বরিশাল কীর্তনখোলা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করলো কোস্টগার্ড

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে বেড়াতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ ১২ দিন পর উদ্ধার হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তার ভাসমান লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, কচুরিপানার মধ্যে একটি লাশ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয়।

কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে পঁচনধরা অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার (ফাহাদ) মরদেহ শনাক্ত করেন।

এর আগে গত ২৭ আগস্ট বিকেলে বন্ধুদের সাথে একটি ট্রলারে কীর্তনখোলা নদীতে নৌ ভ্রমনে গিয়েছিলো ফাহাদ। এসময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় ফাহাদ। নিখোঁজের ১২ দিন পর তার লাশ উদ্ধার হলো।

অভয়নগরে মটরসাইকেল দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নিহত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের সরদার জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন ৷ নিহত মটর সাইকেল আরোহী মিজানুর রহমান শেখ (৪৫ )  উপজেলার সরখোলা গ্রামের  আজিজুর শেখের ছেলে ৷

জানা গেছে, মিজানুর রহমান একজন মাছের ঘের ব্যবসায়ী ৷ ঘেরের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সর্দার মিলের সামনে এসে পৌঁছালে যশোর-গামী মালবাহী ট্রাক-(ঢাকা মেট্টো-ক- ২০-২১২০ ) উল্টে গিয়ে মটর সাইকেল চাপা দেয় ৷

ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷  নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো.আব্দুলাহ জানান, ৫ সেপ্টেম্বর    ( রবিবার)রাত ৯.৪০ মিনিটের সময় সরদার মিলের গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে লোডবাহী ট্রাক উল্টে গিয়ে মটর সাইকেল আরোহী চাপা পড়ে এ দূর্ঘটনা ঘটে ৷

ট্রাক ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে ৷ ট্রাকঅভয়নগরে মটরসাইকেল দূর্ঘটনায়টি জব্দ করা হয়েছে ৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷

কুমিল্লায় পল্লী চিকিৎসক দম্পতিকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা

কুমিল্লায় গভীর রাতে ঘরে ঢুকে স্ত্রীসহ পল্লী চিকিৎসককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রোববার গভীর রাতে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— একই এলাকার পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।

তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম।

স্থানীয় পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, মধ্যরাতে সাত থেকে আটজনের একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ওই দম্পতির কাছে কিছু একটা চাইছিল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়।

একপর্যায়ে তাদের মারধর এবং শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় ঘাতকরা। তবে দুর্বৃত্তরা কারা স্বজনরা সেটি নিশ্চিত হতে পারেননি।

তবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী দুজনের হাত পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে।

এদিকে বিষয়টি তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ পিবিআই ও সিআইডির প্রতিনিধিদল।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, গত প্রায় দুই মাস আগে নিহত সৈয়দ বিলাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেই সময় লুট হওয়া মালামাল কিছু দিন পরে পুত্রবধূ শিউলী বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে শিউলি স্বীকার করেন ডাকাতির ঘটনা তিনি সাজিয়েছেন। এর পর এমন ঘটনা আর কখনও করবেন না, এমন মুচলেকা দিয়ে শিউলি ফের শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের পেছনেও তিনি জড়িত থাকতে পারেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই পল্লী চিকিৎসক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে সেই রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত

 

অভয়নগরে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের সরদার জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন ৷ নিহত মটর সাইকেল আরোহী উপজেলার পৌর-নওয়াপাড়ার ৩নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪৫) ৷

জানা গেছে, নিহত মিজানুর রহমান হিমালয় সিমেন্ট ফ্যাক্টরীতে ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন ৷ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সর্দার মিলের সামনে আসলে যশোর-গামী মালবাহী ট্টাক-(ঢাকা মেট্টো-ক- ২০-২১২০ ) উল্টে গিয়ে মটর সাইকেল চাপা দেয় ৷ ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো.আব্দুলাহ জানান, ৫ সেপ্টেম্বর    ( রবিবার)রাত ৯.৪০ মিনিটের সময় সরদার মিলের গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে লোডবাহী ট্রাক উল্টে গিয়ে মটর সাইকেল আরোহী চাপা পড়ে এদূর্ঘটনা ঘটে ৷ উদ্ধার কাজ চলছে ৷ ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে ৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷

খুলনায় ছাদ থে‌কে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

খুলনা ব্যুরো:

খুলনায় চারতলা ভবনের ছাদ থে‌কে প‌ড়ে পূরবী (৩২) না‌মের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়ে‌ছে। শনিবার পূর্ব বা‌নিয়খোমার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পূরবী ঐ এলাকায় পূর্ব বানিয়াখামার তৃতীয় গলির মাসুদুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, শনিবার বিকালে সাড়ে ৫টার দিকে গৃহবধূ পূরবী বাড়ির ছাদে থেকে পড়ে গেলে হাসপাতালে প্রেরণ করেন। রাত ১০ টার দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের সাড়ে তিন বছরের এক ছেলে রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের করা হয়েছে । নিহতের স্বামী চৌধুরী আলিমুল রাজি ফ্রি ল্যান্সারের কাজ করেন।

শেষ পর্যন্ত নারী ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

 

এক নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জের তাহিরপুরে এ ঘটনা ঘটে।

ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের বিধবা নারী (৩৫) ছয় বছর বয়সি শিশুসন্তানকে নিয়ে ভিক্ষা করে সংসার চালান।

বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকির কারণে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি।

সেখানে বৃহস্পতিবার রাত ২টা থেকে সোয়া ২টার মধ্যে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে বাসায় ঢুকে ঘুমন্ত শিশুকে পাশে রেখে ওই বিধবা নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

এই ঘটনার পর বৃহস্পতিবার ভোররাতে ও শুক্রবার প্রতিবেশী এবং এলাকার মুরব্বিদের বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ না করার জন্য ভিকটিমকে ভয় দেখায় অভিযুক্তরা।

পরে শনিবার থানা পুলিশকে দলবদ্ধ ধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযাগ করেন।

সুনামগঞ্জের তাহিরপুর থানার ডিউটি অফিসার জানান, ভিকটিমের পক্ষ থেকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

//সুনামগঞ্জে প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

৩৫ টি কচ্ছপ উদ্ধার করেছে যাত্রীবাহি বাস একটি বিআরটিসি থেকে 

 

 

খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে  নিহত-২, আশঙ্কাজনক  ১

 

খুলনায় ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে  হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা পাওয়ার ষ্টেশনের সামনে। এতে করে সিয়াম (৪০) ও জিল্লুর রহমান নামে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ জানান, শুক্রবার  বিকেল ৪ টার দিকে কৈয়া বাজার থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। বিপরীত দিক থেকে অনলাইন ভিত্তিক ডেলিভারী প্রতিষ্ঠান দারাজের একটি গাড়ি কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। হোগলাডাঙ্গা পাওয়ার ষ্টেশনের কাছে পৌঁছালে গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইক যাত্রী সিয়াম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর ইজিবাইক চালক জিল্লুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

// শরীফ আহম্মেদ মোল্লা, খুলনা //

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় জুম কনফারেন্সে এমপি সালাম মূর্শেদীঃ আয়নাল গাজী  দক্ষ ও পরিশ্রমী নেতা ছিলেন

বরিশাল বাজার রোড চারতলা ভবনের অগ্নিকাণ্ড লাখ টাকার ক্ষয়ক্ষতি

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা বাজার রোডের একটি চারতলা ভবনের ছাদে নির্মিত টিনের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী।

তিনি জানান, বাজার রোডের অশোক কুমার সাহার মালিকানাধীন চার তলা ভবনের ওপরে নির্মিত টিনের ঘরের বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুন লাগে।

খবর পাওয়ার পর তাদের তিনটি দল আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার।

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ভারতীয় মাছ ধরার ট্রলার “পিতা মাতার অশির্বাদ-১২” নামের ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা  কোস্টগার্ড পশ্চিম জোনের টহল জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশী মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে। উক্ত ট্রলার কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে আটক করে। পরবর্তীতে জব্দকৃত ট্রলার ও আটককৃত ১৩ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

//এ এইচ নান্টু, বিশেষ  প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

 

খুলনায় আল আকসা মার্কেটে আগুন, প্রায় কোটি টাকার ক্ষতি

 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণীর রহিম প্লাজার আল-আকসা মার্কেটে একটি ফ্যাশন হাউসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭ টায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এক ব্যাক্তি আগুন দেখে ৯৯৯ ফোন দেন। আগুন লাগার আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আর্টিস্ট ফ্যাশন এর ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিয়ম অনুযায়ী দোকান বন্ধ করা হয়।

সকাল পৌনে ৮টায় তাকে ফোন করা হয় যে দোকানে আগুন লেগেছে। তিনি সাথে সাথে দোকানের উদ্দেশ্যে রওনা হন। এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিদিন নিয়ম অনুযায়ী মার্কেটের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তারক্ষীর কাছে দোকান বুঝিয়ে দিয়ে দোকান কর্মচারিরা বাড়ি যান। কিন্তু সকাল থেকে তাকে এখানে খুজে পাওয়া যাচ্ছে না। নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে

গেছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রিয়েল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন