ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ড্রেজার মালিককে জরিমানা

 

ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাকিল হাওলাদার নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এই জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খয়রাবাদ নদীর ঘোপেরহাট এলাকায় রবিবার (৯ মে) দুপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন কিছু লোক। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন সেখানে গিয়ে একটি ড্রেজার জব্দ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজারের মালিক মো. শাকিল হাওলাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। দুপুরেই জরিমানার টাকা আদায় করা হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এটা অব্যাহত থাকবে।

//ঝালকাঠি প্রতিনিধি//

—————–

পড়ুন দৈনিক বিশ্ব …

সুবর্ণ চরের সন্ত্রাসী হামলা…

খালেদা জিয়ার কোনো অঘটন ঘটে গেলে তার দায় সরকারের’- আইনজীবী খন্দকার মাহবুব হোসেন

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো অঘটন ঘটে গেলে তার দায় সরকারের বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের এ মতামত বেআইনি।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ সংক্রান্ত ফাইলে আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারার অধীনে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের মতামতটি রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

পরে বিকালের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, আইনের বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। এজন্য বিএনপি চেয়ারপারসনের আবেদন মঞ্জুর করতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, এটি সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, এ আইনে এমন কোনো বিধান নেই যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারবে না। এ আইন করাই হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য।

‘চিকিৎসা শেষে ফিরে আসতে হবে- সরকার এই শর্ত দিতে পারত’- এমন মন্তব্য করে খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তার অবস্থা অত্যন্ত জটিল। সরকার বিষয়টি মানবিকভাবে দেখতে পারত।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের নিজেরই উদ্যোগ নেওয়া উচিত। অনুমতি না দিয়ে সরকারের এত বড় দায়ভার নেওয়া উচিত হয়নি। যদি কোনো অঘটন ঘটে যায় তখন সম্পূর্ণ দায়ভার সরকারের ঘাড়ে পড়বে। আইনকে তো মানবিকভাবে ব্যাখ্যা করতে হবে।

অনলাইন ডেস্ক।।

——————————-

পড়ুন দৈনিক বিশ্ব …

ডা: মনীষা চক্রবর্তীর খাদ্য সাহায্য…

 

 

 

বিক্ষোভের মুখে বাড়ানো হলো ঈদের ছুটি: জেনে নিন নতুন প্রজ্ঞাপন

 

গাজীপুরের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া বেগমপুর এলাকায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।

প্রায় ঘণ্টাখানেক অবরোধ থাকার পর কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে তারা মহাসড়ক ছেড়ে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ সংবাদ পেয়ে ফোর্সসহ সাফা সোয়েটারে এসে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

কারখানার শ্রমিক তানভীর, সোহেল, বুলবুল জানান, পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে রোববার সাত দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তিন দিনের ছুটি বাড়ানো নিয়ে আমরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন কারখানার শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ দাবি মানলে অবরোধ তুলে নেয়া হয়।

শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার নুরশেদ আলম বলেন, কারখানায় প্রচুর কাজের চাহিদা রয়েছে। তাই ঈদে শ্রমিকদের সাত দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। কারখানার সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছেন তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।

জয়দেবপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, কারখানা শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করার জন্য তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পরে শ্রমিকদের দাবি মেনে নেয়ায় মহাসড়ক থেকে চলে যান তারা।

অনলাইন ডেস্ক।।

পড়ুন দৈনিক বিশ্ব …

বাড়ী ফেরার তাড়া…

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা মমতার নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা?

 

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়।  ইতিমধ্যে তিনি শপথ নিয়েছেন।  সোমবার শপথ নেবেন তার নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা।  এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, রাত পোহালেই নতুন মন্ত্রিসভা তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ইতিমধ্যেই বিধায়করা নিজেদের মতো করে খোঁজখবর করতে শুরু করেছেন। কে মন্ত্রী হবেন আর কে মন্ত্রী হবেন না তার হিসেবনিকেশ করছেন। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চারদিক বিচার করে মন্ত্রিসভার তালিকা তৈরি করে ফেলেছেন।  যা সকলেরই অজানা।  সোমবারই শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভার সদস্যরা।  বেলা ১১টা নাগাদ বিধানসভাতেই রাজ্যের মন্ত্রীরা শপথ নেবেন। তারপর বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, স্বরাষ্ট্র, স্বাস্থ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। অমিত মিত্রকে অর্থমন্ত্রী করে ৬ মাসের মধ্যে জিতিয়ে আনা হবে।  আবার এই দফতরের মন্ত্রী হতে পারেন অভিরূপ সরকারও।  এমনটাও হতে পারে। যোজনা কমিশনের ধাঁচে কোনও প্রতিষ্ঠান তৈরি করা হতে পারে। সেখানে অমিত মিত্রকে নিয়ে আসা হতে পারে উপদেষ্টা করে।

 

আর একজন প্রতিমন্ত্রী রাখা হবে। নতুন–পুরনো মিশেলেই এই মন্ত্রিসভা তৈরি করা হবে। বেশ কয়েকটি নতুন মুখকেই মন্ত্রিসভায় জায়গা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলে খবর। সুশান্ত মাহাতো, বীরবাহা হাঁসদাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে। জুন মালিয়া কিংবা রাজ চক্রবর্তীর মধ্যে একজনকে দেখা যেতে পারে মন্ত্রিসভায়। তবে এবার আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে চলেছেন সুব্রত মুখোপাধ্যায়।

 

খাদ্যমন্ত্রীই থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিকের। একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পেয়েছেন মুর্শিদাবাদ ও মালদহ থেকে। সেক্ষেত্রে এই দুটি জেলা থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা থেকে সাবিত্রি মিত্র ও সাবিনা ইয়াসমিন এবং মুর্শিদাবাদ থেকে সুব্রত সাহা এবং অপূর্ব সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। আর পূর্ব মেদিনীপুর থেকে অধিকারী পরিবারের প্রধান বিরোধী অখিল গিরির মন্ত্রিসভায় ঠাঁই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উত্তর ২৪ পরগনা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহণ মন্ত্রী হিসাবে মদন মিত্র ও শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্য বসুর নাম তালিকায় রয়েছে বলে সূত্রের খবর।

 

তৃণমূল কংগ্রেস সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানায়, দক্ষিণ ২৪ পরগনাতে তৃণমূল কংগ্রেস ৩১টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে। তাই এখান থেকেও নতুন মুখ আসতে পারে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা মন্ত্রী হতে পারেন। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকেও মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে।

 

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতে পারেন মেখলিগঞ্জ থেকে নির্বাচিত পরেশচন্দ্র অধিকারী, জলপাইগুড়ি থেকে মন্ত্রী হতে পারে প্রদীপ বর্মা, উত্তর দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন গোলাম রব্বানি, দক্ষিণ দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন বিপ্লব মিত্র, হুগলি থেকে মন্ত্রী হতে পারেন স্নেহাশিস চক্রবর্তী। তবে ইন্দ্রনীল সেন, মানস ভুঁইয়া, মনোজ তিওয়ারি মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল।

অনলাইন ডেস্ক।।

পড়ুন দৈনিক বিশ্ব …

কোন তারকা কোথায় জয়ী হয়েছিলের…

 

 

চট্টগ্রামে করোনার টিকা শেষ: টিকাদান কর্মসূচি বন্ধ : গ্রহনার্থীদের বিক্ষোভ

 চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা ফুরিয়ে এসেছে। টিকা না থাকায় ইতিমধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের টিকাদান কর্মসূচি বন্ধ করে দেয়া হয়েছে। টিকা না পেয়ে রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ করেছেন টিকা নিতে আসা জনতা।
আজ (রবিবার) নগরীর জেনারেল হাসপাতালের সামনে এ চিত্র দেখা গেছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, এই হাসপাতালের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। গেইটের বাইরে অবস্’ান করছেন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা প্রায় দেড় শতাধিক মানুষ। টিকা নিতে আসা গ্রাহকরা জানান, শনিবার থেকে টিকা প্রদানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসএমএস আসার পরও হাসপাতাল থেকে টিকা দেওয়া হচেছ না। আবার টিকা নেই তাও বলা হচ্ছেনা।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, আমাদের টিকা কার্যক্রম চলমান রয়েছে। যাদের টিকার তারিখ ও এসএমএস দেওয়া হয় নি তারাও টিকা নেওয়ার জন্য ভির করেছেন। তাদের টিকা দিতে না চাইলে তারা হাসপাতাল কর্মচারীদের মারধর করছেন তাই প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতলের প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।        
এর আগে শনিবারও টিকা না পেয়ে এই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন করোনার দ্বিতীয় ডোজ নিতে আসা আগ্রহীরা। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও ফুরিয়ে এসেছে টিকার মজুদ। টিকা শেষ হয়ে যাওয়ায় সিভিল সার্জন কার্যালয় থেকে সামান্য সংখ্যক টিকা এনে টিকাদান কার্যক্রম সীমিত পরিসরে চালানো হচেছ। 
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির জানান, আমাদের এখানে টিকার মজুদ ফুরিয়ে এসেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে কিছু টিকা এনে কার্যক্রম চালু রেখেছি। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে টিকাদান কার্যক্রম এখনো চলছে। সিটি কর্পোরেশন এলাকায় সীমিত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হচেছ। আমাদেরও টিকার মজুদ ফুরিয়ে এসেছে।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //
——————————

