2 লক্ষ পরিবারকে রমজানে উপহার সামগ্রী বিতরণের মেগা প্রকল্প শুরু করেছে ‘‘মাইজভান্ডারী ট্রাস্ট’’

 

বাংলাদেশে দুই লাখ গরিব কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের মেগা প্রকল্পের কার্যক্রম শুরু করেছে মাইজভাণ্ডারী ট্রাস্ট ।

উপহার সামগ্রির প্রতি ব্যাগে রয়েছে চাল, ডাল, সেমাই, চিনি, সাবান সহ ১০টি নিত্য প্রয়োজনীয় সামগ্রি

সংশ্লিষ্ট সূত্র জানায় গত রবিবার (১১এপ্রিল) মাইজভাণ্ডার দরবার শরীফ চট্রগ্রামে দুই হাজার পরিবারের মাঝে বিতরণের মধ্য দিয়ে মানবিক এই কার্যক্রমের শুভ সূচনা করাহয়। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডরীয়া ও মইনীয়া যুব ফোরামের সহযোগিতায় পুরো রমজান মাস জুড়ে দেশব্যাপি ২লাখ পরিবারের মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

মানবিক খাদ্য সহায়তা কার্যক্রম উপলক্ষে মাইজভাণ্ডার ট্রাস্ট চেয়ারম্যান শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করে বলেন করোনার ভয়াবহতায় চলমান লকডাউনে গরিব অসহায় কর্মহীন দিনমজুর মানুষ আজ গভীর দুঃখ দুর্দ্দশায় নিপতিত। করোনার অভিঘাত থেকে গরিব বিপন্ন মানুষকে বাঁচাতে চারপাশের বিত্তবান স্বচ্ছল মানুষদের মানবিকতার হাত প্রসারিত করতে হবে।

তিনি উপস্থিত ভক্ত জনতাকে বিশেষ আহবান করে বলেন মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা এতিমখানা গুলোর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ভক্ত আশেকানরা যা পারেন দান করে দরবারকে সহযোগিতা করবেন।

‘‘মাইজভান্ডারী ট্রাস্ট’’

মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিউদ্দীন আহমদ জানান ২০২০ সালে কোভিড সংক্রমন চলাকালেও সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে দেশব্যাপী প্রায় তিন লাখ অস্বচ্ছল ঘরবন্দি অসহায় পরিবারকে খাদ্য সহায়তাসহ বিভিন্ন প্রতিরোধক সামগ্রী প্রদান করা হয়েছিল।

এই মানবিক খাদ্য উপহার সামগ্রী বিতরন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে মাইজভাণ্ডার দরবার শরীফ চট্রগামে আরোও উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ কবির হোসেন খলিফা মোহাম্মদ সেলিম হাফেজ মোহাম্মদ নূরুল আমিন মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আপন সহ প্রমুখ।

 

।। সৈয়দ মোঃশাকিল, বিশেষ প্রতিনিধি ।।

০১ কেজি গাঁজাসহ আটক ০১ নারী

 

মাদক ও মাদকাসক্তি দুই সমাজের বিরাট বোঝা। মাদকের এই করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সারাদেশে প্রতিনিয়ত পরিচালিত হয় মাদকের বিরুদ্ধে অভিযান। তারই ধারাবাহিকতায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদক ও চোরাচালান মুক্ত করার প্রত্যয়ে”একটি গ্রাম হতে একটি দেশ,মাদকমুক্ত হবে বাংলাদেশ ”-  এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

আজ ১১ এপ্রিল -২০২১ রোজ রবিবার সকাল ১১ঃ১৫ ঘটিকায় এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ  শার্শা থানা যশোরের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্সদের নিয়ে  শার্শা থানার ছোট মান্দারতলা গ্রামে মোঃ রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে মোছাঃ রোজিনা খাতুন (৩২) পিতা- মোঃ নূর ইসলাম স্বামী- আশরাফুল ইসলাম গ্রাম- রাধানগর, উপজেলা – ঝিকরগাছা যশোরকে ০১ ( এক) কেজি গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক ৪০,০০০/-( চল্লিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।

উক্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

  //নিজস্ব প্রতিবেদক//

 ৩২,৩৫০ পিচ ইয়াবাসহ আটক-০১ : বিজিবি

 

সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান আছে। তারই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে   আজ ১১ এপ্রিল -২০২১ রোজ রবিবার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন হ্নীলা পশ্চিম শিকদারপাড়া এলাকায় রাশেদ মিয়ার পানের দোকানে অভিযান পরিচালনা করে এবং  উল্লেখিত দোকানের ডিপ ফ্রিজের পিছন থেকে একটি বড় আকারের প্যাকেট পায়।প্যাকেট খুলে ৩২৩৫০( বত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সমার্থ হয় যার বাজার মূল্য ৯৭,০৫,০০০/-( সাতানব্বই লক্ষ পাঁচ হাজার) টাকা।

আটককৃত আসামী মোঃ রাশেদ মিয়া(১৯) পিতা- জহুর আলম,গ্রাম- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//

চট্টগ্রামের ৫তলা ভবন ভেঙ্গে ফেলা শুধু সময়ের অপেক্ষা মাত্র

 

চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন হেলে পড়েছে।

গত শনিবার রাত ৯.৩০ টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্’লে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কমর্ীরা। ইতিমধ্যে ভবনে অবস্থানরত বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। নির্মাণজনিত ত্র”টির কারনে ভবনটি হেলে পড়েছে বলে ধারনা করা হচেছ।

 

চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার কার্তিক ঘোষের মালিকানাধীন ভবনটিতে তিনি পাঁচ ছেলের পরিবার নিয়ে বসবাস করতেন।

শনিবার রাতে ভবনটি হেলে পড়লে বসবাসরতদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

 

এদিকে এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় হেলে পড়া পাঁচতলা ভবনটি নির্মানে অনুমোদন নেয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ মাহিনুল ইসলাম খান।

গতকাল (রবিবার) ঘটনাস্’ল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্’ল যেহেতু রেলওয়ে এলাকায় সেহেতু ঐতিহ্যবাহী স্থাপনা বিবেচনায় ঐ এলাকায় ভবন নির্মানে সিডিএ অনুমোদন দেয় না। তা ছাড়া এক শতাংশেরও কম ছোট জায়গায় সিডিএ ভবন নির্মানের অনুমতি দেয় না।

ভবনের মালিক হেলে পড়া ভবনটি নির্মাণে সিডিএ’র অনুমোদন পাওয়ার কাগজপত্র দেখিয়েছেন, সাংবাদিকদের এমন মন্তব্যে সিডিএ’র এ কর্মকর্তা বলেন, তারা যেটি অনুমোদনের কাগজ দেখাচেছ সেটি ১৯৯৬ সালের পূর্বে। তবে ভবন দেখে মনে হয় না ততটা পুরানো।

যে আইনে অনুমোদন দেয়া হয়েছে বলে দাবী করা হচেছ সে আ্ইনটি অনেক আগেই বাতিল করা হয়েছে। ভবনের মালিক সাংবাদিকদের জানান, সিডিএ কোন কিছু যাচাই -বাচাই না করে অযথা মন্তব্য করে যাচেছ। তাদের মন্তব্য গতানুগতিক। আমাদের কাছে ভবনের নকশা ও অনুমোদনের কাগজ পত্র রয়েছে।

চট্টগ্রামে বহুতল ভবন নির্মানের ক্ষেত্রে ভূমি ছাড়পত্র, নকশা অনুমোদনসহ সকল প্রক্রিযা ৫৩ দিনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্- নিয়েছে সিডিএ। এ সব প্রশাসনিক বিধি বিধান আগে ১৩৫ দিনের মধ্যে শেষ করার সরকারের নির্দেশনা থাকলেও তাতে কয়েক বছর সময় লেগে যেতো।

সময় ও হয়রানি কমাতে এ সব প্রক্রিয়া এখন অনলাইনে করার কাজ শুরু হলেও ভোগান্তি কমছে না। কোথাও মোটা অংকের টাকা ছাড়া কাজ হয় না।

সিডিএ’র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ জানান, অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নগরে আর কোন ভবন নির্মান করা যাবে না। পাঁচতলার অনুমোদন নিয়ে আট তলা নির্মান করা যাবে না। এটা মারাত্মক ঝুকি। সারা জীবনের সঞ্চয় দিয়ে মানুষ একটি ভবন নির্মাণ করে তাতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে, ভাড়া দেয়া হয়। সবাই ঝুকিতে থাকে। মানুষের জীবন ঝুকিতে ফেলতে দেয়া যাবে না।

 

 

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৯, আক্রান্ত ৫২৩জন। চট্টগ্রাম বিভাগ।।

 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। যা গত এক বছরের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২৩ জনের।

এ সময়ে ২২৮ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে  ৪৪ হাজার ৩১৯ জন। আজ (রবিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫ টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব সহ মোট ৬ টি ল্যাবে ১ হাজার ৬৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯ টি নমুনা পরীক্ষা করে ৫২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ৪৩৪ টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম ভেটেনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪ টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনার জীবানু সনাক্ত হয়েছে।

এছাড়াও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬ টি নমুনা পরীক্ষা করে ৭৯ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের, চট্টগ্রাম জেনারেল হাসপাতালেররিজিওনাল টিবি রেফারেন্স ল্যবরেটরিতে(আরটিআরএল) ল্রাবে ১২ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়েছে।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইম্পেরিয়াল হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘন্টায় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত- হয়েছেন ২২৮ জন।

উক্ত সময়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত- চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২৩ জন। চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩১৯ জন। নতুন আক্রান্ত-দের মধ্যে ২০৪ জন নগরীর এবং ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো  //

বরিশাল সদরে টিসিবির পণ্য কিনতে এসে ক্রেতারা মানছেনা সামাজিক দূরত্ব

 

বরিশাল নগরীতে বিক্রি হচ্ছে টিসিবির পন্য, মানছেনা সামাজিক দূরত্ব, পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত, তখন বরিশাল  নগরীতে  বিভিন্ন পয়েন্টে দীর্ঘ লাইন ধরে টিসিবির পণ্য কিনছেন নগরবাসী।সামাজিক দূরত্বের তোয়াক্কা তারা করছেনই না  সকাল থেকেই দেখা গেছে এই চিত্র ।

বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সোশ্যাল ডিসট্যান্সের ওপর গুরুত্বারোপ করলেও টিসিবির পণ্য কেনার লাইনে দেখা যায়, ক্রেতারা পিঠের সঙ্গে পিঠ লাগিয়ে অপেক্ষা করছেন। এভাবেই লাইন ধরে পণ্য কিনছেন ক্রেতারা। কেন তারা এমন চলছে, আইনের লোকজনের দৃষ্টিগোচর হওয়া উচিত ছিল।

করোনা ভাইরাসের বিষয়ে জিজ্ঞেস করা হলে ক্রেতারা বলেন, তারা এ বিষয়ে জানেন। কিন্তু পণ্য কিনতে হবে। তাই নিরুপায় হয়েই নাকি তারা তাড়াহুড়ো ও ধাক্কাধাক্কি করছেন।

টিসিবির পণ্য বিক্রেতা বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পণ্য বিক্রি করা হচ্ছে।  প্রতিদিন একইরকম ভিড় থাকে। আমরা দূরত্ব বজায় রাখতে বললে ক্রেতারা তা মানছেনা।

// পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে খুলনা  রূপসায় মাক্স বিতরণ

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালামের  সার্বিক  সহযোগিতায়-  ১১ এপ্রিল সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে দিনব্যাপী রূপসা  উপজেলা সদরে মাষ্ক বিহীন পথচারীদের মাঝে   মাক্স বিতরন  সহ করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ  মোকাবেলা করার জন্য পথচারী ও সাধারন মানুষের মাঝে গণসচেতনতা মূলক প্রচারণা করা হয়।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ  মাক্স বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য  অধ্যক্ষ ফ ম আ: সালাম, বিশিষ্ট ক্রীড়াবিদ মি:বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা।

মাষ্ক বিতরন ও সচেতনতা মূলক প্রচারনা

অন্যন্যাদের মধ্য উপস্থিত ছিলেন-এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি,সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার ও যুবলীগ নেতা সামসুল  আলম বাবু, আওয়ামীলীগ নেতা মিয়া আরিফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি,যুবলীগ নেতা আ:মজিদ শেখ, ছাত্রনেতা হামীম কবির রূবেল,তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শিমুল হোসেন,ছাত্রনেতা খায়রূজ্জামান সজলসহ নেতৃবৃন্দ।

।। আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো ।।

 

গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৭৮ জন

 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে।

পূর্বে ১০ এপ্রিল একদিনে করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৯,৭৩৯ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২১টি, জিন এক্সপার্ট ৩৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৯৩টি।

এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৯ হাজার ২৯৮টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫০ লাখ ২ হাজার ৮৬৫টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী ও খুলনা বিভাগে চার জন করে আট জন, সিলেট বিভাগে দুই জন। এছাড়া রংপুর বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৭৭ জন, বাড়িতে এক জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৪৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৩৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ১১ হাজার ১৩১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৫ হাজার ৫৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৫৬০ জন।

এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

অনলাইন ডেস্ক।।

বরিশালে বিভিন্ন দাবীদাওয়া নিয়ে বাসদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

মহামারী করোনা সংক্রমনে দেশ তথা সারা বিশ্ব ক্ষতিগ্রস্থ। বরিশাল নগরীতে লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিং ব্যবস্থা চালু এবং নগরীতে একটি আইসোলেশন সেন্টার চালুর দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে  ১১ এপ্রিল সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সবাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন,  অনুষ্ঠিনানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের প্রচার সম্পাদক বিজন সিকদার এবং শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক মনিক হাওলাদার সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিং ব্যবস্থা চালু এবং নগরীতে একটি আইসোলেশন সেন্টার চালুর দাবী জানান।

এর আগে নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে বাসদের একটি বিক্ষোভ বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশ শেষে দাবী সংবলিত একটি স্মারকলিপি ই-মেইলে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয় বলে জানিয়েছেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ।

// পলাশ চন্দ্র দাস: বরিশাল //

 

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

 

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি ছিলেন।

সভায় সিটি মেয়র বলেন, খুলনার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নেই। লকডাউনে খুলনার বাইরে থেকে আসা কাঁচামালের মোকামগুলো খোলা রাখার ব্যবস্থা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া যাবে না। লকডাউনের সময় সাধারণ মানুষের অকারণ ঘোরাঘুরি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

খুলনা নগরীর বাইরে হতে জরুরি সেবা ও রোগী বহনকারী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।

সন্ধ্যার পর দোকানপাট যেন খোলা না থাকে সে জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখা দরকার।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান যে কোন মূল্যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি খুলনায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরণের জনসমাবেশ পরিহারের আহবান জানান ।

সিভিল  সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনায় করোনাভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে। টিকাদান কেন্দ্রে ভিড় এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক টিকা গ্রহীতাকে টিকা নেওয়ার জন্য ফোনে মেসেজ পাঠানো হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজানে তারাবি নামাজের সময় মসজিদে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অবহিতকরণ কার্যক্রম চলমান রয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনাকালীন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যস্ততার  সুযোগে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদেরকে সজাগ থাকতে হবে।

এসময় আতঙ্কিত হয়ে বাজার থেকে অতিরিক্ত নিত্যপণ্য না কেনার জন্য সবার প্রতি আহবান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ ইউসুপ আলী সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে  তুলে ধরেন।

সভায় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত মার্চ মাসে ১৬৩ টি মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা বিগত ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া মামলা থেকে ২১ টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে মার্চ মাসে ১৭৭ টি মামলা হয়েছে যা বিগত ফেব্রুয়ারি হতে ২৩ টি বেশি।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।

//আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো//