খুলনার তেরখাদা থেকে ৫৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬

 

খুলনার তেরখাদা থেকে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে ১১মে দুপুরে অভিযান চালিয়ে ৫৪৫ পিচ ইয়াবা ও নগত টাকাসহ একজনকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের হাফিজ শেখের ছেলে রবিউল ইসলাম(৩৮)। র্র্যব জানায়, খুলনা জেলার তেরখাঁদা উপজেলা তেরখাঁদা গ্রামস্থ (উত্তরপাড়া) জনৈক মাগদুদ এর বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ রবিউল ইসলাম কে গ্রেফতার করা হয়।

এ সময়ে উপস্থিত সাক্ষীদের সামনে আটক রবিউলের নিকট হতে ৫৪৫ পিস ইয়াবা ও ৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তেরখাঁদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

// আ:রাজ্জাকশেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মোবাইলের এই APPS  গুলো বর্জন করা উচিত…

এই অ্যাপসগুলো কখনই মোবাইলে রাখবেন না: রাখলে আপনার ফোনের তথ্য হ্যাক হতে পারে

 

দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস মোবাইলে ইন্সটল করি  । এই অ্যাপসগুলো কখনই ব্যাবহার করা উচিত নয়।

 

আপনি যদি স্যামসাং, হুয়াওয়ে ইত্যাদির মতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তবে আজকের উল্লেখিত এই অ্যাপসগুলো অতি দ্রুত আপনার ফোন থেকে আনইন্সটল করে দেয়া উচিত।

 

সাইবার সিকিউরিটি সংস্থা ট্রেন্ড মাইক্রো আবিষ্কার করেছে যে ৯ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে এমন ম্যালওয়্যার রয়েছে যা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে অপরাধীদের কম্পিউটারে সরবরাহ করে।

অ্যান্ড্রয়েড এই অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায়। কিন্তু এই অ্যাপসগুলো নিরাপদ কিনা তা যাচাইয়ের কোনো ব্যবস্থা প্লে স্টোর এর পক্ষ থেকে রাখা হয়নি। তবে অ্যাপল সব সময়ই এ ব্যাপারে খুবই সতর্ক। কারণ আপনি কোন অ্যাপস ডাউনলোড করতে চাচ্ছেন এবং তা আপনার ফোনের জন্য নিরাপদ কিনা সেটা যাচাই করা খুবই জরুরই একটি ব্যাপার। এই অ্যাপসগুলো কোন কোম্পানির অন্তর্ভুক্ত তা প্রথমেই আমাদের খতিয়ে দেখা দরকার। কারণ অনেক সময়ই এই অ্যাপসগুলোকে সাধারণ অ্যাপস এর মত রূপ দেয়া হলেও প্রকৃতপক্ষে তা ম্যালওয়্যার বা ভাইরাস হিসেবে কাজ করে।

অ্যাপস:

১। Shoot Clean

২। Shoot Clean Lite

৩। Super Clean

৪। Speed Clean

৫। Rocket Cleaner

৬। Rocket Cleaner Lite

৭। Quick Games

৮। H5 Game box

৯। LinkWorldVPN

উল্লেখিত এই ৯ টি অ্যাপ্লিকেশন ৪ লক্ষ ৭০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এগুলো সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ফোন থেকে এগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এটার জন্য আপনাকে নিজেই ফোন থেকে আনইন্সটল করতে হবে।

// অনলাইন ডেস্ক //

————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

পুলিশ সুপার স্নিগ্ধা সরকারের ফেরীঘাট পরিদর্শন…

 বিএসডিও নির্বাহী পরিচালকের নির্দেশে মন্দির চত্বরে গরু জবাই: কর্মচারীকে সাময়িক বরখাস্ত

 
 নওগাঁ’র মহাদেবপুরে বরেন্দ্রভুমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)’র নির্বাহী পরিচালকের আদেশে এক মন্দির চত্বরে গরু জবাই কারকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিলে সেই দায় সংস্থার এক অধঃস্তন কর্মচারীর উপর চাপিয়ে দিয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে সংস্থাটির অবস্থান এলাকায় সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিসহ ক্ষোভ সঞ্চারিত হয়েছে।

 

সামিয়ক বরখাস্ত হওয়া কর্মচারী সমন্বয়ক অর্থ ও প্রশাসন মোঃ আজিজার রহমান গতকাল সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করেছেন যে, রমজান শুরুর পূর্বের দিন ১৩ এপ্রিল সংস্থার কর্মকর্তা কর্মচারীরা বরাবরের মত মাংস ভাগাভাগি করে নেয়ার জন্য একটি গরু ক্রয় করা হয়। গরুটি কোথায় জবাই করা হবে এ নিয়ে শলা পরামর্শ করার এক পর্যায় সংস্থার উর্ধতন জনৈক কর্মকর্তা মোঃ আতাউর রহমানের মৌখিক কথা মত মন্দিরের স্থানে গরু জবাই করার সিদ্ধান্তের কথা নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফকে জানিয়ে তাঁর মতামতের ভিত্তিতে সেখানে গরু জবাই করা হয়।

 

পরবর্তীতে এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেয়ায় উক্ত নির্বাহী পরিচালক এবং ঐ কর্মকর্তা সম্পূর্নভাবে সমন্বয়ক অর্থ ও প্রশাসনকে দায়ী করে নিজেরা দায়মুক্ত হন এবং তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য উক্ত আজিজার রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উক্ত আজিজার রহমান একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং সংস্থাটির জন্মলগ্ন থেকে সম্পৃক্ত রয়েছেন। যার কারনে এলাকার সাধারন মানুষ তার প্রতি অত্যন্ত সহনশীল।

 

নির্বাহী পরিচালক এবং ঐ কর্মকর্তা দাবী করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক স্থানীয় জনৈক সুকেশ চন্দ্রকে বিষয়টি সাংবাদিকদের নিকট বলতে এবং সাম্্রপদায়িক ইস্যু তৈরী করতে চাপ সৃষ্টি করেছে। কিন্তু সাংবাদিক সম্মেরনে উপস্থিত থেকে উক্ত ইউপি সদস্য এ কথা অস্বীকার করেছেন।

 

সংবাদ সম্মেলনে ঐ লিখিত বক্তব্যে বিএসডিও’র নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরা হয়। তুচ্ছ কারন দেখিয়ে তাঁর ইচ্ছামত যখন তখন যাকে তাকে চাকুরীচ্যুত করা হয়। এমন কি চাকুরীচ্যুত হওয়ার পর তাদের নায্য পাওয়া পর্যন্ত পরিশোধ করা হয় না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামবাসীদের মধ্যে বেলাল হোসেন, স্থানীয় ইইনয়ন পূজা কমিটির সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা কনক কুমার মন্ডল, আবউদল খালেক সরদার, এস এম জাফর সাদেকসহ বেশ কয়েকজন গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

উক্ত কনক কুমার মন্ডল দাবী করেছেন আজিজার রহমান হিন্দ্র সম্প্রদায়ের নিকট অতি প্রিয় মানুষ। তিনি এই কাজ করতে পারেন না। নির্বাহী পরিচালকের নির্দেশেই সেখানে গরু জবাই করা হয়েছে।

 

এ ব্যপারে মোবাইল ফোনে ব্এিসডিও’র নির্বাহী পরিচালক উক্ত আব্দরু রউফ এবং সংশিল্ষ্ট কর্মকর্তা মোঃ আতাউর রহমান মন্দিরের জায়গায় গরু জবাই করতে কোন মতামত দেন নি। বরং উক্ত আজিজার রহমান তার নিজের মতেই এই কাজ করেছেন।

//একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি//
—————————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা প্রেসক্লাবের বর্ধিত সভা..

 

২০ কেজি গাঁজা, ফেনসিডিল ও একটি Axio কারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সুনামি পূর্বের থেকে কিছুটা নিম্নমূখী হলেও সারা বাংলাদেশে যেন বইছে মাদকের বাঁধ ভাঙা জোয়ার।

অপ্রতিরোধ্য মাদকের জোয়ারের বিরুদ্ধে সারাদেশে করোনা যুদ্ধের সাথে সাথে সমান তাল মিলিয়ে চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলার গোয়েন্দা শাখা ০২ টি পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১.রৌছমত আলী ও ২.মোহম্মদ রাসেলকে। কোতোয়ালি মডেল থানার উত্তর দুর্গাপুর ইউনিয়নের বরদৈন গ্রাম থেকে ও ৫০ বোতল ফেনসিডিল ও একটি Axioকারসহ মাদকব্যবসায়ী ৩. সাইফুল ইসলাম, ৪. জাকারিয়া হোসেন ও ৫. মারুফ হোসেনকে কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ নিউ মিয়ামি হোটেলের সামনে থেকে গ্রেফতার করেন।

অব্যাহত অভিযানে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গ্রেফতার হচ্ছে মাদক ব্যবসায়ী।সাথে সাথে থানায় হচ্ছে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে আইনে পৃথক পৃথক মামলা তবুই যেন বাঁধ মানছে না মাদক চোরাচালানি।

//নিজস্ব প্রতিবেদক।স্বীকৃতি বিশ্বাস//

পড়ুন দৈনিক বিশ্ব …

স্বর্নের বার সহ আটক…

 

রূপসা উপজেলা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

রূপসা উপজেলা প্রেসক্লাবের এক বিশেষ বর্ধিত সভা ১০ মে বিকেল ৫ টায় উপজেলা প্রেসক্লাবের পূর্ব রূপসা শাখায় অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি এম মুরশিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, ক্রীড়া সম্পাদক মোঃ নাজিম সরদার, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, সদস্য মিলন সাহা আমন্তিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো মাসুম আলী, মো: বদিউজ্জামান প্রমূখ।

 রূপসা প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার…

 

বাগেরহাটের মোংলায় ঈদে ৩০০ পরিবারে ”পি.ডি.এম. ফাউন্ডেশনের” আর্থিক সহায়তা প্রদান

 

 আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন শতাধিক অস্বচ্ছল পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, পি.ডি.এম ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোংলার কৃতিসন্তান দানবীর আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু) ১০মে সোমবার বিকালে দক্ষিণ চাঁদপাই মাজারে চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

আরো উপস্থিত ছিলেন, ইউপি নির্বাচনের প্রার্থীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ ও করোনা কালে এ আর্থিক সহযোগিতা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো দারুন খুশি। তাছাড়া করোনা কালের প্রথম থেকেই দিপু মৃধার সহায়তার হাত ছিল সবার উপরে। স্বাস্থ্য সচেতনতা, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা সব ক্ষেত্রেই দিপু মৃধার মানবিক সহায়তা ছিল প্রসংসনীয়।

তিনি আর্ত মানবতার সেবায় কাজ করার জন্য গড়ে তুলেছেন সেবামূলক সংগঠন পি.ডি.এম. ফাউন্ডেশন। সংগঠনের হয়ে উপস্থিত ছিলেন, দুলাল ফকির, আকরাম ফকির, ইমাম আজিজুল, শুভ বিশ্বাস, সজিব, মনোজিত, তুহিন শিকদার, অসিম বিশ্বাস প্রমুখ।

//আজিজ মোড়ল, মোংলা, বাগেরহাট//

পড়ুন দৈনিক বিশ্ব …

পুলিশ সুপার স্নিগ্ধা সরকার…

চাঁদপুর হানারচরে অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলেদের বরাদ্দকৃত জাটকার চাউল বন্টন

 

 চাঁদপুর সদর উপজেলার ১৩ নং ‌হানারচর ইউনিয়নে জেলেদের মাঝে চতুর্থ কৃতির চাউল বিতরণ।

সোমবার (১০ মে) সকালে ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের মাঝে এই চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল ছাত্তার রাড়ী।

 

এদিনই এই ইউনিয়নের ২২৮৪ জন জেলের মাঝে ৯১.৩৬০ টন চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, ট্যাগ অফিসার সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা মেম্বার খুরশিদা বেগম প্রমুখ। ১৩ নং হানারচর ইউনিয়নের ২৩৯৭ জন জেলের মধ্যে ২২৮৪ জন জেলের চাউল বরাদ্দ আসার কারণে জেলেদের সমান হারে বন্টন করে দেওয়া হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল ছাত্তার রাড়ী জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলেদের বরাদ্দকৃত জাটকার চাউল সমান হারে বন্টন করে দেওয়া হয়েছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের নির্দেশে ইউপি সচিব, ট্যাগ অফিসার ও সাংবাদিকদের উপস্থিতিতে জেলেদের চাল দেওয়া হয়। করোলা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই শৃঙ্খলা ভাবে জেলেদের জাল দেওয়া হয়েছে।

।। মোঃ হোসেন গাজী।  চাঁদপুর ।

——————————

পড়ুন দৈনিক বিশ্ব …

সোনার চোরা চালান সহ আটক….

চাঁদপুর হরিনা ফেরিঘাট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার

 

আসন্ন ইদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিণা ফেরীঘাটে অনুমোদিত যান চলাচলে হয়রানি রোধ এবং অনুমোদনহীন যাত্রী এবং যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপের উদ্দেশ্যে হরিনা ফেরীঘাট পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার।

রোববার (৯ মে ) সকালে তিনি হরিনা ফেরিঘাটে যাত্রী ও মালামাল পরিবহনে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে ঘাটে কর্তব্যরত কর্মচারী ও শ্রমিক সংগঠন গুলিকে সতর্কতা অবলম্বনে কার্যকর ভূমিকা পালন করতে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ও পুলিশ সদস্য বৃন্দ।

চাঁদপুর , মোঃ হোসেন গাজী।।

পড়ুন দৈনিক বিশ্ব …

ঈদের ছুটি বাড়লো…

 

 

১ কেজি ৬৩ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারি আটক

  বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ চোরাচালানির ট্রান্টজিট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।আর এই চোরাচালানিসহ সীমান্তের অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

তারই ধারাবাহিকতায় যশোর রিজিয়নের আওতাধীন মহেশপুর ব্যাটালিয়নদল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুরে অভিযান পরিচালনা করে ৪ নং সীমান্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার চোরাকারবারি ইস্রাফিল হোসেন পুকু (৪৬) পিতা- মৃত দৌলত হোসেন, গ্রাম- গয়েশপুর স্কুল পাড়া, পোষ্ট- ধোপাখালী,থানা- জীবননগর,জেলা- চুয়াডাঙ্গাকে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার, ১ টি আরটিআর এ্যাপাচি মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ ১৮২০/- টাকাসহ আটক করে যার বাজার মূল্য ৫৯,১৮,৬১৬/-( ঊনষাট লক্ষ আঠার হাজার ছয়শত ষোল) টাকা।

মোটরসাইকেল এবং নগদটাকাসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

নলছিটিতে অবৈধ বালু উত্তোলন…

কষ্টার্জিত বেতনের দেড় কোটি টাকা জালিয়াতি করে ফয়সাল এখন জেলে

 

মাত্র ? দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের এক জুনিয়র কর্মকর্তাকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটককৃত জুনিয়র কর্মকর্তা হলেন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের হিসাব বিভাগের জুনিয়র অডিটর ফয়সাল মাহবুব। গত শনিবার রাতে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, ২০২০ সালের জানুয়ারী থেকে  চলতি বছরের মে মাস পর্যন্ত কর্মচারীদের বেতন জালিয়াতির মাধ্যমে এ অর্থ হাতিয়ে নেন আটককৃত ফয়সাল মাহবুব। বিষয়টি নজরে আসলে রেলওয়ের পূর্বাঞ্চলের ডেপুটি এডভাইজার মোহাম্মদ শাহজাহান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার কারনে অভিযুক্ত ফয়সাল মাহবুবকে আটক করা হয়। আটককৃত ফরসালের বিরোদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৫০ লক্ষ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে রেলওয়ের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহারকে বার বার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি। তবে আটক ফয়সালের বিরোদ্ধে সিদ্ধান্ত গ্রহনের বিষয়ে রবিবার রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রবিবার (৯ মে) রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন।

এ ব্যাপারে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

রেলওয়ে পাহাড়তলী হিসাব শাখার ডেপুটি ফিনান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান বলেন, ফয়সাল মাহবুব হিসাবে বিভাগের জুনিয়র অডিটর হিসাবে কর্মরত আছেন। আর এ সুযোগেই ২০২০ সালের শুরু থেকে চলতি মে মাস পর্যন্ত কর্মচারীদের বেতন থেকে পাসওয়ার্ড জালিয়াতির মাধ্যমে হাতিয়েছেন দেড় কোটি টাকা।

এই কর্মকর্তা জানান, আসলে কত টাকা সরিয়েছে সেটা নিয়ে কনফিউশান আছে। আমরা ধারণা করছি আড়াই কোটি টাকা মতো চুরি হয়েছে। তবে সে ৫০ লাখ টাকার কথা স্বীকার করেছে। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //


পড়ুন দৈনিক বিশ্ব …

৫০ লিটার মদ সহ মিলা আটক…