পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় ‍এটি একটি সেবা: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, করোনার শুরুতে আমাদের ১০৭ জন পুলিশ সদস্য জীবন ত্যাগ করে শহীদ হয়েছেন। ‍

এছাড়া ‍কয়েক হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। দেশের উন্নয়নের জন্য যেকোনো ধরণের ত্যাগ স্বীকার করতে পুলিশ বাহিনী প্রস্তুত।

রবিবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি ‍এসব কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বিগত বছর গুলোতে পুলিশ বাহিনীর অর্জন ঈর্ষণীয়। এই অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। যেই দেশের আলো-বাতাসে শিক্ষা নিয়ে বড় হয়েছি সেই দেশের নিরাপত্তার চাহিদা পূরণে নিষ্ঠা, সততা ও ঈমাণের সাথে কাজ করার জন্যেই পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় ‍এটি একটি সেবা।

তিনি ‍আরও বলেন, কোন পুলিশ সদস্যের অপেশাদার আচার-আচরণে ‍আমাদের ঐতিহ্যতে ‍আঘাত ‍আসুক আমরা চাই না।

যে সকল সদস্য ‍এমন ‍আচরন করেন তাদের সংশোধন হয়ে সুশৃঙ্খলের পথে থেকে কাজ করতে হবে। নাহলে অতিদ্রুত তাদের চিহ্নিত করে ‍আইন মোতাবেক বাহিনী থেকে বাদ দেয়া হবে। তিনি ‍আশাবাদ ব্যক্ত করে বলেন, একজন গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমাদের নিয়ে যেন পরিবারের সকল সদস্যরা অহংকার করতে পারে সেই লক্ষ্য ও উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে জনগণের পুলিশে রূপান্তরিত হতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে ‍উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, মোঃ মোকতার হোসেন, মোঃ জাকির হোসেন মজুমদার , এস এম তানভীর আরাফাত সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভবদহ নিয়ে নতুন এক্সপেরিমেন্টঃ “Elevated Flow”(উত্তোলিত প্রবাহ)

 

খুলনায় চালু হচ্ছে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খুলনায় পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া সকল বিভাগে চালু হবে বিটিভির কেন্দ্র। এর ফলে শিল্পসাহিত্যর বিকাশ হবে এবং নতুন নতুন প্রতিভা আত্বপ্রকাশ করবে। একই সাথে কর্মসংস্থানের সৃষ্টি হবে। নির্বাচনের আগেই খুলনায় বিটিভি পূর্ণাঙ্গ রূপে চালু হবে বলে তিনি জানিয়েছেন। শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। মন্ত্রী বলেন, সকল মতাদর্শের সংবাদকর্মিরা প্রধানমন্ত্রীর অনুদান পাবে।

এ ক্ষেত্রে মতাদর্শ বিচার বিবেচনা হবে না। সরকার প্রধান সাংবাদিক বান্ধব। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করেছে সরকার। যা অন্য কোন দেশে হয় নি। এর আগে সাড়ে তিন হাজার সাংবাদিককে সাড়ে তিন কোটি টাকা দেয়া হয়েছে। এবারে প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাষ্টে। দুস্থ ও চাকুরিচ্যুতদের এ সাহায্য দেয়া হচ্ছে। সাংবাদিক নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করিনি। এটা সম্পূর্ন তাদের ওপর ছেড়ে দিয়েছি। তিনি বলেন, এ সরকারের পক্ষ থেকে অনেক ধরণের ভাতা দেয়া হচ্ছে। যা অন্য দেশে নজির নেই। তার মধ্যে উল্লেখযোগ্য স্বামী পরিত্যক্ত ভাতা ও গর্ভকালীন ভাতা।

জিডিপি গ্রোথ প্রসঙ্গে মন্ত্রি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ আজ তিন নম্বরে। যার ফল স্বরুপ প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে জিডিপি পুরষ্কারে ভূষিত হয়েছেন। এ বছর দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২৫০ ডলার, যা ভারতকেও ছাড়িয়ে গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে ৭৫ জন সাংবাদিককে দশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর আগে মন্ত্রী বিটিভির খুলনা কেন্দ্র, বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে শ্রমিক ইউনিয়নের কার্যালয় শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী

 

পরিবার পরিকল্পনার মাঠ কর্মচারী ঐক্য পরিষদের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

 

গত ১৯/০৯/২০২১ তারিখ বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় ঐক্য পরিষদ এর পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঐক্য পরিষদ এর নবনির্বাচিত আহ্বায়ক জনাব আমির আলী মোড়ল, সদস্য সচিব জনাব সাবিহা মরিয়ম সান্তা সহ কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক সাক্ষাৎকারে আহ্বায়ক জনাব আমির আলী মোড়ল বলেন ,দীর্ঘ দিন ধরে আমরা চলমান নিয়োগবিধি বাস্তবায়ন , সিলেকশন গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবী বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।আমরা আমাদের নায্য দাবী বাস্তবায়নে ঐক্য পরিষদের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি।

সদস্য সচিব জনাব সাবিহা মরিয়ম সান্তা বলেন,আমরা পরিবার পরিকল্পনা বিভাগ এর ২৮০০০ মাঠকর্মী জনসংখ্যা নিয়ন্ত্রণ সহ মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় আজও আমরা নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

নিয়োগবিধি না থাকার কারণে আমরা পদোন্নতি সহ প্রায় সকল সুবিধা থেকে বঞ্চিত। নিয়োগবিধি প্রণয়নে ইতিমধ্যে আন্তমন্ত্রণালয় মিটিং অনুষ্ঠিত হয়েছে কিন্তু অদ্যবধি নিয়োগবিধি বাস্তবায়ন হয় নি।

তাই আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দাড়িয়ে আজ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন ,প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন ,সিলেকশন গ্রেড প্রদান করে ২৮০০০ মাঠ কর্মীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে আশু পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করি।

//সুজন মাহমুদ, জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

চলছে ভোটগ্রহণ ১৬০ ইউপি ও ৯ পৌরসভায়

 

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম

//শ্যামল বিশ্বাস, মাগুরা প্রতিনিধি//

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ( আংশিক) ও  ঢাকা মহানগর আহ্বায়ক পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।আজ শুক্রবার ফোরামের ব্যানারে ধানমন্ডি ৩২ নম্বরে এ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি জনাব মো মিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক জনাব শেখ ফরিদ আহমেদ,মহানগরের আহ্বায়ক জনাব মোঃ মনোয়ার হোসেন কবির, সদস্য সচিব জনাব মোঃ এবনে ফারুক সহ কেন্দ্রীয় ,মহানগর কমিটির নেতৃবৃন্দ সহ ১২-২০ গ্রেড এর বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।

এসময় এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় সভাপতি মো: মিরাজুল ইসলাম বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন দপ্তরে সুনামের সহিত কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের নাজ্য পাওনা থেকে আমরা বঞ্চিত। তিনি দ্রুত নবম পে কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য নিরসন সহ ৫ দফা দাবী বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রাথমিক শিক্ষকদের স্কুলে প্রবেশ ৯টায় হলেও ত্যাগের সময় নিয়ে বিপাকে শিক্ষকরা

 

আলোচনা সভার মাধ্যমে বরিশালে আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন সন্মেলন কক্ষে বেলা ১২টায় জেলা প্রশাসনও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব জসীম উদ্দীন হায়দার,জেলা প্রশাসক বরিশাল।সভাপতিত্ব করেন জনাব মোঃসোহেল মারুফ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাওআইসিটি বরিশাল।

সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, জনাব ডঃ প্রফেসর মো. গোলাম কিবরিয়া, অধ্যক্ষ বরিশাল সরকারী বিএম কলেজ। অধ্যাপক খন্দকার অলিউল ইসলাম অধ্যক্ষ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। সৈয়দ ফারুক আহমেদ,সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। জনাব মো.শহিদুল ইসলাম উপপরিচালক স্হানীয় সরকার অধিদপ্তর বরিশাল।জনাব সুদীপ্ত কুমার সরকার অতিরিক্ত পুলিশ সুপার বরিশালও আরো অনেকে।

আলোচনা সভায়বক্তারা বলেন,স্বাক্ষর বলতে বোঝায় অক্ষরজ্ঞান সম্পন্ন অর্থাৎ পড়তে পারে এবং লিখতে ও হিসাব করতে পারে।

বক্তারা আরো বলেন মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে২১ লাখ লোককে স্বাক্ষরতার আওতায়আনা হয়েছে,যারমধ্যে

বরিশালজেলায় রয়েছে ৫৫ হাজার দুইশ’জন বলেও সভায় জানানো হয়।যাদের বয়স ১৫-৪৫ বছরের মধ্যে।

//পলাশচ ক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল কীর্তনখোলা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করলো কোস্টগার্ড

বরিশালে আজ প্রকৃত দেশপ্রেমিক, সাহসী পুলিশ কর্মকর্তা, কানাই লাল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

 

/পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

বরিশালে আজ৭সেপ্টেম্বর মঙ্গলবার প্রকৃতদেশপ্রেমিক ও সাহসী পুলিশ কর্মকর্তা কানাইলাল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই সাহসী পুলিশ কর্মকর্তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকেবরিশালে বিভিন্ন মন্দির ও মহাশ্বশানে তার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনার আয়োজন করা হয়েছে।জনাব কানাই লাল চক্রবর্তী তার পেশাদারী মনোভাব,কর্তব্যনিষ্ঠা দায়িত্বশীল ভুমিকার জন্য অসংখ্যবার পুলিশ বাহিনীতে প্রশংসা কুড়িয়েছেন।

এই পুলিশ কর্মকর্তা জিবনের শেষ দিনটাতে পেশাদারিত্ব মনোভাবের কারনে পুলিশ বাহিনীতে তার প্রতি দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

তার এই পেশাদারিত্ব মনোভাবের জন্য তার মৃত্যুর পরেও বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান কতৃক পুলিশ পদকে ভূষিত হন। তিনি ২০২০ সালের৭সেপ্টেম্বর ভোলা জেলার দৌলতখান থানায় দায়িত্বরত অবস্থায় হৃদরোগেআক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালেতিনি স্ত্রীও দুই ছেলে রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে এই দেশ প্রেমিকের আত্মার শান্তি কামনার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নলছিটিতে ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক  উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

আজ৬সেপ্টেম্বর সোমবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক ‘উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে৬ সেপ্টেম্বর সোমবার সকাল১০টায় জাতীয়নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুপা সিকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা নলছিটি।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার জনাব মোকলেসুর রহমান,তিমিরকাঠী মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইলিয়াস হোসেন শাহিনওস্থানীয় জনপ্রতিনিধি,  বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী,গণ্যমান্য ব্যক্তি

ও স্টেকহোল্ডার সহ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন চাইল্ড একাডেমির অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন।

আলোচনায় বক্তরা সকল স্তরের স্টেকহোল্ডারদের নদী রক্ষায় এগিয়ে আশার জন্য আহ্বান জানান।এসময় অবৈধ দখল উদ্ধার, নদী দূষণ রোধ এবং নদী ব্যবহারকারীদেরকে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়।

“নিজে ও প্রতিবেশীকে ভাল রাখতে অপরাধ দানা বাঁধার আগেই বেশী বেশী তথ্য দিয়ে সহায়তা করুন”  বিএমপি কমিশনার

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের রুটিন কাজের অংশ   হিসেবে ৪ সেপ্টেম্বর শনিবার সাড়ে ১০ টায় বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহাবুদ্দিন খান মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বরিশাল। তিনি তার  বক্তব্যে বলেন”আমাদের আচারনে অনিয়ম দুর্নীতি অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি অথবা গোপনে বলুন”তিনি আরো বলে” নিজেওপ্রতিবেশীকে ভাল রাখার জন্য অপরাধ দানা বাঁধার আগে এখানে এসে বেশী বেশী তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন”

বিএমপি কমিশনার বলেন এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি । সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করা হয়ে থাকে।

এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।

বন্দর থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। এবং আগত সকল ভুক্তভোগীর সমস্যা অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া এ অনুষ্ঠানে  বিট পুলিশিং কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করে বিট অফিসারদের স্ব স্ব এলাকার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার নির্দেশ প্রদান করেন বিএমপি কমিশনার জনাব শাহাবুদ্দিন খান।

এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বন্দর থানা অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ) মো. আলী আশরাফ ভূঞা, ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ) মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতি মাসের ৪ তারিখ বন্দর থানায়, ৭ তারিখ কাউনিয়া থানায়, ১০ তারিখ বিমানবন্দর থানায় এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার ফাউন্ডেশনের অর্থায়নে রাস্তাঘাট মেরামত

মানবসেবা ও জনকল্যাণমূখী কাজের জন্য সারমিন সালাম পেয়েছেন রিয়েল হিরো আ্যাওয়ার্ড

বরিশাল বাজার রোড চারতলা ভবনের অগ্নিকাণ্ড লাখ টাকার ক্ষয়ক্ষতি

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

 

করোনার কবল থেকে মুক্ত হতে যাচ্ছি আমরা, আর আস্তে আস্তে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে চলেছি।  ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।

সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। এর পর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেন সংশ্লিষ্টরা।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার ০৩

 

খুলনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

 

খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শনিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। মৎস্য সপ্তাহ পালনে খুলনায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৯ আগস্ট সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সকাল ১০টায় রায়ের মহলে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৩০ আগস্ট সকালে খুলনা বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ যুক্ত করে অনলাইনে মতবিনিময় সভা এবং দুপুর ১২টায় সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। ৩১ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্যবীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহ-সভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মতবিনিময় সভা