মহম্মদপুরে ৫১ হাত উঁচু যম পূজা ধর্মরাজ পূজা ঘিরে উৎসবের আমেজ

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের যম পূজা ধর্মরাজ পূজাকে ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলার বাবুখালী ইউনিয়নের চর সেলামপুর গ্রামে ১৪ পাড়া রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে ৫১ হাত উচ্চতা বিশিষ্ট যম ধর্মরাজ এর মূর্তি তৈরি করে মানষা পূজা করেন ওই গ্রামের সঞ্জয় বিশ্বাস নামের এক ব্যক্তি।

শনিবার ১৮ ফেব্রুয়ারি মূল পূজা অনুষ্ঠিত হয়। এবং প্রায় সপ্তাহব্যাপী পূজা স্থল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৪ ফেব্রুয়ারি সকল অনুষ্ঠান শেষ হবে প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে আয়োজকরা জানান।

সরোজমিন গিয়ে দেখা যায় মহিষের উপর গদা হাতে যমরাজ ধর্মরাজ মূর্তি। অনেক সনাতন ধর্মের নারী-পুরুষ উপবাস থেকে যম ধর্মরাজ এর পূজায় অঞ্জলি দিতে দেখা গেছে। ঢাক-ঢোল বাঁশি কাশি শঙ্খ ও উলুধ্বনিতে পূজা স্থল মুখরিত হয়ে উঠেছে। ব্যতিক্রমী এই পূজা কথা জানতে পেরে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা যম ধর্মরাজ এর প্রতিমা দর্শন করতে দিনে ও রাতে পূজা স্থলে দর্শনার্থীদের ভিড়।

আমতলীর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আখেরী মোনাজাত অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে।

ছারছিনা শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন আহম্মদে (রঃ) ৭১ তম ও আলহাজ্ব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের (রঃ) ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ মাহফিল শুরু হয়ে আজ শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম এ মুসলিম জমায়েতে অংশগ্রহনের জন্য বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বাস,ট্রাক, ট্রলার ও টেম্পো বোঝাই করে খানকা শরিফে আসতে থাকেন।
আজ জুম্মাবাদ ঘন্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরিফের বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (রঃ)। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বোবোধসহ দেশের শান্তি কামনা করা হয়।

কুমিল্লায় হযরত লাড়ুমশা (র:) রুহানী দরবার শরীফের ১৬তম সুফিধারা উৎসব

//জামাল উদ্দিন স্বপন//

গতকাল কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন হযরত লাড়–মশা র: রুহানী দরবার শরীফ কমপ্লেক্স এর ১৬তম সুফি ধারা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত এ ইসলামের সভাপতি হাফেজ কারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুড়ী।

সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন।। উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঙ্গরা বাজার থানার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও হযরত লাড়–মশা র: রুহানী দরবার শরীফ এতিমখানা কমপ্লেক্স’র আহবায়ক নিয়াজ মোহাম্মদ রিপন।

অভয়নগরে খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা- মাহফিল মার্চে 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের  অভয়নগরে ধোপাদী গ্ৰামে খুলনা বিভাগের সর্ববৃহৎ ৪ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ জানুয়ারি) সন্ধ্যায় ধোপাদী কেন্দ্রীয় মসজিদে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় ক্বারী মোজাফফার সরদারের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল লতিফ মোল্যা, মশিয়ার রহমান মশি, ইসমাইল হোসেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, নজরুল ইসলাম সরদার, রবিউল ইসলাম লুলু, ধোপাদী নুরানী মাদ্রাসার মোহতামিম আব্দুর রব, মহিলা মাদ্রাসার মোহতামিম মাও. দেলোয়ার হোসেন, হাফেজ ইব্রাহিম, হাফেজ আবু সাইদসহ ২৭ টি মসজিদের ইমাম ,মোয়াজ্জিম ও কমিটির নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ধোপাদী ,পোড়াবাড়ি,সবুজবাগ এর উদ্যোগে ধোপাদীতে খুলনা বিভাগের সর্ববৃহৎ ৪ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী মার্চে ১,২,৩,৪ তারিখে। এ তাফসিরুল কোরআন মাহফিলে বাংলাদেশ ও ভারতের বক্তারা তাফসির করবেন।

বাকেরগঞ্জ মতুয়া সম্প্রদায় আয়োজিত, মতুয়া মিশনের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

//পলাশ চন্দ্র দাস//

বরিশাল বাকেরগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী হরি – গুরুচাঁদ মতুয়া মিশন শাখার উদ্যোগে ৫ম বার্ষিক মতুয়া মহোৎসব আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারি  রোজ শুক্রবার সকাল ১১ টায় মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় বার্ষিক মতুয়া মহোৎসব এর কার্যক্রম। মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জননেতা লোকমান হোসেন ডাকুয়া।

উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অমল চন্দ্র দাস শিবু, প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বিশিষ্ট সমাজ সেবক বাবু পঙ্কজ কুমার দাস। বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত সত্য রঞ্জন খাসকেল সহ সহশ্রাধীক নারী পুরুষ অংশ নেয় মঙ্গল শোভাযাত্রায়।

সকাল ১১টা ৩০ মিনিটে  বাকেরগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দিরে মতুয়া মহোৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোসাই এর সভাপতিত্বে ও বাকেরগঞ্জ উপজেলা মতুয়া মিশন সভাপতি অরুণ কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জননেতা লোকমান হোসেন ডাকুয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অমল চন্দ্র দাস শিবু বিশেষ অতিথির, বক্তব্য রাখেন প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক বাবু পঙ্কজ কুমার দাস , বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত সত্য রঞ্জন খাসকেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস (ঝন্টু) , বাকেরগঞ্জ পুজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার শীল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ড বাকেরগঞ্জ পৌর সভা, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সুজন দেবনাথ, বক্তব্য রাখেন বরুন কুমার সাহা, বাকেরগঞ্জ পৌর যুবলীগের ক্রিড়া সম্পাদক বিক্রম চন্দ্র দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা লোকমান হোসেন ডাকুয়া মতুয়া মহোৎসবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার ও তার দল আমাদের বার বার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নির্দেশনা দেন , আমি আপনাদের বাকেরগঞ্জবাসীর ধর্মীয় সকল কার্যক্রমে অংশ গ্রহণ করার চেষ্টা করি । তিনি আরো বলেন ধর্ম যার যার উৎসব সবার এ কথা মেনে আমারা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও আন্তরিকতার সাথে নিজ নিজ ধর্ম পালন করি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

আজীবন নেকীর আশায় হযরত হুসাইন (রাঃ)মাদ্রাসাও এতিমখানায় বাৎসরিক বদর সন্মেলনও দোয়া মাহফিল

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে আজীবন নেকীর আশায় হযরত হুসাইন (রাঃ) মাদ্রাসাও এতিমখানায় বাৎসরিক ৩১৩ বদর সদস্য সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

আজীবন নেকীর আশায় হযরত হুসাইন (রাঃ)মাদ্রাসাও এতিমখানায় বাৎসরিক বদর সন্মেলনও দোয়া মাহফিল

শনিবার (২৬নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ন‌ওয়াপাড়া রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন (রাঃ) মাদ্রাসাও এতিমখানায় গ্ৰাম-ডাক্তার কাজী হুসাইন আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বদর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা মুন্সী আব্দুল মাজেদ ।

আজীবন নেকীর আশায় হযরত হুসাইন (রাঃ)মাদ্রাসাও এতিমখানায় বাৎসরিক বদর সন্মেলনও দোয়া মাহফিল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম পিকুল, সাংবাদিক মোঃ কামাল হোসেন, এম ফজলুর রহমান, কাজী মামুন, মিজানুর রহমান আকুঞ্ছি, আকরাম ফারাজী, হাজী আতিয়ার রহমান, মোঃ আবুসাঈদ প্রমুখ। এ সময় মাদ্রাসা ও এতিমখানার সকল ছাত্র-ছাত্রীদের জন্য সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া চেয়ে বদর সন্মেলনের সমাপ্তি ঘোষণা করেন, দোয়া পরিচালনা করেছেন মাওঃ কবিরুল ইসলাম ।

আজ হিন্দু ধর্মালম্বীদের নবান্ন উৎসব পালিত

//পলাশ চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার//

আজ হিন্দু ধর্মালম্বীদের নবান্ন উৎসব প্রতি বছরের কার্তিকের শেষ অগ্রহায়ণ প্রথম দিন অর্থাৎ (পয়লা) দিন হিন্দু ধর্মাবলিদের এই উৎসব পালিত হয়ে থাকে। কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে ধান পাকতে শুরু করে। এ পাকা ধান দেখে খুশি হন কৃষক কৃষানিরা। এরপর কৃষক কৃষাণীরা সে ধান কেটে ধানের গোলায় তোলেন। নতুন এ ধান গোলায় তোলার পর কৃষকের কৃষাণীর পরিবারে উৎসবের মুখর পরিবেশ এর সৃষ্টি হয়। খাওয়া হয় নতুন ধানের ভাত। ভাত খাওয়ার পাশাপাশি সবাই মিলে আনন্দ উৎসব করেন। নতুন ধান ঘরে তোলার এ আনন্দের নামই নবান্ন উৎসব। অগ্রাহায়ণ মাসে এই দিনে অর্থাৎ পহেলা অগ্রহায়ণ হিন্দু ধর্মালম্বীদের প্রত্যেকের ঘরে ঘরে এ উৎসব পালন করে থাকে।প্রাচীনকাল পূর্বপুরুষ থেকেই

