কচুয়ায় আগুনে পুড়ে বসত ঘর ভস্মিভুত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় বসত ঘর আগুনে পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। বুধবার গভীর রাতে রুমিচা বেগম(৪৭) এর বাড়িতে এ ঘটনা ঘটে। রুমিচা বেগম উপজেলা সদরে পশ্চিম টেংরাখালী গ্রামের মৃত রুস্তুম শিকদারের স্ত্রী।

রুমিচা বেগম জানান, বুধবার সন্ধায়  তার পালিত মামাতো ভাই রিয়াজ শেখ (২২) তাকে বিভিন্ন ধরনের হুমকি থামকি দেয়। এতে ভয়ে সে রাতে বাড়িতে ছিলনা। ওই রাতে  কেবা কাহারা তার বসতঘরে আগুন  দিয়েছে। স্থানীয় লোকজন তার বসত ঘরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে এলাকাবাসী ও  কচুয়া ফায়ার সার্ভিস একটি ইউনিট ছুটেএসে আগুন নিয়ন্ত্রনে আনে।  উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আম ব‍্যবসায়ীর

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় মোঃ সোহেল হাওলাদার (৪০) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত মোঃ সোহেল হাওলাদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদার ছেলে।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে পাঁচটার সময় ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার (১৫ মে) সকাল সাড়ে পাঁচটার সময় টাউন নওয়াপাড়া এলাকায় পাকা রাস্তার উপর আম ভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এ সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল হাওলাদার এতে গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানের আম রাস্তার ওপর ছড়িয়ে পড়ে যাওয়ায় প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

খুলনার রূপসায় ভাইয়ের হাতে ভাই খুন, এলাকায় পুলিশ মোতায়েন

তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক।৷

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত আনুমানিক ১০টার সময় খুলনা মেডিক্যাল কলেজ  হাসপাতালের চিকিৎসক রসুল মিনা (৪২)কে  মৃত্যু ঘোষণা করেন।

নিহত রসুলের বাড়ি খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বামনডাঙ্গা গ্রামে আপন চাচাতো ভাই আমিনুল মিনা  ও রসুল মিনার মধ্যে পূর্ব থেকে ভিতরে ভিতরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

উল্লেখ্য, বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৯মে তারিখে অনুষ্ঠিত হবার কথা।

নির্বাচন বিষয় নিয়ে গত ১৩ মে রাতে মিনা বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার এক সময় দুই চাচাতো ভাইয়ের গ্রুপের  মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

পরবর্তীতে উক্ত ঘটনা বামনডাঙ্গা বাজারে এসে হাতুড়ি, লোহার রড়সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে  রসুল মিনা (৪২) আতা মিনা(৩৫), জাহিদুল মিনা (৪০), পান্না মিনা(৩৫),ও ফারুক মিনা (৩৮) গুরুতর আহত হন।  সংঘর্ষে  ঘটনাস্থলে রসুল মিনা মারাত্মক জখম হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘটনার পর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে রূপসা থানার ওসি মো.এনামুল হক জানান, নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ফলে পরিস্থিতি শান্ত আছে।

মোড়েলগঞ্জে অটোচালক খুন: ভ‍্যানচালক খুনি ফাহাদ আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোড়েলগঞ্জে  চাবির আঘাতে অটোচালক আল ইমরান কে খুনের ঘটনায় ভ্যানচালক নাইম ওরফে ফাহাদকে (১৮) আটক করেছে পুলিশ।

আটক ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের সেলিম হাওলাদরের ছেলে।

মঙ্গলবার (১৪ মে) সকালে মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিহত আল ইমরান পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় সড়কে ওভারটেক করা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ ও অটোচালক আল ইমরান। এক পর্যায়ে ভ্যানচালক ফাহাদের হাতে থাকা চাবি দিয়ে অটোচালকের বুকে আঘাত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ফাহাদকে মঙ্গলবার (১৪ মে) সকালে মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করা হয়। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিথ্যা ভালোবাসায় চাকুরীজীবি স্বামীকে তালাক দিয়ে বিপাকে এক নারী

