‘লকডাউন’ আরও বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

 

‘লকডাউন’ আরও বাড়ানোর সুপারিশ; করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারা দেশে রাখা ‘লকডাউন’ বা কঠোর বিধি-নিষেধ আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২৩ মে (রোববার) প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নতুন করে এই লকডাউন বাড়ানোর কোনো সুপারিশ করেনি। কমিটি এক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানানোর ওপর জোর দিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে লকডাউন ঘোষণা করে সরকার। প্রথমে ঢিলেঢালাভাবে চললেও পরে কঠোর বিধি-নিষেধ আরোপ করে দেশজুড়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়া হয়।  পরে ৪ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।

চলমান এই লকডাউনে বন্ধ করে দেওয়া হয় বাস সার্ভিস, লঞ্চ, বিমান ও রেল যোগাযোগ। তবে পরবর্তীতে অর্ধেক আসন খালি রেখে সিটি করপোরেশন এলাকায় বাস ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হয়, যা এখনো চলমান রয়েছে। এ ছাড়া কয়েকটি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু করা হয়েছে।

জানা গেছে, জনগণের জীবন-জীবিকার কথা বিবেচনা করে লকডাউনের মেয়াদ আর বাড়াতে চায় না সরকার। তবে দেশে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

।। অনলাইন ডেস্ক ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

রমজানের মধ্যেও একাধিক ছাত্রকে বলাৎকার: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রমজানের মধ্যেও একাধিক ছাত্রকে বলাৎকার: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

 

রমজানের মধ্যেও বগুড়ায় একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার (যৌন নির্যাতন) করার অভিযোগে পুলিশ মাওলানা ওমর ফারুক (৩৮) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানা পুলিশ বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া এলাকার হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শিক্ষক মাওলানা ওমর ফারুক বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের মৃত নকিব আলীর ছেলে। তিনি বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষক। তিনি মাদ্রাসাতেই থাকতেন। গত রমজান মাসে মাদ্রাসার বোর্ডিংয়ে থাকা কয়েকজন শিশুকে বলাৎকার করেন।

শিশুদের এ ঘটনা প্রকাশ না করতে ভয় দেখিয়ে ঈদের ছুটিতে বাড়ি পাঠানো হয়। ঈদের ছুটি শেষে ছাত্ররা মাদ্রাসায় যেতে আপত্তি করে। এতে অভিভাবকদের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা কারণ জানতে চাইলে একপর্যায়ে শিশুরা বাবা-মায়ের কাছে হুজুর ওমর ফারুকের বিরুদ্ধে তাদের বলাৎকারের অভিযোগ করে।

শুক্রবার ঘটনাটি জানাজানি হলে অভিভাবকদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। তারা হুজুরকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদ্রাসা ঘেরাও করার প্রস্তুতি নেন। খবর পেয়ে সদর থানার পুলিশ মাদ্রাসায় যায়। এ সময় দুই শিশু শিক্ষার্থী হুজুরের বিরুদ্ধে তাদের বলাৎকারের অভিযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

এসআই বেদার উদ্দিন জানান, সমকামী মানসিকতার শিক্ষক মাওলানা ওমর ফারুক গত রোজার মধ্যে কয়েকজন ছাত্রকে বলাৎকার করেছেন। দুই শিশুর স্বীকারোক্তিতে এর সত্যতা মিলেছে। বিকালে এ খবর পাঠানোর সময় অভিভাবকরা সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ওই হুজুর আর কয়জন শিশুকে যৌন নির্যাতন (বলাৎকার) করেছেন তা নিশ্চিত হতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

// অনলাইন ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামের বাঁশখালীতে স্বপ্নের শপিং মল লটারী ড্র সম্পন্ন

 

নড়াইলের কালিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে মামলা: মসজিদের ইমাম গ্রেফতার

 

নড়াইলের কালিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। প্রাইভেট পড়ানোর নাম করে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে হাফেজ আব্দুর রহমান নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২০মে) সকালে উপজেলার নিধিপুর গ্রামে ঘটেছে ওই শিশু ধর্ষনের ঘটনা।আব্দুর রহমান উপজেলার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। ঘটনাটিতে শুক্রবার সকালে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নড়াগাতি থানার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান দীর্ঘ দিন ধরে প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদে মক্তব পরিচালনা করে আসছেন।

 

প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সকালে মসজিদের পাশে বসবাসকারি ওই শিশুটি অন্য শিশুদের সাথে মক্তবে পড়তে যায়। ইমাম আব্দুর রহমান মক্তবের ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দিয়ে মসজিদ সংলগ্ন ইমামের থাকার ঘরে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষন করে। এরপর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে কিছু কিনে খেতে বলে এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।

 

ধর্ষিত শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে জানালে তারা মসজিদে ছুটে যান। কিন্তু ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে বিভিন্ন জায়গায় খোজা খুজি করে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসিরা তাকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 

এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুর পিতা ইমাম আব্দুর রহমানের নামে নড়াগাতি থানায় ধর্ষন মামলা দায়ের করেছে। এ ব্যাপারে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোখছানা খাতুন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।

 

অভিযুক্ত ইমাম আব্দুর রহমানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে এবং ধর্ষনের শিকার শিশুকে ডাক্তারি পরিক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মিসরের মধ্যস্থতায় দীর্ঘ্য সংঘাত শেষে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি কার্যকর

মিসরের মধ্যস্থতায় দীর্ঘ্য সংঘাত শেষে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি কার্যকর

 

মিসরের মধ্যস্থতায়  ১১ দিনের রক্ত ঝরানো সংঘাত শেষে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির সন্ধি হয়েছে।  বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) এটি কার্যকর হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এ চুক্তিতে স্বাক্ষরকারী ইসরাইল ও হামাস উভয়পক্ষ বলেছে— অস্ত্রবিরতি চুক্তির কোনোরূপ লঙ্ঘন হলেই শক্ত জবাব দেওয়া হবে। মধ্যস্থতাকারী মিসর জানিয়েছে, অস্ত্রবিরতি পর্যবেক্ষণে দুই জায়গায় দুটি প্রতিনিধিদল পাঠাবে তারা।

অন্যদিকে ১১ দিনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গাজায় গত ১১ দিন ধরে ফিলিস্তিনিরা ইসরাইলি হামলার আশঙ্কায় উৎকণ্ঠায় পার করছেন প্রতিটি মুহূর্ত- এই বুঝি আবার হামলা আসে…।  অস্ত্রবিরতির খবরে তারা সন্তোষ প্রকাশ করেন।  তারা গাজার রাস্তায় নেমে আসেন।  মসজিদগুলোর মাইকে মাইকে ঘোষণা করা হয়, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহের বিজয় অর্জিত হয়েছে।

ফিলিস্তিন সরকার অস্ত্রবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।  গত ১১ দিনের হামলা চলাকালে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভূমিকা অনেকটাই গুরুত্বহীন ছিল। হামাস ফাতাহ দ্বন্দ্বে পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন ফাতাহ দলের নিযুক্ত ফিলিস্তিন প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ বলেন, ‘মিসরের নেতৃত্বে আন্তর্জাতিক শক্তির যুদ্ধবিরতি চুক্তিতে সাফল্যকে আমরা স্বাগত জানাই।’

ইসরাইল ও হামাসের মধ্যে এবারের সহিংসতায় ২৪৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা ও পশ্চিমতীরে ইসরাইলি হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০০ জনের বেশি নারী ও শিশু।  নিষ্পাপ ৬৫ শিশুকে হত্যা করেছে তারা।  আহত হয়েছে এক হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি।

ইসরাইলের দাবি, গাজায় তাদের হামলায় কমপক্ষে ১৫০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।  অবশ্য ইসরাইলি হামলায় সংগঠনের সদস্যদের প্রাণহানির বিষয়ে হামাস কোনো তথ্য দেয়নি। ইসরাইলের ভাষ্য, সংঘাতে গাজা থেকে প্রায় চার হাজার রকেট ছোড়া হয়েছে।  রকেটে দুই শিশুসহ অন্তত ১২ ইসরাইলি নিহত হয়েছে। আর আহত হয়েছে অন্তত ৩৩০ জন।

সংঘাতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ ননিজেদের জয় দাবি করেছে।  যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরই গাজার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা।  তারা স্বস্তি ও উল্লাস প্রকাশ করেন।

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  তিনি বলেছেন, অগ্রগতির ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রকৃত সুযোগ এনেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরাইলের রাজনৈতিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ব্যাপারে ঘোষণা আসে।  তার পরই হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে এই সিদ্ধান্তের প্রশংসা করেন বাইডেন।

ইসরাইলি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, মিসরের দেওয়া সমঝোতা প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতিতে তারা সম্মত। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।

তার আগে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, তারা দু-এক দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে বলে মনে করছেন।

সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুজালেমে আল জাররাহ এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল।  গত ৭ মে জুমাতুল বিদা আদায় করতে বিপুল মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরাইলি বাহিনী তাদের ওপর চড়াও হয়।  মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

এর দুদিন পর শবেকদরেও আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়।  এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়।  পরে গত ১০ মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।  হামাসও পাল্টা জবাব দিতে থাকে।  ১১ দিন টানা ঘাত-প্রতিঘাতের পর যুদ্ধবিরতিতে পেৌছল দুপক্ষ।

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে এবারের সংঘাতকে বলা হচ্ছে ২০১৪ সালের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত। ২০১৪ সালের ওই সংঘাতে দুই হাজার ২৫১ ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলের পক্ষে প্রাণহানি ছিল ৭৪, যাদের অধিকাংশই সেনাসদস্য।

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

সন্তানের সামনে বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা: আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 

সন্তানের সামনে বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা: আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে মিরপুর রুপনগরের ইস্টার্ন হাউসিং এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান।

পল্লবী থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরের দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক নিহত হয়েছেন।

ওসি বলেন, মানিকের নামে থানায় একাধিক মামলা আছে। তিন মাস আগেও ডাকাতির প্রস্তুতির মামলায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।

//অনলাইন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরা সদরের মনিরামপুরে যুবলীগ নেত ইমরানের উপর দুর্বৃত্ত কর্তৃক হামলা

 

মাগুরা সদরের মনিরামপুরে যুবলীগ নেত ইমরানের উপর দুর্বৃত্ত কর্তৃক হামলা

 

মাগুরা সদরের মনিরামপুরে , মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বাসিন্দা যুবলীগ নেতা ইমরান মৃধা লিমন( ৩৬)কে অত্র ইউনিয়নের মনিরামপুর এলাকা থেকে একদল দুর্বৃত্তরা আকস্মিক হামলা করে আহত করেছে।

ইমরান ওই এলাকায় গার্মেন্টস দোকানের ব্যবসা করেন তিনি খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা। বর্তমানে তিনি মাগুরা সদর যুবলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত।তিনি রাজনীতির বাইরেও এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন এতে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষের একদল দুর্বৃত্ত আজ বৃহস্পতিবার (২০মে) সন্ধার পরে মোটরসাইকেল যোগে মনিরামপুর বাজারে যাওয়া মাত্রই হঠাৎ করে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার মাথায় আঘাত করে।

এতে মারাত্মকভাবে আহত হন তিনি। এ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায় বলে জানায় উদ্ধারকারী ব্যক্তিরা। এবিষয়ে মাগুরা সদর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ইমরান মৃধা। এদিকে এলাকার সামাজিক দলের কারণে পরিকল্পিত ভাবে ইমরানের উপর আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।

এবিষয়ে আরও জানা গেছে , ইমরান মৃধা লিমন এলাকায় আসার পর থেকেই সামাজিক ভাবে বেশ পরিচিতি পেয়েছেন। ইতোমধ্যে সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে তিনি জড়িত হয়েছেন। কয়েক বছর আগে তিনি খুলনা এলাকায় থাকতেন। এখন নিজের এলাকা বেরইল পলিতা এসে ব্যবসার পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তিনি।

// সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বর্বরোচিত হত্যাকান্ডটি মাত্র ৭ মিনিটে শেষ করে এমপিকে জানাল ‘স্যার ফিনিশ’

বর্বরোচিত হত্যাকান্ডটি মাত্র ৭ মিনিটে শেষ করে এমপিকে জানাল ‘স্যার ফিনিশ’

 

 

বর্বরোচিত হত্যাকান্ডটি ঘটে রাজধানীর পল্লবীতে:  চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যায় সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট। ঘটনার পরপরই সাবেক এমপি ও হ্যাভেলি প্রাপার্টিজের মালিক এমএ আউয়ালকে ফোন করে মূল ঘাতক কিলার সুমন বেপারী বলে, ‘স্যার ফিনিশ’।

৪-৫ দিন আগে আউয়ালের কলাবাগানের অফিসেই হত্যার পরিকল্পনা করা হয়। এ সময় তাহের ও সুমন বাহিনীর প্রধান সুমন বেপারীসহ আরও কয়েকজন উপস্থিত ছিল। হত্যা বাস্তবায়নে মূল দায়িত্ব দেওয়া হয় সুমনকে। তার নেতৃত্বে ১০-১২ জন সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। 

বৃহস্পতিবার বিকালে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল আন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন। 

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সাহিনুদ্দিন হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সাবেক এমপি এমএ আউয়াল, হাসান, জাহিরুল ইসলাম বাবু, সুমন বেপারী ও রকি তালুকদার। এদের মধ্যে আউয়াল, হাসান ও বাবুকে র‌্যাব এবং সুমন ও রকিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। 

এর আগে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার হয় মুরাদ ও দিপু। দুই দিনের রিমান্ড শেষে মুরাদকে বৃহস্পতিবার ফের তিন দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। দিপুকে শুক্রবার আদালতে হাজির করা হতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার সুমন ও রকির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, সাহিনুদ্দিন হত্যাকাণ্ডে ৩০ লাখ টাকার চুক্তি হয়েছে বলে র‌্যাব জানতে পেরেছে। টিটুর মাধ্যমে সুমনের কাছে টাকা আসে। ১৫ মে সুমন ও বাবুসহ কিলিং মিশনে অংশগ্রহণকারীরা শলাপরামর্শ করে। ১৬ মে বিকালে তারা ঘটনাস্থলে জড়ো হয়। পূর্ব বিরোধ মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে সেখানে ডেকে আনা হয়। এ সময় সাহিনের সাত বছরের সন্তান মাশরাফিও সঙ্গে ছিল।

 

সাহিন ঘটনাস্থলে আসার পর সুমন, মনির, মানিক, হাসান, ইকবাল ও মুরাদসহ ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি কোপাতে থাকে। শেষ পর্যায়ে শরীরের ওপরের অংশে মনির এবং মানিক হাঁটু ও পায়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ সময় বাবুসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সড়কে লুকআউট ম্যান হিসেবে নজরদারি করে। 

কমান্ডার আল মঈন জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী ছিল। ১৭ মে এজাহারনামীয় আসামি দিপুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে পল্ল­বী থানায় সোপর্দ করে র‌্যাব। 

তিনি বলেন, গ্রেফতার মূল আসামি আউয়াল একজন আবাসন ও জমি ব্যবসায়ী। তার ছত্রছায়ায় সুমন সন্ত্রাসী গ্রুপ দিয়ে জমি দখল ও আধিপত্য বিস্তার করতো। আউয়ালের কাছ থেকে সুমনবাহিনীর সদস্যরা প্রতি মাসে ১০-১২ হাজার টাকা করে মাসোয়ারা পেতো। ক্ষেত্র বিশেষ কাজ অনুযায়ী অতিরিক্ত টাকা পেতো। সুমনের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, রিকশা টোকেন বাণিজ্য, মাদক এবং জুয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো। গত দুই মাসে তাদের বিরুদ্ধে পল্ল­বী থানায় ছয়টি মামলা হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান। 

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি জমি দখলকে কেন্দ্র করে এমএ আউয়াল এবং সাবেক মেজর মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সাহিনুদ্দিন হত্যায় দুই গ্রুপেরই যোগসাজশ থাকতে পারে। তবে মামলায় মেজর গ্রুপের কাউকে আসামি করা হয়নি। 

এ বিষয়ে র‌্যাব পরিচালক কমান্ডার আল মঈন বলেন, আউয়ালসহ যাদের গ্রেফতার করা হয়েছে, তারা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক মেজর মোস্তফা কামালেরও সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আমরা শুনেছি। তাই এ বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি বলেন, সাহিনুদ্দিনরা ওই এলাকার স্থানীয় লোক। আউয়াল সেখানে প্রকল্প শুরুর পর ২০০৪ সাল থেকেই সাহিনুদ্দিন পরিবারের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। সরকারি জমি দখলের পাশাপাশি সাহিনুদ্দিন পরিবারের জমিও দখল করতে চান আউয়াল। কিন্তু সাহিন তাতে বাধা দিচ্ছিলেন। এ নিয়ে দ্বন্দ্ব থাকলেও কখনো কখনো তাদের মধ্যে সমঝোতা হয়েছে। 
র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৪ এর অভিযানে বুধবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেফতার করা হয়। বুধবার রাত তিনটার দিকে ভৈরব সদর এলাকায় অভিযান চালিয়ে এমএ আউয়াল এবং বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালি থেকে জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। 

ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মানস কুমার পোদ্দার জানান, সুমন বাহিনীর প্রধান সুমন বেপারী ও তার সহযোগী রকিকে বুধবার রাতে পল্ল­বী ও রায়েরবাগ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান খান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যার পরিকল্পনা ও নেতৃত্বদানকারী সুমনকে গ্রেফতার করা হয়। সুমনের দেওয়া তথ্যমতে পল্ল­বী থানার স্কুল ক্যাম্প কালাপানি এলাকা থেকে অপর অভিযুক্ত রকিকে গ্রেফতার করা হয়।

সুমন বাহিনীর সদস্যদের বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী যুগান্তরকে বলেন, এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ১০-১২টি মামলা আছে। অর্ধশতাধিক জিডি আছে। বেশ কয়েকবার তাদের গ্রেফতার করা হলেও জামিন পেয়ে তারা আবারও অপকর্মে লিপ্ত হয়। সাহিনুদ্দিনকে কোপানোর ঘটনায় মানিক এবং মনিরের ভিডিও ভাইরাল হয়েছে। এই মানিক ও মনিরকে মাদক ও ডাকাতির মামলায় তিন মাস আগে গ্রেফতার করা হয়েছিল। একটি হত্যাচেষ্টা মামলায় সুমনকেও এক মাস আগে গ্রেফতার করা হয়ছিল। কয়েকদিন আগে সে জামিন পেয়েছে। 

উল্লেখ্য, ১৬ মে পল্ল­বীতে নিজ শিশু সন্তানের সামনে চাপাতি ও রামদাসহ অন্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে সাহিনুদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা বাদী হয়ে পল্ল­বী থানায় একটি মামলা করেন। মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। 

এ ছাড়া আরও ১৪-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় এমএ আউয়াল ছাড়া আসামি হিসেবে অন্য যাদের নাম উল্লে­খ করা হয়েছে, তারা হলেন- আবু তাহের, সুমন, মুরাদ, মানিক, শফিক, টিটু, রাজ্জাক, শফিক (২), কামরুল, কিবরিয়া, দিপু, মরণ আলী, লিটন, আবুল, ন্যাটা সুমন, কালু ওরফে কালা বাবু, বাবু ওরফে বাইট্যাব বাবু ও বাবু ওরফে ইয়াবা বাবু। সূত্র:   যুগান্তর প্রতিবেদন 

অনলাইন ডেস্ক।।

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামের বাঁশখালীর দুর্ঘটনায় হতাহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ  

চট্টগ্রামের বাঁশখালীর দুর্ঘটনায় হতাহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ  

চট্টগ্রামের বাশঁখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক- পুলিশ সংঘর্ষে নিহত ৭ শ্রমিকের পরিবারকে ২ লাখ ও ঘটনায় আহতদের মধ্যে ২২ শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার দুপর একটার সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের পরিবারের  সদস্যদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। চেক বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এতে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম- ১৬ (বাশঁখালী ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্টান পরিদর্শক অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক আবদুলাহ আল সাকিব মুবাররাত, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিনর ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
উলে­খ্য, গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাশঁখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্র”প এস আলম ও চীনা প্রতিষ্টান সেফকো ত্রি- পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার প­ান্ট নামের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক- পুলিশ সংঘর্ষে ৭ জন শ্রমিক নিহত ও অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে কুপিয়ে হত্যা, আত্মহত্যা ও দূর্ঘটনায় নিহত ৩ 

চট্টগ্রামে কুপিয়ে হত্যা,  চট্টগ্রামের ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ার উপজেলা কুপিয়ে হত্যা, আত্মহত্যা ও সড়ক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। 
ফটিকছড়ি : জেলার ফটিকছড়ি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্য করেছে একদল দূবৃত্ত। গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নাজির হাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার খতিজা বেগম(৩৫) একই এলাকার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ ইছার স্ত্রী। নিহতের পারিবারিক সূত্র জানায়, একই এলাকার আজিজুর রহমানের ছেলে মানিক মিয়া (২৮) তাদের বাড়ীতে দিন মজুরের কাজ করত। কিছুদিন আগে মজুরির টাকা নিয়ে খদিজার সাথে মানিক মিয়ার কথা কাটাকাটি হয়। তার জেরেই মানিক মিয়া তার সহযোগিদের নিয়ে খদিজাকে হত্যা করেছে। 
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি জানান,  পূর্ব শত্রুতার জেরে মানিক মিয়া সহ কয়েকজন মিলে মহিলাকে খুন করেছে বলে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচেছ।
পটিয়া : পটিয়ার বাইপাস এলাকায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে পটিয়ার বাইপাস সড়কের মোড়ে এ সড়ক দূর্ঘটনায় ঘটে। 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়ার বাইপাস সড়কের মোড়ে গুরুতর আহত অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বারে ফেন করলে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রির্পোট লেখা পর্যন্ত- নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি।
আনোয়ারা : অন্যদিকে পরিবারের সাথে অভিমান করে আনোয়ারা উপজেলায় এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম আখি আকতার (১৫)। সে উপজেলার চাতরী চৌমুহনি এলাকার সৈয়দ আলীর কন্যা।
 এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এএসআই আলউদ্দিন তালুকদার জানান,  আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনি এলাকার এক কিশোরী বিষপানে আত্মহত্যা করার চেষ্ট করলে স্বজনরা দুপুরে তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জানা যায়, পারিবারিক কোন এক অজানা বিষয় নিয়ে তর্কতর্কি হলে ঐ কিশোরী আত্মহত্যা করেন।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মাগুরার মহম্মদপুরের শালিখা থানা পুলিশ

  

মাগুরার শালিখা থেকে আটক আন্তঃ জেলা দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শালিখা থানা পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে। তাদের নামে শালিখা থানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটককৃত ইসমাইল (৩৮) মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনাদা গ্রামে ও হাসান (৫৫) একই ইউনিয়নের রাজপাট গ্রামে বাড়ী৷

শালিখা থানা ওসি তদন্ত গৌতম কুমার জানান এই চিহ্নিত ডাকাতেরা বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে মাগুরার বেশ কয়েতটি স্থানে ডাকাতি পরিচালনা করেছে। এর মধ্যে গত ১০ মার্চ শালিখা উপজেলার রামপুর ও বুনাগাতি সড়কের মাঝামাঝি ডাকাতি করে মটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়৷ এদের এক এক জনের বিরুদ্ধে থানায় ২/৩ টি করে মামলা রয়েছে৷

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক পথে এরা ডাকাতির অভিযোগ আছে। মঙ্গলবার তাদেরকে আটকের পর বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে শিশু বলাৎকার: নির্যাতনকারী শিক্ষক গ্রেফতার