এই ধারাবাহিকতায় সারা দেশের ন্যয় বরিশাল উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দু দের পঞ্জিকা মতে আজ শুক্রবার (অগ্রহায়ণের প্রথমদিন) হিন্দু ধর্মালম্বীরা নবান্ন উৎসব পালন করেন।

হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালনে নানা আয়োজন করে থাকেন। এদিন প্রতিটি বাড়ির আঙ্গিনায় নতুন আতপ চালের গুড়া দিয়ে আল্পনা আঁকা হয়, উঠান ও ধানের গোলায় গোবর দিয়ে লেপ পোজ দেয়া হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগেই ছোট ছেলেদের স্নান করিয়ে নতুন ধুতি পড়িয়ে বাবা কিংবা ভাইয়ের সঙ্গে নিয়ে নিজের আবাদী জমিতে যায়। জমির ধান কেটে তাতে সিঁদুরের ফোঁটা, কলাপাতা দিয়ে ঢেকে বা মুড়িয়ে মাথাই করে ঘন্টা বাজিয়ে বাড়ির আঙ্গিনায় নিয়ে আসে শিশুরা। এসময় বাড়ির গৃহবধূরা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে শিশুটিকে বরণ করে নেয়। এধরণের অনুষ্ঠানকে হিন্দু ধর্মালম্বীর লোকজন আগকাটা বলে থাকেন। তারপর কাটা ধানগুচ্ছ ঘরের তীরে অথবা ধানের গোলায় রাখা হয়। এটি হিন্দু ধর্মালম্বীদের পূর্বপুরুষ থেকে পালন করে আসা একটি ঐতিহ্য প্রথা।

উপজেলার কইল গ্রামের বাসিন্দা কালিপদ সরকার।সুজন কুমার সেন। ও সনজিৎ কুমার মালাকার (মন্টু ) জানান, আবহমান কাল থেকেই হিন্দু ধর্মালম্বীরা এ নবান্ন উৎসব ধুমধামের সঙ্গে পালন করে আসছেন। এতে করে সমাজে একে অপরের প্রতি ভাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়।এদিকে এ নবান্ন উৎসব উপলক্ষে আজ  নগরের  মাছ বাজারে বড় বড় মাছ দেখাগেছে। লোকজন তাদের সাধ্যমত বড় বড় মাছ কিনে হরেক রকম সুস্বাদু রান্না, নতুন চালের ভাত পায়েশ, পিঠা-পুলি তৈরি করে আত্মীয় স্বজন পাড়া-প্রতিবেশী দের আপ্যায়ন করে থাকেন। মৎস্য ব্যবসায়ী  কালা জানান গত বছরের চেয়ে এ বছর বেচাকেনা একটু ভালো হয়েছে দাম ও ভালো পাওয়া গিয়েছে।

কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

এম মুরশীদ আলী।।

রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)
পালন উপলক্ষে মহানবীর জীবনির উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৩১ অক্টোবর দুপুরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে হামদ-নাত, কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানার সভাপতিত্বে আন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, ফকিরহাট থানা অফিসার ইনচার্জ ম. আলীমুজ্জামান, বিদ‍্যালয়ের সভাপতি বিনয় কৃষ্ণ হালদার, দাতা সদস‍্য সমাজ সেবক বাবলু কুমার আঁশ, শিক্ষক আলহাজ্ব মোবাশ্বের হোসেন, সাবেক প্রধান শিক্ষক বাকির হোসেন বাকু, ইউপি সদস‍্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাবেক প্রধান শিক্ষক নিগার সুলতানা, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, শিক্ষক মোঃ মারুফ হোসেন, শেখ কাজল ইসলাম,তরুন কান্তি পাইক, সাইফুল ইসলাম, সীমা পান্ডে, নাসরিন খাতুন, উম্মে আসমা, জ্যোৎস্না রায়, শিরিন আক্তার, তাপসী মল্লিক,রাকিবুল হাসান, মোঃ সাঈদুজ্জামান খান, তাছমিয়া চৌধূরী, ইরানি আপন, রায়েশা হাফিজা, মো. ইসহাক সরদার, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু প্রমূখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন।

অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই খুলনা মহানগর যুবলীগের সাবেক নেতা মরহুম মাসুম বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে যশোরের অভয়নগরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর  (বৃহস্পতিবার) দুপুরে নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠিত হয়। পীরবাড়ীর কৃতি সন্তান পীরজাদা শাহ্ আশরাফউজ্জামানের আয়োজনে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, আয়োজক শাহ্ আশরাফউজ্জামান, সাবেক কৃতি ফুটবলার জাহিদ হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য ডিআর আনিস, রকিবুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন সহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সূধীজনেরা।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, উক্ত মাদ্রাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি তৈয়্যেব সাহেব।

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় নবীন বরন অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ফাযিল ১ম বর্ষ ছাত্র ছাত্রীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ অক্টোবর সকাল এগারোটায় আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন ও ছবক অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রেজাউল করিম শাহজাদা আকন,মাদ্রাসার ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তপু সহ প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ।