চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী মনি গ্রেফতার

 চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় হেফাজতে ইসলামের সমর্থকদের হামলায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত আওয়ামী লীগ নেতা মুহিবুল্লা হত্যা মামলার প্রধান আসামী মোহাম্মদ ইউনুছ মনিকে আট করছে পুলিশ।
আজ (সোমবার) সকাল ১১ টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপদ নটুয়ার টিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত ইউনুছ মনি উপজেলার কোদালা সেনবাড়ী এলাকার মৃত নুর হোসেনের পুত্র। তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
এদিকে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুহিবুললাহ হত্যা মামলার প্রধান আসামী ইউনুছ মনিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম জানান, আলোচিত হত্যা মামলার প্রধান আসামী ইউনুছ মনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আজ দূর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ৩ এপ্রিল হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ নারায়নগঞ্জের একটি রিসোর্টে অবরূদ্ধ হওয়ার খবর প্রকাশ হলে সংগঠনটির সমর্থকরা রাঙ্গুনিয়ার কোদলায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঐ মিছিল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহিবুল্রার উপর হামলা চালানো হলে তিনি মারত্মক ভাবে আহত হন। পরে ৬ এপ্রিল চট্টগ্রামের একটি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে হেফাজত  নেতা মুফতি হারুন ইজহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর

 হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রিয় গবেষণা সম্পাদক ও  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলামের বড় ছেলে মুফতি হারুন ইজহারকে তিন মামলায় মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন। 
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির জানান, হাটহাজারী থানা পুলিশ মুফতি হারুন ইজহারকে তিন মামলায় ২৪ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানী শেষে বিজ্ঞ আদালত তিন মামলায় মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত গত বুধবার (২৮ এপ্রিল) রাতে নগরীর লালখান বাজার মাদরাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে রেপিট আ্যকশন ব্যাটেলিয়ান ৭ এর একটি দল। পরদিন হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগে র‍্যাব তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করে। একই দিন থানা পুলিশ তাকে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
জানা যায়, ২০১৩ সালের ১০ জুলাই নগরীর লালখান বাজার মাদরাসায় গ্রেনেড বিস্ফোরণ হলে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে নিহত ২৫

 

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (০৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ২২-২৪ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

//নিজস্ব প্রতিবেদক//

আরও পড়ুন…

 

একপলকে কোন কোন তারকা প্রার্থী কোন দল থেকে জয়ী হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার এবার তারকা প্রার্থীর ছড়াছড়ি দুই বড় দলেই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির হয়ে অনেক প্রার্থীই ভোট করেন। কেউ তৃণমূল ছড়ে বিজেপিতে যোগ দেন। আবার কেউ তৃণমূলে থেকেই ভোটে অংশ নেন। আজ রবিবার একে একে ফলাফলের ঘোষণা আসছে। এতে তৃণমূলের তারকা প্রার্থীদের জয়জয়কার হয়েছে।

তৃণমূল থেকে জয়ী

চিরঞ্জিত চক্রবর্তী : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে পর পর তিনবার জয়ী হয়ে হ্যাট্রিক করলেন জনপ্রিয় চিত্রনায়ক ও তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন এই তারকা প্রার্থী। চিরঞ্জিত এখন বারাসাত বিধানসভা আসনের তৃণমূলের বিধায়ক বা এমএলএ।

রাজ চক্রবর্তী : পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হিসেবে উত্তর চব্বিশ পরগণার বারাকপুরে এগিয়ে আছেন। ভোট গণনার শুরু পর থেকেই তার অবস্থান ভালো বলে জানা গেছে।

 

সোহম চক্রবর্তী: চণ্ডীপুর আসনে তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। তবে পায়েল সরকারের আসনে চূড়ান্ত ফল পাওয়া যায়নি।

 

জুন মালিয়া: টালিউড অভিনেত্রী জুন মালিয়া গত মার্চে তৃণমূলে যোগ দেন। রাজনীতিতে নাম লেখিয়ে মেদেনিপুর আসন থেকে নির্বাচনে অংশ নেন এই অভিনেত্রী। আর বিজয় নিয়ে ঘরে ফিরলেন জুন মালিয়া। এতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির সমিত কুমার দাস।

 

লাভলী মৈত্র: টেলিভিশন অভিনেত্রী লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণ আসন থেকে বিজয়ী হয়েছেন। এতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অঞ্জনা বসু।

 

কাঞ্চন মল্লিক: টালিউডের কমেডিয়ান কাঞ্চন মল্লিক প্রথমবার রাজনীতিতে নাম লেখিয়েছেন। আর তৃণমূলে যোগ দিয়েই উত্তরপাড়ার টিকিট পেয়ে যান তিনি। সর্বশেষ বিজেপি প্রার্থী প্রাবাল ঘোষলকে হারিয়ে বিজয়ী হয়েছেন এই অভিনেতা।

 

অদিতি মুন্সি : রাজারহাট গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি। এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন শমীক ভট্টাচার্য। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইএমের শুভজিৎ দাশগুপ্ত।

 

পায়েল সরকার : বেহালা পূর্বতে তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জির সঙ্গে হেরেছেন বিজেপির প্রার্থী টালিউড অভিনেত্রী পায়েল সরকার। রবিবার ভোটের ফলাফলে দেখা গেছে, তৃণমূলের প্রার্থী ১৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১২ হাজার ৬৪০ ভোট। এছাড়া চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের সঙ্গে হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ৫৭ হাজার ৮৯১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন ৫৪ হাজার ৮২৯ ভোট।

 

লকেট চট্টোপাধ্যায় : চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের সঙ্গে হেরে গেছেন লকেট চট্টোপাধ্যায়। রবিবার ভোটের ফলাফলে দেখা গেছে, ৫৭ হাজার ৮৯১ ভোট। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন ৫৪ হাজার ৮২৯ ভোট। লকেট তার রাজনৈতিক জীবনের শুরুর দিকে তৃণমূলে ছিলেন পরে বিজেপিতে যোগ দেন।

 

যশ দাশগুপ্ত : স্বাতী খন্দকার, আগেও দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার তৃতীয়বারেও চণ্ডীতলায় জয়ের ধারা বজায় রাখলেন। তার বিপুল জয়ে হারলেন সিপিএমের হেভিওয়েট প্রার্থী মুহাম্মাদ সেলিম ও বিজেপির অভিনেতা প্রার্থী যশ দাশগুপ্ত। ভোট গণনার শুরু থেকেই যশ অনেক পিছিয়ে ছিলেন বলে জানা যায়। শেষে তিনি হেরেই যান।

 

রুদ্রনীল ঘোষ : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিজেপির প্রার্থী হয়ে বেশ আলোচনায় ছিলেন। তবে তৃণমূলের শক্তিশালী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হেরে গেছেন বিজেপির এই তারকা প্রার্থী। আজ ফল গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন রুদ্রনীল। উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়ে সতীর্থদের সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। দল পাল্টেই গরম সুরে কথা বলা শুরু করেন। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়।

 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় : শ্রাবন্তী নির্বাচনে লজ্জাজনকভাবে বিশাল ব্যবধানে হেরে গেছেন। রবিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন বিজেপির এ অভিনেত্রী। অথচ নির্বাচনী প্রচারণায় শ্রাবন্তী প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানাভাবে কটাক্ষ করেছিলেন।

 

সায়নী ঘোষ : আসানসোল দক্ষিণের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষকে পরাজিত করে বিধানসভায় যাচ্ছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। দুই সেলেব প্রার্থীর লড়াইয়ে এই কেন্দ্র এবার হয়ে উঠেছিল নজরকাড়া। তৃণমূল যখন বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ শোনাচ্ছিল তখন অগ্নিমিত্রা বলেছিলেন, আসানসোলের মাটিতে সায়নীও বহিরাগত। আর তিনিই ভূমিকন্যা।

 

বিজেপি থেকে জয়ী

 

হিরণ: খড়়গপুর সদর কেন্দ্র থেকে জিতলেন বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ। যেখানে বিজেপির অন্য তারকা প্রার্থীদের প্রায় সবাই হেরেছেন সেখানে তার এই জয় খানিকটা স্বস্তি এনে দিয়েছে।

।। অনলাইন ডেস্ক ।।

আরও পড়ুন…

বিপুল ব্যবধানে জয় পেল মমতার তৃণমূল

 

খুলনা রূপসায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

 কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নৈহাটি ইউনিয়নের রামনগরস্থ এলাকায় রবিবার সন্ধ্যায় এক ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ব রূপসা থানা ছাত্রদল ও রূপসা ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে ও পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহজামান প্রিন্স, যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এম জেড শুভ, রূপসা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরুল আমিন পাপ্পু, পূর্ব রূপসা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম নাসির, ছাত্রদল নেতা আবু সূফিয়ান, শাওন, মো. আব্দুল্লাহ, ইকবাল শেখ, নাহিদ, মোস্তাকিন বিল্লাহ, মো. নাঈম শেখ প্রমূখ।

//রূপসা প্রতিনিধি//

আরও পড়ুন…

 

বরিশাল শেবাচিম হাসপাতালে ১০ হাজার মাস্ক দিলো চকবাজার ব্যবসায়ীরা

 

 বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্স এবং স্টাফদের সুরক্ষায় ১০ হাজার সার্জিক্যাল মাস্ক দিলো বরিশাল চকবাজার ব্যবসায়ী সমিতি ও স্বদেশী বস্ত্রালয়।

রোববার বেলা ১২টায় হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম’র হাতে মাস্ক হস্তান্তর করা হয়। এসময় পরিচালক আত্মমানবতার সেবায় এগিয়ে আসায় চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ তোবারেক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আঃ রহিম এবং স্বদেশী বস্ত্রালয়ের প্রপাইটর মৃনাল কান্তি সাহাকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, বর্তমান দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। তাই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এ সময় রোগীদের সেবা ও আমাদের চিকিৎসক, নার্স এবং স্টাফদের সুরক্ষার জন্য অধিকহারে মাস্ক সাপর্টের প্রয়োজন হয়। ঠিক এই মহুত্বে চকবাজার ব্যবসায়ী সমিতি ও স্বদেশী বস্ত্রালয়ের এমন মানবতার উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

তিনি সমাজের বৃত্তবানদের আত্মমানবতার সেবাই এগিয়ে আসার অনুরোধ ও আহ্বান জানিয়েছেন।

মাস্ক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান, শেবাচিমের ইনডোর চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদিপ কুমার হালদার আউটডোর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরভ সুতার, সাধারণ সম্পাদক ডাঃ নূরুন্নবী তুহিন, ইনডোর চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আশিক দত্ত, সেবা তত্ববধায়ক সেলিনা আক্তার, চকবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জিয়াউল আলম ও স্বদেশী বস্ত্রালয়ের পক্ষ থেকে পালকির তত্বধীকারি তাপস ভুইয়া প্রমুখ ।

 // পলাশ চন্দ্র দাস :: বরিশাল //

আরও পড়ুন…

 

নওগাঁয় পরিবহন চলাচলের দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

 

 করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন চলাচল করার অনুমতি প্রদানসহ ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে নওগাঁ পরিবহন শ্রমিক ফেডাশেন।

পরিবহন শ্রমিক ফেডারেশন-এর আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চারমাথায় এসে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ম্ঃো আজহারুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এস.এম মতিউজ্জামান মতি এবং দপ্তর সম্পাদক শরিফুর রহমান লিটনসহ শ্রমিক ফেডারেশন ও নওগাঁ ট্রাক, বাস, লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নওগাঁ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আজহারুল ইসলাম। তিনি জেলা মোটর শ্রমিকদের নিদারুন কষ্টের কথা তুলে ধরে বলেন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গন পরিবহন চলাচলের অনুমতি প্রদান করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০টাকায় ওএমএস চাউল বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। অন্যথায় শ্রমিকদের পথে নামা ছাড়া আর কোন উপায় থাকবে না।

//একেএম কামাল উদ্দিন টগর. নওগাঁ জেলা প্রতিনিধি//

আরও পড়ুন…

 

  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার বিষপানে আত্মহত্যা

  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেবুন নেছা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার বিষ প্রয়োগ করে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

ঐ স্কুল শিক্ষিকা সৈয়দপুর ইউনিয়নের ছোট বেগুনবাড়ী গ্রামের আসরাফুলের স্ত্রী ও বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি। এ বিষয়ে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকরামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান নিহত স্কুল শিক্ষিকা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

২ মে রবিবার দুপুরে পীরগঞ্জ থানার সার্কেল এ.এস.পি আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পীরগঞ্জ থানার ওসি প্রদিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত স্কুল শিক্ষিকার স্বামী ও তার পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাস দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে যার (মামলা নং ২০)।

মাহাবুব আলম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।

আরও পড়ুন…

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে গনধর্ষণ  মামলার প্রধান আসামী আব্দুর রব গ্রেফতার

 নোয়াখালীর সোনাইমুড়ীতে গনধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লাকসাম থানার রেলওয়ে জংশন এলাকা হতে আব্দুর রবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী আব্দুর রব (২৫) সোনাইমুড়ী থানার বজরা গ্রামের বাকের মিয়া ওরফে আবু তাহেরের ছেলে।
উল্লেখ্য, নোয়াখালীর জেলার  সোনাইমুড়ী উপজেলার পশ্চিম বজরা গ্রামের রিক্সা চালক আবু জাহেরের কন্যা বিলকিছ আক্তার (১১) গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঐ গ্রামের আবুর দোকানে মোবাইল মিনিট কার্ড কিনে বাড়ী ফেরার পথে একই গ্রামের বাকের মিয়ার বখাটে ছেলে আবদুর রব (২৫) ও  বাচ্চু মিয়ার ছেলে রিপা (২৮)  মেয়েটির গতি রোধ করে তার মুখে গামছা পেছিয়ে কাচারী স্কুলের পাশে ধান ক্ষেতে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে।  এ সময় একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালা উদ্দিন (২৯) তাদেরকে পাহারা দেয়।খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।

বৃহস্পতিবার রাতে কিশোরীর মা জহুরা বেগম বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করে (যার নং-২৮)।

মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া,সোনাইমুড়ী,নোয়াখালী।

আরও পড়ুন…

 

চট্টগ্রামে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক: মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব- ৭ এর একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭) ও মো: হাবিবুর রহমান (৪৩)।

গত শনিবার (১ মে) নগরীর শাহ আমানত সেতু এলাকার চাক্তাই মীর ফিলিং ষ্টেশনের সামনে থেকে  তাদের আটক করা হয়।

র‍্যাব- ৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। এ সময় ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের সীমান্তবতী এলাকা থেকে মাদক এনে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীর নিকট বিক্রি করে আসছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

আরও পড়ুন…