যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।

বিশ্বমানবতার নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল।

বর্তমান সরকারের আমলেই কেউ না খেয়ে থাকবে না এবং যাদের ঘর এবং জমি নাই তাদেরকে ঘরসহ জমি মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদান করছেন।

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশব্যাপী শতাদিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে।

দেশে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে।

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করছে তাদের কে প্রতিহত করতে হবে।

আজ রবিবার(২৪ এপ্রিল)   সংসদ সদস্যর  খুলনাস্থ দলীয় কার্যালয় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী বাদশা মিয়া, বিএম এ সালাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন,  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,  জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জামিল খান,  শিউলি সরকার।

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম  ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা  উপজেলা আ’লীগের সভাপতি এফ এম  অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম,  জেলা আওয়ামীলীগের সদস‍্য আ:মজিদ ফকির,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা,  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,  আলহাজ্ব ইসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আ:মান্নান শেখ, আওয়ামীলীগ নেতা  আকতার ফারুক,  গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, এবিএম কামরুজ্জামান, আরিফুজ্জামান লিটন,  স ম জাহাঙ্গীর, রিনা পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি,সাধারণ সম্পাদক রাজিব দাস,  শেখ আসাদুজ্জামান, ফরিদ শেখ, আজমল ফকির, আ:সাত্তার শেখ, যুবলীগের  ব্রজেন দাস, নাসির হোসেন সজল, এমপির প্রধান সমন্বয়কারী  যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা,নাজির শেখ,মামুন শেখ, সরদার জসিম উদ্দিন,  সুব্রত বাগচী,সাইদুর রহমান সগীর,  সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, যুবলীগ নেতা আনিসুর রহমান,তারেক, শেখ সাগর, মো: মঈন উদ্দিন, মো: আবদুল্লাহ, শামীম হাসান লিটন,রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ,বাদশা মিয়া, সাধারণ  সম্পাদক  হনেওয়াজ কবির টিংকু, খায়রূজ্জামান সজল, রতন মন্ডল, ইমন গাজী,  স্বেচ্ছাসেবকলীগের  মো: মঈন উদ্দিন, সরদার নুর ইসলাম, তারেক আজিজ,  শারাফাত হোসেন উজ্জল, ইউসুব শেখ, মঞ্জুর মোর্শেদ, তরিকুল ইসলাম, ছাত্রলীগের রিয়াজ, হিমেল, কাজল, অঞ্জন প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ অহিদুজ্জামান।

English Dainikbiswa

খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত, চালক আটক

চাঁদপুর চান্দ্রায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ

আ.লীগ পরিবারের ছেলে ছাত্রদলের নতুন সভাপতি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। তিনি যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের ছেলে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে শ্রাবণের সভাপতি হওয়ার বিষয়টি।

এর আগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। সেই সময় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়। ওই সম্মেলনে ভোটে হেরে তিনি সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন।

স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলামের বড় ছেলে কাজী মুস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মেজো ছেলে কাজী মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক। সেজো ছেলে কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। আর রফিকুল ইসলামের ছোট ছেলে রওনাকুল ইসলাম শ্রাবণ। কেশবপুরে কাজী পরিবারের প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিন বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করলেও শ্রাবণ ছাত্রকাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এতে দোষের কিছু নেই। শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে- এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। এ বিষয়টি নিয়ে আমাদের দলে কোনো মিশ্রপ্রতিক্রিয়া আছে বলে মনে হয় না।

English Dainikbiswa

রাশিয়ার গ্যাস ইউক্রেন দিয়েই ইউরোপে সরবরাহ করবে গ্যাজপ্রম

আ.লীগ নেতারাও রাস্তায় নেমেছে বিএনপি নেতার মুক্তির জন্য

//কক্সবাজার প্রতিবেদক//

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলায় কারাবরণ করছে দাবি করে তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন হাজারও মানুষ। সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতারাও।

তার মুক্তির দাবিতে বুধবার থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন স্থানীয়রা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে উখিয়া মরিচ্যাবাজার স্টেশনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

মনজুর আলম বিএনপির নেতা হলেও তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন আওয়ামী লীগ ও দলটি অঙ্গসংগঠনের নেতারাও। তারা বলছেন, মরিচ্যাবাজারের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করে আসছেন তারা। বিষয়টি সামাজিক সম্প্রীতি ও মনুষ্যত্বের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল।

বিএনপি নেতা মনজুর আলমের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে হলদিয়া ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, এর পরও আমি বলতে বাধ্য হচ্ছি— মনজুর মেম্বার ষড়যন্ত্রের শিকার। একজন জনপ্রতিনিধির চাঁদাবাজি ও অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি বলেন, আমি একজন মরিচ্যাবাজারের ব্যবসায়ী। কিন্তু আমি নৌকা মার্কার চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করার কারণে ঘোড়া মার্কার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনেকের মতো আমার ব্যবসায় প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে।

মরিচ্যাবাজারের ব্যবসায়ীদের পক্ষে নেওয়ার কারণে ওই চাঁদাবাজ চেয়ারম্যান পরিকল্পিতভাবে মনজুর মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে দাবি শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিনের।

একইভাবে মনজুর আলমের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তার মুক্তির দাবি করেছেন হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজির আহমদ, হলদিয়াপালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, উখিয়া বৌদ্ধ সমিতির সভাপতি মিলন বড়ুয়া, হলদিয়াপালং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস ডন, হলদিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল্লাহ সিকদার, মরিচ্যাবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজীর সওদাগর, সাংগঠনিক সম্পাদক মৌলবী আবুল হোসাইন, যুবনেতা সোহেল রানা, শেখ জামাল, শেখ কামাল, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম।

তারাও দাবি করেন, একজন চেযারম্যানের চাঁদাবাজি ও ধান্দাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মনজুর আলমকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএও)  জেলা প্রশাসক ও সরকারে উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে মনজুর আলমের মুক্তি দেওয়া না হলে আগামীতে দোকানপাট বন্ধ ও লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে মরিচ্যা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। একই সঙ্গে মরিচ্যাবাজারে চাঁদাবাজি আর বরদাশত করা হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

এর আগে প্রথম রমজানের দিন হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েসের বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ এনে দোকানপাট বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেন মরিচ্যাবাজারের ব্যবসায়ীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগও করেছেন অনেকেই।

যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন হলদিয়া পালংয়ের চেয়ারম্যান ইমরুল কায়েস। তিনি জানান, উখিয়া মরিচ্যাবাজারে সরকারি শেড ব্যবসায়ীদের কাছ থেকে খালি স্ট্যাম্প নিয়ে নিয়মিত চাঁদা তুলে আসছিল একশ্রেণির চাঁদাবাজ সিন্ডিকেট। চাঁদাবাজদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ ব্যবসায়ীরা। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে মরিচ্যাবাজারে অভিযান পরিচালনা করে চিহ্নিত চাঁদাবাজ সিন্ডিকেটদের বাজার থেকে উচ্ছেদ করা হয়। চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়া চক্রটি নানাভাবে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

উল্লেখ্য, উখিয়া এনজিওতে কর্মরত এক নারীর ভ্রুণ হত্যা ও ধর্ষণের অভিযোগ এনে ইউপি সদস্য মনজুর আলমের বিরুদ্ধে মামলা করেন। এরপর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও আদালতের নির্দেশে মঙ্গলবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

মামলাটি সাজানো দাবি করে আসছে মঞ্জুর আলম ও তার পরিবারের সদস্যরা।

মনজুর আলম আলম ইউপি সদস্যের পাশাপাশি মরিচ্যাবাজার সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

English Dainikbiswa

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

শেহবাজ শরিফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটির মাধ্যমে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা শেহবাজ শরিফ।

জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

ডেপুটি স্পিকার কাশেম সুরির উপস্থিতিতে সোমবার পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে স্থানীয় সময় বেলা ২টার দিকে জাতীয় পরিষদের এ অধিবেশন শুরু হয়।

পরে ইমরান খানের দল পিটিআইয়ের আইনপ্রণেতারা পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

স্পিকার সুরি শুরুতেই ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা গত ৩ এপ্রিলের অনাস্থা প্রস্তাব বাতিল প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করেন। ওয়াক আউট করা পিটিআই নেতাদের মধ্যে স্পিকার কাশেম সুরিও ছিলেন।

এর আগে রোববার শেহবাজ প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দাখিল করেন। একইদিনে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পিটিআই’য়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও মনোনয়ন জমা দেন।

৭০ বছর বয়সী শেহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। এছাড়া, শেহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর বর্তমান সভাপতি।

সংসদে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।

সিরাজুল ইসলামের মৃত‍্যু বার্ষিকীতে কবর জিয়ারত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//

জেলা যুবদলের সাবেক সাধারন সম্পদাক ও ডুমুরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদ মোল্ল‍্যা সিরাজুল ইসলামের ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১০ এপ্রিল   রবিবার  সকালে  উপজেলা যুবদলের আয়োজনে কবর জিয়ারত, আলোচনা  সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জর রশিদ এর সভাপতিত্বে ও সদস‍্য সচিব মোল্ল‍্যা মশিউর রহমান  এর পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির, আরো উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ  হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান অরুন গোলদার, হাবিবুর রহমান হবি, মশিউর রহমান, আমিনুর রহমান, অনুষ্ঠানে বক্তব‍্য দেন উপজেলা যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন, মোক্তারুজ্জামান সবুর, শফিকুল ইসলাম, আবুল কালাম, দেলোয়ার গোলদার, আলী আজগর, জিয়াউর রহমান, মফিজুর রহমান, মুরাদ হোসেন, শাহাজান শেখ, মাছুদ, বুলবুল, আয়ুব মাহমুদ  পারভেজ, রবিউল ইসলাম, আবু বক্কার, রফিকুল, সোহাগ মোড়ল, আফজাল হোসেন, আব্দুর রহমান, শহীদ, রিপন, তিতাস, সবুজ, প্রমুখ। এ ছাড়া বিএনপি, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত  ছিলেন।

 

 

আজ অনাস্থা ভোট। ইমরান খান কোর্টের সিদ্ধান্ত মেনেছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইমরান খানের বিরুদ্ধে শনিবার অনাস্থা ভোট হবে। এর ঠিক আগ মূহুর্তে পাকিস্তানের জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেয়া রায়ে ‘স্তব্ধ’ হলেও মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান বলেছেন, আমি একদিন আগে জারি করা সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি।

ভাষণে ইমরান খান জানান, সুপ্রিম কোর্টের দেয়া রায়ে ‘স্তব্ধ’ হলেও মেনে নিয়েছেন। তবে, আমদানি করা কোনো সরকার মেনে নেবেন না। তিনি জনগণের কাছে যাবেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্বহালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানান। কিন্তু এ রায়ে তিনি ‘স্তব্ধ’ হয়েছেন। সুপ্রিম কোর্টের উচিত ছিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিষয়ে অন্তত একটি তদন্তের নির্দেশ দেয়া।

এ সময় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফের সমালোচনা করে তিনি বলেছেন, শেরওয়ানি পরে শপথ গ্রহণের জন্য প্রস্তুত থাকা শাহবাজ বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

এর আগে ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় ‘শেষ বল’ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান। বৃহস্পতিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ। এ রায়ের পরই প্রথম প্রতিক্রিয়ায় এমন বার্তা দিলেন ইমরান খান।

প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় লেখেন, ‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের সঙ্গেও বসবো। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেবো। সবসময় দেশবাসীর পাশে আছি।পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’

এদিকে শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে। পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে যদি ১৭২ জন বিরুদ্ধে ভোট দেয় তাহলেই প্রধানমন্ত্রীর পদ হারাবেন ইমরান খান। সূত্র: জিও নিউজ

English Dainikbiswa

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নজরুল সভাপতি ও সেলিনা সম্পাদক

ডুমুরিয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক প্রয়াত যু

বসম্রাট মোল্যা সিরাজুল ইসলামের ২০তম শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিল উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ার পুরাতন ট্রলারঘাট দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, সরদার আঃ মালেক, শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, শহিদ খান, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ জামিনুর রহমান, জিয়াউর রহমান জীবন, সোহাগ গোলদার, শাম্মী মোল্লা, জিএম মুরাদুজ্জামান সবুজ, হাফিজুর রহমান, শফি শেখ, ইমরান হোসেন খাজা, এস‌এম জাফর, আসাদুজ্জামান আসাদ, গাজী আব্দুল আজিজ, রজব আলী, লালন গাজী, আঃ রব শেখ, আল আমিন গাজী, সেলিম শেখ, জসিম শেখ, লিটন ফকির, বাবলু শেখ, মাহাবুর সরদার, লাচ্চু শেখ, প্রসেন দাস প্রমূখ।

 

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

//নিজস্ব প্রতিবেদক//

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার রাজধানীর মতিঝিলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়।

‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচি পালন করছিল।

এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে আটক করে পুলিশ।  ইশরাকের সঙ্গে থাকা নেতাকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইশরাককে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃংখলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য।  তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।  অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

খালেদা জিয়া আজ এভারকেয়ারে যাচ্ছেন পরীক্ষা করাতে

//নিজস্ব প্রতিবেদক//

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা করাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে।

৮১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফিরেছেন। এরপর বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ১৩ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। লিভারে রক্তক্ষরণের কারণে তাকে দুই মাস সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। কেবিনে আনা হয়েছিলো গত ১০ জানুয়ারি।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপার্সনকে সাময়িক মুক্তি দেয় সরকার। ছয় মাস পর পর মেয়াদ বৃদ্ধি করা হয়।

English Dainikbiswa

চার মাস চিকিৎসার পর মারা গেলেন দুদকের পরিচালক জুফিকার আলী

ইউক্রেনের অনেকেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। “বাঙ্কার” জিনিসটা আসলে কী?

বরিশালের রূপাতলী টার্মিনালে প্রতিমন্ত্রী সমর্থকদের কার্যালয়ে মেয়র অনুসারীদের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীর পশ্চিমাংশে রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেপরোয়া হামলায় সুলতান মাহমুদসহ তার অনুসারী অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

রোববার বেলা ১২টায় রূপাতলী বাস টার্মিনাল-সংলগ্ন মোল্লা মার্কেটের দ্বিতীয়তলায় সুলতান মাহমুদের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। সুলতান মাহমুদ বরিশাল সদর আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর জাহিদ ফারুক শামীমের অনুসারী।

রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রিক বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদ অভিযোগ করেছেন, বরিশাল সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, আতিক উল্লাহ মুনিম, রাজিব খান ও রইজ আহম্মেদ মান্নার নেতৃত্বে শতাধিক সশস্ত্র লোকজন তার কার্যালয়ে হামলা করেছেন। হামলাকারীদের হাতুড়ি ও চাপাতির আঘাতে তিনিসহ ২০ জন শ্রমিক আহত হন।  রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ পেতে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আওতায় পৃথক দুটি কমিটি গত ১৫ মার্চ থেকে মরিয়া হয়ে আছে। এতদিন তারা টার্মিনালে প্রতিদিন মুখোমুখি অবস্থান নিয়ে থাকত। শনিবার দুপুরের পর থেকে হামলা-পাল্টা হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রূপাতলী টার্মিনাল এলাকা। শ্রমিক ইউনিয়নের এই দুই পক্ষই ক্ষমতাসীন দলের আশ্বির্বাদপুষ্ট। সুলতান মাহমুদের নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের কমিটিকে সমর্থন দিচ্ছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং পরিমল চন্দ্র দাসের নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের কমিটিকে সমর্থন দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

রোববারের হামলায় আহত শ্রমিক ইউনিয়নের সাবেক ক্রীড়া সম্পাদক গাজী মিজানুর রহমান বলেন, আমরা ২০-২৫ জন শ্রমিক সুলতান ভাইয়ের অফিসে বসে গল্প করছিলাম। বেলা ১২টার দিকে শতাধিক যুবক হাতুড়ি ও চাপাতি নিয়ে অফিসে ঢুকে আমাদের ওপর চড়াও হয়। ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। হামলাকারীরা সুলতান ভাইসহ আমাদের বেধড়ক মারধর করেছেন। আগ্নেয়াস্ত্রের ভয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।

তিনি জানান, হামলায় গুরুতর আহত হয়েছেন সুলতান মোল্লা, মানিক, নাসির, শামিম হাওলাদার, রিজন, বিপ্লব, সালাম হাওলাদার, সোহাগ, ফারুক হাওলাদার ও রুবেল মোল্লা। নিরাপত্তার অভাবে আমরা কেউ হাসপাতালে ভর্তি হইনি। নিরাপদ স্থানে থেকে চিকিৎসা নিচ্ছি।

মিজানুর রহমান আরও জানান, হামলার সময় টার্মিনাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ছিল। কিন্তু তারা (পুলিশ) হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের নীরব ভূমিকার কারণে শতাধিক হামলাকারী নিরাপদে পালিয়ে গেছে।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক বলেন, একটি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। হামলাকারীদের নাম-পরিচয় জেনেছি।

এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি, নগর শ্রমিক লীগের সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, আমরা হামলার ব্যাপারে কিছুই জানি না। ওরা নিজেরা নিজেদের কার্যালয়ে ভাঙচুর করে নাটক সাজিয়েছেন। উল্টো আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

পরিমল চন্দ্র দাস পাল্টা অভিযোগ করে বলেন, তাদের দু’জন সমর্থক কাউন্টার কেরানি বিপু সিকদার ও কলম্যান কালামকে রোববার বেলা ১১টায় মারধর করেছেন সুলতান মাহমুদের লোকেরা। বিপু ও কালামকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর ১টায় রূপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনাল ভবনের নিচ তলায় অবস্থান করছে মেয়র অনুসারী পরিমল চন্দ্র দাস ও আহম্মদ শাহরিয়ার বাবুর নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের সমর্থকরা। দফায় দফায় টার্মিনাল এলাকায় মহড়া দিয়েছেন তারা।

অপরদিকে হামলার পরে প্রতিপক্ষ প্রতিমন্ত্রী অনুসারী সুলতান মাহমুদের নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের সমর্থকরা ছিলেন না টার্মিনালে। টার্মিনালের একাধিক সাধারণ শ্রমিক বলেন, এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে নিরীহ শ্রমিকরা সংকটে পড়েছেন। অনেক শ্রমিক নিয়মিত কাজ পাচ্ছেন না।

উল্লেখ্য, বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলার প্রায় ৩০ রুটে প্রতিদিন ১১১ বাস যাত্রী পরিবহন করে। দিনে ট্রিপ হয় ৬০০টি। শ্রমিক ইউনিয়নের নামে প্রতিটি ট্রিপ থেকে ৩০ টাকা কের চাঁদা তোলা হয়। এ হিসাবে প্রতিদিন আদায় হয় ১৮ হাজার টাকা। এছাড়া রূপাতলী টার্মিনালের ওপর দিয়ে যাওয়া প্রতিটি দূরপাল্লার পরিবহন থেকে আদায় করা হয় ১০০ টাকা করে। শ্রমিকের কল্যাণের নামে নেওয়া হয় আরও চাঁদা। এ জন্য শ্রমিক ইউনিয়নের নামে ক্ষমতাসীন দলের দু’পক্ষই টার্মিনালটির কর্তৃত্ব পেতে মরিয়া।

English Dainikbiswa

বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালাল আটক