বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম নিরপক্ষে রাষ্ট্র গঠন করা হবে, ডক্টর ফরিদুল ইসলাম

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

রামপাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফার রাষ্ট্র মেরামত কার্যক্রম বাস্তবায়নের জনসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকে কি করে এগিয়ে নিতে হবে তার একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে। সংস্কার নিয়ে দুই বছর পূর্বে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দূর্নীতি ঠেকাতে পারলে শিক্ষা ও স্বাস্থ্য খাত এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবান করা হবে।

শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতি, পরিবেশসহ সকল দফা সংযোজন করা আছে ৩১ দফায়। বিএনপি আপনাদের দল। নেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেলেন, কিন্তু পালিয়ে যাননি। কারাবরণ করার পরেও কারো সাথে আপোষ করেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

বৃহত্তর খুলনা সমিতির নির্বাচন , সভাপতি সালাম ও সাধারণ সম্পাদক রবি

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বৃহত্তর খুলনা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনার খান রবিউল ইসলাম রবি। গেল ২৫ ডিসেম্বর রাজধানীর হোটেল একাত্তরে এক মত বিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, শেখ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ হোসেন সালাউদ্দিন, শেখ আব্দুল হান্নান, ইকবাল মাসুদ, সাংগঠনিক সম্পাদক সরদার জাহিদ, দপ্তর সম্পাদক খান আখতারুজ্জামান, প্রচার সম্পাদক স.ম. মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক খন্দকার রেবেকা সান ইয়াত।

এছাড়া খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার ২১ জন সদস্য কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপি নেতা হেলাল

//আ. রাজ্জাক শেখ, খুলনা//
কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন,
শিক্ষার কোন বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতি গঠন করতে হবে।
দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুণগত মান এবং মানসম্মত শিক্ষা একান্ত দরকার।

দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পাসের হার প্রতি বছর বাড়লেও শিক্ষার্থীর মেধা সঠিকভাবে বিকশিত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে দেশের ও সমাজের অনেকেরই।

দীর্ঘ ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যে তাদের হামলা মামলা দিয়ে ঘরছাড়া করেনি ঐ স্বৈরাচারী সরকার।
তারপরও আমরা সবকিছু ভুলে কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি দেশের উন্নয়ন নিয়ে ভাবে আর ফ্যাসিবাদী সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করেছে। উন্নয়নের সকল কাজ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে হবে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করছে বিএনপি। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ উন্নয়নে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রূপসার আলাইপুর কলেজের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ শিকদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু,
আব্দুর রশিদ শেখ, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল।

আলাইপুর কলেজের সভাপতি শামীম মোহাম্মদ শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচীব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু,
শিক্ষক আল মামুন সরকার, নুরনাহার, সুধাংশু গাইন, দিবা কর্মকার, দীপঙ্কর হালদার, সুজন বিশ্বাস, বিশ্বজিৎ শীল, তরিকুল ইসলাম, মনি শংকর নাগ, বিএনপি নেতা আনিসুর রহমান,ইউনুস আলী সিকদার, বিকাশ মিত্র, হুমায়ুন কবীর শেখ, এসএম এ মালেক, আব্দুস সালাম মল্লিক, গোলাম মোস্তফা তুহিন, আনোয়ার হোসেন খান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি,সাইফুল পাইক, প‍্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, মিন্টু শেখ, আব্দুল্লাহ সিকদার, মুন্না সরদার, সৈয়দ কামরুজ্জামান নান্টু, আবু সাঈদ, হালিম হাসান, মাসুদ খান, জহিরুল হক সারাদ, ইফতেখার আহমেদ, শাহিনুর রহমান, নাসির শেখ, মোরশেদ আলম, হাকিম গাজী, রউপ শিকদার, মনির লস্কর, শিবলু লস্কর,
ছাত্রদল নেতা মিজানুর রহমান, ইসরাইল বাবু প্রমৃখ।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন, শিক্ষক আবুল বাশার ও খান কবীর হোসেন।

ডুমুরিয়ায় অনাবাদি পতিত ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৮ নভেম্বর  বৃহস্পতিবার বিকেলে  স্বাধীনতা চত্বরে উপজেলার ১৪ টি ইউনিয়নের অনাবাদি পতিত ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের (১ম সংশোধনী) আওতায় ২শত ৫ জন কৃষান / কিষানী দের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ অতিরিক্ত পরিচালক (উদ্যান) খামার বাড়ি খুলনা,  উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেনসহ  উপজেলার ১৪ টি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন।
ডুমুরিয়ায় অনাবাদি পতিত ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ। 
অপরদিকে সকালে রবি / ২০২৪ ২৫  মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার ওয়ালিদ হোসেনসহ কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য উপজেলায় ৮ হাজার একশত জন কৃষককে ২ কেজি হাইব্রিড বীজ বিতরণ করা হবে।

গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে রূপসায় সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

জুলাই ও আগস্ট ২০২৪, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা গত ২৮ নভেম্বর সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রূপসার মানুষ আহত ও নিহত হয়েছিল, তাদের পরিবারের সদস্যগণকে উপজেলা প্রশাসন ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে রূপসায় সভা অনুষ্ঠিত
স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শাহিন আকতার শেখ, রূপসা থানা (ভারপ্রাপ্ত) ওসি মো. এনামুল হক।

গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে রূপসায় সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী কর্মকর্তা মো. রাসেল, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা অনিন্দ কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, রূপসা পল্লী বিদ্যুৎ এজিএম মো. এ হালিম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ মন্ডল, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ: সালাম, আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, টিএসবি ইউনিয়নের ভাপ্রাপ্ত চেয়রাম্যান মো. আসাফুর রহমান মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামী যুগ্ম সম্পাদক ডাঃ মো. রেজাউল কবির খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. আল শাহরিয়ার, রূপসা কলেজ ছাত্র প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রাজু, শহিদুল আলম জিহাদ, তরিকুল ইসলাম সহ রূপসার গণমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদের স্মরণে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে উপজেলা আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদক কারাগারে

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯জনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৯জন জামিনের জন্য আদালতে হাজির হন।

এসময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওসমান গনি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছর ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ শেষে স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা ফেরার পথে তাদের ওপর হামলা করে আসামিরা।

এ ঘটনায় গত ১৯ নভেম্বর আদালতে মামলা করেন শরণখোলার উত্তর সাউথখালী এলাকার আবু বক্কর সিদ্দিক নামে এক জামায়াত নেতা।
বাদী আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকার সমাবেশ থেকে ফেরার সময় রায়েন্দা মাছ বাজারে আমাদের ওপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা।

এ ঘটনায় আমিসহ ৮জন গুরুতর আহত হই। দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল আমাদের।
তাদের প্রভাবে কোথাও অভিযোগ পর্যন্ত দিতে পারিনি। সরকার পতন হলে আদালতে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করি।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, আসামিদের মধ্যে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনারি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভয়নগরে বানবাসীদের’ সাহায্যার্থে ‘বন্ধন চ্যারিটি ফান্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে বান বাসীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বন্ধন চ্যারিটি ফান্ড । মানুষ মানুষের জন্য’  এই স্লোগানকে সামনে রেখে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের ২০০৪ সালের এসএসসি ব্যাচের বন্ধন চ্যারিটি ফান্ডের সৌজন্যে  ১লা সেপ্টেম্বর রবিবার বিকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের  কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন বন্ধন চ্যারিটি ফান্ডের চিফ অ্যাডভাইজার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক গাজী আবুল হোসেন।

ত্রাণ সামগ্রির মধ্যে ছিল ২০০ কেজি চাউল, ৫০ কেজি ডাউল, ২৫ কেজি চিনি, ২৫ কেজি লবণ , ৩৬ লিটার সয়াবিন তেল, পাঁচ বক্স ওর স্যালাইন ও ২৫ কেজি চিড়া। ২০০৪ ব্যাচের ছাত্র সিংগাপুর প্রবাসী মোঃ ওমর ফারুক মূল দায়িত্ব পালন করেন।

বন্ধন চ্যারিটি ফান্ডের ত্রাণ সামগ্রী গ্রহণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার , উপজেলা পি আই ও মুশফিকুর রহিম ,সাংবাদিক জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া মডেল কলেজ এবং পায়রাহাট ইউনাইটেড কলেজের স্কাউট ও গার্লস গাইডের সদস্য গন,ক্যাডেট রাকিব হাসান, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বিএনসিসি ক্যাডেট আবিদ হাসান, ওসমান আলী প্রমূখ।

২০২০ সালে প্রতিষ্ঠিত বন্ধন চ্যারিটি ফান্ড দরিদ্র অসহায় এতিম এবং আপৎকালীন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকে।

আর্ত মানবতার সেবায় বন্যার্তদের পাশে ডুমুরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

৩১ আগষ্ট শনিবার ডুমুরিয়া  উপজেলা  শিক্ষা পরিবারের  উদ‍্যেগে পাইকগাছা উপজেলায় বানভাসি অসহায় ২০০টি পরিবারের মাঝে

প্রতি পরিবারকে  ১০ কেজি চাউল,১ লিটার তেল,১ কেজি মুসুরি ডাউল,১কেজি আলু,১কেজি পেয়াজ,আধা কেজি লবন, ৫ লিটার পানি,৫টি স্যালাইন,১০টি ওষুধ, ও ১টি লাইট  সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক সহায়তা কাজে উপস্থিতি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ইউআরসি ইন্সট্রাক্টর  মোঃ মনির হোসন উপজেলার বিভিন্ন স্কুলের  প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় শিক্ষার্থীদের সাহায‍্যের অর্থ প্রধান উপদেষ্ঠার ত্রান তহবিলে প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বন‍্যাদুগত মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  নবম শ্রেণীর ৯ শিক্ষার্থীর প্রচেষ্টায় বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ২৫ হাজর ৭৫ টাকা টাকা সংগ্রহ করে অনুদান প্রেরন করেছে।

নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়ার মানবিক উদ্যেগে এবং প্রধান শিক্ষিকা সালমা রহমানের অনুপ্রেরনায় ৯ জনের একটি টিম গঠন করা হয় ওই বিদ্যালয়ে। ৯ জনের ওই টিম বিদ্যালয়টির সকল শ্রেণীর সহপাঠিদের কাছ থেকে , সকল শিক্ষক এবং ডুমুরিয়া উপজেলা সদরে সকল স্তরের মানুষের কাছ থেকে ৩ দিন ধরে অর্থ সংগ্রহ করে। টিমের ৯ জন শির্ক্ষাথী হচ্ছেন সামিয়া সুলতানা, সাদিয়া হোসেন অর্পা, রায়হানা আফরোজ তাহা, মাহিমা তাবাচ্ছুম, আফরিন খাতুন, মোহনা ঘোষ, বৃষ্টি খাতুন, ফাতেমাতুজ জোহরা ও জান্নাতুল মাওয়া নিজে।

গত বৃহস্পতিবার ডুমুরিয়া সোনালী ব্যাংকের মাধ্যমে সংগৃহিত এ টাকা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে প্রেরণ করা হয়েছে বলে ব্যাংক ম্যানেজার ইকবাল হোসেন আমাদেরকে জানিয়েছেন। কোমলমতি  এসব শিক্ষার্থীদের মহতি উদ‍্যেগ আগামীর দিনে সকল ভাল কাজের অনুপ্রেরনা যুগাবে বলে  ডুমুরিয়ার সর্বস্থতের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

বন্যার্তদের মাঝে ত্রাণ দিল প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ) এর সদস্যরা

//এম মুরশীদ আলী//

বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ সহকারী (এলএফএ) ঐক্য পরিষদের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।

গত ২৯ আগস্ট খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সার্বিক দিক নির্দেশনায় খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ থেকে আগত (এলএফএ) এর সদস্যরা খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

তাছাড়া- প্রাণিসম্পদ অধিদপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্প, উপজেলা পর্যায়ের কর্মরত প্রাণিসম্পদ মাঠ সহকারী সদস্যরা ফেনি, নোয়াখালী, সিলেট ও খুলনায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণনের জন্য বাংলাদেশ (এলএফএ) ঐক্য পরিষদের সমন্বয়ে সারা দেশের (এলএফএ) এর সদস্যরা আর্থিক সহযোগিতার মাধ্যমে মানুষের খাদ্য ও ব্যবহার উপযোগী ত্রাণের পাশাপাশি গবাদিপশুর খাদ্য বিতরণ কার্যক্রম চলমান রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এ ব্যাপারে খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো. শরিফুল ইসলাম জানান- পানিবন্দি অনেকেই অসহায়ত্ব জীবন-যাপন অবস্থায় রয়েছে। এই প্রেক্ষিতে মানবতার টানে মানুষের সহযোগিতায় প্রাণিসম্পদ মাঠ সহকারীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। জনকল্যাণে তাদের  সহযোগিতার হাত প্রসারিত হউক।

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অফিসার, ডা: নুরুল্লাহ মোহাম্মদ আহসান জানান- দেশে হঠাৎ বন্যায় মানুষ চরম দুর্ভোগ ও ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিপদের সময় প্রাণিসম্পদের মাঠ সহকারী (এলএফএ) গণ উদ্যোগ নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সে জন্য সবাইকে প্রাণিসম্পদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।