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

পরকীয়ায় সব হারিয়ে দিশেহারা সুমাইয়া। অবিবাহিত ছেলের প্রেমে পড়ে চাকুরীজীবি স্বামীকে তালাক দিয়ে এখন দ্বারে দ্বারে ঘুরছে সুমাইয়া।

ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখার এলাকায়। ঐ নারী  পরকীয়া প্রেমিকের প্রতারিত ভালোবাসায় সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে নিজের সুখের সংসার ভেঙে পরকীয়া প্রেমিক মাহবুব মুন্সীর প্রতারণার শিকার ঐ নারী।

স্বামীকে তালাক দেওয়ার পর ঐ নারী স্বপ্ন দেখছিলেন নিজ গ্রামের মাহবুব মুন্সী নামের এক যুবকের সাথে ঘর বাধার কিন্তু জানতো না যে, প্রেমিক মাহবুব তাকে শুধু ব্যবহার করার জন্যই জড়িয়ে ছিলেন প্রেমের অভিনয়ে।

জানা যায়,সম্প্রতি ওই নারী স্বামীকে তালাক দেওয়ার পর বিদেশে চলে গেলে মাত্র তিন মাসের মধ্যেই প্রেমিক মাহবুব এর আশ্বাসে দেশে ফিরে আসেন। তবে দেশে ফেরার পর মাহবুব তার মতামত পাল্টে ফেলেন, প্রেমিকাকে বিবাহ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন পরকীয়া প্রেমিক  মাহবুব। এতে করে সব হারিয়ে অথৈজলে ভাসছে পরকীয়া প্রেমিকা।

সরল বিস্বাসে প্রতারণার শিকার হওয়া তরণী সুমাইয়ার সাথে কথা বললে জানা যায়, স্বামী থাকাকালীন সময়ে মাহবুব এর সাথে প্রেমের  সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি, এ সময় পরকীয়া প্রেমিকে প্রলোভনে স্বামীকে না জানিয়ে একাধিকবার মাহবুবের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন তিনি। সব শেষে মাহবুব ওই নারীর কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে এখন বিবাহ করবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি গ্রামে জানাজানি হলে ঘা ঢাকা দেয় প্রতারক প্রেমিক মাহবুব। এ নিয়ে চলছে ওই এলাকায় নানা আলোচনা সমালোচনা।

অপরদিকে প্রেমিকের মিথ্যা ভালোবাসায় স্বামীকে ডিভোর্স দেওয়ায় পাশাপাশি পরকীয়া প্রেমিককে বিশ্বাস করে প্রতারিত হওয়া ওই নারী কোন উপায় না পেয়ে মাহবুরের বিরুদ্ধে তালতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

এ ঘটনার কোনো সত্যতা নেই বলেও দাবি করেন ওই নারীর আপন মামা মোঃ সুলতান বলেন, ওই ছেলেকে ষড়যন্ত্র করেই এসব করা হয়েছে।

এ বিষয়ে মাহবুব বলেন, শত্রুতার জন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা কথা বলছেন ওই নারী। তবে ভিডিও কলে কথা বলার কথা স্বীকার করে বলেন,নিজ এলাকার লোক হিসেবে কথা হয়েছে।

তালতলী থানার কর্মকর্তা শহিদুল ইসলাম মিলন বলেন,ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নেওয়া হয়েছে এ বিষয়ে তদন্ত চলতেছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।

ফকিরহাটে কাভার্ড ভ‍্যানে ট্রাকের ধাক্কা হেলপার নিহত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ট্রাকটির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন ।

নিহত ব‍্যক্তি হলো,  রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে  রইচ কাজী (২২)।

আহত ট্রাকচালক মো. আজিজ (৫৫) রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।

রবিবার(১২মে) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, রবিবার (১২ মে) ভোর ৫টার দিকে ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মোংলায় খুলনা সিটি মেয়রের লিখিত সুপারিশ থাকার পরেও ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

দুই সন্তানের জননী এক নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শরীরের বিভিন্ন জায়গায় কামড়িয়ে রক্তাক্ত করা হয়। পরে ওই নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এলে পালিয়ে যায় ধর্ষণের চেষ্টাকারী জলিল মাতুব্বর নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটে মোংলা পৌর শহরতলীর  সিগনাল টাওয়ার এলাকায় গত ৯ মার্চ সকাল ৯টায়।তবে এ ঘটনায় থানায় কয়েক দফায় এজাহার নিয়ে গেলেও মামলা নেয়নি মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম। এদিকে মামলা না নেওয়ার অভিযোগে নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার (৯মে) বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারীর খালা নাছিমা বেগম।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৯মার্চ তার বোনের মেয়ে দুই সন্তানের জননীর (২৮) স্বামী-সন্তান বাড়ীতে না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করে স্থানীয় মৃত কাদের মাতুব্বরের ছেলে জলিল মাতুব্বর। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জলিল মাতুব্বর পালিয়ে যায়। পরে তার বোনের মেয়েকে ওইদিন রাতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা স্থানীয় লোকজনকে জানালে আরও ক্ষীপ্ত হয়ে জলিল মাতুব্বর তার পরিবারের আরও ছয়জনকে মারপিট করে ঘরে ভাংচুর চালায়। পরে জলিল মাতুব্বরকে আসামি করে মোংলা থানায় ধর্ষণ মামলা করতে যান তিনি। এ মামলায় ব্যবস্থা গ্রহণ করতে খুলনা সিটি করপোরেশনের মেয়রের তালুকদার আব্দুল খালেকের লিখিত সুপারিশও রয়েছে।

তবে থানায় এজাহার নিয়ে যাওয়া ধর্ষণ চেষ্টার শিকার ওই নারীর খালা নাছিমা বেগমকে ওসি কেএম আজিজুল ইসলাম থানা থেকে বরে করে দেয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। এরপর মামলা করতে কয়েক দফা থানায় গেলেও ওসি নানা অজুহাত দেখিয়ে মামলা আর নেননি। মামলা করতে থানায় যাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৬মে বিকেলে আবারো নাছিমা বেগমসহ তার ছেলে শিমুল, পুত্রবধূ হাফিজা ও নাতী ওমরের ওপর হামলা চালায় জলিল মাতুব্বর গং। এ হামলার ঘটনায়ও এজাহার নিয়ে গেলে থানায় মামলা নেয়নি পুলিশ। ধর্ষণ চেষ্টা ও হামলার ঘটনার মামলা না নেয়ায় ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী এ পরিবার।

এ বিষয়ে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের বিষয়টি তার জানা নেই। আর মারামারির ঘটনায় থানা থেকে বের করে দেয়া হয়নি দাবী করে তিনি বলেন, এজাহারের সাথে তাদেরকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছিল। পরে তারা আর আসেননি। এজন্য ওই মামলাও নেয়া হয়নি, তবে অভিযোগটি তদন্ত দেয়া হয়েছে।

তবে হামলার শিকার শিশু মোঃ ওমরের (৭) মা হাফিজা বেগম বলেন, ওসি মিথ্যা বলেছেন। মামলা করতে এজাহারে যাবতীয় সব কাগজপত্র নেওয়া হলেও ওসি কেএম আজিজুল ইসলাম থানা থেকে তাদেরকে বের করে দেন।

এ ব্যাপারে বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত খাঁন বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব অভিযোগে ওসি মামলা নেয়নি, সেই অভিযোগগুলোর কপি তার ওয়াটসএ্যাপে দিতে বলেন তিনি।

শরণখোলায় বজ্রপাতে নিহত- ২, আহত- ৬

 জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের শরণখোলায় চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ছয় জন শ্রমিক।

নিহত শেখ মিলনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে ও নিহত অপর শ্রমিক মোস্তফার বাড়ি পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামে।

বজ্রপাতে আহত পাঁচজন বালু শ্রমিকরা হলো, মোঃ রাসেল গাজী (৩০), মোঃ বাবুল সওদাগার (৪৫), মোঃ খোকন গাজী (৪২), মোঃ সোহেল তালুকদার (৩০) মোঃ জলিল হাওলাদার (৪৫)।

জানাযায়, শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টির সময় নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময়  ঘটনাস্থলেই শেখ মিলন (৪০) ও মোস্তফা (৫৫) নামে দুই বালু শ্রমিক নিহত হয়েছে।

আহতদের কে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।বজ্রপাতে আরো আহত ৬ বালু শ্রমিককের মধ্যে পাঁচ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর এক বালু শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অপর এক বালু শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান জানান, বজ্রপাতের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপালে ৩য় শ্রেণীর ছাত্র শাওন নদীতে ডুবে নিখোঁজ 

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে। খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, শনিবার দুপুর দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। শিশু শাওন বাবা মায়ের ছোট ছেলে হওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যান্ত সন্ধা ৬ টায়ও ফায়ারসার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক।

আমতলীর উন্নয়ন বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর শহরের উন্নয়ন বিঘ্নিত করতে গত কয়েকদিন ধরে একটি ষড়যন্ত্র করছে উল্লেখ করে মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্য করে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বলেন,আমতলী পৌরসভা তৃতীয় শ্রেণির ছিল আজ সেই পৌর সভাকে প্রথম শ্রেনীতে উন্নতি করে উন্নয়নের মহা পরিকল্পনা অনুযায়ী পৌর শহরকে সাজানো হবে।

আমতলী বাধঘাট সংলগ্ন মাছ বাজারে আজ সন্ধ্যা সাতটায়  আমতলী পৌরসভার আয়োজনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী বিভিন্ন সামাজিক সংগঠনের সকলকে  নিয়ে এ মতবিনিময় সভা করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমতলী পৌরসভা মেয়র মতিয়ার রহমান আরও বলেন,কতিপয় মহল গত তিন ধরে ঘুম হারাম করে আমতলী পৌরসভার ব্যবসায়িদের নিয়ে যে ষড়যন্ত্রের জাল বোনার পরিকল্পনা করেছিল তার জল্পনা কল্পনার নস্যাৎ হয়েছে আজকের মতবিনিময় সভায় সকলের উপস্থিতির মাধ্যমে। তিনি উল্লেখ করেন, বাধঘাট সংলগ্ন বাজারের উন্নয়ন আমিই করেছি প্রয়োজনে বাজারকে আরো প্রসারিত করা হবে এমনকি দ্বিতল ভবন করা হবে।একটি মহল তার উন্নয়ন কর্মকাণ্ড এবং ভোটে কালোটাকা ছড়িয়েও জয়ী হতে না পেরে দিশেহারা হয়ে গেছে। এখন তারা মিথ্যা গুজব রটিয়ে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে চাইছে। যারা এই ধরনের ঘটনা সৃষ্টি করে আমতলী পৌরবাসীকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় কিন্তু আমি বেঁচে করতে দিব না।

মেয়র মতিয়ার রহমান আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আমতলী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আমি সকল ব্যবসায়ী, পেশাজীবি,সুশীল সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।ঢাকা-কুয়াকাটা ও পায়রা বন্দরের জন্য ভারী যানবাহন চলাচল করতে পৌরসভার বিকল্প পথ হিসেবে বাইপাস সড়ক নির্মাণের জন্য কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও ব্যবসায়ীরা যেন কোন রকমের ক্ষতিগ্রস্হ না হন সেজন্য তাদের ভূমি মালিকানা স্হায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারের মহলে কথা বলবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,আমতলী বনিক সমিতির সভাপতি হারুন অর রশীদ,মাছ বাজার সমিতির সেক্রেটারি সহ পৌর কাউন্সিলার বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।