ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত                                    

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা জৈবসার উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তির উপর উপজেলা  কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে ১৯ ও ২০ মে দুইদিন ব‍্যাপী কৃষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত  কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা  অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, প্রশিক্ষক অধির বিশ্বাস ও মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক অংশ গ্রহন করেন।

 

ডুমুরিয়ায় গাজা গাছ সহ আটক-১                                                            

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে শনিবার ১৮ মে  সকালে ডুমুরিয়ার বরাতিয়া এলাকা  হতে গাঁজার গাছসহ ইন্দ্রজিৎ মল্লিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন ও এসআই আল আমিন সঙ্গীয়-ফোর্সসহ উপজেলার বরাতিয়া এলাকায়  অভিযান পরিচালনা করেন । অভিযানকালে ধৃত আসামী ইন্দ্রজিৎ মল্লিকের বসতবাড়ীর দক্ষিন পাশ হতে তার রোপনকৃত ১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার উচ্চতা ৬ ফুট ২ইঞ্চি, গাঁজা গাছের ওজন ১ কেজি ৯শ গ্রাম।সে উপজেলার বরাতিয়া গ্রামের প্রসেনজিৎ মল্লিকের ছেলে।

এসআই আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

ডুমুরিয়ায় তাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় খর্নিয়া বাজার এলাকায় তাল গাছ থেকে পড়ে গতকাল শনিবার ১৮ মে  সকালে  জিয়াউর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী  সূত্রে জানা গেছে  উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে জিয়াউর রহমান শনিবার  সকালে খর্ণিয়া বাজারস্থ জনৈক মজিদের দোকানের সামনে একটি তাল গাছে তাল কাটতে উঠে। এ সময় অসাবধানতাবশতঃ পা পিছলে নিচের পাকা রাস্তার উপর পড়ে।

এসময় তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। তার মৃত‍্যুতে পরিবারের মধ‍্যে শোকের ছায়া নেমে আসে।

নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া — নির্বাচন কমিশনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান বলেন নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচন কমিশন দেশের একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করায় অঙ্গিকারবদ্ধ।

সকলের  সহযোগিতায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন  বর্তমান কমিশন যতদিন আছে, ততদিন নির্বাচনি ব্যালোটসহ অন্যান্য সরঞ্জামাধি নির্বাচনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ভোটের দিন ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা প্রার্থীদের দায়িত্ব।  কোন প্রকার অনিয়ম ও কারচুপি মেনে নেয়া হবে না। ভোট প্রদানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট  দিবে। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করেছি।

নির্বাচনী  প্রশিক্ষণের মধ্য দিয়ে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তাদের সেই নির্দেশনা দেয়া হল। এরমধ্যে যদি কোন অফিসার বা কর্মকর্তা প্রদত্ত নিয়ম নীতি অমান্য করে তাৎক্ষণিক  তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়ায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং ও ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে  প্রধান অতিথি”র বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় তিনি নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে বলেন, আমাদের কাছে কোন ছোট বড় প্রার্থী নেই। কে বড় প্রার্থী, কে ছোট প্রার্থী এটা আমরা দেখতে চাই না। ডুমুরিয়া উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ও ষষ্ঠ ডুমুরিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সাকেল) আসিফ কবির, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ  মোমতাজ,  থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন প্রমুখ।

 

ডুমুরিয়ায় ফলনশীল পাটের বীজ উৎপাদন, চাষ ও পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ায় ফলনশীল পাট বীজ উৎপাদন পাট চাষ ও পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা  অনুষ্ঠিত হয়। ৫ মে রবিবার সকালে উপজেলা  শহীদ জোবাযেদ আলী মিলনায়তনে  বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) বানিজ‍্য মন্ত্রণালয় বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার মোহাম্মদ  আল-আমিন, বিশেষ অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম খান সহকারি পরিচালক পাট অধিদপ্তর ঢাকা, মোহাম্মদ ফরহাদ আকন্দ চেয়ারম্যান বিজেএ,নজরুল ইসলাম সিনিয়র একাউন্ট অফিসার বিজেএ,  বিনয় মন্ডল সিনিয়র অফিসার বিজেএ, বাসুদেব হালদার পাট উন্নয়ন কর্মকর্তা খুলনা, মোঃ নজরুল ইসলাম  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  পাট গবেষণা উপকেন্দ্র মনিরামপুর,  দেবাশীষ ভট্টাচার্য্য সহকারী সচিব বিজেএ দৌলতপুর, মোঃ আবুল কালাম আজাদ সদস‍্য বিজেএ, জেলা  পাট পরিদর্শক মো মজিবুর রহমান, নিলয় মল্লিক উপজেলা  পাট কর্মকর্তা প্রমুখ। কর্মশালায় ৫০ জন কৃষক অংশ গ্রহন করেন।

ডুমুরিয়ায় তৃষ্ণার্তদের মানুষের মাঝে বিষ্কুট, খাবার স‍্যালাইন, শরবত বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায়  ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির আয়োজনে   ১ মে বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে প্রচন্ড তাপহাহে তৃষ্ণার্ত ভ‍্যান চালক, শ্রমজীবি  পথচারী নারী পুরুষ ও শিশুদের  মাঝে খাবার  স্যালাইন, শরবত পানি, বিস্কুট  বিতরণ  করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা  মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, সংগঠনের সভাপতি প্রভাষক মুফতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার,  সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা, সহ সভাপতি  সিরাজুল ইসলাম,   কোষাধক্ষ্য জি এম নাজিম উদ্দিন, সমাজ সেবক ও ব‍্যবসায়ী শাাহাজান  জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শুকুর আলী, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল আরিফ বিল্লাহ, উপজেলা  চেয়ারম‍্যান প্রার্থী মুমিনুর রহমান নয়নসহ সংগঠনের নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় লবণ সহনশীল ব্রিধান-৯৯, ৬৭, হাইব্রিড ব্রিধান-৩ ও ৮ জাতের ধান প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ার টিপনা ব্লকে উন্নত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে লবণ সহনশীল ব্রিধান-৯৯, ৬৭, হাইব্রিড ব্রিধান-৩ ও ৮ জাতের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১০ টায়  টিপনা আঙ্গারদহা ব্লকে এ দিবস অনুষ্ঠিত হয়।

ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড, মোঃ শাহজাহান কবীর এর সভাপতিত্বে  ও সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা ড,প্রিয়লাল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ ও উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন  অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন,সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ড, দেবজিৎ রায়,বিএডিসি যুগ্ম পরিচালক মোঃ লিয়াকত আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, আদর্শ কৃষক শেখ মনজুর রহমান, সাবেক চেয়ারম‍্যান খান রহমত আলী, ইউপি সদস্য শেখ মহসিন হোসেন, প্রমূখ।

অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।

ডুমু‌রিয়ার সা‌বেক ক‌লেজ শিক্ষক নারায়ন চন্দ্র মন্ড‌লের স্ট্রো‌কে মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া মহা বিদ‍্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত  সহকারী অধ্যাপক  নারায়ণ চন্দ্র মন্ডল(৬৫) সোমবার আরাজি সাজিয়াড়া ( দাশপাড়া)স্থয় নিজ বাসভবন স্ট্রোকে মারা গেছেন ।

পারিবারিক সূত্রে জানা যায় সকাল দশটার দিকে  তিনি শারীরিকি অসুস্থতা বোধ করেন।এরপর তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আনা হয়। এসময়  কর্তব্য  চিকিৎসক তাকে দেখে মৃত্যু বলে ঘোষণা করেন।

মৃতের স্ত্রী অপরাজিতা মল্লিক  একই কলেজের  ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন ব্যক্তিগত জীবনে তাদের ২ টি পুত্র সন্তান রয়েছে  ।

এদিকে নারায়ন মন্ডলের মৃত‍্যুর শুনে একনজরে দেখার জন‍্য তার বাসভবনে ছুটে যান রাজনৈতিক নেতৃবৃন্দ, পুজা পরিষদের নেতৃবৃন্দ, কালী মঠ কমিটির নেতৃবৃন্দ, ছাত্র ছাত্রীরা।

মৃত শিক্ষকের বাড়ি একই উপজেলার রুদাঘরা  গ্রামে।

গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়ার আগে ডুমুরিয়া কলেজ চত্বরে আনা হয়। তার সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।  তার এমৃত্যুতে কলেজ পরিচালনা কমিটির সভাপতি  খান আতিয়ার  রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সহ সকল শিক্ষক কর্মচারীগন কান্নায় ভেঙে  পড়েন।

এদি‌কে ক‌লেজ শিক্ষক নারায়ন চন্দ্র ম‌ন্ড‌লের মৃতু‌্যতে শোক জা‌নি‌য়ে‌ছেন স্থানীয় সংসদ সদস‌্য ভূ‌মিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তি‌নি মৃ‌তের বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন।

ডুমুরিয়ার শোভনা পল্লীশ্রী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুজিৎ সরদার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ার শোভনা পল্লীশ্রী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটি গঠনের লক্ষ‍্যে ২২ এপ্রিল সোমবার দুপুরে প্রিজাইডিং অফিসার  ও উপজেলা যুব উন্নযন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান কক্ষে স্কুলের নির্বাচিত অভিভাবক সদস‍্য সংরক্ষিত মহিলা সদস‍্য, শিক্ষক প্রতিনিধি সদস‍্যদের উপস্থিতে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি  পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।  উপস্থিত  সকল সদস‍্যদের  সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে অভিভাবক সদস‍্য সুজিৎ সরদারকে  সভাপতি নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ‍্য গত ১৮ এপ্রিল অভিভাবক সদস‍্য পদে নির্বাচনে  ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈধ‍্যর প‍্যানেল জয় লাভ করেন। অভিভাবক  সদস‍্যরা হলেন সুজিৎ সরদার, রবীন্দ্রনাথ রায়, অবনীন্দ্র নাথ মন্ডল, শুভংকর রায়, এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস‍্য  কনিকা বৈরাগী, সংরক্ষিত  মহিলা শিক্ষিকা মনিমাল ধর, শিক্ষক প্রতিনিধি সুব্রত বিশ্বাস, প্রবীর কুমার সরদার। সভাপতি নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্য, ইউপি সদস‍্য দেবব্রত সরদার, সাধন সরদারসহ স্থানীয় গর্নমান‍্য ব‍্যক্তিবর্গ।

ডুমুরিয়ায় বজ্রপাতে গবাদিপশুর সহঘের ব‍্যবসায়ী এবং সড়ক দুঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ায়  আর্কম্মিক বজ্রপাতে  এক ঘের ব‍্যবসায়ী, ১টি গবাদিপশুর  ও সড়ক দুঘটনায়   একজন মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়,  উপজেলা  গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর পুত্র ওবাইদুল্লাহ গাজী  (২৮) ৭ এপ্রিল  রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে  কানাইডাঙ্গা বিলের ঘেরে  ঘাস কাটতে যায়।  এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এরপর  দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তিনি  ওই বিলের আব্দুল গনি সরদারের ঘেরের বাসায় একটি গবাদি পশুর সাথে আশ্রয় নেন। এ সময় হঠাৎ ঘেরের বাসার উপরে বজ্রপাত ঘটে। গবাদিপশুসহ ওবায়দুল্লাহ গাজীর ঘটনাস্থলে মৃত্যু হয়।  স্থানীয় ইউপি সদস্য ইজ্জত আলী মোড়ল বিষয়টি নিশ্চিত করেন। ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  নিহতের ওবাইদুল্লাহর  একটি শিশু পুত্র রয়েছে।  তার মৃত‍্যুতে পরবারস। এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে  রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়ায় আঠারো মাইল  এলাকার চারা বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তাজিমুল ইসলাম (৯)নামের এক মাদ্রাসা ছাত্র সড়ক  দুঘটনায়  নিহত হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্র  চুকনগর পশ্চিম পাড়া এলকার আব্দুস সাত্তার মোল্যার পুত্র।