বরগুনার আমতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ডাঃ রিয়াজ মৃধার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে তার পিতা মাতার নামে (প্রস্তাবিত) রফিক-নুরজাহান হসপিটাল তার নিজ বাড়ীতে আটজন ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়।

ফ্রী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। এতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান পূর্বচিলা, হলদিয়া. ধানখালী , আমতলী সদর ইউনিয়নের প্রায় একহাজার রোগী। উক্ত ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক্স বিভাগের ডা. রিয়াজ মৃধা, চর্ম ও যৌন বিভাগের ডা. ফাইজুর রহমান, শিশু বিভাগের ডা.শোয়েব এইচ খান, স্ত্রী রোগ প্রসূতি ও গাইনী বিভাগের ডা. ডলি বিনতে হক, স্ত্রী রোগ প্রসূতি ও গাইনী বিভাগের ডা. লুনা বিনতে হক, মেডিসিন বিভাগের ডা. মাসুদ পারভেজ, চক্ষু বিভাগের ডা. এস এম শামসুল আরেফিন, বক্ষব্যাধি, হৃদরোগ, হরমোন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ইশতিয়াক আহমেদ তালকদার সহ আগত বেশ কয়েকজন ডাক্তার প্রায় একহাজার রোগীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসা প্রদান করেন।

ডাঃ মো.রিয়াজ মৃধা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও আমার বাবা-মায়ের নামে প্রস্তাবিত হসপিটাল প্রাঙ্গণে এই ক্যাম্প করা হয়েছে। সকলে আমার পিতা মাতার জন্য দোয়া করবেন। এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি।

ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া  উপজেলা প্রশাসনের উদ‍্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, যুদ্ধকালিন কমানডার নুরুল ইসলাম মানিক, শিক্ষা অফিসার হাবিবুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম,  সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন প্রমুখ।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো রূপসায়

//এম মুরশীদ আলী//

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, ১৪ ডিসেম্বর সকাল ১১ টায়, অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো রূপসায়

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা ওসি তদন্ত মো: সিরাজুল ইসলাম।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো রূপসায়

আলোচনা সভায় শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন- প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, নির্বাচন অফিসার মো: মুরাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিচুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাসুদেব বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সাইদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশননে মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, ইউপি সদস্য মাসুম শেখ প্রমূখ।

বুদ্ধিজীবী দিবসে মিরপুর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

//সাইফুল্লাহ নাসির,বিশেষ প্রতিবেদক //

আজ ১৪ ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস।

মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আলবদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আলবদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

আজ ১৪ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় , এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান উপদেষ্টা আফজাল হোসেন জাকির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হাকিম , সহ-সভাপতি এস এ এম সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন , সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি, সহ-সাধারণ সম্পাদক কাজী শফিউল ইসলাম আল আমিন, সহ-সাধারণ সম্পাদক সরদার মাজহারুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আবু তাহের মোঃ শামসুজ্জামান , সহ-প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, নির্বাহী সদস্য মোঃ রিয়াদ হোসেন , নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহিম প্রমূখ এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জিমাউফা অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন ও সাংবাদিক মোঃ নাসির হাওলাদার ।

আমতলীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধি||

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি   মোঃ মজিবুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ,এম মনিরুল ইসলাম মনি,সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদ সানু,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসেন,আমতলী প্রেসক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল,আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র দাস ও আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ এর সাধারণ সম্পাদক সুমাইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন,  আমতলী উপজেলার মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রধানরাও উপস্থিত ছিলেন।

 

বাগেরহাটের রামপালে উপকূল দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

‘৭০-এর ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যাক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় রামপালে উপকূল দিবস পালিত হয়েছে। প্রেসক্লাব রামপালের আয়োজনে রবিবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় ক্লাব কক্ষে এ দিবস পালন করা হয়।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কান্না জড়িত এই দিনটি হোক উপকূল দিবস। দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উপকূলের ১৯ জেলা ও প্রায় শতাধিক উপজেলায় উপকূলবাসীর পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবী জানাচ্ছেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের জলবায়ু ন্যায্যতার দাবী আরও জোরালো হোক এটাই উপকূলবাসীর প্রত্যাশা।

প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ, বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, শেখ আবজাল হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংবাদিক লায়লা সুলতানা, হারুন শেখ, মুর্শিদা পারভীন, জোছনা বেগম প্রমুখ।

 

ডুমুরিয়ায় সমবায় দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এবারের এ প্রতিপাদ্যকে সমানে রেখে ৪ নভেম্বর  শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

জাতীয় সঙ্গীত, বেলুল উড্ডায়ন,র‌্যালী শেষে উপজেলা সম্প্রসারিত ভবন কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম, সহকারি কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সমবায়ী এস এম মুস্তাকিন বিল্লাহ, এস এম গোলাম কুদ্দুস প্রমুখ।

রামপালে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রামপালে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

রামপালে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সমবায়ী রবিউল ইসলাম প্রমুখ। সভায় বিপুল সংখ্যক সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুখী সমৃদ্ধি সোনার বাংলা গঠনে সমবায় সমিতির বিকল্প নেই। তাই সবাইকে সমবায় সমিতি গঠন করে বেকারত্ব সমস্যার সমাধান করার আহবান জানানো হয়।

ডুমুরিয়ায় বিশ্ব খাদ‍্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা।

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় বিশ্ব খাদ‍্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে  সোমবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব‍্য দেন কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন, খাদ‍্য কর্মকর্তা মো : কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকতা মো: ওয়ালিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম এ এরশাদ প্রমুখ ।

‘কর্মস্থলে আপনার চোখকে ভালোবাসুন’ – শ্লোগানে পালিত হল বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩

//নিকোলাস বিশ্বাস//

ঢাকা, ১২ই অক্টোবর ২০২৩: আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসে ২য় সপ্তাহের বৃহস্পতিবার সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়। ২০০০ সাল হতে বিশ্বব্যাপী চক্ষুসেবা কার্যক্রমকে আরো বেগবান করার নিমিত্তে এ দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে যে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে তা হল: “কর্মস্থলে আপনার চোখকে ভালোবাসুন”। মানসম্পন্ন চক্ষুসেবা ও যত্নের উপর এ বছর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যাণ্ড হসপিটাল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যাণ্ড হসপিটাল -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম আখতারুজ্জামান, এনডিসি, পিএসসি (অবঃ)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ সারোয়ার আলম, পরিচালক-এডুকেশন ডিপার্টমেন্ট; প্রফেসর ডঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক-মেডিকেল সার্ভিসেস। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিসের উপ-পরিচালক মোঃ ডঃ সাজ্জাদ ইফতেখার সহ হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টের উপ-পরিচালকবৃন্দ, সহযোগী পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করে অফথালমোলজিক্যাল সোসাইটি অব্ বাংলাদেশ (ওএসবি) -এর মাধ্যমে এরিস্টোফার্মার এরিস্টোভিশন।

অনুষ্ঠানের আলোচনা-পর্বে ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম আখতারুজ্জামান, এনডিসি, পিএসসি (অবঃ) বলেন: আমরা কর্মস্থলে যে কাজই করি না কেন সবার আগে আমাদের শারীরিক স্বাস্থ্য বিশেষভাবে চোখের যত্ন নিতে হবে কারণ চোখ ভালো না থাকলে আমাদের উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। চোখ দেহের ছোট্ট একটি অঙ্গ হলেও এর অসুস্থ্যতার কারণে আমাদের পুরো শরীরই অকেজো হয়ে পড়তে পারে। এজন্য কোনভাবেই চোখের যত্নে অবহেলা করা উচিৎ নয়। চল্লিশ বছরের উর্ধে সকল মানুষেরই চক্ষু পরীক্ষা করা দরকার; কারণ এই বয়সে সাধারণ আমাদের চোখে দৃষ্টিগত সমস্যা দেখা দেয়। আজকের এই বিশ্ব দৃষ্টি দিবস সে কথাই আমাদের স্মরণ করে দিচ্ছে।

দিবস উদ্যাপন কর্মসূচিটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম অংশে দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা এবং পরের অংশে ছিল বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি হাসপাতাল থেকে বের হয়ে ফার্মগেটস্থ খামারবাড়ী এলাকা ঘুরে আবার হাসপাতালে এসে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের কমিউনিটি সার্ভিসের সহকারী পরিচালক নিকোলাস বিশ্বাস। র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, নার্স সহ প্রায় ১৫০ জন কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।।

Daily World News

শ্রীপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে ৭ বছর শিশুর মৃত্যু

রূপসা উপজেলাকে মমতাময়ী মায়ের মতো আগলে রেখেছেন ইউএন ও কোহিনুর জাহান