপ্রিল ) সকালে উপজেলার শুকদাড়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলে থাকা অপর আরোহী তাহের (৩৫) গুরুত্বর আহত হয়েছে। নিহত টুলু শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নাসির শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও কাটাখালি হাইওয়ে থানার এসআই মোঃ হাসানুর রহমান জানান, টুলু শেখ সকালে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌছালে অপরদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মিনি পিকআপ মটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় টুলু শেখ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎকিসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত টুলু শেখ ভাড়ায় মটরসাইকেল চালাতো। ঘটনার পর মটরসাইকেলটি উদ্ধার করা গেলেও ঘাতক পিকআপটি ধরা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তলা ফেটে ডুবে যাওয়া ট্রলার থেকে ১৭জন জীবিত উদ্ধার

//অনলাইন নিউজ ডেস্ক//

বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক মোহনায় তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসময় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে বিশেষ একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকারে সাড়া দিয়ে উদ্ধারে নামেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক জয়নাল আবেদীন জানান, মূলত ট্রলারটি মাছ আহরণে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। এক পর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়ে। পরে তাদের চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় অন্য বোটের জেলেরা তাদের উদ্ধার করে।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপরে ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের সবাইকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হতে পারে।

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হলেন ২০ বছরের নাসরিন

//নিজস্ব প্রতিবেদক//

খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক মো. শিপন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন।

তিনি বলেন, খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।

এসআই সোনিয়া বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেয়া হয়েছে।

English Dainikbiswa

মোদীকে পাঠানো বিশেষ বার্তায় কি লিখেছেন পুতিন…!

প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

চা খাওয়ার আগেই শফিককে মেরে ফেলল ছুরিকাঘাতে

//নিজস্ব প্রতিবেদক//

গরিবের ডাক্তার’ বুলবুল হত্যাকাণ্ডের পাঁচ দিন পার না হতেই রাজধানীতে ফের প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে।

এবার অফিস থেকে বের হতেই অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১৮ বছর বয়সি এক তরুণ।

নিহতের নাম মো. শফিক। তিনি বনগ্রাম মার্কেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ারী বনগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

ফুটবল খেলার বাজির পাঁচশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে নিহত শফিকের সহকর্মীরা।

যদিও এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

বিষয়টি ওয়ারী থানাকে জানানো হয়েছে বলে তথ্য দেন তিনি।

নিহতের সহকর্মী মোহাম্মদ সেলিম বলেন  সন্ধ্যার পর শফিক নাস্তা খাওয়ার জন্য কর্মস্থল থেকে বেরিয়ে জুম্মনের চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তার পেটে ছুরিকাঘাত করে। এতে তার পেটের ভুঁড়ি বেরিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন তারা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান শফিক।’

এর আগে ২৭ মার্চ রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহমেদ মাহী বুলবুল নামের এক দন্ত চিকিৎসক খুন হন।

তার আগে ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলায় অস্ত্রধারীর গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি নিহত হন।

English Dainikbiswa

২ এপ্রিল শনিবার সৌদি আরবে রোজা শুরু

কর্মহীন ও অনাহারে মানবেতর জীবনযাপন করছে জাহাজ ও বালু উত্তোলন শ্রমীকরা

রাশিয়ার জ্বালানী ডিপোতে কে হামলা চালালো, ইউক্রেন নয়তো…?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

গত এক সপ্তাহে ইউক্রেনে অবস্থিত  জ্বালানি ডিপো ও অস্ত্র ভান্ডারগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

তাদের হামলায় ইউক্রেনের বেশিরভাগ ডিপো ধ্বংস হয়ে গেছে।

এবার রাশিয়া দাবি করেছে, তাদের মাটিতে গিয়ে যুদ্ধ হেলিকপ্টার ব্যবহার করে জ্বালানির ডিপোতে হামলা করেছে ইউক্রেন।

যদি রাশিয়ার এ দাবি সঠিক হয় তাহলে যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো  রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ার বেলগোরদ প্রদেশের গভর্নর শুক্রবার স্থানীয় সময় সকালে জানান, ইউক্রেনের দুটি এমআই-২৪ হেলিকপ্টার করে ইউক্রেন এ হামলা করে।

কিন্তু রাশিয়া ইউক্রেনকে যে এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানোর অভিযুক্ত করেছে, সেই এমআই-২৪ হেলিকপ্টার রাশিয়াও ব্যবহার করে।

ইউক্রেন ও রাশিয়ার দুপুর পেরিয়ে বিকেল হওয়ার পরও ইউক্রেন এখনো এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর ফলে প্রশ্ন দেখা দিয়েছে, ইউক্রেন কি সত্যিই এ হামলা চালিয়েছে?

না কি রাশিয়া ইউক্রেনের ওপর দায় চাপানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে।

গণমাধ্যম বিবিসির প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথান বিয়েল জানিয়েছেন, ইউক্রেনের পাইলটরা কম উচ্চতায় উড়ে গিয়ে হামলা চালাতে বেশ পটু।

কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথান বিয়েল বলেছেন, রাশিয়ার মাটিতে গিয়ে এ মূহুর্তে হামলা চালাতে আগে ভাববে ইউক্রেন। তাছাড়া এটি প্রচন্ড সাহসেরও প্রয়োজন।

তিনিও রাশিয়ার মাটিতে গিয়ে ইউক্রেনের হামলা চালানোর বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন।

তবে জোনাথান বিয়েল বলেছেন, ইউক্রেন যদি সত্যি সত্যি হামলা করে তাহলে এটির দ্বারা প্রমাণ হবে তাদের বিমানবাহিনী এখনো বেশ শক্ত অবস্থানে আছে।

এদিকে এর আগে বেলগোরদ শহরের গভর্নর দাবি করেন, শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয়। এ ঘটনায় সেখানে আগুন লাগে। আহত হন দুজন। তবে তা গুরুতর কিছু নয়। দমকল বাহিনী সেখানে কাজ করছে। আশপাশের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বেলগোরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্তঘেঁষা রাশিয়ার একটি শহর। দুদিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে। এবার অভিযোগ এলো তেল ডিপোতে হামলার।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

English Dainikbiswa

ইমরান খান রাশিয়া যাওয়ায় শক্তিশালী দেশ রেগে গিয়েছে

খিলক্ষেত ফ্লাইওভারে রক্তাক্ত মৃতদেহ বিশ্ববিদ্যালয় ছাত্রীর

খিলক্ষেত ফ্লাইওভারে রক্তাক্ত মৃতদেহ বিশ্ববিদ্যালয় ছাত্রীর

//অনলাইন নিউজ ডেস্ক//

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ওসি সাব্বির আহমেদ বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে ৯৯৯ নম্বরে তারা একটি কল পান। সেই কলে বলা হয়, ‘একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ৩০০ ফিট নামার পথে পড়ে আছেন। তার পাশে একটি স্কুটি পড়ে আছে।’

ওসি বলেন, এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মাইশাকে সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাব্বির আহমেদ বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। ওই কাভার্ডভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাভার্ডভ্যানটি জব্দের চেষ্টা করা হচ্ছে।

শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের হামলাচেষ্টার জেরে এই কারফিউ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের কাছাকাছি এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর রাতেই কারফিউ জারির ঘোষণা দেয় পুলিশ।

কলম্বোর মিরিহানা জেলায় শত শত বিক্ষোভকারী পুলিশি বাধা উপেক্ষা করে রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা ‘গোটা বাড়ি যাও’, ‘গোটা একজন স্বৈরশাসক’ ইত্যাদি স্লোগান দেয়। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একটি পুলিশ বাসে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলের কর্মীরা মশাল হাতে এ বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা রান্নার গ্যাস, কেরোসিনসহ অন্যান্য পণ্যের ঘাটতির নিন্দা জানান।

এএফপি শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, হামলার সময় রাজাপাকসে বাড়িতে ছিলেন না। তবে, সামরিক কর্মকর্তারা দেশটির সংকট নিয়ে আলোচনার জন্য রাজাপাকসের বাড়িতে বৈঠক করেছিলেন।

বিক্ষোভ-সহিংসতার জেরে কলম্বোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। বিক্ষোভের কারণে ৪ ঘণ্টার জন্য ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শ্রীলঙ্কার পরিসংখ্যান বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগের তুলনায় মার্চ মাসে খুচরো মূল্যস্ফীতি বেড়েছে ১৮.৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৩০.২ শতাংশ ছুঁয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান, আল জাজিরা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খানের মুখে ভারত, মোদী, মিরজাফর!

বিএনপি নির্বাচনে যাবে।। তবে শর্ত সাপেক্ষে- মির্জা ফখরুল

দিনাজপুরে রিমন-সাব্বির-কিবরিয়ার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

//নিজস্ব প্রতিবেদক//

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলম নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং উত্তরশ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে কিবরিয়া ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল, রিমন ও সাব্বির নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। আলম নগর বাজারের সামনে পৌঁছালে অজ্ঞাত এক গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকি দু’জন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের কাঁচদহ এলাকায় ইজারা করা নদী থেকে বালু তোলার টাকা সংগ্রহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও টাকা নিয়ে নবাবগঞ্জে গিয়েছিলেন। কিন্তু তাদের ফিরে আসতে হলো লাশ হয়ে। তিনজনই সবুজের সঙ্গে কাজ করতেন বলে নিশ্চিত করেছেন তিনি।

পুলিশ জানান, ঘাতক গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।