১১-২০ গ্রেড চাকরিজীবীরা গঠন করল “সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন মহাজোট”

//নিজস্ব প্রতিবেদক//

দ্রুত পে কমিশন গঠনের মাধ্যমে ৯বম পে স্কেল বাস্তবায়ন,পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত ৬০% মহার্ঘ ভাতা প্রদান,টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান সহ ৭ দফা দাবী বাস্তবায়নে গঠিত হল

“সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন মহাজোট” দীর্ঘ দিন ধরে কর্মচারীদের কল্যাণে কাজ করে যাওয়া স্বাধীনতার পক্ষের বিভিন্ন পেশাজীবী সংগঠন এর সমন্বয়ে এই মহাজোট গঠিত হয়।

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর সম্মানিত সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম কে আহবায়ক ও সরকারি কর্মচারী সংহতি পরিষদ এর সম্মানিত সদস্য সচিব জনাব মোঃ আমজাদ আলী খান কে সদস্য সচিব এবং স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদ এর চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান বিশ্বাস কে মুখপাত্র করে গতকাল সকলের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে এই কর্মচারী মহাজোট।

কর্মচারীদের দাবী বাস্তবায়নে আগামী ২৭ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩রা জুন ২০২২ তারিখ জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে “কর্মচারী সমাবেশ” ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচিত নেতৃবৃন্দ।

দাবী বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের মুখপাত্র।

তিনি বলেন,আমরা স্বাধীনতার পক্ষের শক্তি,কোন অপসক্তি কর্মচারীদের দাবী আদায়ের নামে নৈরাজ্য সৃষ্টি করলে সেটা মেনে নেয়া হবে না।

আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবী বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন এর সভাপতি গণ যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক গণ কে যুগ্ম সদস্য সচিব নির্বাচিত করা হয়।

 “খুলনা জেলা” খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা  নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন

//খুলনা ব্যুরো//

“খুলনা জেলা” খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা  নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন

২৩শে মে/২০২২-খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এপ্রিল/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ক্যাটাগরিতে “খুলনা জেলা” নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ডিআইজি, খুলনা রেঞ্জ ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার),  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) খুলনা রেঞ্জ  এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম।

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ক্যাটাগরিতে “খুলনা জেলা” নির্বাচিত হওয়ায় খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা…

ডুমুরিয়ায় সুপেয় পানির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো :মনিরুজ্জামান তালুকদার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নের  গোলাইমারি হতে দিঘলিয়া স্কুল পর্যন্ত এক’শ পচিশ পরিবারের  পাচ হাজার মানুষের জন‍্য সুপেয় পানির পাইপ লাইনের ব‍্যবস্থার উদ্বোধন করা হয়েছে।

২২ ম রোববার বিকেলে  দাতা সংস্থা হাইসোয়া প্রকল্পের  বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্বোধন করেন  প্রধান অতিথি হিসেবে খুলনা  জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জ্বামান তালুকদার। এ উপলক্ষে এক অনুষ্ঠান স্থানীয়  গোলাইইমারি প্রকল্প স্থানে অনুষ্ঠিত হয। সাহস  ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন  উপ-পরিচালক স্হানীয় সরকার বিভাগ (ডিডি এলজি)মোঃ ইউসুফ আলী,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

এ সময়  দাতা সংস্থা হাইসোয়া প্রকল্পের দেশী ও বিদেশী প্রতিনিধি হিসেবে উপস্হিত ছিলেন ড.রোবার্ট হক,ড.ক্যাটরিনা চার্লেস,ড.সোনিয়া হক,ডা. মাসফিকুস সালেহীন,মোঃ মনিরুল আলম,মোঃ নুরুল ওসমান, রিফাতুল ইসলাম, মোঃ শরফরাজ আহম্মেদ খানসহ এলাকার সুফল ভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

খুলনার ডুমুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে  ২২ মে রোববার বিকেলে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়েজিত সভায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ মামুনুর রশীদ। ভূমি সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’। সভায় প্রধান অতিথি বলেন, ভূমি সেবায় ডিজিটালাইজেশন নাগরিক সেবায় অনন্য পদক্ষেপ। বর্তমানে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, শুনানিসহ বিবিধ ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে একজন ব্যক্তি ভূমি অফিসে না এসেও হয়রানি মুক্তভাবে ভূমি সেবা পেতে পারেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। তবে হয়রানিমুক্ত ভূমি সেবার জন্য জনগণকে সচেতন হতে হবে।

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, ভূমি সেবার সকল কার্যক্রম জনসম্মুখে প্রদর্শনের জন্য ১৯ মে থেকে ২৩ মে-২০২২ পর্যন্ত পাঁচ দিনব্যাপী উপজেলার রাজস্ব সার্কেল, ইউনিয়ন  ভূমি ক্টঅফিসে একযোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।  এ সময় আরো উপস্হিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার,উপজেলা ভূমি অফিসের কানুন গো মোঃ হায়দার আলী,নাজির মো সাইফুল্লাহ ,অফিস সহকারী নাসির উদ্দীন সানা,সার্ভেয়ার মিরাজ হোসেনসহ ভূমি অফিসের অন্যান কর্মচারী বৃন্দ।

বারেহাটের কচুয়ায় খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

//বাচ্চু দাস, কচুয়া. বাগেরহাট//

কচুয়ায় অভ্যন্তীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযান-২০২২ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে ১১টায় উপজেলা খাদ্য বিভাগের গুদমে সরাসরি কৃষকদের নিকট থেকে বোর ধান-চাল ক্রয়ের কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাসির উদ্দিন, ওসি এল এস ডি আর্শাফুল হক সহ স্থানীয় কৃষক।

প্রতি জন কৃষক ১হাজার ৮০ টাকা দরে৭৫ মন ধান সরকারি গোডাউনে বিক্রয় করতে পারবে।

উপজেলায় ১১হাজার১০ মে.টন ধান ক্রয় করা হবে।

বরিশালে মেট্রোলজি দিবস পালিত 

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

ডিজিটাল যুগে পরিমাপ’ এই স্লোগানে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান,  পুলিশ সুপার মো. মারুফ হোসেন, ক্যাব বরিশালের সাধারন সম্পাদক রঞ্জিত দত্ত, বিএসটিআই বিভাগীয় অফিসের উপ পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ প্রমুখ।

সভায় বিএসটিআই বিভাগীয় অফিসের উপ পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই কয়েকটি আইন ও বিধিমালার মাধ্যমে দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্প এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশে রুপান্তরের লক্ষ্যে গৃহীত কর্মসূচী বাস্তবায়নে শিল্প মন্ত্রনালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএসটিআই কাজ করছে।

ডুমুরিয়ার চুকনগরে গনহত্যায় শহীদদের স্মরণে মাগুরখালী ও কাঞ্চননগর বাজারে স্মরণ সভা ও শহীদ পরিবারের সম্মননা ক্রেস প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ার চুকনগরে গনহত‍্যায় মাগুরখালী ইউনিয়নের শহীদের মরোনত্তর সম্মননা প্রদান উপলক্ষ্যে ২০ মে শুক্রবার সকালে মাগুরখালি ইউনিয়ন নাগরিক কমিটির  আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ বেদীতে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরিক  কমিটির  সভাপতি সতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে ও সুকৃতি মন্ডলের পরিচালনা এবং মাগুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ন বিমল কৃষ্ণ সানার সার্বিক ব‍্যবস্থাপনায়  অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি।

বরেণ‍্য অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা। বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ, ও নির্ম্মলেন্দু সরকার, প্রধান শিক্ষক বিধান চন্দ্র  মন্ডল, অবসর প্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন কুমার মল্লিক, পাক্তন পধান শিক্ষক কুমুদ রঞ্জন মল্লিক, নাগরিক  কমিটির  সাধারণ  সম্পাদক প্রভাষক পতিত পবন সরকার  উপস্থিত ছিলেন মাগুরখালী ক‍্যাম্প ইনচার্জ আছাদ, এমপির পিও মাইকেল রায় ইউপি সদস্য  মনোজ সরকার ভবেন বালা প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নে ৪৩জন শহীদ পরিবারের সদস‍্যদের ক্রেস্ট প্রদান করা।

অপরদিকে শুক্রবার  বিকেলে  ভান্ডারপাড়া ইউনিয়নের কাঞ্চন নগরবাজারে  সালতাপারের শহীদ স্মরনসভা  কমিটির আয়োজনে চুকনগর গনহত্যায় শহীদ স্মরনে এক স্মরন সভা অনুষ্ঠিত হয। বীর মুক্তিযোদ্ধা দীনবন্ধু বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি র বক্তব্যদেন ড.সন্দীপক মল্লিক, সাংবাদিক ও লেখক ইব্রাহিম রেজা, জেলা পরিষদ সদস‍্য শোভা রানী হালদার, মুখ্য আলোচক শংকর মল্লিক, সহযোগী অধ‍্যাপক ও ট্রাষ্টী গনহত্যা নির্যাতন অর্কাইড ও জাদুঘর খুলনা।

সহযোগী অধ্যাপক বিবেক আনন্দ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, সহকারী অধ‍্যাপক অনিন্দ্য সুন্দর মন্ডল, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার, মনিরুল ইসলাম বান্টি প্রমুখ।

বাঁশখালীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজ

 // চট্টগ্রামে প্রতিনিধি//

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে  বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে)  দুপুরে এ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জান চৌধুরী, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু মনোতোষ দাশ,সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, মোঃ ওসমান, বাঁশখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,

সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওঃ আক্তার হোসেন, শিক্ষক সত্যজিত বড়ুয়া, সাংবাদিক মুহাম্মদ  মিজান বিন তাহের, শিক্ষক অচিন্ত্য কুমার  আচার্য্য, সেতু দে সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্ধ উপস্থিত ছিলেন

২০মে ! চুকনগর গণহত্যা দিবস

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

২০ মে!  ১৯৭১  ডুমুরিয়ার চুকনগরে বর্বর পাকবাহিনী ও তার দোসররা  হাজার হাজার নিরস্ত বাঙ্গালী কে হত‍্যা  করে।   যা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ নজির হয়ে রয়েছে। এত স্বল্প সময়ে, এত লোক  হত্যাযজ্ঞের  স্বীকার হয়নি বিশ্বের কোথাও।

১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে বর্বর পাকবাহিনী ও তার দোসররা বাঙ্গালী জাতির উপর নির্বিচারে ঝাঁপিয়ে পড়ে সারাদেশে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের এই অত্যাচার সহ্য করতে না পেরে মানুষ জীবন বাঁচানোর তাগিদে পার্শ্ববর্তী দেশ ভারতে যাবার সিদ্ধান্ত নেয়। প্রায় ২ মাস পাকবাহিনীর অত্যাচার সহ্য করে অবশেষে মে মাসের মাঝামাঝি সময়ে বৃহত্তর খুলনার বাগেরহাট, রামপাল, মোড়লগঞ্জ, কচুয়া, শরণখোলা, মংলা, দাকোপ, বটিয়াঘাটা, চালনাসহ বিভিন্ন অঞ্চলের কয়েক লক্ষ মানুষ ভারতে যাবার উদ্দেশ্যে রওনা হয়। বিভিন্ন মাধ্যমে রওনা হয়ে ১৯ মে রাতের মধ্যে সবাই চুকনগরে এসে পৌঁছায়। খুলনা জেলা সদর থেকে ৩০ কি.মি. দূরে অবস্থিত চুকনগর বাজারের ভদ্রা নদীর ত্রিমোহনায়।

নৌকা পথে পায়ে হেঁটে বিশ্রাম ও আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় চুকনগর বাজারটি । ওই দিন রাতে কয়েক হাজার মানুষ চুকনগরের পাতোখোলা বিল, বাজারের ভিতর, মন্দিরসহ বিভিন্ন স্থানে সমবেত হয়। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। সবারই মনে চাপা ক্ষোভ। জন্মভূমি ছেড়ে জীবন বাঁচানোর তাগিদে সবাইকে চলে যেতে হচ্ছে ভারতে। এই অবস্থায় আশ্রয় গ্রহণকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে কখন না জানি পাকবাহিনী তাদের ওপর হামলা করে। এ আশংকায়  পরের দিনই চুকনগর  ত্যাগ করা সিদ্ধান্ত নেয় তারা।

কেউ কেউ সকালের দিকে যাত্রা করে। অন্যরা সকালের খাওয়া দাওয়া শেষে রওনা হবে। এজন্যে সকালে সবাই রান্না-বান্নার প্রস্তুতি নিচ্ছে। কারও রান্না শেষ হয়েছে। কেউবা শুরু করেছে। কেউবা ভাতের থালা নিয়ে বসে খেতে পড়েছে। ঠিক এমনই মুহুর্তে পাকবাহিনীর ১টি ট্রাক ও ১টি জীপ চুকনগর সাতক্ষীরা মহাসড়ক ধরে মালতিয়া মোড়ের ঝাউতলা নামক স্থানে এসে হঠাৎ থেমে যায়। এ সময় রাস্তার পাশে পাট ক্ষেতে কাজ করছিল চিকন আলী মোড়ল (৭০) নামে এক বৃদ্ধ। গাড়ীর শব্দে সে উঠে দাঁড়ালে পাকবাহিনী  তাকেই প্রথমে গুলি করে হত্যা করে। শুরু হয় পাকবাহিনীর তান্ডবলীলা।

দিনটি ছিল বৃহস্পতিবার। বেলা প্রায় ১১টা হবে। এরপর পাকবাহিনী চলে আসে চুকনগর বাজারের দিকে। শুরু হয় গুলি আর গুলি। গুলির শব্দে আর এখানে জড়ো হওয়া নারী পুরুষের আর্ত-চিৎকারে আকাশ, বাতাস ভারী হয়ে ওঠে। চারিদিকে শুধু কান্নার শব্দ। হুড়োহুড়ি আর দৌঁড়াড়েড়ি। এরপর সবকিছুই এক সময় নীরব হয়ে যায়। চারিদিকে শুধু লাশ আর লাশ । পাকিস্থানী নরপশুরা সেদিন চুকনগর বাজার, মন্দিরসহ পার্শ্ববর্তী এলাকায় ঢুকে নিরীহ মানুষকে অকাতরে গুলি করে হত্যা করেছে। কোথাও লুকিয়ে ওদের হাত থেকে কেউ রক্ষা পায়নি। চুকনগর সেদিন মৃত কুপে পরিণত হয়েছিল।ভদ্রা নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে লাল রুপ ধারন করে। পাকিস্থানীদের এই তান্ডবলীলা প্রায় ২/৩ ঘণ্টা ধরে চলে। সেদিন মানুষের আর্তচিৎকার ও দৌঁড়াদৌঁড়িতে পায়ের তলায় পিষ্ট হয়ে কত অবুঝ শিশু মারা গিয়েছিল তার কোন ইয়ত্তা নেই। কত শিশুকে তার মা ফেলে পালিয়েছিল। কিন্তু তারা কেউ বাঁচতে পারেনি। কত শিশু মৃত মায়ের বুকের উপর স্তন পান করেছে। সে জানে না তার মা এ পৃথিবীতে নেই। আবার দেখা গেছে অসহায় মায়ের কোলে শিশুর লাশ। মাকে হারিয়ে কত শিশু অসহায়ের মত বসে কাঁদতে দেখা যায়। সেদিন এমনই দৃশ্য ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

চুকনগরের পাশ দিয়ে বয়ে চলা ভদ্রা নদী ছিল লাশের বহর। এই করুণ দৃশ্য কখনও ভুলবার নয়। শত শত বছর ধরে বাংলাদেশের প্রতিটা মানুষ এই হত্যাকান্ডের স্মৃতিতে রাখবে। সেদিন চুকনগরে কত মানুষ মারা গেছে তার কোন সঠিক হিসাব ছিল না। তবে তখনকার লাশ বহনকারী ২২ জন শ্রমজীবীর অন্যতম সদস্য আব্দুল জব্বার ও শের আলী সরদার সহ একাধিক ব্যক্তি বলেন  আমরা ৪৪শ’ পর্যন্ত গণনা করার পর আর ঠিক করতে পারিনি। তবে ১০/১৫ হাজারের মত নিরীহ মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। এত অল্প সময়ে এক জায়গাতেই এত লোককে হত্যা করা হয়েছে তার কোন নজির আজও কোথাও বিশ্বের কোন স্থানে পাওয়া যায়নি। চুকনগরের এ নৃশংস ঘৃন্যতম দৃশ্য পৃথিবীর ইতিহাসে সব গণহত্যার চেয়ে বর্বর বলে অনেক বিশেষজ্ঞরা বলেছেন। পৃথিবীর ইতিহাসে এটি নিষ্ঠুর ও জঘন্যতম দিন। এ দিনটি শুধু চুকনগরের জন্য নয়। বাংলাদেশের জন্য একটি ভয়াল ও স্মৃতিবাহী দিন। স্বাধীনতা যুদ্ধের একটি অবিস্মরণীয় দিন। বেদনা বিধূর ও শোকাবহ দিন।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য চুকনগর গণহত্যার ঘটনাটি মুক্তিযুদ্ধের ইতিহাসে সঠিক স্থানতো দূরের কথা নামটি পর্যন্ত ও স্থান পায়নি।  পৃথিবীর এজঘন্যতম ঘটনাটি ১৯৯০ সাল পর্যন্ত শুধু চুকনগরেই সীমাবদ্ধ ছিল। এটি ব্যাপকভাবে প্রচারের জন্য উদ্যোগ নেন গণহত্যার প্রত্যক্ষদর্শী ও চুকনগর কলেজের অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। এরপর চুকনগরের এই জঘন্যতম হত্যাকান্ডটি ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য তিনি তৎপরতা শুরু করেন।সেই থেকে প্রতি বছর দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়।

তবে এ বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লেওকাত আলী লাকীর নেতৃত্বে চুকনগর বধ্যভূমিতে শহীদদের স্মরণে দেশ বরেন্য আর্ট শিল্পীদের নিয়ে আর্টক্যাম্প,স্থানীয় ও জাতীয় শিল্পীদের নিয়ে কয়েকটি নাটক সহ ১০/১২টি অনুষ্ঠান করেছে। তাছাড়া তিনি ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন ২০১৭ সালের মধ্যে বধ্যভূমিতে প্রায় ২শ কোটি টাকা ব্যয়ে জমি ক্রয়, জাদুঘর,বিনোদন কেন্দ্র ও লাইব্রেরী তৈরি করা হবে।

এদিকে চুকনগর গণহত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার (২০ শে মে) সকাল ৯ টায় বধ্যভূমিতে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ, ভদ্রা নদীতে ফুলের পাপড়ি ভাসানো, আলোচনা সভা, শেষে যশোর উদীচীর পরিবেশনায় সাউন্ড এন্ড লাইট শো ও মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

English Dainikbiswa

রূপসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতিমূলক সভা

চাঁদপরের হাইমচরে মোবাইল গেমে আসক্ত হয়ে কিশোরের আত্মহনন

ডুমুরিয়া বিদুৎ স্পৃষ্টে নিহত পরিবারের পাশে নবাগত ইউএনও

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার কুলটি গ্রামে বিদুৎস্পষ্ট হযে একই  পরিবারের  ২ জনের অকাল মৃত‍্যুর ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও  আহত শিশু কন‍্যা সন্তানের চিকিৎসার খবর নিতে   ১৯ মে বৃহস্পতিবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী  অফিসার শরীফ আসিফ রহমান  নিহতের পরিবারের  পাশে ছুটে যান।

নিহত অভিজিত বিশ্বাস ও স্ত্রী  সুন্দরী বিশ্বাস বুধবার দুপুরের রান্না ঘরে খাবার খেতে যায়। টিনের বেড়ার সাথে বৈদ‍্যতিক তার সট সাকিট হয়ে টিনের বেড়া বিদুৎতায়িত হযে পড়ে। অ সাবধানতা বশত টিনে বেড়ায় হাত পড়ায় এ দুঘটনা ঘটে। মর্মান্তিক হ্নদক বিদারক  নিহতের পরিবারের পাশে নবাগত ইউএনও খোজ খবর নেন এবং কিছু সহায়তা  দেন। পরবর্তী সরকারী ভাবে পরিবারকে সহায়তার আশ্বাস  প্রদান করেন।