হোয়াটসঅ্যাপ না খুলেই ভুয়া মেসেজ ব্লক করবেন যেভাবে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

হোয়াটসঅ্যাপে মেসেজিং প্ল্যাটফর্ম বিভিন্ন নম্বর থেকে ভুয়া মেসেজ সবার ফোনে কমবেশি আসে। অনেকে আবার কৌতূহলবশত ভুয়া ওইসব মেসেজে পাঠানো ছবি, লিংক বা ভিডিওতে ক্লিক করে থাকেন।

মূলত এগুলো প্রতারক চক্রের কাজ। তাই ফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় এসব অজানা লিংকে ক্লিক না করাই ভালো। তবে এ থেকে বাঁচার একমাত্র উপায় ব্লক ও রিপোর্ট অপশন।

যদিও এতদিন কোনো অপরিচিত নম্বর ব্লক করার জন্য ইউজারদের অ্যাপে গিয়ে মেসেজ খুলতে হতো। কিন্তু এবার মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি এমন একটি ফিচার নিয়ে এসেছে, যার সাহায্যে চ্যাট উইন্ডোতে না ঢুকে সরাসরি ডিভাইসের লকস্ক্রিন থেকেই ব্লক করা যাবে সন্দেহজনক মেসেজ।

এ ক্ষেত্রে ‘ব্লক ফ্রম লকস্ক্রিন’ ফিচারের অধীনে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ মোবাইলে ঢুকলে লকস্ক্রিনে তার প্রিভিউ দেখানো হবে। যদি ইউজার মনে করেন সেটি একটি স্প্যাম মেসেজ তবে ‘ব্লক’ অথবা ‘ব্লক অ্যান্ড রিপোর্ট’ -এর মধ্যে যেকোনো একটি বিকল্প বেছে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি নতুন ‘ব্লক ফ্রম লকস্ক্রিন’ ফিচারের জন্য একটি প্রমোশনাল ভিডিও শেয়ার করেছে তাদের প্ল্যাটফর্মে। এই ভিডিওতে দেখা যায়, হোয়াটসঅ্যাপে নতুন কোনো মেসেজ ঢুকলে প্রথমে তার একটি প্রিভিউ মোবাইলের লকস্ক্রিনে দেখানো হচ্ছে। এটি দেখে ইউজাররা সেটি দেখে সিদ্ধান্ত নিচ্ছেন মেসেজটি বৈধ নাকি স্প্যাম।

পরবর্তীতে মেসেজের কনটেন্ট সন্দেহজনক মনে হলে উক্ত বৈশিষ্ট্যের অধীনে তা সরাসরি লকস্ক্রিনের নোটিফিকেশন বার থেকেই ‘ব্লক’ বা ‘ব্লক অ্যান্ড রিপোর্ট’ করা যাবে। অর্থাৎ ইউজারদের এখন থেকে মেসেজ দেখার জন্য আর অ্যাপ খুলতে হবে না। প্রতারণামূলক মেসেজ এলে, প্রেরণকারী স্প্যামার বা স্ক্যামারদের বিরুদ্ধে সোজা লকস্ক্রিন থেকেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ ক্ষেত্রে একটা বিষয় নিয়ে অনেকেই দ্বন্দ্বে থাকতে পারেন, যে ‘ব্লক’ ও ‘ব্লক অ্যান্ড রিপোর্ট’ বিকল্প দুটির মধ্যে কি পার্থক্য। হোয়াটসঅ্যাপ ইউজাররা যদি কেবল প্রেরককে ‘ব্লক’ করেন তবে প্রেরক আর প্রাপককে কল বা মেসেজ পাঠাতে পারবেন না। অন্যদিকে ‘ব্লক অ্যান্ড রিপোর্ট’ বিকল্প চিন্তা করলে ওই মেটা অ্যাপটি, সন্দেহজনক নম্বর থেকে প্রেরকের কাছ শেষ পাঁচটি মেসেজ রিভিউয়ের জন্য নেবে।

‘ব্লক ফ্রম লকস্ক্রিন’ ফিচারটি পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে ইউজারদের জন্যই রোল আউট করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রত্যেকটি অঞ্চলের ডিভাইসে এই বৈশিষ্ট্যটি পৌঁছতে কিছুটা সময় লাগবে।

ফোনের লকস্ক্রিন থেকে ব্লক করবেন যেভাবে

মেসেজ আসার পর স্প্যাম কিনা তা দেখতে ডিভাইসের লকস্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন রিভিউ চেক করুন। এবার কন্টেক্সচুয়াল মেনু দেখতে নোটিফিকেশন বারে লং প্রেস বা সোয়াইপ করুন৷ এখানে ‘ব্লক’ বিকল্প দেখতে পারবেন এতে ক্লিক করুন। সর্বশেষ প্রেরককে ‘ব্লক’ নাকি ‘ব্লক অ্যান্ড রিপোর্ট’ করবেন সেই সিদ্ধান্ত নিন।

WhatsApp অ্যাকাউন্ট হ্যাকার থেকে সুরক্ষিত রাখুন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। এ ছাড়া কমবেশি সবাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন।

গুরুত্বপূর্ণ এই অ্যাপটিকে সুরক্ষিত রাখাও বেশ কঠিন কাজ। বর্তমানে মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অনলাইন শপিং অ্যাপের নিরাপত্তা নিয়ে সবাই কমবেশি চিন্তিত। কারণ অ্যাকাউন্ট হ্যাক থেকে শুরু করে অনলাইন প্রতারণা অনেক বেড়ে গেছে। জেনে নিন হ্যাকার থেকে বাঁচার উপায়-

টু স্টেপ অথেনটিকেশন

টু স্টেপ অথেনটিকেশন অন করা থাকলে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। এটি অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে। এর ফলে অ্যাকাউন্ট রিসেট এবং ভেরিফিকেশনের জন্য ৬ সংখ্যার পিন চেয়ে থাকে। ফলে আপনার অজান্তে অন্য কেউ এই কাজগুলো করতে পারবে না।

টাচ আইডি, ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লক

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্ট বা অ্যাপ্লিকেশনটি আইফোনে টাচ আইডি এবং ফেস আইডির মাধ্যমে ও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট লকের মাধ্যমে সুরক্ষিত রাখতে পারবেন।

ডিসঅ্যাপেয়ারিং মেসেজ

এই ফিচারটি অন থাকলে নির্দিষ্ট সময় পর কোনো চ্যাট বা সব চ্যাট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। সেন্ডার বা রিসিভার উভয়েই এই ফিচারটি ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের পর এটি আর দেখতে পাবেন না। ফলে তথ্য বেহাত হওয়ার সুযোগ কম থাকে।

ভিউ ওয়ান্স

এই ভিউ ওয়ান্স ফিচারটি কোনো ফটো ও ভিডিও, রিসিভার একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুযোগ দিয়ে থাকে। ফলে ব্যবহারকারী আরও গোপনীয়তা পাবেন।

অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড ব্যাকআপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আই ক্লাউড বা গুগল ড্রাইভে তাদের চ্যাট ব্যাকআপগুলো সুরক্ষিত করতে একটি অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সিকিউরিটি যুক্ত করতে পারেন। এ ক্ষেত্রে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড ব্যাকআপ ক্লাউডে মেসেজ এবং মিডিয়া সেভ করা হয়। ফলে এটি একটি এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে।

গ্রুপ প্রাইভেসি সেটিংস

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিং ও গ্রুপ ইনভাইট সিস্টেম, কোনো গ্রুপে মেম্বারদের জয়েন হওয়া বা জয়েন করানোর বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এর ফলে একদিকে যেমন যে কেউ কোনো ব্যক্তিগত গ্রুপে জয়েন করতে পারে না, তেমনি কাউকে না চাইলে গ্রুপে জয়েন করানো যায় না।

অ্যাডমিন কন্ট্রোল

এটি আদতে গ্রুপ সেটিং, যা অ্যাডমিনদের নিয়ন্ত্রণ থাকে। এর ফলে সেটিং পরিবর্তন করা ও গ্রুপে কে মেসেজ পাঠাতে পারবে তা নির্ধারণ করা যাবে। ফলে অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নারী থেকে পুরুষে রূপান্তরিত কলেজ শিক্ষার্থী, এলাকায় শত মানুষের ভিড়

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ক‌লেজ পড়ুয়া শিক্ষার্থী তমা সরকার (১৮) নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। বিষয়‌টি এলাকায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর তমা সরকার‌কে দেখতে প্রতিনিয়ত তার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।

ঘটনাটি ঘ‌টে‌ছে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণপাড়া।

তমা সরকার ওই গ্রা‌মের শ্রী সুধান্ন সরকারের মেয়ে ও রাজশাহী মহানগরের আলহাজ সুজা-উদ দৌলা সরকারি কলেজের একাদশ শ্রে‌ণির শিক্ষার্থী।

তমার বাবা সুধান্ন সরকার জানান, ২০২৩ সা‌লের দুর্গা পূজার আগে তমার শরী‌রে প‌রিবর্তন ঘ‌টে। লজ্জায় সে আমা‌দের কাউ‌কে কিছু ব‌লে‌নি। ত‌বে তার এক ঘ‌নিষ্ঠ বান্ধ‌বীর কা‌ছে সব‌কিছু খু‌লে ব‌লে। প‌রে তার বান্ধবী আমা‌দের জানা‌লে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ চি‌কিৎ‌সকের পরাম‌র্শে পরীক্ষা-নি‌রীক্ষা ক‌রে জান‌তে পা‌রি তার শা‌রীরিক প‌রিবর্তন হ‌য়ে‌ছে।

পুরু‌ষে রূপান্ত‌রিত হওয়া তমা সরকার ব‌লেন, আ‌মি এখন পু‌রোপু‌রিভা‌বে পুরু‌ষের রূপান্ত‌রিত হ‌য়ে‌ছি।

তমার মা জানান, আমার একটা মে‌য়ে একটা ছে‌লে ছিল। মে‌য়েটা বড় ছিল। ভগবান তা‌কেও ছে‌লে ক‌রে দি‌য়ে‌ছেন।

তমার বান্ধবী দীপালি বালা ব‌লেন, আ‌গে আমরা দুজন একসঙ্গে স্কু‌লে গেছি। অ‌নেক খেলাধুলাও করে‌ছি। দুজ‌নের ভা‌লো বন্ধুত্ব ছিল। এখন আর আ‌গের ম‌তো মেলামেশা কর‌তে পার‌ব না।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমন পরিবর্তনের কারণে এ রকম শারীরিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

বাজাজ এন২৫০ মোটরসাইকেল বাজারে আনছে উত্তরা মোটরস লিমিটেড

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দেশের বাজারে প্রথমবারের মতো আসছে ভারতীয় কোম্পানি বাজাজের ২৫০ সিসির একটি মোটরসাইকেল। উত্তরা মোটরস লিমিটেড তাদের স্থানীয় কারখানায় তৈরি করে এ মোটরসাইকেল বাজারে আনছে। প্রাথমিকভাবে ২৫০ সিসির ৫০০ থেকে ৬০০ মোটরসাইকেল বাজারে আনা হবে বলে জানা গেছে।

বাজারসংশ্লিষ্টরা বলেছেন, এটিই ২৫০ সিসির প্রথম মোটরসাইকেল, যা বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে।

২৫০ সিসির নতুন মডেলের এই মোটরসাইকেলের ব্র্যান্ড নাম বাজাজ পালসার এন২৫০। দেশে বাজাজের মোটরসাইকেল বাজারজাত করে উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২৫০ সিসির মোটরসাইকেলটি বাজারে আনতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। শিগগিরই এটির বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।

বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস প্রযুক্তি। ডুয়েল চ্যানেল এবিএস ফিচারটি মোটরসাইকেলের চাকা লক না হওয়া বা আটকে যাওয়া অথবা যে কোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিয়ে কাজ করে।

ব্রুকলিন ব্ল্যাক রঙের মোটরসাইকেলটিতে থাকবে বাই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও গ্লিটার প্যাটার্নের এলইডি টেইল ল্যাম্প। রয়েছে ইউএসবি মোবাইল চার্জিং ব্যবস্থাও। মোটরসাইকেলটির সামনে ৩৭ মিলিমিটারের টেলিক্সপিক সাসপেনশন ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন।

মোটরসাইকেলটির ইঞ্জিনটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ধরনের। ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২১ দশমিক ৫ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। মোট ১৪ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটির বাইকটির ওজন ১৬২ কেজি। বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলে ৪৫ কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে।

দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে, বাজারও দিন দিন বড় হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর— ১০ মাসে দেশে মোট ৩ লাখ ৪৯ হাজার ৮৯২টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে মোটরসাইকেল বিক্রিতে প্রবৃদ্ধি সম্প্রতি কিছুটা কমেছে বলে তাঁরা মনে করেন।

Smart App থেকে জানা যাবে নির্বাচনের যাবতীয় তথ্য

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোটের বেশ কিছু দিন আগে থেকেই নির্বাচনের সব তথ্য মিলবে; ভোটের দিন ফলও জানা যাবে।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এ অ্যাপ বানিয়েছে ইসি।

দ্বাদশ সংসদ নির্বাচনের সময় এগিয়ে আসার মধ্যে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন; যেটি দিয়ে ভোটের দিন দুই ঘণ্টার ব্যবধানে ভোট পড়ার তথ্য ও হার জানা যাবে।

এটি ব্যবহার করে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, প্রার্থী, দল ও আসনভিত্তিক তথ্য যেমন পাওয়া যাবে, তেমনি আইনবিধি, ভোট পড়ার হার, ফলসহ নানা ধরনের তথ্যও জেনে নিতে পারবেন নাগরিকরা।

এতে একজন ভোটার সহজেই ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আগের বছরগুলোর মতো কোথায় কোন কেন্দ্রে ভোট দিতে যাবেন তা নিয়ে যেমন জটিলতায় পড়তে হবে না, তেমনি ভোটকেন্দ্রে গিয়ে নম্বর খোঁজার বিড়ম্বনার মধ্যেও পড়বেন না।

ইতোমধ্যে চালু হওয়া অ্যাপটিতে একাদশ সংসদ নির্বাচনের নানা তথ্য পাওয়া যাচ্ছে।

চলতি বছর অনুষ্ঠিত একটি ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের প্রতিনিধির কাছ থেকে ভোটারের তথ্য জানতে ভিড় করছেন ভোটাররা।   |ফাইল ছবি

নির্বাচনী কার্যক্রমের ধাপে ধাপে দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, “স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনার অংশ হিসেবে বাংলাদেশে অ্যাপ চালু হয়ে গেছে। ধাপে ধাপে সবার জন্য তথ্য উন্মুক্ত হবে। কারণ তফসিল ঘোষণা হওয়ার পর কাজগুলোও ধাপে ধাপে হচ্ছে। যখনই যে কাজ শেষ হবে, তখনই তার তথ্য অ্যাপে যুক্ত হবে।

“অ্যাপটি ইনস্টল করে কী ধরনের তথ্য অ্যাপ থেকে পাওয়া যাবে তা সহজেই দেখা যাবে। ভোটকেন্দ্র চূড়ান্ত হওয়ার পর আশা করি, কেন্দ্রভিত্তিক তথ্যও পাবেন সবাই।”

ইসি জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোটের বেশ কিছু দিন আগে থেকেই নির্বাচনের সব তথ্য মিলবে। আর ভোটের দিন ফলাফলের তথ্যও মিলবে।

যেসব তথ্য মিলবে অ্যাপে

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, অ্যাপটির মাধ্যমে একজন ভোটার ঘরে বসে তার ভোটার নম্বর জানতে পারবেন। পাশাপাশি তার ভোট দেওয়ার এলাকা, নির্বাচনী আসন, ভোটকেন্দ্রের নাম জেনে নিতে পারবেন।

এতে ভোটকেন্দ্রের ছবি, ভোটকেন্দ্রের ভৌগলিক অবস্থান ম্যাপসহ দেখা যাবে। এর মাধ্যমে বিভাগওয়ারি আসনগুলোর তথ্য, যেমন- মোট ভোটার, মোট আসন, প্রার্থীদের বিস্তারিত তথ্যও (হলফনামা, আয়কর সম্পর্কিত তথ্য, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী) থাকবে।

এর মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য জানা যাবে এবং সমসাময়িক তথ্যাবলী নোটিস আকারে প্রদর্শিত হবে।

অ্যাপটির সাহায্যে প্রতি দুই ঘণ্টা অন্তর চলমান ভোটিং কার্যক্রমের তথ্য ও কত ভোট পড়ল, সেই তথ্যও মানুষ জানতে পারবে বলে জানিয়েছেন ইসি আহসান হাবিব খান।

“নির্বাচনী ফলাফলের সার্বিক অবস্থা- যেমন গণনা এবং ফলাফল বিশ্লেষণ নামে অপশনের মাধ্যমে একজন ভোটার পূর্বতন নির্বাচন এবং বর্তমান নির্বাচনের ফলাফলের গ্রাফিক্যাল বর্ণনাও পাবেন।”

যেভাবে অ্যাপে যুক্ত হবেন

অ্যান্ড্রয়েড বা আইফোন ফোনের স্টোর থেকে Smart Election Management BD ইন্সটল করতে হবে। এরপর নির্বাচন কমিশনের লোগো সংবলিত পেইজ আসবে।

কিছুক্ষণের মধ্যে ভাষা (ইংরেজি ও বাংলা) নির্বাচন করতে বলা হবে।

ভাষা নির্বাচনের পর মোবাইল নম্বর ও পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে ‘অ্যাকাউন্ট তৈরি’ করতে হবে।

এবার হোম স্ক্রিন আসবে, ভোট সংক্রান্ত তথ্য দেখতে জন্ম তারিখ ও এনআইডি নম্বর দিয়ে ‘যাচাই করুন’ এ ক্লিক করতে হবে।

স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা পর পর জানা যাবে ভোট পড়ল কত

হোম পেইজে ভোটার নম্বর দেখাবে; একইসঙ্গে ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখানোর কথা; বর্তমানে লেখা আসছে ‘নির্বাচনী কার্যক্রম প্রক্রিয়াধীন’। ভোটের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট চূড়ান্ত হবে।

অ্যাপে হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ নামে চারটি মেন্যু আছে।

হোম পেইজে ‘নির্বাচনের তথ্য’ ও ‘নির্বাচনী ফলাফল’ বাটন রয়েছে।

তথ্য পেইজে এখন দেখাচ্ছে দ্বাদশ ও একাদশ সংসদ নির্বাচনের তথ্য।

এ পেইজে আসনগুলোর তথ্য, এক নজরে, আইনবিধি, নিবন্ধিত দল ও নোটিস বোর্ড বাটন থাকলেও সব তথ্য হালনাগাদ করা হয়নি।

আসনগুলোর তথ্যে বিভাগভিত্তিক আসন, সেই আসনের প্রার্থী পরিচিতি ও ভোটকেন্দ্রের তথ্য থাকবে।

একনজরে বাটনে মোট ভোটার, নারী পুরুষ, দল, প্রার্থী সংখ্যার তথ্য দেখা যাবে।

ভোটের হার ফলাফল পরিস্থিতি

>> ফলাফল পেইজে আসনভিত্তিক ফলাফল মিলবে। ফলাফল মেন্যুবারের ‘আপনার আসন’ থেকে নির্বাচনী এলাকার ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী, বেসরকারি ভাবে গণণায় এগিয়ে থাকা প্রার্থীর নাম, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যাবে।

>> ভোটের দিন সকাল থেকে আসনভিত্তিক ভোট শুরু না হয়ে থাকলে এর আগে এ পেইজে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

>> সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। ভোট চলমান থাকলে পেইজের ভেতরে ‘ভোট গ্রহণ চলছে’ দেখা যাবে।

>> নির্দিষ্ট এলাকার ভোট গ্রহণের তথ্য ২ ঘণ্টা অন্তর অন্তর হালনাগাদ হবে।

যেভাবে দুই ঘণ্টা পর পর ভোটের তথ্য মিলবে

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, দুই ঘণ্টা পর পর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের সব বুথে গিয়ে তথ্য নিয়ে অ্যাপের জন্য আপলোড করবেন, যার মাধ্যমে অ্যাপে পাওয়া যাবে ভোট পড়ার হার।

স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা পর পর জানা যাবে ভোট পড়ল কত

ইসির এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার  মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুই ঘণ্টা পর পর প্রতিটি কেন্দ্রের ভোট পড়ার হার অ্যাপে মিলবে না। তবে প্রতি সংসদীয় আসনের সব কেন্দ্রের একীভূত তথ্য নিয়ে সংশ্লিষ্ট আসনে কত ভোট পড়েছে, তার হার দুই ঘণ্টা পর পর অ্যাপে পাওয়া যাবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১২ নভেম্বর অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ উদ্বোধনকালে প্রার্থী ও ভোটারদের অনলাইন পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান। এ ব্যবস্থার ফলে পুরো নির্বাচনী ব্যবস্থাপনা আরও সহজ ও ‘পরিশুদ্ধ’ হতে পারে বলে মনে করেন তিনি।

সিইসি বলেন, “সহজে জানতে পারবেন দুই ঘণ্টা পর পর (কেন্দ্রের ভোট পড়ার) ট্রেন্ডটা, সহজে জানতে পারবেন কীরকম ভোট পড়ছে; এটা স্বচ্ছতার জন্য।”

তিনি বলেন, “কত পার্সেন্ট ভোট পড়েছে, কতটা ভোট পড়েছে তা জানা যাবে। তবে ২ ঘণ্টা পর ফলাফল জানানোর স্কোপ নেই। ভোট শেষে ৬/৭ টার পরে ফলাফল জানতে পারবেন।”

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ভোটকেন্দ্রের অবস্থানসহ নানা ধরনের সেবা পাওয়ার বিষয় তুলে ধরে বলেন, “অ্যাপে সবচেয়ে বেশি আগ্রহ থাকবে দুই ঘণ্টা পর পর ভোটকেন্দ্রের আপডেট পাওয়া যাবে। কী পরিমাণ ভোট কাস্ট হয়েছে, অ্যাপে পার্সেন্টেজ থাকবে।

“তা দেখে বুঝতে পারব কত ভোটার ছিল, কত ভোট পড়েছে। নির্বাচনী তথ্য নিয়ে গবেষণা করতে চাইলেও এ অ্যাপ থেকে নিয়ে করতে পারবেন।”

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “আমরা রেডিও, টেলিভিশন, অনলাইনে আমরা দেখি- কত পারসেন্ট ভোট পড়েছে। বিশেষ করে টেলিভিশনে, স্পটে যেসব সাংবাদিক থাকেন তাদের তথ্য। এত কষ্ট করে টেলিভিশনে দেখার প্রয়োজন নেই।

স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা পর পর জানা যাবে ভোট পড়ল কত

“আমাদের এখানে আপনি দেখতে পারবেন, কত ভোট পড়েছে। ৪২ হাজার কেন্দ্রে তো রিপোর্টার থাকবে না সব টেলিভিশনের, আপনার কেন্দ্রের টেলিভিশন হয়ত কাভারেজ দেয়নি- আপনি জানতেও পারবেন না।”

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর।

এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে।

Daily World News

ফকিরহাটে ২৫ কেজি গাঁজাসহ আটক- ৩

রূপসায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোবাইল আরও রিফ্রেশ রাখতে ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে

//দৈনিক বিশ্ব আইটি//

ফোনে স্টোরেজ নেই, হুট করেই বন্ধ হয়ে যাচ্ছে। কিংবা ফোন ব্যবহারের সময় ক্র্যাশ করছে। অ্যাপ ওপেনই হতে চাচ্ছে না। আর এ কারণে ফোন হয়ে যাচ্ছে মারাত্মক স্লো। তাতে বিভিন্ন অ্যাপও শুরু করে উল্টাপাল্টা কার্যক্রম।

ফোনের এসব ‘বিপদ’ থেকে পরিত্রাণ পেতে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে ক্যাশ ক্লিয়ার করা। এতে ফোনের পারফরমেন্স ভালো হবে, ঠিক থাকবে স্টোরেজ। এমনকি অ্যাপে ভুল হওয়ার আশঙ্কাও থাকবে না।

প্রযুক্তিবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাউ বলছে, এসব কারণে নিয়মিত ক্যাশ ফাইল ক্লিয়ার করা উচিত। বিশেষ করে যাদের ফোনে প্রায়ই সমস্যা হয় এবং স্টোরেজ কম।

যে কারণে ক্যাশ ক্লিয়ার করবেনঃ

১. নিয়মিত ক্যাশ ক্লিয়ার করলে ফোনের র‍্যাম অনেকটা খালি হতে পারে। ফোনের র‍্যামই মূলত সমস্ত অ্যাপগুলোকে চালায়। র‌্যাম যদি ভরা থাকে, তাহলে ফোনের সামগ্রিক পারফরম্যান্স প্রভাবিত হতে পারে।

২. কোনো অ্যাপ যদি ফোনে সমস্যা করে কিংবা ক্র্যাশ করে, তাহলেও ফোনের ক্যাশ ক্লিয়ার করলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

৩. যদি ফোনে জায়গা কম থাকে; অর্থাৎ, স্টোরেজ স্পেস যদি কম থাকে, তাহলেও ক্যাশ ক্লিয়ার করে ফোনে অনেকটাই খালি জায়গা পেয়ে যেতে পারেন।

যেভাবে ক্যাশ ক্লিয়ার করবেনঃ

ফোন ভেদে ক্যাশ ক্লিয়ার করার ধরন ভিন্ন হয়। এ ছাড়া সফটওয়্যার ভার্সনের ওপরেও নির্ভর করে ফোনের ক্যাশ ক্লিয়ারের পদ্ধতি। তবে সাধারণত যে উপায়ে বেশির ভাগ ফোনের ক্যাশ ক্লিয়ার করবেন, তা জানা যাক—

১. আপনার ফোনের সেটিংস অপশনে যান।

২. স্ক্রল ডাউন করুন এবং অ্যাপসে প্রবেশ করুন।

৩. যে অ্যাপের ক্যাশ ক্লিয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।

৪. অ্যাপটিতে ঢুকে স্টোরেজ ক্লিক করতে হবে।

৫. সব শেষে ফোনের ক্লিয়ার ক্যাশ করুন।

পাসওয়ার্ড কিভাবে দিলে আপনি নিরাপদ জেনে নিন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ড কী জানেন? না জানলে আসুন জেনে নিই। পানামাভিত্তিক সফটওয়্যার কোম্পানি নর্ডপাস বলছে, বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ড হল ১২৩৪৫৬। আর এটি যদি আপনি আপনার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন তাহলে হ্যাকারদের তা ক্র্যাক করতে লাগবে এক সেকেন্ডেরও কম সময়।

বিশ্বের ৩৫টির বেশি দেশ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে নিয়ে পাসওয়ার্ড বিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।  নর্ডপাস একটি সফ্টওয়্যার কোম্পানি যা ব্যবহারকারীদের তাদের পাসওয়ার্ডগুলো সংগঠিত করতে সাহায্য করে৷

নর্ডপাস কোম্পানির গবেষণায় বলা হয়, ১২৩৪৫৬ পাসওয়ার্ডটি ৪৫ লাখ অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে। এরপরই ব্যবহার করা হয়েছে এডমিন নামের পাসওয়ার্ডটি। এটি পাওয়া গেছে প্রায় ৪০ লাখ অ্যাকাউন্টে। তৃতীয় বহুল প্রচলিত পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬৭৮। এটি পাওয়া গেছে ১৩ লাখ ৭০ হাজার অ্যাকাউন্টে।

পানামাভিত্তিক কোম্পানিটি জানায়, গবেষণায় তারা কোনো ব্যক্তিগত তথ্য ব্যবহার করেনি। এ প্রক্রিয়ায় বিভিন্ন গবেষকদের কাছ থেকে শুধু পরিসংখ্যানগত তথ্য ব্যবহার করা হয়েছে। গবেষণা দলটি ছয় দশমিক টেরাবাইট-ডাটাবেস থেকে পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে। এসব তথ্য  রেডলাইন, ভিদার, টরাস, র‍্যাকুন, অ্যাজোরাল্ট এবং ক্রিপ্টবটের মতো ম্যালওয়্যারের মাধ্যমে চুরি করা হয়েছিল।

নর্ডপাস বলছে, ব্যবহারকারীদের উচিত ২০ ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করা। আর সেখানে বিভিন্ন রকম প্রতীক, সংখ্যা, ছোট ও বড় হাতের অক্ষর থাকতে হবে।

এদিকে একই পাসওয়ার্ড বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার না করতেও ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে নর্ডপাস।

বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল – আপনারটা যেভাবে সচল রাখবেন….

//দৈনিক বিশ্ব ডেস্ক//

লাখ লাখ অব্যবহৃত জিমেইল আগামী মাস থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল। দুই বছর ধরে অচল অ্যাকাউন্টগুলো এর আওতায় পড়বে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এক ব্লগপোস্টে গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রচেলি বলেন, অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ। অনেক দিন ধরে অব্যবহৃত অ্যাকাউন্টে নিরাপত্তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভুলে যাওয়া বা অব্যবহৃত অ্যাকাউন্টে প্রায়ই পুরনো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ড যুক্ত থাকে।

এসব অ্যাকাউন্টে টু–ফ্যাক্টর অথেনটিকেশন সেটআপ থাকে না এবং গ্রাহকরা অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে না। অর্থাৎ এসব অ্যাকাউন্টের নিরাপত্তা প্রায়ই দুর্বল হয়। আর স্ক্যামসহ পরিচয় চুরির মতো বিভিন্ন ক্ষতিকর কাজে এসব ব্যবহৃত হতে পারে।

যেসব অ্যাকাউন্ট দুই বছরে ধরে অব্যবহৃত রয়েছে ডিসেম্বর থেকে সেগুলো ডিলিট করা হবে। সেই সঙ্গে গুগল ওয়ার্কস্পেস যেমন জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার ও গুগল ফটোজের কনটেন্টও ডিলিট করে দেওয়া হবে।

শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য নীতিটি কার্যকর হবে। স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য তা হবে না।

অ্যাকাউন্ট ডিলিটের প্রক্রিয়া পর্যায়ক্রমে শেষ হবে। প্রথমে যেসব অ্যাকাউন্ট তৈরির পর আর ব্যবহার করা হয়নি, সেগুলো ডিলিট করা হবে। এসব অ্যাকাউন্ট ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেসে অনেক নোটিফিকেশন পাঠানো হবে।

অ্যাকাউন্ট চালু রাখতে যা করতে হবে:-

অ্যাকাউন্ট চালু রাখার সবচেয়ে সহজ উপায় হলো— প্রতি দুই বছরে অন্তত একবার সাইন-ইন করা। গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করা থাকলে সেগুলোকে সক্রিয় ভাবা হয়। এ ছাড়া সাইন-ইনের পর অ্যাকাউন্ট ডিলিট হওয়া বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়–

১. কোনো ইমেইল পড়া বা সেন্ড করা।

২. গুগল ড্রাইভ ব্যবহার করা।

৩. ওই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ভিডিও দেখা।

৪. গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা।

৫. গুগল সার্চ ব্যবহার করা।

৬. গুগলের সাইন-ইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করা।

এ ছাড়া যেসব অ্যাকাউন্টে গুগলের সাবস্ক্রিপশন কেনা রয়েছে, সেগুলো সক্রিয় হিসেবে বিবেচনা করবে এই প্ল্যাটফরম।

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার  ৩০ অক্টোবর সকাল ১০ টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন পরিচালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মহাদেব চন্দ্র সানা ও অতিরিক্ত উপ পরিচালক এসএম মিজান মাহামুদ।

আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন , আরাফাত জামিল।  প্রশিক্ষণে ৩০ কৃষক কৃষাণী মাঝে  আম গাছ বিতরন করা হয়।

বাগেরহাটের রামপালে কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন এসপি ফরহাদ হোসেন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ডক্টর ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার অন্তর্ভূক্ত নূরানী ইবতেদায়ী ক্যাডেট কিন্ডারগার্টেন এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার শ্রীরম্ভা গ্রামে কিন্ডারগার্টেন কক্ষে এ ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছে। তারই ধারাবাহিকতায় আমরা গ্রামের অজপাড়াগাঁয়ের শিশুদের মাঝে আইসিটি শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছি। যাতে করে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে এবং তারা সুশিক্ষায় শিক্ষিত ও হবে। এ জন্য এলাকার মানুষদেরও এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মাদরাসা সুপার আ. রউফের সভাপতিত্বে ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ছাড়াও বক্তব্য দেন, ডাক্তার লিয়াকত আলী, মো. সেকেন্দার হোসেন, মো. মাসুম গাজী, মো. মাহামুদ সরদার প্রমুখ। কম্পিউটার প্রদান করেন, হাজী নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার।