রামপাল উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রামপাল উপজেলা যুুুবদলের আহবায়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়ালের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর কবির বাচ্চুর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, যুবদলের সাবেক উপজেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, মো. রুহুল আমীন, শেখ আবুল মাহামুদ, গাজী শাহাজালাল, কামরুজ্জামান টোকন, তিতাস মল্লিক, রিপন মুন্সী, মশিউর রহমান, নাহিদুল ইসলাম নাসিম, রাকিব মৃধা, জিয়া ফকির, মোজাফফর হোসেন, সাব্বির হাসান জনি, নাসির গাজী, মো. রাসেল, মাসুদ রানা, বাবুু, আমিনুল প্রমুখ। এর পূূূর্বে একই স্থানে পেড়িখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন, ডক্টর ফরিদুল ইসলাম, এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা ইজারদার মহসিন হোসেন, শেখ আ. আজিজ বাবু, কাবির মোড়ল, মোল্লা লিয়াকত আলীসহ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদ বলেন, এই মুুহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করতে সকল মতের উর্ধে থাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেন্দ্র থেকে নির্দেশনা পেলে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে। তিনি ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন। সুখে দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উভয় অনুষ্ঠানে বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন মোঃ আবদুর রহমান মিয়া

 

রামপালে মাধ্যমিক ও মাদ্রসায় ৬৪.২৩ ভাগ শিক্ষার্থী পেল নতুন বই

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে মাধ্যমিক ও মাদ্রাসায় জানুয়ারীর প্রথম দিনে ৬৪.২৩ ভাগ শিক্ষার্থী নতুন বই হাতে পেয়েছে। উপজেলার ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থীরা এ বই পেলো।

রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, এ বছর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বইয়ের চাহিদা দেয়া হয়েছিল ২ লক্ষ ১১ হাজার ৫৩২ টি।

শনিবার পর্যন্ত পাওয়া গেছে ১ লক্ষ ৩৫ হাজার ৭৮ টি। বাকী ৭৫ হাজার ৬৪৪ টি বই এসে পৌছায়নি অর্থাৎ ৩৫.৭৭ ভাগ বই হাতে পাওয়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হবে।

তিনি জানান করোনা মহামারি প্রাদুর্ভাবের প্রতিকূল পরিবেশের কারণে শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি।

 

 বাগেরহাটের রামপালে ফার্মেসী ডেভেলপমেন্ট এর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ‍্যোগে রামপাল উপজেলার ভিলেজ ডাক্তারদের পক্ষথেকে ২নং উজলকুড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম‍্যান মুন্সী বোরহান উদ্দিন জেড কে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা জানুয়ারি) সকাল ১০ টায় রামপাল উপজেলার ফয়লাহাটে সুন্দরবন প্রা: হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ভি: ডা: এনামুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, ২নং উজলকুড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম‍্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, সংবর্ধনা ও আলোচনা সভায় আরো বক্তব‍্য রাখেন ডা: নুরুল ইসলাম(এমবিবিএস), ফার্মেসী ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সুব্রত খাঁন, বাইনতলা ইউনিয়ন সভাপতি ভি:ডা: শেখ জুয়েল রানা, ভি:ডা: মহিতুর রহমান, ভি:ডা: মো: নাসিম, লুতফর রহমান, আলমামুন, ইমরান চাকলাদার, সরফরাজ, দেবদাস রায়, ভি:ডা: উৎপল পাল, সুন্দরবন প্রা: হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের সত্তাধিকারী নাজমুল হোসেন রিয়াজ প্রমুখ।

প্রধান অতিথি মুন্সী বোরহান উদ্দিন জেড তার বক্তব‍্যে বলেন, রামপাল উপজেলায় কর্তব‍্যরত সকল পল্লি চিকিৎসকদেরকে মাসিক ট্রেইনিংয়ের ব‍্যবস্থা করতে হবে যাতে তারা সেবা নিতে আসা মানুষকে আরো সঠিকভাবে সেবা দিতে পারে।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে সাপ্তাহিক ছুটি শনি-রোববার

রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার জলিলের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা ডক্টর ফরিদ

রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার জলিলের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা ডক্টর ফরিদ

Nantu Howlader  এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
রামপালে জনপ্রিয় গুণী মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ. জলিলের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার আসর বাদ রামপাল সদরস্থ মরহুমের বাসভবনে গিয়ে তার শোকসনপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার কবরের পাশে দাড়িয়ে ফাতিহা পাঠ করেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

বাগেরহাটের রামপালে ৪৩ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা ” এই শ্লোগানে বাগেরহাটের রামপালে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ডিপার্টমেন্টের ছাত্র সদস্যদের একটি প্রতিনিধি মেলায় বিভিন্ন স্টলে ঘুরে দেখে গ্রাম পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানিদের উদ্ভাবন দেখে মুগ্ধ।

তারা বিভিন্ন প্রজেক্টের জাতীয় মানের বলেও মন্তব্য করেন। তারা এ সকল মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব। প্রধান অতিথি সহ সবাই স্টল ঘুরে দেখেন।

বাগেরহাটের রামপালে জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত- ৩

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ শিউলী বেগম (৩৫) ও তার স্বামী আলমগীর হোসেন (৪৮) আহত হয়েছেন। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আলমগীরের সাথে তার সৎ ভাইয়ের ছেলেদের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার বাড়িতে দলবদ্ধভাবে প্রবেশ করে হামলা করে। তারা আলমগীরের শিশু কন্যা সাদিয়া খাতুন (৮) কে মারপিট করে।  হামলাকারীরা হলেন, সাইফুল্লাহ শেখ, মো. বাকী বিল্লাহ, মো. ইসমাইল হোসেন স্টাম, শেখ রিয়াদসহ ৮ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিপক্ষরা তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন স্মারকলিপি প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা'র মানববন্ধন স্মারকলিপি প্রদান

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আ. আলী, সাবেক অধ্যক্ষ মো. মজনুর রহমান, সাবেক অধ্যাপক কৃপাসিন্ধু বিশ্বাস, শেখ আফজাল হোসেন, ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক মো. বজলুর রহমান, সুন্দরবন ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ইয়াছিন আলী, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোবিন্দ লাল পাল, সিনিয়র শিক্ষক নাজমুল হুদা, জালাল উদ্দীন দুলাল, বেলার নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মিলন মন্ডল, কৃষ্ণা রানী দে, সবুজ রায় প্রমুখ। সভাপতির দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।

বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও সাবেক প্রথম উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিল (৭৬) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার আসরবাদ কোর্ট মসজিদ চত্বরে জানাযা শেষে রামপাল সদরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর পূর্বে ওই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদর্শন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি সকাল ৮ টায় অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি একমাত্র পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার জানাযায়  অংশ নেন, বাগেরহাট-২ আসনের সাবেক এমপি মীর শওকত আলী বাদশা, সাবেক জেলা জাজ শেখ জালাল উদ্দীন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, তরফদার মাহাফুজুল হক টুকু, শেখ মোস্তাফিজুর রহমান সোহেল, মো. নাসির উদ্দীন, মো. রাজীব সরদার, মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, মৃতের পুত্র ও রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

জানাযায় বাগেরহাটের বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৩ আসনের এমপি ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন্নবী নাহার, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, ৪ আসনের এমপি এড. আমিরুল ইসলাম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান টুকুসহ নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || 

পড়ুন দৈনিক বিশ্ব …

জয়নাল হাজারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল্যাব এইড হাসপাতালে

 

বাগেরহাটের রামপালে ৭৫৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব

বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে ৭৫৫ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব‍্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানাযায়, শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামের ওহিদের নারিকেলের ছোবার মিলের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে কুমলাই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে শেখ ওহিদুল ইসলাম(৪০)কে ৭৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত শেখ ওহিদুল ইসলাম৥ এর ০২টি মোবাইল ফোন ও ০২টি সীমকার্ড ও  জব্দ করে র‍্যাব।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

 

বাগেরহাটের রামপালে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ডায়াগনস্টিক সেন্টারসহ ২ চিকিৎসককে জরিমানা

বাগেরহাটের রামপালে দুই চিকিৎসক এবং এক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে অপরিচ্ছন্ন পরিবেশ, ভঙ্গুর অবকাঠামো এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অপরাধে রামপাল উপজেলার ফয়লাহাটে নিউ এপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আইন বহির্ভূতভাবে নামের পিছনে ডাক্তার লেখা ও ইখতিয়ার বহির্ভূত প্র্যাকটিস করার অপরাধে কামরুন নাহার মাহফুজা নামের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ১০ হাজার এবং মা মেডিকেল হলের প্রোপাইটর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নারায়ণ চন্দ্র মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাটের রামপালে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ডায়াগনস্টিক সেন্টারসহ ২ চিকিৎসককে জরিমানা

র‌্যাবের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজুল কবির ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই অর্থ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত চিকিৎসক কামরুন নাহার মাহফুজা নিউ এপোলো ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়ে ডাক্তার লিখে প্রচার-প্রচারণা, জটিল রোগ দেখা ও নিয়ম বহির্ভূত পরামর্শ প্রদানের অপরাধে র‌্যাব-৬ এর সদস্যরা এই নারী চিকিৎসক ও

মা মেডিকেল হলের প্রোপাইটর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নারায়ণ চন্দ্র মণ্ডলকে আটক করে র‌্যাব সদস্যরা।

অন্যদিকে নিউ এপোলো ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মানছুর গা ঢাকা দেওয়ায় তার স্ত্রী হাবিবা সুলতানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের অভিযানের সময় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার দাস উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জরিমানার আওতায় আনা ডায়াগনস্টিক সেন্টারটি কোনো প্রকার নিয়ম কানুন না মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। একটি কক্ষকে রান্না ঘর ও পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হত। সেন্টারে একটি এক্সরে মেশিন থাকলেও মেশিনটি খুবই পুরাতন ও ভঙ্গুর। ১০ ইঞ্চি পুরু দেওয়াল ও এক দরজা বিশিষ্ট কক্ষে এক্সরে মেশিন রাখার কথা থাকলেও কক্ষটির অবস্থা অনেক খারাপ।

দণ্ডাদেশপ্রাপ্ত দুই চিকিৎসক দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে প্র্যাকটিস করে আসছিল। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ঠকিয়ে আসছিল। ডায়াগনস্টিক সেন্টার ও দুই চিকিৎসককে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজুল কবির বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক দুইজন চিকিৎসকে ৬০ হাজার টাকা এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জন মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য র‌্যাব বদ্ধ পরিকর। এর অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারস্থ নিউ এপোলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে নানা অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকার মত অপরাধ পাওয়া যায়।

এছাড়া দুইজন চিকিৎসককে প্রতারণার আশ্রয় গ্রহণ করে সেবা নিতে আসা রোগীদের ঠকানোর অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। র‌্যাব-৬ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ এইচ নান্টূ, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৩৯ লাশ উদ্ধার