৫০ লিটার মাদক সহ চট্টগ্রামের চন্দনাইশে ১ মহিলা আটক

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে বরকল পাঠানদন্ডী এলাকা থেকে ৫০ লিটার মদ সহ ১ মহিলাকে আটক করেছে। শনিবার (৮মে) ভোরে গোপন সংবাতের ভিত্তিতে পাঠানদন্ডী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মধু চৌধুরীর রান্ন ঘর থেকে ৫০ লিটার মদ উদ্ধার করে । অভিযানকালে পলিশ পঠানদন্ডী এলাকার আবদুর রহিমের স্ত্রী, মদ বিক্রেতা, শাহিনুর আকতার (৩৫)  কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এবং গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করেন।
মো. হামিদুর রহমান সাকিল, দক্ষিন চট্টগ্রাম //
————————————-

মানবতার ফেরিওয়ালা ডাঃ মনিষা চক্রবর্তী নগরীর ২ স্থানে অসহায়দের খাদ্য সরবরাহ করেন

 

বর্তমান কোভিড বৈশ্বিক মহামারী করোনাে দ্বীতিয় ঢেউয়ের মুখে বরিশালে অস্বচ্ছল,কর্মহীন ও দুস্থ অসহায় মানুষদের মাঝে বিনা মূল্যে ভ্রাম্যমান মানবতার বাজারের মাধ্যমে নগরীর সদররোড ও আমতলা সড়ক এলাকার দুটি স্থানে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে চাল, ডাল,তেল, কুমড়া, আটা ও ঈদ সামগ্রী তুলে দেন বাসদ বরিশাল জেলা নেতৃবৃন্দ।

 

আজ রোববার সকাল সাড়ে ১১ টায় বরিশাল জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ) নগরীর প্রান কেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ভ্রাম্যমান মানবতার বাজারের কার্যক্রম চালু করেন।

 

এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহবায়ক ইমরান হাবীব রুমন,সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবন্দ। এসময় বাসদ সদস্য সচিব মনিষা চক্রবর্তী বলেন, আমরা করোনার প্রথমদিক থেকে এই বরিশাল নগরীর বিভিন্নস্থানে অসহায় মানুষদের সকল ধরনের সেবা দেয়ার জন্য বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে তাদের সকল ধরনের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলাম।

 

আমরা তারই ধারাবাহিকতায় এবারও নতুন করে সহযোগীতার জন্য কাজ শুরু করেছিলাম। ইতি মধ্যে আমরা অসহায়, অস্বচ্ছল মানুষের জন্য ৬ই মে বিনামূল্যে অমৃত লাল দে কলেজ মাঠে মানবতার বাজারের কার্যক্রম শুরু করি। কিন্ত হঠাৎ করে এক অশুভ শক্তির ইশারায় আমাদের কার্যক্রম বন্ধ করার মাধ্যমে আমাদের অচল করে দিতে চেয়েছিল সেই শক্তি। তারা এতটুকু বোঝেন না।

 

.এই কাজ আমাদের নিজেদের স্বার্থে করছি না। বর্তমান করোনার মধ্যে অসহায় হয়ে পড়া মানুষের বিনা মুল্যে খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছি যা দিয়ে তাদের পরিবার-পরিজনদের নিযে এক বেলা দু’মুঠো ভাত খেতে পারে।

 

এখন দেখছি এই ভাল কাজটি তাদের সয্য হচ্ছে না বলেই আমাদের প্রতিটি কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করে বাধঅগ্রস্থ করার জন্য পিছু লেগে রয়েছে। পড়ে নগরীর বিভিন্নস্থান থেকে আসা অসহায়,অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য তুলে দেন সদস্য সচিব মনিষা চক্রবর্তী সহ বাসদ নেতৃবৃন্দ

পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

——————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় অনুশিলন স্কুলের….

ঠাকুরগাঁওয়ে ৫ শতাধিক হোটেল শ্রমিকদের হাতে ঈদ উপহার পৌছে দিয়েছে সেচ্ছাসেবকলীগ

 

সফল রাষ্ট্র নায়ক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে  মানবতার ফেরিওয়ালা করোনা যোদ্ধাদের, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক  হোটেল শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে  জেলা স্বেচ্ছাসেবকলীগ। 

৯ মে রবিবার দুপুরে পৌর শহরের মোহাম্মদ আলী ষ্টেডিয়াম মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো তার নিজস্ব উদ্যোগে হোটেল শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন।

ঠাকুরগাঁওয়ে ৫ শতাধিক হোটেল শ্রমিকদের হাতে ঈদ উপহার

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সহ-সভাপতি সাহেদা উম্মুল খায়ের, প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমানা আক্তার পলি, উপ-দপ্তর সম্পাদক ফাহরিয়া ইসলাম, উপ-মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর ওয়াফু তপু, জেলা স্বেচ্ছালীগের সদস্য মিঠুন রানা, পলাশ, তুষার, সারমন প্রমুখ সহ বিভিন্ন পদে থাকা সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীবৃন্দ।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন আমাদের এই কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান থাকবে।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বেদে পরিবারের মাঝে ঈদ উপহার…

চন্দনাইশে ‘রংধনু’ সংগঠনের উদ্যোগে আসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের সামাজিক ও কল্যাণমুখী সংগঠন রংধনু’র  উদ্যোগে অসহায় হত-দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭মে) ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন, ‘রংধনু’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পত্রিকা ‘অধিকার কণ্ঠের’ চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. হামিদুর রহমান সাকিল।
৭নং সাতবাড়ীয়া ইউনিয়নের গোল্ডেন এ্যাওয়ার্ড প্রাপ্ত সাবেক সফল কাজী ও (অবসর প্রাপ্ত সরকারী শিক্ষক) মাওলানা মোহাম্মদ মফজল আহমদের বাড়ীর অঙ্গিনায় ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রংধনু সংগঠনের নব-নির্বচিত সেক্রেটারী ও বিশিষ্ট ব্যবসায়ী  মোহাম্মদ আসিফুর রহমান বাবু,  সংগঠনের নবাগত সদস্য মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ শিফাত, মোহাম্মদ রাকিব,  সিরাজুল ইসলাম, ফইসাল মাহমুদ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাকিল বলেন, আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য  হলো একমাত্র মানব সেবা । এই রংধনু সংগঠন অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবে। এই দুযোর্গকালীন সময়ে আমরা সাধ্যমতো আসহায় মানুষের পাশে দাড়াবো ।
 আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো। 

খুলনার রূপসায় ”অনুশীলন মজার স্কুলে”র নবনির্মিত ভবনের উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ

 

 শিক্ষায় ঝরে পড়া ও কর্মজীবী শিশুদের শিক্ষা জীবন নিশ্চিত করতে ২০১৫ সাল থেকে রুপসা উপজেলাতে কাজ করে যাচ্ছে “অনুশীলন মজার স্কুল” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

৮ মে বেলা ১১ টায় নৈহাটী ইউনিয়নের ইলাইপুরস্থ অনুশীলন মজার স্কুলের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৪ আসনের এমপি মহোদয়ের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবক মিসেস সারমিন সালাম।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোহাম্মদ শামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গফুর খান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, এমপির কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, সালাম মুর্শিদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু।

 

বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অলক চন্দ্র দাস এর সঞ্চালনায় শ্রমজীবী শিশুদের কল্যাণে করণীয় সম্পর্কে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুবলীগের সদস্য আশিষ রায়, ডিগ্রি কলেজের লেকচারার বিশ্বজিৎ পাল, রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য জোসনা খাতুন প্রমূখ।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …