মুন্সীগঞ্জ জেলার হোসেন্দি ইউনিয়নে আক্তার হাজীর নিজস্ব তহবিল হতে ঈদ উপহার বিতরণ

 মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় হোসেন্দি ইউনিয়নে আসন্ন ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আক্তার হোসেনের নিজ অর্থায়নে ব্যাক্তিগত তহবিল হতে নগদ অর্থ ও ঈদ সামগ্রি খাদ্য বিতরণ করা হয়।

আজ (০৭মে) শুক্রবার সকালে হোসেন্দি ইউনিয়নের গোয়ালগাও, ইসমানিচর গ্রাম এলাকায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন চলাকালীন সময়ে এলাকার কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রি বিতরন করা হয় ।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আক্তার হোসেন জানান রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরও মহামারী করোনা প্রতিরোধে লকডাউন চলাকালীন সময়ে, এলাকাবাসির মধ্যে কর্মহীন, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের তালিকা করে ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক নগদ অর্থ ও খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে ।

জানা যায় কোভিড চলাকালে ২য় রমজান থেকে ব্যাক্তিগত তহবিল হতে নগদ পাঁচশত টাকা করে পাঁচশত পরিবারকে দেয়া হয় এবং ঈদ সামগ্রি বিতরন করা হবে গ্রাম ভিত্তিক তালিকা করে মোট এক হাজার পরিবারের মাঝে।

ঈদ সামগ্রি প্যাকেটে রয়েছে চাউল, তৈল, সেমাই, চিনি, লবণ ও পিয়াজ।

//সৈয়দ শাকিল, গজারিয়া মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

 

 

খাগরিয়ায় এনুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের পশ্চিমপাড়ায় হাজী এনুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা  ইফতার ও দোয়া মাহফিল ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহীর সার্বিক তত্বাবধানে মোহাম্মদ নবীউল করিমের সভাপতিত্বে  বৃহস্পতিবার  (৬ মে) বায়তুন নূর জামে মসজিদ  ময়দানে অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম রাহী ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওঃ শফিক উল্লাহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচানা করেন, গাছবাড়ীয়া খঁানহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সৈয়দ মাওলানা মুহাম্মদ মোস্তফিজুর রহমান তারেক, শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হেফজখানার প্রধান শিক্ষক, হাফেজ মো. ইসহাক, দারুল কোরআন নূরানী ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক, মাওলানা আবুল বশর ছানবী।
খাগরিয়ায় এনুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা
 উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. ইসমাইল, এডভোকেট রিদওয়ানুল হক, মো. আবদুস ছালাম সওদাগর, মো. নিজাম উদ্দিন, মো. শাহ আলম, আহমদ নবী সওদাগর, মো. ইসমাঈল, ডাঃ জসীম সাদেক, মো. আবু সৈয়দ, হাফেজ মাওঃ মারুফ, ছাত্র নেতা মারুফ, সাংবাদিক ও বীমাবিদ মো. জাহাঙ্গীর আলম, মো. আজিজুল হাসান, মো. রিফাত, আরমান হোসেন আবির, মাওঃ মো. ইদ্রিস, মো. আবদুস শাকুর, প্রবাসী সালাহ উদ্দিন কাদের, দিদারুল ইসলাম শাহী, মোস্তাক মাহমুদ, ইলিয়াছ ছাকী, মো. জামাল উদ্দিন, জাহেদুল ইসলাম ফিরোজ, আইউব আলী, হারুনুর রশীদ, মাহমুদুর রহমান বাবু ও জাতীয় পত্রিকা  “দৈনিক অধিকার কন্ঠে’র চট্টগ্রাম প্রতিনিধি মো. হামিদুর রহমান সাকিল প্রমুখ।  
হামিদুর রহমান সাকিল,দক্ষিন  চট্টগ্রাম প্রতিনিধি //

খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

রূপসা উপজেলা প্রেসক্লাব আয়োজিত ৬ মে উপজেলা বিআরডিবি মিলনায়তে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য, রূপসা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের উপদেষ্টা ফ.ম. আ: সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন থানার ওসি তদন্ত মো: সিরাজুল ইসলাম, রূপসা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আ:মজিদ ফকির, শিক্ষক বাকির হোসেন বাকু, এমপির কোয়াডিনেটর নোমান ওসমানী রিচি, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম সুমন (মেজ ভাই), রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহাবুবুর রহমান, ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, এক পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা এম হানিফ হোসেন, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

 

আরও ছিলেন সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবতী বিষ্ণু, ক্লাবের সিনিয়র সহ সভাপতি জিএম আসাদুজ্জামান, ইউপি সদস্য মঈন উদ্দিন, এক পরিবার সংগঠনের আহবায়ক কামরুল হাসান দুলাল,বিশিষ্ট শিল্পপতি রনি সরদার, জেলা যুবদলের সহ সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা ছাএদলের সহ সভাপতি শাহ জামান প্রিন্স, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিম, ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান আবদুল জব্বার শিবলী, আঃ মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য সাংবাদিক এইচ এম রোকন, বাংলাদেশ পোস্টের সাংবাদিক ইউসা মোল্লা, মিলন সাহা চিত্ত সেন, কুরবান শেখ, পারভেজ কবীর, আবু সাইদ, আশিকুজ্জামান সিয়াম, রনি খন্দকার, তারেক আজিজ, বদিউজ্জামান, ছাএলীগের জাহিদ, জাহাঙ্গীর শেখ, শহিদুল ইসলাম প্রমূখ।

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

পড়ুন দৈনিক বিশ্ব

অবৈধ শিশু খাদ্য তৈরী, মোবাইল কোর্টের জরিমানা

খুলনা রূপসায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

 কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নৈহাটি ইউনিয়নের রামনগরস্থ এলাকায় রবিবার সন্ধ্যায় এক ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ব রূপসা থানা ছাত্রদল ও রূপসা ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে ও পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহজামান প্রিন্স, যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এম জেড শুভ, রূপসা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরুল আমিন পাপ্পু, পূর্ব রূপসা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম নাসির, ছাত্রদল নেতা আবু সূফিয়ান, শাওন, মো. আব্দুল্লাহ, ইকবাল শেখ, নাহিদ, মোস্তাকিন বিল্লাহ, মো. নাঈম শেখ প্রমূখ।

//রূপসা প্রতিনিধি//

আরও পড়ুন…

 

চট্টগ্রামের দৈনিক আলোকিত বাঁশখালীর ইফতার ও আলোচনা সভা অনুষ্টিত

 চট্রগ্রাম বাঁশখালী উপজেলা পাঠক প্রিয় পএিকা দৈনিক আলোকিত বাঁশখালী পএিকার ইফতার মাহফিল ও আলোচনা সম্পাদক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।দৈনিক আলোকিত বাঁশখালীর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শাহ মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে উপস্তিত ছিলেন,দৈনিক আলোকিত বাঁশখালীর বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ আবদুল জববার,সাংবাদিক ও শিক্ষক আক্তার হোসেন, বাঁশখালী স্কয়ার ক্লিনিকের এম,ডি জসিম আল হাসান, দৈনিক যুগান্তরের বাঁশখালী প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক অধিকারের বাঁশখালী প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সমাচার এর বাঁশখালী প্রতিনিধি ছৈয়দুল আলম, এস চ্যানেলের বাঁশখালী প্রতিনিধি মোঃ এরশাদ, বাঁশখালী টাইমস বাঁশখালী প্রতিনিধি তাহফিমুল ইসলাম। সম্পাদকও প্রকাশক সাংবাদিক শাহ মোহাম্মদ শফিউল্লাহ বলেন, এই পএিকা সকলের সহযোগিতায় ১০ বছর ধরে প্রকাশ করে আসতেছি। সবার সহযোগিতা ও গঠন মুলক আলোচনা শুনে আগামী দিনে পএিকা আরো সুন্দর মানের পএিকা প্রকাশ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

//বাঁশখালী প্রতিনিধি চট্রগ্রাম //

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী অসহায় গরীব রোজাদারদের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ৷ 
বিতরণের প্রথম দিন ২৩ এপ্রিল (শুক্রবার) বিকালে খুলনা-যশোর মহাসড়ক নূরবাগ মোড়ে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ৷
একই ভাবে  দ্বিতীয় দিন ২৬ এপ্রিল (সোমবার) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাঝে উপস্থিত ছিলেন , নওয়াপাড়া প্রেসক্লাবের  উপদেষ্টা- এস এম ফারুক আহমেদ, সভাপতি- নজরুল ইসলাম মল্লিক , সাধারণ সম্পাদক- মোজাফ্ফার আহমেদ , যুগ্ন সাধারণ সম্পাদক -সৈয়দ জাহিদ মাসুদ তাজ , ক্রিড়া-সম্পাঃ- এম আলাউদ্দিন, দপ্তর সম্পাঃ শাহিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন আইসিটি সম্পাদক- তারিম আহমেদ ইমন, সদস্য-সৈয়দ রিপানুল ইসলাম রিপন,  মোঃ শফিকুল ইসলাম পিকুল, জাকির হোসেন রিদয় , ডি আর আনিস, আর এস রুবেল, জসিম উদ্দিন বাচ্চু, জাবেদ হোসেন,মোঃ রবিউল ইসলাম,আশরাফুল ইসলাম প্রিন্স, আবুল হোসেন , জাহিদ হোসেন লিটন প্রমুখ ৷
নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ যশোর//

চট্টগ্রামের বাঁশখালীতে সর্বসাধারণের মাঝে যুবলীগ নেতা মকছুদের ইফতার বিতরণ

 

চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র মাহে রমযান উপলক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদের উদ্যোগে সর্বসাধারণের মাঝে ইফতার বিতরণ আয়োজন করা হয়েছে।

গত শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজারে ইফতার পূর্ব মূহুর্তে কয়েক শত পথচারী, এতিম শিক্ষার্থী, পরিবহন যাত্রীসহ সর্বসাধারণের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

 

এ প্রসঙ্গে  বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মকছুদ মাসুদ  বলেন- ‘রমজান আত্মশুদ্ধি, সাম্য ও মানবিকতা চর্চার মাস। আমরা আজ মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পথচারী ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার বিতরণ আয়োজন করেছি। পবিত্র মাসের শিক্ষা ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা মহিম আজম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য মহসিন সিরাজ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ সাকিব সামদুন প্রিতম, নুরুল কাদের সিজান, ওবাইদুল কাদের জিল্লু, আরিফুল ইসলাম, মুহাম্মদ ফয়সাল, নুরুল হুদা নাঈম, ইমতিয়াজুল হক, মুহাম্মদ ওয়াসিফ, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ তানভীর প্রমুখ।

//আবদুল জব্বার, বাশখলী, চট্রগ্রাম প্রতিনিধি//

 

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

 

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মানবিক দেশ হিসেবে স্বীকৃত : আ: সালাম মূর্শেদী

 

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বে বাংলাদেশ এখন মানবিক দেশ হিসেবে স্বীকৃত। করোনাকালীন সময়ে বিশ্বের শক্তিধর দেশগুলো যখন নাস্তানুবুদ, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা সচল রয়েছে।

করোনার কবল থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হওয়ার বিকল্প নেই। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ শুক্রবার সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ও ইউপি সদস্য আলহাজ্ব আনিচুর রহমান মিঠুর ব্যবস্থাপনায়, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে ৩০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন, আলহাজ্ব আসাদুজ্জামান, জেলা শ্রমিক লীগ নেতা তাসলিমা বেগম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সরদার নুর ইসলাম, কৃষকলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, আলহাজ্ব গোলাম মোস্তফা দুলাল, মাহফুজুর রহমান শিমুল হোসেন, রিয়াজ শেখ, সাবির শেখ, শেখ রাসেল প্রমূখ।

//আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো//

৩০ দিন রোজা এবং শরীরিক উপকারীতা

 

৩০ দিন রোজা এবং শরীরিক উপকারীতা

প্রতি বছর কোটি কোটি মুসলমান রোজা রাখেন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে।

কয়েক বছর ধরে উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজা পড়েছে গ্রীষ্মকালে। ফলে এসব দেশের মুসলিমদের রোজা রাখতে হচ্ছে গরমের মধ্যে অনেক দীর্ঘ সময় ধরে।

ইউরোপের কোনো কোনো দেশে কুড়ি ঘণ্টাও রোজা রাখতে হচ্ছে।

কিন্তু মুসলিমরা যে এক মাস ধরে রোজা রাখেন, সেটা তাদের শরীরে কী প্রভাব ফেলে?

প্রথম কয়েক দিন : সবচেয়ে কষ্টকর

শেষবার খাবার খাওয়ার পর আট ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের শরীরে সেই অর্থে রোজার প্রভাব পড়ে না।

আমরা যে খাবার খাই, পাকস্থলীতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত আট ঘণ্টা সময় নেয় শরীর।

যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায়, তখন আমাদের শরীর যকৃৎ এবং মাংসপেশীতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ, সেটা থেকে শক্তি নেয়ার চেষ্টা করে।

শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে, তা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায়, ওই কারণে হয়তো কিছুটা দুর্বল এবং ঝিমুনির ভাব আসতে পারে।

এছাড়া কারো কারো ক্ষেত্রে মাথাব্যাথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা নিশ্বাসে দুর্গন্ধ হতে পারে।

এ সময়টাতেই আসলে শরীরে সবচেয়ে বেশি ক্ষুধা লাগে।

৩ হতে ৭ রোজা : পানিশূন্যতা থেকে সাবধান

প্রথম কয়েক দিনের পর আপনার শরীর যখন রোজায় অভ্যস্ত হয়ে উঠছে, তখন শরীরে চর্বি গলে গিয়ে তা রক্তের শর্করায় পরিণত হচ্ছে।

কিন্তু রোজার সময় দিনের বেলায় যেহেতু আপনি কিছুই খেতে বা পান করতে পারছেন না, তাই রোজা ভাঙ্গার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে।

নইলে আপনি মারাত্মক পানি-শূন্যতায় আক্রান্ত হতে পারেন। বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয়।

আর যে খাবার আপনি খাবেন, সেটাতেও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে। যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি।

একটা ভারসাম্যপূর্ণ খাবার খুব গুরুত্বপূর্ণ, যেখানে সব ধরণের পুষ্টি, প্রোটিন বা আমিষ, লবণ এবং পানি থাকবে।

৮ হতে ১৫ রোজা : অভ্যস্ত হয়ে উঠছে শরীর

এই পর্যায়ে এসে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আপনার শরীর-মন ভালো লাগছে, কারণ রোজার সাথে আপনার শরীর মানিয়ে নিতে শুরু করেছে।

ক্যামব্রিজের এডেনব্রুকস হাসপাতালের ‘অ্যানেসথেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিনের’ কনসালট্যান্ট ড. রাজিন মাহরুফ বলেন, এর অন্যান্য সুফলও আছে।

‘সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমত করতে পারে না, যেমন ধরুণ শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে।’

‘কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি, তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে।’

১৬ হতে ৩০ রোজা : ভারমুক্ত শরীর

রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সাথে মানিয়ে নেবে।

আপনার শরীরের পাচকতন্ত্র, যকৃৎ, কিডনি এবং দেহত্বক এখন এক ধরণের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। সেখানে থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন শুদ্ধ হয়ে উঠবে।

‘এ সময় আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে। আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরে অনেক শক্তি পাবেন’, বলছেন ড. মাহরুফ।

‘শরীরের শক্তি জোগানোর জন্য আপনার আমিষের ওপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না। যখন আপনার শরীর ‘ক্ষুধার্ত’ থাকছে তখন এটি শক্তির জন্য দেহের মাংসপেশীকে ব্যবহার করছে। এবং এটি ঘটে যখন একটানা বহুদিন বা কয়েক সপ্তাহ ধরে আপনি রোজা রাখছেন।’

‘যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল বা পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙ্গার পর। এটি আমাদের মাংসপেশীকে রক্ষা করছে এবং একই সাথে আমাদের আবার ওজন কমাতেও সাহায্য করছে।’

তাহলে রোজা রাখা কি স্বাস্থ্যের জন্য ভালো?

ড. মাহরুফ বলেন, অবশ্যই, তবে একটা ব্যাপার আছে।

‘রোজা রাখা শরীরের জন্য ভালো, কারণ আমরা কী খাই এবং কখন খাই সেটার ওপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে। এক মাসের রোজা রাখা হয়তো ভালো। কিন্তু একটানা রোজা রেখে যাওয়ার পরামর্শ দেয়া যাবে না।

‘শরীরের ওজন কমানোর জন্য একটানা রোজা রাখা কোনো উপায় হতে পারে না। কারণ একটা সময় আপনার শরীর চর্বি গলিয়ে তা শক্তিতে পরিণত করার কাজ বন্ধ করে দেবে। তখন এটি শক্তির জন্য নির্ভর করবে মাংসপেশীর ওপর। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ আপনার শরীর তখন ক্ষুধায় ভুগবে।’

ড. মাহরুফের পরামর্শ হচ্ছে, রমজান মাসের পর মাঝে মধ্যে অন্যধরণের রোজা করা যেতে পারে। যেমন ৫:২ ডায়েট (পাঁচ দিন কম খেয়ে দুদিন ঠিকমত খাওয়া-দাওয়া করা)। যেখানে কয়েক দিন রোজা রেখে আবার স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া-দাওয়া করা যেতে পারে।

সূত্র : বিবিসি

অনলাইন ডেস্ক।।

স্বল্প পরিসরে পালিত হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান চড়কপূজা

 

বাঙালি ও বাংলা সাহিত্য লোকগাথা, লোকজ উৎসবে ভরপুর। বার মাসে তের পার্বন যেন বাঙালির হৃদয়কে আন্দোলিত ও বিমোহিত করে।বাংলা বার মাসের নামের সাথে  যেমন জড়িয়ে আছে চাঁদের ২৭ নক্ষত্রের সম্পর্ক তেমনি জড়িয়ে আছে ঋতু পরিক্রমার সাথে সাথে প্রকৃতি,পরিবেশ ও সামাজিক/ ধর্মীয় অনুষ্ঠানের সম্পর্ক। চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৮ দিম সময় লাগে। প্রদক্ষিণকালে চাঁদ বিভিন্ন নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে।সর্বশেষ চাঁদ অবস্থান করে চিত্রা নক্ষত্রে তাই বাংলা মাসের নাম হয়েছে চিতা বা চৈত্র। আর এ সময় বাঙালি হিন্দুরা মেতে ওঠে চড়কপূজা বা গজনে।

চড়কপূজা চৈত্রের শেষদিন শুরু হয়ে বৈশাখের ০২/০৩ দিন পর্যন্ত চলে।এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এবং এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চৈত্র সংক্রান্তির মেলা নামে পরিচিত।

চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের যশোর, খুলনা,ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশালসহ বিভিন্ন স্থানে পালিত হয়।

চড়ক পূজার সন্ন্যাসীরা পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ ফুল-ফল নিয়ে বাদ্যযন্ত্র সহকারে নানা ভঙ্গিমায় শিবপ্রণাম করেন।এছাড়া দেবতার প্রতি অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য কাঁটাজাতীয় গাছ খেজুর গাছে মাথায় চড়ে গাছের খেজুর ভেঙে ভক্তদের উদ্দেশ্যে নিবেদন করেন এবং গাছ থেকে নামার সময়  খেজুরের থোকা মুখে নিয়ে উল্টোভাবে গাছ থেকে নেমে আসেন।পূজার মূল উপজীব্য ভক্তিভরে শিবের তুষ্টির জন্য ভক্তের আত্ম সমার্পণ।

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় ধর্মীয় আচার-আচরণের মধ্যে সীমাবদ্ধ রেখে  চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু মেলা আয়োজনের কোন বাহুল্য নেই।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//